সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানাদেবহাটায় বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানবিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানাতালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুরদেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণ

এফডিসিতে চলছে বিশ্বসুন্দরী বাছাইয়ের লড়াই

বিনোদনের খবর: আবারো শুরু হয়েছে বিশ্বসুন্দরী অন্বেষণের আয়োজন। এতে এবারো অংশ নিচ্ছে বাংলাদেশ। সেই লক্ষেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’। গেল ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে কার্যক্রম।
অন্তর শোবিজের আয়োজনে এফডিসিতে মনোরম সেট তৈরি করে চলছে সুন্দরী বাছাই পর্ব। এরইমধ্যে হাজারো প্রতিযোগী থেকে সেরা ১৬ জনকে বাছাই করা হয়েছে। সেখান থেকেই খুঁজে নেয়া হবে সেরা সুন্দরীকে।
এবারে বিচারকের দায়িত্ব পালন করছেন জনপ্রিয় কন্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেত্রী তারিন, মডেল ও অভিনেতা খালেদ সুজন, মডেল ইমি, ব্যরিস্টার ফারাবী। অডিশন রাউন্ড থেকে পুরো প্রতিযোগিতায় তারাই বিচারকার্য পরিচালনা করবেন। তবে গ্র্যান্ড ফিনালেতে আইকন বিচারকরা যোগ দেবেন।
এই আয়োজন থেকে উঠে আসা বিজয়ীকে চলতি মাসের শেষ সপ্তাহে পাঠানো হবে মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত পর্বে। তিনি ৭ ডিসেম্বর চীনে মূল পর্বে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। চূড়ান্ত প্রতিযোগিতায় যাওয়ার আগে প্রায় তিন মাসব্যাপী নির্বাচিত প্রতিযোগীকে গ্রুমিং করানো হবে বলে জানায় অন্তর শো বিজ।
অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, ‘এখন নির্বাচনী সময়। তাই আমাদের আয়োজন করতে একটু দেরি হয়ে গেল। তবে সেপ্টেম্বরের মধ্যেই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নাম পাঠাতে হয়। তাই আমরা এবারের আয়োজন ১৬ থেকে ২৪ তারিখের মধ্যে সম্পন্ন করতে চাই।’
এবারের অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ডিজে সনিকা। খুব শিগগিরই এটিএন বাংলায় এর প্রচার শুরু হবে।
গত বছর মিস ওয়ার্ল্ড-এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন জেসিয়া ইসলাম। মূল আসরে সেরা ৪০ পর্যন্ত পৌঁছান তিনি। সেই আসরে বিশ্বসুন্দরীর মুকুট মাথায় তোলেন ভারতের হরিয়ানার মেয়ে মানুষী চিল্লার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বড় স্কোরের পথে ভারত

বড় স্কোরের পথে ভারত

কর্তৃক daily satkhira

খেলার খবর: হংকংয়ের বিপক্ষে বড় স্কোর গড়ার দিকে এগুচ্ছে ভারত। দলটি ৩৮ ওভারের খেলা শেষে দুই উইকেট হারিয়ে করেছে ২১৬ রান।
মঙ্গলবার বিকেলে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৫ রানের উদ্বোধনী জুটি গড়ার পর অধিনায়ক রোহিত শর্মা আউট হয়ে যান (২৩)। পরে শিখর ধাওয়ান ও আম্বাতি রাইডু দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন। এই দুজন ২০ ওভারের মধ্যে শত রান পূর্ণ করতে সক্ষম হন।
দলীয় ১৬১ রানে রাইডু আউট হন। মাঠ ছাড়ার আগে তিনি করেন ৬০ রান। অপরদিকে সেঞ্চুরি করে এখনও ব্যাটিং করে যাচ্ছেন ধাওয়ান।
ব্যাটিংয়ে পাকিস্তানের কাছে নাকানি-চুবানি খেয়েছিল হংকং। সেই দিক মাথায় রেখে মঙ্গলবার টস জিতে শুরুতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় দলটি। রোহিত শর্মাকে ফিরিয়ে দিয়ে বেশ লড়াকু মনোভাবেরই পরিচয় দিচ্ছিল দলটির বোলাররা। তবে বল গড়াতে থাকলে পরিস্থিতি ক্রমেই ভারতের নিয়ন্ত্রণে যায়।
আজকের ম্যাচে হেরে গেলে হংকংয়ের বিদায় হয়ে যাবে। শেষ চারে চলে যাবে ভারত ও পাকিস্তান। এই গ্রুপে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ হবে আগামীকাল বুধবার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বলিউডে পা রাখছেন ক্যাটরিনার বোন ইসাবেল

বিনোদনের খবর: ‘টাইম টু ড্যান্স’ ছবিতে অভিনয় করে বলিউডে পা রাখছেন ক্যাটরিনা কাইফের বোন ইসাবেল কাইফে। দীর্ঘদিন ধরেই এ সুন্দরীর অভিষেক নিয়ে জল্পনা-কল্পনা চলছিল।
স্ট্যানলি ডি কস্তার ‘টাইম টু ড্যান্স’ ছবিতে সুরজ পাঁচোলির বিপরীতে অভিনয় করছেন ইসাবেল। এ ছবির শুটিং শুরু হয়েছে গত মাসে।
এর আগেও বেশ কয়েকবার ইসাবেলের নাম শোনা গিয়েছিল। এমনো গুঞ্জন আছে, বলিউডে অভিষেকের জন্য সুপারস্টার সালমান খানকে অনুরোধও করেছিলেন ইসাবেলের বোন ক্যাটরিনা।
একসময় চুটিয়ে প্রেম করেছেন সালমান-ক্যাট। যদিও বিচ্ছেদ হয়েছে তাদের, এখনো সুসম্পর্ক রেখে চলেছেন দুজন। জুটি বাঁধছেন রুপালি পর্দায়।
একটি সূত্র থেকে শোনা গেছে, যুক্তরাজ্যের কেন্টের ডোভারে বেশ কয়েক দিন ধরে শুটিং হয়েছে।
সূত্রটি আরও বলেছে, সুরমা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ সুরকার তানিশক বাগচির সহযোগী হিসেবে আছেন। এর আগে খবর বেরিয়েছিল, সালমান খানের ‘পেয়ার কিয়া তো ডরনা কিয়া’ ছবির ‘ও ওহ জানে জানা’ গানটি রিমেক করবেন এ নির্মাতা।
‘টাইম টু ড্যান্স’ ছবিতে ইসাবেল কাইফকে বলরুম ড্যান্সার হিসেবে দেখা যাবে। অন্যদিকে পাঁচোলিকে দেখা যাবে স্ট্রিট ড্যান্সার হিসেবে।
এ ছবিতে নাচের বিভিন্ন আঙ্গিক দেখানো হবে, যেমন ওয়ালটজ, ট্যাঙ্গো, ভিয়েনসে ওয়ালটজ, ফক্সট্রোট, কুইকস্টেপ, চা চা, সাম্বা, রাম্বা, পাসো ডোবল ও জাইভ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধনেপাতার ঔষধি গুণ

ধনেপাতার ঔষধি গুণ

কর্তৃক daily satkhira

স্বাস্থ্য কণিকা: রান্নায় স্বাদ বাড়াতে অনেকেই ধনেপাতা ব্যবহার করে থাকেন। নিরামিষভোজী বা আমিষাশী যেকেউ মসলা হিসাবে এই পাতা পছন্দ করেন। ডাল, তরকারি, মাছ, মুড়ি মাখা, আলুকাবলি, ফুচকা— সর্বত্রই এর ব্যবহার হয়ে থাকে। স্বাদ ও স্বাস্থ্যগুণে প্রতিদিন মসলার ব্যবহারে ধনেপাতা অন্যতম।
আসুন জেনে নেই ধনেপাতার ঔষধি গুণ।
কোলেস্টেরল
ধনেপাতা শরীরের ক্ষতিকারক কোলেস্টেরলকে কমিয়ে উপকারী কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে। যকৃতকে সুস্থ রাখতে এই পাতার জুড়ি নেই।

ডায়াবিটিস
ডায়াবিটিসে আক্রান্তদের জন্য ধনেপাতা অত্যন্ত উপকারী। ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে ধনেপাতা।

রক্তসল্পতা
ধনেপাতার মধ্যে আয়রন থাকে। তাই রক্তসল্পতা রোধে সাহায্য করে এই খাবার। তাই যারা রক্তসল্পতায় ভুগছেন তারা ধনেপাতা খেলে উপকার পাবেন।

ব্যথা
ধনেপাতার মধ্যে সিনিওল এসেনশিয়াল অয়েল এবং লিনোলিক অ্যাসিড থাকে। এগুলো শরীরের পুরনো ও নাছোড় ব্যথা কমাতে সাহায্য করে।

চর্মরোগ
ধনেপাতার মধ্যে অ্যান্টিসেপটিক উপাদান থাকায় তা শরীরে টক্সিন দূর করতেও সাহায্য করে। এর অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান বিভিন্ন চর্মরোগ কমায়। এছাড়া দাঁত মজবুত করতে ও মাড়ির সুস্থতাতেও কাজে আসে এই পাতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টি- ব্যাগের দাম ১১ লাখ টাকা!

অনলাইন ডেস্ক: সকালে ঘুম থেকে উঠে এককাপ চা না হলে কী চলে? তবে চা বানানো ঝামেলার কাজ হওয়ায় এখন চায়ের টি-ব্যাগ অনেক জনপ্রিয়। সময় বাচানোর জন্য আমরা খোলা চা পাতার বদলে টি-ব্যাগ ব্যবহার করে থাকি।
একটি টি-ব্যাগ দিয়ে সাধারণত এক কাপ চা-ই বানিয়ে থাকি। তবে এমন একটি টি-ব্যাগ আছে যেটি দিয়ে তৈরি করা যাবে দুই লাখ কাপ চা!
ব্রিটিশ জুয়েলারি নির্মাতা প্রতিষ্ঠান বডেলস এমন একটি টি-ব্যাগ তৈরি করেছে যেটি দিয়ে দুই লাখ কাপ চা পাওয়া সম্ভব। তবে সেক্ষেত্রে প্রতি কাপ চায়ের দাম হতে হবে পাঁচ টাকা।
অর্থাৎ বিশেষ এই টি-ব্যাগটির দাম এগারো লাখ টাকার কাছাকাছি। একটি টি-ব্যাগের দাম এগারো লাখ টাকা হওয়ার কারণ টি-ব্যাগটিতে বসানো রয়েছে ২৮০টি মূল্যবান হীরা। ব্রিটিশ চা কোম্পানি ‘পিজি টিপস’-এর ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে তৈরি হয়েছিল বিশেষ এই টি-ব্যাগটি। এটি অবশ্য কোনো মেশিনে তৈরি করা হয়নি।
তিন মাস ধরে একটি একটি হীরা বসিয়ে হাতে বুনে তৈরি করা হয়েছিল এটি। ম্যানচেস্টার চিল্ড্রেন’স হাসপাতালের শিশুদের চিকিত্সা খাতে সাহায্যের উদ্দেশ্যে তৈরি হয়েছিল এই টি-ব্যাগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারত-পাকিস্তান দ্বৈরথ মাঠে বসে দেখবেন ইমরান খান

খেলার খবর: আগামীকালের ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ মাঠে বসে দেখবেন ইমরান খান। প্রাক্তন পাকিস্তানি এই ক্রিকেট তারকা বর্তমানে দেশের প্রধানমন্ত্রী। প্রবাদপ্রতিম এই পাকিস্তানি ক্রিকেটার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্যাট্রন ইন চিফও।
পাকিস্তান সংবাদ চ্যানেল জিও টিভির খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার দুবাইয়ে পাকিস্তান-ভারতের এশিয়া কাপের ম্যাচ দেখবেন বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।
ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে রওনা দিয়েছেন। ঘটনাচক্রে ২০০৬ এর পর কালই প্রথম সংযুক্ত আরব আমিরাতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে শুক্রবার ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩ তম অধিবেশনে যোগ দিতে ৬ দিনের সরকারি সফরে আগামী শুক্রবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের পথে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সাধারণ পরিষদের ৭৩ তম অধিবেশনে ভাষণ দেবেন এবং একই দিনে তাঁর জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেজের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে বলে আজ মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রীর একাধিক বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। যাদের মধ্যে রয়েছেন- এস্তোনিয়ার প্রেসিডেন্ট ক্রেস্টি কালিজুলেইদ এবং নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট।
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন এবং যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও’র সঙ্গেও স্বাক্ষাৎ করবেন।
শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট ব্রিটিশ রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। একই দিনে লন্ডনের স্থানীয় সময় ৩ টা ৫৫ মিনিটে বিমানটির হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাবেন।
ব্রিটিশ রাজধানীতে দু’দিনের যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী রোববার সকালে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে নিউইয়র্কের পথে লন্ডন ত্যাগ করবেন।
বিমানটির ঐদিনই স্থানীয় সময় ১টা ৪০ মিনিটে নিউ জার্সির নিউইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ জিয়াউদ্দিন এবং বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন।
বিমানবন্দরে অর্ভ্যথনা পর্ব শেষে একটি সুশোভিত মোটর শোভাযাত্রা সহযোগে প্রধানমন্ত্রীকে নিউ ইয়র্কের গ্রান্ড হায়াত হোটেলে নিয়ে যাওয়া হবে। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন সন্ধ্যায় নিউ ইয়র্কের মিডটাউনের হোটেল হিলটনে প্রবাসী বাংলাদেশী আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেবেন। সফরের দ্বিতীয় দিনে তিনি জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী মিশনের আয়োজনে অনুষ্ঠেয় ‘গ্লোবাল কল টু অ্যাকশন অন ড্রাগ প্রবলেম’ শীর্ষক হাই লেভেল ইভেন্টে যোগদান করবেন।
প্রধানমন্ত্রী সেখানে জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেজ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের সঙ্গে ফটোসেশনেও অংশগ্রহণ করবেন।
পরে জাতিসংঘ সদর দপ্তরের ইকোসক চেম্বার’র (ইসিওএসওসি) ইউএন হাইকমিশনার ফর রিফ্যুজিস আয়োজিত ‘গ্লোবাল কমপ্যাক্ট অন রিফ্যুজিস:এ মডেল ফর গ্রেটার সলিডারিটি এন্ড কোঅপারেশ’ শীর্ষক হাইলেভেল ইভেন্টে অংশগ্রহণ করবেন।
জাতিসংঘ সদর দপ্তরের দ্বিপাক্ষিক সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
প্রধানমন্ত্রী হোটেল গ্রান্ড হায়াতে যুক্তরাষ্ট চেম্বার অব কমার্স আয়োজিত গোলটেবিল মধ্যাহ্নভোজন বৈঠকেও’ অংশ নেবেন।
বিকেলে প্রধানমন্ত্রীর সাধারণ পরিষদের সম্মেলন কক্ষে নেলসন ম্যান্ডেলা পিস সামিটেও বক্তৃতা প্রদানের কথা রয়েছে।
নিউ ইয়র্কের কনভেন কনফারেন্স সেন্টারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইমপ্যাক্ট সামিট’-এও তাঁর যোগদানের কথা রয়েছে।
শেখ হাসিনা জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম ১১তে কানাডার প্রধানমন্ত্রী আয়োজিত মহিলা এবং নারী শিক্ষায় বিনিয়োগ সংক্রান্ত একটি গোলটেবিল আলোচনায় অংশ গ্রহণ করবেন।
তিনি জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা বিষয়ক বিশেষ দূতের আয়োজনে জাতিসংঘ সদর দপ্তরের ৩ নম্বর কক্ষে অনুষ্ঠেয় ‘মেকিং ইমপসিবল পসিবল: আনলকিং হিউম্যান পটেনশিয়াল থ্রো দ্যা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ফ্যাসিলিটি ফর এডুকেশন’ শীর্ষক হাই লেভেল ইভেন্টে অংশগ্রহণ করবেন।
সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প আয়োজিত স্বাগত সংবর্ধনায় অংশগ্রহণ করবেন। সংবর্ধনাটি নিউ ইয়র্কের লোটিস্থ নিউ ইয়র্ক প্যালেস হোটেলে অনুষ্ঠিত হবে।
শেখ হাসিনা ২৫ সেপ্টেম্বর সাইবার নিরাপত্তা এবং আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক হাই লেভেল ইভেন্টে অংশ গ্রহণ করবেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক কার্যালয় (ইউএনওডিএ) যৌথভাবে জাতিসংঘ সদর দপ্তরের ৩ নং কক্ষে এটির আয়োজন করবে।
সাধারণ পরিষদ ভবনের নর্থ ডেলিগেট লাউঞ্জে জাতিসংঘের মহাসচিব আয়োজিত মধ্যাহ্ন ভোজে যোগদান করবেন প্রধানমন্ত্রী।
বিকেলে জাতিসংঘের অছি পরিষদ আয়োজিত জাতিসংঘ মহাসচিবের হাই লেভেল ইভেন্ট ‘অ্যাকশন ফর পিস কিপিং’ (এ ফোর পি) এ অংশগ্রহণ করবেন তিনি।
২৬ সেপ্টেম্বর, ইউনিসেফ-এর নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর, ইউএন হাই কমিশনার ফর রিফ্যুজিস (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্দি এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি মঘেরনিনি জাতিসংঘ সদর দপ্তরের দ্বিপাক্ষিক সম্মেলন কক্ষে পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।একইস্থানে প্রধানমন্ত্রী এস্তোনিয়ার প্রেসিডেন্ট ক্রেস্টি কালিজুলেইদ’র সঙ্গেও বৈঠক করবেন।
২৭ সেপ্টেম্বর শেখ হাসিনা সৌদি আরবের স্থায়ী মিশন এবং ওআইসি সচিবালয়ের যৌথ উদ্যোগে জাতিসংঘ সদর দপ্তরের ১২ নং কক্ষে অনুষ্ঠেয় সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের বর্তমান অবস্থা সম্পর্কিত হাইলেভেল সাইড ইভেন্টে অংশগ্রহণ করবেন।
প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচি এন্টোনিও গুতেরেজের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে তাঁর সভাকক্ষে বৈঠক করবেন। আন্তর্জাতিক কমিটি অব রেডক্রস (আইসিআরসি) এর প্রেসিডেন্ট পিটার মওরার-এর জাতিসংঘের দ্বিপাক্ষিক সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
একইদিনে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও’র প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।
‘নারীর ক্ষমতায়মের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি’ শীর্ষক এই উচ্চ পর্যায়ের আলোচনায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। এটি লিথুয়ানিয়ার প্রেসিডেন্টের আয়োজনে জাতিসংঘ সদর দপ্তরের ৩ নং কক্ষে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর জাতিসংঘ সদর দপ্তরে ইন্টার প্রেস সার্ভিসেস (আইপিএস) আয়োজিত সংবর্ধনাতেও যোগদানের কথা রয়েছে।
সন্ধ্যায় প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৩ তম অধিবেশনে ভাষণ প্রদান করবেন এবং নিউ ইয়র্কের পার্ক অ্যাভেনিউয়ে গ্লোবাল হোপ কোয়ালিশন আয়োজিত বার্ষিক নৈশভোজে যোগ দেবেন।
অন্যান্যবারের মত এবারো সাধারণ অধিবেশনে ভাষণ প্রদানের পরের দিন, ২৮ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের নিউইয়র্কস্থ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।
বিকেলে শেখ হাসিনা নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইত্তেহাদ এয়ারওয়েজের একটি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। তাঁর ২৯ সেপ্টেম্বর রাতে আবুধাবী হয়ে দেশে ফেরার কথা রয়েছে।-বাসস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রযোজকের সঙ্গে মাহির ‘পবিত্র ভালোবাসা’

বিনোদনের খবর: খুব শিগগিরই মুক্তি পাচ্ছে মাহিয়া মাহি অভিনীত নতুন চলচ্চিত্র ‘পবিত্র ভালোবাসা’। ছবিটির প্রযোজক রোকন উদ্দিনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মাহি।
ছবিটির পরিচালক এ কে সোহেল বলেন, আমরা মৌলিক গল্প নিয়ে ছবিটি নির্মাণ করেছি। দর্শক তামিল ছবির কপি দেখতে দেখতে ক্লান্ত, এমন সময় আমাদের এই ছবিটি আশা করি দর্শক পছন্দ করবে।
তিনি বলেন, আমরা ছবিটি মুক্তির জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি। এরই মধ্যে ছবিটির মুক্তির জন্য প্রযোজক সমিতিতে নিবন্ধন করেছি। আগামী ৫ অক্টোবর ছবিটির মুক্তি দেয়া হবে।
এর আগে লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে গত ৩ জুন ‘পবিত্র ভালোবাসা’ ছবির দুই মিনিট ৩৫ সেকেন্ডের টিজার প্রকাশ করা হয়। টিজারের শুরুতেই নায়ক ফেরদৌস ও মৌসুমীকে তরবারি হাতে অ্যাকশন লুকে দেখা যায়। এরই মধ্যে নায়িকা মাহি প্রবেশ করে, সঙ্গে ছবির নবাগত নায়ক রোকন উদ্দিনের মুখে কবিতা ‘সীমার মাঝে অসীম তুমি, দৃষ্টিতে কি মিষ্টি’।
বোঝা যায়, রোকন তার প্রেমে পড়েছে। আবৃত্তি শুনে মাহি বিরক্ত হয়। তারপর মাহির ভাইয়ের চরিত্রে অভিনেতা ফেরদৌস বাধা দেয় মাহি ও রোকনের প্রেমে। তারপর হিরোর কিছু অ্যাকশন দৃশ্য ও মাহির সঙ্গে রোমান্টিক গানের অংশ। মাহির রোমান্টিক কিছু সংলাপ। ফেরদৌস ও মৌসুমীর কিছু দৃশ্য ও সংলাপ দেখে বোঝা যায়, তাদের মাঝে একসময় প্রেম ছিল।
ছবিতে মাহি ও রোকন দুই ধর্মের মানুষ হওয়ায় তাদের প্রেম মেনে নিতে পারে না ফেরদৌস ও মৌসুমী। শেষে দেখা যায় মাহি ও রোকন দুজনই মৃত্যুবরণ করছে।
ছবিতে মাহি, রোকন উদ্দিন, ফেরদৌস ও মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন সুচরিতা, সাদেক বাচ্চু, আফজাল শরীফ, প্রবীর মিত্র, ইলিয়াস কোবরা প্রমুখ।
ছবিটি পরিচালনার পাশাপাশি কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ করেছেন এ কে সোহেল। প্রযোজনা করেছে চাটগাঁ ফিল্ম প্রোডাকশন। ছবির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest