সর্বশেষ সংবাদ-
মাদক, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ দমনে আলিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশআমার বাংলাদেশ পার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় ও আলোচনা সভাদেবহাটায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় ক্রীড়া উৎসবপ্রেস মিনিস্টার সাইদুর রহমানের সুস্থতা কামনায় বিবৃতিদেবহাটার পথে-প্রান্তরে ঘুরে বেড়ানো মনিরুল, অল্পতেই খুঁজে পায় জীবনের আনন্দসাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষাসাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যশোর বার্তা’র ৩য় বর্ষপূর্তি উদযাপিত​শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধনকদমতলা বাজার কমিটির উদ্যোগে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  

দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি : দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটির নেতারা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা পরিষদ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় নবগঠিত দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. বায়োজিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক সবুর গাজী উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা ভূমিহীন পরিবারের সভাপতি মো. কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী, সাংগঠনিক সম্পাদক জিএম রেজাউল করিম রেজা, দপ্তর সম্পাদক স্বপন কুমার সানা এবং ভূমিহীন নেতা আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম বলেন, কালিগঞ্জের ভূমিহীনদের দীর্ঘদিনের অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে বাবরবাদ ঘের ও জমির বিষয়টি গভীরভাবে জড়িত। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও পরে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওই আন্দোলনের সময় ঐতিহাসিক সুলতানপুর মাঠে এসে ভূমিহীনদের পাশে দাঁড়িয়েছিলেন। সে সময় তিনি ভূমিহীনদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের বিচার করার আশ্বাস দিয়েছিলেন।
তিনি বলেন, পরবর্তী সময়ে সরকার গঠনের পর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কালিগঞ্জের ভূমিহীনদের মধ্যে প্রথম পর্যায়ে ২৭ জনকে জমির দলিল প্রদান করেন। এরপর তাঁরা সেখানে ভূমিহীন হিসেবে বসবাস করে আসছেন।

মো. হাবিবুল ইসলাম বলেন, ঐতিহাসিক ওই আন্দোলন এবং ভূমিহীনদের স্মৃতি সংরক্ষণ করা প্রয়োজন। একই সঙ্গে ভূমিহীনদের অধিকার রক্ষার নামে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, প্রকৃত ভূমিহীনদের নাম ব্যবহার করে কেউ যাতে ব্যক্তিস্বার্থে কোনো অপতৎপরতা চালাতে না পারেন, সে বিষয়েও সতর্ক থাকা জরুরি। সাতক্ষীরায় এখনো অনেক প্রকৃত ভূমিহীন পরিবার রয়েছে। সরকারি খাসজমি থাকলে নিয়ম অনুযায়ী তাঁদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে দাবি জানানো হবে।
জেলা পরিষদের প্রশাসক বলেন, সরকারি জমি না থাকলে ইচ্ছা থাকা সত্ত্বেও পুনর্বাসন করা সম্ভব নয়। তবে প্রকৃত ভূমিহীন পরিবারগুলো যাতে দীর্ঘস্থায়ীভাবে সুন্দর জীবনযাপন করতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তাদের আয়োজনে মানবন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি ডালিয়া পারভীন,সাধারণ সম্পাদক নাছিমা পারভীন, জেলা পাবলিক হেলথ (ভারপ্রাপ্ত) নার্স শিরিন সুলতানা,নার্সিং ও মিডওয়াইফারি কলেজের অধ্যক্ষ সুরাইয়া ইয়াসমিন, মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপার শাহানা ইয়াসমিনসহ অন্যরা।

বক্তারা বলেন, ভূয়া নার্সের নাম দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার চালিয়েছে একটি অনিবন্ধিত অনলাইনে। প্রকৃতপক্ষে ওই নামের কোন নার্স সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চাকুরি করে না। কোথাকার কোন মহিলার ভিডিও মেডিকেল কলেজের নার্স হিসেবে উপস্থাপন করে যাচ্ছে।

অথচ ২০১৫ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ওই নামে কোন নার্স এখানে আসেনি। এই মিথ্যাচারের কারনে মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশের নার্সদের মানহানি হয়েছে। নার্সিং পেশার মান ক্ষুন্ন হয়েছে। অবিলম্বে এ ঘটনায় ভুল শিকার করে প্রতিবাদ না দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে সাতক্ষীরা প্যাকেজড পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময় 

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে সাতক্ষীরা প্যাকেজড পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্যাকেজড পানি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি তামীম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মো: মেহেদী হাসান তানভীর।

সাতক্ষীরা প্যাকেজড পানি ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি সুমিত ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মির্জা সুলতানাসহ অন্যরা।

মতবিনিময় সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক আইনের ধারা গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ধারাগুলো মেনে ব্যবসা পরিচালনার অনুরোধ জানান। আগামী একমাস পর থেকে ভোক্তা অধিকারের অভিযান চলবে প্রতিটি কারখানায়। যিনি বা যারা ধারা মানবেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ভুল চিকিৎসায় এক জনের মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে পাইলসের অপারেশন করাতে গিয়ে আলমগীর হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার উপজেলার নুরনগরে এক গ্রাম্য চিকিৎসকের ব্যক্তিগত ক্লিনিকে এ ঘটনাটি ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, গ্রাম্য চিকিৎসক গোলাম মোস্তফার ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে।

নিহত আলমগীর হোসেন উপজেলার নুরনগর এলাকার মৃত মোবারক আলীর ছেলে।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে আলমগীর হোসেন পাইলসের অপারেশন করানোর জন্য নুরনগরে গ্রাম্য চিকিৎসক গোলাম মোস্তফার ব্যক্তিগত ক্লিনিকে যান। সেখানে তার পাইলসের অপারেশন শুরুর পর এক পর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। অবনতি হলে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারজানা আক্তার জানান, আলমগীর হোসেনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার সময় তিনি জীবিত ছিলেন না বলে আরো জানান এই চিকিৎসক।

নিহতের চাচাতো ভাই মিজানুর রহমান অভিযোগ করে বলেন, চিকিৎসক গোলাম মোস্তফার ভুল চিকিৎসার কারণেই তার ভাই আলমগীরের মৃত্যু হয়েছে।

এদিকে, রোগীর মৃত্যুর খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, বিষয়টি জানার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় বজ্রপাতে কাপড় ব্যবসায়ীর মৃত্যু

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বজ্রপাতে কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তালা উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চিত্ত রঞ্জন আইচ(৫০) গোপালপুর গ্রামের মৃত কানাই আইচ এর ছেলে।

নিহতের প্রতিবেশী শ্যামল বিশ্বাস জানান, চিত্তরঞ্জনের তালা বাজারে কাপড়রের ব্যবস্থা আছে। শনিবার সকালে বাড়ির পাশে নিজের জমিতে ধান রোপনের কাজ করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে বজ্রপাত হলে সরাসরি শরীরে আঘাত করলে তাঁর গায়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি বুঝে শুনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে?

অনলাইন ডেস্ক :  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে, বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কি না। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই তাদের এসব রাজনীতি গ্রহণ করবে না।”

শুক্রবার ৫০০ শয্যাবিশিষ্ট কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদের কোনো অনুশোচনা নেই। তারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমাও চায়নি। তাই এ দেশে তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ বাংলাদেশের মানুষ কখনো দেবে না। বাংলাদেশের জনগণ তাদের রাজনীতি করার অনুমতি কোনোদিনই দেবে না।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায়, তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিতে পারে, চিৎকার-চেঁচামেচি করতে পারে। তবে আমরা এসবকে আর গুরুত্ব দিচ্ছি না।

এর আগে বেলা ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-০১ উদ্বোধন করেন।

ওই সময় তিনি কেবল ইট-পাথরের ইমারত ও অবকাঠামো নির্মাণের দিকে মনোযোগ না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রকৃতিকে সংরক্ষণ করে পর্যটনের উন্নয়নে সব ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হবে। শুধু উঁচু ইমারত নির্মাণই পর্যটন হতে পারে না। তিনি মনে করেন, কক্সবাজার সমুদ্রসৈকতের পুরো একশ কিলোমিটার জুড়েই পর্যটনবান্ধব কর্মকাণ্ড পরিচালিত হওয়া উচিত। বিশ্বব্যাপী কক্সবাজারের সৌন্দর্য ছড়িয়ে দিয়ে ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিপূর্বে ফ্যাসিবাদী সরকারের আমলে ইচ্ছামতো বিভিন্ন এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়েছে। জরিপকাজ পরিচালনার মাধ্যমে ট্যুরিজম বিকাশের জন্য তা পুনর্বিবেচনা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কক্সবাজারের টেকনাফসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে চলা অপহরণের মতো অপরাধ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপহরণের মতো অপরাধ দমনে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় স্থানে ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে জিওসি পরিস্থিতি পর্যালোচনা করবেন। আমরা তাকে এ বিষয়ে অনুরোধ করেছি এবং সরকারি পর্যায় থেকেও সেনাবাহিনীকে প্রয়োজনীয় এলাকায় ক্যাম্প স্থাপনের অনুরোধ জানানো হবে। এতে অপহরণের মতো ঘৃণ্য অপরাধগুলো কার্যকরভাবে দমন করা বা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসব কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন এবং কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুজিবুল হক প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভয়াবহ লোডশেডিং, বিদ্যুত – গ্যাসের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়ের প্রতিবাদে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি : সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা প্রশাসক অনুপস্থিত থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের কাছে স্মারকলিপিটি তুলে দেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, এনসিপির সাতক্ষীরা জেলা আহ্বায়ক কামরুজ্জামান বুলু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সুবহান মকুল, পৌর জামায়াতের সেক্রেটারী খোরশেদ আলম, সহকারী সেক্রেটারী এড আবু তালেব, পৌর শিবিরের সেক্রেটারি নুরুন নবী, ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল গফুর, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আজহারুল ইসলাম এবং ২ নম্বর ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

এর আগে অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, জ্বালানি তেল ও গ্যাস সংকটের কারণে শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অন্যদিকে দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং ভূতুড়ে বিল আদায়ের অভিযোগে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাপন দিন দিন কঠিন হয়ে পড়ছে। তারা অবিলম্বে গ্যাস ও জ্বালানি সংকট নিরসন, বিদ্যুৎ খাতে অনিয়ম বন্ধ, ভূতুড়ে বিল প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে পোল্ট্রি বহনকারী গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে পোল্ট্রি বহনকারী গাড়ির ধাক্কায় ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মায়ের সাথে একটি শোকাহত পরিবারের স্বজনদের সান্ত্বনা দিয়ে বাড়ি পথে দ্রুতগতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায় শিশু মোস্তাকিম। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মা মুসলিমা খাতুন। মোস্তাকিম কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শহীদুল ইসলামের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় পোল্ট্রি বহনকারী একটি গাড়ির ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ময়না তদন্ত শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest