সর্বশেষ সংবাদ-
দুটি মামলায় দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর কারাগারেকাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রামশ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানাদেবহাটায় বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানবিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানা

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদিতে যুক্তরাস্ট্র যাওয়ার পথে যাত্রা বিরতিতে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেল ৪টা ০৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি লন্ডনের হিথ্রোরো বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ব্রিটেনে বাংলাদেশের নিযুক্ত হাই কমিশনার নাজমুল কাওনাইন।
এদিকে হিথ্রোরো বিমানবন্দরের বাইরে আওয়ামী লীগের কোনও নেতা-কর্মীকে দেখা না গেলেও বিএনপির শতশত নেতা-কর্মীকে দেখা যায়। এ সময় তারা শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এমনকি বিএনপির সভাপতি জানান, যতদিন শেখ হাসিনা লন্ডনে অবস্থান করবেন ততদিন বিএনপি বিক্ষোভ করবে।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কিছুক্ষণ অবস্থানের পর প্রধানমন্ত্রী সরাসরি চলে যান হোটেল ক্লারিজে। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক, মহিলা লীগের নেত্রীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মিছিল দিতে থাকেন। এমনকি হোটেলের বাইরে বেলজিয়াম, ইতালিসহ ইউরোপিয়ান দেশগুলি থেকেও আওয়ামী লীগ নেতারা যোগদেন।
জানা গেছে, লন্ডনে অবস্থানকালীন সময়ে এই হোটেলেই অবস্থান করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বোন শেখ রেহানা পরিবারের সাথে একান্তভাবে সময় কাটাবেন। এ ছাড়াও যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করারও কথা রয়েছে তাঁর।
দুই দিন যাত্রাবিরতির পর আগামীকাল রবিবার সকালে ব্রিটিশ এয়ারওজের একটি ফ্লাইটযোগে নিউইয়র্কের পথে লন্ডন ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। ওইদিনই স্থানীয় সময় ১টা ৪০ মিনিটে নিউ জার্সির নিউইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের কথা রয়েছে। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্যাটরিনার প্রেমে পড়েছেন আমির

বিনোদনের খবর: আমির খান নাকি ক্যাটরিনা কাইফের প্রেমে পড়েছেন! তা-ও আবার আজকে নয়, সেই ২০১৩ সাল থেকে। তখন তাঁরা একসঙ্গে ‘ধুম থ্রি’ ছবির শুটিং করেছেন। এত দিন ব্যাপারটা লুকিয়ে রেখেছিলেন। আর তা সম্ভব হলো না। চলে এসেছে সামনে। কোনো রাখঢাক না রেখে বলেই ফেললেন, ‘সেই “ধুম থ্রি”র সময় থেকে ক্যাটরিনার প্রেমে পড়েছি, তবে কিছুতেই বলতে পারিনি। কেউ যদি আমার হয়ে তাঁকে এ কথা জানিয়ে দেন, তাহলে খুব ভালো হয়।’ আমির খানের কাছ থেকে এমন সরল স্বীকারোক্তি শুনে সবাই অবাক। তবে এ ব্যাপারে ক্যাটরিনা কাইফের কাছ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আমির খানের ‘থাগস অব হিন্দোস্থান’ ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। এই ছবিতে ক্যাটরিনা কাইফের লুক কেমন হবে, তা প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। আজ শুক্রবার দুপুরে ইউটিউবে এসেছে লুকটি। ছবিতে ক্যাটরিনা কাইফের চরিত্রের নাম ‘সুরাইয়া জান’। ছবিতে দেখা যায়, গর্জিয়াস লেহেঙ্গা, নাকে নথ আর হাতে মেহেদি পরে আদাবের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন ক্যাটরিনা কাইফ। সুরাইয়া জানের সঙ্গে ‘চিকনি চামেলি’ লুকের ক্যাটরিনা কাইফের দারুণ মিল। আমির খান টুইটারে লিখেছেন, ‘সুরাইয়া জান সবচেয়ে সুন্দরী ঠগ!’

‘থাগস অব হিন্দোস্থান’ ছবির শিল্পীদের লুক সামনে আসার পর একের পর এক চমক দেখাচ্ছেন আমির খান। শুরুতেই এসেছে অমিতাভ বচ্চনের লুক। ছবিতে তাঁর চরিত্রের নাম ‘খুদা বক্স’। মোশন পিকচারে দেখা গেছে, একটা বাজপাখি উড়ে এসে জাহাজে রাখা কামানের ওপর বসছে। আর অমিতাভ বচ্চনকে দেখা গেছে যুদ্ধের পোশাকে তলোয়ার হাতে দাঁড়িয়ে থাকতে। এই ছবিতে অভিনয় করেছেন ‘দঙ্গল কন্যা’ ফতিমা সানা শেখ। তিনি ‘যুদ্ধবাজ’ জাফাইরা। তাঁর লুক প্রকাশ করে আমির খান লিখেছেন, ‘যুদ্ধবাজ ঠগ! তাঁর থেকে দূরে থাকুন।’ একজন ব্রিটিশ অভিনেতা অভিনয় করেছেন। তাঁর নাম লয়েড ওয়েন। ছবির চরিত্রের নাম ‘ক্লাইভ ওয়েন’। তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিতে আমির খান লিখেছেন, ‘তিনি লয়েড ওয়েন। তাঁকে সেই রবার্ট ক্লাইভের সঙ্গে গুলিয়ে ফেলবেন না যেন।’
আগেই জানা গেছে, ‘থাগস অব হিন্দোস্থান’ ছবির বেশির ভাগ শুটিং হয়েছে ইউরোপের মাল্টা উপকূলে। ছবিটি পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণ আচার্য। সংগীত পরিচালনা করেছেন অজয়-অতুল। ফিলিপ মিডোস টেইলরের লেখা উপন্যাস ‘কনফেশন অব এ ঠগ’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নারিকেল দুধে ইলিশ মাছের কোরমা

অনলাইন ডেস্ক: ইলিশের যেকোনো পদই খেতে সুস্বাদু। ভাজা, দোপেঁয়াজা তো খাওয়া হয়ই, আজ তবে জেনে নিন নারিকেল দুধে ইলিশ মাছের কোরমা রান্নার রেসিপি।

উপকরণ: ইলিশ মাছ ৬ টুকরা, পেঁয়াজ বাটা ১-৩ কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, লেবুর রস ১ চা চামচ, নারিকেলের দুধ আধা কাপ, টেস্টিং সল্ট কোয়ার্টার চা চামচ, জায়ফল ও জয়ত্রী গুঁড়া কোয়ার্টার চা চামচ, টক দই আধা কাপ, জিরা গুঁড়া আধা চা চামচ, এলাচ, দারুচিনি তিনটি করে, কেওড়া জল কোয়ার্টার চা চামচ।

প্রণালি: মাছের টুকরাগুলো ভালো করে ধুয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে এলাচ, দারুচিনি ভেজে পেঁয়াজ বাটা হালকা ভেজে নিন। এর পর আদা-রসুন বাটা ও জিরা গুঁড়া ও লবণ দিয়ে মসলা ভালো করে ভেজে নিন। এবার দই, কাঁচামরিচ, স্বাদমতো লবণ ও চিনি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। ইলিশ মাছ দিয়ে নেড়ে নারিকেলের দুধ ও জায়ফল-জয়ত্রী গুঁড়ো এবং কেওড়া জল দিয়ে মৃদু আঁচে ঢেকে দিন। ১০ মিনিট রান্না করে মাছ মাখা মাখা হয়ে এলে লেবুর রস দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যমজ শিশুর দেশ!

অনলাইন ডেস্ক: যমজ… মানে একসাথে জন্ম হওয়া মানুষ। তাদের চেহারার মধ্যে এতোটাই মিল থাকে যে, অনেক সময় দু জনের মধ্যে কে কোন জন তা চেনা কঠিন হয়ে পড়ে। আমাদের দেশে যমজ জন্ম নিলেই পুরো এলাকা হৈচৈ পড়ে যায়।
কিন্তু আপনি জেনে অবাক হবেন, যে ব্রাজিলের দক্ষিণাঞ্চলের ‘ক্যানদিদো গোদই’ নামের একটি শহরে কমপক্ষে ১০০ জনের বেশী যমজ রয়েছে। যা যমজ শিশুর দেশ নামে পরিচিত।
শহরটির জনসংখ্যা ৭০০০ হলেও, এখানে যমজ শিশুর জন্মের হার অবিশ্বাস্য রকমের বেশি। প্রসঙ্গত, ব্রাজিলে যমজ শিশু জন্মের জাতীয় গড় হারের চেয়ে ১০ গুণ বেশি এই শহরের জন্মহার।
ক্লাসে শিক্ষকদের বুঝতে অসুবিধা হতো কোন শিশু আসলে কে? স্থানীয় লোকজন অনেকে বিশ্বাস করেন এর পেছনে অশুভ কিছু হয়তো আছে।
অনেকে দাবি করেন ফেরারি নাৎসী যুদ্ধাপরাধী ড. জোসেফ মেঙ্গেল ১৯৬০ এর দশকে এই এলাকায় এসেছিলেন। আউসভিৎস বন্দী শিবিরে যমজদের ওপর পরীক্ষা নিরীক্ষার জন্যে কুখ্যাত ছিলেন তিনি।
এই যমজ শিশু জন্মের রহস্য উদঘাটনের জন্য প্রজনন বিজ্ঞান বিশেষজ্ঞরা স্থানীয় লোকজনের ডিএনএ সংগ্রহ করেছে এবং তাদের পূর্বপুরুষদের ইতিহাস জানার চেষ্টা করছেন। স্থানীয় লোকজনের ধারণা, এখানকার পানিতে রহস্যময় কিছু আছে যা ফলে এখানে জন্মহার বেশি।
তবে মজার কথা হচ্ছে, অনেক মানুষ ঐ শহরটিতে যমজদের দেখতে ভীড় জমান। আর প্রতি ২ বছর পর পর যমজদের নিয়ে বেশ বড়-সড় উৎসব হয় এখানে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুবাইতে যাচ্ছে বিকল্প ২ ওপেনার, জানেন না মাশরাফি

খেলার খবর: এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানিস্তানের কাছে পরাজয়ের পর গতকাল সুপার ফোরে ভারতের কাছেও দাঁড়াতে পারেনি বাংলাদেশ। এশিয়া কাপে ওপেনিং জুটি একেবারেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। ফলে বাধ্য হয়ে বিসিবিকে বিকল্প পথ খুঁজতে হচ্ছে। তারই অংশ হিসেবে সৌম্য সরকারকে যতো দ্রুত সম্ভব দুবাইয়ে পাঠানো হোক- জরুরি এই বার্তা পাওয়ার পরই ঢাকা-দুবাই কাছাকাছি ফ্লাইটের খোঁজ চলে।
দুবাই থেকে বিসিবি সূত্রের যা খবর তাতে শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাতটায় দুবাইয়ে যাওয়ার ফ্লাইট ধরবেন সৌম্য। আর তার সাথে থাকছে আরেক ওপেনার ইমরুল কায়েস।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাতে বিসিবি আনুষ্ঠানিকভাবে জানায়, সৌম্য ও ইমরুল এশিয়া কাপে অংশ নিতে দুবাই যাবে।
এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, এশিয়া কাপ দলের দুই ওপেনার লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত রান না পাওয়াতে ডেকে পাঠানো হয়েছে সৌম্য ও ইমরুলকে।
তবে জরুরি তলবের বিষয়ে কিছুই জানেন না অধিনায়ক। ভারতের সঙ্গে হারের পর সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে তিনি এমনটাই জানালেন।
মাশরাফি বলেন, ‘আমি মাঠে ছিলাম। এটা জানি না এখনও। এখনও পরিষ্কার নয় আমার কাছে। শুনছিলাম এ রকম কথা, তবে জানতাম না যে হয়েছে।’
তিনি বলেন, ‘যারা (ইমরুল-সৌম্য) আসছে, তারাও কিন্তু দল থেকে বাদ পড়েছিল। আমি এখনও জানি না, আলোচনা হয়নি। তবে ওরাও কিন্তু পারফর্ম না করেই দল থেকে ছিটকে পড়েছিল। হুট করে এই কন্ডিশনে এই ধরনের টুর্নামেন্টে এসে আবার সেই চাপ নিয়ে কতটা পারবে?’
টেকনিক্যালি ওরা কতটা কাজ করেছে জানিনা এমন মন্তব্য করে তিনি বলেন, ‘আমি জানি না, টেকনিক্যালি ওরা কতটা কাজ করেছে। যেসব সমস্যার কারণে দলের বাইরে গিয়েছিল, তা নিয়ে কাজ করেছে কিনা, জানি না। এগুলো সবকিছুই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আরও কঠিন বোলারদের খেলতে হবে। এটা নিশ্চিত যে যারা আছে, তাদের জন্য যেমন সহজ হবে না, যারা আসবে তাদের জন্যও সহজ হবে না।’
সতীর্থদের উদ্দেশে মাশরাফি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কঠিন তো সবকিছুই। এর ভেতরেই রান করতে হবে। সবাইকে চেষ্টা করতে হবে। ব্যাটিং-বোলিং, সবই ভালো করতে হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্মিতা পাতিল পুরস্কার পেলেন আনুশকা

বিনোদনের খবর: বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে ‘রব নে বানা দে জোড়ি’ ছবি দিয়ে যাত্রা শুরু। ২০০৮ সালে এ ছবিতে অভিষেকের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
একে একে কাজ করেছেন বলিউডের নামকরা তিন খানের সঙ্গেই। আমির খানের সঙ্গে ‘পিকে’ ও সালমান খানের সঙ্গে জুটি বেধে ‘সুলতান’ ছবিটিও হয়েছিল ব্যবসা সফল।
ইন্ডাস্ট্রিতে ১০ বছর কাটিয়ে দেয়ার পর সেরা অভিনেত্রী হিসেবে এবার স্মিতা পাতিল পুরস্কার পেলেন আনুশকা।
বুধবার স্মিতা পাতিল একাডেমি আয়োজিত অনুষ্ঠানে আনুশকার হাতে এ পুরস্কার তুলে দেন রাজ্যমন্ত্রী নিতিন গাদকারী ও পীযুষ গয়াল।
স্মিতা পাতিল পুরস্কারে ভূষিত হয়ে বেশ আবেগ তাড়িত হয়ে পড়েন আনুশকা। তিনি জানান ইন্ডাস্ট্রিতে আসাটা ছিলো সম্পূর্ণ নিজের প্রচেষ্টা। তাই এ ধরনের পুরস্কার নতুন করে প্রেরণা যোগায়।
এদিকে মুক্তির অপেক্ষায় আছে আনুশকা অভিনীত ছবি ‘সুঁই দাঘা’। এতে আনুশকার বিপরীতে অভিনয় করেছেন বরুন ধাওয়ান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোমাঞ্চকর লড়াইয়ে জয় পেল পাকিস্তান

খেলার খবর: বিশ্ব ক্রিকেটে নতুন শক্তি হিসেবেই যেন নিজেদের মেলে ধরছে আফগানিস্তান। বড় দলগুলোও বলে কয়ে হারাতে পারছে না যুদ্ধবিধ্বস্ত দেশটিকে।
আবুধাবিতে সুপার ফোর পর্বের ম্যাচে পাকিস্তানকেও ভয় ধরিয়ে দিয়েছিল আফগানরা। শেষ পর্যন্ত অবশ্য ভয়কে জয় করেছে সরফরাজ আহমেদের দল। রোমাঞ্চকর লড়াইটি তারা জিতেছে ৩ উইকেট আর ৩ বল হাতে রেখে।
পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েই মাঠ ছেড়েছেন শোয়েব মালিক। ৪৩ বলে ৩ চার আর ১ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন তিনি।
জয়ের ভিতটা অবশ্য গড়ে দেন ইমাম উল হক আর বাবর আজম। ইমাম ৮০ আর বাবর করেন ৬৬ রান।
এর আগে হাসমতউল্লাহ শহীদির হার না মানা ৯৭ রানে ভর করে ৬ উইকেটে আফগানিস্তান তুলে ২৫৭ রান।
শুরুটা করে বেশ ধীরেসুস্থে। রানরেটের দিকে যেন নজরই ছিল না আফগানিস্তানের ব্যাটসম্যানদের। ধীর শুরুর পর দুই ওপেনার ফিরেন। কিন্তু পরের সময়টা ঠিকই বলের সঙ্গে তাল মিলিয়ে রান তুলেছে আফগানরা।
ধীর শুরুর পর নবম ওভারে এসে উইকেট হারিয়েছে আফগানিস্তান। দলীয় ২৭ রানে মোহাম্মদ নেওয়াজের শিকার হয়ে ফিরে যান ইহসানউল্লাহ (১০)। পরের ওভারে এসে মোহাম্মদ শেহজাদকেও (২০) তুলে নেন এই স্পিনার।
তবে ৩১ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ৬৩ রানের জুটি গড়েন রহমত-শহীদি। ৩৬ রান করা রহমতকে ফিরিয়ে এই জুটিটিও ভাঙেন নেওয়াজ।
চতুর্থ উইকেটে আসঘর আফগানের সঙ্গে ৯৪ রানের আরেকটি বড় জুটি গড়েন হাসমতউল্লাহ শহীদি। দুজনই হাফসেঞ্চুরি পেয়েছেন। আসঘর আউট হন ৬৭ রানে। এরপর মোহাম্মদ নবিও ৭ রানের বেশি করতে পারেননি।
তবে শহীদি পরের সময়টায় দলকে দারুণভাবে এগিয়ে নিয়েছেন। ১১৮ বলে ৭ বাউন্ডারিতে ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি।
পাকিস্তানের পক্ষে সবচেয়ে সফল নেওয়াজই। তিনি নেন ৩টি উইকেট। ২ উইকেট শিকার শাহীন শাহ আফ্রিদির।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতের কাছেও শোচনীয় হার বাংলাদেশের

খেলার খবর: আগের ম্যাচে আফগানিস্তানের কাছে ১৩৬ রানের লজ্জাজনক পরাজয়। এরপর যেখানে প্রয়োজন ছিল ঘুরে দাঁড়ানোর, সেখানে বাংলাদেশ আবার ভারতের কাছে রীতিমত পর্যদুস্ত। সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারলো টাইগাররা। বাংলাদেশের করা ১৭৩ রান টপকাতে নেমে ৮২ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রোহিত শর্মার দল।
ভারতীয় অধিনায়ক এবং ওপেনার রোহিত শর্মা একাই বলতে গেলে হারিয়ে দিয়েছেন বাংলাদেশকে। তিনি অপরাজিত থাকেন ৮৩ রানে। ১০৪ বলে ৫টি বাউন্ডারি এবং ৩টি ছক্কায় ইনিংস সাজান তিনি। বাংলাদেশের সাকিব আল হাসান এবং রুবেল হোসেন নেন একটি করে উইকেট।
ইনজুরির কারণে তামিম ইকবাল ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে। যে কারণে বাংলাদেশের ওপেনিংয়ে এখন আর অভিজ্ঞ কেউ নেই। লিটন কুমার দাস এবং নাজমুল হাসান শান্ত। যেখানে শান্তর অভিষেকই হলো মাত্র, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে। কিন্তু যে সুযোগ তিনি পেলেন, সেটাকে কোনো কাজেই লাগাতে পারলেন না শান্ত। উল্টো দুই ম্যাচে বাংলাদেশকে কঠিন বিপদে ফেলে গিয়েছেন।
লিটন কুমার দাসকে মনে করা হচ্ছিল তামিমের আদর্শ জুটি। কিন্তু ব্যাট হাতে তিনি যেভাবে এলোমেলো শট খেলা শুরু করলেন, তা দেখে অনেকেই বলবে, এমন শট তো অলিগলির ক্রিকেটাররাও খেলে না। হাস্যকরভাবেই তিন ম্যাচে ব্যর্থতার পরিচয় দিয়ে আউট হয়েছেন তিনি।
ওপেনাররা যে ব্যর্থতার সূচনা করেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না আর পুরো দল। প্রথম ম্যাচে মিঠুন আর মুশফিক মিলে দারুণ একটা জুটি গড়ে এবং সেঞ্চুরির পর মুশফিকের বীরোচিত ব্যাটিংই বাঁচিয়ে দিয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে এবং আজ ভারতের বিপক্ষে পুরো ব্যাটিং লাইনআপই দিল ব্যর্থতার পরিচয়।
বাংলাদেশের করা ১৭৩ রানের জবাব দিতে নেমে রোহিত শর্মা আর শিখর ধাওয়ানই তুলে ফেলেন ৬১ রান। ১৫তম ওভারে এসে সাকিব আল হাসান তুলে নেন শিখর ধাওয়ানের উইকেট। এরপর ২৪তম ওভারের শেষ বলে আম্বাতি রাইডুকে উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন রুবেল হোসেন।
৩৬তম ওভারের তৃতীয় বলে মাশরাফিকে ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছাতে চেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ৩৭ বলে ৩৩ রান করেন আউট হন সাবেক ভারতীয় অধিনায়ক। শেষে দিনেশ কার্তিককে নিয়ে জয়ের বাকি কাজ শেষ করেন রোহিত শর্মা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest