সাতক্ষীরায় শহীদ পরিবারে তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই আগস্টের গণঅভ্যূখানে নিহত সাতক্ষীরার চার শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও সমবেদনা জানিয়ে লেখা চিঠি পৌঁছে দেয়া হয়েছে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার দুপুর দুইটার দিকে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন মুকুল উক্ত ঈদসামগ্রী ও চিঠি পৌছে দেন।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের শহীদ হাফেজ আনাস বিল্লাহ, শহীদ আলম সরদার ও শহীদ আবুল বাসার এবং দেবহাটা উপজেলার আস্কারপুরে শহীদ আসিফের বাড়িতে গিয়ে উক্ত ঈদ সামগ্রী ও চিঠি পৌছে দেয়া হয়।

এসময় তিনিসহ তার সঙ্গে থাকা বিএনপি নেতা-কর্মীরা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

তার সাথে এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকুজ্জামান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গাজী মোখলেছুর রহমান ও আবুল কালাম আজাদ বকুল, আশাশুনি উপজেলা জাসাস এর আহবায়ক মির্জা আছাদুজ্জামান, প্রতাপনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মনিরুল ইসলাম, নলতা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আশরাফুল ইসলাম ওসমান, সদস্য সচিব হাবিকুল ইসলাম প্রমুখ।

ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল এসময় বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সাতক্ষীরা চার শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও সমবেদনা জানিয়ে লেখা চিঠি পৌঁছে দেয়া হয়েছে এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময়সহ সার্বিক খোঁজখবর নেয়া হয়েছে।
এসময় শহীদ পরিবারের সদস্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টানা ৯দিন ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিনিধি ঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাপ্তাহিক সরকারী ছুটিসহ টানা ৯দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে, আমদানি রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, শুক্রবার (২৮মার্চ) সাপ্তাহিক সরকারী ছুটিসহ আগামীকাল ২৯ মার্চ (শনিবার) থেকে আগামী ৫ এপিল (শনিবার) পর্যন্ত টানা ৯ দিন বন্দরের সকল ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৬ই এপ্রিল রবিববার থেকে যথারীতি আমদানি-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

তিনি আরো জানান, ভোমরা কাস্টমস সিএন্ডএফ এসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার এসোসিয়েশনের মধ্যে আলোচনা সাপেক্ষে উভয় দেশের সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, পাসপোর্টধারী যাত্রীরা এি সময়ে যথারীতি যাতায়াত করতে পারবেন।

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুফাল দুলাল মন্ডল জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা এই সময়ে যথারীতি যাতায়াত করতে পারবেন।

ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ বলেন, ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে এবং জাতীয় রাজস্ববোর্ডের দিক নির্দেশনা মোতাবেক সাপ্তাহিক ছুটিসহ শুক্রবার ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল শনিবার পর্যন্ত টানা ৯ দিন বন্দরের আমদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে, এই সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন বলে এই কর্মকর্তা আরো জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাবেক এমপি কাজী শামসুর রহমান স্মরনে দোয়া ও ইফতার

প্রেস বিজ্ঞপ্তি : জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, সাতক্ষীরা সদর আসনের তিনবার নির্বাচিত সংসদ সদস্য, মরহুম কাজী শামসুর রহমান সম্মরনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৮ মার্চ শুক্রুবার বিকাল সাড়ে ৫টায় শহেরর সুলতানপুরস্থ নিজ বাড়ি কাজী নিবাসে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ড জামায়াতের আমীর প্রভাষক আব্দুল কাদেরের সভাপতিত্বে ও মরহুমের বড় ছেলে কাজী সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, সাবেক চেয়ারম্যান শহীদ হাসান,শুরুা সদস্য শিবিরের সাবেক জেলা সভাপতি এড. আজিজুল ইসলাম, দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ^াস, শিবিরের শহর সেক্রেটারী মেহেদী হাসান, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুস্তাফিজুর রহমান। ইফতার মাহফিলে মরহুম কাজী শামসুর রহমানের পরিবার পরিজন, আত্নীয়স্বজন, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আলিপুর (বুড়ির পুকুরকান্দা) আহলে হাদিস জামে মসজিদ এর কমিটি গঠন

দীর্ঘদিন পর আলিপুর (বুড়ির পুকুরকান্দা) আহলে হাদিস জামে মসজিদ এর পূর্ণাঙ্গ মসজিদ কমিটি গঠিত হয়েছে। কমিটির প্রধান উপদেষ্টা আলীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ উক্ত কমিটির অনুমোদন দিয়েছেন।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সভাপতি আলহাজ¦ মো: আব্দুস সালাম, সহ-সভাপতি আতিয়ার রহমান শেখ, আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক নেজামউদ্দিন সরদার, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক আজগর আলী, অর্থ সম্পাদক বিল্লাল হোসেন, সহ-অর্থ সম্পাদক রবিউল ইসলাম, পলাশুর রহমান, তুহিন, অডিট প্রধান হাবিবুল্লাহ বাহার, অডিট সি:সহকারী বিল্লাল হোসেন, অডিট সহকারী মস্তাহিদুল ইসলাম, সদস্যযথাক্রমে খায়রুল ইসলাম, আব্দুর রহমান বাবু, অহিদুজ্জামান সিদ্দিক, মাহবুবর রহমান টুটুলসহ ৫৩ সদস্য বিশিষ্ট কমিটি। এছাড়া ৯ জনের উপদেষ্টা পরিষদ রয়েছে।

২৮ মার্চ বাদ জুম্মা উপস্থিত মুসুল্লীদের সম্মুখে উক্ত কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটির অনুলিপি সাতক্ষীরা জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। এর আগে গত ২৩ মার্চ ২৫ তারিখে রেজুলেশনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে ২৫ মার্চ প্রধান উপদেষ্টা অন্যান্য নেতৃবৃন্দ কমিটির অনুমোদন দেন।###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সংঘবদ্ধ মোটরসাইকেল চোরের হোতাসহ ৫ চোর গ্রেফতার: ০৯  টি মোটরসাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্রের হোতাসহ ০৫ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ মার্চ রাতে শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়ায় ৯টি মোটসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিংড়ীখালী গ্রামের আরশাদ গাজীর পুত্র আবু বক্কার,কালিগঞ্জের কাকশিয়ালী গ্রামের মৃত হাসান গাজীর পুত্র সালা উদ্দীন গাজী, শ্যামনগরের সোরা গ্রামের ছাকাত গাজীর পুত্র শাহাজাহান, গাবুরার আ: গফুরের পুত্র আতিকুর রহমান সাজু এবং ইউনুস গাজীর পুত্র মোস্তাফিজুর রহমান। তাদের বিরুদ্ধে শ্যামনগরসহ অন্যান্য থানায় একাধিক চুরি, অস্ত্র, মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আবু বক্কার গাজী আন্ত:জেলা চোর চক্রের হোতা।

এ ব্যাপারে শ্যামনগর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, শ্যামনগরে একটি চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটিয়ে আসছিল এর জের ধরেই গত কয়েকদিনের অভিযানের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীগন আন্তঃ বিভাগীয় মোটর সাইকেল চোর চক্রের সদস্য সক্রিয় সদস্য

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধহাটায় বাস-ইঞ্জিন ভ্যান সংঘর্ষে ভ্যান চালক নিহত

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার আশাশুনি টু সাতক্ষীরা সড়কে মিনি বাস ও ইঞ্জিন ভ্যান দুর্ঘটনায় ভ্যান চালক আব্দুল কুদ্দুছ নিহত হয়েছে (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে মহেশ্বরকাটি মৎস্য সেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের মৃত রমজান আলী সরদারের ছেলে আব্দুল কুদ্দুছ (৫৫) তার ইঞ্জিন ভ্যানে বিচালী নিয়ে আশাশুনির দিকে যাচ্ছিল।

ঘটনাস্থল মহেশ্বরকাটি মৎস্য সেটের আগে তুলসী আঢ্যর মৎস্য ঘেরের কাছে পৌছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মিনি বাস (সাতক্ষীরা-জ-০৫-০০০৪) দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মিনিবাস-ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যান চালক আঃ কুদ্দুছ গুরুতর আহত হয়।

বর পেয়ে আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টীম দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত কুদ্দুছকে নিয়ে বুধহাটা পর্যন্ত গেলে এ্যাম্বুলেন্সে করে তাকে সাতক্ষীরা হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাস চালক গাড়ি ফেলে দ্রুত পালিয়ে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডা. পলাশের ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগী পেলেন চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস ও পবিত্র রমজান উপলক্ষে সাতক্ষীরা স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

বিশেষ করে মেরুদণ্ড, হাড়-জয়েন্টের ব্যথা ও গাইনি সমস্যায় ভুগতে থাকা রোগীদের জন্য এই বিশেষায়িত সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সাতক্ষীরার মাটি ও মানুষের সন্তান হিসেবে এই উদ্যোগের মূল কারিগর ছিলেন ডা. মাহমুদুল হাসান পলাশ। তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি এই এলাকার মানুষের দুঃখ-কষ্ট দেখেছেন এবং দেখেছেন কীভাবে অর্থের অভাবে অনেকেই উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হন। তার সেই শৈশবের স্বপ্ন ছিল, একদিন তিনি বড় চিকিৎসক হয়ে সাতক্ষীরার মানুষের জন্য কিছু করবেন, যাতে অর্থের অভাবে কেউ বিনা চিকিৎসায় মারা না যায় বা পঙ্গুত্ববরণ না করে।

তিনি বলেন, “স্বাধীনতার চেতনাকে ধারণ করেই আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছি। আমাদের দেশে এখনো অনেক মানুষ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। বিশেষ করে এই সাতক্ষীরা জেলা রাজধানী থেকে দূরে হওয়ায় উন্নত চিকিৎসা সেবা পেতে অনেকেই বঞ্চিত হন। সেই চিন্তা থেকেই আমাদের এই আয়োজন, যাতে গরিব, অসহায় ও দুস্থ মানুষরা চিকিৎসা থেকে বঞ্চিত না হন।”

এই মেডিকেল ক্যাম্পে ডা. মাহমুদুল হাসান পলাশ নিজেই রোগীদের সেবা দিয়েছেন, রোগ নির্ণয় করেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দিয়েছেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে মেরুদণ্ড ও হাড়-জয়েন্টের সমস্যায় ভুগতে থাকা রোগীদের জন্য তার এই সেবা আশীর্বাদ হয়ে এসেছে।

এছাড়া, নারী রোগীদের জন্য গাইনি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. মানছুরা ইয়াসমিন সম্পা বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন। গর্ভকালীন জটিলতা, প্রসূতি সংক্রান্ত সমস্যা ও অন্যান্য গাইনি সমস্যায় আক্রান্ত অনেক রোগী এই ক্যাম্প থেকে উপকৃত হয়েছেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। এক রোগী, আসিফুর রহমান, যিনি দীর্ঘদিন ধরে কোমর ও মেরুদণ্ডের ব্যথায় ভুগছিলেন, তিনি বলেন, “আমি কখনো ভাবিনি এত সহজে ভালো মানের চিকিৎসা পাব। ডা. মাহমুদুল হাসান পলাশের পরামর্শ ও চিকিৎসা পেয়ে আমি সত্যিই উপকৃত হয়েছি।”

ডা. মাহমুদুল হাসান পলাশ বলেন, “রমজান মাস আমাদের কাছে সংযমের মাস, দানশীলতার মাস। আর স্বাধীনতা দিবস আমাদের শিখিয়েছে মুক্তি ও মানবতার কথা। আমি মনে করি, আজকের দিনে শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিতে পারা আমার জন্য সবচেয়ে বড় সাদকায়ে জারিয়া। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, আর আমরা সেই অধিকার নিশ্চিত করতে সবসময় গরিব-অসহায় মানুষের পাশে থাকব।”

সাতক্ষীরা স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে উন্নত চিকিৎসা পৌঁছে দিতে তারা এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের সংখ্যা বাড়াবে, বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা প্রশাসক মোস্তাক আহমেদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর বিদায় এবং যোগদান বিষয়ে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার ২৭ শে মার্চ সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন মোস্তাক আহমেদের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদ মোস্তাক আহমেদ বলেন, শিক্ষকরা কোনদিনও অবসরে যায় না। শিক্ষকদের কাছে সমাজের মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে, যে মানুষ সমাজকে কিছু দিতে পারে সমাজের জন্য কিছু করতে পারে তার কর্মের মাঝে সে আজীবন বেঁচে থাকে।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা,সদ্যযোগদানকৃত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন, সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান,
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মোঃ রবিউল ইসলাম, বিদ্যালয়ের উচ্চমান সহকারী মোহাম্মদ আইয়ুব আলী প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest