সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে পৃথক ঘটনায় একই দিনে দুজনের মৃত্যুসাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ

প্রশ্নপত্রের গোপনীয়তা নিশ্চিতে আসছে ‘প্রশ্ন ব্যাংক’

অনলাইন ডেস্ক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রশ্নপত্র প্রণয়নে গোপনীয়তা নিশ্চিত করতে সব বোর্ডের সমন্বিত উদ্যোগে প্রশ্ন ব্যাংক তৈরির পরিকল্পনা রয়েছে।

রোববার সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি বেগম লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
নাহিদ বলেন, প্রশ্ন ব্যাংকের জন্য বোর্ডগুলোতে সফটওয়ার তৈরির কাজ চলছে। সফটওয়ারটি তৈরি হলে বাংলাদেশ পরীক্ষা মূল্যায়ন ইউনিট (বিইডিইউ) কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা অনলাইনে তৈরিকৃত প্রশ্নপত্র প্রশ্ন ব্যাংকে পাঠাবেন।
‘সেই প্রশ্নগুলো থেকে সুপার মডারেটর কর্তৃক মডারেশন হয়ে পরীক্ষার জন্য চূড়ান্ত প্রশ্নপত্র তৈরি হবে। এর ফলে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্রের গোপনীয়তা নিশ্চিত করা সম্বব হবে,’- বলেন শিক্ষামন্ত্রী।
একাধিক সংসদ সদস্যের প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের দাবির পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজার রহমান জানান, বর্তমান সরকারের দুই মেয়াদে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে। তারপরও কিছু কিছু বিদ্যালয় এখনো সরকারিকরণের বাইরে রয়ে গেছে। আমরা ৪০০-এর মতো আবেদন পেয়েছি। কিন্তু আমার পক্ষে একটিও সরকারিকরণ করা সম্ভব নয়। সরকারের এই মেয়াদে আর সরকারিকরণের পরিকল্পনা নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় নিহত-১ আটক-২

শ্যামনগর সদর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় কাশেম তরফদার (৫৫) নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। রোববার সকালে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বয়ারসিং গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি বয়ারসিং গ্রামে মৃত কফিল তরফদারের ছেলে। পুলিশ ইঞ্জিনভ্যান চালক শহিদুল ও ছবিলারকে আটক করেছে।
আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু জানান, ভোরের দিকে মটর ভ্যানে যাওয়ার সময় বিপরিত দিক থেকে কাঠ বোঝাই ইঞ্জিন ভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হয় কাশেম তরফদার । উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শ্যামনগর থানার ওসি ইলিয়াস হোসেন সত্যতা নিশ্চিত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বন্ধু চুলা ব্যবহারে প্রশিক্ষণ কর্মশালা

কে.এম রেজাউল করিম,দেবহাটা ব্যুরো : দেবহাটায় বন্ধু চুলা ব্যবহারের উপকারভোগীদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠান রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাউজহোল্ড এনার্জি প্লাটফর্ম ইন বাংলাদেশ (এইচইপি) সেরেডা ঢাকার পাওয়ার ডিভিশনের প্রকল্প পরিচালক সেলিনা জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভূমিষ্ট এনজিওর ইডি পারভিন আকতার। ভূমিষ্টর চীফ হোল্ড ডাইরেক্টর মোহাম্মদ শাহেদের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে ইটকলের রিজিওনাল ম্যানেজার রানা মিয়া, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ আসাদুল ইসলাম, পারুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান সালাউদ্দীন শরাফী, নওয়াপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক আকতার হোসেন ডাবলু, সাংবাদিক কে.এম রেজাউল করিম, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা ম্যানেজার দেবাশীষ বিশ^াস, সহকারী ম্যানেজার (কলারোয়া) ফরহাদ শেখ, সহকারী জেলা ম্যানেজার (দেবহাটা) বিশ^জিৎ বিশ^াস প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। শেষে উপকারভোগীদেরকে সনদপত্র প্রদান করা হয়। পরে বিকাল ৩ টায় একই স্থানে উপজেলার সকল গ্রাম পুলিশদেরকে নিয়ে উন্নত চুলা ব্যবহারের উপর সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রান্নাঘরের উপাদানে কোষ্ঠকাঠিন্য দূর

অনলাইন ডেস্ক: শতকরা ২০ শতাংশ মানুষ কোষ্ঠকাঠিন্যের সমস্যার সম্মুখীন হয়। অনিয়মিত জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের কারণে এই সমস্যা দেখা দেয়।
স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে কোষ্ঠকাঠিন্য দূর কতে রান্নাঘরের কয়েকটি উপাদানের নাম এখানে দেওয়া হল।
স্বাস্থ্যকর চর্বি গ্রহণ: চর্বি সবসময় খারাপ নয়, তাছাড়া শরীর ঠিক রাখতে কিছু তেল গ্রহণ আবশ্যক। জলপাইয়ের তেল, ক্যাস্টর তেল, তেল সমৃদ্ধ শরীরের জন্য উপকারী। এই তেলগুলো অন্ত্রের কার্যক্ষমতা নিয়মিত করে।
পুদিনা বা আদার চা: যখন কোনো পদ্ধতিই কাজ করে না তখন চা এক মাত্র ভরসা। কোষ্ঠকাঠিন্য দূর করতে এটা সবচেয়ে পরিচিত ও কার্যকর পদ্ধতি।
পুদিনা ও আদায় আছে শক্তিশালী ‘এনজাইম’ যা হজম ক্রিয়ায় সাহায্য করে।
আদা উষ্ণ খাবার, যা পেটের সমস্যা দূর করতে সাহায্য করে। খাওয়ার আগে বা পরে পুদিনা অথবা আদার চা শরীরকে বিষ মুক্ত করতে সাহায্য করে ফলে এই সমস্যা দূর হয়।
বেইকিং সোডা: পাকস্থলির অ্যাসিড শরীরের কার্যক্রিয়ার ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে।
যখন সোডিয়াম কার্বোনেট দেহের অপরিহার্য অ্যাসিডগুলোর সঙ্গে প্রতিক্রিয়া করে তখন কার্বন-ডাই-অক্সাইড ও পানি নির্গত হয়। ফলে পেট ঠিক মতো পরিষ্কার হয়।
লেবুর পানি: সিট্রাস-জাতীয় খাবারে ভালো পরিমাণে ভিটামিন ও পুষ্টি থাকে যা শরীরের ভারসাম্য রক্ষা করে। ভিটামিন সি সমৃদ্ধ পানি হজমে সহায়তা করে। তাই পেটের যে কোনো সমস্যা এড়াতে প্রতিদিন এক গ্লাস তাজা লেবুর রস পান করার চেষ্টা করুন।
তিলের বীজ: তিলের বীজ পুষ্টি উপাদান সমৃদ্ধ। এতে আছে অত্যাবশ্যকীয় তেল যা শরীরের পক্ষে ভালো। এই বীজ পেট পরিষ্কার করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে।
আঁশ-জাতীয় খাবার: যেমন- পাতাবহুল সবজি খাবার তালিকায় রাখুন। স্বাভাবিকভাবে দেহের ময়লা বের করে দিয়ে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শষ্য, বাদাম, ওটস ও ডাল-জাতীয় খাবার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত থাকলে তা কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা পেতে সাহায্য করে।
আলুবোখারা: প্রাকৃতিকভাবেই কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা পেতে এটা সাহায্য করে। এতে ভালো পরিমাণে শর্করা অ্যালকোহল থাকে, যা পেটের সমস্যা দূর করতে সাহায্য করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের কার্যকরী কমিটি গঠন
আব্দুল আলিম, শ্যামনগর:  ১৬ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ ঘটিকার সময় সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম.শ্যামনগর এর উপজেলা কার্যকরী কমিটির চারটি পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। এস এস এস টির কার্যকরী কমিটিতে  সভাপতি পদে মোঃ মারুফ হোসেন (মিলন),সাধারণ সম্পাদক পদে মোঃ ইকবাল হোসেন,সংগঠনিক সম্পাদক পদে মোঃ মাকসুদুর রহমান, কোষাধ্যক্ষ পদে গোকুল চন্দ্র মন্ডল নির্বিচিত হয়েছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা নির্ধারন করা হয় ৪৫ জন। শিঘ্রই সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম এর কার্যকরী কমিটির পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের নব নির্বাচিত সভাপতি মারুফ হোসেন (মিলন)। এস এস এস টির সুষ্ট নির্বাচনের লক্ষ্যে প্রধান নির্বাচনী কমিশনারের দায়িত্ব পালন করেন বারসিকের এলকা সমন্বয়কারী পার্থ সারথী পাল,সহকারী কমিশনার বাবলু জোয়ারদার, শেখ সিরাজুল ইসলাম, বিপ্রকাশ মন্ডল,মননজয় মন্ডল,চম্পা রানী মন্ডল। নির্বাচনী সময়ের জন্য আহবায়ক ছিলেন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের উপদেষ্টা শিক্ষক বিপ্রকাশ মন্ডল,যুগ্ন আহবায়ক গোকুল চন্দ্র মন্ডল,যুগ্ন আহবায়ক মোঃরাফিজুল ইসলাম।
সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম একটি স্বেচ্চাসেবক সংগঠন। টিমটির প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে।সংগঠনটির মূল লক্ষ্য জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় অভিযোজনে স্থানীয় এলাকার কৃষিপ্রানবৈচিত্র এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহন সহ প্রাণবৈচিত্র নির্ভর প্রান্তিক জনগোষ্টীর বিনামূল্যে রক্তদান,সামাজিক উন্নয়নে স্বেচ্ছাশ্রম এবং স্থানীয় নানা প্রতিকূলতা ও সামাজিক সমস্যা এবং লোকায়িত জ্ঞান-অভিজ্ঞতা, পরিবেশ বান্ধব চর্চা এবং জননিয়ন্ত্রিত উদ্যোগের ভিতর দিয়ে সার্বজনীন প্রাকৃতিক সম্পদ ও কৃষি প্রাণবৈচিত্র গ্রামীণ নারী পুরুষের অধিকার নিশ্চিত করার জন্য স্বেচ্ছায় কাজ করা।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার ইউরোপে ববির ‘বিজলী’

বিনোদনের খবর: চিত্রনায়িকা ববি প্রযোজিত প্রথম ছবি ‘বিজলী’। এতে নাম ভূমিকায় অভিনয়ও করেছেন তিনি। ছবিটি চলতি বছরই মুক্তি পেয়েছে বাংলাদেশে। তেমন ব্যবসায়িকা সাফল্য না আসলেও ছবির গল্প ও নির্মাণ আলোচিত হয়েছে।
ববির ‘বিজলী’ এখন প্রস্তুত বিদেশ মাতানোর জন্য। আগেই অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে ইফতেখার চৌধুরী পরিচালিত ছবিটি। এবার এটি মুক্তি পাচ্ছে ইউরোপে। এরইমধ্যে প্রদর্শিত হয়েছে যুক্তরাজ্যের লন্ডন ও বার্মিংহাম শহরে। এবার ছবিটি প্রদর্শিত হবে আয়ারল্যান্ডের ডাবলিনে।
আগামীকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ডাবলিনের স্যাভয় সিনেমাহলে দেখানো হবে ‘বিজলী’। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে ছবিটির পরিবেশনার দায়িত্বে আছে শামস ইসলাম ও স্বাধীন খসরুর প্রতিষ্ঠান বাংলা ফিল্ম ক্লাব।
ববির হোম প্রোডাকশন ‘ববস্টার ফিল্ম’ থেকে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন কলকাতার মডেল ও অভিনেতা রণবীর, ইলিয়াস কাঞ্চন, আহমেদ শরীফ, মিজু আহমেদ, দিলারা জামান, মিশা সওদাগর, আমির সিরাজী, শিমুল খান, সীমান্ত, কলকাতার শতাব্দী রায়, জাহিদ হাসান ও আনিসুর রহমান মিলন। বাংলাদেশসহ মোট চারটি দেশে ক্যামেরাবন্দী হয়েছে ছবিটি। এর ভিএফএক্স হয়েছে হলিউডে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীর নির্দেশে ১৪২ আসামির মুক্তি

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সব আইনি প্রক্রিয়া শেষে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ১৪২ আসামিকে মুক্তি দেয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় সাংবাদিকদের একথা জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
তিনি বলেন, লঘু অপরাধে বিভিন্ন মামলায় কারাগারে আটক আসামিরা তাদের ‘অপরাধ স্বীকার করায়’ প্রধানমন্ত্রীর নির্দেশে সব আইনি প্রক্রিয়া শেষে আজকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ১৪২ আসামিকে মুক্তি দেয়া হয়েছে।
পর্যায়ক্রমে দেশের সব কারাগারে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইজি প্রিজন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফেসিয়ালের ভালমন্দ

ফেসিয়ালের ভালমন্দ

কর্তৃক daily satkhira

অনলাইন ডেস্ক:

ত্বকের জৌলুস ফেরে
ফেসিয়ালের মূল কাজ হলো ত্বক পরিষ্কার এবং ময়েশ্চার সরবরাহ করা। এতে করে ত্বকের হারানো সতেজতা ফিরে আসে। অনেক ফেসিয়ালে ‘এক্সফোলিয়েশন’ পদ্ধতি প্রয়োগ করা হয়। এতে নতুন কোষ জন্মে এবং ত্বকের পুরনোভাবে দূরীভূত হয়। আবার পুষ্টি উপাদানে ভরপুর ময়েশ্চারাইজার ত্বকে প্রবেশ করে। ফলে ত্বকের স্বাস্থ্য ফিরে আসে। যদি এই জিনিসগুলো ফেসিয়ালে মেলে, তবে এটা যে খারাপ তা বলা যায় না।

দাগ ও পিম্পল চলে যায়
ফেসিয়ালে ত্বকের দাগ চলে যায়। আবার পিম্পলের সমস্যা থাকলে তাও কমে আসে। বেশিরভাগ ক্ষেত্রেই ত্বকে ময়লা থাকলে পিম্পল দেখা দেয়। আর ফেসিয়াল ত্বকে সব ময়লা ধুয়ে সাফ করে। ফেসিয়ালের সময় স্টিম করা হয়। এতে লোমকূপের গোড়া উন্মোচিত হয়। সেখানে জমে থাকা ময়লা সাফ হয়।

কিছু ফেসিয়াল ভয়ংকর
নানা ধরনের ফেসিয়াল আছে। এর মধ্যে কিছু সত্যিকার অর্থেই ঝুঁকিপূর্ণ। যেমন-একটির নাম ভ্যাম্পায়ার ফেসিয়াল। এ কাজে অতিক্ষুদ্র সুঁচ ব্যবহৃত হয়। এগুলো দিয়ে মুখ বা দেহের ত্বক থেকে দূষিত রক্ত বের করে দেয়া হয়। এ কাজে যদি সুঁচগুলোকে শতভাগ জীবাণুমুক্ত করে না নেয়া হয়, তো সর্বনাশ ঘটে যেতে পারে। এইচআইভি কিংবা হেপাটাইটিসের মতো প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়া অস্বাভাবিক নয়।

খরচ বেশি
ফেসিয়ালে কিছু উপকার মেলে। কিন্তু যা পেলেন তা পেতে খরচটা বেশি হলো কি? সাধারণত মধ্যমমানের কোনো সেলুন বা পার্লারে ফেসিয়াল করতে যা খরচ পড়ে, বিনিময়ে যথেষ্ট মেলে কিনা তা জানা দরকার। এমন অনেক জায়গা আছে, যেখানে ফেসিয়াল করতে অনেক খরচ পড়ে। আবার গুণগতমান অনেক ভালো বলে খরচ বেশি নেয়া হয়। অনেকের মতে, খরচের তুলনায় ফেসিয়াল থেকে তেমন কিছুই মেলে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest