সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে পৃথক ঘটনায় একই দিনে দুজনের মৃত্যুসাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ

সরকা‌রি খর‌চে ভ্রম‌ণে আকাশপ‌থে বিমান বাধ্যতামূলক

দেশের খবর: সরকারি অর্থে আকাশ পথে ভ্রমণের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
পরিপত্রে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, যেসব গন্তব্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে সেসব গন্তব্যে এখন থেকে সরকারি অর্থে আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে আবশ্যিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ব্যবহার করতে হবে। তবে বিমানের রুট না থাকলে, অন্য এয়ারলাইন্সের সম্ভাব্য সরাসরি রুটে ভ্রমণ করা যাবে।
মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপ-মন্ত্রী ও সমপর্যায়ের সব পদধারী, সংসদ সদস্য, সাংবিধানিক পদধারী, সরকার কর্তৃক গঠিত কমিশনগুলোর চেয়ারম্যান, সদস্য, কর্মকর্তা, মন্ত্রণালয়/ বিভাগ/ সরকারি/ আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/ বিধিবদ্ধ সংস্থা/ কর্পোরেশন/সাংবিধানিক সংস্থা/ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে বলে পরিপত্রে জানানো হয়।
পরিপত্রে আরও জানানো হয়, বিদেশ ভ্রমণ-সংক্রান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০১১ সালের ১৯ জুন দেয়া পরিপত্রে প্রদত্ত নির্দেশনাবলি বহাল থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ডা: রুহুল হকের পথসভাগু‌লো জনসমু‌দ্রে প‌রিণত

নিজস্ব প্রতিবেদক: আশাশুনিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা ০৩ আসনের জাতীয় সাংসদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্যমস্ত্রী প্রফেসর ডা: আ ফ ম রুহুল হকের পৃথক পৃথক জনসভায় হাজারও মানুষের ঢল দেখা গেছে। এ যেন এক জনসভা। বুধবার সারাদিন উপজেলার কাদাকাটি, খাজরা, আনুলিয়া ইউনিয়নে পৃথক পৃথক পখসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা: আ ফ ম রুহুল হক এমপি বর্তমান সরকারের সময়ের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন। কৃষি, স্বাস্থ্য,শিক্ষা, বিদ্যুৎ , প্রতিরক্ষাসহ প্রতিটি সেক্টরে অভুতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। তিনি বলেন, আপনারা আমাকে এমপি নির্বাচিত করে দেশনেত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়ে ছিলেন তাই আমি তার কাছে আজ পর্যন্ত যা যা চেয়েছি সবই পেয়েছি। বাংলাদেশের ইতিহাসে একই ইউনিয়নে ম্যাটস এবং আাইটি সেন্টার নেই। কিন্তু আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে চেয়েছি তিনি সেটিও আমাকে দিয়েছেন। এছাড়া আশাশুনির খাজরা, কাদাকাটি, আনুলিয়া, প্রতাপনগর ইউনিয়নে আশ্রায়ণ প্রকল্প হয়েছে, হোলদিপোতা থেকে প্রতাপনগর পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ, বড়দল ব্রীজ, তেঁতুলিয়া ব্রীজ, মানিকখালী ব্রীজ নির্মাণ ও আশাশুনি মরিচ্চাপ ব্রীজ সংস্করণ হয়েছে। ১১ টি ইউনিয়নে ২৬ টি সাইক্লোন শেল্টার ও ৩ টি স্কুলের নতুন ভবন নির্মাণ করা হয়েছে, আশাশুনি ডিগ্রি কলেজ সরকারিকরণ সহ মহিলা কলেজের নতুন ভবণ নির্মাণ, আশাশুনি বাইপাস সড়ক নির্মাণ, মা ও শিশুদের জন্য দরগাহপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র, প্রতিটি গ্রামে সু-পেয় পানির ব্যবস্থা করন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ফায়ার সার্ভিস কেন্দ্রসহ বহু উন্নয়ন হয়েছে এ সরকারের আমলে। তিনি আরও বলেন, আমরা এখন মধ্যম আয়ের দেশ। দেশের এ উন্নয়নকে ধরে রাখতে হলে বার বার দরকার শেখ হাসিনার সরকার। নৌকা উন্নয়নের প্রতিক। তাই দেশের এ অভুতপূর্ব উন্নয়নের জন্য নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তিনি আরও বলেন যাদের কাছে দেশের মানুষের জীবনের মুল্য নেই। যারা পুড়িয়ে মানুষ হত্যা করতে পারে তাদের কাছে দেশের উন্নয়ন তো দুরের কথা দেশই নিরাপদ হতে পারে না। পৃথক পৃথক পথ সভায় বক্তব্য রাখে। তার সফর সঙ্গি ছিলেন, সাতক্ষীরা ০৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা: মোখলেছুর রহমান, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব শাহনেওয়াজ ডালিম, আনুলিয়া চেয়ারম্যান আলমগীর আলম লিটন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, উপজেলা যুব মহিলালীগ সভানেত্রী সীমা সিদ্দীকি প্রমুখ। এছাড়াও কালিগঞ্জ, দেবহাটা ও আশাশুনি উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে সরকারের উন্নয়ন ও সফলতা প্রচারের বিশাল সমাবেশ

 

আব্দুল আলিম শ্যামনগর  :  বুধবার বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে সরকারের উন্নয়ন ও সফলতা প্রচারের বিশাল সমাবেশ অনুষ্ঠিত। আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন, সফলতা ও আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় করেন সাতক্ষীরা – ৪ আসনের সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার। তিনি তার বক্তব্যে বলেন প্রধানমন্ত্রীর উন্নয়ন ও সফলতা প্রচার করার অনুরোধ জানান এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আসন্ন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব আব্দুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাফরুল আলম বাবু, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অসীম জোয়ারদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জহুরুল হায়দার বাবু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য বাবলুর রহমান বাবলু, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শুকুর আলী, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, শ্যামনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক লায়েছ, সাধারন সম্পাদক আব্দুল হাকিম সবুজ, সাংগঠনিক সম্পাদক,শেখ সুজন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ শ্যামনগর উপজেলার সভাপতি জি,এম রহমত আলী,সাধারন সম্পাদক আব্দুল্যাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ ছবির মহরত অনুষ্ঠিত

বিনোদনের খবর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে। উপন্যাসটির নাম ‘গাঙচিল’। উপন্যাসের সঙ্গে মিল রেখে চূড়ান্ত হয়েছে ছবির নামও।
আজ বুধবার রাজধানীর ঢাকা ক্লাবে মন্ত্রীর রচিত উপন্যাস অবলম্বনে নির্মিতব্য পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘গাঙচিল’ এর মহরত অনুষ্ঠান হয়।
‘গাঙচিল’ চলচ্চিত্রের মহরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
‘গাঙচিল’ ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। এখানে জুটি হিসেবে দেখা যাবে ফেরদৌস-পূর্ণিমাকে। এ ছবিতে পূর্ণিমা ছাড়াও অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত।
পরিচালক নেয়ামুল বলেন, ছবির চরিত্রের প্রয়োজনেই ঋতুপর্ণাকে নেয়া হয়েছে। ছবির গল্পটি অনেক ভালো লেগেছে তার, সে জন্যই তিনি রাজি হয়েছেন। আমরা আনন্দিত আমাদের ছবিতে ঋতুপর্ণার মতো একজন বড়মাপের অভিনেত্রীকে পেয়ে।
এ ছবিতে কাজ করার ব্যাপারটি নিশ্চিত করে ঋতুপর্ণা বলেন, আনন্দের সঙ্গেই জানাচ্ছি ‘গাঙচিল’ ছবিতে কাজ করতে যাচ্ছি আমি। এখনও আমার চরিত্রটি কেমন হবে সেটি পুরোপুরি জানি না। আমি আজই এসেছি। কয়েক দিন থাকব। গল্পটি আমি শুনেছি। চমৎকার ও সময়োপযোগী।
ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ থেকে চিত্রনাট্য লিখছেন বাংলাদেশের মারুফ রেহমান ও ভারতের প্রিয় চট্টোপাধ্যায়। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে বলে জানান পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার সাবেক ডিসি ও ইউএনও’র কারাদণ্ডের রায় এক মা‌সের জন্য স্থ‌গিত

অনলাইন ডেস্ক: সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিন ও আশাশুনি উপজেলার সাবেক নির্বাহী অফিসার সুষমা সুলতানাকে দেয়া তিন মাসের কারাদণ্ডের রায় স্থগিত করেছেন সাতক্ষীরার সিনিয়র সহকারী জজ আদালত।
বুধবার বেলা ২টার দিকে এ রায় স্থগিত করা হয়। মামলার অপর সাজাপ্রাপ্ত আসামি আশাশুনি সদর উপজেলার সহকারী ভূমি অফিসার কামাল হোসেন আদালতে মামলাটির কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন করলে রায় স্থগিত করা হয়।
কামাল হোসেন বলেন, সাবেক জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে আমি আদালতে হাজির হয়ে কারাদণ্ডের রায় স্থগিত চেয়ে আবেদন করি। শুনানি শেষে আদালতের বিচারক আগামী এক মাসের জন্য গতকালের দেয়া সাজার রায় স্থগিত করেছেন।
তিনি আরও বলেন, আশাশুনি সদর ভূমি অফিসে প্রাচীর দেয়ার সময় স্থানীয় ননি বালা হালদার বাধা দেয়। কিন্তু সরকারি সিদ্ধান্তে টেন্ডারের মাধ্যমে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। ওই সময় ননি বালা আদালতে প্রাচীর নির্মাণে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। কিন্তু প্রাচীর নির্মাণ শেষ হওয়ার এক মাস পর আদালত প্রাচীর নির্মাণে নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। ওই আদেশ পেয়ে ননি বালা হালদার নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রাচীর নির্মাণ করা হচ্ছে মর্মে আদালতে ফের মিস কেস করে। সেই মামলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার দায় আনা হয়েছে আমাদের উপর।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে আশাশুনি আদালতের সিনিয়র সহকারী জজ সাবরিনা চৌধুরী আদালতের আদেশ অমান্য করার দায়ে তিন মাস করে কারাদণ্ডের রায় প্রদান করেন। বুধবার একই আদালতের বিচারক মামলাটির কার্যক্রম আগামী এক মাসের জন্য স্থগিত করেছেন। জেলা প্রশাসক কার্যালয়ের নাজির সাহাবুদ্দিন বিষয়টি নিশ্চত করেছেন।
তবে এ বিষয়ে জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আবু সুফিয়ানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।
এ মামলার বিষয়ে মঙ্গলবার তিনি জানিয়েছিলেন, এক নির্দেশে ২০১৭ সালের ২৬ জুলাই আদালত এক একর ৬৮ শতাংশ জমির ওপর নিষেধাজ্ঞা জারি করেন। মামলার বাদী ননি বালা হালদারের আবেদনের প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। তৎকালীন জেলা প্রশাসক ও ইউএনও পরস্পরের যোগসাজশে জমিতে বিবাদীপক্ষকে যেতে সহায়তা করেন। এতে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের ঘটনা ঘটে।
দীর্ঘ শুনানি শেষে সিনিয়র সহকারী জজ (আশাশুনি আদালত) তাদের তিনজনকে তিন মাসের কারাদণ্ড দেন। তাদেরকে আগামী এক মাসের মধ্যে সাতক্ষীরার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। এই আদেশ লংঘন করলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলেও জানিয়েছেন আদালত। সিভিল প্রসিডিউরের ৩৯ আদেশ ২(৩) রুল এর বিধানমতে দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।
তবে এ ঘটনার প্রেক্ষিতে সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন বলেন, মামলার বিষয়টি আমি আগে থেকে অবগত ছিলাম না। আদালত থেকে আমাকে কখনও কোনো নোটিশও করা হয়নি। কারাদণ্ডের রায়ের পর বিষয়টি জেনেছি। বিষয়টি তিনি আইনগতভাবে মোকাবেলা করবেন বলে জানান। তাছাড়া জেনেছি আদালত আজ মামলাটি স্থগিত করেছেন।
উল্লেখ্য, গত ২৬ জুলাই ২০১৬ থেকে ২০১৮ সালের ৬ মার্চ পর্যন্ত সাতক্ষীরার জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন আবুল কাসেম মো. মহিউদ্দিন। বর্তমানে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্বরত রয়েছেন। অপরদিকে, আশাশুনির সাবেক উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা বর্তমানে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্বরত রয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে: শিক্ষামন্ত্রী

দেশের খবর: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। এই প্রক্রিয়া ভবিষ্যতে অব্যাহত থাকবে। ইতোমধ্যে স্কুল-কলেজ- মাদ্রাসা-কারিগরি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৯ হাজার ৪ শত ৯৮টি আবেদন অনলাইনে জমা পড়েছে।
আজ বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন।
তিনি বলেন, নন-এমপিও প্রতিষ্ঠান থেকে আবেদন জমা পড়ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাঠপর্যায়ে সরেজমিনে যাচাই-বাছাই করে এসব প্রতিষ্ঠানকে এমপিও-ভুক্ত করা হবে।
সভায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. আসাদুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতির সভপতি মো. আজিজুল ইসলাম ও আব্দুল আওয়াল সিদ্দিকি, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলম সাজু, স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান নাঈম, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. শাহজাহান খান প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মানুষকে হৃদয় থেকে বিশ্বাস করতে আমার ভালো লাগে: পরীমণি

বিনোদনের খবর: নিজেকে ভালোবাসা, হ্যাঁ আমি এটা করি। সব কিছু নয়, তবে কিছু ভালো আর কিছু মন্দ তো আমি ভালোবাসিই। আমি আমার খ্যাপাটে জীবনযাপনকে ভালোবাসি।’
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ওয়ালে বুধবার নিজের জীবনযাপনকে এভাবে বর্ণনা করেছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি।
তিনি আরও লিখেছেন, আমি সংযম ও নিয়মানুবর্তিতার ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিতে ভালোবাসি। আমি উপভোগ করি কথা বলা বা মত প্রকাশের স্বাধীনতাকে। আর ভালো লাগে- যখন কর্ম ক্লান্তিতে আমার চোখটা বুজে আসে।
‘মানুষকে হৃদয় থেকে বিশ্বাস করতে আমার ভালো লাগে- এটা আমার অন্যতম ভালোবাসার জায়গা। এমনকি এতে যদি আমার মন ভাঙে, তারপরও ভালোবাসি। আমি গর্বিত, আমার বর্তমান জীবন এবং ভবিষ্যতে যা ঘটবে- সে সব নিয়েই।’
প্রসঙ্গত, আগামী মাসে মুক্তি পেতে যাচ্ছে পরীমণি অভিনীত ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’। এতে এই নায়িকার বিপরীতে অভিনয় করেছেন কায়েস আরজু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দণ্ড বাতিল; নওয়াজ-মরিয়মকে মুক্তির নির্দেশ আদালতের

বিদেশের খবর: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজের কারাদণ্ডাদেশ বাতিল করে তাদের মুক্তির নির্দেশ দিয়েছে পাকিস্তানের একটি আদালত।
পাকিস্তানি গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বুধবার পাকিস্তানের একটি আদালত দুর্নীতির মামলায় গত জুলাইয়ে নওয়াজ শরীফ ও তার মেয়েকে দেওয়া কারাদণ্ডাদেশ বাতিল করেছে।
প্রসঙ্গত, গত জুলাইয়ে লন্ডন ফ্ল্যাট নিয়ে দুর্নীতির অভিযোগ এনে আদালত নওয়াজ শরীফকে ১০ বছর ও মরিয়ম নওয়াজকে ৭ বছরের কারাদণ্ডাদেশ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest