সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

গরমে প্রাণ জুড়াবে লেবু-পুদিনার শরবত

অনলাইন ডেস্ক: বাইরে বের হলেই প্রচণ্ড গরম, প্রাণ হাসফাঁস। গরমে প্রাণ জুড়াতে শরবতের জুড়ি নেই। শরবতই হচ্ছে ভীষণ তেষ্টায় গলা ভেজানোর সবচেয়ে স্বাস্থ্যকর উপায়। তবে শরবতের উপাদানও কিন্তু হতে হবে স্বাস্থ্যকর। তাই তীব্র গরমে প্রাণ জুড়াতে খেতে পারেন লেবু-পুদিনার শরবত।
আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন লেবু-পুদিনার শরবত।
উপকরণ
পুদিনা পাতা এক কাপ, লেবু দুই টেবিল চামচ, বিট লবণ আধা চা চামচ, ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ, চিনি তিন টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি
একটি ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার পরিবেশন গ্লাসে তিনটি বরফ দিয়ে দিন। এখন একটি ছাঁকনি দিয়ে গ্লাসের অর্ধেক পরিমাণ পুদিনা-লেবুর জুস দিয়ে দিন। বাকি অর্ধেক পানি দিয়ে হালকা হাতে নেড়ে দিয়ে পরিবেশন করুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রশিদ খানকে নিয়ে চিন্তিত নন মাশরাফি

খেলার খবর: আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ ও আফগানিস্তান একই গ্রুপে পড়েছে। আফগানদের সাথে ম্যাচ মানেই স্পিনার রশিদ খানকে সামলানোর একটি কথা উঠে সবসময়।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) মিরপুরে জাতীয় ক্রিকেট দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমন প্রশ্নের মুখোমুখি হন। তবে রশিদ খানকে সামলাতে ব্যাটসম্যানদের মানসিক ভাবে শক্ত হওয়া বেশি জরুরি বলে মনে করছেন মাশরাফি।

আজ সংবাদ সম্মেলনে রশিদ খানকে নিয়ে মাশরাফি বলেন,‘আমার কাছে মনে হয় সে (রশিদ খান) ওয়াল্ড ক্লাস বোলার। ওয়ানডে, টি-টোয়ন্টি দুই ফরম্যাটেই সে বেশ ভালো বোলিং করে। তবে পজিটিভ দিক হলো টি-টোয়েন্টিতে রানের তাড়া বেশি থাকে। যার কারণে ব্যাটসম্যানদের তাকে সামলানো কঠিন হয়ে যায়। বিশ্বের সব ব্যাটসম্যানদেরই তাকে খেলতে সমস্যায় হয়। এক্ষেত্রে ব্যাটসম্যানদের মানসিক ভাবে শক্ত হওয়াটাই বেশি জরুরি। এক্ষেত্রে তাকে পিক করাটা বেশি গুরুত্বপূর্ণ। যে বেশি ভালোভাবে পিক করতে পারবে সেই তাকে সামলাতে পারবে।’
রশিদ খানের চেয়ে লঙ্কান বোলারদের দিকে বেশি নজর দিচ্ছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর প্রথম ম্যাচকেই টার্গেট করছেন মাশরাফি। তার মতে প্রথম ম্যাচে জিততে পারলেই বাংলাদেশের আত্মবিশ্বাস ব্যালেন্স থাকবে। এই বিষয়ে তিনি আরো বলেন,‘রশিদ খানের চেয়ে লঙ্কান বোলারদের নিয়েই আমরা বেশি ভাবছি। কারণ প্রথম ম্যাচটাই আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে ভালো করতে পারলে আমাদের মাঝে আত্মবিশ্বাসটা বাড়বে। তাই প্রথম ম্যাচ আমাদের টার্গেট।’

আগামী ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপের আসর। ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় দল। শেষ হবে আগামী ২৮ সেপ্টেম্বর। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। গ্রুপ পর্বে বাংলাদেশ মোকাবেলা করবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্যাটরিনাকে সন্তানের মা বানাতে চান কার্তিক

বিনোদনের খবর: ক্যাটরিনা কাইফকে তার পছন্দ। আর ক্যাটরিনা কাইফের গর্ভে জন্ম নিক তার সন্তান। ক্যাটরিনা যেভাবে কথা বলেন, সেটা তার বেজায় পছন্দ। সেই কারণেই তার সন্তানের মা হন ক্যাটরিনা, এমনই চান কার্তিক আরিয়ান। অবাক লাগছে শুনে?
সম্প্রতি অনিতা আদজানিয়া শ্রফের একটি চ্যাট শো-এ হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। আর সেখানে হাজির হয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয় কার্তিককে। শুধু তাই নয় ওই চ্যাট শো-এ হাজির হয়েই কার্তিক বলেন, ক্যাটরিনা কাইফকে তিনি পছন্দ করেন। এবং তিনি চান, ক্যাটরিনা কাইফই তার সন্তানের মা হন। ক্যাটরিনা যেভাবে কথা বলেন, তার বাচনভঙ্গি তার খুব পছন্দ। আর সেই কারণেই ক্যাটরিনাকেই তিনি তার সন্তানের মা হিসেবে দেখতে চান বলেও জানান কার্তিক।
যদিও কার্তিকের এই দাবি শুনে ক্যাটরিনা কোনও মন্তব্য করেননি। সম্প্রতি সালমান খানের সিনেমা ‘ভারত’-এর শুটিংয়ে ব্যস্ত ক্যাটরিনা কাইফ। সিনেমায় নোরা ফতেহি এবং দিশা পাটানিও রয়েছেন। প্রথমে এই সিনেমায় সালমানের বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয় করার কথা ছিল। কিন্তু, শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা চোপড়া এই সিনেমা করবেন না বলে জানান। এরপরই প্রিয়াঙ্কার জায়গায় নিয়ে আসা হয় ক্যাটরিনাকে।
যদিও সালমান খান সম্প্রতি জানিয়েছেন, ‘ভারত’ প্রথমে ক্যাটরিনা নয়, প্রিয়াঙ্কাকেই তার পছন্দ ছিল। সে সালমান খান যাই বলুন না কেন, শোনা যায় পারিশ্রমিক নিয়ে টানাপোড়েনের জেরেই নাকি প্রিয়াঙ্কা এই সিনেমা থকে সরে গিয়েছেন। সিনেমার জন্য প্রিয়াঙ্কাকে প্রথমে ১২ কোটি দেওয়ার কথা ছিল। কিন্তু, পরে টিম ভরত প্রিয়াঙ্কার হাতে ৬.৪ কোটির চেক ধরায়। এরপরই খেপে যান নায়িকা। এবং তিনি ‘ভারত’ থেকে সরে যান।
যদিও প্রিয়াঙ্কা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। সম্প্রতি মার্কিন তারকা নিক জোনাসের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছেন প্রিয়াঙ্কা। আর কিছুদিনের মধ্যেই বসছেন বিয়ের পিঁড়িতে। ফলে এই মুহূর্তে প্রিয়াঙ্কা বিষয়টি নিয়ে আর কোনও বিতর্কে জড়াতে চাইছেন না বলেই মনে করছে বি টাউনের একাংশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জিম ম্যাটিসকেও সরিয়ে দিচ্ছেন ট্রাম্প

বিদেশের খবর: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসকে তার পদ থেকে সরিয়ে দেয়া হতে পারে বলে জোরালো আলোচনা ছড়িয়ে পড়েছে। ম্যাটিসের জায়গায় নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অন্য কাউকে খোঁজার কথা জানিয়েছে দৈনিক ওয়াশিংটন পোস্ট।

জিম ম্যাটিস বিভিন্ন সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করে থাকেন বলে খবর প্রকাশের পর যখন ধারণা করা হচ্ছে তিনি পদত্যাগ করতে পারেন তখন তার বিকল্প খোঁজার খবর বের হলো।
হোয়াইট হাউজের একজন সিনিয়র কর্মকর্মার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট গতকাল বুধবার বলেছে, ম্যাটিসের জায়গায় নতুন মন্ত্রী নিয়োগ দেয়ার খবর এখন যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বাস্তব।
ওয়াশিংটন পোস্টের খবর অনুসারে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ অনেক কর্মকর্তা ধারণা করছেন, আগামী কয়েক মাসের মধ্যে ম্যাটিস তার পদ থেকে সরে দাঁড়াবেন। তবে ট্রাম্প এ খবর নাকচ করে বলেছেন, জিম ম্যাটিস তার পদে বহাল থাকবেন। আমরা তার প্রতি খুবই খুশি; আমাদের অনেক বিজয় আছে।
সম্প্রতি, আমেরিকার সিনিয়র সাংবাদিক বব উডওয়ার্ড তার ‘ফেয়ার’ গ্রন্থে জানিয়েছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হত্যা করতে বলেছেন কিন্তু সেই নির্দেশ বাস্তবায়ন করেননি প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। এরপর জিম ম্যাটিসের পদত্যাগের সম্ভাবনা ও তাকে পদ থেকে সরিয়ে দেয়া নিয়ে নানা রকম খবর বের হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গরমে স্বাস্থ্য ঠিক রাখে শসা

স্বাস্থ্য কণিকা: বাইরে চাঁদিফাটা রোদ। ঘরের মধ্যেও গরমে টেকা যাচ্ছে না। বারবার গোসল করেও কিছুতেই গরম কমছে না। রোদে শরীরের খোলা অংশ পুড়ে কালো হয়ে যাচ্ছে। আর না বের হলেও ডিহাইড্রেশন এবং আরও অন্যান্য উপসর্গ তো লেগে আছেই।
প্রতিদিন খাবারের সাথে শসা স্যালাড নিশ্চয়ই খাচ্ছেন? কিন্তু জানেন কি, প্রতিদিন খাবারের তালিকায় থাকা শসাই হয়ে উঠতে পারে রোদ গরমের অসুখের হাত থেকে মুক্তি দেওয়া একমাত্র ম্যাজিক খাবার।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, শসায় রয়েছে ৯৫ শতাংশ পানি। যা আমাদের শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। শরীরকে হাইড্রেটেড রাখে এবং শরীর থেকে সমস্ত টক্সিন দূর করতে সাহায্য করে। শসায় প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম রয়েছে। যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ত্বকের জন্যও দারুণ উপকারী শসা। প্রত্যেকদিন ত্বকে শসার রস লাগালে শুষ্ক ত্বকের সমস্যা দূর হয়ে ত্বকে ঔজ্জ্বল্য নিয়ে আসে।
আপনার ত্বক যদি রোদে পুড়ে কালো হয়ে গিয়ে থাকে, তাহলে শসার রসের সাথে দই এবং লেবুর রস মিশিয়ে সেই মিশ্রণ ত্বকে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এই মিশ্রণ রোজ ব্যবহার করলে সানবার্ন মুহূর্তে ভ্যানিশ হয়ে যাবে।
শসার বীজও মোটেই ফেলে দেওয়ার নয়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন-ই এবং পটাশিয়াম। যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকার পতনের দাবিতে বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা

বিদেশের খবর: সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে শ্রীলঙ্কা। সরকার পতনের দাবিতে বুধবার দেশটির কলোম্বোতে হাজার হাজার মানুষ নেমে এসেছে রাজপথে। বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে।
বিক্ষোভকারীদের দাবি, জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন সিরিসেনা সরকার। রাষ্ট্রীয় দুর্নীতি এবং বিদেশিদের কাছে রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগ তোলা হয়েছে সরকারের বিরুদ্ধে। বেশ কয়েকটি এলাকায় প্ল্যাকার্ড হাতে সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয় আন্দোলনকারীরা। পরে প্রেসিডেন্ট ভবনের সামনে অবস্থান নেয় তারা।
তিন বছর আগে মাহিন্দা রাজাপাকসেকে হারিয়ে দেশটির ক্ষমতায় আসেন সিরিসেনা। তার জয়ে নতুন সুযোগের প্রত্যাশা করেছিল দক্ষিণ এশিয়ার দেশটি। তবে দুর্নীতিসহ নানা অভিযোগে দ্রুত জনপ্রিয়তা হারায় ক্ষমতাসীনরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সমকামিতাকে বৈধতা দিল ভারত

বিদেশের খবর: ভারতে বৈধ হল সমকামীতা। বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায়ে সমকামীতাকে বৈধ ঘোষণা দিয়ে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের পাঁচ বিচারক।
২০১৩ সালে সেকশন ৩৭৭ ধারার অধীনে সমকামীতা অবৈধ ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। আজকের এই রায়ে আগের ঘোষণা পাল্টে দিয়েছেন পাঁচ বিচারক। এতে করে অবসান ঘটলো সমকামীতা নিয়ে ব্রিটিশ-আমলে তৈরি করা আইনের।
রায় ঘোষণার সময় পাঁচ সদস্যের বিশেষ বিচারক বেঞ্চের নেতৃত্ব দেন বিচারক দীপক মিশরা। তিনি বলেন, আমাদেরকে সকল নাগরিকের ক্ষমতায়নের জন্য  কুসংস্কারকে বিদায় জানাতে হবে। পাঁচ বিচারক সর্বসম্মতভাবে সমকামীতার পক্ষে রায় দেন।

প্রধান বিচারপতি বলেন, কেউ তাদের ব্যক্তিস্বাতন্ত্র্য থেকে পালাতে পারে না। সমাজ এখন ব্যক্তি স্বাধীনতার জন্য আরো উন্নত হয়েছে। বর্তমানে আমাদের অনুধ্যান বিভিন্ন ক্ষেত্র বিবেচনায় হবে।
সুপ্রিম কোর্ট আরো জানায়, ব্যক্তি স্বাধীনতার প্রতি সম্মান হচ্ছে স্বাধীনতার সারমর্ম। সমকামী সম্প্রদায় সংবিধানের আওতায় সমান অধিকার প্রাপ্য।
উল্লেখ্য, ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ নম্বর ধারা অনুসারে, সমকামীতা অপরাধ হিসেবে বিবেচ্য ছিল। ১৮৬১ সালে তৈরি এই আইনে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছর সাজার আইন ছিল। এই আইনে সাজা হওয়ার ঘটনা বিরল তবে সমকামী অধিকার আদায়ের দাবিতে কাজ করা কর্মীরা জানিয়েছেন,  সমকামী হওয়ার কারণে ভারতে অনেকে হয়রানির শিকার হন।
দীর্ঘদিন ধরেই ৩৭৭ নম্বর ধারাকে বাতিল করার দাবি তুলেছে সমকামী ও অধিকার কর্মীরা। চলতি বছর সমকামীতা বিরোধী এই আইনের বিরুদ্ধে পিটিশন করেন উচ্চ-পর্যায়ের পাঁচ ব্যক্তি। তারা জানান, তারা শাস্তির শিকার হওয়ার ভয়ে আছেন।
পিটিশনাররা যুক্তি দেখান যে, ৩৭৭ ধারা সংবিধানে সন্নিবেশিত অধিকার ও নীতির বিরোধিতা করে। যেমন, আইনে সমতা ও ধর্ম, জাতি, লিঙ্গ, বংশ ও জন্মস্থানের ওপর ভিত্তি করে বৈষম্যতার শিকার হওয়া।

২০০৯ সালে দিল্লি হাইকোর্ট এক রায়ে জানায় যে, সংবিধান কর্তৃক নিশ্চিত করা মৌলিক আইনের লঙ্ঘন করে।  ৩৭৭ ধারা থেকে অপরাধ-কে নিমূর্ল করার পক্ষে রায় দেয়। কিন্তু ২০১৩ সালে সুরেশকুমার কৌশল বনাম নাজ ফাউন্ডেশনের মামলায় সুপ্রিম কোর্ট এই রায়ে স্থগিতাদেশ দেয়। – এনডিটিভি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোস্তাফিজের জন্মদিনে মুম্বাই ইন্ডিয়ান্সের শুভেচ্ছা

খেলার খবর: একে একে পার করলেন তেইশ বসন্ত। পা দিলেন ২৪ বছরে। আজ ৬ সেপ্টেম্বর বাংলাদেশ বোলিং বিস্ময় মোস্তাফিজুর রহমানের জন্মদিন। ১৯৯৫ সালের এই দিনে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন তিনি।
জন্মদিনে অসংখ্য ভক্ত-সমর্থকের ভালোবাসায় সিক্ত হচ্ছেন মোস্তাফিজ। বিশেষ দিনটিতে তাকে শুভেচ্ছা জানিয়েছে আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সও। গেল মৌসুমে দলটির হয়ে মাঠ মাতিয়েছেন তিনি।
শুভেচ্ছাবার্তায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে মুম্বাই লিখেছে- সুইং, অ্যাকুরেসি, ভ্যারিয়েশন্স; চিৎকার করে বলা যায় বোলারটির তূণে (ভাণ্ডার) সব আছে। শুভ জন্মদিন, মোস্তাফিজুর রহমান। শেষে ভালোবাসার প্রতীক চিহ্ন দিয়েছে দলটি। সেই সঙ্গে শুভ জন্মদিন মোস্তাফিজুর রহমান লেখা একটি কার্টুন ছবি জুড়ে দিয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজের পথচলা শুরু যুবরাজের মতো। সূচনালগ্নেই বল হাতে কাটার, স্লোয়ার, সর্পিল সুইং ছুড়ে উইকেটের পসরা সাজিয়ে চমকে দেন ক্রিকেটবিশ্বকে। বিস্ময়কর বোলিংয়ে হয়ে উঠেন বাংলাদেশ ক্রিকেটের ‘এক্স ফ্যাক্টর’।

মোস্তাফিজের অভিষেক টিটোয়েন্টি ম্যাচটি আজও চোখে ভাসে। ২০১৫ সালের ২৪ এপ্রিল ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানি ব্যাটসম্যানদের নাচিয়ে ছাড়েন তিনি। অনন্য এক ডেলিভেরিতে নিজের প্রথম শিকারে পরিণত করেন বিশ্ব ক্রিকেটের ত্রাস বুমবুম শহীদ আফ্রিদিকে। পরের শিকার আরেক বিধ্বংসী ব্যাটসম্যান শোয়েব মালিককে। তার অসাধারণ বোলিংয়ে দিনটি নিজেদের করে নেয় বাংলাদেশ। বিজয়ীর বেশে মাঠ ছাড়েন টাইগাররা।
ফিজের ওয়ানডে অভিষেক হয় আরও মহিমান্বিত। ওই বছর ১৮ জুন একই ভেন্যুতে কাটার-ভেলকিতে ভারতের ৫ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠান তিনি। সেই তালিকায় ছিলেন রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে ও সুরেশ রায়নার মতো বিস্ফোরক ব্যাটসম্যান। তার অনবদ্য বোলিংয়ে দীর্ঘদিন পর ভারতীয়দের হারানোর স্বাদ পান লাল-সবুজ জার্সিধারীরা। ৫ ম্যাচ সিরিজও ঘরে তোলে টাইগাররা।
দেশের হয়ে টেস্ট অভিষেকও রঙিন হয় মোস্তাফিজের। একই বছরের ১৫ জুলাই চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনন্য বোলিং করেন তিনি। প্রথম ইনিংসে শিকার করেন ৪ উইকেট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest