সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে পৃথক ঘটনায় একই দিনে দুজনের মৃত্যুসাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

খেলার খবর: এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এরই মধ্যে দুদলই নিশ্চিত করেছে সুপার ফোরে খেলা। সেদিক থেকে ম্যাচটা আনুষ্ঠনিকতা মনে হলেও আসলে এর গুরুত্ব অনেক বেশি। কারণ, ভারত-পাকিস্তানের খেলা মানেই ক্রিকেটের চিরন্তন উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বীতা। এই দুইদেশের মাঝে বিভিন্ন কারণে যে প্রতিযোগিতা তার ছাপ পড়ে ক্রিকেটেও। তাই দুই দলই নিজেদের উজাড় করে দেয় মাঠের খেলায়। খেলা পেরিয়ে এটা হয়ে ওঠে সম্মানের এক লড়াই।

দুই দলের একাদশ:
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, আমবাটি রাইডু, মণীষ পান্ডে, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদিপ যাদব, জসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল।

পাকিস্তান: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মাদ আমির, হাসান আলি ও উসমান খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফজাল শরীফের আবেদন শুনলেন প্রধানমন্ত্রী

বিনোদনের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনেতা আফজাল শরীফকে চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই অভিনেতার কাছে চেক হস্তান্তর করেন।
আফজাল শরীফ দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতাকে মেরুদণ্ড, কোমর ও হাড়ের ব্যথার কারণে মাঝে মধ্যে অভিনয় থেকে দূরে থাকতে হয়। নিয়মিত থেরাপি নিয়ে ভালো থাকেন আবার কিছুদিন পরপর শারীরিক অবনতি ঘটে। এখন তার প্রয়োজন উন্নত চিকিৎসার। কিন্তু আর্থিক সংকটের কারণে উন্নত চিকৎসাও নিতে পারছেন না।
আফজাল শরীফ বলেন, ‘প্রায় চার বছর থেকে মেরুদণ্ড, কোমর ও পায়ের ব্যথায় ভুগছি। থেরাপি নিলে কিছুদিন ভালো থাকি। আবার অসুস্থ হয়ে পড়ি। আগের মতো প্রাণ খুলে শুটিংও করতে পারি না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না পা ফুলে যায়। অনেকেই পরামর্শ দিচ্ছেন দেশের বাইরে চিকিৎসা নিতে। কিন্তু সেই অর্থও নেই আমার কাছে।’
কোনো পথ খুঁজে না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চান এই অভিনেতা। আফজাল শরীফ বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক শিল্পীর পাশে দাঁড়িয়েছেন। আমি আশা করছি আমার পাশেও থাকবেন। আমি আবার আগের মতো অভিনয় করতে চাই। ভালো থাকতে চাই।’
আফজাল শরীফ জানান, ‘১৩ সেপ্টেম্বর শিল্পী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং নাট্যনির্মাতা জিএম সৈকতের সহযোগিতায় চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেন তিনি। প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার মোহাম্মদ শামীম মুসফিক আফজাল শরীফের চিকিৎসার জন্য সহায়তার আবেদন গ্রহণ করেন।’ এরপর ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর অনুদান পেলেন বড় পর্দার জনপ্রিয় এ অভিনেতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সালমান শাহকে সিনেমা উৎসর্গ করলেন ফেরদৌস

বিনোদনের খবর: সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রীর ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে একই নামে নির্মিত হচ্ছে সিনেমা। নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস, পূর্ণিমা ও কলকাতার নায়িকা ঋতুপর্ণা। আজ ১৯ সেপ্টেম্বর অমর নায়ক সালমান শাহ এর জন্মদিনে দুপুরে ঢাকা ক্লাবে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়।
মহরতে সিনেমার কলাকুশলী ও অতিথিরা স্মরণ করেছেন সালমান শাহকে। সিনেমাটির প্রযোজক ও নায়ক নুজহাত ফিল্মের কর্ণধার ফেরদৌস সিনেমাটি নায়ক সালমান শাহকে উৎসর্গও করেন।
ফেরদৌস বলেন, ‘আমি যখন সিনেমায় আসি আমার পরিবার জানতে চেয়েছিল সিনেমায় আসার কারণ। আমি সালমান শাহকে দেখিয়ে বলেছিলাম তার মতো নায়ক হতে চাই। সালমান শাহ আমার ও আমাদের অনুপ্রেরণা। আমাদের অনেক কিছু দিয়ে গেছেন তিনি।’
পূর্ণিমা বলেন, ‘সালামান শাহ বেঁচে থাকলে তার সঙ্গে হয়তো আমারও সিনেমা করার সুযোগ হতো। তিনি নেই। আমার মনে আছে। এফডিসিতে শিশুশিল্পী হিসেবে শুটিং করছিলাম। আমার শুটিং সেটে এসেছিলেন সালমান শাহ। হাত নাড়াচ্ছিলেন আমাকে দেখে। এটুকুই অনেক বড় স্মৃতি এখন। অনেক বড় মাপের ও বড়মনের মানুষ ছিলেন তিনি।’
ঋতুপর্ণা বলেন, ‘সালমান শাহ সম্পর্কে গল্প শুনেছি, তাকে নিয়ে নিউজ পড়েছি। তাকে নিয়ে প্রচুর আলোচনা শুনেছি। আমার কাছে তখনই মনে হয়েছে রোমান্টিক নায়ক হিসেবে সালমান শাহ এক নিদর্শন।’
গাঙচিল সিনেমার গল্প বানভাসি মানুষের জীবন নিয়ে। ঢাকায় পাঁচদিন শুটিংয়ের পর আগামী নভেম্বর মাস থেকে নোয়াখালী জেলায় এই ছবির পুরো শুটিং হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ ৮-০ গো‌লে হারিয়েছে লেবাননকে

খেলার খবর: বাহরাইনকে ১০ গোলে হারানোর পর আরেকটি বড় জয় পেল বাংলাদেশ। বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এএফসি কিশোরী ফুটবলে বাংলাদেশ ৮-০ গোলে হারিয়েছে লেবাননকে।
প্রথমার্ধে বাংলাদেশ এগিয়েছিল ৫-০ গোলে। জোড়া গোল করেছেন সাজেদা তহুরা, শামসুন্নাহার। একটি করে গোল করেছেন আনাই ও রোজিনা। এ জয়ে বাংলাদেশ দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে।
একাধিক সুযোগ নষ্টের পর বাংলাদেশ এগিয়ে যায় ১৪ মিনিটে। মনিকা চাকমার পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন সাজেদা।
১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক কিশোরীরা। তহুরার শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান লেবাননের শোফিয়ে।
তহুরার দারুণ গোলে বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে যায় ২৩ মিনিটে। আখি খাতুনের লম্বা পাস ধরে বক্সে ঢুকে দুর্দান্ত গোল করেন এ স্ট্রাইকার।
বাংলাদেশ ব্যবধান ৪-০ করে ২৬ মিনিটে অানাই মগিনির গোলে। আখির পাস থেকে ডান দিক দিয়ে ঢুকে কোনাকুনি শটে গোল করেন আনাই। ৪০ মিনিটে পঞ্চম গোল করে বাংলাদেশ। আখির লম্বা পাস ধরে নিজের দ্বিতীয় গোল করেন সাজেদা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে নেয় স্বাগতিক কিশোরীরা। ৪৮ মিনিটে লেবাননের এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে ছোট শামসুন্নাহার গোলরক্ষকের পাশ দিয়ে ব্যবধান ৬-০ করেন।
৬৩ মিনিটে আবার ছোট শামসুন্নাহারের গোল। সুলতানার নিচু ক্রস ধরে গোল করেন এ ফরোয়ার্ড। বাংলাদেশ ব্যবধান ৮-০ করে ৭৫ মিনিটে। বদলি ইলামনির পাস থেকে গোল করেন আরেক বদলি রোজিনা আক্তার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তামিমের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

খেলার খবর: কব্জির ইনজুরিতে পড়ে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলে মঙ্গলবারই দেশে ফিরে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। তার বর্তমান শারীরিক অবস্থা জানার জন্য আজ (বুধবার) দুপুরে তামিম ইকবালকে ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করার সময় বাম হাতের কব্জিতে চোট পান ওপেনার তামিম ইকবাল। মাঠ থেকে সোজা চলে যান তিনি হাসপাতালে। সেখানে স্ক্যান করে দেখা যায়, ছিড় ধরা পড়েছে কব্জিতে। যার অর্থ, এশিয়া কাপেই আর খেলতে পারছেন না তিনি।
কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ের একেবারে শেষ মুহূর্তে, যখন মুশফিক একপাশে সেঞ্চুরি করে অপরাজিত রয়ে গেছেন, তখন অন্য পাশে একে একে সবাই আউট হয়ে যান। শেষ পর্যন্ত মুশফিককে সঙ্গ দিতে ভাঙা হাত নিয়ে মাঠে নেমে যান তামিম এবং পেসার সুরঙ্গা লাকমালকে এক বল মোকাবেলাও করেন তিনি।
তামিমের এই সাহসীকতার দারুণ প্রশংসিত হয় দেশে-বিদেশে। এমন পরিস্থিতিতে মাঠে নামার মত সাহস সচরাচর কারও হওয়ার কথা নয়। কিন্তু তামিম সেই সাহস দেখালেন এবং মুশফিকের সঙ্গে অসাধারণ ৩২ রানের একটি জুটি গড়ে বাংলাদেশের জয়ের ভিত তৈরি করে দেন। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৭ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ।
তামিম ইকবালকে ফোন করে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা দেশের সম্পদ। বহির্বিশ্বে দেশের মুখ দিন দিন উজ্জ্বল করছো। নিজেদের শরীরের প্রতিও যত্ন নিতে হবে। খেলায় হার-জিত থাকবেই।’ ওইদিনের ম্যাচে সাহসী ভূমিকার জন্য তামিমকে ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী প্রয়োজনে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর জন্য বলেন তামিমকে। কুন্ঠাবোধ না করে যে কোনো বিষয় তাকে জানাতেও বলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শহিদ রীমুর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রমৈত্রীর নেতা শহিদ জুবায়ের চৌধুরী রীমুর ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরার মেধাবী ছাত্রনেতা ও খেলোয়াড় রিমুর স্মরণে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রমৈত্রী ও যুবমৈত্রী।
সাতক্ষীরা শহরে শোক র‌্যালি, শহিদ রীমুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্রমৈত্রীর সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি প্রণয় সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি’র পলিট ব্যুরোর সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি ও ওয়ার্কার্স পাটির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্র এড. ফাহিমুল হক কিসলু, স্বপন কুমার শীল, অধ্যক্ষ শীবপদ গাইন, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় নেতা অদিতি আদৃতা সৃষ্টি, ধ্রুব সরকার, বিশ্রনাথ কয়াল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীর।

উল্লেখ্য, ১৯৯৩ সালের এই দিনে ছাত্র শিবিরের সন্ত্রাসীদের পরিকল্পিত হামলায় নিহত হন ছাত্র মৈত্রী নেতা শহিদ জুবায়ের চৌধুরী রিমু। জুবায়ের চৌধুরী রিমু ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতা এবং জামাত-শিবির-সাম্প্রদায়িক চক্রের বিরুদ্ধে বজ্রকঠিন কণ্ঠস্বর। জামাত-শিবিরবিরোধী আন্দোলনে রিমুর ভূমিকার কারণেই তিনি তাদের প্রধানতম শত্রুদের একজনে পরিণত হন। ফল হিসেবে ১৯৯৩ সালের ১৯ সেপ্টেম্বর রিমুকে হত্যা করে জামাত-শিবিরখুনীচক্র।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সতক্ষীরার কলারোয় এসিল্যান্ড নেই ২২ মাস! জন-দুর্ভোগ চরমে

কলারোয়া প্রতিবেদক: প্রায় ২২ মাস ধরে সাতক্ষীরার কলারোয়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (এসিল্যান্ড) না থাকায় উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাধারণ জমির মালিকরা দুর্ভোগের শিকার হচ্ছে। তারা জমির খাজনা, নামজারি, নামপত্তন, বন্দোবস্ত, ইজারা, খাসজমি ডিসিআর পেতে হয়রানির শিকার হচ্ছেন।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২২ নভেম্বর সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সানজিদা জেসমিন বদলি হয়ে অন্যত্র চলে যান। এরপর থেকে এ দপ্তরে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায় ও ইউএনও মনিরা পাবভীন। বদলিজনিত কারণে বর্তমানে ইউএনও’র পদটিও গত এক মাস ধরে শূন্য।

উপজেলা ভূমি অফিসের কানুনগো অহিদুর রহমান বলেন, ‘জমির দাখিলা কাটা, খাজনা আদায়, খাস জমির ডিসিআর ও মিউটেশন করতে হয় মাসে প্রায় তিন শতাধিক। দীর্ঘদিন এসিল্যান্ড না থাকায় আমরা পড়েছি নানা দুর্ভোগে। সময়মতো দূরদূরান্ত থেকে আসা জমির মালিকদের দাখিলাও কেটে সমাধান দিতে পারছি না। অফিসের দপ্তরির কাজও বিঘ্নিত হচ্ছে। সেইসঙ্গে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার জমির মালিকরা অফিসে এসে কোনো সমাধান না পেয়ে তারা বাড়ি ফিরে যাচ্ছেন।

সেবা নিতে আসা পৌরসদরের বাসিন্দা মোস্তফা বলেন, উপজেলা ভূমি অফিসে এসিল্যান্ড না থাকায় অফিসের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। অফিসের কেউ ঘুষ ছাড়া কথাও শোনে না। তারপরও কর্মকর্তা-কর্মচারীদের অফিসে পাওয়া যায় না। এক একটি নামজারি কেস সম্পন্ন করতে ৫০০০টাকা থেকে ১২০০০ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়।

এ ব্যাপারে দ্রুত একজন এসিল্যান্ড (ভূমি) নিয়োগ দানের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে মাসে রাজস্ব ঘাটতি ২০ কোটি!

নিজস্ব প্রতিবেদক: ভোমরা স্থলবন্দরে দু’মাসে ৪০ কোটি টাকা রাজস্ব ঘাটতি পড়েছে। চলতি অর্থ বছরের প্রথম দু’মাসে (জুলাই-আগস্ট) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ভোমরা স্থল বন্দরে। চলতি অর্থ বছরে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছিল ১৪৯ কোটি ৭৩লক্ষ টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আয় হয়েছে ১০৯ কোটি ৫৫ লক্ষ টাকা।
বন্দর সূত্র জানায়, চলতি ২০১৮-১৯ অর্থ বছরের প্রথম দুইমাসে ১৪৯ কোটি ৭৩লক্ষ টাকা রাজস্ব আদায়ের টার্গেট দেয় জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)। জুলাই মাসে ৬৪ কোটি ৮৬ লক্ষ টাকা এবং আগস্ট মাসে ৮৪ কোটি ৮৭ লক্ষ টাকা রাজস্ব টার্গেট দেয় রাজস্ব বোর্ড। এ টার্গেটের বিপরীতে জুলাই মাসে ৪৯ কোটি ২ লক্ষ এবং আগস্ট মাসে ৬০ কোটি ৫৩ লক্ষ টাকা রাজস্ব আদায় করেছে বন্দর কর্তৃপক্ষ। সব মিলিয়ে দুমাসে রাজস্ব আয় হয়েছে ১০৯ কোটি ৫৫লক্ষ টাকা। এতে টার্গেটের তুলনায় রাজস্ব ঘাটতির পরিমান দাঁড়িয়েছে ৪০ কোটি ১৮লক্ষ টাকা। তবে বন্দর সংশ্লি¬ষ্টরা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, অর্থ বছরের প্রথম দু’মাসে রাজস্ব ঘাটতি দেখাদিলেও ২২টি পণ্য নতুন করে আমদানির অনুমোদন পাওয়ায় ঘাটতি উসুল হবে। ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু রাজস্ব ঘাটতির কথা স্বীকার করে বলেন, বছর শেষে এ ঘাটতি থাকবে না। তিনি বলেন, প্রথম দুইমাসে বাংলাদেশ ভারতে বেশ কয়েকদিন সরকারি ছুটি থাকায় এবং ওপারে শ্রমিক সংগঠনগুলো ‘বন্দ’ পালন করায় রাজস্ব ঘাটতির ঘটনা ঘটেছে। ২২ পণ্য আমদানিতে সরকার নতুন করে ছাড় দিয়েছে। এতে রাজস্ব আহরণের পরিমান বেড়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।
কাস্টমস এক্সাসাইট ও ভ্যাট কমিশনারেটের খুলনা অঞ্চলের কমিশনার কেএম অহিদুল ইসলাম ও একই কথা বলেন। তবে ভোমরা বন্দরকে অর্থনীতির খোলা জানালা হিসেবে সম্ভাবনাময় বলে মন্তব্য করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest