সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগ

ঢাকা থেকে ফেরার পথে সাতক্ষীরার দুই সহোদর নিহত

নিজস্ব প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের দক্ষিণ শাহাজাতপুর গ্রামের শেখ আব্দুর রশিদের পুত্র শেখ ওহেদুজ্জামান রানা (৩০) ও শেখ রাহাতুজ্জামান রাহাদ (২৫)।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন বলেন, ‘ওহেদুজ্জামান ও রাহাতুজ্জামান মোটর সাইকেলে চড়ে খুলনা থেকে তালার গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলের আগে একটি অ্যাম্বুলেন্সও একই দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ঝিলেরডাঙ্গায় অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্স ছিটকে মোটরসাইকেলের ওপর পড়ে। ঘটনাস্থানেই মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়। অ্যাম্বুলেন্স ও ট্রাকে যারা ছিলেন তারা সামান্য আহত হয়েছেন।’
লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ আসর জানাজার পর পারিবারিক কবরস্থানে তাদের দাফন হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী শেখ ওহেদুজ্জামান রানা ছিলেন একজন তরুণ উদ্যোক্তা। তিনি ঢাকার অটোমোবাইল কোম্পানি লুমিনা অ্যান্ড সাব্বির এন্টারপ্রাইজের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি পানির ফিলটার মার্কেটিং কোম্পানি আরো ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ছিলেন। ওহেদুজ্জামান রানা তার নিজ গ্রাম শাহাজাতপুরে যুবকদের নিয়ে বিকিরণ নামে একটি এনজিও প্রতিষ্ঠা করেন।
একসাথে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছোটখাটো কিছু নয়, একেবারে বিমান ‘চুরি’ করতে গিয়েছিলেন এই ছাত্র, তার পর…

অনলাইন ডেস্ক: প্লেন ওড়ানোর ঝোঁক রয়েছে। রয়েছে তা ওড়ানোর প্রথাগত শিক্ষাও। তাই বলে বিমান চুরি! বিমানবন্দরের বেড়া ডিঙিয়ে, নজরদারি এড়িয়ে ঢুকেও পড়েছিলেন একটি এয়ারবাসে। তবে শেষরক্ষা হল না! ওই বিমানটি এক ইঞ্চি নাড়াতেও পারলেন না তিনি। তার আগেই ধরা পড়ে গেলেন বছর বাইশের এক ছাত্র।
ঘটনা আমেরিকার অরল্যান্ডো বিমানবন্দরের। ‘এয়ারবাস ৩২১’ চুরির অভিযোগে বৃহস্পতিবার পুলিশের জালে ধরা পড়লেন নিশল সঙ্কট। বিমানচালনার নেশাই যে তাঁকে এ ভাবে ঘোর সঙ্কটে ফেলবে তা বোধহয় ভাবতেও পারেননি তিনি।
ফ্লোরিডার অরল্যান্ডো মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র লোরি বুকার জানিয়েছেন, বিমানে উঠে ফ্লাইট ডেকের কাছে পৌঁছে গেলেও তা চালাতে পারেননি নিশল। সেখানেই তাঁকে পাকড়াও করে ফেলেন নিরাপত্তারক্ষীরা।ঠিক কী ভাবে ওই বিমানে ঢুকে পড়লেন নিশল? লোরি বুকার জানিয়েছেন, গত কাল সকালে ‘এয়ারবাস ৩২১’ বিমানটি রাখা ছিল অরল্যান্ডো বিমানবন্দরের মেনটেন্যান্স এরিয়ায়। সে সময় তাতে ওয়াই-ফাই বসানোর কাজ চলছিল। নিজের গাড়ি নিয়ে বিমানবন্দরে পৌঁছে তা ‘এয়ারবাস ৩২১’-এর প্রায় দেড়শো মিটার দূরে পার্ক করেন নিশল। গাড়ির ইঞ্জিন চালু রেখেই লাফ দিয়ে বিমানবন্দরের বেড়া ডিঙিয়ে ভিতরে ঢুকে পড়েন। এর পর সটান পৌঁছে যান ওই বিমানের ভিতরে ফ্লাইট ডেকের কাছে। তবে বরাত খারাপ! চোখে পড়ে যান নিরাপত্তারক্ষীদের। নিশলকে দেখামাত্রই তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন দু’জন রক্ষী। সঙ্গে যোগ দেন আরও দু’জন টেকনিশিয়ান। মিনিট দুয়েকের মধ্যে চার জন মিলে রোগাপাতলা নিশলকে মাটিতে পেড়ে ফেলেন। ফলে এয়ারবাস চালানোর ‘স্বপ্ন’ স্বপ্নই থেকে যায় তাঁর। এর পর নিশলকে পুলিশের হাতে তুলে দেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
মেলবোর্ন পুলিশ প্রধান ডেভিড গিলেসপি জানিয়েছেন, কানাডা এবং ত্রিনিদাদ ও টোবাগো— দু’দেশের নাগরিকত্ব রয়েছে নিশলের। সেই সঙ্গে রয়েছে কমার্শিয়াল পাইলটের লাইসেন্স। অ্যাভিয়েশন ম্যানেজমেন্টের পড়ুয়া নিশলের যে বিমান চালানোর নেশা রয়েছে, তা তাঁর ফেসবুক অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায়। যদিও ঠিক কোন উদ্দেশ্যে এয়ারবাসে ঢুকেছিলেন নিশল, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি পুলিশ। ঘটনার পর তাঁর বাড়িতে তল্লাশি চালায় তারা। সেখান থেকে কোনও আগ্নোয়াস্ত্র বা মাদক উদ্ধার হয়নি। এমনকি, এর আগে কোনও অপরাধের সঙ্গেও জড়িত ছিলেন না তিনি। ডেভিড গিলেসপি বলেন, “এই ঘটনার সঙ্গে সন্ত্রাসের কোনও যোগসূত্র মেলেনি।”
পুলিশ জানিয়েছে, ফ্লোরিডা স্টেট কোর্টে নিশলকে তোলা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিমান চুরি-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। ওই ঘটনার জেরে দু’টি উড়ান দেরিতে চালানো হলেও বড়সড় কোনও বিপত্তি ঘটেনি বিমানবন্দরে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘরোয়া উপায়ে দূর করুন কোষ্ঠকাঠিন্যের সমস্যা

স্বাস্থ্য কণিকা: কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই অপরিকল্পিত ডায়েট, অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে হয়ে থাকে। তবে কিছু ক্ষেত্রে এই সমস্যা বংশানুক্রমিক। সময়মতো কোষ্ঠকাঠিন্যে যথাযথ ব্যবস্থা বা সতর্কতা অবলম্বন না করলে তা কোলন ক্যান্সারের সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেয়।

কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য অনেকে ওষুধ খেয়ে থাকেন, কিন্তু তাতে সাময়িক ভাবে সমস্যার সমাধান হয়। ঘরোয়া কিছু উপায় আছে যার মাধ্যমে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘস্থায়ী উপকার পাওয়া সম্ভব। আসুন, এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক-

১) লেবু-
লেবু বা লেবুর রস কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেক খুবই কার্যকরী। এক গ্লাস গরম পানিতে অর্ধেক লেবুর রস দিয়ে দিন। এর সঙ্গে আধা চা চামচ নুন এবং সামান্য মধু মিশিয়ে নিতে পারেন। প্রতিদিন সকালে খালি পেটে এটা পান করুন। দ্রুত ফল পেতে সন্ধ্যায় আরেকবার পান করুন এই মিশ্রণ। কিছুদিনের মধ্যেই ফল পাবেন।

২) মধু-
মধু উচ্চ ঔষধিগুণ সম্পন্ন একটি ভেষজ তরল। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে মধু খুবই উপকারী। দিনে তিনবার দুই চা চামচ করে মধু খান। আপনি চাইলে এক গ্লাস গরম পানির মধ্যে মধু ও লেবুর রস মিশিয়েও খেতে পারেন। প্রতিদিন সকালে খালি পেটে এটি পান করুন। কিছু দিনের মধ্যে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা অনেকটাই কমে যাবে। তবে ডায়াবেটিক রোগীরা মধু খাওয়া থেকে বিরত থাকবেন।

৩) আঙ্গুর-
প্রতিদিন অর্ধেক বাটি আঙ্গুর বা অর্ধেক গ্লাস আঙ্গুরের রস পান করুন। যদি বাড়িতে আঙ্গুর না থাকে বা আঙ্গুর খেতে ভাল না লাগে, তাহলে দু চামচ কিশমিশ পানিতে ভিজিয়ে রাখুন সারা রাত। কিশমিশসহ এই পানি প্রতিদিন সকালে খালি পেটে পান করুন। দেখবেন কোষ্ঠকাঠিন্য সমস্যা দ্রুত দূর হয়ে যাবে।

৪) পালং শাক-
প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন পালং শাক। এটি হজম শক্তি বৃদ্ধি করার পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। আপনি চাইলে এটি সালাদের মতো করেও খেতে পারেন বা রান্না করেও খেতে পারেন। যদি আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা খুব বেশি জটিল আকার ধারণ করে তাহলে, পালং শাকের রস বানিয়ে অর্ধেকপানির সঙ্গে মিশিয়ে প্রতিদিন ২ বেলা নিয়ম করে খেয়ে নিন। দ্রুত কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে রেহাই পাবেন।

৫) ক্যাস্টর অয়েল-
ক্যাস্টর অয়েল শুধু ত্বক বা চুলের যত্নে ব্যবহার হয় না, এটি কোষ্ঠকাঠিন্য দূর করতেও খুবই কার্যকরী। সকালে খালি পেটে এক বা দুই চা চামচ ক্যাস্টর অয়েল খান। আপনি চাইলে ফলের রসের সঙ্গে মিশিয়েও খেতে পারেন। কয়েক ঘন্টার মধ্যে আপনি পরিবর্তন দেখতে পাবেন। তবে দীর্ঘদিন এটি খাবেন না। অতিরিক্ত খাওয়ার ফলে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আল্-রাজী পাঠাগারের পবিত্র আশুরা পালন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় পবিত্র আশুরা পালন উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা আল্-রাজী পাঠাগারে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আল্-রাজি পাঠাগারের পরিচালক আতাহার আলী খানের সভাপতিত্বে এ আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রবীণ আইনজীবী এড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন, পাটকেলঘাটা মসজিদের খতিব আহম্মাদ আলী চৌধুরি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ও সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, আল্-রাজী পাঠাগারের কুরআন শিক্ষক হাফেজ শেখ কামরুল ইসলাম। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে পবিত্র আশুরা সম্পর্কে বলেন, কারবালায় ফুরাত নদীর তীরে ইয়াজিদ তার সৈন্য বাহিনী দিয়ে হযরত ইমাম হুসাইনকে নির্মমভাবে হত্যা করে। এই দিনটাকে সকল মুসলমানদের যথাযথ মর্যাদায় পালন করা উচিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউএনও নি‌জেই নে‌মে পড়‌লেন বি‌লের কচু‌রিপনা প‌রিস্কা‌রে

অনলাইন ডেস্ক: একসময়ের লাল-সাদা শাপলায় ভরপুর দৃষ্টিনন্দন বিলটি অবৈধ দখলদারদের দাপটে হারিয়ে ফেলেছিল সৌন্দর্য। স্থানে স্থানে বাঁশের বেড়া, কচুরিপানা দিয়ে বিলটি ভর্তি হয়ে গিয়েছিল। তাই বিল পরিষ্কার ও দখলদারদের হাত থেকে উদ্ধারের জন্য সপ্তাহজুড়ে নির্দেশ দিচ্ছিলেন তিনি। অথচ যেভাবে চাইছিলেন, কাজটি সেভাবে হচ্ছিল না। অগত্যা নিজেই নেমে পড়লেন বিলে। টানা সাড়ে তিন ঘণ্টা বিলের কাদাপানিতে নেমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মশিউর রহমান পরিষ্কার করলেন কচুরিপানা, উচ্ছেদ করলেন অবৈধ স্থাপনা।
ইউএনওকে বিলে নামতে দেখে বসে থাকতে পারেননি স্থানীয় জনসাধারণসহ রাজনৈতিক নেতারাও। তাঁরাও যোগ দেন পরিষ্কারের কাজে।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দিনাজপুরের নবাবগঞ্জের ঐতিহাসিক আশুড়ার বিলে এই অভিযান চালানো হয়। প্রায় দুই কিলোমিটারজুড়ে বিলের কচুরিপানা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
মৎস্য কর্মকর্তা মো. শামীম হোসেন জানান, ৩৬০ হেক্টর এলাকাজুড়ে আশুরা বিল। এখানে দেশীয় মাছ লাল খলশে, কাকিলাসহ আট প্রজাতির বিলুপ্তপ্রায় প্রজাতির মাছ পাওয়া যায়।

অভিযানে অংশ নেওয়া নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, একজন ইউএনও বিলের কাদাপানিতে ঘণ্টার পর ঘণ্টা থেকে কচুরিপানা পরিষ্কার করবেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করবেন, তা ভাবনাতেও ছিল না। ইউএনও নিজে বিলে নামার পর তিনিও পানিতে নেমে কচুরিপানা পরিষ্কার করেছেন। তিনি বলেন, ঐতিহ্যবাহী বিলটি একসময় উত্তরাঞ্চলের ভ্রমণপিপাসুদের অন্যতম দর্শনীয় স্থান ছিল। দখলদারদের কারণে বিলটির ঐতিহ্য হারিয়েছে। এটি রক্ষার দায়িত্ব স্থানীয় লোকজনের ছিল। ইউএনও মশিউর রহমানের ব্যতিক্রমী অভিযান তাঁদের চোখ খুলে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ইউএনও মশিউর রহমান বলেন, জাতীয় উদ্যানের পাশ দিয়ে বয়ে যাওয়া এ বিলটি দেশের অমূল্য সম্পদ। একসময় এ বিলজুড়ে ফুটে থাকত লাল-সাদা শাপলা। শীতে অতিথি পাখির কলরবে মুখরিত থাকত। কিন্তু দীর্ঘদিন থেকে একদল প্রভাবশালী মানুষ বিলটি দখলে নিয়েছিল। বিলটিকে বাঁশের বেড়া, মাচা দিয়ে অসংখ্য ভাগে ভাগ করেছিল। এতে কচুরিপানায় ভরে গিয়েছিল পুরো বিল। হারিয়ে গেছে শাপলা। শীতকালে ধান চাষ করায় ফসলে কীটনাশক ব্যবহারে হারিয়ে গেছে বহু দেশি প্রজাতির মাছ। বন্ধ হয়েছে অতিথি পাখি আসা।
ইউএনও বলেন, আজ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে লাগানো হচ্ছে শাপলা, পদ্ম। ফিরিয়ে আনা হচ্ছে বিলটির হারানো ঐতিহ্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বামীর গানের রিমেকে নাচবেন কাজল

বিনোদনের খবর: বলিউড তারকা কাজল বর্তমানে ব্যস্ত নতুন ছবি ‘হেলিকপ্টার এলা’র শুটিং নিয়ে। ছবিতে একজন মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি।
জানা গেছে, ছবিতে কাজলের স্বামী অজয় দেবগন অভিনীত একটি গানের রিমেক করা হচ্ছে। আর তাতে এবার নাচবেন কাজল।
১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘বিজয়পথ’ ছবিতে ‘রুখ রুখ’ শিরোনামে একটি গানে অভিনয় করেছিলেন অজয় ও টাবু। সে ছবিতেই নাচবেন কাজল। গানটির শুটিং চলছে।
চলতি বছরে বলিউডে রিমেক করা হয়েছে সুস্মিতা অভিনীত ‘দিলবার’ গানটি। এটি বেশ সাড়াও ফেলেছে। ধারণা করা হচ্ছে অজয়ের এই রিমেক গানটি দিয়ে আবারও বেশ আলোচনার সৃষ্টি হবে। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন কাজল।
আগামী ১২ অক্টোবর কাজল অভিনীত ‘হেলিকপ্টার এলা’ ছবিটি মুক্তি দেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মনোনয়ন দৌড়ে শতাধিক ব্যবসায়ী

দেশের খবর: কোনো অস্বাভাবিক পরিস্থিতি না হলে আগামী ডিসেম্বরেই হবে জাতীয় সংসদ নির্বাচন। এ লক্ষ্যে নিজেদের প্রার্থী চূড়ান্ত করছে রাজনৈতিক দলগুলো। ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিএনপি, জাতীয় পার্টি এমনকি ছোট ছোট দলগুলোও বসে নেই। এসব রাজনৈতিক দলে মনোনয়ন পেতে দৌড়-ঝাপ শুরু করেছেন শতাধিক উদ্যোক্তা ও ব্যবসায়ী। এর মধ্যে বেশিরভাগই তরুণ। সংসদ সদস্য হওয়ার এই খায়েশের তালিকায় রয়েছেন স্বর্ণ কারবারি, গার্মেন্ট মালিক, ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক। তারা মাঠপর্যায়ে পেস্টারিং, কেন্দ্রে জোর লবিং চালাচ্ছেন।

এফবিসিসিআই, বিজিএমইএ , বিকেএমইএ এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক, চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

মনোনয়ন চান এফবিসিসিআই সংশ্লিষ্ট যারা
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) বর্তমান পরিচালকের অনেকেই মনোনয়ন প্রত্যাশা করছেন। এর বাইরে সাবেকরাও রয়েছেন।

মনোনয়েনর দৌড়ে এগিয়ে আছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি দোহার-নবাবগঞ্জ নিয়ে গঠিত ঢাকা-১ আসনে আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান।

মানিকগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ব্যবসায়ী নেতা, এফবিসিসিআইয়ের পরিচালক তাবারাকুল মোসাদ্দেক হোসেন খান টিটু। এরই মধ্যে নির্বাচনী এলাকার শহরে ও গঞ্জের মূল পয়েন্টগুলোতে ছবি সংবলিত রঙ-বেরঙের বিলবোর্ড-ব্যানার-ফেস্টুন লাগিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন। যদিও এ আসনে বর্তমান এমপি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপনও মনোনয়নপ্রত্যাশী।

টিটু বলেন, আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করি। মনোনয়ন পেলে স্থানীয় জনগণের উন্নয়নে মনোনিবেশ করবো। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এ দেশকে সোনার বাংলায় পরিণত করতে সর্বোচ্চ আত্মনিয়োগ করবো।

টাঙ্গাইলের কালিহাতি থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এফবিসিসিআইয়ের অপর পরিচালক আবু নাসের। ইসলাম নিয়ে কটূক্তি করায় মন্ত্রীর দ্বায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া আবদুল লতিফ সিদ্দিকীও এই আসনে মনোনয়ন প্রত্যাশী।

মনোনয়নের বিষয়ে আবু নাসের বলেন, ৩৬ বছর থেকে রাজনীতি করছি। নিজেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এলাকার তৃণমূল নেতাদের সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও জড়িত। এই আসনে আমি এবার মনোনয়ন পেলে বিজয় কেউ ঠেকাতে পারবে না। সেভাবেই তৃণমূল সংগঠনকে শক্তিশালী করেছি।

এফবিসিসিআইয়ের আরও যেসব পরিচালক মনোনয়ন প্রত্যাশী, তাদের মধ্যে রয়েছেন- স্বর্ণ ব্যবসায়ী দিলিপ কুমার আগারওয়াল। তিনি চুয়াডাঙ্গা সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

আবু নাসের, বজলুর রহমান, মাসুদ পারভেজ খান, রেজাউল করিম রেজনু, সালাম মুর্শেদী, শমী কায়সার

এফবিসিসিআইর পরিচালক মোহাম্মদ বজলুর রহমান নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যশা করছেন।

আওয়ামী লীগ থেকে মনোনয়ন চান আরেক পরিচালক রেজাউল করিম রেজনু। তিনি জামালপুর সদরে নির্বাচন করতে চান। এ ছাড়া আবারও মনোনয়ন চাইবের এফবিসিসিআইয়ের সাবেক নেতা খুলনা- ৪ আসনের এমপি আবদুস সালাম মুর্শেদী।

হঠাৎ আলোচনায় আশা এফবিসিসিআইয়ের পরিচালক কাজী এরতেজা হাসান ও অভিনেত্রী শমী কায়সারও রয়েছেন মনোনয়ন প্রাপ্তীর আশায়। আওয়ামী লীগ থেকে সাতক্ষীরায় নির্বাচন করতে চান এরতেজা এবং নোয়াখালীর সংরক্ষিত মহিলা আসন থেকে প্রার্থী হতে চান শমী কায়সার। আগামী নির্বাচনে কুমিল্লা থেকে এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান (ইমরান) মনোনয়ন প্রত্যাশী।

বিএনপি থেকে নির্বাচন করতে চান এই ব্যবসায়ী সংগঠনটির পরিচালক আবু মোতালেব। তিনি ঢাকার লালবাগ থেকে নির্বাচন করতে চান। এ জন্য কেন্দ্রের সঙ্গে তিনি যোগাযোগও করছেন বলে জানা গেছে।

ময়মনসিংহ সদর আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চান এফবিসিসিআইয়ের পরিচালক আমিনুল হক শামীম। গাজীপুর থেকে নির্বাচন করতে চান এফবিসিসিআইয়ের পরিচালক ও গাজীপুর চেম্বারের সভাপতি আনোয়ার সাদাত সরকার। তিনিও আওয়ামী লীগ থেকে মনোনয়ন চান।

কুমিল্লা-২ আসনে (হোমনা ও তিতাস) আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি ও নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ।

বিজিএমইএ ও বিকেএমইএ’র যারা
অন্যদিকে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ (বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি) এবং বিকেএমইএ (বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন) নেতারাও মনোনয়ন প্রত্যাশার দৌড়ে রয়েছেন।
আগামী সংসদ নির্বাচনে এই দুই সংগঠন থেকে বেশকিছু নতুন মুখ দেখা যাবে। এর মধ্যে বিজিএমইএর সহ-সভাপতি মোহাম্মদ নাছির রয়েছেন। তিনি চট্টগ্রাম-১২ (পটিয়া) থেকে আওয়ামী লীগের মনোনয়নে লড়তে চান।

বিজিএমইএর সহ-সভাপতি এস এম মান্নান কচি আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা ১৬ থেকে নির্বাচন করতে চান। বিজিএমইএর অপর সহ-সভাপতি মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গা-২ আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন চাইবেন।

নরসিংদী-৪ (বেলাবো ও মনোহরদী) থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বিকেএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি আসলাম সানি।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের যারা আছেন
এবার আসা যাক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দিকে। প্রায় অর্ধশত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উদ্যোক্তা পরিচালক রয়েছেন এই কাতারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি ও সন্ধানী লাইফ ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক আহসানুল ইসলাম টিটু আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী। টাঙ্গাইল- ৬ আসনে (নাগরপুর- দেলদুয়ার) নির্বাচন করতে চান তিনি।

তিনি বলেন, গত ১০ বছর থেকে আমার আসনের তৃণমূল নেতাকমর্মীদের সংগঠিত করে আসছি। এ ক্ষেত্রে দলকে তৃণমূলে শক্তিশালী করতেও কাজ করেছি এবং সফল হয়েছি।
তিনি বলেন, এলাকায় মসজিদ, মন্দির , মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে অংশ নিয়েছি। এসব কারণে এলাকাবসী আমাকে অনেক পছন্ন করেন। আশা করি, দেশনেত্রী ও প্রধানমন্ত্রীও বিষয়টি বিবেচনায় নেবেন।

ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসন থেকে নির্বাচন করতে আগ্রহী রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন। একই আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন প্রাইম ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক কাজী সিরাজুল ইসলাম।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল। আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী তিনি।
বর্তমানে এ আসনের সংসদ সদস্য হিসেবে আছেন প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পরিচালক বজলুল হক হারুন (বিএইচ হারুন)। ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান তিনি। তিনিও এবার মনোনয়ন প্রত্যাশী।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগ থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সোনালী ব্যাংকের পরিচালক মো. নুরুল আলম তালুকদার। কুষ্টিয়া-১ (দৌলতপুর) থেকে নির্বাচন করতে চান অগ্রণী ব্যাংকের পরিচালক আনসার আলী খান।

নরসিংদী-৩ (শিবপুর) আসনের বর্তমান সংসদ সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লা বেসরকারি প্রাইম ব্যাংকের পরিচালক। গত সংসদ নির্বাচনে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছিলেন। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন তিনি।

প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. এইচবিএম ইকবাল ঢাকার যেকোনো একটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।

মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান একেএম সাহিদ রেজা শিমুল ফেনী-২ (সদর) আসন থেকে নির্বাচন করতে চান। রেজা গ্রুপের চেয়ারম্যান এ ব্যবসায়ী এফবিসিসিআইয়ের পরিচালকও।

মার্কেন্টাইল ব্যাংকেরই সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক আকরাম হোসেন হুমায়ুন ফেনী-৩ (সোনাগাজী, দাগনভূঞা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

নোয়াখালী-২ (সেনবাগ, সোনাইমুড়ী) আসনের এমপি মোরশেদুল আলম মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক। আগামী সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।

ন্যাশনাল ব্যাংকের পরিচালক হিসেবে আছেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান-বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন। তিনি কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে দলটির মনোনয়নপ্রত্যাশী।

শরীয়তপুর-২ (নড়িয়া, সখিপুর) আসন থেকে নির্বাচন করতে আগ্রহী দেশের প্রথম প্রজন্মের ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও সাবেক ছাত্রলীগ নেতা একেএম এনামুল হক শামীম। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন তিনি।

শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক আনোয়ার হোসেন খান লহ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে নির্বাচন করতে আগ্রহী। আনোয়ার খান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের এ কর্ণধার মডার্ন গ্রুপের চেয়ারম্যান।

মধুমতি ব্যাংকের পরিচালক হিসেবে রয়েছেন বর্তমান এমপি ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস। ঢাকা-১০ (ধানমন্ডি-জিগাতলা) আসনের এই সংসদ সদস্য আগামী নির্বাচনে প্রার্থী।

মধুমতি ব্যাংকের পরিচালক হিসেবে আছেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য মো. দিদারুল আলম। আগামী নির্বাচনেও একই আসন থেকে মনোনয়নপ্রত্যাশী তিনি।

মাদারীপুর-১ আসনের (শিবচর) এমপি নূর ই-আলম চৌধুরীও মধুমতি ব্যাংকের পরিচালক। আগামী নির্বাচনেও তিনি এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।

নতুন প্রজন্মের মেঘনা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান। রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের এ সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ। আগামী সংসদ নির্বাচনেও তিনি মিঠাপুকুর আসন থেকে মনোনয়নপ্রত্যাশী বলে জানা গেছে।

মেঘনা ব্যাংকের পরিচালক হিসেবে আছেন সংসদ সদস্য এমএ মালেক। তিনি ঢাকা-২০ (ধামরাই) আসন থেকে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আগামী নির্বাচনেও একই আসন থেকে মনোনয়ন চান তিনি।

তবে একই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে চান মেঘনা ব্যাংকের আরেক পরিচালক আবদুল আলিম খান সেলিম। তিনি ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে আছেন।

নতুন প্রজন্মের মিডল্যান্ড ব্যাংকের অন্যতম উদ্যোক্তা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ। ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য তিনি। আগামী নির্বাচনে কাজী জাফর উল্যাহ এ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী।

মিডল্যান্ড ব্যাংকের উদ্যোক্তাদের একজন সিরাজগঞ্জ-৫ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডল। বর্তমানে তার পক্ষে ব্যাংকটিতে প্রতিনিধিত্ব করছেন তার ছেলে আব্দুল মমিন মন্ডল। আগামী সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী তিনি।

নতুন প্রজন্মের এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন নিজাম চৌধুরী। যুক্তরাষ্ট্র প্রবাসী এ আওয়ামী লীগ নেতা ফেনী-৩ (সোনাগাজী, দাগনভূঞা) আসন থেকে মনোনয়নপ্রত্যাশী।

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের পরিচালক ক্যাপ্টেন (অব.) এম মোয়াজ্জেম হোসেন নির্বাচন করতে চান বরিশাল-২ (বানারীপাড়া, উজিরপুর) আসন থেকে। তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী।

জাতীয় সংসদের দুজন সদস্য আছেন যমুনা ব্যাংকের পর্ষদে। এর মধ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান। গাজী গ্রুপের চেয়ারম্যান আগামী সংসদ নির্বাচনে একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।
যমুনা ব্যাংকের পরিচালক মো. তাজুল ইসলাম কুমিল্লা-৯ (লাকসাম, মনোহরগঞ্জ) আসন থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। জাতীয় পার্টির এ সংসদ সদস্য আগামী নির্বাচনেও মনোনয়নপ্রত্যাশী। এ ছাড়া যমুনা ব্যাংকের আরও একাধিক পরিচালক আগামী সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী বলে জানা গেছে।
এক্সিম ব্যাংকের পর্ষদে রয়েছেন জাতীয় সংসদের দুজন সদস্য। এর মধ্যে আব্দুল মান্নান বগুড়া-১ আসনের সংসদ সদস্য। এক্সিম ব্যাংকের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন তিনি। লহ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আবদু্লাহ রয়েছেন এক্সিম ব্যাংকের পরিচালক পদে। আগামী সংসদ নির্বাচনে এ দুই সংসদ সদস্যই মনোনয়নপ্রত্যাশী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নাম বদলানোর পরেও বিপাকে সালমান

বিনোদনের খবর: নাম বদলানোর পরেও বিপদ কাটলো না সালমান খানের৷আয়ুশ শর্মা এবং ওয়ারিনা হুসাইনের ডেবিউ ছবি ‘লাভরাত্রি’ নিয়ে বিপাক বেড়েছে। ছবিটির নাম পরিবর্তন করে ‘লাভযাত্রি’ রাখা হলেও সেই বিপাক কাটেনি৷‘হিন্দু আউটফিট’ নামের এক সংগঠন বুধবার গুজরাট হাইকোর্টে আবেদন জানিয়েছে যে ‘লাভযাত্রি’ টাইটেলটিও তাদের কাছে গ্রহণযোগ্য নয়৷ এখনও টাইটেলটির সঙ্গে নবরাত্রির মিল রয়েছে৷
গত বুধবার সালমানসহ আরও সাতজন অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়, মামলা গড়িয়েছে মুজফফরপুর আদালত পর্যন্ত৷ অভিযোগকারী এক আইনজীবী সুধির ওঝা৷ তাঁর অভিযোগ আসন্ন ছবি ‘লাভরাত্রি’ টাইটেলটি হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে৷
মুজফফরপুরের সাব-ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র রাইয়ের কাছে আবেদন জমা পড়ে৷ তিনি সেই আবেদন বুধবার মঞ্জুর করেন৷ তারপরই মিঠানপুর থানায় সালমান এবং ছবির দুই অভিনেতা আয়ুশ শর্মা (সালমানের ভগ্নিপতি) এবং অভিনেত্রী ওয়ারিনা হুসেনের বিরুদ্ধে এফআইআরটি রেজিস্টার্ড হয়৷ ৬ সেপ্টেম্বর সুধির ওঝা আবেদনটি আদালতে জানিয়ে বলেছিলেন ‘নবরাত্রি’ ছবিতে উৎসবের নামে অশ্লীলতা দেখানো হয়েছে৷
ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, ২৯৫, ২৯৮, ১৫৩, ১৫৩(B), ১২০ ধারায় অভিযোগটি দায়ের হয়েছে৷ ছবিটির টিজার মুক্তি পাওয়ার আগেই কন্ট্রোভার্সির মধ্যে পড়েছিলেন সালমান খান৷ বিশ্ব হিন্দু পরিষদ সালমানকে হুমকি দিয়েছিলেন ছবির নামকরণের জন্য৷ তাঁদের মতে নবরাত্রি উৎসবকে অপমান করা হয়েছে৷
ছবির নাম ‘লাভরাত্রি’ দেওয়া উচিত হয়নি৷ এমনকি তাঁরা এও ঘোষণা করেছিলেন, যে ব্যক্তি সালমানকে প্রকাশ্যে চড় মারতে পারবে তাকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে৷ আর যে সিনেমার সেটকে নষ্ট করবে তাকে ২ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে৷
এদিকে ছবির টাইটেল একবার বদলানোর পর দ্বিতীয়বার বদলানো হবে কিনা সে বিষয় ছবির নির্মাতারা এখনও কিছু জানাননি৷ সালমান, আয়ুশ এবং ওয়ারিনা কেউই এ বিষয় কোনও মন্তব্য করেননি৷ আগামী ৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছবিটির৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest