সর্বশেষ সংবাদ-
দুটি মামলায় দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর কারাগারেকাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রামশ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানাদেবহাটায় বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানবিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানা

আমার বাবা এমপি, তোমার মতো হাজারটা সার্জেন্ট…

অনলাইন ডেস্ক: স্কুলের সামনে ডাবল লেনে পার্কিং করে রাখা প্রাইভেটকারটিকে সরিয়ে দিতে অনুরোধ করতে করতে এগোচ্ছিলেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট ঝোটন সিকদার। কিন্তু গাড়ির ভেতরে থাকা নারী তার সেই বিনীত অনুরোধের জবাব দিচ্ছিলেন ঠিক এভাবে—

‘এই কার গাড়ির ছবি তোলো? এটা সরকারি দলের লোকের গাড়ি। কার গাড়ির ছবি তোলো? বেশি…কইরো না! তোমার মতো সার্জেন্ট কয় টাকা বেতনে চাকরি করে? কয় টাকা বেতনে চাকরি করে তোমার মতো সার্জেন্ট? আমরা প্রধানমন্ত্রীর লোক, ঠিক আছে? যদি সাহস থাকে…আমার বাবা জাতীয় কমিটির সদস্য, আমার বাবা এমপি, ঠিক আছে? তোমার মতো হাজারটা সার্জেন্ট…ঠিক আছে? কয়টাকা বেতনে চাকরি করো? হ্যাঁ চাকরই তো..চাকরই তো!’

রাজধানীর মিরপুর ১৩ নম্বরের স্কলাস্টিকা স্কুলের সামনের এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সার্জেন্ট ঝোটনই তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে ভিডিও শেয়ার করে লিখেছেন—
‘এই ভদ্র ম‌হিলা মিরপুর ১৩ নাম্বার স্কলা‌স্টিকা স্কু‌লের সাম‌নে তার প্রাই‌ভেটকার ( ঢাকা মে‌ট্রো~গ~২৬~৯৩৪৭) ডাবল লে‌নে পা‌র্কিং ক‌রে রে‌খে‌ছেন। তার গা‌ড়ির জন্য পিছ‌নের গা‌ড়িগু‌লো আস‌তে পার‌ছেনা। প্রচণ্ড জ্যাম লে‌গে আ‌ছে। তা‌কে অ‌নেকবার স‌বিনয় অনু‌রোধ করলাম, আপু আপনার গা‌ড়ির ড্রাইভা‌র‌কে ডে‌কে দ্রুত গা‌ড়ি‌টি স‌রি‌য়ে পিছ‌নের গা‌ড়িগু‌লো আসার সু‌যোগ দিন এবং জ্যাম মুক্ত ক‌রেন। ‌কিন্তু না, তি‌নি আমার কোনো কথা তো শুন‌লেনই না, বরং আমা‌কে খারাপ ভাষায় গালাগা‌লি ক‌রেন এবং সঙ্গে ব‌লেন তু‌মি সরকা‌রের ২ টাকার চাকর, আমা‌কে চেনো তু‌মি? কার গা‌ড়ি জা‌নো এটা? আ‌রও অ‌নেক খারাপ কথা!’সার্জেন্ট ঝোটনের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা পোস্টের স্ক্রিনশটকয়েকটি ক্লিপস আকারে ঝোটনের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, অনেকটা হুমকি-ধামকি দিয়ে ঝোটনকে শাসিয়েছেন এমপির কন্যা পরিচয় দেওয়া সেই নারী।

যদিও তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তবে দেশের ‘‌সড়ক ব্যবস্থাপনা মেরামতে’ শিক্ষার্থীরা নিরাপদ সড়ক আন্দোলনের মতো বড় ঝাঁকুনি দেওয়ার পরও নিয়ম ভেঙে উল্টো ট্রাফিক সার্জেন্টকে এমন হুমকি দেওয়ায় ওই নারীর তুমুল সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে তার পরিচয় শনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবার উত্তাপ ছড়াচ্ছে রাজনীতির ময়দানে। ঢাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে রাজপথ আবার উত্তপ্ত হওয়ার আভাস মিলছে।
সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হতে বিএনপির নেতাদের নির্দেশনার মধ্যে ২৯ সেপ্টেম্বর (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) তাদের এ ঘোষণার দিনই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট একই তারিখে মহানগর নাট্যমঞ্চে সমাবেশের কথা জানিয়ে হুশিঁয়ারি দেয়, ‘আন্দোলনের নামে যে কোনো ধরনের পরিস্থিতি’ মোকাবেলায় মাঠে থাকবে তারা।
জনসভার অনুমতি পাওয়ার প্রক্রিয়া বাকি থাকলেও দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ২৯ সেপ্টেম্বরের সমাবেশ সফল করার জন্য আমাদের দলের নেতা-কর্মী সহযোগী সংগঠনগুলোর ইউনিট পুরোদমে কাজ করছে। আশা করছি, ২৯ সেপ্টেম্বরের সমাবেশটি সাফল্যমণ্ডিত হবে।
এখনো সমাবেশ করার অনুমতি মেলেনি জানিয়ে রিজভী বলেন, আশা রাখছি অনুমতি পাবো।
অবশ্য এই সমাবেশ ২৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) করার কথা ছিল বিএনপির। গত ২২ সেপ্টেম্বর গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও বিকল্প ধারার সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন ‘বৃহত্তর জাতীয় ঐক্য’র সমাবেশে যোগ দেওয়ার পর ২৪ সেপ্টেম্বর এ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন রিজভী।
এদিকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিবের নতুন করে সমাবেশের তারিখ ঘোষণার পর মঙ্গলবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ নেতাকর্মীদের আগামী ১ অক্টোবর থেকেই আন্দোলনের জন্য ‘রেডি’ হয়ে যেতে নির্দেশনা দেন।
অন্যদিকে মঙ্গলবার দুপুরেই বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১৪ দলের সভা শেষে জোটের মুখপাত্র, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ঘোষণা দেন, ২৯ তারিখ ১৪ দলের সমাবেশ। সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ১৪ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
বিএনপির সমাবেশ ঘোষণার দিকে ইঙ্গিত করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা দেখবো কারা মাঠে নামবে আর কারা নামবে না। অনেক আগে থেকেই ঢাকা আমাদের দখলে আছে, ইনশাল্লাহ আগামীতেও আমাদের দখলে থাকবে। শুধু ঢাকা নয়, সারাদেশই (প্রধানমন্ত্রী) শেখ হাসিনার দখলে থাকবে।
এসময় তিনি যে কোনো চক্রান্তের বিরুদ্ধে ১৪ দলীয় জোটের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জান‍ান। নাসিম বলেন, আপনারা এলাকায় প্রস্তুত থাকবেন, ওই অপশক্তি যেন মাঠে নামতে না পারে। ওদেরকে মাঠে ঘাটে প্রতিহত করবেন, যেখানে পাবেন।
নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি ড. কামাল হোসেন ও ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে ‘বৃহত্তর জাতীয় ঐক্য’ গঠিত হয়। এই জোট গত ২২ সেপ্টেম্বর ঢাকার মহানগর নাট্যমঞ্চে নাগরিক সমাবেশের আয়োজন করে। বিএনপির শীর্ষ নেতাদেরও বৈঠকটিতে দেখা যায়। সেখানে ঘোষণাপত্রে সরকারকে সংসদ ভেঙে দিয়ে ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনসহ কয়েক দফা দাবি দেওয়া হয়।
ড. কামাল ও বি. চৌধুরী চাইছেন তাদের দাবি আদায়ে অক্টোবর থেকেই কর্মসূচিতে যেতে। সেজন্য সমাবেশেরও ঘোষণা দেওয়া হয়েছে। তারা চাইছেন ‘বৃহত্তর জাতীয় ঐক্য’র এসব কর্মসূচিতে বিরোধী সমমনা রাজনৈতিক দলগুলোকে ভিড়িয়ে আন্দোলন জোরদার করতে। কিন্তু এরমধ্যে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের ঘোষণা আভাস দিচ্ছে নতুন প্রেক্ষাপট তৈরির।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্বিতীয় স্যাটেলাইটের জন্য চারটি স্লট চেয়েছে বাংলাদেশ

দেশের খবর: দেশের দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু-২-এর জন্য আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)-এর কাছে মহাকাশে আরও চারটি স্লট চেয়েছে বাংলাদেশ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর মহাকাশে দেশের প্রথম ‘জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট’ বঙ্গবন্ধু-১ সফল উৎক্ষেপণের পর এ উদ্যোগ নেয়া হলো।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ জানান, দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্যে যথাযথ অরবিটাল স্লট পেতে তারা প্রক্রিয়া শুরু করেছেন।

তিনি বলেন, আমরা ৬৯ ডিগ্রি পূর্ব, ৭৪ ডিগ্রি পূর্ব, ১০২ ডিগ্রি পূর্ব এবং ১০২ ডিগ্রি পূর্ব-এর জন্য আইটিইউ’র কাছে আবেদন করেছি।

অরবিটার স্লট প্রাপ্তি একটি দীর্ঘ প্রক্রিয়া একথা উল্লেখ করে ড. মাহমুদ বলেন, আবেদনসমূহের উপর স্ক্রিনিং ও হিয়ারিং এবং অনেক দেশের আপত্তি নিষ্পত্তির পর আইটিইউ অরবিটাল স্লট বরাদ্দ দেয়।

বিভিন্ন দেশ একই অরবিটাল অবস্থানের স্লটের জন্য আবেদন করেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ শুধুমাত্র আবেদন জমা দিয়েছে এবং এর মানে এই না যে, আমরা স্লটগুলো পেয়ে গেছি।

একই সময়ে বিভিন্ন দেশ সংশ্লিষ্ট স্যাটেলাইটের ফুটপ্রিন্ট তাদের ফ্রিকোয়েন্সিতে জটিলতা সৃষ্টি করতে পারে বলে আপত্তি জানিয়ে অভিযোগ করে থাকে উল্লেখ করে ড. মাহমুদ আরও বলেন, সে কারণে ‘কখনো কখনো স্লট বরাদ্দের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়।

শুধুমাত্র অরবিটাল স্লট নিয়ে কাজ করার জন্য কোম্পানিতে পৃথক সেল চালু করার কোন পরিকল্পনা তার নেই বলে বিসিএসসিএল চেয়ারম্যান উল্লেখ করেন।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু-১ মহাকাশে ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব জিওস্টেশনারি স্লটে অবস্থান করছে। এই স্যাটেলাইটটি সার্কভুক্ত দেশসমূহসহ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরঘিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং কাজাখস্তানের অংশ বিশেষ কাভার করে।

যদিও ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানে এটির কাভারেজ শক্তিশালী। এ কারণে এই ছয়টি দেশকে এ সংক্রান্ত বাণিজ্যের জন্য চিহ্নিত করা হয়েছে।

স্যাটেলাইট অপারেশনের মধ্যে রয়েছে টেলিভিশন চ্যানেলসমূহ, ভিস্যাট, নেটওয়ার্ক রেস্টোরেশন প্রভৃতির জন্য ‘ডাইরেক্ট- টু- হোম’ সার্ভিস। – বাসস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রহ্মরাজপুর বাজারে নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে বাবুর নির্বাচনী পথসভা

প্রেস বিজ্ঞপ্তি: নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ব্রহ্মরাজপুর বাজারে বাবু নিলিপ কুমার মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন, সাফল্য অগ্রযাত্রার বার্তা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু গনেষ চন্দ্র মন্ডল, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা, আওয়াীলীগ নেতা স ম জালাল উদ্দীন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। পথসভা ও গণসংযোগকালে সদসর উপজেলা আসাদুজ্জামান বাবু বলেন, স্বাধীনতার পরে বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে। তা সম্ভব হয়েছে শুধু মাত্র জননেত্রী শেখ হাসিনার কারনে। তিনি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে একটি উন্নয়নশীল মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশের টাকা পদ্মাসেতু হচ্ছে, প্রত্যক্ষ এলাকা বিদ্যুতায় হয়েছে, রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা স্বাস্থ্য সহ প্রতিটি সেক্টরে উন্নয়নের ধারাবাহিকতা চলমান রয়েছে। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে জননেত্রী শেখ হাসিনা আবারো ক্ষমতায় আনার জন্য সকলকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নজরুল ইসলামের নেতৃত্বে কদমতলা ও বাবুলিয়ায় নির্বাচনী পথসভা

নিজস্ব প্রতিবেদক : নৌকার স্বপক্ষে জনমত সৃষ্টির লক্ষে শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন শ্লোগানে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে আগরদাড়ি ইউনিয়ন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ও ইউনিয়ন যুবলীগের আয়োজনে কদমতলা বাজার ও বাবুলিয়া বাজারে এ নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়। আগরদাড়ি ইউনিয়ন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি জিয়াউর রহমান জিল্লুর সভাপতিত্বে ও সদর থানা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সদস্য সচিব সেলিম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান। বিশেষ অতিথি সদর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শাহাজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, মনিরুল হোসেন মাসুম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হোসাইন সুজন, সদর থানা যুবলীগের সাধারন সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সদর উপজেলার সভাপতি নুরুল হক, যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নুর মনোয়ার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শুকুর মাহমুদ, আওয়ামীলীগ নেতা ইব্রাহিম খলিল, আগরদাড়ি ইউনিয়ন আ’ লীগের সভাপতি এড, শাহনাজ, আগরদাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি শামছুর রহমান, সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া বাবু, ইউপি সদস্য ইয়াছিন, মহিলা ইউপি সদস্য সরবানু, আমেনা, সদর থানা যুবলীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সাদ্দাম, সাগর, ইয়ারুল, জাকির, ইউনুস, খোকন, শেখ আনারুল ইসলাম প্রমুখ। নির্বাচনী পথসভায় প্রধান অতিথিা বক্তব্যে নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। বিগত সকল সরকারের চেয়ে শেখ হাসিনা সরকার সবচেয়ে বেশি উন্নয়ন করেছে। কৃষকের সারের জন্য এখন আর লাইন দিয়ে দাড়ানো লাগেনা। সার এখন কৃষকের দ্বোর গড়ায় পৌছে দিয়েছে শেখ হাসিনা সরকার। দেশের মানুষ এখন আর সারের জন্য মৃত্যুবরণ করেনা। দেশের মানুষকে এখন আর অন্ধকারে কাটাতে হয়না। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ আলো পৌছে দিয়েছে বর্তমান সরকার। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার খাদ্য বান্ধব সরকার। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পুর্নতা অর্জন করেছে। দেশের কোনো মানুষকে আর খাদ্যের অভাবে মৃত্যু বরণ করতে হয়না। কোনো মানুষকে আর না খেয়ে ঘুমাতে হয় না। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, রাস্তাঘাট, বিদ্যু সহ এমন কোনো সেক্টর নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়ননের ছোয়া লাগেনি। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার প্রতিটি ইউনিয়নকে মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নৌকা হলো উন্নয়নের প্রতিক। দেশের উন্নয়নের এ অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে আবারও এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তান গেইলের মতো, বিশ্বাস নেই: মুস্তাফিজ

খেলার খবর: ‘অননুমেয়’ দল হিসেবে পাকিস্তানের পরিচিতি বিশ্ব ক্রিকেটে অনেকদিন থেকেই। তাদেরকে এবার ‘ক্রিস গেইলের মতো’ দল বলে উপমা দিলেন মুস্তাফিজুর রহমান!
পাকিস্তান আর গেইল, কারও পারফরম্যান্স নিয়েই আগে থেকে অনুমান করা মুশকিল। সুপার ফোরের শেষ ম্যাচে বুধবার বাংলাদেশের প্রতিপক্ষ এই পাকিস্তান। ম্যাচটি কার্যত রূপ নিয়েছে সেমি-ফাইনালে। জয়ী দল শুক্রবার ফাইনালে খেলবে ভারতের বিপক্ষে।
অন্যতম ফেভারিট হিসেবে টুর্নামেন্টে পা রাখা পাকিস্তান খুব একটা সুবিধে করতে পারেনি এবারের এশিয়া কাপে। হংকংকে হারিয়ে শুরু করলেও দুই বার উড়ে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে। আফগানিস্তানের বিপক্ষে জয়টি ছিল হারের মুখ থেকে ফিরে এসে। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে তাই সেরা চেহারায় নেই চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন দলটি।
তবে পাকিস্তানের আগের ম্যাচগুলোর পারফরম্যান্সকে গোনায় ধরতে চান না বাংলাদেশের পেসার মুস্তাফিজ।
“কিছু কিছু ব্যাপার আছে না, যেমন গেইলের কথা সবাই বলে যে গেইল যেদিন খেলে, সেদিন আর কারও কিছু করার থাকে না। পাকিস্তানেরও বিশ্বাস নাই। ওরা যেদিন খেলে, সেদিন কাউকে পাত্তা দেয় না। যদি আমাদের ভাগ্যে থাকে, তাহলে ওদের উল্টো হতে পারে। ভাগ্যে না থাকলে নাই।”
পাকিস্তান যেভাবেই মাঠে নামুক, আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয়টি বাংলাদেশ দলে স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে বলে জানালেন মুস্তাফিজ।
“জেতার কারণে আমাদের ভালো হয়েছে। আগে একরকম অবস্থা ছিল দুটি ম্যাচ হারার পর। এখন একটি জিতছি, পরের ম্যাচ জিতলে ফাইনালে যাওয়ার সুযোগ। ফুরফুরে মেজাজে থাকারই কথা।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় দুটি হাইস্কুলের ইস্কুলের একাডেমিক ভবনের ভিত্তিফলক উন্মোচন

নিজস্ব সংবাদদাতা,কলারোয়া(সাতক্ষীরা): কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের একাডেমিক ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিফলক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বিদ্যালয় চত্বরে ত্রিতল ভবনের এ ভিত্তিফলক উন্মোচন করেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেন, বর্তমান সরকার উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। শিক্ষাসহ প্রতিটি ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধিত হচ্ছে। তিনি দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট প্রদানের আহবান জানান। ভিত্তিফলক উন্মোচনী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সহকারী প্রকৌশলী আশিকুর রহমান, ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। একই অনুষ্ঠানে গার্লস পাইলট হাইস্কুলের কৃতি ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমান উল্লাহ আমান, উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর ফারহানা হোসেন, সন্ধ্যা রানী বর্মন, লুৎফুন্নেছা লুতু, ওয়ার্কার্স পার্টির নেতা অধ্যাপক আবুল খায়ের, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কলারোয়া বার্তা’র সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক এমএ সাজেদ, আসাদুজ্জামান আসাদ, জুলফিকার আলী, আকবর আলী প্রমুখ। জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭৫ লাখ টাকা ব্যয়ে তিন তলা ভিত বিশিষ্ট বিদ্যমান একতলা একাডেমিক ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। এছাড়া সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ একই দিন (মঙ্গলবার) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার কামারালী মাধ্যমিক বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করেন বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্ষতিপূরণ চেয়ে যুগান্তর-যমুনা টিভির বিরুদ্ধে প্রাণের মামলা

অনলাইন ডেস্ক: মিথ্যা ও মানহানিকর খবর প্রচারের অভিযোগে দুই হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের বিরুদ্ধে মামলা করেছে প্রাণ-আরএফএল গ্রুপ।
গ্রুপের দুই প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রাণ এগ্রো লিমিটডের চেয়ারম্যানের পক্ষে ব্যবস্থাপক ওমর ফারুক মঙ্গলবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে দুইটি পৃথক মামলা করেন ।
বিচারক উৎপল ভট্টাচার্য প্রাথমিক শুনানি নিয়ে মামলা দুইটির আদেশের জন্য রেখেছেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী তানজিম আল ইসলাম।
তানজিম বলেন, গত ৩০ অগাস্ট এবং ৩, ৪, ৬ সেপ্টেম্বর দৈনিক যুগান্তরে ‘প্রাণ আরএফএল গ্রুপের ৪০ কোটি টাকার ভ্যাট ফাঁকি’; ‘প্রাণে প্রাণ যায়’; ‘ফসলের ক্ষতি, কৃষক দিশেহারা’ শিরোনামে খবর প্রকাশ করে।
“পাশাপাশি যমুনা টেলিভিশনও একই ধরনের সংবাদ প্রচার করে বাদীদের প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুনাম, ভাবমূর্তি নষ্ট করেছে। তারা উদ্দেশ্যমূলকভাবে অসুস্থ প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা নিয়ে এ ভুয়া সংবাদ প্রকাশ ও প্রচার করে তাদের আর্থিক ক্ষতি করেছেন।”
যুগান্তরের বিরুদ্ধে মামলায় বিবাদী করা হয়েছে দৈনিকটির ভারপ্রাপ্ত সম্পাদক, প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদককে।
আর যমুনা টেলিভিশনের বিরুদ্ধে মামলায় বিবাদী করা হয়েছে যমুনা গ্রুপ, যমুনার প্রধান বার্তা সম্পাদক এবং তিনজন প্রতিবেদককে।
ব্যবসায়ী নূরুল ইসলাম বাবুলের মালিকানাধীন যমুনা গ্রুপের দৈনিক যুগান্তর এবং যমুনা টেলিভিশন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest