সর্বশেষ সংবাদ-
সাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটাম

মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে সাড়ে ৪ মণ গাঁজা

দেশের খবর: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জ্বালানী মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত মাইক্রোবাস থেকে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর এলাকা থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কুমিল্লার দেবীদ্বার উপজেলার মো. রিপন (২৪), কসবা উপজেলার জাকির হোসেন (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার গিয়াস (২২) কে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কসবা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মৃনাল দেবনাথ জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজাবহন কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিসহ ওই তিনজনকে আটক করা হয়। মাদক কারবারিরা কৌশলে জ্বালানী মন্ত্রণালয়ের স্টিকার ব্যবহার করে গাঁজা পাচারের চেষ্টা করেছিল। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সোমবার কোটা সংস্কার নেতাদের সঙ্গে বসবে ছাত্রলীগ

দেশের খবর: বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বানী বলেছেন, আগামী সোমবার কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে বসবে তাঁর সংগঠন। তিনি আরো বলেন, ছাত্রলীগ সবসময় ছাত্রদের নৈতিক ও যৌক্তিক আন্দোলনের পাশে থাকবে, সমর্থন জানাবে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুর মুক্তিযোদ্ধা সংসদ কমিউনিটি সেন্টারে ছাত্রলীগ মাদারীপুর জেলা শাখা আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাব্বানী এসব কথা বলেন।
ছাত্রলীগ নেতা বলেন, ‘সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং পরে নিরাপদ সড়ক আন্দোলন কোমলমতি শিশুদের আবেগ থেকেই এসেছিল। দুটি আন্দোলনকে ব্যবহার করে অপশক্তি বিএনপি-জামায়াত চরম নৈরাজ্য করেছে, গুজব ছড়িয়েছে, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। আমরা ছাত্রলীগের পক্ষ থেকে খোঁজ নিয়েছি যারা সরাসরি ছাত্রদের পক্ষ থেকে কোটা আন্দোলনের দাবি তুলেছিল আমরা তাদের ডেকেছি। আগামী সোমবার কোটা আন্দোলনের নেতাদের সঙ্গে আমরা বসব। আমরা তাদের বলেছি, আপনাদের আন্দোলন করার দরকার নেই।’
রাব্বানী আরো বলেন, ‘আমরা সবসময় ছাত্রদের নৈতিক ও যৌক্তিক আন্দোলনের পাশে থাকব, সমর্থন জানাব। আন্দোলনকারীরা তাতে সমর্থন জানিয়েছে। তারা সোমবার আসবে, তাদের দাবির পক্ষে কী কী যুক্তি রয়েছে, আমরা শুনব, তাদের দাবি যদি যৌক্তিক হয় তবে তা সরকারের কাছে এবং আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে আমরা উপস্থাপন করব।’
বাংলাদেশ ছাত্রলীগের মাদারীপুর জেলা শাখার সভাপতি জাহিদ হাসান অনীকের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজোয়ানুল হক চৌধুরী শোভন। মাদারীপুর পৌরসভার মেয়র, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খালিদ হোসেন ইয়াদসহ বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্নস্তরের বিপুল নেতা-কর্মী সমর্থক এ সময় উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতারা শিবচর, রাজৈরে বিভিন্ন পথসভা ও কর্মসূচি পালন শেষে গতকাল রাত দেড়টায় মাদারীপুর পৌঁছেছেন। মাদারীপুর পৌঁছে তাঁরা মাদারীপুর-৩ আসনের সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এবং নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বাবার কবর জিয়ারত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অনুমতি মেলেনি শহীদ মিনারে; বিকেলে প্রেসক্লাবে জাতীয় ঐক্যের কর্মসূচি

দেশের খবর: জাতীয় ঐক্যের কর্মসূচি আজ বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করার কথা থাকলেও তাতে অনুমতি মেলেনি। ফলে আজ বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি দেওয়ার বিষয়ে একমত হন বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট ও ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া। বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় বৈঠকে এ বিষয়ে একমত হন জাতীয় ঐক্যের উদ্যোক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা বাইপাস সড়কের পাশে তালের বীজ বপন কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা বাইপাস সড়কের দুইপাশ দিয়ে তালের বীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ৯টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিনেরপোতা বাইপাসের সংযোগ স্থল হতে ৪ কিলোমিটার সড়কের পাশ দিয়ে তালের বীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ইফতেখার হোসেন। ল স্টুডেন্টস ফোরাম, সুহাইল যুব একাডেমি, অনিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা ল কলেজে অধ্যক্ষ এড. এস এম হায়দার, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, সামাজিক বন বিভাগ সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ। ল স্টুডেন্টস ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ল স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা ও সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এড. মুনির উদ্দিন, এড. শরিফ আজমীর হোসেন রোকন, প্রতিষ্ঠা সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, সিনিয়র সহ-সভাপতি তাহছিন কবির খান শান্ত, এস এম অসীম হায়দার, শাওলিন নাহার, এস এম মামুন, সুরঞ্জন ঢালী, সুহাইল যুব একাডেমির পরিচালক ওয়াদুদ শাহী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অনিক ফাউন্ডেশনের পরিচালক মেহের আলীসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় জেলা প্রশাসক বলেন, তালের বীজ বপনে এ অঞ্চল ব্রজপাত ও ঝড়ের ক্ষয়ক্ষতি থেকে কিছুটা হলেও রক্ষা পাবে। পাশাপাশি সড়কটি সুরক্ষিত থাকবে। তিনি এধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজের ছেলেকে ‘ভাই’ বলে ডাকেন নায়িকা শ্রাবন্তী

বিনোদনের খবর: টালিউড জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন শ্রাবন্তী। ১৯৯৭ সালে তিনি অভিনয়ে জগতে পা রাখেন। এরপর থেকে শুরু হয় তার বর্ণালী জীবন।
২০০৩ সালে নির্মাতা রাজিব বিশ্বাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন শ্রাবন্তী। স্বামী রাজিব বিশ্বাসের সঙ্গে পরে ছাড়াছাড়ি হয়ে গেলেও একমাত্র সন্তান অভিমন্যু চ্যাটার্জী ঝিনুক শ্রাবন্তীর সঙ্গেই আছে।
আর একমাত্র ছেলে ঝিনুকের কারণে প্রায়ই খবরের শিরোনাম হন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী।
সম্প্রতি নিজের ছেলে ঝিনুকের সাথে শ্রাবন্তীর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেসবুক’ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর সেখানে মা-ছেলের ছবি তোলার ধরন নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
তবে সেসব কথায় এই অভিনেত্রী কান দেননি। বরং তিনি জানিয়েছেন, ছেলে ঝিনুককে ভাই বলে ডাকেন তিনি। এতে করে সমালোচনাকারীরা আরও বেশি হতভম্ব হন।
কিন্তু, এক সাক্ষাৎকারে নায়িকা শ্রাবন্তী বলেন, ‘আমার ছেলে আমার ভাই হয়ে গিয়েছে। ওহ লম্বায় আমার সমান। আর কি পার্সোনালিটি! এজন্য ভাই বলেই ডাকি এখন।’
ওই সাক্ষাৎকারে শ্রাবন্তী নিজের ছেলে সম্পর্কে এমনটিই জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা, ফেরত পাঠাল বিজিবি

দেশের খবর: বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবাহী নাফ নদী থেকে একটি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।
শনিবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ঘোলার চর সীমান্ত পয়েন্ট দিয়ে নৌকাটি অনুপ্রবেশের চেষ্টা করে তারা।
রোহিঙ্গাবাহী ওই নৌকায় ৭জন রোহিঙ্গা পুরুষ ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানিয়েছেন, ৭জন আরোহী নিয়ে বাংলাদেশে ভিড়তে চেষ্টা করা নৌকাটিকে ফেরত পাঠানো হয়েছে। নতুন করে অনুপ্রবেশের ঘটনা যাতে না ঘটে, সেজন্য সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোবটের সঙ্গে কথা বললেন শেখ হাসিনা

দেশের খবর: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) সদস্যদের উদ্ভাবিত একটি রোবটের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা রোবটকে প্রশ্ন করেন হোয়াট ইজ ইয়োর নেম, হাউ আর ইউ এবং হোয়াট ইজ দ্যা নেম অব দ্য ফাদার অব দ্য নেশন। রোবটটি উত্তরে বলে, মাই নেম ইজ মি. টিব্যাট। দ্বিতীয় প্রশ্নের উত্তরে টিব্যাট বলে ফাইন। শেষ প্রশ্নের জবাব রোবটটি দেয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ ফাদার অব দ্য নেশন।
এর আগে রোবটটিকে শেখ হাসিনার সামনে হাজির করা হলে প্রথমেই সে প্রধানমন্ত্রীকে স্যালুট জানায়।
আজ (শনিবার) সকালে আইডিইবির জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রোবটের সঙ্গে এ কথোপকোথন হয় শেখ হাসিনার। সকাল ১০টায় তিনদিনের এ সম্মেলনের উদ্বোধন করেন শেখ হাসিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ বিএফএ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলবে ১১টা পর্যন্ত।
এবার ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১৬ হাজার ৪৮০ জন।
পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করছে।
সাধারণ জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণদের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর সকাল ১০টায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest