সর্বশেষ সংবাদ-
মাদক, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ দমনে আলিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশআমার বাংলাদেশ পার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় ও আলোচনা সভাদেবহাটায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় ক্রীড়া উৎসবপ্রেস মিনিস্টার সাইদুর রহমানের সুস্থতা কামনায় বিবৃতিদেবহাটার পথে-প্রান্তরে ঘুরে বেড়ানো মনিরুল, অল্পতেই খুঁজে পায় জীবনের আনন্দসাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষাসাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যশোর বার্তা’র ৩য় বর্ষপূর্তি উদযাপিত​শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধনকদমতলা বাজার কমিটির উদ্যোগে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  

মারিজুয়ানা ফুল থেকে তৈরি বিশেষ মাদক কুশ জব্দ,আটক-১

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নতুন মাদক ‘কুশ’সহ এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সীমান্ত সংলগ্ন মাধবকাঠি বাজার এলাকা থেকে ১২ কেজি কুশ, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ তাকে গ্রেফতার করে সাতক্ষীরা ৩৩ বিজিবি। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা।

আটককৃত মোঃ তারিকুজ্জামান (২৪) কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মোঃ ওহিদুজ্জামানের ছেলে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বিজিবি হেড কোয়াটারে এক প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান জানান বিজিবি খবর পায় ভারত থেকে নতুন আসা ‘কুশ’ নামের একটি মাদকের চালন মোটরসাইকেলযোগে সাতক্ষীরা শহর হয়ে ঝাউডাংগা বাজারের দিকে যাচ্ছে। এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পশ্চিম মাধবকাঠি বাজার এলাকায় কৌশলে অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২টায় সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী তারিকুজ্জামানকে থামিয়ে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১২ কেজি নতুন প্রকৃতির মাদক ‘কুশ’ উদ্ধার করা হয়।

জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৬ কোটি টাকা। এছাড়া ২ লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল এবং ১ লাখ ৫২ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোনসহ সর্বমোট ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকার মালামাল আলামত হিসেবে জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ‘কুশ’ মূলত প্রাকৃতিক মারিজুয়ানা গাছের ফুল বা কুঁড়ি থেকে প্রক্রিয়াজাতকৃত এক ধরনের নতুন ও অত্যন্ত বিপজ্জনক মাদক। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এর সাথে অতিরিক্ত ‘টেট্রাহাইড্রো ক্যানাবিনল’ (THC) রাসায়নিক মিশিয়ে তরল, পাউডার বা ট্যাবলেট আকারে সিনথেটিক মাদক হিসেবে তৈরি করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মারিজুয়ানা ফুল থেকে তৈরি বিশেষ মাদক কুশ জব্দ,আটক-১

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নতুন মাদক ‘কুশ’সহ এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সীমান্ত সংলগ্ন মাধবকাঠি বাজার এলাকা থেকে ১২ কেজি কুশ, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ তাকে গ্রেফতার করে সাতক্ষীরা ৩৩ বিজিবি। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা।

আটককৃত মোঃ তারিকুজ্জামান (২৪) কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মোঃ ওহিদুজ্জামানের ছেলে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বিজিবি হেড কোয়াটারে এক প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান জানান বিজিবি খবর পায় ভারত থেকে নতুন আসা ‘কুশ’ নামের একটি মাদকের চালন মোটরসাইকেলযোগে সাতক্ষীরা শহর হয়ে ঝাউডাংগা বাজারের দিকে যাচ্ছে। এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পশ্চিম মাধবকাঠি বাজার এলাকায় কৌশলে অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২টায় সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী তারিকুজ্জামানকে থামিয়ে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১২ কেজি নতুন প্রকৃতির মাদক ‘কুশ’ উদ্ধার করা হয়।

জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৬ কোটি টাকা। এছাড়া ২ লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল এবং ১ লাখ ৫২ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোনসহ সর্বমোট ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকার মালামাল আলামত হিসেবে জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ‘কুশ’ মূলত প্রাকৃতিক মারিজুয়ানা গাছের ফুল বা কুঁড়ি থেকে প্রক্রিয়াজাতকৃত এক ধরনের নতুন ও অত্যন্ত বিপজ্জনক মাদক। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এর সাথে অতিরিক্ত ‘টেট্রাহাইড্রো ক্যানাবিনল’ (THC) রাসায়নিক মিশিয়ে তরল, পাউডার বা ট্যাবলেট আকারে সিনথেটিক মাদক হিসেবে তৈরি করা হচ্ছে।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে সাতক্ষীরায় ছাত্রশিবিরের ম্যারাথন র‌্যালি

প্রেস বিজ্ঞপ্তি :  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ম্যারাথন র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শহরের বাঙ্গালের মোড় সংলগ্ন আল কোরান একাডেমি চত্ত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে অবস্থিত শহীদ আসিফ চত্বরে গিয়ে শেষ হয়।

ম্যারাথন র‌্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান এবং সেক্রেটারি নুরুন নবী। এতে শহর শাখার নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে শিবির নেতারা বলেন, “সারাদেশে আমরা যে চিত্র দেখেছি, তা অবশ্যই পরিকল্পিত। যাতে মানুষের মন থেকে জুলাইয়ের স্মৃতি মুছে যায়। আমরা বিশ্বাস করি, এই অপকর্মগুলো তারাই করেছে, যারা এ দেশের ৭০ ভাগ মানুষের গণভোটের রায় মেনে নিতে পারছে না।”

বক্তারা আরও দাবি করেন, “বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ‘মেধা না কোটা’ নীতির যথাযথ প্রতিফলন দেখা যাচ্ছে না। যে জাতি মেধার যথাযথ কদর ও মূল্যায়ন করবে না, সে জাতি কখনো উন্নতি লাভ করতে পারবে না।”

ম্যারাথন র‌্যালি শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জুলাই যোদ্ধাদের সম্মানি দেয়ার সময় রাজনৈতিক নেতাদের মঞ্চে না ডাকায় নেতাদের ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহতদের সম্মানি দেয়ার সময় রাজনৈতিক নেতাদের মঞ্চে না ডাকায় জেলা প্রশাসনের অনুষ্ঠানে নেতারা ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান শেষ না করেই দলীয় নেতা-কর্মীদের নিয়ে সভাস্থল ত্যাগ করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা থেকে শহীদ পরিবার ও আহতদের মাঝে সম্মানী দেয়ার সময় তারা এ ক্ষোভ প্রকাশ করে সভাস্থল ত্যাগ করেন। যদিও জেলা প্রশাসক তা অস্বীকার করে জানিয়েছেন, কেউ অনুষ্ঠান ত্যাগ করেননি, সবাই শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন।

সভা থেকে এসময় ৪ জন শহিদ পরিবারের মাঝে মাথাপিছু ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং আহতদের মাঝে মাথাপিছু ৫০০ টাকার প্রাইজবন্ড প্রদান করা হয়। ৪ জন শহীদ পরিবারসহ সর্বমোট ১০১ জনের মাঝে এ সম্মানী প্রদান করা হয়।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহবায়ক রাহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওঃ আজিজুর রহমানসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, আলোচনা সভার শেষ পর্যায়ে গণঅভ্যুত্থানে শহীদ ৪ জন শহিদ পরিবার ও আহত ৯৭ জন জুলাই যোদ্ধাকে সম্মানি প্রদানের জন্য জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বক্তব্য শেষ করার পর পুলিশ সুপার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলমকে মঞ্চে ডেকে নেয়া হয়। সম্মানি বিতরণের সময় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার দুইজন মঞ্চে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের উক্ত সম্মানী উপহার বিতরণ করেন। তবে সেখানে উপস্থিত রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের কাউকেই এ সময় মঞ্চে ডাকা হয়নি। আমন্ত্রিত রাজনৈতিক নেতৃবৃন্দকে এভাবে উপেক্ষা করায় তাৎক্ষণিকভাবে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া ও অসস্তোষ সৃষ্টি হয়। একপর্যায়ে চরম ক্ষোভ প্রকাশ করে বিএনপি ও জামায়াত নেতারা তাদের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সভাস্থল ত্যাগ করেন।

এ ব্যাপারে জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল বলেন, মঞ্চে না ডাকার ঘটনা সঠিক। যেকারনে রাজনৈতিক নেতৃবৃন্দ সকলেই চলে এসেছিলেন।
জেলা বিএনপির আহবায়ক রাহমাতুল্লাহ পলাশ বলেন, এঘটনার পর জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাহেবের নেতৃত্বে আমরা সকলেই অনুষ্ঠান থেকে চলে এসেছি।

তবে, নেতাদের ক্ষোভ ও অনুষ্ঠান ত্যাগের বিষয়টি অস্বীকার করে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ জানান, রাজনৈতিক নেতারা কেউ অনুষ্ঠান ত্যাগ করে যাননি, সবাই শেষ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪ জন শহীদ পরিবারের কাছে আমি এবং পুলিশ সুপার মহোদয় সম্মানি তুলে দিয়েছিলাম। আর আহতদের মাঝে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা সম্মানী তুলে দিয়েছেন।
এদিকে, জাতীয় গুরুত্বসম্পন্ন এই আয়োজনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে যথাযথ সম্মান না দেয়া এবং একতরফাভাবে অনুষ্ঠান পরিচালনার ঘটনায় সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা পৌর ও সদর শাখার উদ্যোগে বুধবার (৫ আগস্ট) বিকেলে সাতক্ষীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শহরের শহীদ আসিফ চত্বর (খুলনা রোড মোড়) এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা জামায়াতের আমির ও সাবেক চেয়ারম্যান মাওলানা মশাররফ হোসেন।

সভায় বক্তব্য রাখেন জামায়াতের জেলা সহকারি সেক্রেটারী প্রভাষক ওসর ফারুক, জেলা অফিস সেক্রেটারী রুহুল আমিন, শিবিব সভাপতি মেহেদি হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও পৌরজামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, পৌরসহকারী সেক্রেটারী এড আবু তালেব, ছাত্র নেতা আব্দুর রহিম, মাওরানা মনিরুল ইসলাম ফারুকি প্রমুখ।

বক্তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেন। একই সঙ্গে তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহীদ আসিফ চত্বর থেকে বের হয়ে সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পাক এলাকায় গিয়ে শেষ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী: শ্যামনগরে ড. মনিরুজ্জামান
নিজস্ব প্রতিনিধি: ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান।
তিনি বলেছেন, একটি সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী ধর্মপ্রাণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। এ ধরনের অপতৎপরতা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরার শ্যামনগরে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে বেলা ১২টার দিকে শ্যামনগর উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাইক্রোস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে পথসভা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক সুলাইমান কবিরের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সদস্যসচিব অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না।
প্রধান অতিথির বক্তব্যে ড. মনিরুজ্জামান বলেন, দীর্ঘ আলোচনা শেষে অন্তর্বর্তী সরকার জুলাই সনদে উপনীত হয়েছে এবং ৩৩টি রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, সংসদে এক ধরনের বক্তব্য দিয়ে বাইরে এসে সাধারণ মানুষকে অন্যভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। ধর্মপ্রাণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে জান্নাতের টিকিটের মতো নানা আবেগী বক্তব্য দেওয়া হচ্ছে। এভাবে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিলের অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ড. মনিরুজ্জামান আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেননি। সরকারের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্রও মেনে নেওয়া হবে না।
একটি রাজনৈতিক দল ও তাদের মিত্রদের সমালোচনা করে তিনি বলেন, তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় শ্যামনগরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নবগঠিত উপজেলা বিএনপির কমিটির সফলতা কামনা করেন।
সভায় সম্মানিত অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাইদ, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম, গোলাম আলমগীর, গাজী শহিদুজ্জামান, গাজী শাহ আলম, আবুল খায়ের মল্লিক, আজিজুল হক, শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, উপজেলা মহিলা দলের আহ্বায়ক নূর জাহান পারভীন ঝর্ণা, শ্রমিক দলের আহ্বায়ক রফিকুজ্জামান, সদস্যসচিব সিরাজুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণআন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। পরে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ

শ্যামনগর প্রতিনিধি : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখা।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শ্যামনগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর মাইক্রো স্ট্যান্ডে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। আয়োজকদের দাবি, মিছিল ও সমাবেশে পাঁচ সহস্রাধিক মানুষ অংশ নেন।

সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল ও মাওলানা আব্দুল মজিদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা গোলাম বারী, মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, অধ্যাপক ফজলুল হক, উপজেলা সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল ইসলাম, অধ্যক্ষ সাইদি হাসান বুলবুল, মাওলানা আমিনুর রহমান, অধ্যাপক গাজী আব্দুল হামিদ এবং অধ্যাপক মহসিন আলম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, “আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে আমরা ও বিএনপিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিয়েছিলাম। তবে ছাত্র-জনতার আত্মত্যাগ, বিশেষ করে শিক্ষার্থীদের রক্তদান ও জীবন উৎসর্গের মধ্য দিয়েই ৫ আগস্টের বিপ্লব চূড়ান্ত সফলতা অর্জন করে। এ বিপ্লব কোনো একক দলের নয়; এটি ছাত্র-জনতা ও দেশের মানুষের সম্মিলিত আন্দোলনের ফল।”

তিনি বলেন, “৫ আগস্টের পরিবর্তন না এলে বর্তমান রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি হতো না। আমরা দেশের তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে চাই এবং দেশকে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যমুক্ত দেখতে চাই।”

তিনি আরও বলেন, “এই আসনের তিনবারের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ প্রকাশ পাওয়ার পর দল তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে, জামায়াতে ইসলামী অনৈতিক কর্মকাণ্ড, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও লুণ্ঠনকে সমর্থন করে না।”

বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ তুলে মাওলানা আজিজুর রহমান বলেন, “যারা উগ্রবাদ ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তারা আমাদের ধৈর্যকে দুর্বলতা মনে করবেন না। তবে আমরা সংঘাত চাই না; শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান ও পারস্পরিক সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে চাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনাসভা : পুরস্কার বিতরণী

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনাসভা, রচনা, চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম বেলাল হোসাইন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য রাবেয়া খাতুন, সানজিদা খাতুন, টুম্পা রানী, বিদ্যালয়ের শিক্ষক তৌহিদা পারভীন,শরিফা লায়লাতুননেছা, শাহিনা সবনম, তয়ৈবাতুন নেছা, বাসনা মজুমদার,সুপর্ণা দাশ,সুদীপা বাছাড়।

বক্তারা বলেন ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে একটি সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। আজকে একটি বিজয়ের দিন উদযাপন করা নয়; বরং এই দিনটি আমাদের সামনে রেখে গেছে এক বিরাট দায়বদ্ধতা। যে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে ছাত্র-জনতা বুকের রক্ত ঢেলে দিয়েছিল, সেই নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার রক্ষা করাই হোক আমাদের আজকের প্রধান শপথ।

আলোচনাসভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest