বেগম খালেদা জিয়ার দেশে ফেরায় সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শুভেচ্ছা

আপোষহীন নেত্রী খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরে আসায় তাকে শুভেচ্ছা জানিয়েছে র‌্যালি করেছে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জজকোর্ট চত্বরে র‌্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় এড. মোঃ আকবর আলী পরিচালনায় বক্তব্য রাখেন এড সৈয়দ এখলেছার আলী বাচ্চু, এড. তোজাম্মেল হোসেন তোজাম, এড এ এস এম আশরাফুল আলম, এড. কামরুজ্জামান ভুট্টো।

এই সময় উপস্থিত ছিলেন এড.গোলামগনি দুদু, এড মোস্তফা জামান, এড্ শেখ আলমগীর আশরাফ, এড. এবিএম সেলিম, এড,জি এম ফিরোজ, এডএবিএম ইমরান হোসেন শাওন, এড. সিরাজুল ইসলাম, এড নজরুল ইসলাম, এড. আব্দুল জলিল, এড.সুমন, এড.জিয়াউর রহমান, এড বায়েজিদ, এড.ওয়ালিউল্যা, এড.জামাল উদ্দীন, এড আবু সাইদ রাজা, এড.সালাউদ্দিন এড. জাহাঙ্গীর আলম আরও অনেকে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রযুক্তির সহায়তায় নারী ক্ষমতায়নে ফ্রিল্যান্সর প্রশিক্ষন শেষে ল্যাপটপ বিতরণ

নিজস্বপ্রতিনিধি ঃ হার পাওয়ার প্রকল্পের আওতায়, প্রযুক্তির সহায়তায় নারী ক্ষমতায়নে তয় পর্যয়ে নারী ফ্রিল্যান্সর প্রশিক্ষন শেষে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ সাতক্ষীরা জেলা প্রশাসকের হল রুমে জেলা প্রশাসন সাতক্ষীরা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে এ ল্যাবটপ নারীদের হাতে তুলেদেন জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ।

এ সময় সদর উপজেলা নির্বাাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্্র ডিজাইন ও নারী করসেন্টর এজেন্ট ক্যাটারি প্রশিক্ষণ শেষে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ১০৫জন নারীর মাঝে ল্যাবটপ বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার রুপসী ম্যানগ্রোভ পরিদর্শনে হাইকোর্টের বিচারপতি মাহমুদুল হক

দেবহাটা প্রতিনিধি : বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোঃ মাহমুদুল হক সোমবার দুপুরে সাতক্ষীরা তথা দেবহাটার নান্দনিক পিকনিক স্পট রুপসী ম্যানগ্রোভ পরিদর্শন করেছেন।

সোমবার দুপুর ১২টায় মাননীয় বিচারপতি মাহমুদুল হক নলতার পাক রওজা শরীফ পরিদর্শন করে দুপুর ১টা ২০ মিনিটে দেবহাটার রুপসী ম্যানগ্রোভ পরিদর্শনের জন্য আসেন।

এসময় মাননীয় বিচারপতির সফরসঙ্গী হিসেবে ছিলেন সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কর্মকর্তা নাসিরুদ্দিন ফারাজী, সাতক্ষীরার সহকারী জর্জ হাসানুল বান্না, হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার মিসেস শামসুন্নাহারসহ প্রমুখ। মাননীয় বিচারপতি মাহমুদুল হক দেবহাটায় আসলে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ও দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া মাননীয় বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

এসময় দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা রায়হান কবীর, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, সাংবাদিক সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ মাননীয় বিচারপতিকে দেবহাটা রুপসী ম্যানগ্রোভের স্পট ঘুরিয়ে দেখান। পরে দেবহাটার ঐতিহ্যবাহী বনবিবির বটতলা পরিদর্শন করেন। দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা দেবহাটার ইতিহাস ঐতিহ্য বিষয়ে মাননীয় বিচারপতিকে অবহিত করেন। মাননীয় বিচারপতি মাহমুদুল হক দেবহাটার ইতিহাস বিষয়ে অবহিত হয়ে এবং এই বিনোদন কেন্দ্রগুলি দেখে তিনি বিমোহিত হন। আগামীতে আবারো আসবেন বলে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধবার কপিলমুনিতে তাফসীরুল, কোরআন মাহফিল ঘিরে সাজসাজ রব

প্রেস বিজ্ঞপ্তি : দক্ষিন খুলনার পাইকগাছার কপিলমুনির নগর শ্রীরামপুরে আগামী বুধবার ৭মে বাদ মাগরিব বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে।

নগর শ্রীরামপুর বায়তুল মা’মুর জামে মসজিদ ও ইকরা একাডেমীর উদ্যোগে অনুষ্ঠিতব্য এই বাৎসরিক মাহফিলে ওয়াজ করবেন ভারত-বাংলাদেশের তুমুল জনপ্রিয় ইসলামী বক্তা, ফুরফুরা সিলসিলার সুপ্রসিদ্ধ ওয়াজে বসিরহাটের হযরত মাওলানা আবুল কালাম আজাদ।
সভাপতিত্ব করবেন, বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) চেয়ারম্যান, বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের বিশেষজ্ঞ পরীক্ষক ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন। প্রধান অতিথি থাকবেন, পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, আমন্ত্রিত সম্মানিত অতিথি থাকবেন, খুলনা মহানগর দায়রা জজ মোঃ শরীফ হোসেন হায়দার। বিশেষ অতিথি থাকবেন, কপিলমুনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল হান্নান প্রমুখ।

কপিলমুনি ও হরিঢালী ইউনিয়নবাসীর ব্যবস্থাপনায় এই মাহফিল অনুষ্টিত হবে নগর শ্রীরামপুর বায়তুল মা’মুর জামে মসজিদ প্রাঙ্গনে। এই মাহফিলে মহিলাদের বসার জন্য সুবন্দোবস্ত করা হয়েছে।
এদিকে এই বহু কাংখিত মাহফিল ঘিরে সাজসাজ রব চলছে। বিজ্ঞাপনের কন্ঠরাজ নাজমুল হুসাইনের কন্ঠে রেকর্ডকৃত মাহফিলের প্রচারনা ৫টি মাইকে পাইকগাছা-কয়রা এলাকায় প্রচার করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাজারে আনুষ্ঠানিকভাবে উঠলো সাতক্ষীরার আম

নিজস্ব প্রতিনিধি ঃ ৫ মে থেকে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উঠছে সাতক্ষীরার রসালো সুস্বাদু আম। প্রথম ধাপে বাজারে এসেছে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই ও গোলাপখাসসহ স্থানীয় জাতের আম। সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী এলাকার বিল্লাল হোসেনের আম বাগান থেকে আম পাড়ার মধ্য দিয়ে জেলার আম সংগ্রহের উদ্বোধন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয়ন বিশ^াস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্লাবনী সরকারসহ জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা।

জেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আজ সোমবার ৫ মে থেকে গোবিন্দভোগ, বোম্বাই ও গোলাপখাসসহ স্থানীয় জাতের আম পাড়ার দিন নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন আম্রপালি জাতের আম সংগ্রহের নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে, জেলার বিভিন্ন উপজেলা থেকে সকাল থেকেই পাইকাররা আম সংগ্রহ শুরু করেছেন। বাজারে চাহিদা ও দাম দুটোই ভালো বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৬ সাল থেকে সাতক্ষীরার আম বিদেশে রপ্তানি হচ্ছে। এশিয়ার বিভিন্ন দেশে সাতক্ষীরার সুস্বাদু হিমসাগর ও আ¤্রপালি জাতের আমের চাহিদা অনেক বেশী। চলতি বছর সাতক্ষীরায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৭০ হাজার মেট্রিক টন। এর মধ্যে ৫০০ মেট্রিকটন আম বিদেশে রপ্তানীর সম্ভাবনা রয়েছে। এ বছর ৪ হাজার ১৩৫ হেক্টর জমিতে ১৩ হাজার ১০০ জন চাষি আম চাষ করেছেন।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, সাতক্ষীরার আমই দেশের অন্য জায়গার তুলনায় সবচেয়ে আগে পাকে। সে কারণে এর চাহিদাও অনেক বেশি। এ জেলার আমের স্বাদও অতুলনীয়। এ বছর প্রায় ৪০০ কোটি টাকার আম বিক্রি ও রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কোনোভাবেই যেন কেমিক্যাল বা ক্ষতিকর পদার্থ ব্যবহার করে আম পাকানো না হয়, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় এক মহিলার লাশ উদ্ধার

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালার হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি কালভার্টের নিচ থেকে সেলিনা বেগম (৪৫) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ মে) ভোরে তার লাশ উদ্ধার করা হয়। সে হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো. রহমত খাঁ’র স্ত্রী।

মৃতের বোনাই মো.আবুল কাশেম জানান, গতকাল সন্ধ্যায় ঢাকায় থাকা অসুস্থ মেয়েকে বিকাশে টাকা পাঠাতে তিনি বাজারে যান। পরে রাতে আর ফিরে আসেনি৷ অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর রাতে পাওয়া যায়নি৷ আজ সোমবার ভোরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে এসে সেলিনা বেগমের লাশ সনাক্ত করি।

সরজমিন পরিদর্শনে, কালভার্টের নিচে লাশের পাশে তার ব্যবহারিত মোবাইল ফোন, কানের দুল, ঔষধ এবং অল্পকিছু কাঁচাবাজার পড়ে থাকতে দেখা যায়।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে কিভাবে তিনি মারা গেছেন তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিরসনে কলেজ অধ্যক্ষের কাছে ১২ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিরসনে কলেজ অধ্যক্ষের কাছে ১২ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা করেছে। রোববার সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেমের কাছে এ স্মারকলিপি প্রদান করেন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উত্থাপিত ১২ দফা দাবিগুলো হলো সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদের আবাসিক জিয়া হলটি দ্রুত সংস্কার করে ছাত্রদের থাকার ব্যবস্থা, কলেজ ক্যাম্পাসে ক্যান্টিন স্থাপন, ছাত্রদের কমন রুম দ্রুত সংস্কার, কলেজ ক্যাম্পাসে সব ফলজ গাছ শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত ও কলেজের মহিলা হোস্টেল প্রাঙ্গণে ধান রোপণ করায় কলেজের সৌন্দর্য নষ্ট হয় তাই এমন কাজ থেকে বিরত থাকা। এ ছাড়া মহিলা হোস্টেলের সামনে নির্দিষ্ট জায়গা ঘেরা দিয়ে বাকি জায়গাটা কলেজ ক্যাম্পাসের জন্য উন্মুক্ত করা, কলেজ ছাত্রীদের খেলাধুলার জন্য মহিলা হোস্টেলের সম্মুখে ইনডোর গেমসের ব্যবস্থা করা, কলেজের পুকুরটি ছাত্রদের ব্যবহারের উপযোগী করা, কলেজে বহিরাগতদের প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া, কলেজ শিক্ষার্থীদের গ্রুপ স্টাডি করার জন্য ক্যাম্পাসে বিভিন্ন স্থানে ছাতা স্থাপন, নিরাপত্তার স্বার্থে কলেজের দক্ষিণ প্রাচীরটি মসজিদ পর্যন্ত সম্পূর্ণ ও কলেজ ক্যাম্পাসে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলে আহবায়ক আসিফ রিপন, যুগ্ন-আহ্বায়ক আরাফাত রহমান রাব্বি, যুগ্ম আহ্বায়ক শিহাবুজ্জামান, মাসুদ আলমসহ কলেজ ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় অধ্যক্ষ স্মারকলিপি গ্রহণ করে বিষয়গুলো বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সময় আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার : নূর আহমদ

প্রেস বিজ্ঞপ্তি :
আমাদের খুলায় অনেক সংকট আছে। সেটা উত্তরণে আমার জায়গা থেকে যা করণীয় সেটা করবো। আপনারা যে যেখানে আছেন; আপনারা দেশকে নিয়ে অর্থাৎ খুলনাবাসীকে নিয়ে ভাবুন। আসুন আমরা খুলনাবাসীর সুখ-দু:খকে লালন করি। সময় আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার। আমি আশা করি এই সংগঠন খুলনাবাসীর জন্য নিবেদিত প্রাণ হিসাবে কাজ করবো। কথাগুলো বলেছেন ওজোপডিকোর চেয়ারম্যান ও ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক নূর আহমদ।
শনিবার খুলনা বিভাগ উন্নয়ন পরিষদ, ঢাকা আয়োজিত ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নূর আহমদ বলেন, আমি সবসময় ভাবি কিভাবে দেশের সেবায় নিয়োজিত থাকবো। সাড়ে ৫ বছর পরে আমি হয়তো জবে থাকবো না। তবে আমি চেয়ারে থাকা অবস্থায় যা দিয়ে যাবো সেটাই আমার অর্জন।
তিনি মনে করেন, যেকোন সংগঠনের জন্য দরকার স্বপ্নবাজ হওয়া। আপনাদের লিডারশিপ সে বিষয়কে গুরুত্ব দিবে। প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক দিককে গুরুত্ব দিতে হবে। অর্থ না থাকলে প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়া যাবে না।
তিনি আরো বলেন, আমাদের স্বেচ্ছাচারী হতে হবে। প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে এটি বড় গুরুত্ব বহন করে। অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো ভিতরে লিডারশীপে সমস্যা থাকায় এগিয়ে যেতে পারিনি।

সংগঠনের সভাপতি ডা. সাইফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রতিরক্ষা অডিট অধিদপ্তরের মহাপরিচালক শিকদার রাশেদ কামাল, খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি ও বাংলানিউজের নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, রোড এন্ড হাইওয়ে ডিপার্টমেন্টের পাবলিক রিলেশন এক্সপার্ট মো. ওয়াজেট আলী, মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এর সাবেক প্রধান প্রকৌশলী মো. সারোয়ার শেখ, এডিবির সিনিয়র এ্যাডভাইজার তুষারেফ হোসেন, খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকার সাধারণ সম্পাদক নাসির আহমেদ রাসেল ও গ্লোবাল খুলনার প্রেসিডেন্ট মামুনুর রহমান তুহিন।

এছাড়া বক্তব্য রাখেন খুলনা বিভাগ উন্নয়ন পরিষদ, ঢাকার সাধারণ সম্পাদক এস এম মুর্তুজা আলম বুলবুল, আয়োজক কমিটির সদস্য সচিব মল্লিক আসাদুর রহমান, খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকার অর্থ সম্পাদক আজিজুর রহমান, এ কে এম মাহবুবুর রহমান, মাকসুদুর রহমান সেলিম, মোল্লা ফারুক হোসেন, কাওছার বাচ্চু, লায়ন আজম খান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা খুলনা বিভাগের ১০টি জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভবনা এবং নানা দাবি উপস্থাপন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest