সর্বশেষ সংবাদ-
দেবহাটার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের মৃত্যুসাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনাসাতক্ষীরায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্যদেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ধুলিহর জয়ী

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-১৮ (অনু:১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের পরিচালনা ও ব্যবস্থাপনায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জি: সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সদর সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, ধুলিহর ইউনিয়ন আ’লীগের সভাপতি বোরহান উদ্দীন, লন্ডন প্রবাসী আজিজার রহমান, শেখ মাসুদ আলী, আনোয়ার হোসেন আনু, কিরন্ময় সরকার। উপজেলা ১৪টি ইউনিয়নের মধ্যে পর্যায়ক্রমে খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশ গ্রহন করে আলিপুর ইউনিয়ন ও ধুলিহর ইউনিয়ন। খেলার ২ মিনিটে মাথায় ধুলিহর ইউনিয়নের মোমিনুল ইসলাম প্রথম গোল ও ৩০ মিনিটের মাথায় হাসানুল ইসলাম ২য় গোল করে দলকে এগিয়ে নেন। খেলার দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটে মোমিনুল ইসলাম আরো একটি গোল করেন। খেলায় আলিপুর ইউনিয়ন কোনো গোল করতে সক্ষম হয়নি। ফলে ধুলিহর ইউনিয়ন ৩-০ গোলে আলিপুর ইউনিয়ন কে পরাজীত করে। মোট ৬টি গোল করে টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হিসাবে নিযুক্ত হন ধুলিহর ইউনিয়নের মোমিনুল ইসলাম। সেরা খেলায় নির্বাচিত হন ধুরিহরের মাসুম বিল্লাহ সুজন। খেলায় রিফারি ছিলেন একে আজাদ কাকন, ওয়াসি উদ্দীন খান পিপুল, আসাদুর রহমান, ফকরুল খান চৌধুরী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ফুটবল রিফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৈয়ব হাসান বাবু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় উপজেলা পরিষদের সাইকেল শেড উদ্বোধন

 

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে নির্মিত সাইকেল শেড উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে নব-নির্মিত সাইকেল শেডটি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিদায়ী ইউএনও মনিরা পারভীন, কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউএনও অফিসের অফিস সুপার রায়হান উদ্দীন, বেঞ্চ সহকারী এমএ মান্নান, মাহবুবুর রহমানসহ অন্যরা। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহর অর্থায়নে ও সাতক্ষীরা জেলা প্রশাসক ইফতেখার হোসেনের নির্দেশনায় উপজেলা পরিষদ শেডটি নির্মিত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পবিত্র আশুরা ২১ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক: দেশের আকাশে সোমবার চাঁদ না ওঠায় আগামী ১২ সেপ্টেম্বর বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র মোহাররম মাস। সেই অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর শুক্রবার সারাদেশে পবিত্র আশুরা পালন করা হবে।
সোমবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪০ হিজরি সালের মোহাররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) পবিত্র জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে। ১২ সেপ্টেম্বর বুধবার থেকে মোহাররম মাস গণনা শুরু হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহির আহমদ, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমান, ওয়াক্ফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. শাখাওয়াত হোসেন, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর সিরাজ উদ্দিন আহমদ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক সৈয়দ আবুল হাসনাত, ঢাকা জেলার এডিসি (জেনারেল) মো. শহিদুজ্জামান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব ক্বারী আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন মালয়েশিয়ার অবৈধ কর্মীরা’

দেশের খবর: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি বলেছেন, মালেয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত কর্মীরা আর্থিক জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন।
স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২২তম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সোমবার মো. শফিকুল ইসলাম শিমুলের (নাটোর-২) এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রবাসী কলাণ মন্ত্রী আরও বলেন, ২০১৫ সালে মালয়েশিয়া সফরকালে অবৈধ শ্রমিকদের বৈধ করার জন্য সে দেশের সরকারের কাছে অনুরোধ জানান প্রধানমন্ত্রী। এ প্রেক্ষিতে ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে রি-হায়ারিং প্রোগ্রাম চালু করে। যার মেয়াদ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়। একই সাথে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। যেখানে বলা হয়, যারা অবৈধভাবে আছে তাদের কোনো প্রকার শারীরিক শাস্তি ব্যতিত শুধু আর্থিক জরিমানা দিয়ে তারা দেশে ফিরতে পারবেন।
তিনি আরও জানান, বৈধ হওয়ার জন্য রিহায়ারিং কর্মসূচিতে নাম নিবন্ধকারী কর্মী/শ্রমিকদের ভিসা প্রাপ্তির কার্যক্রম চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। এর মাধ্যমে ভিসা গ্রহণ করে তারা বৈধভাবে অবস্থান করতে পারবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদোর অনুপস্থিতিতেও পর্তুগাল যথেষ্ট শক্তিশালী : মানচিনি

খেলার খবর: ক্রিস্টিয়ানো রোনালদোর উপস্থিতিতেও পর্তুগাল যথেষ্ট শক্তিশালী দল বলে মনে করেন ইতালির প্রধান কোচ রবার্তো মানচিনি। সোমবার নেশন্স লীগে ইতালির মোকাবেলা করবে পর্তুগাল। লিসবনের ওই ম্যাচে পর্তুগাল দলে থাকবেন না রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অর খেতাব জয়ী ওই তারকা এক মাসের জন্য আন্তর্জাতিক ম্যাচ থেকে ছুটি নিয়েছেন।
রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে পাড়ি জমানো ৩৩ বছর বয়সী এই তারকা এখনো পর্যন্ত সিরি-আ লীগে গোলের খাতা খুলতে পারেননি। পর্তুগাল জাতীয় দলের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়া রোনালদো এ পর্যন্ত ১৫৪টি আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন ৮৫টি।
সর্বশেষ বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রেয়েশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে রোনালদোর অভাব দারুণভাবে অনুভব করেছে পর্তুগাল জাতীয় দল। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তারপরও ২০১৬ সালের ইউরো শিরোপা জয় করা দলটির মোকাবেলা করতে গিয়ে নির্ভার থাকতে পারছেন না ইতালীয় কোচ।
মানচিনি বলেন, ‘সর্বশেষ ইউরোপীয় কাপ জয় করেছে পর্তুগাল। রোনালদো যখন দলে থাকেন তখন দলটি অতিমাত্রায় শক্তিশালী হয়ে উঠে। তবে রোনালদো দলে না থাকলেও তারা যথেষ্ঠ সামর্থ্য সংরক্ষন করে। কারণ দলে বেশ ক’জন কৌশলী খেলোয়াড় রয়েছে।’
ইতালীয় কোচ বলেন, ‘রোনালদো যখন দলের হয়ে খেলবেন না, আমার মনে হয় পর্তুগাল দলটি তখন ভিন্ন কৌশল নিয়ে এগিয়ে যাবে। সেটিই হবে তাদের জন্য ভালো সুযোগ। যদিও রোনালদো থাকা সত্ত্বেও তারা অসাধারণ একটি দল।’
গত শুক্রবার নেশন্স কাপে নিজেদের প্রথম ম্যাচে নিজেদের মাঠেই পোল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইতালি। টুর্নামেন্টে গ্রুপ থ্রি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধর্ষণে জন্ম নেওয়া সন্তানের দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশ

অনলাইন ডেস্ক: বরিশাল নগরীর মতাসার এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের দায়ে মজিবর রহমান ওরফে জমির ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর দণ্ডাদেশ দেওয়া হয়েছে। গত রবিবার বিকেলে আসামির উপস্থিতিতে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।
একই সাথে ধর্ষণের ফলে ওই গৃহবধূর গর্ভে জন্ম নেওয়া কন্যা সন্তানের বিয়ে না হওয়া পর্যন্ত তার ব্যয়ভার রাষ্ট্রকে বহন করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত জমির ফকির নগরীর মতাসার এলাকার আব্দুল মান্নান ফকিরের ছেলে।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী চাকরির সুবাদে ঢাকায় থাকেন। তবে ওই গৃহবধূ নগরীর মতাসার এলাকার বাসায় একা থাকেন। এই সুযোগে ২০০৬ সালের ১৫ ডিসেম্বর রাতে ওই বাসায় প্রবেশ করে গৃহবধূকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন প্রতিবেশী মজিবর রহমান। বিষয়টি কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেয় মজিবর।
এদিকে, ধর্ষণের ফলে ওই গৃহবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে ২০০৭ সালের ১৪ মার্চ ঘটনা জানাজানি হলে ৮ মাসের অন্তঃসত্ত্বা ওই গৃহবধূ মজিবর রহমান ওরফে জমির ফকিরকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। মামলাটি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিলে তিনি ডিএনএ পরীক্ষা ছাড়া সন্তানের প্রমাণ পাওয়া যাবে না উল্লেখ করে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেন। একই বছর ১৮ নভেম্বর ওই গৃহবধূ একটি কন্যা সন্তানের জন্ম দেন। পরে কন্যা সন্তানের ডিএনএ পরীক্ষা শেষে মজিবরকেই জন্ম নেয়া সন্তানের বায়োলজিক্যাল ফাদার উল্লেখ করে প্রতিবেদন জমা দেন ফরেনসিক চিকিৎসক তানিয়া হোসেন।
এতে ২০০৮ সালের ১৬ জানুয়ারি ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে মজিবর রহমানের বিরুদ্ধে চার্জ গঠন করে। ট্রাইব্যুনাল ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রশান্ত মহাসাগরে আবর্জনার স্তুপ, ৯ টন প্ল্যাস্টিক উদ্ধার

অনলাইন ডেস্ক: প্রশান্ত মহাসাগরে আবর্জনার স্তুপ, যা বিশ্বে সবচেয়ে দীর্ঘ৷ আর সেই আবর্জনা পরিষ্কারের প্রক্রিয়ার কাজ শুরু হল৷ ‘ভাসমান ঝাড়ু’ দিয়ে গভীরে থাকা আবর্জনা উঠে আসছে খুব সহজে৷ কয়েকমাস পর্যন্ত ক্যালিফোর্নিয়া-হাওয়াই পর্যন্ত চলবে আবর্জনা সাফাইয়ের কাজ৷ প্রশান্ত সাগরের বিরাট এই আবর্জনার এলাকা ‘গ্রেট পেসিফিক গারবেজ প্যাচ’ নামে পরিচিত৷
অভিনব উপায়ে চলছে আবর্জনা পরিষ্কারের কাজ৷ সমুদ্রে জাল পেতে আছে ভাসমান ঝাড়ু৷ যা দীর্ঘে ২০০০ ফুট৷ এই বিশাল আবর্জনা পরিষ্কারের জাল সানফ্রান্সিসকো থেকে শুরু৷ ‘দ্য ওসান ক্লিন–আপ’ সংস্থার উদ্যোগে চলছে জঞ্জাল সাফাইয়ের কাজ৷ সমুদ্রে প্ল্যাস্টিকের আধিক্য সবচেয়ে বেশি৷ এই আবর্জনা পরিষ্কারের উদ্যোক্তা বোয়াল স্লট। যিনি মাত্র ২৪ বছর বয়সে প্রশান্ত মহাসাগর আবর্জনামুক্ত করার কাজে নেমেছেন৷
তিনি জানিয়েছেন, ৬০ থেকে ৭০ দশকের প্ল্যাস্টিক এখনও সমুদ্রে ভাসমান৷ কারণ প্ল্যাস্টিক সহজে সমু্দ্রে থেকে যায় না৷ তাই পরিষ্কারের জন্য ভাসমান জাল ‘ইউ’ আকৃতির৷ যেখানে প্রথমেই ধরা পড়ছে প্ল্যাস্টিক৷ অভিনব প্রযুক্তির ধাতব জালটি সৌর বিদ্যুত দ্বারা পরিচালিত৷ জাল জুড়ে রয়েছে সোলার ল্যাম্প৷ জালটি জলস্তরের যতটা জায়গা জুড়ে আবর্জনা ঠিক সেই পর্যন্ত যায়৷ এর ফলে জলের মাছও বিপদে পড়ে না৷
ধাতব জালটি স্তরে স্তরে ভাগ করা৷ যেখানে মাছ ফাঁদে পড়লেও, বেরিয়ে যাওয়ার পথ আছে৷ এছাড়া প্ল্যাস্টিক জমা হওয়ারও আলাদা জায়গা রয়েছে৷ আবর্জনা সাফাই করে জমা করা হচ্ছে বড় জাহাজে৷ ইতিমধ্যেই প্রায় ৯ মিলিয়ন টন প্লাস্টিক সমুদ্রল থেকে তোলা হয়েছে৷ অনুদানের মাধ্যমে চলছে এতবড় আবর্জনা পরিষ্কারের কাজ৷ ২০২০ সালের মধ্যে প্রশান্ত মহাসাগর আবর্জনামুক্ত করাই উদ্দেশ্য৷ অনুদানের ঝুলিতে ইতিমধ্যেই ৩৫ মিলিয়ন ডলার জমা পড়েছে৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জীবনের শেষ টেস্টে অ্যালিস্টার কুকের সেঞ্চুরি

খেলার খবর: এই ভারতের বিপক্ষেই টেস্ট ক্রিকেটের মধ্য দিয়ে নাগপুরে আন্তর্জাতিকে অভিষেক হয় অ্যালিস্টার কুকের। অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন কুক। জীবনের শুরুর টেস্টে প্রথম ইনিংসে ৬০ রান করা ইংলিশ এ ওপেনার। দ্বিতীয় ইনিংসে ১০৪ রান করে অপরাজিত থাকেন তিনি।
যে ভারতীয় দলের বিপক্ষে টেস্ট ক্রিকেট দিয়ে কুকের অভিষেক হয়, সেই ভারতের বিপক্ষেই ঘরের মাঠে ওভালে জীবনের শেষ টেস্ট খেলছেন ইংল্যান্ডের অন্যতম সেরা এ ক্রিকেটার।
শুক্রবার শুরু হওয়া ওভাল টেস্টের প্রথম ইনিংসে ৭১ রান সংগ্রহ করা কুক, দ্বিতীয় ইনিংসে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৩২ রান নিয়ে ব্যাট করছেন।
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে আগে ব্যাট করে ৩৩২ রান সংগ্রহ করেছিল স্বাগতিক ইংল্যান্ড। জবাবে ২৯২ রানে অলআউট হয়ে যায় সফরকারী ভারত।
৪০ রানের লিড পাওয়া ইংল্যান্ড দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬২ রানে দুই উইকেট হারায়। তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক জো রুটকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন ওপেনার অ্যালিস্টার কুক।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২৮৯ রান। ইতিমধ্যেই তৃতীয় উইকেটে ২২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ফেলেছেন কুক-রুট। ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি (১৩২) করে অপরাজিত আছেন কুক। আর ১৪তম সেঞ্চুরি (১০৮) গড়েছেন রুট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest