সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনাসাতক্ষীরায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্যদেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠন

দুই যুগ পরে ঢাকাই সিনেমায় অঞ্জু

বিনোদনের খবর: অঞ্জু ঘোষ একসময় ‘বেদের মেয়ে জোছনা’ চলচ্চিত্র দিয়ে পুরো দেশ কাঁপিয়েছিলেন। বাংলা চলচ্চিত্র ইতিহাসের সফল ছবিগুলোর মধ্যে শীর্ষ ছবির একটি ‘বেদের মেয়ে জোছনা’। তবে দীর্ঘদিন ধরে বাংলাদেশে ছিলেন না সিনেমাটির নায়িকা অঞ্জু ঘোষ।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) চলচ্চিত্র শিল্পী সমিতির আমন্ত্রণে অঞ্জু ঘোষ ঢাকা এসেছেন। কিংবদন্তী এই অভিনেত্রী ঢাকাই এসেছেন এফডিসিকে এক নজর দেখার জন্য।
জানা গেছে, বেশ কিছু পরিকল্পনা নিয়েই অঞ্জু ঘোষের এবারের এই ঢাকা সফর। চমক হিসেবে নতুন কোনও ছবিতে অভিনয়ের ঘোষণা আসতে পারে। ঢাকাই ইন্ডাস্ট্রিতে সিনেমা প্রযোজনা করবেন বলেও শোনা যাচ্ছে। এছাড়া সফরে অঞ্জু চলচ্চিত্রের তার প্রিয় মানুষদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
অঞ্জু ঘোষের আসল নাম অঞ্জলি ঘোষ। তিনি চট্টগ্রামের মঞ্চে বাণিজ্যিক নাটকের অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন। বাংলাদেশের স্বাধীনতার আগে অঞ্জু ঘোষ ব্রাহ্মণবাড়িয়ার ভোলানাথ অপেরার হয়ে যাত্রায় নৃত্য পরিবেশন করতেন ও গান গাইতেন।
১৯৮২ সালে এফ, কবীর চৌধুরী পরিচালিত ‘সওদাগর’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। ছবিটি ব্যবসায়িকভাবে সফল ছিল। তিনি বাংলার নীলো নামে পরিচিত ছিলেন। প্রথম সিনেমার মাধ্যমেই তিনি রাতারাতি তারকা বনে যান।
১৯৮৬ সালে তার ক্যারিয়ার বিপর্যয়ের মুখে পড়ে। ১৯৮৭ সালে অঞ্জু সর্বাধিক ১৪টি সিনেমাতে অভিনয় করেন, মন্দার সময়ে যেগুলো ছিল সফল ছবি। তার অভিনীত ‘বেদের মেয়ে জোছনা’ অবিশ্বাস্য রকমের ব্যবসা করে এবং সৃষ্টি করে নতুন রেকর্ড। তিনি সুঅভিনেত্রীও ছিলেন।
এরপর তার ছবি ধারাবাহিকভাবে ব্যর্থ হতে থাকলে ১৯৯৬ সালে দেশ ছাড়েন অঞ্জু। তখন থেকেই কলকাতায় বসবাস করছেন এই নায়িকা। কলকাতার চলচ্চিত্রে অভিনয় করতে থাকেন। বর্তমানে তিনি ভারতে বিশ্বভারতী অপেরায় যাত্রাপালায় অভিনয় করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউটিউব চ্যানেলে ‘মেঘকন্যা’র গান নিয়ে ফেরদৌস-রুবিনা

বিনোদনের খবর: মিনহাজ অভি পরিচালিত ‘মেঘকন্যা’ ছবির একটি গান গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে। ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন ফেরদৌস ও নিঝুম রুবিনা। ছবিটি মুক্তির জন্য আগামী ১২ অক্টোবর তারিখ প্রযোজক সমিতিতে নিবন্ধন করা হয়েছে। ছবিটি প্রযোজনা করেছে জয়া মিডিয়া প্রডাকশন।
‘এমন ভালোবাসবো তোমায়’ শিরোনামের গানটির সঙ্গীত আয়োজন করেছেন সৈকত আলী ইমন। কন্ঠ দিয়েছেন ন্যান্‌সি ও তাসিফ। ৪মিনিট ৩৯ সেকেন্ডের এই গানে নায়ক ফেরদৌস ও নিঝুম রুবিনাকে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে দেখা যায়।
জয়া মিডিয়া প্রোডাকশনের কর্ণধার এজেডএম জাহাঙ্গীর কবির বলেন, ‘আমরা ছবিটি আগামী ১২ অক্টোবর মুক্তি দিচ্ছি। চলতি সপ্তাহ থেকে আমরা ছবির প্রচার চালাচ্ছি। এরই অংশ হিসেবে গতকাল ছবির প্রথম রোমান্টিক গানটি প্রকাশ করা হলো। ছবিতে আরো কিছু চমক প্রদ গান রয়েছে আশাকরি সবার কাছে ভালো লাগবে।’
জাহাঙ্গীর কবির আরো বলেন, ‘একটা চলচ্চিত্র শুরু করার আগে অনেক গবেষণা করে কাজটি করতে হয়। আমাদের এই ছবিটি নিয়েও সূক্ষ্মভাবে কাজটি করেছি। ছবিটি দেখার পর আমি বিশ্বাস করি দর্শক আমার সাথে একমত হবেন যে এই ছবিতে নায়ক ফেরদৌস সঠিক কাস্টিং।’
ছবির কাহিনীতে দেখা যাবে নিজের সন্তানের পরিচয় দিতে পারছেন না মায়া (নিঝুম রুবিনা)। তিনি কোনদিন মিথ্যা কথা বলেন না। সন্তানের বাবার পরিচয় দিতে পারছেন না তিনি। কারণ, ফাহিম (ফেরদৌস) মেয়েকে গর্ভে রেখেই দেশের বাইরে চলে যান। এরপর থেকে আর কোনো যোগাযোগ করেন না। মেয়েকে বাধ্য হয়ে আশ্রমে দিয়ে দেন মা। আশ্রমে মায়া মাঝে মাঝেই সন্তানকে আদর করতে আসেন। এ ধরনের টানাপড়েনের মধ্য দিয়ে এগোতে থাকে গল্পের কাহিনী।
জয় ফিল্মসের ব্যানারে ছবিটির চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন পরিচালক নিজেই। সংলাপের কাজ করেছেন গাজী রাকায়েত। ছবিটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ, শম্পা, রেবেকা, সাবরিনা, হৃদা ও সিক্তা। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুচরিতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রাজিলের ‘নিয়মিত’ অধিনায়ক হলেন নেইমার

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপে ম্যাচ অনুযায়ী অধিনায়ক বদল করেছেন ব্রাজিল কোচ টিটে। বিশ্বকাপ শেষে অধিনায়ক বদলের রীতি থেকে বেরিয়ে এলেন সেলেসাও কোচ। অধিনায়ক না হয়েও এতদিন যিনি মাঠের খেলায় নেতৃত্ব দিয়ে এসেছেন, সেই নেইমারের হাতেই দীর্ঘমেয়াদের জন্য তুলে দিলেন নেতার আর্মব্যান্ড।

ব্রাজিলের অধিনায়কত্ব সামলানোটা নেইমারের জন্য নতুন নয়। আগেও সামলেছেন জাতীয় দলের দায়িত্ব। শুক্রবার নিউজার্সিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পিএসজি তারকার দ্বিতীয় দফার অধিনায়ক-অধ্যায়।

বিশ্বকাপে খুব একটা ভালো করতে পারেনি ব্রাজিল। বেলজিয়ামের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই শেষ হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ‘হেক্সা’ মিশন। সেই আসরে বারবার ফাউলের অভিনয় করে ভক্তদের সমালোচনাও কুড়িয়েছেন নেইমার।

এতকিছুর পরও শিষ্যের উপর ভরসা রেখে নেইমারের কাঁধেই অধিনায়কের ভার তুলে দিলেন টিটে। দায়িত্ব পাওয়ার পর নেইমারও বলছেন, তার জন্য ইতিবাচক কিছুই হতে যাচ্ছে নেতৃত্বের বিষয়টি, ‘আমি আবারও দায়িত্ব নিলাম, কারণ আমি প্রতিনিয়তই শিখি এবং ভবিষ্যতেও অনেক শিখব। আর এই দায়িত্ব আমার জন্য ভালোই হবে বলে আমি মনে করি।’

নিজের দিকে ধেয়ে আসা সমালোচনা নিয়েও মুখ খুলেছেন ব্রাজিলের নতুন অধিনায়ক, ‘আমি অনেকবার সমালোচনার লক্ষ্যবস্তু হয়েছি। বেলজিয়ামের বিপক্ষে আমি কথা বলার মতো অবস্থানে ছিলাম না। যখন কথা বলিনি, তখন চুপ করেই ছিলাম। কারণ নীরবতাই সেরা উত্তর।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, পুড়ে ছাঁই ৪টি দোকান

আসাদুজ্জামান: সাতক্ষীরায় কলারোয়ায় বৈদ্যুতের শট-সার্কিট থেকে আগুন লেগে চারটি ফার্নিচারের দোকন পুড়ে ভুস্মিভুত হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকার ফার্নিচার ও কাঠ। শুক্রবার ভোরে কলারোয়া বাজারের বলফিল্ড সংলগ্ন সড়কের পাশে অবস্থিত চারটি দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত নাইসা ফার্নিচারের মালিক বদরুজ্জামান জানান, শুক্রবার ফজরের নামাজের পর কোন একটি দোকান থেকে বৈদ্যতিক শট সার্কিট থেকে আগুন লেগে চারটি দোকান ভুস্মিভুত হয়েছে। ক্ষতি হয়েছে ৩০ লক্ষ টাকার মালামাল। সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রেনে আনে বলে তিনি জানান। ক্ষতিগ্রস্ত চারটি দোকান হলো, নাইসা ফার্নিচার, আকরাম ফার্নিচার, খালেক ফার্নিচার ও গাজী ফার্নিচার।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক নজরুল ইসলাম জানান, দোকানে আগুন লাগার খবর শুনে তার নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যেয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায় বলে তিনি জানান।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, চারটি ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকান মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৫

আসাদুজ্জামান: নাশকতার লক্ষ্যে জড়ো হয়ে গোপন বৈঠককালে দুটি পৃথক অভিযানে জামায়াত ও বিএনপির পাঁচজনকে গ্রেফতার করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাদেরকে শ্যামনগরের বালিয়াপুর ও আশাশুনির বসুখালি থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি ককটেল, কিছু ধারালো অস্ত্র এবং সাংগঠনিক ও জ্বিহাদি বইপত্র ছাড়াও বিপুল পরিমান লিফলেট জব্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক শাহরিয়ার হাসান জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম ও ফিংড়ি ইউনিয়ন জামায়াতের আমির আজহারুল ইসলাম। তাদের কাছ থেকে সাংগঠনিক বইপত্র ও লিফলেট জব্দ করা হয়।
গোয়েন্দা পুলিশ কর্মকর্তা আরও বলেন একই রাতে আশাশুনির বসুখালি বাজারের খায়রুলের মাছের ঘরে গোপন বৈঠক করছিল নাশকতার বহু মামলার তিন আসামি উপজেলার গোদাড়া গ্রামের হাবিবুর রহমান, বসুখালির আলি হায়দার ও মো. আশরাফুল। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকটি ধারালো অস্ত্র।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পিতাকে নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন শ্যামনগর আ.লীগ নেতা দোলন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য এস এম ফজলুল হক ও সাংসদ পুত্র শ্যামনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এসময় প্রধানমন্ত্রীর স্নেহ ভালবাসায় সিক্ত হন তরুণ নেতা দোলন।
এস এম আতাউল হক দোলন বলেন, ‍”আমার রাজনৈতিক জীবন ধন্য হয়েছে। ” তিনি দাবি করেন, সৌজন্য সাক্ষাতে মাননীয় প্রধানমন্ত্রী আসন্ন একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনে মনোনয়ন বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন।
এব্যাপারে আতাউল হক দোলন তার নিজ ফেসবুক এ্যাকাউন্টে লিখেছেন, ” গণভবনে বঙ্গবন্ধু কন্যা,মাননীয় তিনি লিখেছেন প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা,র সাথে সাক্ষাৎ ছিল আমার রাজনৈতিক জীবনের বড় প্রাপ্তি। ছোট থাকায় বঙ্গবন্ধুর সাথে দেখা হয়নি কখনও শুনেছি তিঁনি নেতা কর্মীদের অন্তর দিয়ে ভালোবাসতেন। গত কাল ৬ সেপ্টেম্বর সন্ধায় গণভবনে তাঁরই সুযোগ্য উত্তরসুরি সেটির প্রমান দিলেন। আমার পিতা এ,কে,ফজলুল হক গণপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য তিঁনি যখন বঙ্গবন্ধুর সাথে এবং নেত্রীর সাথে তাঁর রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে স্মৃতি চারন করে আমাকে প্রিয় নেত্রীর হাতে তুলেদিয়ে আবেগ জড়িত কষ্ঠে বলছিলেন আমি মৃত্যু মুখে হয়তো আপনার সাথে আর দেখা করতে পারবো না। আমার ছেলে টাকে আপনার হাতে দিয়ে গেলাম রাজনীতি করার জন্য ওকে একটু দেখবেন তখন নেত্রীর হাতে আমার ও আমার পিতার হাত আমি আবেগ বসত আমার অপর হাত দিয়ে নেত্রীর অপর একটা হাতের বাহু ধরে কথা বলছিলাম তখন নিরাপত্তার দায়িত্বে থাকে এস,এস,এফ এর সদস্য বৃন্দ আমাকে সরিয়ে দিতে চাইলে তিঁনি তাদের উপর রেগে উঠে বলেন ওকে সরতে বলছেন কেন?জবাবে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ বলেন উনি আপনার হাত ধরে কথা বলছে সে জন্য। তখন উঁনি তাদের উপর আরও ক্ষিপ্ত হয়ে বলেন যে সে আমার কর্মী আমার জন্য জীবন দিতে পারে হাত ধরেছে তাতে কি হয়েছে।সে তো পারমিশান নিয়েই এসেছে। আমি নিরাপত্তা কর্মীদের ভয়ে প্রিয় নেত্রীর হাত ছেড়ে দেই পরে নেত্রী পুনরায় বলে আমার হাত ধরতে। আমি দু,হাতে আমার মমতাময়ী নেত্রীর হাত ধরলাম আর নেত্রী অপর হাত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিলেন এবং বললেন তোমার দলীয় কর্মকান্ডে আমি খুশি সে সময় আমি সাতক্ষীরা-৪ নির্বাচনী এলাকায় সরকারের যে উন্নয়ন ও সফালতার চিত্র তুলে ধরে যে লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করেছি তার কয়েকটা কপি উঁনাকে দেখালে উঁনি আরও খুশি হন এবং বলেন এটাই বেশী বেশী প্রচার করতে হবে যেটা ঐ সময়ে গনভবণে সাক্ষাতকালে আসা অনন্য সকল ব্যক্তিবর্গ ও গনভবণে দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ প্রত্যাক্ষ করেছে। পরে প্রিয়নেত্রী তাঁর ক্যমেরা ম্যানকে বলেন আমাদের ছবি তুলতে। সত্যি এটা আমার রাজনৈতিক জীবনের সব চেয়ে বড় পাওয়া।”
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, “সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দলীয় কোন্দল; ‘ক্ষুব্ধ’ শেখ হাসিনার কঠোর বার্তা

দেশের খবর: আসন্ন নির্বাচনকে ঘিরে দেশের নানা স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগের কোন্দল বেড়েই চলেছে। ইতোমধ্যে বরগুনা ও দিনাজপুরে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। সেখানকার দুই এমপিকে অবাঞ্ছিতও ঘোষণা করার মতো ঘটনা ঘটেছে।
দলের এমন কোন্দল নিয়ে ক্ষুব্ধ খোদ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের রুদ্ধদ্বার বৈঠকে এ নিয়ে সাংগঠনিক সম্পাদকদের শাসিয়েছেন এবং দলে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
বৈঠকে শেখ হাসিনা বলেছেন, ‘অনেক কষ্ট করে আজকে আওয়ামী লীগ ও নৌকা মার্কাকে এই অবস্থানে নিয়ে এসেছি। নৌকার বিপক্ষে যারা কাজ করবে তাদেরকে কোনোভাবেই মেনে নেয়া হবে না। আমাদের দলের নেতাকর্মী যারা আছেন তাদের যদি স্থানীয় সংসদ সদস্য বা দলের নেতাদের প্রতি কোনো বক্তব্য থাকে, সেটা তারা লিখিত আকারে আমাদের দলকে জানাক। কিন্তু সেটা না করে দলের এমপিদেরকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা, এমপিদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা, এটা দলীয় শৃঙ্খলা পরিপন্থী; সবাইকে নিয়ম মেনে চলতে হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না।’
স্থানীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে যারা এমন আচরণ করেছেন, তাদেরকে কারণ দর্শানো নোটিশ দিতে এবং যেসব এমপির বিরুদ্ধে এমন ঘটনা ঘটেছে, কেন তাদের বিরুদ্ধে এটা ঘটেছে, তা জানতে চেয়ে চিঠি দিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশ দিয়েছেন তিনি।
বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা এসব তথ্য নিশ্চিত করেছেন।
একই সাথে যেসব নেতা ও এমপি এখনো অন্য দলের নেতাদের দলে ভিড়াচ্ছেন, তাদের তালিকা করারও নির্দেশ দিয়েছেন দলের প্রধান।
বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, দেশের বিভিন্ন জায়গায় দলীয় কোন্দল দেখা দিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় কোন্দল নিরসনে বিশেষ গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তৃণমূল কর্মীদের যে দূরত্ব সৃষ্টি হয়েছে। আগামী সংসদ নির্বাচনের আগে এসব দূরত্ব মিটিয়ে ফেলতে চায় দলটি। এজন্য দলের কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে এসব বিষয় উঠে এসেছে।
রাতের বৈঠকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সাংগঠনিক সম্পাদকদের কাছ থেকে তাদের সংশ্লিষ্ট সাংগঠনিক বিভাগের খোঁজ খবর নেন এবং যেসব এলাকায় সমস্যা রয়েছে, ওই সব সমস্যা দ্রুত মিটিয়ে ফেলার নির্দেশ দেন তিনি। এসময় অনেক সাংগঠনিক সম্পাদককে শাসান শেখ হাসিনা।
এছাড়াও দলের ওই বৈঠকে সদ্য অনুষ্ঠিত সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ফল বিশ্লেষণ করা হয়। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরান পরাজয়ের কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেট সিটি আওয়ামী লীগের দুর্বলতা কাটিয়ে উঠার জন্য করণীয় নিয়ে নেতাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদের বৈঠকে সূচনা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বৈঠকে দলের কেন্দ্রীয় নেতাদের প্রায় সবাই উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রিচার্ডসকে ছোঁয়ার অপেক্ষায় কোহলি

খেলার খবর: ইংল্যান্ডের বিপক্ষে এরইমধ্যে টেস্ট সিরিজ হেরেছে টিম ইন্ডিয়া। শেষ টেস্ট জিতে তাই সমালোচনার জবাব দিতে চায় ভারতের। পাশাপাশি ওভালে ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডসকে ছোঁয়ার হাতছানি রয়েছে অধিনায়ক বিরাট কোহলির।
ইংলিশদের বিপক্ষে ভারত টেস্ট সিরিজ হারলেও ব্যক্তিগত রেকর্ডে অনেককেই পিছনে ফেলেছেন কোহলি। গড়েছেন নতুন রেকর্ড। সিরিজের শেষ টেস্টেও ভিভিয়ান রিচার্ডসকে ছাপিয়ে যাওয়ার হাতছানি রয়েছে তার। ইংল্যান্ড সফরের প্রথম চারটি টেস্ট দু’টি সেঞ্চুরি এসেছে কোহলির ব্যাট থেকে। কেনিংটন ওভালে সেঞ্চুরি করলে ‘কিং অফ ক্রিকেট’ রিচার্ডসের ২৪টি টেস্ট শতরান ছুঁয়ে ফেলবেন বিরাট।
পাশাপাশি আরও একটি হাতছানি রয়েছে কোহলির। দ্য ওভালে ৫৮ রান করলেই ইংল্যান্ডের মাটিতে রাহুল দ্রাবিড়কে ছুঁয়ে ফেলবেন তিনি। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ভারতীয় হিসেবে সর্বাধিক ৬০২ রান রয়েছে দ্রাবিড়ের। ২০০২ সিরিজে ৬শ’ রানের মাইলস্টোন ছুঁয়েছিলেন ‘দ্য ওয়াল’। আর চলতি সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম চারটি টেস্ট দু’টি সেঞ্চুুরিসহ ৫৪৪ রান করেছেন কোহলি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest