সর্বশেষ সংবাদ-
দুটি মামলায় দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর কারাগারেকাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রামশ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানাদেবহাটায় বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানবিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানা

বাক ও শ্রবণ প্রতিবন্ধি সীতা রানীকে পাওয়া যাচ্ছে না

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলার কাঠালতলা এলাকার মৃত অলঙ্গ সানার বাক ও শ্রবণ প্রতিবন্ধি স্ত্রী সীতা রানী (৫৫) কে পাওয়া যাচ্ছে না।

গত ২৬/০৮/২০১৮ তারিখে কেশবপুর এলাকার তার এক নিকট আত্মীয়ের মৃত্যুর খবর শুনে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসে নি। বয়স আনুমানিক  ৫৫ বছর। গায়ের রং শ্যামলা। হালকা পাতলা গড়নের ও মুখমণ্ডল লম্বাকৃতির। পরনে ছিল শাড়ি। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে না পাওয়া গেলে পরিবারের পক্ষে সদর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়। যার নং- ১৪৫১. তাং ২৮/০৮/২০১৮ ইং। কোন সহৃতবান ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭৩৩-৩৯২৫০৪ ও ০১৭১৫-৬০৮৭০৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিলাসবহুল হীরার জুতা, জোড়া ১৪২ কোটি টাকা

অনলাইন ডেস্ক: অসাধারণ সব উন্নয়ন কর্মযজ্ঞের নিদর্শনের জন্য পরিচিত সংযুক্ত আরব আমিরাত। রাজধানী আবু ধাবিতে রয়েছে বিশ্বের সর্বাচ্চ টাওয়ার (বুর্জ খলিফা), কৃত্রিম পাম দ্বীপসহ চোখ ধাঁধানো নানা ধরনের শপিং মল। তবে এবার নতুন একটি রেকর্ড গড়তে যাচ্ছে আবু ধাবি। বিশ্বের একমাত্র সেভেন স্টার হোটেল বুর্জ আল আরবে বুধবার বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল জুতার মোড়ক উন্মোচন করা হবে।
দীর্ঘ ৯ মাসের পরিকল্পনায় জাদা দুবাই নামের একটি কোম্পানি বিলাসবহুল এই জুতা তৈরি করেছে। যার বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি ১৪২ কোটি ৯৭ লাখ টাকা)।
‘দ্য প্যাসন ডায়মন্ড সু’ নামে তৈরি এই জুতায় ব্যবহার করা হয়েছে হীরা এবং খাঁটি সোনা। জুতার ওপরের অংশে চারদিকে শত শত হীরার টুকরার পাশাপাশি অাছে ১৫ ক্যারটের দুই খণ্ড হীরা। এর আগে বিশ্বের ব্যয়বহুল জুতা তৈরির রেকর্ড ছিল ডেবি উইংহামের হাই হিল; এর মূল্য ছিল প্রায় ১৫ দশমিক ১ মিলিয়ন ডলার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডি-লিট ডিগ্রি পাচ্ছেন হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন

অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক ও দেশবরেণ্য সাহিত্যিক সেলিনা হোসেনকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি দেয়া হবে। বাংলা সাহিত্যে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ ডিগ্রি দেয়া হচ্ছে তাদের।
আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ১০ম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ তাদেরকে এ ডিগ্রি প্রদান করবেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্রে এ তথ্য জানা যায়।
হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন দুই জনই রাবির সাবেক শিক্ষার্থী এর মধ্যে হাসান আজিজুল হক বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতাও করেছেন। বাংলা সাহিত্যে তাদের অবদান শুধু দেশে নয়, সারা বিশ্বে স্বীকৃত। দেশ-বিদেশে তারা বিভিন্ন পুরস্কার, পদক ও সম্মাননায় হয়েছেন এবং হচ্ছেন।
তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয় ডি-লিট ডিগ্রি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর ১০ম সমাবর্তনে তাদেরকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চিহ্নিত জামায়াত নেতা কৈখালী ইউপি চেয়ারম্যান রহিম আটক

নিজস্ব প্রতিবেদক :
শ্যামনগর উপজেলার চিহ্নিত জামায়াত নেতা নাশকতাসহ একাধিক মামলার আসামী কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমকে আটক করেছে সাতক্ষীরা ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুর ৩ টার দিকে সাতক্ষীরা শহরের কদমতলা এলাকায় ঢাকাগামী কে-লাইন পরিবহন থেকে আটক করা হয়। আটক আব্দুর রহিম শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের শেখ আবু দাউদের ছেলে। সে কৈখালী ইউনিয়নের জামায়াতের উপদেষ্টা ও জামায়াতের অর্থযোগানদাতা এবং আদম ব্যবসায়ী।
কৈখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জি এম রেজাউল করিম বলেন, আটক চেয়ারম্যান আব্দুর রহিম কৈখালী ইউনিয়ন জামায়াতের শীর্ষ নেতা। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া আগামী নির্বাচনকে সামনে রেখে এলাকার চিহ্নিত জামায়াত-বিএনপি ক্যাডারদের সংঘটিত করে নাশকতার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। এছাড়া সে একজন চিহ্নিত আদম ব্যবসায়ী।
সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি আলী আহমদ হাসমী তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের বিয়ে করছেন আরবাজ খান

বিনোদনের খবর: মালাইকা অরোরার সঙ্গে আরবাজ খানের বিচ্ছেদের পর ফের বিয়ে করছেন আরবাজ খান। জর্জিয়া নামে এক বিদেশি নারীর প্রেমে মজেছেন সালমান খানের ভাই আরবাজ খান।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, আগামী বছরই জর্জিয়ার সঙ্গে বিয়ে সেরে ফেলতে চান আরবাজ। তবে বড় আয়োজন করে নয়, ছোটপরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান তিনি। আরবাজ-জর্জিয়ার এমন সিদ্ধান্তে নাকি দুই পরিবারেরও সম্মতি রয়েছে।
সম্প্রতি সালমান-আরবাজের বোন অর্পিতা খান শর্মার বাড়িতে এক অনুষ্ঠানে মুখোমুখি হয়েছিলেন আরবাজ খানের সাবেক স্ত্রী মালাইকা অরোরা ও জর্জিয়া। সামনাসামনি দেখা হওয়ার পরও কেউ কারো সঙ্গে কথা বলেননি।
এদিকে জর্জিয়া খুব শিগগির বলিউডে অভিনয় করবেন বলেও খবর শোনা যায়। বেশ কয়েকটি প্রযোজক সংস্থা এ বিষয়ে জর্জিয়ার সঙ্গে কথাও বলেছে। পাশাপাশি আরবাজও জর্জিয়ার সিনেমায় অভিনয় নিয়ে বেশ উচ্ছ্বসিত। সব কিছু মিলিয়ে আরবাজ খান ও জর্জিয়ার সম্পর্ক নিয়ে ইতিমধ্যে বলিউডে আলোচনা তৈরি হয়েছে।
প্রায় দুই বছর ধরে তারা আলাদা বসবাস করছেন আরবাজ খান । এবার আরবাজ খানের নতুন প্রেমের খবর প্রকাশ্যে এসেছে। এ নিয়ে আলোচনায় মেতেছে বলিউডপাড়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়বে পাকিস্তান : আকরাম

খেলার খবর: এশিয়া কাপের সুপার-ফোর পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে কঠিন পরীক্ষায় পড়তে হবে বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। বুধবার আবুধাবিতে সুপার ফোরের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। এ ম্যাচের বিজয়ী দল খেলবে ফাইনালে। হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে।

কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজ দল পাকিস্তানকে নিয়ে চিন্তিত আকরাম। পাকিস্তান দলকে কিছুটা ভীতসন্ত্রস্ত মনে হচ্ছে উল্লেখ করে সাবেক এ পেস গ্রেট বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে। কারণ, পাকিস্তানের পারফরমেন্সে আমি হতাশ। পাকিস্তানের এই দলটিকে আমার ভীতসন্ত্রস্ত মনে হচ্ছে।’

হংকং-এর বিপক্ষে ৮ উইকেটে জয় দিয়ে এবারের এশিয়া কাপে যাত্রা শুরু করে পাকিস্তান। তবে গ্রুপ পর্বে পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করে পাকিস্তান। ভারতের কাছে ৮ উইকেটে হারার পরও এক জয়েই সুপার-ফোরে ওঠে পাকিস্তান।

গ্রুপ পর্বের মতো সুপার-ফোরেও জয় দিয়ে যাত্রা শুরু করে পাকিস্তান। যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানকে ৩ উইকেটে হারায় তারা। এতে ভারতের বিপক্ষে সুপার-ফোরের ম্যাচের আগে আত্মবিশ্বাসী হয়ে ওঠে পাকিস্তান। কিন্তু আত্মবিশ্বাসী পাকিস্তানের সামনে বিধ্বংসী রূপ ধারণ করে ভারত। দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মার জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানকে আবারো হারায় ভারত। এবার হারের ব্যবধান ৯ উইকেটে। পাকিস্তানের বিপক্ষে উইকেটের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে জয় টিম ইন্ডিয়ার।

ভারতের কাছে হেরে এশিয়া কাপের ফাইনাল নিয়ে চিন্তায় পড়ে গেছে পাকিস্তান। ফাইনালে খেলতে হলে সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা নেই পাকিস্তানের। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের জন্য সহজ হবে না বলে মনে করেন দেশটির সাবেক বাঁ-হাতি কিংবদ্বন্দ্বী পেসার আকরাম।

তিনি বলেন, ‘বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী দল। পাকিস্তানের জন্য ম্যাচটা সহজ হবে না। ছেলেদের একটা কথাই বলবো। ফলের কথা না ভেবে নির্ভীক ক্রিকেট খেলো। চাপ মুক্ত হয়ে খেলতে হবে। নয়তো বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া কঠিন হয়ে যাবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরিচালকদের নির্বাচনকে ঘিরে জমজমাট নাটকপাড়া

অনলাইন ডেস্ক: ছোট পর্দার পরিচালকদের নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নাটকপাড়া। আগামী ২৮শে সেপ্টেম্বর টিভি পর্দার নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে লড়বেন ৫২ জন প্রার্থী। সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ পদ থাকছে মোট ২০টি। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন খ্যাতিমান পরিচালক আমজাদ হোসেন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ ও নির্মাতা কাওসার চৌধুরী। আপিল বিভাগের চেয়ারম্যান থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।

এই কমিটির সদস্য হিসেবে আছেন নাট্যজন আবুল হায়াত ও সাইদুল আনাম টুটুল। ২০১৮-২০২০ মেয়াদের সভাপতি পদে লড়ছেন নির্মাতা সালাহউদ্দিন লাভলু এবং সৈয়দ আওলাদ।

তিনটি সহসভাপতি পদে লড়বেন ৭ জন প্রার্থী। তারা হলেন- অ্যালবার্ট খান, কচি খন্দকার, চয়নিকা চৌধুরী, জামালউদ্দীন জামাল, শহীদ রায়হান, সকাল আহমেদ, বদরুল আনাম সৌদ। এস এ হক অলীক, এস এম কামরুজ্জামান সাগর, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ এই তিনজন প্রার্থী হয়েছেন সাধারণ সম্পাদক পদের জন্য। দুটি যুগ্ম সাধারণ সম্পাদক পদের জন্য ফরিদুল হাসান, নোমান রবিন, হৃদি হক, হামেদ হাসান নোমান প্রার্থী হয়েছেন। অর্থ সম্পাদক পদে ফিরোজ খান, মো. সাজ্জাদ হোসেন সনি। সাংগঠনিক সম্পাদক পদে তুহিন হোসেন, দীন মোহাম্মদ মন্টু ও রিয়াজুল রিজু। প্রচার সম্পাদক পদে ফয়েজ আহমেদ রেজা ও রাকিবুল হাসান চৌধুরী নির্বাচনে দাঁড়িয়েছেন। এছাড়া ১০টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে প্রার্থীর সংখ্যা ২৯ জন।

তাদের মধ্যে আছেন গাজী রাকায়েত, এস এম মাসুদ করিম, সাইফ উদ্দিন আহমেদ, এম এইচ এম মোনতাসির রিপন, রাশেদা আক্তার লাজুক, শেখ রুনা, তারেক মোহাম্মদ হাসান, শৌর্য দীপ্ত সূর্য, মোস্তাফিজুর রহমান সুমন, ফেরারী অমিত, ইকরাম পারওয়াইজ, মো. মনিরুজ্জামান চৌধুরী, সাইফ চন্দন, মো. সাইদুর রহমান আরিফ, মুক্তি মাহমুদ, সাখাওয়াত মানিক, জি এম সাজ্জাদ হোসাইন, শাহজাদা মামুন, জহির খান, মাহমুদ দিদার, কাজী সোহাগ, আহসান হাবীব শাকিল, আরিফ এ আহনাফ, রাজু আলীম, মারুফ মিঠু, শিহাব শাহীন, সহিদ-উন-নবী, যোশেফ মার্শেল গোমেজ এবং প্রীতি দত্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শিশু কন্যা হত্যাকারিদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার আলোচিত শিশু হত্যা মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে সাংবাদিকদের মিথ্যে তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়ে আসামিদের রক্ষার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের মোঃ ফরহাদ হোসেনের স্ত্রী মোছাঃ সার্জিনা বেগম এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের একটি পুকুর থেকে আমার শিশু মেয়ে ফারিয়া সুলতানা তমা(৪) এর লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় কয়েকজন ব্যক্তি আমার মেয়েকে হত্যা করে পুকুরে ফেলে দেয়। লাশ উদ্ধার হওয়ার পর থেকে ওই ব্যক্তিরা হত্যার ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে সাংবাদিকদের একের পর এক মিথ্যে তথ্য দিয়ে আমার স্বামীকে হত্যাকারি বানানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সার্জিনা বেগম বলেন, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় আমার স্বামী ফরহাদ হোসেন শিশু মেয়ে তমাকে সাথে নিয়ে পাশ্ববর্তী দোকান থেকে খাবার কিনে বাড়ি ফিরছিলেন। প্রতিমধ্যে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই এলাকার ছিয়ামউদ্দিনের ছেলে জিয়ারুল ইসলাম, মৃত মান্নাফ সরদারের ছেলে লাল্টু, মৃত লিয়াকত সরদারের ছেলে রিপন, মৃত বজলু শেখের ছেলে কাদের, ইনতাজ সরদারের ছেলে সিরাজুল ইসলাম ও মৃত জোনাব সরদারের ছেলে শাহিদুল ইসলাম ফরহাদ হোসেনকে ডেকে পাশের একটি বাঁশবাগানে নিয়ে যায়। এসময় লাল্টুসহ অন্যান্যরা আমার স্বামীর কাছ থেকে মেয়ে তমাকে ছিনিয়ে নেয় এবং পিছন দিক থেকে স্বামীর মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। আমার স্বামী ফরহাদ মারা গেছে ভেবে তাকে পাশ্ববর্তী পুকুর পাড়ে ফেলে রেখে তারা চলে যায়। প্রায় ২ ঘন্টা পর স্বামীর হুশ ফিরলে তার কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে গুমরানি শুনে আমার মামা শশুর আবদুল আলিম ও নানী শাশুড়ি ফতেমা খাতুন মুখবাধা অবস্থায় ফরহাদকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে আমার মেয়ে তমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ২১ সেপ্টেম্বর একই এলাকার বাবু সরদার ও তার স্ত্রী নিহার পাশ্ববর্তী পুকুরে গোসল করতে এসে মেয়ে তমাকে ভাসমান অবস্থায় দেখতে পান। এখবর শুনে আমার অসুস্থ্য স্বামী ফরহাদ হাসপাতাল থেকে বাড়ি ফিরে ঘটনা খুলে বলে। তিনি অভিযোগ করে বলেন, উল্লেখিত আসামিরা আমার স্বামীর কাছ থেকে মেয়ে তমাকে কেড়ে নিয়ে ওই সময় পুকুরে ফেলে দিয়েছিল। এঘটনায় আমি নিজে বাদি হয়ে হত্যাকারি ৬ জনের নাম উল্লেখ করে দেবহাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করি। এতে তারা বেপরোয়া হয়ে উঠে এবং আমার ঘরবাড়ি জ্বালিয়ে দিবে ও হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে। আসামিরা প্রভাবশালী হওয়ায় আমার মেয়ে হত্যার সাথে জড়িত থেকেও এখনও পর্যন্ত তারা ধরা ছোয়ার বাইরে রয়েছে। অথচ হত্যাকারিরা সাংবাদিকদের মিথ্যে তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়ে আমার স্বামীকে হত্যাকারি বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, হত্যাকারিরা মূলতঃ আমার স্বামীকে হত্যার পরিকল্পনা করেছিল। কিন্তু মেয়ে সাথে থাকায় কোন প্রমান যাতে না থাকে সেজন্য তাকেও পানিতে ফেলে হত্যা করে। এই হত্যা মামলা থেকে রক্ষা পেতে আসামিরা আমাদের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার এবং হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে। তিনি হত্যাকারিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest