সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে পৃথক ঘটনায় একই দিনে দুজনের মৃত্যুসাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ

কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সবুজ

প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ ছাত্রলীগ দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন শাখার ১৪সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির সদস্যরা হলেন- আহবায়ক মোঃ এনামুল হোসেন সবুজ, যুগ্ম আহবায়ক মোঃ বকুল হোসেন, মোঃ মহরম হোসেন, ইয়াছিন আরাফাত, শ্রী নীষাণ কুমার গাইন, সদস্য সচিব নাজমুল হুদা, সদস্য সবুজ হোসেন, সালাম হোসেন জয়, শ্রী সাগর কুমার মন্ডল, আলফাজ হোসেন, সজীব হোসেন, জাকির হোসেন, সাজ্জাদ হোসেন, শিমুল হোসেন, আলী হোসেন প্রমুখ। উক্ত আহবায়ক কমিটিকে ৯০ দিনের মধ্যে সম্মেলন সম্পন্ন করতে বলা হয়েছে। এবং মোঃ আলফাজ হোসেনকে দেবহাটা উপজেলা শাখার সহ-সভাপতি মনোনিত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৭ বছর পর আসিফের সঙ্গে ফিরলেন নিশো

বিনোদনের খবর: বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবরের গানের মডেল হলেন জনপ্রিয় উপস্থাপিকা ফারহানা নিশো। ‘তোমাকে যেন ভুলে যাই’ গানটির ভিডিতে মডেল হয়েছেন তিনি। গানটির কথা, সুর সঙ্গীত করেছেন তরুন মুন্সী। গেলো শুক্রবার এবং শনিবার রাজধানীর বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে।
আইয়ুব বাচ্চুর গাওয়া ‘কষ্ট’ গানের ভিডিওতে মডেল হয়েছিলেন টেলিভিশন উপস্থাপক ফারহানা নিশো। সেটা ২০০১ সালের কথা। মাঝে আর কোনো গানের ভিডিওতে পাওয়া যায়নি মডেল নিশোকে। এবার দীর্ঘ ১৭ বছর পর আসিফ আকবরের গাওয়া ‘তোমাকে যেন ভুলে যাই’ গানের ভিডিওতে মডেল হিসেবে ফিরলেন নিশো। এ ভিডিওতে নিশোর সঙ্গে গায়ক আসিফকেও দেখা যাবে।

এ প্রসঙ্গে প্রসঙ্গে নিশো বলেন, ‘আমি জানতাম না এই গানের মডেল হতে হবে আমাকে। আসিফ ভাই আমাকে গানটি শোনান। আর গানটি শুনেই ভীষণ ভালো লেগে যায়। তারপর বলা হলো কাজটিতে আমাকে নেয়ার ব্যাপারে। আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করতে পারাটা আনন্দের। আমি তো মডেল নই। একজন উপস্থাপক। তবে এবার আসিফ ভাইয়ের উত্সাহেই গানের মডেল হয়েছি।’
ভিডিওর গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘এতে আসিফ আকবর ও আমার বাস্তব জীবন তুলে ধরা হয়েছে। এখানে আমাকে একজন সফল উপস্থাপক ও আসিফ আকবরকে সফল গায়ক দেখানো হয়েছে।’
আসিফ আকবর বলেন, ‘গানটি মেলো রোমান্টিক ঘরানার। এতে আমার বিপরীতে রয়েছেন ফারহানা নিশো। ও অনেক বছর পর কোনও গানের ভিডিওতে কাজ করছে। এটা দারুণ একটি বিষয়। আমার ভক্তদের জন্যে এটা দারুণ এক উপহার হতে যাচ্ছে।’
গানটির ভিডিও পরিচালনা করেছেন সৈকত নাসির। নির্মাতা জানান, ২৭ সেপ্টেম্বর ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জোছনাময়ীতে গুরুর সঙ্গে চঞ্চল-খুশি

বিনোদনের খবর: নতুন ধারাবাহিক নির্মাণ করছেন জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা অনিমেষ আইচ। নাগরিক টিভির জন্য নির্মিত এই নাটকের নাম ‘জোছনাময়ী’। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন আশনা হাবিব ভাবনা।
নাটকটিতে ভাবনার বিপরীতে দেখা যাবে দর্শকনন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী। এই নাটকের শুটিং চলছে বর্তমানে। চঞ্চলের সঙ্গে নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন মামুনুর রশীদ ও শাহনাজ খুশিও।
অনেকদিন পর নিজের অভিনীত নাটকে মামুনুর রশীদকে পেয়ে বেশ উচ্ছ্বসিত চঞ্চল চৌধুরী। তারসঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা গেছে তার প্রিয় বন্ধু শাহনাজ খুশিকেও। চঞ্চল ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মামুন ভাই…..আমার/আমাদের নাট্যগুরু মামুনুর রশীদ। আরণ্যক নাট্যদলের প্রাণপুরুষ। আমার অভিনয়ের হাতেখড়ি তার কাছেই। অনেকদিন পর আমি, খুশি, মামুন ভাই একসাথে অনিমেষ আইচের ধারাবাহিক নাটক ‘জোসনাময়ী’-তে অভিনয় করছি।’
চঞ্চল চৌধুরী মজা করে মামুনুর রশীদকে নিয়ে আরও লিখেছেন, ‘সাদা চুল দেখে জিজ্ঞাস করলাম, ‘মামুন ভাই, চুল কলপ করাবেন না?’ মামুন ভাইয়ের উত্তর, মিসির আলি চরিত্রে আমার সাদা চুল নাকি উনার ভালো লেগেছে, তাই আপাতত সাদাই রাখবেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দশম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

অনলাইন ডেস্ক: দশম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তারই সিনিয়রদের বিরুদ্ধে। দেহরাদূনের একটি বোর্ডিং স্কুলের এ ঘটনা ঘটেছে। একমাস আগে গণধর্ষণের শিকার হয় দশম শ্রেণির ওই ছাত্রী।
সম্প্রতি পেটে ব্যথা শুরু হলে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ওই ছাত্রীকে। চিকিৎসকরা জানান, সে এক মাসের অন্তঃসত্ত্বা। স্বাভাবিকভাবেই তাকে এর কারণ জিজ্ঞাসা করা হয়। তখনই সে তার বড়বোনদের ধর্ষণের কথা জানায়। বলে, একমাস আগে তাকে ধর্ষণ করে উঁচু ক্লাসের কয়েকজন ছাত্র।
বড় বোনের সঙ্গে বোর্ডিংয়েই থাকত ঘটনার শিকার কিশোরী (১৬)। অভিযোগ, গত ১৪ আগস্ট স্বাধীনতা দিবসের প্রস্তুতি উপলক্ষে তাকে বোর্ডিংয়েরই স্টোর রুমে ডেকে নিয়ে যায় চার সিনিয়র ছাত্র। সেখানেই ছাত্রীটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে।
স্কুল কর্তৃপক্ষের কাছে ওই ছাত্রী বিষয়টি জানিয়ে সুবিচার চায়। কিন্তু ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, স্কুলের কর্মীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। শুধু তাই নয়, বিষয়টি যাতে পাঁচ কান না হয়, গোপনে ছাত্রীটিকে গর্ভপাত করানোর জন্য নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।
ছাত্রীর বড়বোন গোটা বিষয়টি তার বাবা-মাকে জানানোর পরই মুখে মুখে ছড়িয়ে পড়ে এ ঘটনা। চার ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন তারা। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়। পুলিশ স্কুলের চার কর্মীকে গ্রেফতার করেছে। আটক করা হয়েছে অভিযুক্ত চার ছাত্রকে।
পুলিশের অ্যাডিশনাল ডিজি অশোক কুমার জানিয়েছেন, ঘটনার কথা তারা জানেন। এক মাস আগে তাকে ধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে ক্লাস টেনের ওই নির্যাতিতা। উপরের ক্লাসের ছাত্রদের দিকে সে আঙুল তুলেছে। তার কথার উপর ভিত্তি করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ ঘটনাটি চেপে দিতে চেয়েছিল। তাদের বক্তব্য ছিল এতে স্কুলের ভাবমূর্তি খারাপ হতে পারে। কিন্তু পুলিশ সেই কথায় আমল দেয়নি। তারা নিজেদের মতোই তদন্ত করবে বলে আশ্বাস দিয়েছেন অশোক কুমার।
নির্যাতিতা তিন চারজনের নাম প্রকাশ করেছে। জানিয়েছে, ওই ছাত্ররাই তাকে ধর্ষণ করেছে। নির্যাতিতা ওই ছাত্রী স্কুলের বোর্ডিংয়ে থাকত। তার সঙ্গে তার দিদিও থাকত বলে জানা গিয়েছে। ধর্ষণের কথা দিদিকে জানানো মাত্রই সে পরিবারকে সেকথা জানায়। পরিবারের লোকেরা স্কুলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও। সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ও শিশু কল্যাণ কমিটির অফিসাররা। নির্যাতিতার বয়ান ইতোমধ্যেই লিপিবদ্ধ করেছে পুলিশ। স্কুল কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করছে তারা।
রাজ্যের শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপার্সন উষা নেগি ছাত্রীর সঙ্গে কথা বলেন। উষার অভিযোগ, স্কুল প্রশাসক ও তার স্ত্রী গর্ভপাতের জন্য ছাত্রীটিকে ওষুধ মেশানো পানীয় খাইয়েছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শরীরের কালো দাগ দূর করতে ৩টি জিনিস

অনলাইন ডেস্ক: বিউটি পার্লারে গিয়ে বিউটি ট্রিটমেন্ট করানোর ফলে কিছুদিন পর পর পকেট থেকে মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে। তাই মাথা থেকে ঝেড়ে ফেলুন কথায় কথায় বিউটি পার্লারে যাওয়া। পকেট কেটে আর নয় বিউটি ট্রিটমেন্ট। ঘরে বসেই খুব সহজে আপনি সুন্দর রাখতে পারেন ত্বক। রান্নাঘরের কিছু জিনিস দিয়ে সহজেই ঝকঝকে হয়ে উঠতে পারেন মাত্র এক সপ্তাহে। চাই শুধু তার সঠিক ব্যবহার।
রান্নাঘরে ব্যবহৃত প্রতিদিনের জিনিস দিয়েই রূপচর্চা সেরে নেয়া যায়। আর তা ব্যবহারে ত্বকের কোনো ক্ষতিও হয় না। কেমিক্যাল না থাকায় এর নিয়মিত ব্যবহারে ত্বকও ভালো থাকে। চামড়ায় ভাঁজ পড়ছে? সঙ্গে সঙ্গে আমরা বোটোক্স ট্রিটমেন্টের জন্য ছুটছি। আবার ত্বকে কালো ছাপ পড়ছে? ব্লিচিং বা ফেয়ারনেস ফেসিয়াল এর পিছনে ছুটছি। এই সমস্ত ট্রিটমেন্টে বেশির ভাগই ব্যবহার হয়ে থাকে কেমিক্যাল। যা কিনা সহজেই ত্বকের ক্ষতি করে। কিন্তু এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় খুব সহজেই। আর সেই দাওয়াই আপনার ঘরেই রয়েছে।

চলুন জেনে নেয়া যাক, ঘরে বসে সহজেই কিভাবে ঘাড়, কনুই ও হাঁটুর কালো দাগ দূর করা যায়।

বেকিং সোডা: রান্নাঘরে বেকিং সোডা থাকবেই। আর জানেন কি? বেকিং সোডা ত্বকের পক্ষে খুব উপকারী। বিশেষ করে ত্বকের কালো ছোপ দূর করতে বেকিং সোডা খুবই কার্যকরী। কনুই বা গলার নিচে কালো ছোপ দূর করার জন্য সামান্য পরিমাণ বেকিং সোডা পানিতে মিশিয়ে নিন, এরপর পেস্ট তৈরি করুন। এই পেস্ট ছোপের জায়গায় লাগিয়ে ২ মিনিট রেখে দিন৷ এর পর তা পরিস্কার ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন। এভাবে সপ্তাহে দুই দিন এই পেস্ট লাগালে, খুব সহজেই কালো ছোপ দূর হবে।

অ্যালোভেরা: কালো ছোপ দূর করতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা। অ্যালোভেরা শুস্ক ত্বকের ক্ষেত্রে খুবই উপকারী।

আলু: আলু থেঁতো করে কালো ছোপে লাগান। এমনকি আলুর খোসাও লাগাতে পারেন কনুই বা হাঁটুর কালো ছোপে। এভাবে সপ্তাহে দুই দিন করুন। খুব সহজেই দেখবেন কালো ছোপ দূর হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রক্ত সঞ্চালন বাড়ানোর ঘরোয়া উপায়

স্বাস্থ্য কণিকা: একইভাবে টানা বসে থাকলে হাত অথবা কোমর অথবা পায়ে শক্ত ভাব আসতে পারে। রক্ত সঞ্চালন কমে যাওয়ার কারণে এই সমস্যা হয়। হালকা নড়াচড়া করলে সমস্যার সমাধান করা যায়।
রক্ত সঞ্চালনের সমস্যা একটি স্বাস্থ্যগত সমস্যার লক্ষণ। এ ধরনের সমস্যা হলে সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
তবে কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে, যেগুলো রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। রক্ত সঞ্চালন বাড়ানোর ৫ ঘরোয়া উপায় জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজেস্ট।

গোলমরিচ
রক্ত সঞ্চালন বাড়াতে চাইলে খাদ্যতালিকায় গোলমরিচ রাখতে পারেন। গুঁড়া করে অথবা সালাদের সঙ্গেও খেতে পারেন এই মরিচ।

নড়াচড়া করুন
ব্যায়াম বা নড়াচড়া রক্ত সঞ্চালন বাড়াতে কাজ করে। এমনকি ১০ মিনিটের হাঁটাও বেশ কাজে দেয় রক্ত সঞ্চালন বাড়াতে। তাই প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটার অভ্যাস করুন।

তরমুজ
রক্ত সঞ্চালন বাড়াতে আরেকটি চমৎকার খাবার হলো তরমুজ। তরমুজের মধ্যে রয়েছে লাইকোপেন। এটি রক্ত সঞ্চালন বাড়ায়। দৈনিক এক বাটি তরমুজ খাওয়া রক্ত পরিবহন সহজ করে, এমনটাই পরামর্শ বিশেষজ্ঞদের।

খাবার
কফি, সিগারেট, চা, এমনকি এনার্জি ডিংক রক্তে দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলে। তাই রক্ত সঞ্চালন ভালো রাখতে এই ধরনের খাবার সীমিত গ্রহণই ভালো।

ওটস
ওটসের মধ্য রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী উপাদান। এটি রক্ত সঞ্চালন বাড়াতে কাজ করে। দুধ ও ফলের সঙ্গে ওটস মিশিয়ে খেতে পারেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গরমে ত্বকের যত্নে অ্যালোভেরা প্যাক

স্বাস্থ্য কণিকা: গরমে ত্বকের যত্নে অ্যালোভেরার জুড়ি নেই। অ্যালেভেরা জেলের পানি ত্বককে শীতল পুনঃরুজ্জীবিত করে। এছাড়া খনিজ উপাদান ভিটামিন অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। ত্বকের যত্নে অনেক স্কিনকেয়ার কোম্পানি তাদের পণ্যে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে অ্যালোভেরা ব্যবহার করে।
ঘরেই অ্যালোভেরার বিভিন্ন প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে পানি বেরিয়ে যায়। এতে ত্বক নিস্তেজ এবং শুষ্ক হয়ে পড়ে। অ্যালোভেরার প্যাক ত্বককে হাইড্রেট রাখবে। অ্যালোভেরার জেল দিয়ে তৈরি তিনটি প্যাক বানানোর প্রক্রিয়া দেওয়া হল-

অ্যালোভেরা ও শশা
অ্যালোভেরা জেল, শশার রস, দই, রোজ অয়েল বা এসেনশিয়াল অয়েল এর ফেসপ্যাক সেনসেটিভ ত্বকের জন্য বেশ উপকারী। অ্যালোভেরা জেল, শশার রস, টক দইয়ের সাথে কয়েক ফোঁটা রোজ অয়েল বা এসেনশিয়াল অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। প্যাক শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এতে ত্বকের অতিরিক্ত তেল, ময়লা দূর করে ত্বক পরিষ্কার করে থাকে। মুখে সতেজ ভাব এনে দেয়। এটি সেনসিটিভ ত্বকের জন্য বেশ কার্যকর।

অ্যালোভেরা ও গোলাপ জল
ত্বকের দাগ দূর করতে এই প্যাকটি বেশ কার্যকর। অ্যালোভেরা জেল এবং গোলাপ জল একসঙ্গে মিশিয়ে নিন। এই প্যাকটি মুখ এবং ঘাড়ে ব্যবহার করুন। ১৫-২০ মিনিট পর শুকিয়ে গেলে ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের কালো দাগ, বয়সের ছাপ, ব্রণের দাগ দ্রুত দূর হবে।

অ্যালোভেরা ও লেবুর রস
অ্যালোভেরা জেল এবং কয়েক ফোঁটা লেবুর রস একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখ এবং ঘাড়ে ব্যবহার করুন। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক রোদেপোড়া ভাব দূর করতে সাহায্য করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে সরকার বদ্ধপরিকর

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে সরকার বদ্ধপরিকর।
প্রধানমন্ত্রী আজ সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে এদেশের হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের জনসাধারণ ঐক্যবদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছে।
তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণের ফলে এদেশে প্রতিটি সম্প্রদায়ের ব্যক্তিগণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে স্ব স্ব ধর্মীয় অনুষ্ঠান পালনসহ অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছে।
প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ ও অন্যান্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শেখ হাসিনা বলেন, কোন গোষ্ঠী বা দল যাতে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, বিভ্রান্তিমূলক বা উস্কানিমূলক পোস্ট, ভিডিও প্রচারকারীকে সনাক্ত করার মাধ্যমে আইনের আওতায় আনার জন্য সাইবার ক্রাইম মনিটরিং সেল গঠনসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি, গোষ্ঠী, দল যাতে গুজব বা বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শেখ হাসিনা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কেউ বিনষ্ট করতে না পারে সেজন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, বিবাদ বা আন্তঃকোন্দল রয়েছে এমন ব্যক্তি বা ব্যক্তিগণ যাতে কোনরূপ সহিংস ঘটনা না ঘটাতে পারে সে বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
শেখ হাসিনা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সকল সম্প্রদায়ের জনসাধারণকে সমানভাবে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের পরিচালনা কমিটি, স্কুল-কলেজের শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধিদের সাথে পৃথক পৃথকভাবে সভা করে আইন-শৃংখলা রক্ষাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, তাৎক্ষণিকভাবে সেবা প্রাপ্তির লক্ষ্যে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ এর কার্যক্রম চালু করা হয়েছে।
শেখ হাসিনা বলেন, আইন-শৃংখলা রক্ষাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে দেশ ও বিদেশে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest