সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানাদেবহাটায় বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানবিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানাতালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুরদেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণ

সাতক্ষীরায় নৌকার স্বপক্ষে জনমত সৃষ্টির লক্ষে মটর সাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও যুবলীগসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে নৌকার স্বপক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে সরকারের উন্নয়ন ও সাফল্য প্রচারের মটর সাইকেল র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ‘শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোটদিন’ শ্লোগানে মঙ্গলবার সকাল ৯টায় শহরের পিএন হাইস্কুল মাঠ চত্বরে এ বিশাল মটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধণ করেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, কৃষি ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মাছুম, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, পৌর সভাপতি মনোয়ার হোসেন অনু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম। এছাড়াও ফিংড়ী ইউপি চেয়ারম্যান শামসুর রহমান, বৈকারি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে, বল্লী ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মজনু মালী, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা ও বাঁশদহা ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন উক্ত শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।
শোভাযাত্রাটি শহরের নিউ মার্কেট, কদমতলার উপর দিয়ে লাবসা ইউনিয়ন হয়ে বল্লী ইউনিয়নে এক পথসভায় মিলিত হয়। পরে সেখান থেকে বাঁশদহা, কুশখালী হয়ে বৈকারি ইউনিয়নে গিয়ে পথসভা। পরে ঘোনা ভোমরা বন্দরে পথসভা শেষে আলীপুর ইউনিয়ন, শিবপুর হয়ে আগরদাড়ী ইউনিয়নের আবাদের হাটে গিয়ে পথসভার মাধ্যমে এ বর্ণাঢ্য শোভাযাত্রার সমাপ্তি হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মৈত্রী পাইপলাইনের উদ্বোধন করলেন হাসিনা-মোদি

অনলাইন ডেস্ক: ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইন নির্মাণ প্রকল্প, বাংলাদেশ রেলওয়ে ঢাকা-টঙ্গী সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ লাইন ও টঙ্গী-জয়দেবপুর সেকশন ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ মঙ্গলবার বিকেলে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নতুন এ তিনটি প্রকল্পের উদ্বোধন করেন তারা। দিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি দপ্তর সাউথ ব্লক ও শেখ হাসিনা ঢাকার গণভবন থেকে রিমোট সুইচ টিপে প্রকল্পগুলো উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-টঙ্গী সেকশনে ৩য় ও ৪র্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মিত হলে সমন্বতি ও গতিময় ট্রেন সার্ভিস প্রবর্তনের মাধ্যমে শহরতলী এবং অন্যান্য জেলাসমূহের যাত্রী সাধারণের রাজধানী ঢাকায় স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সময় সাশ্রয়ী যাতায়াত সম্ভব হবে। প্রকল্পটিতে ভারতীয় এলওসি’র বরাদ্দ ৯০২ কোটি ৬৩ লাখ ৪১ হাজার টাকা। অপরদিকে বাংলাদেশ সরকার খরচ করবে ২০৪ কোটি ১৬ লাখ ৬৭ হাজার টাকা।
এ ছাড়া শিলিগুড়ি নুমালিগড় তেল শোধনাগার থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত ১৩০ কিলোমিটার ডিজেল সরবরাহর পাইপ লাইনের কাজ শেষ করতে সময় লাগবে দুই বছর। বর্তমানে রেল ওয়াগনের মাধ্যমে ডিজেল সরবরাহ হয়। ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হলে পাইপ লাইন দিয়ে সরবরাহ চালু হয়ে গেলে তার দাম অনেক কমে যাবে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যৌথভাবে আখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ কাজ, কুলাউড়া-শাহবাজপুর বিভাগের রেলপথের সংস্কার প্রকল্প এবং বাংলাদেশের জাতীয় গ্রিডে ভারত থেকে ভেড়ামারায় নবনির্মিত ৫শ মেগাওয়াট এইচভিডিসি ব্যাক টু ব্যাক কেন্দ্রের দ্বিতীয় বন্টকের উদ্বোধন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন পরী মণি

বিনোদনের খবর: এবার নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরী মণি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পরিচালনা কমিটির সদস্য হয়ে তিনি চলচ্চিত্রে অবদান রাখতে চান। অনেকদিন ধরেই পরীর ঘনিষ্ঠজনরা নির্বাচনে অংশ নিতে বললেও তিনি রাজি হননি। তবে এবার পরী রাজি হয়েছেন আগামী বছরের মে মাসের নির্বাচনে অংশ নিতে। তবে ঠিক কোন পদে তিনি দাঁড়াবেন, তা এখনই জানাতে চাননি পরী।
পরী বলেন, ‘আমি সব সময়ই সাধারণ শিল্পীদের পাশে থেকে কাজ করতে চাই, কিন্তু তার জন্য নির্বাচন করব সেটা কখনো ভাবিনি। বেশ কয়েকজন আমাকে এ বিষয়ে পরামর্শ দিয়েছেন। তাই আমি এখন নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’
পরী আরো বলেন, ‘কোন পদে নির্বাচন করব, তা এখনই বলতে পারছি না। তবে নির্বাচন করব। আমার কাছে মনে হয়েছে শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদে থাকলে অনেক কিছুই করা সম্ভব। আমি এত দিন একাই আমার মতো কাজ করে যাচ্ছিলাম। ভালো কাজে সবাইকে পাশে পেলে আরো কিছু করা সম্ভব।’
২০১৭ সালের ৫ মে অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির নির্বাচন। আগামী বছর মে মাসে আবারও এই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে শিল্পী সমিতির দায়িত্ব পালন করছে মিশা সওদাগর ও জায়েদ খানের প্যানেল।
নির্বাচন নিয়ে ব্যস্ততা এখনো শুরু হয়নি, তাই তিনি মূলত ব্যস্ত আছেন চলচ্চিত্র নিয়েই। মুক্তির অপেক্ষায় আছে পরী অভিনীত চলচ্চিত্র ‘আমার প্রেম আমার প্রিয়া’। ছবিতে নায়িকা পরী মণির সঙ্গে আছেন নায়ক কায়েস আরজু। শামীমুল ইসলাম শামীম পরিচালিত ছবিটি এরই মধ্যে ছাড়পত্র পেয়েছে। শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে অভিষেক হয় পরীর। কোনো ছবি মুক্তির আগেই ২৩টি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন এই নায়িকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত চেয়ে সম্পূরক আবেদন

দেশের খবর: স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মনোনয়নপত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর দাখিল করার বিধান কেন বাতিল করা হবে না, এ মর্মে জারি করা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত চেয়ে সম্পূরক আবেদন করা হয়েছে।
আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ গত রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ সম্পূরক আবেদন দাখিল করেন। আজ মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি উপস্থাপন করা হয়। আদালত অবকাশের পর সুপ্রিম কোর্টের নিয়মিত বেঞ্চের কার্যক্রম শুরু হলে আবেদনটি শুনানি করার পরামর্শ দিয়েছেন বলে জানান আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
জানা যায়, ২০১১ সালের ফেব্রুয়ারিতে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর মনোনয়নপত্রে দাখিল করার বিধানের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে বলা হয়—(১) স্বতন্ত্র প্রার্থী যে নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক, কেবল সেই এলাকার ভোটারদের সমর্থন ফরম (ক)-তে ওই প্রার্থীর প্রার্থিতার অনুকূলে সংগ্রহ করতে হবে। (২) স্বতন্ত্র প্রার্থী বা তার মনোনীত প্রতিনিধির কর্তৃক তফসিলের ফরম-ক-তে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের তথ্য লিপিবদ্ধ করে ভোটারদের স্বাক্ষর কিংবা টিপসই সংগ্রহ করতে হবে। এই বিধানকে চ্যালেঞ্জ করে ২০১৪ সালে হাইকোর্টে একটি রিট করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
রিটকারী আইনজীবী ইউনুছ আলী তখন জানিয়েছিলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদের নিজ এলাকার মোট ভোটারের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর লাগবে মনোনয়নপত্র দাখিলের সময়। প্রার্থীর নিজ আসনে যদি পাঁচ লাখ ভোটার থাকে, তাহলে ভোটারদের মধ্য থেকে পাঁচ হাজার ভোটারের সই নিয়ে মনোনয়নপত্র নির্বাচন অফিসে দাখিল করতে হবে। কিন্তু যারা দলীয়ভাবে নির্বাচন করবে, তাদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। এই আইনটি একটি বৈষম্যমূলক এবং সাংঘর্ষিক আইন। সংবিধানের ৭, ২০, ২৬, ২৭, ৩১ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে আইনটি চ্যালেঞ্জ করে রিট করা হয়েছিল। এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৪ সালের ৫ মে হাইকোর্টেও একটি বেঞ্চ স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর মনোনয়নপত্রে দাখিল করার বিধান কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে।
২০১৪ সালের ৯ জুনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ‘এখনো তাঁরা ওই রুলের জবাব দেননি এবং সেই রুলের চূড়ান্ত নিষ্পত্তিও হয়নি। আমি একাধিকবার রুল শুনানির জন্য আবেদন করলেও নির্বাচন কমিশনের আইনজীবীরা বারবার সময় আবেদনের কারণে রুল শুনানি হয়নি।’ তিনি আরো বলেন, ‘বর্তমানে ওই রুলটি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য রয়েছে। কোর্ট খুললে রুলটি চূড়ান্ত শুনানির জন্য আদালতের কাছে আবেদন জানাব। এ কারণে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণার ওপর নিষেধাজ্ঞা চেয়েছি।’

উল্লেখ্য, আগামী ৩০ অক্টোবরের পর যেকোনো দিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ওয়ার্ল্ড ভিশনের ইনহেলডার প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ইনটেগ্রেড হেলফ এন্ড লাইভলীহুড ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর পোভার্টি (ইনহেলডার) প্রকল্পের বিগত এক বছরের কাজের অগ্রগতি বাধা ও বাধা উত্তরনের উপায় সমূহ পর্যালোচনা সভা মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান ও উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বিঞ্চুপদ বিশ^াস। সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের কাজ অবহিত করেন ওয়ার্ল্ড ভিশনের ইনহেল্ডার প্রকল্পের প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম। ওয়ার্ল্ড ভিশনের ইউপিজিএফ শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইনহেল্ডার প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম কর্মকর্তা পল হাজরা, উত্তরনের সফল প্রকল্পের প্রজেক্ট কর্মকর্তা মিজানুর রহমান, পারুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান সালাউদ্দীন শরাফী, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, দেবহাটা ইউপির প্যানেল চেয়ারম্যান আজগার আলী প্রমুখ। সভায় উপজেলা পর্যায়ের সরকারী বেসরকারী কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় ওয়ার্ল্ড ভিশন দেবহাটা উপজেলার দেবহাটা সদর ইউনিয়ন ও পারুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটিতে রেসিলিয়েন্স তৈরীর মাধ্যমে লক্ষিত এলাকার হতদরিদ্র পরিবারের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করনে কাজ করছে। আগামী ৩ বছর এই উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে বাকী ইউনিয়নগুলো সম্পৃক্ত করার জন্য বক্তারা দাবী জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন

তালা প্রতিনিধি : তালা শহীদ কামেল মডেল হাইস্কুল একাডেমি ভবনের উর্দ্বমূখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা (তালা-কলারোয়া)১ আসনের সংসদ সদস্য এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ মঙ্গলবার সকালে স্কুলের প্রাঙ্গনে উদ্ধোধন করেন।
এই উপলক্ষে এক আলোচনা সভায় তালা ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে ও স্কুলের প্রতিষ্টাতা সভাপতি এমএ কাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপেজলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলা শিক্ষা অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জাহিদ বিন গোফুর,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুনেচ্ছা খানম, তালা থানার ওসি মেহেদী রাসেল,তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান,জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু,জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন,তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক শক্তি পদ।
প্রসঙ্গগত,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে তালা শহীদ কামেল মডেল হাইস্কুল তিনতলা ভিত্তি বিশিষ্ট বিদ্যমান একতলাএকাডেমি ভবনের উর্দ্বমূখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুদ্ধিজীবী, সাংবাদিকসহ ২৫০০ সৌদি নাগরিক কারাগারে

বিদেশের খবর: সম্প্রতি সৌদি সরকার একটি অভিযান চালিয়েছেন। এতে প্রায় ২ হাজার ৬১৩ জনকে আটক করে বিভিন্ন কারাগার ও ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা সরকারের সমালোচনাকারী।
জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে মুসলিম পন্ডিত, বুদ্ধিজীবী ও সাংবাদিক রয়েছে। সৌদি আরবের মানবাধিকার সংগঠন প্যারিজনার্স অব কনসান্স এ দাবি করেছে বলে খবর প্রকাশ করেছে প্রেস টিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে রিয়াদ শান্তিপূর্ণ ভিন্নতামতালম্বীদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আটক ও বন্দি করছে।
প্যারিজনার্সের দাবি অনুযায়ী, বর্তমান যুবরাজ সালমানের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়।
এ অভিযানে মূলত সরকারের সমালোচনাকারীদের আটক করে বিভিন্ন কারাগার ও ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্যান্সারের সঙ্গে লড়াই করে এখন যমজ সন্তানের মা লিসা

বিনোদনের খবর: শাহরুখ খান, আমির খান, তুষার কাপুর, করণ জোহর থেকে সানি লিওন সন্তানের জন্য সারোগেসির সাহায্য নিয়েছেন এমন উদাহরণ বলিউডে নেহাতই কম নয়। একইভাবে সারোগেসির মাধ্যমে মাতৃত্বের স্বাদ পেলেব মডেল তথা বলিউড অভিনেত্রী লিসা রয়। সম্প্রতি সারোগেসির সাহায্যে জমজ কন্যা সন্তানের মা হয়েছেন তিনি।
জানা গেছে, সারোগেসির মাধ্যমে এ বছরের জুন মাসে মা হয়েছেন তিনি। তবে দুই জমজ কন্যা সুফি ও সোলেইলের ছবি সোমবারই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন লিসা। ক্যানসারের বিষাক্ত আক্রমণকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি জন্ম দিয়েছেন দুই যমজ শিশুর। ২০০৯ সালে লিসার ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি সবাই জানতে পারে। অনেক দিন ধরে তার চিকিৎসা চলে।
এরপর ২০১০ সালে তিনি সুস্থ ঘোষিত হলেও, ২০১২ সালে আবারও বাড়তে থাকে তার ক্যান্সার রোগ। তবুও লাড়ইয়ে হেরে যাননি লিসা। বিয়ে করে এক নতুন জীবন শুরু করেন এ অভিনেত্রী। আর কয়েকদিন আগেই সারোগেসির মাধ্যমে দুই যমজ সন্তানের জন্ম দেন লিসা। ক্যানসারের সঙ্গে যাবতীয় লড়াইয়ের মধ্যে থেকেও সন্তানের জন্ম দানের মত এমন ঘটনায় চমকেছে সবাই ।
সদ্য নিজের যমজ সন্তানের ছবি পোস্ট করেন এই বলিউড অভিনেত্রী। লিসা নিজের দুই সন্তানের নাম রেখেছেন সুফি ও সোলেল। আপাতত এই দু’জনের সঙ্গেই তার সময় কাটছে। পাশাপাশি লিসার এই যুদ্ধে তার পাশে থাকার জন্য স্বামী জ্যোসনকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest