সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে পৃথক ঘটনায় একই দিনে দুজনের মৃত্যুসাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ

প্রবাসী বাঙালিদের জয় উৎসর্গ করলেন মাশরাফি

খেলার খবর: এশিয়া কাপের প্রথম ম্যাচে কেউ যদি মাঝপথে টিভির সামনে বসতো বা ম্যাচের ভেন্যু সম্পর্কে কারো ধারণা না থাকত, তবে নির্ঘাত সে ব্যক্তি ভুল বুঝতে বাধ্য হতো যে ম্যাচটি হয়তো দেশের হোম অব ক্রিকেট তথা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হচ্ছে।
কিন্তু না! ম্যাচটি দেশের হোম অব ক্রিকেটে নয়, হয়েছে সুদূর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে বাংলাদেশ দল খেলতে গিয়েছে ২৩ বছর পরে। আর এতোদিন পরে প্রিয় তারকাদের কাছে পেয়ে যেন দুবাইয়ের মাঠটিকেই মিরপুরের মাঠ বানিয়ে ফেললেন প্রবাসী বাঙালিরা।
ম্যাচে বাংলাদেশি সমর্থকদের দাপট এতোটাই বেশি ছিল যে ম্যাচ চলাকালীন একপর্যায়ে পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজা বলতে বাধ্য হন, ‘হাউজফুল গ্যালারী এবং এর ৯৯ শতাংশই বাংলাদেশি সমর্থক’। রমিজ রাজা এক বিন্দুও বাড়িয়ে বলেননি।
ম্যাচের শুরু থেকে একদম শেষ পর্যন্ত, এমনকি ম্যাচ শেষ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানেও গ্যালারী থেকে শোনা গেছে ‘বাংলাদেশ’, ‘বাংলাদেশ’ স্লোগান। দূর দেশে খেলতে গিয়েও মাশরাফিরা যেন পাচ্ছিলেন নিজ মাটির গন্ধ, নিজ দেশের সমর্থন।
ম্যাচ শেষে তাই এই প্রবাসী বাঙালিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুল করেননি টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুধু ধন্যবাদ জানিয়েই ক্ষান্ত হননি বাংলাদেশ দলপতি, আসরে নিজেদের প্রথম জয়টাও উৎসর্গ করেছেন প্রবাসী বাঙালিদের জন্যই।
পুরস্কার বিতরণী মঞ্চে ম্যাচ জেতার চেক গ্রহণ শেষে অনুষ্ঠান সঞ্চালকের সাথে ম্যাচ সম্পর্কিত অল্পবিস্তর আলোচনা করেন মাশরাফি। শেষদিকে এই বিশাল জনসমর্থনের প্রসঙ্গ এলে মাশরাফি সঞ্চালকের কাছ থেকে অনুমতি চেয়ে নেন বাংলায় কথা বলার জন্য।
এসময় তিনি বাংলায় বলেন, ‘আরব আমিরাতে আপনারা যেভাবে আমাদের সমর্থন করতে আসলেন, এটা সত্যিই অবিশ্বাস্য। এই জয়টা আপনাদের জন্য। সকল প্রবাসী বাঙালিদের অনেক ধন্যবাদ। টুর্নামেন্টের বাকি সময়েও আমাদের এমন সমর্থন প্রয়োজন।’
নিজেদের প্রথম ম্যাচ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা মাশরাফি বাহিনী দ্বিতীয় ম্যাচ খেলতে যাবে আবুধাবির আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। সেখানেও যে দুবাইয়ের মতোই সমর্থন পাবে টাইগাররা তা আর বলার অপেক্ষা রাখে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারত থেকে আনা হচ্ছে আসছে ২০০ বাস

অনলাইন ডেস্ক: বাংলাদেশে ২০০ বাস রফতানির একটি অর্ডার পেয়েছে ভারতের হিন্দুজা গ্রুপের গাড়ি তৈরির প্রতিষ্ঠান ‘অশোক লেল্যান্ড’।
শিতাতপ নিয়ন্ত্রিত এসব বাস নগরীতে চলাচলের পাশাপাশি দূরপাল্লার জন্যও কেনা হচ্ছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) জন্য কেনা বাস সম্পূর্ণ বিল্টআপ ইউনিট (সিবিইউ)।
অশোক লেল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক বিনোদ কাসাসারি গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে ডাবল ডেকার বাস রফতানির পর সিঙ্গেল ডেকারের এই অর্ডারটি দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আমাদের বিশ্বাসের একটি নিদর্শন।
বাংলাদেশ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রফতানি বাজারগুলোর মধ্যে অন্যতম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রক্তশূন্যতা থেকেই বড় অসুখের শুরু হতে পারে

স্বাস্খ্য কণিকা: রক্তশূন্যতাকে খুব বড় কোনও রোগ বলে মনে না হলেও, যে কোন বড় অসুখের শুরু হতে পারে এই রক্তশূন্যতা থেকেই। তাই শুরু থেকেই রক্তশূন্যতাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত।
একজন পূর্ণবয়স্ক নারীর জন্য রক্তে হিমোগ্লোবিন ১২.১ থেকে ১৫.১ গ্রাম/ডেসিলিটার, পুরুষের রক্তে ১৩.৮ থেকে ১৭.২ গ্রাম/ডেসিলিটার, শিশুদের রক্তে ১১ থেকে ১৬ গ্রাম/ডেসিলিটার থাকা স্বাভাবিক। কারও রক্তে হিমোগ্লোবিন এর চেয়ে কমে গেলে তিনি রক্তশূন্যতায় আক্রান্ত বলেই মনে করা হয়।

রক্তশূন্যতার লক্ষণগুলি সম্পর্কে জেনে নিন;
১) রক্তশূন্যতায় রোগী অল্পতেই হাঁপিয়ে ওঠেন। সামান্য কাজ করলেই ক্লান্ত হয়ে পড়েন।
২) অনেক সময় রোগীর শরীরের বিভিন্ন অংশের ত্বক ফ্যাকাশে হতে থাকে।
৩) আয়রনের অভাবে রক্তশূন্যতা হতে পারে। এই আয়রনের অভাবে অতিরিক্ত চুল ঝরে যেতে শুরু করে।
৪) রক্তশূন্যতায় আক্রান্তকে বিষণ্ণতায় ভুগতে দেখা যায়। সারাক্ষণ দুর্বলতা এবং মাথাব্যথা হওয়ার কারণে রোগীকে বিষণ্ণতা গ্রাস করে।
৫) এ ছাড়াও রক্তশূন্যতার আর একটি উল্লেখযোগ্য লক্ষণ হল, হৃদস্পন্দন বেড়ে যাওয়া। রক্তশূন্যতার কারণে হৃৎপিণ্ড পর্যাপ্ত পরিমাণে রক্ত দেহে সঞ্চালনের জন্য পাম্প করতে পারে না। ফলে হৃৎস্পন্দন বেড়ে যায়।

এ বার রক্তাল্পতার কারণগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক:—
১) পুষ্টিহীনতা এবং শরীরে আয়রন এবং ফলিক অ্যাসিডের ঘাটতি।
২) দীর্ঘদিন ধরে যারা ব্যথার ওষুধ সেবন করেন, তারাও রক্তশূন্যতায় ভোগেন।
৩) থ্যালাসেমিয়া-সহ কিছু জন্মগত রোগে আক্রান্তরা রক্তশূন্যতায় ভোগেন।
৪) পাকস্থলী ও অন্ত্রের ক্ষত বা আলসারের কারণে ক্রমাগত বমি বা পায়খানার সঙ্গে রক্তক্ষরণ হওয়া, অন্ত্রে কৃমির সংক্রমণ বা অর্শরোগে (পাইলস) রোগীর অতিরিক্ত রক্তপাতের কারণেও রক্তশূন্যতা হতে পারে।

রক্তশূন্যতা প্রতিকারের উপায়:—
শরীরে আয়রনের ঘাটতিজনিত কারণে রক্তাল্পতা হলে আয়রনযুক্ত খাবার খেতে হবে।
রক্তাল্পতায় অনেকে আয়রন ট্যাবলেট খেয়ে থাকেন। তবে ইচ্ছামতো আয়রন ট্যাবলেট না খেয়ে চিকিৎসকের পরামর্শমতো আয়রন খাওয়াই ভাল।
কিছু পুষ্টিকর খাবার আছে যা খাওয়ার মাধ্যমে কোনও ওষুধ ছাড়াই রক্তশূন্যতা দূর করা সম্ভব। যেমন, দুধ, শাক-সবজি, মধু, বিভিন্ন ফল ইত্যাদি। যারা ফল খেতে ভালবাসেন না তারা প্রাণিজ উৎস থেকে পাওয়া আয়রন খুব সহজেই শরীরের কাজে লাগাতে পারেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মানবদেহের মারাত্মক ক্ষতি করে ‘এনপিএস’

স্বাস্থ্য কণিকা: রাজধানীতে গত কয়েক দিনে আটক হওয়া নতুন মাদক ‘খাট’ বা ‘এনপিএস’ (নিউ সাইকোট্রফিক সাবস্টেন্সেস) মানবদেহের জন্য ভয়াবহ ক্ষতিকর বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এই ভেষজটি অন্যান্য প্রাণঘাতী মাদকের মতোই ভয়ংকর।
এনপিএসকে দেখে অনেকেইে ‘গ্রিন টি’ মনে করে ভুল করতে পারেন। তবে আন্তর্জাতিকভাবে এই ভেষজটি সি ক্যাটাগরির মাদক হিসেবে চিহ্নিত হয়েছে। অনেকেই এটিকে ‘আরবের চা’ বলেন। মাদকসেবীরা এই পাতা চিবিয়ে বা পানিতে ফুটিয়ে চায়ের মতো পান করে।
এই মাদক মূলত সোমলিয়া ও ইথিওপিয়াসহ পূর্ব আফ্রিকার আরও কয়েকটি দেশে উৎপন্ন হয়। সেখান থেকে পাঠানো হয় মধ্যপ্রাচ্যসহ ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ায়।
এনপিএস মানুষের শারীরিক ও মানসিক দুইভাবেই ক্ষতি করে থাকে। এ কারণে গত বছর পর্যন্ত ১১০টি দেশ এটিকে মাদক হিসেবে চিহ্নিত করে তাদের দেশে নিষিদ্ধ করেছে। জাতিসংঘের মাদক এবং অপরাধ ইউনিটের প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে
মাদক নিয়ন্ত্রণ অধিদফতরসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানিয়েছে মাদক চোরাচালানের আন্তর্জাতিক চক্র বাংলাদেশকে এনপিএস পাচারের রুট হিসেবে ব্যবহার করছে। তবে দেশে এই মাদকের ভোক্তা আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
একসময় ব্রিটেনের শতাধিক ক্যাফেতে এই ভেষজ অবাধে বিক্রি হতো। পরে এর ভয়াবহতা উপলব্ধি করতে পেরে ২০১৪ সালেই ব্রিটেনসহ কয়েকটি ইউরোপীয় দেশ এর আমদানি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন এর প্রাকৃতিক স্টিমুলেটিং উপাদান মুহূর্তেই সেবনকারীকে চাঙা করে তোলায় তারা এটিকে চা-কফির মতোই মনে করে।

এনপিএসে মানুষের মধ্যে যে প্রভাব পড়ে-
১. মানুষ নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রচুর অর্থহীন কথা বলে।
২. বিভ্রান্ত ও নির্লিপ্ত হয়ে যায় এবং নিজেকে নিঃসঙ্গ মনে করে।
৩. ঘুমের সমস্যা হয়।
৪. তীব্র মানসিক উদ্বেগ ও আগ্রাসনে আক্রান্ত হয়।
৫. বার বার চাবানোর ফলে দাঁত সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
৬. নিয়মিত পানে মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং
৭. যৌন ক্ষমতা হ্রাস পায়। সূত্র : বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্রাইম পেট্রোল দেখে নিজের মেয়েকে ধর্ষণ

অনলাইন ডেস্ক: মাদারীপুর শহরের রকেট বিড়ি এলাকায় জয়নাল বেপারী (৪৩) নামে এক পিতা চতুর্থ শ্রেণিতে পড়ুয়া নিজ মেয়েকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষিতার মা শনিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনা জানাজানি হওয়ার পর পিতা জয়নাল আত্মগোপন করেছে। ধর্ষিতা শিশুটিকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে বর্তমানে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ধর্ষিতা শিশুটির মা মেয়েকে বাবার কাছে রেখে চিকিৎসার জন্য ঢাকা যায়। এই সুযোগে ঘরে একা পেয়ে গত শুক্রবার(১৪ সেপ্টেম্বর) রাতে শিশুটিকে মুখ চেপে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। পরে চিকিৎসা শেষে শিশুটির মা মাদারীপুর ফিরে আসলে ধর্ষণের বিষয়টি জানতে পারে। এরপর শিশুর মা শ্বশুরবাড়ির লোকজনের কাছে ধর্ষণের বিষয়টি জানালে তারা ঘটনাটি গোপন রাখার জন্য হুমকি ধামকি দেন। পরে তার আত্মীয় যুবলীগ নেতা সুমন মোল্লার সহযোগীতায় মেয়েকে মাদারীপুর সদর থানায় নিয়ে যায়।
যুবলীগ নেতা সুমন মোল্লা বলেন, শিশুটির পরিবার অনেক গরীব। বিষয়টি আমি জানার পর ওদের থানায় নিয়ে গিয়ে মামলা করার পরামর্শ দেই। পরে সদর থানায় শিশুর মা বাদী হয়ে একটি মামলা করেছে। আমরা এই পিতার সবোর্চ্চ শাস্তি দাবি করছি যাতে আর কেউ এই ধরনের অপকর্ম করার সাহস না পায়।
ধর্ষণের বিষয় কান্নাজড়িত কন্ঠে শিশুটি বলেন, গত শুক্রবার রাতে আব্বু ক্রাইম পেট্রোল দেখে টিভি বন্ধ করে আমার পাশে ঘুমাতে আসে, পরে আব্বু আমার উপরে উঠে আমাকে চেপে ধরে আমার সাথে খারাপ কাজ করে।
এব্যাপারে মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, এই ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি মামলা হয়েছে। আমরা আসামী জয়নাল বেপারীকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি শিগিরিই গ্রেফতার করতে পারবো।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কঙ্গনা ঝামেলা পাকাতে ওস্তাদ

বিনোদনের খবর: বরাবরই তিনি ঠোঁটকাটা, মুখে যা আসে বলে দেন। আর এ কারণে অতীতে কম সমস্যায় পড়তে হয়নি। ফের মুখ খুললেন সোনম কাপুর। ফ্যাশন ডিজাইনার অনিতা শ্রফ আদাজানিয়ার ‘চ্যাট শো’তে হাজির হয়েছিলেন ‘খুবসুরত’ অভিনেত্রী। প্রশ্ন করা হয়েছিল, বলিউডে ‘ট্রাবলমেকার’ কাকে মনে হয়? উত্তরে কাপুরকন্যা নেন কঙ্গনা রানাওয়াতের নাম। বলেন, ‘ঝামেলা পাকাতে ওর জুড়ি নেই।’ কঙ্গনার সঙ্গে সোনমের সম্পর্ক এমনিতে বেশ ভালো। আগে তাঁর সম্পর্কে ইতিবাচক বেশ কিছু কথা বলেছিলেন সোনম। নতুন করে কঙ্গনাকে ‘ট্রাবলমেকার’ বললেও পরক্ষণেই অবশ্য কারণটা ব্যাখ্যা করলেন, “ও আমার মতোই স্পষ্টবাদী। ‘কফি উইথ করণ’-এ গিয়ে করণকে বলেছিল ‘স্বজনপ্রীতির ধারক ও বাহক’, এ নিয়ে কম জল ঘোলা হয়নি। ‘আপ কি আদালত’-এ গিয়ে হৃতিক রোশান ও আদিত্য পাঞ্চোলির সঙ্গে সম্পর্ক নিয়ে নিঃসংকোচে খোলামেলা কথা বলেছিল, এসব নিয়েও ওকে কম ভুগতে হয়নি। ও সব সময় প্রথাবিরোধী কিছু করতে চায়, ও যা-ই বলুক একটা না একটা ঝামেলা হবেই! এটা আমার বেশ ভালো লাগে।”
এর আগে অবশ্য আরেকটি মজার প্রশ্ন করা হয়েছিল সোনমকে, কাকে তিনি ‘মেন্টালি মার্ডার’ করতে চান? সোনম নাম নিয়েছেন শহিদ কাপুর ও আয়ুষ্মান খুরানার। কারণটাও জানালেন, ‘এঁরা দুজনই চুল বড় করার প্রতিযোগিতায় নেমেছেন!’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৭ বছর পর প্রিয়ার খোঁজ নিলেন আসিফ

বিনোদনের খবর: নিজের প্রথম একক অ্যালবামে গানে গানে ২০০১ সালে কণ্ঠশিল্পী আসিফ আকবর জানতে চেয়েছিলেন ‘ও প্রিয়া তুমি কোথায়?’। ১৭ বছর পর ২০১৮ সালে এসে আবারও গানে গানেই প্রিয়ার খোঁজ নিলেন আসিফ। জানতে চাইলেন কেমন আছে ১৭ বছর আগে জীবন থেকে হারিয়ে যাওয়া প্রিয়া। ‘ও প্রিয়া তুমি কেমন আছো?’ শিরোনামের একটি গান গাইলেন আসিফ।
এই গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন মোহাম্মদ মিলন এবং সংগীতপরিচালনা করেছেন এমএমপি রনি। ইতিমধ্যে গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে।
ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওতে মডেল হিসেবে আছেন আসিফ নিজেই, সাথে আছেন সূচনা।শিগগিরই মিউজিক ভিডিওটি প্রযোজনা প্রতিষ্ঠান ডেডলাইন এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত হবে।
এ প্রসঙ্গে আসিফ বলেন, ‘হঠাৎ করেই নতুন এই গানটির পরিকল্পনা করা হয়। গানটি যখন আমি প্রথম শুনি তখনই আমার কাছে মনে হয়েছে ভালো কিছু হতে চলেছে। আমার ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানের সূত্র ধরেই এই গান করা। গানটির ব্যাপারে আমি শুধু একটা কথাই বলতে চাই তা হল নতুন এই গান ‘ও প্রিয়া তুমি কেমন আছো’ এতটাই ভালো হয়েছে যে আমার মনে হয় ১৭ বছর আগে প্রকাশিত হওয়া আমার ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটিকে এই গান অসম্মান করবে না। শ্রোতারা ঐ গানের মতো এই গানের মধ্যেও বুঁদ হয়ে যাবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়ে ছাড়াই মা হলেন মন্ত্রীর মেয়ে

অনলাইন ডেস্ক: সারোগেসির মাধ্যমে মা হয়েছেন মুম্বাইয়ের নামজাদা মডেল টলিউড অভিনেত্রী শ্রেয়া পাণ্ডে। যিনি এখন সিঙ্গেল মাদার। একসময় এ অভিনেত্রী জিতের সঙ্গে চুটিয়ে অভিনয় করেছেন। দুর্দান্ত প্রতাপে মডেলিংও করেছেন। জিৎ তাকে সুন্দরী নামে ডাকতেন।
গত আগস্টের ৩০ তারিখ পৃথিবীর আলো দেখেছে শ্রেয়া পাণ্ডের মেয়ে। অভিনেত্রী শ্রেয়া তৃণমূল নেতা সাধন পাণ্ডের মেয়ে। সাধন পাণ্ডে বর্তমানে তৃণমূলের পক্ষ থেকে মন্ত্রী।
এ বিষয়ে শ্রেয়া বলেন, ‘আমি বিয়ের বিপক্ষে নই। কিন্তু সোসাইটির জন্য যে অ্যারেঞ্জড ম্যারেজ হয়, সেটাতে বিশ্বাসী নই। যাকে ভালোবাসি না, তাকে বিয়ে করতে পারব না। কালকেই যদি প্রেমে পড়ি, আর মনে করি এটাই বিয়ে করার সঠিক সময়, আমি বিয়ে করব। আর হ্যাঁ, মেয়ের কাছে কোনো দিন কিছু লুকাবো না…।
শ্রেয়া মেয়ের নাম রেখেছেন ‘আদর’। আদরের বিষয়ে শ্রেয়ার মন্ত্রী বাবা জানিয়েছেন, ‘সে তো আমার নিজের, আমার আপন।’ পরিবারে নতুন সদস্য এখন মুম্বাইতে। তবে শীঘ্রই সে আসবে দাদুর বাড়িতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest