চলতি মৌসুমে অতিবৃষ্টির কারনে সাতক্ষীরা জেলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের যথোপযুক্ত ব্যবস্থা না থাকায়, বেতনা নদীর রিং বাধ ভাঙনের ফলে এ সমস্যার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে সাতক্ষীরা জেলার তিনটি উপজেলা- সাতক্ষীরা সদর, তালা ও আশাশুনি উপজেলার প্রায় ৪০ টি গ্রামের ২৫-৩০ হাজার পরিবার। এ অবস্থায় খেটে খাওয়া সাধারন মানুষের পড়েছে বিপাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় পানিবন্দি মানুষের জন্য ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সপ্তাহব্যাপী চলে ত্রানের প্যাকেজিং প্রস্তুতি। প্যাকেজিং শেষে ত্রান সামগ্রী বিতরনের অংশ হিসেবে প্রথম ধাপে তালা উপজেলায়, দ্বিতীয় ধাপে সাতক্ষীরা সদর উপজেলায় এবং তৃতীয় ধাপে আশাশুনি উপজেলায় ত্রান বিতরন করা হয়।

তিনটি উপজেলায় এ পর্যন্ত প্রায় ৩৬০৫ পরিবারের কাছে ত্রান সামগ্রী পৌছে দেওয়ার মাধ্যমে ত্রান বিতরণ কার্যক্রম সমাপ্ত ঘোষনা করা হয়েছে। ত্রান কার্যক্রমের এ কাজে স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক স্বেচ্ছাসেবকের অক্লান্ত পরিশ্রমে পানিবন্দি মানুষের হাতে ত্রান তুলে দেওয়া হয়েছে। পানিবন্দি মানুষের দাবি তারা এই জলাবদ্ধতার স্থায়ী সমাধান চাই। বেড়িবাধ, ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরনের জন্য এ ব্যাপারে জেলা প্রশাসনের যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লেখ্য, সাতক্ষীরা জেলার পানি নিষ্কাশন ব্যবস্থার স্থায়ী সমাধানের লক্ষ্যে স্থায়ী জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সকল ধরনের সহযোগিতা করে যাবে বলে জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিঃ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারে বিএনপির কার্যালয় উদ্বোধন ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল ৪টায় দক্ষীন শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জুলফিকার আলি সাঁপুই এর সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সংগ্রামী আহবায়ক এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শের এ আলী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, সন্মানিত অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু। স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এসএম মোতাহার হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আব্দুল করিম, খুলনা মহানগর ছাত্রদলের নেতা জাফর ইকবাল বাবু। উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জিএম রফিকুল ইসলাম, সদস্য সচিব আজিজুর রহমান খান, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হাবিব, মোস্তফা মাহমুদ, গোলাম রসুল সরদার, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক আল মাহমুদ ছট্টু, সদস্য সচিব মাহমুদ মোস্তফা, মৌতলা ইউনিয়ন বিএনপির সিনিঃ যুগ্ম আহবায়ক কাজী ফজলুর রহমান, সদস্য সচিব কাজী মোফাজ্জেল হোসেন পলাশ, রতনপুর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুর, উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, তরুন দলের উপজেরা সেক্রেটারী আলতাপ হোসেন, তাঁতি দলের আহবায়ক শরীফ আব্দুর রাজ্জাক, সদস্য সচিব ফারুক হোসেন, শ্রমিক দলের আহবায়ক সেলিম প্রমুখ। সন্ধ্যার পরে বাশতলা বিএনপির আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়।

কালিগঞ্জ উপজেলা ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহনে প্রধান অতিথির বক্তব্যে বলেন এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী বলেন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে শেখ হাসিনা দেশটা ধ্বংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুট করেছে, ব্যাংক গুলো শেষ করে গেছে। পিলখানা ট্রাজিটি থেকে শুরু করে চলতি বছরের ৫ই আগষ্ট পর্যন্ত বাংলার নিরীহ মানুষকে পাখির মত হত্যা করেছে। হাজার হাজার নেতাকর্মীকে গুম করেছে, গুলি করে হামলা করে পঙ্গু করেছে। আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তির, সমৃদ্ধির, বৈষম্যবিরোধী ও জনকল্যাণমুখী সরকার গঠন করবো ইনশাআল্লাহ।

আমার নেতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে এজাতিকে স্বনির্ভর বাংলাদেশ উপহার দিয়েছিলেন। আমার ভোট আমি দিবো স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবো। পছন্দের নেতা নির্বাচন করে সরকার গঠন করবো। তিনি আরও বলেন আমি এসেছি দেশনেত্রী খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্র নায়ক, দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে। এদেশ শান্তি সম্প্রিতির দেশ। একটি চক্র সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করে ফায়দা লুটতে চায়। শহীদ জিয়ার গড়াদল বিএনপি শান্তি ও সম্প্রিতির জন্যে কাজ করে এবং আগামীতেও কাজ করবে।কালিগঞ্জে বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম ও সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে দল সুসংগঠিত হচ্ছে। এক্ষেত্রে দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে তৃনমুল পর্যায়ের মজবুত করতে হবে। আর আওয়ামী সন্ত্রাসীরা এখনো বাড়াবাড়ি করলে রেহাই নেই। তাদের গড়া আয়না ঘরেই তাদেরকেই পাঠানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা-৩ সংসদীয় আসন দেবহাটা, আশাশুনি, কালিগঞ্জ (আংশিক) এলাকায় বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আয়ুব হোসেন মুকুলের পক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সাতক্ষীরা আগমন উপলক্ষে নলতা বাজার এলাকা থেকে একটি আনন্দ মিছিল চৌমুহুনী এলাকায় পথসভা সমবেত হন।

পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কো-অডিনেটর ইঞ্জিনিয়ার আয়ুব হোসেন মুকুল।

তিনি বক্তব্যে বলেন, দীর্ঘ ১৫ বছরের বেশি সময় স্বৈরাচারী সরকারের বাহিনী দিয়ে হামলা, মামলা সহ বিভিন্ন দমন নিপীড়নের শিকার হয়েছি। কিন্তু গত ৫ আগস্ট এদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট শেখ হাসিনা কে দেশ ছাড়া করে স্বৈরাচারের কবর রচনা করেছে। আমরা কোন প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী না। আমি আপনাদের ভালবাসবো আপনারাও আমাকে ভালবাসা দিবেন।

এর থেকে বেশি কিছু চাই না। আমি আপনাদের মাঝে নেতা হতে আসিনি। আমি চাই একজন কর্মী হয়ে আপানাদের পাশে থাকব। আপনারা হবেন নেতা, আমি আপনাদের কর্মী। বিএনপি’র পক্ষ থেকে আমি মনোনয়ন প্রত্যাশা করছি। দল আমাকে যোগ্য মনে করলে আমাকে মনোনয়ন দিয়ে ধানের শিষের পক্ষে জাতীয় সংসদে প্রতিদ্ব›দ্বীতা করব। দল যদি না চাই আমাকে মনোনয়ন দেবে না। আমাকে মনোনয়ন দেওয়া না হলেও আমি দলের পক্ষে কাজ করে যাব। আমি নির্বাচিত হলে সব মানুষের অধিকার নিয়ে কাজ করব। এখানে সব ধর্মের, সব শ্রেণির মানুষ নিজের স্বাধীনতায় বসবাস করবে। নতুন কোন ফ্যাসিবাদের উত্থান হতে দেব না।

বক্তব্যের শুরুতে তিনি মহান স্বাধীনতা, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত এবং বিএনপি’র প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

পথসভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, জাসস আহবায়ক মুরশিদ হোসেন, আশাশুনি উপজেল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম সরোয়ার লিটন, নলতা ইউনিয়ন কৃষক দলের সভাপতি গাজী মোখলেছুর রহমান, সিনিয়র যুগ্ম-সম্পাদক শহিনুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্থরের মানুষ।

এর আগে ইঞ্জিনিয়ার আয়ুব হোসেন মুকুল দেবহাটা উপজেলার আস্কারপুরে শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করেন। পথসভা শেষে নলতায় খান বাহাদুর আহছান উল্লাহ (র.) এঁর কবর জিয়ারত করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা বিএনপি ও তার অংগ সংগঠনের আয়োজনে শহরের পরিবহন কাউন্টার এলাকায় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসানের সভাপতিত্বে ও জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আবুল হাসান হাদী,

জেলা যুব দলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন রাজু, জিয়া পরিষদের সদস্য সচিব প্রভাষক মনিরুজ্জামান, জেলা যুব দলের সাবেক সহ-সমন্বয়ক ফরিদ উদ্দিন, ছাত্র দলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, সাবেক সেক্রেটারী মমতাজুল ইসলাম চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, সাইদুল ইসলাম হিমু, শিপলুর রহমান, সদর যুব দলের সদস্য সচিব মো. জাকির হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক শামীম কবির সুমন, ফিরোজ শাহ ও শ্রমিক দলের রেজাউল ইসলাম রেজা প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “১৯৭১ সালে পাকিস্থানী শাসক পলায়নের পর তাদের কোন পদত্যাগ পত্র শেখ মুজিবের কাছে ছিল না। সুতারাং শেখ হাসিনার পলায়নের পর তারও পদত্যাগের প্রয়োজন নেই। রাষ্ট্রপতি সাহাববুদ্দিন চুপ্পু মিথ্যাচার করেছেন। সাংবিধানিক রীতিকে উপেক্ষা করে দেশ ও জাতিকে সংকটের মধ্যে ফেলে দেয়ার চেষ্টা করছেন। তিনি শেখ হাসিনাকে রক্ষার গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছেন। বিধায় তিনি রাষ্ট্রপতি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। আমরা তার দ্রুত পদত্যাগ দাবী করছি।

বিক্ষোভ সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবীতে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরা শহর। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এসময় মিছিলে জেলা বিএনপিসহ অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরের দুর্ধর্ষ্য সন্ত্রাসী ও সীমান্ত এলাকার আতংক সাঈফুল্লাহ-কাশেম বাহিনী প্রধান সরদার সাইফুল্লাহ আল মামুন (৪৬)কে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ।

শনিবার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে উপ-পরির্দশক আব্দুল মালেকের নেতৃত্বে উপজেলার নুরনগর পোস্ট অফিস মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুরনগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সাইফুল্লাহ উপজেলার রামজীবনপুর গ্রামের শুকোর আলী সরদারের ছেলে। সে ২০১৬ সালে উপজেলার ধুমঘাট গ্রামের প্রভাষক সফিকুল ইসলামের বাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী সে। এলাকার চিহ্নিত মামলাবাঁজ আবুল কাশেমের সহায়তায় তার নেতৃত্বে গড়ে উঠেছে সাইফুল্লাহ-কাশেম বাহিনী।

পুলিশ ও স্থানীয় সুত্রগুলো জানায় এলাকায় জমি ও চিংড়িঘের দখল ও লুটতরাজসহ নানা অপকর্মে সাইফুল্লাহ জড়িত। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাাদক গোলাম মোস্তফা বাংলার ভাগ্নে হওয়ার সুযোগ নিয়ে উঠতি বয়সীদের নিয়ে সে নিজস্ব বাহিনী গড়ে তুলেছে। সম্প্রতি উপজেলার সৈয়দালীপুর মৌজার প্রায় ৯০ বিঘা আয়তনের একটি চিংড়িঘের মালিকের কাছে চাঁদা দাবি করে সে। এঘটনায় এলাকাবাসী ও চিংড়িঘের মালিকরা সাইফুল্লা ও তার বাহিনীর হাত থেকে রক্ষার্থে এলাকায় মানববন্ধন করে।

এমনকি তার অত্যাচার নির্যাতন থেকে বাঁচতে সম্প্রতি সেনাবাহিনীর কাছেও লিখিত আবেদন করে আলমগীর হোসেন নামে আরও এক জমির মালিক।স্থানীয়রা জানান শুরুতে আবুল কাশেম এলাকার মানুষের নামে মিথ্যা ও হয়রানীমুলক মামলা দায়ের করেন। পরবর্তীতে সেই মামলার সুত্র ধরে সাইফুল্লাহ লোকজন নিয়ে সেই জমি দখলের চেষ্টা চালায়। এভাবে তারা গোটা নুরনগর ও রমজাননগরসহ আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। স্থানীয়রা আরও জানায় সাইফুল্লাহ মাঠ দখরের কাজ আর আবুল কাশেম প্রশাসন ও আদালত পাড়ায় দৌড়ঝাঁপ করে। একইভাবে পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তাকে ‘ঘুষ’ দেয়ার কথা বলে প্রায় দুই বছর পুর্বে আবুল কাশেম রামজীবনপুরের এক ব্যক্তির থেকে সাত লাখ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে কথিত মানবাধিকার সংগঠনের নেতার সহায়তায় সেই টাকা আবুল কাশেম ও তার বাহিনীর অপরাপর সদস্যরা ‘হজম’ করে দেন।শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান সাইফুল্লাহকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদক সহ শীর্ষ সন্ত্রাসী আশরাফুল ইসলাম দোলন ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার(২১ অক্টোবর) ভোরে শহরের পলাশপোল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ৫ই আগস্ট সদর থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলো- সদর থানার পলাশপোল এলাকার নওশের আলীর ছেলে মোঃ আশরাফুল ইসলাম দোলন, একই এলাকার আব্দুস সবুরের ছেলে আবির মন্ডল প্রিয়, শ্যামনগরের নোয়াবেকী এলাকার মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস ও একই এলাকার স্বপন রায়ের ছেলে বিশ্বজিত রায়।

সাতক্ষীরায় দায়িত্বরত সেনাবাহিনীর মেজর ইশতিয়াক ইবনে হাসান জানান, গোপন খবরের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদুল হক খানের নেতৃত্বে শীর্ষ সন্ত্রাসী দোলনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার তিন সহযোগী সহ চাইনিজ পিস্তল (ঞড়শধৎবা ঞঞ-৩৩), দুটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও গাঁজা আটক করা হয়। আটক আসামী, জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও গাঁজা সদর থানায় হস্তান্তর করেছে সেনাসদস্যরা। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সরকারী কর্মকর্তা, কর্মচারী, রাজনীতিবিদ, ছাত্র সমন্বয়ক, সাংবাদিক এবং সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ। তিনি দীর্ঘ বক্তব্যে কোরআন ও হাদিসের উদ্ধৃতি তুলে ধরে বলেন আমরা একটি নতুন, আধুনিক ও বৈষম্যহীন সাতক্ষীরা গড়ার স্বপ্ন দেখছি।দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলীয় জেলার মানুষ শান্তিপ্রিয় এবং সৃজনশীল মনের। এ জেলার ইতিহাস- ঐতিহ্য অনেক গর্বের।

কিন্তু কিছু দুষ্ট লোকের কারণে এ জেলার দুর্নাম হয়। বিআরটি এ, সাব-রেজিস্ট্রি অফিস, পাসপোর্ট অফিসসহ সরকারি বিভিন্ন দপ্তরে অনেকেই দুর্নীতি করে আসছেন। আজ থেকে আমি আপনাদের উপর নির্দেশনা দিচ্ছি আগামীকাল থেকে একজনও দুর্নীতি করতে পারবেন না, কোন অনিয়ম থাকবে না। থাকবে না কোন বৈষম্য। কোন সেবা গ্রহিতা হয়রানীর শিকার হবে না এ নিশ্চয়তা আমাকে দিতে হবে। তহশিল অফিসে কোন দুর্নীতি হবে না, হলে তাকে আইনের আওতায় আনা হবে। আজকের মতবিনিময় শুধু আমি চেহারা দেখানোর জন্যে আসেনি। এসেছি সততার সাথে প্রকৃত জনকল্যাণে যাহাতে প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজ করে এলক্ষ্যে জন সচেতনতা বাড়াতে। আমরা আগামীকাল পর্যন্ত বাঁচাব এমন গ্রারান্টি যেমন দিতে পারবো না ঠিক তেমনি ঘুষ গ্রহন করে পরকালে অনিশ্চয়তায় জড়াতে চাই না।

আমি চাই এখন থেকে সত্যের পথে থেকে মানুষের কল্যাণে কাজ করতে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কালিগঞ্জ উপজেলার ক্যাম্প ইনচার্জ মেজর মুশফিক আহমেদ, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আমিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীর, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিম উদ্দীন প্রমুখ।

এ সময়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউপ,
কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, শিমু রেজা এমপি কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন কমিটির সেক্রেটারী মিলন কুমার ঘোষ, ছাত্র সমন্বয়ক রাকিব হাসান।এ অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনছার, গোয়েন্দা সংস্থা, ধর্মীয় নেতা ও সূধীজন। মতবিনিময় সভার সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরায় তাঁতীদলের দুটি উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ২০ অক্টোবর জেলা তাঁতীদলের আহবায়ক হাসান শাহরিয়া রিপন ও সদস্য সচিব স্বাক্ষরিত একপত্রে শরীফ মো: আব্দুর রাজ্জাক কে আহবায়ক, ফারুক হোসেন কে সদস্য সচিব করে কালিগঞ্জ উপজেলা কমিটির অনুমোদন দেন।

এছাড়া হিরন কুমার মন্ডলকে আহবায়ক ও আবির হোসেন লিওন কে সদস্য সচিব করে দেবহাটা উপজেলা কমিটির অনুমোদন দেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest