সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলনসাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা গ্রেফতারসাতক্ষীরায় প্রভাষকের পদোন্নতিতে মহাপরিচালকের প্রতিনিধি হলেন ঝাউডাঙ্গা কলেজ অধ্যক্ষগণঅভ্যুত্থান স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের স্মরণসভামাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসীচলতি মাসেই হতে পারে ছাত্রদলের নতুন কমিটি : আলোচনায় যারাপেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

সাতক্ষীরায় জেলা পুলিশের ট্রাফিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

আসাদুজ্জামান: “ট্রাফিক আইন জানুন ও মেনে চলুন, যত্রতত্র গাড়ি পার্কিং থেকে বিরত থাকুন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা কর্মসুচির মধ্যে ট্রাফিক ক্যাম্পেইন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের খুলনা রোড মোড়ে ট্রাফিক আইন সম্পর্কে জনগনকে সচেতন করতে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে উক্ত ট্রাফিক ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। ট্রাফি ক্যাম্পেইনে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) হুমায়ন কবির, সদর সার্কেল মেরিনা আক্তার, বিআরটিএ এর উপ-পরিচালক প্রকৌশলী তানভির আহমেদ, জেলা বিশেষ শাখার পরিদর্শক আজম খান, সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ সময় পুলিশ সুপারের নেতৃত্বে শহরের খুলনা রোড মোড়ে ট্রাফিক আইন সম্পর্কে জনগনকে সচেতন করতে বিভিণœ লিফলেট ও হ্যান্ডবিল বিতরন, ব্যানারসহ মানববন্ধন এবং বিভিন্ন গাড়ির কাগজ-পত্র চেক করা হয়।
উক্ত ট্রাফিক ক্যাম্পেইন থেকে চালক ও সাধারন জনগনকে ট্রাফিক আইন সম্পর্কে ধারনা দেয়া হয় এবং তা মেনে চলা ও যত্রতত্র গাড়ি পার্কিং থেকে বিরত থাকার আহবান জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২০ অক্টোবর ভোমরা সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের নির্বাচন

ভোমরা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এসোসিয়েশন এর নির্বাচনী সাধারণ সভা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব কাজী নওশাদ দিলওয়ার (রাজু)। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান (নাসিম)। উক্ত সাধারণ সভায় প্রায় শতাধিক সদস্যের উপস্থিতে আগামী ২০ শে অক্টোবর, ২০১৮ খ্রিঃ তারিখে নির্বাচনের দিন ধার্য করে মেসার্স বি এম কর্পোরেশনের আব্দুল গফুর সরদার প্রধান নির্বাচন কমিশনার, মেসার্স জবা এন্ড ব্রার্দার্সের জালাল উদ্দিন আকবর ও শাওন এন্ট্রারপ্রাইজের আব্দুস সালামকে নির্বাচন কমিশনার করে ০৩ (তিন) সদস্য বিশিষ্ট্য নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেএফসির ফাস্ট ফুডে মুরগির ‘কাঁচা হৃৎপিণ্ড’

অনলাইন ডেস্ক: ফাস্ট ফুড চেইন কেএফসি’র খাবারে মুরগির একটি কাঁচা হৃৎপিণ্ড পাওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। অস্ট্রেলিয়ায় ফুড চেইনটির একটি শাখা থেকে রাতের খাবার কেনার পর সেখানে হৃৎপিণ্ড খুঁজে পায় এক তরুণ।
গত সপ্তাহে টিমোথি নামের ২১ বছর বয়সী ওই তরুণ মেলবোর্নে কেএফসির একটি শাখা থেকে রাতের খাবারের জন্য একটি ‘অরিজিনাল টেন্ডারস বক্স (ওটিবি)’ নিয়ে আসেন। পরে ছোট ছোট টুকরা করা চিকেনের টেন্ডারের ভেতর একটি কাঁচা হৃৎপিণ্ড খুজে পান তিনি।
টিমোথি বলেন, আমি বক্সের ভেতরের চিকেনের ছোট ছোট টুকরাগুলো দেখার সময় খেয়াল করি যে এই খাবার ঠিকঠাক নেই। এটি অন্যগুলোর থেকে আলাদা এবং কেমন যেনো কালো কালো। আমি প্রথম যখন এটি ধরে দেখলাম তখন আমার কোনো ধারণা ছিল না যে এটি আসলে কী।
পরে ওই তরুণ কেএফসি অস্ট্রেলিয়ার ফেসবুক পেইজে প্রকাশ্যে এ বিষয়ে অভিযোগ তোলেন। তিনি সেখানে লেখেন, উফ, কেএফসি তোমরা কি আমাকে ব্যাখ্যা করবে বিশ্বের মধ্যে কেন আমিই আমার খাবারের মধ্যে একটা কাঁচা মুরগির হৃৎপিণ্ড পেলাম? এটা কি তোমাদের জন্য খুব স্বাভাবিক না-কি আমি সৌভাগ্যবান?
রান্নার পদ্ধতি অনুস্মরণে কেএফসি খুব অলস; এমন অভিযোগ এনে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির প্রতি বিরক্ত ফেসবুকের এক ব্যবহারকারী।
টিমোথি বলেছেন, মেলবোর্নের দক্ষিণ-পূর্বাঞ্চলে কেএফসির ন্যারে ওয়ারেন শাখার নিয়মিত গ্রাহক ছিলেন তিনি। দুই সপ্তাহের মধ্যে অন্তত একবার তিনি কেএফসি থেকে খাবার নিয়ে আসতেন।
২১ বছর বয়সী এই তরুণ কেএফসির মেলবোর্ন শাখার ম্যানেজারের কাছে অভিযোগ করেছিলেন। পরে তাকে খাবারের টাকা ফেরত দেয়া হয়।
এই ভুলের জন্য ক্ষমা চেয়েছে কেএফসি অস্ট্রেলিয়া। ফুড চেইন জায়ান্ট এই প্রতিষ্ঠান বলছে, খাবার তৈরির সময় আরো বেশি যত্নবান হওয়ার জন্য কর্মীদের নির্দেশ দিয়েছেন তারা।সূত্র : ডেইলি মেইল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রতি আসনে একটি করে ইভিএম রাখার প্রাথমিক প্রস্তুতি

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব আসনে অন্তত একটি করে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে একটি কার্যবিবরণী তৈরি করা হয়েছে।
এতে বলা হয়েছে, আগামীতে সব উপজেলা, সিটি করপোরেশন এবং সংসদের ৩০০ আসনের প্রতিটিতে অন্তত একটি করে ইভিএম ব্যবহার করলে আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এ কারণে ইভিএম মেলাসহ ট্রেনিংয়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১৫ অক্টোবরের মধ্যে মেলা করা হবে। মেলায় ঢাকা সিটির প্রতি ওয়ার্ড থেকে ১০ থেকে ১৫ ভোটার আনার পরিকল্পনা রয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের পরিকল্পনাকে সামনে রেখে মেলা আয়োজন করতে যাচ্ছে ইসি। ১৫ অক্টোবরের মধ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে মেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। দুই দিনব্যাপী মেলায় লোকসমাগম ঘটাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে কমিটি।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালকে (ডিজি) এ মেলার সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে। মেলায় আমন্ত্রণ জানানো হচ্ছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের। তবে ইসির মূল অংশীজন রাজনৈতিক দলকে সেখানে আমন্ত্রণ জানানো হচ্ছে না।
ইভিএম মেলা বাস্তবায়নে ২৮ আগস্ট সভার আয়োজন করা হয়।
সভার কার্যবিবরণী থেকে আরও জানা যায়, ১৫ অক্টোবরের মধ্যে সুবিধাজনক সময়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন, ওয়েবসাইট এবং ফেইসবুকের মাধ্যমে মেলা সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানো হবে। এজন্য ইসির ওয়েবসাইটে রেজিস্ট্রেশন পেজ খোলা হবে।
প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানের পর রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। দ্বিতীয় দিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সভায় বড় বড় কলেজ ও বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে শিক্ষার্থীদের মেলায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানানোর সিদ্ধান্ত হয়।
এছাড়া ঢাকা মহানগরীর থানা নির্বাচন অফিসগুলো সিটি করপোরেশনের কাউন্সিলরদের মাধ্যমে প্রতিটি ওয়ার্ড থেকে ১০ থেকে ১৫ জনের বিভিন্ন বয়সী ভোটারদের একটি করে গ্রুপকে মেলায় আনার জন্য ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
বিষয়টি সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন এলাকার থানা নির্বাচন অফিসাররা তথ্য দেবেন এবং ঢাকা জেলার নির্বাচন অফিসার তা নিশ্চিত করবেন।
মেলার খরচ ডাটা শেয়ারিং চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নেওয়া হবে।
সভায় উপস্থিত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, রাজনৈতিক দলগুলোকে মেলায় আমন্ত্রণের বিষয়ে কোন আলোচনা হয়নি। মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। সেখানে চাইলে রাজনৈতিক দলগুলো অংশ নিতে পারবে। তবে সেখানে কোন পরামর্শ গ্রহণ বা আপত্তি জানানোর কোন সুযোগ থাকবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধর্মীয় সুখে শীর্ষে কানাডা, বাংলাদেশ ৮৩ তম

অনলাইন ডেস্ক: ধর্মীয় বৈচিত্র্যতা, ধার্মিক জনসংখ্যা, ধর্মীয় স্বাধীনতা, সহনশীলতাসহ বেশ কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে বিশ্বের সবচেয়ে ধর্মীয় সুখী দেশের তালিকার শীর্ষ স্থানে রয়েছে কানাডা। তবে তালিকার শেষের দিকে রয়েছে বাংলাদেশ।
১১৫টি দেশকে নিয়ে বৈশ্বিক ধর্মীয় সুখী দেশের এই তালিকায় বাংলাদেশ রয়েছে ৮৩তম অবস্থানে। যুক্তরাজ্যভিত্তিক বিলাসবহুল ভ্রমণ পরিকল্পনা সংস্থা ওয়ে ফেয়ারার ট্রাভেল এই তালিকা প্রকাশ করেছে।
ধর্মীয় বৈচিত্র্যতা, ধার্মিক জনসংখ্যা, ধর্মীয় স্বাধীনতা, সহনশীলতা, আধ্যাত্মিকতা, সুস্বাস্থ্য ও জীবন-যাপনের মান; এই সাতটি মানদণ্ডের প্রত্যেকটিতে স্কোর ৭ ধরে মোট ৪৯ স্কোর নির্ধারণ করা হয়েছিল।
ওয়ে ফেয়ারার ট্রাভেলের এই তালিকার শীর্ষে থাকা কানাডা ধর্মীয় বৈচিত্র্যতা সূচক ও জীবন-যাপনের মানে সর্বোচ্চ স্কোর ৭ করে পেয়েছে; অন্যান্য পাঁচটি সূচকের চারটিতে ৬ করে এবং ধর্মীয় জনসংখ্যায় পেয়েছে ২। মোট ৪৯ স্কোরের মধ্যে ৪০ পেয়ে শীর্ষে রয়েছে কানাডা।
কানাডার পরে শীর্ষ দশ দেশের তালিকায় দ্বিতীয় ইতালি (৩৬স্কোর), তৃতীয় ভারত, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এই চার দেশের স্কোর সমান ৩৪ করে হলেও ধর্মীয় বৈচিত্র্যতা ও জীবন-যাপনের মানের তারতম্যের কারণে জাপান চতুর্থ, যুক্তরাজ্য পঞ্চম ও যুক্তরাষ্ট্র ষষ্ঠ স্থানে রয়েছে।
এছাড়া অপর চার দেশের মধ্যে মেক্সিকো ৩৩ স্কোর পেয়ে সপ্তম, অস্ট্রেলিয়া এবং ফিলিপাইন সমান ৩২ স্কোর পেয়ে অষ্টম এবং নবম ও সমান ৩১ স্কোর পেয়ে জার্মানি এবং সুইজারল্যান্ড যথাক্রমে দশম এবং এগারোতম স্থানে রয়েছে।
দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে ভারত। দেশটি ৩৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে থাকলেও বাংলাদেশ এই তালিকায় রয়েছে ৮৩ তম অবস্থানে; স্কোর ১৯। অন্যদিকে, নেপাল ২৭ স্কোর পেয়ে ২৩ তম, শ্রীলঙ্কা ২৬ পেয়ে ২৮, ২৪ পেয়ে সিঙ্গাপুরের স্থান ৪১তম।
১৮ স্কোর পেয়ে পাকিস্তানের অবস্থান ৯৩তম। তালিকার একেবারে তলানিতে রয়েছে সিরিয়া (১১৫তম); সাত সূচকে দেশটির মোট স্কোর ১২।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতিসংঘে গিয়ে কান্নাকাটি করছে বিএনপি : কাদের

দেশের খবর: জনগণের ওপর আস্থা নেই বলেই বিএনপি দেশকে ছোট করে জাতিসংঘে গিয়ে কান্নকাটি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির ওয়েবসাইট উদ্বোধন করতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, বিএনপি রাজনীতি করে পরবর্তী নির্বাচনের জন্য আর আওয়ামী লীগ রাজনীতি করে পরবর্তী প্রজন্মের জন্য।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে কাদের বলেন, দলের প্রতিটি সহযোগী সংগঠনকে যুগের সঙ্গে তাল মিলিয়ে তৈরি করতে হবে। গুজবকে সন্ত্রাসের থেকেও ভয়ঙ্কর উল্লেখ করে তা মোকাবিলায় নিজেদের প্রস্তুত করার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস কখনো ষড়যন্ত্রের নয়। কাউকে হত্যা করতে যায়নি, জাতির পিতা হত্যাকাণ্ডের শিকার—গোটা পরিবার নিয়ে। শেখ হাসিনার স্বপ্ন নেক্সট জেনারেশন, এদের স্বপ্ন নেক্সট ইলেকশন। ক্ষমতা ছাড়া এরা আর কিছুই বোঝে না। বিএনপি নামক দলটি, তার দোসররা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করে।’
জাতিসংঘ সদর দপ্তরে গিয়ে বিএনপি নেতাদের বৈঠকের সমালোচনা করে কাদের বলেন, বাংলাদেশ কি সোমালিয়া, কঙ্গো বা সুদানের মতো যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রে পরিণত হয়েছে নাকি যে জাতিসংঘে গিয়ে দেন দরবার করতে হবে?
আওয়ামী লীগ নেতা বলেন, ‘কোনো বিদেশি শক্তি আমাদের ক্ষমতায় বসাতে পারবে না। জনগণের প্রতি আস্থা থাকলে বিদেশে গিয়ে নালিশ করে দেশকে আপনারা ছোট করার মতো ছোট মানসিকতার পরিচয় দিতে পারতেন না। এত সংকীর্ণচিত্ত একটা রাজনৈতিক দল কী করে হয়?’ নির্বাচনের সময় আর বেশি নেই জানিয়ে দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সম্পাদক আলাউদ্দীনের হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় দৈনিক পত্রদূত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স. ম আলাউদ্দীন হত্যাকারীদের দ্রুত বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৫-০৯-২০১৮) সকাল ১১টায় স. ম আলাউদ্দীন হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক জেলা মুক্তিযোদ্ধা সংদের কমান্ডার মোশারফ হোসেন মশুর সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম,
জেলা জাপার সভাপতি শেখ আজহার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু বকর সিদ্দিক, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, ওয়ার্কার্স পার্টির নেতা এড. ফাহিমুল হক কিসলু,বাসদ নেতা এড. আজাদ হোসেন বেলাল, জাসদ নেতা অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সম আলাউদ্দীন তনয়া লায়লা পারভীন সেঁজুতি, সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ, আনসার আলী, ইখতিয়ার হোসেন, স. ম আতিয়ার রহমান প্রমুখ। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তারা দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের খুনিদের দ্রুত বিচার ও ফাঁসির দাবী জানিয়ে বলেন,আলাউদ্দীন ছিলেন সাতক্ষীরার গণমানুষের নেতা। মাটি ও মানুষের নেতা। আধুনিক সাতক্ষীরার রূপকার। অসহায় নির্যাতীত, নিপীড়িত মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আজীবন নেতৃত্ব দিয়েছেন স. ম আলাউদ্দীন। চোরাকারবারি গডফাদারদের সাথে তিনি কখনো আপোষ করেননি। ২২বছর ধরে স. ম আলাউদ্দীন হত্যার বিচারের অপেক্ষায় সাতক্ষীরাবাসি। ১৯৯৬ সালের ১৯জুন নিজ পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় ঘাতকের কাটারাইফেলের গুলিতে নিহত হত স. ম আলাউদ্দীন। বক্তারা স. ম আলাউদ্দীনের হত্যারকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানিয়ে বলেন, খুনিদের বিচার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবে না। বিচার নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তা সহ্য করা হবে না। বক্তারা সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

১৫.০৯.২০১৮

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে সাড়ে ৪ মণ গাঁজা

দেশের খবর: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জ্বালানী মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত মাইক্রোবাস থেকে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর এলাকা থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কুমিল্লার দেবীদ্বার উপজেলার মো. রিপন (২৪), কসবা উপজেলার জাকির হোসেন (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার গিয়াস (২২) কে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কসবা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মৃনাল দেবনাথ জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজাবহন কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিসহ ওই তিনজনকে আটক করা হয়। মাদক কারবারিরা কৌশলে জ্বালানী মন্ত্রণালয়ের স্টিকার ব্যবহার করে গাঁজা পাচারের চেষ্টা করেছিল। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest