সর্বশেষ সংবাদ-
অবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানাতালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুরদেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণবৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ : ধীরগতির কাজে ক্ষুব্ধ এলাকাবাসীসাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ ডিসিরবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তআশাশুনিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণপারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টাদেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গুলি করে কালিগঞ্জ কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোশারাফকে হত্যা

হাফিজুর রহমান শিমুল : কালিগঞ্জ উপজেলার ১ নং কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যানকে এম মোশারাফ হোসেন অজ্ঞাতনামা অস্ত্রধারীদের গুলিতে নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। সে কৃষ্ণনগর গ্রামের মৃত সৈলুদ্দীন কাগুজীর পুত্র।

নিবার রাতে কৃষ্ণনগর ইউনিয়নের বেলেডাঙ্গায় এ হামলা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মইনউদ্দিন জানান।

নিহত কে এম মোশাররফ হোসেন (৪৭) কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

স্থানীয়দের বরাত দিয়ে কাজী মইনউদ্দিন বলেন, রাত ১১টার দিকে একদল লোক বেলেডাঙ্গা বাজারে মোশাররফ হোসেনকে গুলি করে ও কুপিয়ে চলে যায়।

স্থানীয়রা উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কৃষ্ণনগর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য শ্যামলী অধিকারী বলেন, মোশাররফ হোসেন কৃষ্ণনগরের সইল উদ্দিন কাগুজীর ছেলে। তার তিন মেয়ে ও স্ত্রী রয়েছে। তিনি এই ইউনিয়নে দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জাতীয় পার্টির (এরশাদ) লাঙ্গল প্রতীক নিয়ে তিনি নির্বাচিত হন।

স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মহসিন আলী বলেন, হাসপাতালে নিয়ে আসার পথেই চেয়ারম্যান মশাররফ হোসেন মারা যান। তার মাথার দুটি স্থানে গুলি গেলেছে। হাতেও ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২১ সেপ্টেম্বর দুই বাংলায় ‘নাকাব’

বিনোদনের খবর: ২১ সেপ্টেম্বর বাংলাদেশ ও কলকাতায় একযোগে মুক্তি পাচ্ছে কিং খান শাকিব অভিনীত ছবি ‘নাকাব’। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশে ছবিটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়া।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, ‘আমরা পশ্চিমবঙ্গে মুক্তির তারিখের জন্য অপেক্ষা করছিলাম। ওখানে সবকিছু চূড়ান্ত। তাই আমরা একই দিনে ছবিটি ঢাকার দর্শকের জন্য মুক্তি দিচ্ছি।’
ভারতীয় এ ছবিটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পাচ্ছে। এর বিপরীতে কলকাতায় যাচ্ছে জাজ প্রযোজিত সিনেমা ‘পাষাণ’।
‘নাকাব’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের দুই নায়িকা নুসরাত ও সায়ন্তিকা। পরিচালনায় আছেন রাজীব বিশ্বাস। প্রযোজনা করেছে কলকাতার প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)।
‘নাকাব’ হলো ভৌতিক ছবি। এতে দেখা যাবে, অদ্ভুত এক ক্ষমতা আছে শাকিব খানের মধ্যে। যে খুব সহজেই মৃত ব্যক্তির আত্মার চলাফেরা দেখতে পারেন! যোগাযোগও করতে পারেন। হঠাৎ এক ভূতের সঙ্গে দেখা হয় শাকিবের। যে কিনা জীবিত অবস্থায় দুটি খুন করেছিল। আর দেখতে হুবহু তার মতো!
এদিকে খুনের কারণে শাকিবের পেছনে ছোটে পুলিশ। অন্যরকম এক চ্যালেঞ্জের মুখোমুখি এ নায়ক। নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে ভূতকে আইনের হাতে তুলে দিতে হবে তাকে। শেষ পর্যন্ত কী করবেন আসল শাকিব খান- সেটাই দেখার বাকি এখন।
এদিকে জাজ মাল্টিমিডিয়া জানায়, ‘নাকাব’ মুক্তির আগে এর প্রচারণায় ঢাকায় আসবেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। ছবিটি মুক্তি পাচ্ছে দেশের শতাধিক প্রেক্ষাগৃহে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাত্র এক টাকায় স্মার্টফোন

অনলাইন ডেস্ক: মাত্র ১ টাকায় পাওয়া যাবে ১২ হাজার টাকার স্মার্টফোন! বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও এমন অফার দিয়েছে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ‘অনর’।
ভাগ্যবান গ্রাহকরাই মাত্র ১ টাকায় এ মোবাইলটি পাবেন। ফোনের জন্য এক টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। অনরের এই অফার শুধুমাত্র ভারতের বাজারে কার্যকর হবে।
চলতি মাসের ১১ তারিখ রাত ১১টায় ৪৫ মিনিট থেকে এ অফার শুরু হবে। অনরের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যারা রেজিস্ট্রি করবেন তাদের সবাই এই অফারে স্মার্টফোন পাবেন না। শুধুমাত্র ভাগ্যবানদের জন্যই এ অফার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্যাটরিনার জন্য উদার শাহরুখ

বিনোদনের খবর: সালমানের ‘ভারত’ এর শুটিং শুরুর মাত্র দুদিন আগে কাজ করতে না পারার কথা জানিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কারণ হিসেবে প্রিয়াঙ্কা নিজের বাগদানের কথা জানিয়েছিলেন। যদিও ভিতরে ভিতরে শোনা যাচ্ছিল অন্যকথা।
শোনা গেছে, ‘ভারত’-এ কাজ করার জন্য প্রিয়াঙ্কা নাকি ১২ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন, প্রযোজকরা তাকে ৬.৪ কোটি টাকার চেক ধরানোয় প্রিয়াঙ্কা ‘ভারত’ ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
প্রিয়াঙ্কা ভারত ছেড়ে বেরিয়ে গেলে তার জায়গায় কাকে নেওয়া হবে তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়, অবশেষে চরিত্রটির জন্য ক্যাটরিনাকেই বেছে নেন সালমান। তবে সমস্যা তৈরি হয় অন্য জায়গায়। ক্যাটরিনা এই মুহূর্তে শাহরুখের ‘জিরো’র শুটিংয়ে ব্যস্ত, আর ‘জিরো’ শুটিংয়ের দিনই ‘ভারত’-এর শুটিংয়ের বেশকিছু সিডিউল ঠিক হয়।
অগত্যা সমস্যা মেটাতে শাহরুখের দ্বারস্থ হন ক্যাট। শুধুমাত্র তার কথাতেই আগে থেকে ঠিক হয়ে থাকে ‘জিরো’ শুটিংয়ের ডেট বদলে দেন শাহরুখ। যে কারণে শাহরুখের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খোদ সল্লু।
সালমান বলেন, ক্যাটরিনার মন অনেক বড়, ও ‘ভারত’ এর জন্য শাহরুখের সঙ্গে কথা বলে ‘জিরো’ শুটিংয়ের ডেট বদলে ফেলেছে। শাহরুখও ভীষণ ভালো যে ও ‘জিরো’ জন্য এত পরিশ্রম করছে তা সত্ত্বেও ক্যাটরিনার কথায় ‘ভারত’ এর জন্য শুটিং ডেট বদলেছে। ‘জিরো’র একটা গানে অবশ্য আমিও রয়েছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেপালের পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনা; যাত্রী নিখোঁজ

বিদেশের খবর: সাতজন যাত্রীসহ মধ্য নেপালের পাহাড়ি এলাকায় আছড়ে পড়ল একটি হেলিকপ্টার। শনিবার দুপুরেই কন্ট্রোল রুমের সংযোগ হারিয়ে ফেলে এই কপ্টারটি ও তারপরেই এই দুর্ঘটনা ঘটে।
পাইলট ও যাত্রীদের সঙ্গে ছিলেন একজন জাপানি পর্বতারোহীও। এখনও পর্যন্ত যাত্রীদের খোঁজ পাওয়া যায়নি। নেপালের গোর্খা জেলা থেকে যাত্রা করেছিল কপ্টারটি।
কাঠমান্ডু বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজ কুমার ছেত্রী জানিয়েছেন, ধাড়িং জেলার পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ দেখতে পাওয়া গেছে। খারাপ আবহাওয়া থাকার কারণে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দলের পৌঁছাতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন ছেত্রী।
নেপালের অর্থনীতিতে বিশেষ অবদান রয়েছে বেসরকারি হেলিকপ্টার শিল্পের। হিমালয়ের বিভিন্ন যাত্রী পরিবহণ করে থাকে এই হেলিকপ্টারগুলো। তবে সাম্প্রতিককালে দুর্বল প্রশিক্ষণ ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে নেপালের বিমান সুরক্ষার অবস্থা একদমই ভালো নয়।
২০১৬ সালেও উত্তর কাঠমাণ্ডুতে হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জন মারা গিয়েছিলেন। ২০১৫ সালে ভূমিকম্পের পরেও একাধিকবার বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন বহু মানুষ। আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে ইউরোপীয় ইউনিয়নে নিষিদ্ধ নেপালী বিমান।
এছাড়া চলতি বছরের মার্চে ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে ২৮ বাংলাদেশি নাগরিকসহ মোট ৫১ জন নিহত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ৪৭ তম গ্রীষ্মকালীন খেলার সমপনী অনুষ্ঠিত

আব্দুল আলিম,শ্যামনগর : শনিবার সকাল ১০ টায় নকিপুর সরকারি এইচ,সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৪৭ তম জাতীয় স্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন খেলার শ্যামনগর উপজেলা জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় বনাম শ্রীফলকাটি মাধ্যমিক বিদ্যালয়ের খেলা অনুষ্ঠিত হয়। ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় ১/০ গোলে জয় লাভ করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, মো: কামরুজজামান,  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
শ্যামনগর সদর ইউ,পি চেয়ারম্যান ও পি পি সাতক্ষীরা জর্জ কোর্ট এ্যাড জহুরুল হায়দার বাবু, বাছাই পর্বের সদস্য সচিব শেখ জাবের হোসেন, নকিপুর সরকারি এইচ.সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, নোয়াবেঁকি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদি লিটন,
নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখ্যার্জি, জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সত্তার, কাঁঠাল বাড়িয়া এ,জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, যুন্ম সাধারন সম্পাদক আব্দুল আলিম, খেলায় রেফারির দায়িত্বে ছিলেন তইবুর রহমান বাবলু, রিয়াদ আরফিন, সোহাগ হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্ল্যাকহেডস সমাধানে ৩ সহজ উপায়

অনলাইন ডেস্ক: ব্ল্যাকহেড। এটি নাকের পাশের অংশে বেশি হয়ে থাকে এবং জায়গাটিকে বেশ কালচে করে ফেলে। সবাই এর সাথে কমবেশি পরিচিত হলেও ব্ল্যাক হেডস-এর সমস্যা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন।
মূলত বিভিন্ন ধরনের ময়লা, তেল আর মেদ থেকে ক্ষরিত রসের সমন্বয়ে এক ধরনের কালো দাগ গড়ে তোলে নাকের পাশে, ঠোঁটের নিচে, থুতনিতে এবং কপালে। শরীরে হরমোনের পরিবর্তনের জন্য অনেকেরই মুখে ও নাকে ব্ল্যাক হেডস ওঠে।
বেশির ভাগ মানুষই সবচেয়ে বেশি সচেতন নিজের মুখ নিয়ে। মুখের সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত মুখের ত্বকের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। মুখের সৌন্দর্যের ক্ষেত্রে একটি বড় সমস্যা হল এ ব্ল্যাক হেডস। তাই এ ব্ল্যাকহেডস নিয়ে অনেকেরই দুশ্চিন্তার অন্ত নেই!
সমস্যাটি সমধানে পার্লারে ফেসিয়াল, ঘরে নানা রকম দামী পণ্য ব্যবহার স্ক্র্যাবিং, ক্লিনিং ইত্যাদি কত কী করি আমরা! প্রতিদিনের মুখ ধোয়া সত্ত্বেও এগুলো মুখে উঠে থাকে। সমস্যা কিন্তু থেকেই যায়।
প্রতিদিন ভালো করে মুখ ধোয়ার চেষ্টা করুন। তবে ত্বক বেশি ঘষাঘষির প্রয়োজন নেই। ফেসওয়াশ দিয়ে হালকা ঘষে ত্বক ধুয়ে ফেলুন। দিনে অন্তত দু-তিনবার ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন। আর সপ্তাহে অন্তত তিনবার স্ক্রাব দিয়ে ম্যাসাজ করুন।
তবে ব্ল্যাকহেডস-এর এই সমস্যা পুরোপুরি দূর করতে আজ জেনে নিন ৩টি দুর্দান্ত কৌশল।

হলুদের ব্যবহার:
রূপচর্চায় হলুদের ব্যবহার অতি প্রাচীন। রূপচর্চায় যুগ যুগ ধরে হলুদের ব্যবহার হয়ে আসছে। ঘরোয়া চিকিৎসাতেও হলুদের জুড়ি মেলা ভার। অসাধারণ ঔষধিগুণ সম্পন্ন এই হলুদ ব্ল্যাকহেডস দূর করতেও কার্যকর।

ব্ল্যাকহেডস-এর সমস্যা মেটাতে হলুদের দুটি ব্যবহার।
১. পুদিনা পাতার রস করে নিন। এর মধ্যে গুঁড়ো হলুদ বা বাটা হলুদ দিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। এ বার এই মিশ্রণ ব্ল্যাকহেডস আক্রান্ত জায়গাগুলোতে মাখিয়ে দিন। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন।
২. হলুদ, চন্দনের গুঁড়ো এবং কাঁচা দুধ দিয়ে ঘন করে মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণ ব্ল্যাকহেডস আক্রান্ত স্থানে মাখিয়ে অন্তত ১০ মিনিট রাখুন। এ বার জল দিয়ে ধুয়ে নিন।
এই দু’রকম মিশ্রণ সপ্তাহে অন্তত দু-তিন বার ব্যবহার করতে পারলে ব্ল্যাকহেডস-এর সমস্যা মিটে যাবে।

মধুর ব্যবহার:
মধু একটি উচ্চ ঔষধিগুণ সম্পন্ন একটি ভেষজ তরল। ভেষজ পদ্ধতিতে রূপচর্চায় মধু অপরিহার্য। চলুন, জেনে নেওয়া যাক মধু দিয়ে কী ভাবে ব্ল্যাকহেডস দূর করবেন।

মুখে ব্ল্যাকহেডস আক্রান্ত অংশে ভাল করে মধু মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই মধু ত্বককে কোমল রাখে আর লোমকূপকে রাখে সংকুচিত। ফলে ব্ল্যাকহেডস নিয়াময় হয়, নতুন ব্ল্যাকহেডস হয় না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হুমকি বরদাশত করা হবে না: আইজিপি

দেশের খবর: আসন্ন নির্বাচনকে সামনে রেখে আন্দোলনের নামে কোনো ধরনের হুমকি বরদাশত করা হবে না। যেকোন ধরনের কোনো ধরনের অরাজকতা, নাশকতা এবং দেশকে অস্থিতিশীল করার কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আজ শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে আয়োজিত বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২০১৮ শীর্ষক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
এ সময় তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ যথাযথ প্রস্তুতি নিচ্ছে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ যথেষ্ট সক্ষম। যেকোনো ধরনের নাশকতা, জ্বালাও-পোড়াও দমাতে পুলিশ প্রস্তুত রয়েছে। নির্বাচনেরর আগে গ্রেপ্তার আতঙ্ক, গণগ্রেপ্তার সম্পর্কে বিএনপির বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের সঙ্গে গ্রেফতারের কোনো সম্পর্ক নেই। আমরা কখনও কোনো দলের নেতাকর্মীকে গ্রেফতার করি না। শুধু তাদেরই গ্রেফতার করি যাদের বিরুদ্ধে মামলা আছে, ওয়ারেন্ট আছে। সেক্ষেত্রে তাদের কী পরিচয় সেটা আমরা দেখি না। গ্রেফতারের সঙ্গে নির্বাচন কিংবা কোনো দলের নেতাকর্মীদের সম্পর্ক নেই।
সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক জরিপে উঠে এসেছে- দেশের বিদ্যমান সেবা খাতের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এ বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, টিআইবির গবেষণা প্রতিবেদন দেখার সুযোগ হয়নি। তবে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন দেখেছি। টিআইবির ওই গবেষণা রিপোর্টটি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করে দেয়া হয়েছে। কীভাবে এই গবেষণা করা হয়েছে, কারা ছিল, কাদের জিজ্ঞাসাবাদ করে কী উত্তর তারা পেয়েছেন তা বিস্তারিত জেনে মন্তব্য করা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest