সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে সাংবাদিককে মারধর ও অপহরণচেষ্টায় সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্বেগসাতক্ষীরা সদর ও পৌর এলাকায় যৌথ বাহিনীর টহলএডাব সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিতশ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা- পালিয়ে জীবনে রক্ষা!কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডশ্যামনগরে স্বাধীনতা প্রজন্ম লীগ ও সৈনিক লীগের দুই নেতা আটকশ্যামনগরে যুবদলের মোটরসাইকেল শোডাউনতালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনভোমরা স্থলবন্দরে পথসভায় সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি

নানা আয়োজনে সাতক্ষীরা মুক্ত দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি : নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গৌরবোজ্জ্বল সাতক্ষীরা মুক্ত দিবস। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর হানাদারমুক্ত হয় সাতক্ষীরা জেলা। দিবসটি স্মরণে সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, নীরবতা পালন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ কর্মসূচি গ্রহণ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট।

জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে অংশ নেন জেলার মুক্তিযোদ্ধা ও তাঁদের স্বজনেরা। শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, মিজানুর রহমান, কাজী রিয়াজ, অ্যাডভোকেট মোস্তফা নুরুল আলম, জিল্লুর করিম, মইনুল ইসলাম মইন, সন্তোষ কুমার দাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ মোল্লা।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা আজও প্রাপ্য সম্মান ও সেবা থেকে বঞ্চিত হন। সরকারি হাসপাতালে তাঁদের জন্য বরাদ্দ থাকলেও ওষুধ–চিকিৎসা মেলে না, এমনকি বসার জায়গাও পান না—এটি অত্যন্ত দুঃখজনক। তাঁরা আরও বলেন, মুক্তিযোদ্ধাদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। স্বাধীনতার পঞ্চাশ বছরের বেশি সময় পরও মুক্তিযোদ্ধারা অবহেলার শিকার—এ ক্ষোভও ব্যক্ত করেন বক্তারা।

আলোচনা সভায় আহ্বায়ক শহিদুল ইসলাম সাতক্ষীরার মুক্তিযুদ্ধের নানা ঘটনার স্মৃতি তুলে ধরেন। তিনি জানান, ২ মার্চ সাতক্ষীরা শহরে পাকিস্তানবিরোধী মিছিলে গুলিতে আবদুর রাজ্জাক নিহত হওয়ার পর জেলায় আন্দোলন তীব্র হয়ে ওঠে। মুক্তিযুদ্ধের খরচ জোগাতে মুক্তিযোদ্ধারা ট্রেজারি থেকে অস্ত্র এবং ন্যাশনাল ব্যাংক থেকে টাকা ও অলংকার সংগ্রহ করেন।
২৭ মে ভোমরা সীমান্তের সম্মুখযুদ্ধে পাকিস্তানি সেনার দুই শতাধিক সদস্য নিহত এবং তিনজন মুক্তিযোদ্ধা শহীদ হন। পরবর্তী গেরিলা অভিযানে শহীদ হন আরও ৩৩ জন। ৩০ নভেম্বর রাতের টাইম বোমা বিস্ফোরণে সাতক্ষীরার পাওয়ার হাউস উড়িয়ে দিলে পাকিস্তানি বাহিনীর মনোবল ভেঙে পড়ে এবং ৬ ডিসেম্বর রাতে তারা বিভিন্ন সেতু উড়িয়ে পালিয়ে যায়।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও সাতক্ষীরার অনেক বধ্যভূমি ও গণকবর সংরক্ষণের উদ্যোগ হয়নি।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন: সাতক্ষীরায় নবাগত এসপি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আমার প্রথম এবং প্রধান লক্ষ্য হলো আগামীর জাতীয় নির্বাচনকে স্বচ্ছ এবং নির্বিঘ্ন করা। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন কী হয়েছে, আপনারা জানেন। গণতন্ত্রের উত্তরণের পথে আমাদের যাত্রা।

প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন, ‘২০২৬ সালের নির্বাচন ইতিহাসের পাতায় লেখা থাকবে।’ আমরা সেভাবেই কাজ করব। দেশের সম্মানিত জনগণ ভোটকেন্দ্রে যাবেন, তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং নিরাপদে বাড়িতে ফিরে যাবেন। নিরাপদ পরিবেশ তৈরি করাই আমাদের কাজ। আমরা পুলিশ হিসেবে এই কাজটাই করতে চাই। কে জিতল আর কে হারল, এটা দেখা আমাদের বিষয় নয়। আমরা সততা, নিরপেক্ষতা এবং দক্ষতার পরিচয় দেব। এজন্য আমাদের নিয়মিত প্রশিক্ষণ চলছে; আশা করছি আমরা ভালো কিছু করতে পারব। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আশা করি, সেটা তাঁরা করবেন।”

রোববার (৭ ডিসেম্বর) সকালে সাতক্ষীরার জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মে.আরেফিন জুয়েল এসব কথা বলেন।

এসপি জুয়েল আরও বলেন,সাতক্ষীরা দেশের দক্ষিণ-পশ্চিমের সীমান্তবর্তী একটি জেলা।এই জেলার সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদক পাচার, সুন্দরবনের দস্যুতা দমন এবং জেলাজুড়ে চুরি-ছিনতাই প্রতিরোধে কঠোরভাবে কাজ করার কথা জানান তিনি। এছাড়া অনলাইন জুয়া, মাদক, সাইবার বুলিং, কিশোর গ্যাং এবং বিভিন্ন অপরাধের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এম কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, আর টিভির রাম কৃষ্ণ চক্রবর্তী, যমুনা টিভির আকরামুল ইসলাম, কালের কণ্ঠের মোশাররফ হোসেন, বণিক বার্তার গোলাম সরোয়ার, মানবজমিনের বিপ্লব হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, এস এ টিভির শাহিন গোলদার, ডিবিসি টিভির এম বেলাল হোসাইন, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, স্টার নিউজ ও কালবেলার গাজী ফরহাদ, এনপিবির হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, সাংবাদিক মাসুদুজ্জামান সুমন,এস এম হাবিবুল হাসান,হাবিবুর রহমান সোহাগসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিকসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির আনুলিয়া ও কাপসন্ডায় সড়ক নির্মান কাজে দুর্নীতির অভিযোগ

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার চেউটিয়া নদীর উভয় পাড়ে দীর্ঘকালের অবহেলিত সড়কের নির্মান কাজ শুরু হয়েছে। শুরু থেকে মহা দাপটের সাথে অনিয়মের আশ্রয় নিয়ে কাজ করা হচ্ছে। বর্তমানে কাজের সাথে জড়িত ঠিকাদারের ইঞ্জিনিয়ার মিজানুর রহমান কাউকে তুয়াক্কা না করে কাজ চালিয়ে যাওয়ায় এলাবাসীর মধ্যে ধামাচাপা থাকা আগুন প্রজ্বলিত হতে শুরু করেছে।

চেউটিয়া নদীর উত্তরপাড়ে কাপসন্ডা বাজার থেকে নয়ারাবাদ উত্তর পাশ পর্যন্ত এবং নদীর দক্ষিণ পাড়ে চেউটিয়া বাজার থেকে খালিয়া পর্যন্ত সড়ক নির্মান কাজ চলছে। ২০২২ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান “মেসার্স আবেদ মনছুর কনস্ট্রাকশান” কাজের তেমন কোন অগ্রগতি দেখাতে পারেনি। আওয়ামীগের দোসর হিসাবে খ্যাত ঠিকাদার ও তার ধুরন্ধর ইঞ্জিনিয়ার মিজানুর রহমান (স্থানীয়দের কাছে পিস্তল মিজান নামে পরিচিত) দলের প্রভাব ও ক্ষমতার দাপটে কাজে যারপর নয় অনিয়ম দুর্নীতিতে ছেয়ে ফেলেন। বারবার কাজের সময়সীমা বাড়ানোর পরও কাজ শেষ করতে পারেননি। ৫ আগষ্টের পরও তাদের মাথার উপর ছাদ হিসাবে বসে থাকা পুরনো আওয়ামী ঘরানার ক্ষমতার দাপটে তারা এখনো ধরাকে সরা জ্ঞান করে কাজ চালিয়ে আসছেন। বারবার তাদের দুর্নীতি, অনিয়মের প্রতিবাদ ও নিম্নমানের মাল এলাকাবাসী আটকে দেন। উপজেলা ও জেলা কর্তৃপক্ষ কাজ আটকে দিয়ে নিম্নমানের মালামাল রিজেক্ট করলেও ধুরন্ধর মিজান কৌশলে সব বাধা থেকে উত্তোরনে সক্ষম হয়েছেন। এলাকাবাসী জানান, রিজেক্ট করা মালামাল কখনো ফেরৎ পাঠায়নি ইঞ্জিনিয়ার মিজান। বরং একস্থানে রেখে দিয়ে রাতের আঁধারে নদীর এক পারের মালামাল অন্যপারে স্থানান্তর করে ফেরৎ পাঠানোর নাটক মন্থস্থ করা হয়েছে বারবার। উপজেলা প্রকৌশলী দপ্তরের দায়িত্বরতরা জানান, গত সোমবার ঠিকাদারের ইঞ্জিনিয়ার মুচলেকা দিয়েও পুনরায় অনিয়মের আশ্রয় নিয়েছে। গত বৃহস্পতিবার এলাকাবাসীর বাঁধার মুখে ৩/৪ হাজার ২/৩ নম্বর ইটের চলমান কাজ বন্ধ হয়ে যায়। উপজেলা প্রকৌশলী নিম্নমানের ইট রিজেক্ট ঘোষণা করে সরিয়ে নিতে আদেশ করেন।
শনিবার (৬ ডিসেম্বর) বিকালে গিয়েও দেখা যায় ইট সরিয়ে নেয়নি। বরং সেখানে নতুন করে কয়েক টলি ইট ও খোয়া আনা হয়েছে। বাধার মুখে টলিগুলো রাস্তায় আটকে ছিল। একদল সাংবাদিক ঘটনাস্থলে পৌছে নিম্নমানের ইট কাজের স্থানে দেখে উপজেলা ইঞ্জিনিয়ার ও নির্বাহী প্রকৌশলীকে মোবাইলে জানান। এসময় ঠিকাদারের ইঞ্জিনিয়ারের কাছে ওয়ার্ক ওর্ডার ও কাজের সিডিউলে কি আছে জানতে চাইলে তিনি কিছুই দেখাতে পারেননি। তার কাছে এগুলো দেওয়া হয়নি, তিনি দেখেনি বরং এসও কামরুল স্যার যেভাবে বলেন সেভাবেই কাজ করা হচ্ছে বলে জানান। কাজের খোঁজ খবর নিতে গেলে এলাকার মানুষকে তোয়াক্কা না করা, রাজকীয় ভঙ্গিতে অপমান করা, উল্টো তার মাথার উপরে থাকা কয়েকজন স্থানীয় প্রভাবশালী ও অজ্ঞাত ক্ষমতার দাপুটের হুংকারে অবদমিত করে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
কিছুক্ষণ পরে ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম ঘটনাস্থলে পৌছে রিজেক্ট ইট দ্রুত সরিয়ে নিয়ে নতুন করে উন্নতমানের ইট এনে কাজ করতে নির্দেশ প্রদান করেন। এলাকাবাসীর অভিযোগের স্তুপ শুনে তিনি অনিয়ম করবেননা এমন অঙ্গীকার করার পর নতুন ভাল মালামাল দিয়ে কাজ করতে বলেন। সিডিউল মেনে কাজ করতে না পারলে কাজ করার দরকার নেই বলে তিনি ছাফ জানিয়ে দেন।

এব্যাপারে উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব জানান, ঠিকাদার ৫ আগষ্টের পর থেকে লাপাত্তা হয়ে গেছে। আমাদের সাথে কোন যোগাযোগ নেই। ইঞ্জিনিয়ার মিজানুর তার পক্ষে কাজ করছেন। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ব্যাপক। আমরা বারবার সঠিক ভাবে কাজ এগিয়ে নেয়ার চেষ্টা করছি। কিন্তু তার জন্য আমরা অতিষ্ট হয়ে পড়েছে। বারবার নিম্নমানের মালামাল ব্যবহার ও অনিয়ম করে আসছেন। সেখানে আমাদের প্রতিনিধি থাকলেও সবসময় তারাও বিব্রত বোধ করছে।

নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম জানান, কাজটা নিয়ে আমরা খুবই বিপাকে আছি। অনেকবার কমিটমেন্ট দিয়েও রক্ষা করেনি। রিজেক্ট মালামাল রাতে ফেলে রাখে এবং ভোরে কাজে ব্যবহার করে থাকে এমন অভিযোগ আমরা পেয়েছি। আমি এখনই উপজেলা ইঞ্জিনিয়ারকে বলছি। ওখানে কাউকে পাঠিয়ে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাঁশদহে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া

জুলফিকার  :
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারর্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় বাঁশদহা ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাস্টার নাজমুল হুদা রেজার সভাপতিত্বে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক পৌর বিএনপির নেতা হাবিবুর রহমান হাবিব। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রভাষক আতাউর রহমান, ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক ও রেইউর বাজার কমিটির সভাপতি ইন্তাজ আলী, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এ এইচ এম কামরুজ্জামান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কামরুল ইসলাম, মাস্টার শাহিনুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তহিদুর রহমান, সাইন হোসেন,সর্দার রফি, বাবু হোসেন, আলতাব হোসেন, রমজান আলী, সোহাগ হোসেন ও আলমসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, আব্দুল আলিম। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহাজাহান আলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার’: সাতক্ষীরা শহর ছাত্রদলের নিন্দা
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা শহর শাখা কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট’ তথ্য প্রচারের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকার নোঙর একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের শহর শাখার সদস্য সচিব মো. শাহিন ইসলাম।
সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোল্যা মোহাম্মদ মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান, কেন্দ্রীয় নেতা তাইজুল এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের বিরুদ্ধে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে। তারা অভিযোগ করেন, ‘গুপ্ত সংগঠনের সহযোগিতায় এসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে,’ যা ছাত্রদলের মর্যাদা ক্ষুণ্ণের অপচেষ্টা বলে উল্লেখ করেন শহর ছাত্রদল নেতারা।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, মোল্যা মোহাম্মদ মুসা একজন সৎ, পরিচ্ছন্ন ও মেধাবী ছাত্রনেতা। দীর্ঘদিন ধরে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং বর্তমানে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বিভিন্ন জেলা ও উপজেলায় টিম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন সুনামের সঙ্গে। বর্তমানে রংপুর বিভাগের দায়িত্বে থেকে তিনি নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা সাংবাদিকদের উদ্দেশে বলেন, বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে যাচাই করা সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। তারা আশা প্রকাশ করেন, সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাতক্ষীরা দিবা–নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, সাবেক কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগ, সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আকবর হোসেন, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, সাতক্ষীরা পৌর ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাদিম হোসেন, সিনিয়র সহসভাপতি বিল্লাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সরকারি কলেজের ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন রাহিব, মোহাম্মদ সবুজ ও আহাদুজ্জামান নাঈম।
সংবাদ সম্মেলন শেষে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবি পুনর্ব্যক্ত করেন শহর ছাত্রদলের নেতারা।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার আপন প্রেসিডেন্ট’স স্কাউট এ্যাওয়ার্ড অর্জন করেছে

সাতক্ষীরার রিহাম ফারহান আপন স্কাউটস এর সর্বোচ্চ এ্যাওয়ার্ড প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড অর্জন করেছে।

সে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র এবং ইয়াছিন আলী ও রাবেয়া সুলতানার পুত্র। তার খালা রেবেকা সুলতানা সনাক সদস্য ও জেলা রোভার স্কাউটস এ-র আরএসএল।

২০২৪ সালে এ্যাওয়ার্ডের জন্য তিনি মনোনিত হন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা

দেবহাটা প্রতিনিধি : ঐতিহাসিক ৬ ডিসেম্বর দেবহাটা মুক্ত দিবস। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা এই দিনে দেবহাটা উপজেলা পাক হানাদার মুক্ত হয়েছিলো, উড়েছিলো বিজয়ের পতাকা।

পাক হানাদার মুক্ত হয়ে সমগ্র এলাকার মানুষের মুখে আনন্দের হাসি ফুটে উঠেছিলো। এই দিনে দেবহাটার মানুষ খুজে পেয়েছিল দীর্ঘদিনের যুদ্ধ বিজয়ের আনন্দ। সেই দিনটিকে স্মরন করে দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে র‌্যালি ও আলোচনা সভা করা হয়েছে। শুরুতে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গনে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আলোচনা সভা সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের সহধর্মীনি মিসেস রাবেয়া শাহজাহান, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের বড় ছেলে সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, ছাত্র প্রতিনিধি ইমরান বাশার, ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ,আরিফ প্রমুখ।

সভায় বীর মুক্তিযোদ্ধাগন, তাদের পরিবারবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীমহল অংশগ্রহণ করেন। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিগাথার সেই দিনের স্মৃতি উল্লেখ করে, দেবহাটা মুক্ত দিবসের তাৎপর্য সম্পর্কে বিষদ আলোচনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি বকচরে মানবতার আলোর শীতবস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামে সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার আলো’। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শিশুদের কষ্ট লাঘব করতে সংগঠনের তরুণ সদস্যরা এ মানবিক উদ্যোগ গ্রহণ করেন।

শনিবার (৬ ডিসেম্বর) বিকালে বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, “শীতকালে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে ছোট শিশুরা। মানবতার আলোর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের মানুষের সহযোগিতা বাড়লে এমন মানবিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে।”

কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম বলেন, “সমাজের দানশীলদের সহযোগিতায় সংগ্রহ করা শীতবস্ত্র স্বচ্ছতার সঙ্গে বিতরণ করা হয়েছে। প্রতিটি অনুদান যেন সঠিকভাবে শিশুদের কল্যাণে পৌঁছায়, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।”

সংগঠনের সাধারণ সম্পাদক আলিম রাজ বলেন, “শীতবস্ত্র বিতরণ ছোট একটি উদ্যোগ হলেও এটি অনেক সুবিধাবঞ্চিত শিশুর জন্য বড় স্বস্তি বয়ে আনে। সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে আমরা আরও বৃহত্তর পরিসরে কাজ করতে পারব।”

সংগঠনের সভাপতি আল মামুন সুমন বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। শিশুদের মুখে হাসি দেখতে পারাটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। ভবিষ্যতে আরও বেশি শিশুদের কাছে পৌঁছাতে আমরা কাজ চালিয়ে যাব।”

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপদেষ্টা কবির হোসাইন, সহ সভাপতি মন্জুরুল ইসলাম, প্রচার সম্পাদক শামিমুজ্জামান, সদস্য শাওন মন্ডল ও রিফাত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মানবিক কাজে সমাজের বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান জানান। পরে অসহায় শিশুদের হাতে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং ভবিষ্যতে আরও বিস্তৃত কর্মযজ্ঞের পরিকল্পনার কথা জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest