সর্বশেষ সংবাদ-
দেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শনব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ডদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্তসাধারণ সম্পাদকদের বড় ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

কলারোয়া উপজেলা যুবদল সভাপতি গ্রেফতার

 

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলা যুবদল সভাপতি আবদুল কাদের বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
কলারোয়া থানার সেকেন্ড অফিসার বিপ্লব কুমার রায় জানান, কাদের বাচ্চু গত জুলাই মাসের একটি নাশকতার মামলার পলাতক আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে আরও ৩/৪টি মামলা রয়েছে। এ সব মামলার আসামী হওয়ায় তিনি পলাতক ছিলেন। তাকে যশোরের ঝিকরগাছা থানার বাঁকড়া গ্রাম থেকে গ্রেফতার করে কলারোয়া থানায় নিয়ে আসা হয়েছে বলে তিনি আরো জানান।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত যুবদল সভাপতি বাচ্চুর বিরুদ্ধে ৫ টি নাশকতার মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৫ আগস্টকে ‘রোহিঙ্গা গণহত্যা দিবস’ ঘোষণা

অনলাইন ডেস্ক: ২৫ আগস্টকে ‘রোহিঙ্গা গণহত্যা দিবস’ হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে রোহিঙ্গারা। শনিবার ( ২৫ আগস্ট) কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বিক্ষোভ সমাবেশে রোহিঙ্গা নেতারা এই ঘোষণা দেন। গত দুই দিন ধরে এই সংক্রান্ত কিছু লিফলেট,ফেস্টুন ও ব্যানার নিয়ে প্রচার করছে ফ্রি রোহিঙ্গা কোয়ালিশ (রোহিঙ্গা মুক্ত কর মোর্চা) নামের একটি সংগঠন।
ঘোষণাপত্রের প্রতি রোহিঙ্গাদের সবার সমর্থন আছে উল্লেখ করে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বলেন, ‘মিয়ানমারের রাখাইনে নানা অজুহাতে সে দেশের সেনাবাহিনী হামলা ও নির্যাতন করে আসছে। বিশেষ করে গত বছরের ২৫ আগস্ট ভয়াবহ নির্যাতন শুরু করে। এই নির্যাতনে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তাই,আমরা ২৫ আগস্ট এলেই গণহত্যা দিবস পালন করবো।’
ঘোষণাপত্রে বলা হয়েছে, ৮০ দশকে মিয়ানমারের উত্তর প্রদেশ রাখাইনে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা নাগরিকদের নাগরিকত্ব বাতিল করে নিপীড়ন চালিয়ে আসছে মিয়ানমার সরকার। নানা অজুহাতে ২০১৬ সালের ৯ অক্টোবরের পর ২০১৭ সালের ২৫ আগস্ট রাতে রোহিঙ্গাদের ওপর ভয়াবহ নির্যাতন শুরু হয়। এরপর থেকে দিনের পর দিন হত্যা, ধর্ষণ ও আগুনে পুড়িয়ে মারাসহ গণহত্যা শুরু করে। বিশ্বের অগ্রগণ্য পন্ডিত অধ্যাপক অমর্ত্য সেন ও হাভার্ড বিশ্ববিদ্যালয়ের কর্মরত এবং অর্থনীতিতে নোবেল জয়ী জেসমন্ডু টুটু মিয়ানমারের রাখাইনে সংগঠিত ঘটনাকে গণহত্যা (জেনোসাইড) হিসাবে আখ্যায়িত করেছেন। এ কারণে আমরা (রোহিঙ্গারা) তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গণহত্যা দিবস হিসাবে সম্পূর্ণরূপে স্বীকৃতি দিয়েছি। এছাড়াও ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আইন ও নীতি সাময়িকী (স্প্রিং/বসন্ত-২০১৪), ইয়েল আইন অনুষদ মানবাধিকার ক্লিনিক (অক্টোবর-২০১৫), কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের আন্তর্জাতিক রাষ্ট্রীয় অপরাধ উদ্যোগ (অক্টোবর-২০১৫) এবং মিয়ানমার সম্পর্কে পার্মানেন্ট পিপল ট্রাইব্যুনাল (স্থায়ী গণ আদালত/ সেপ্টেম্বর-২০১৭), প্রকাশিত ৪টি স্বাধীন অনুসন্ধানে গণ্যহত্যার প্রমাণ পাওয়া গেছে।
উখিয়ার কুতুপালং বটতলী রোহিঙ্গা ক্যাম্পের নেতা মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘মিয়ানমারের রাখাইনে সে দেশের সেনাবাহিনী ও উগ্রপন্থী মগরা নির্বিচারে গুলি করে আমাদের মা,বাবা ও ভাই-বোনদের হত্যা করেছে। জ্বলন্ত আগুনে পুড়ে মারা ও মা-বোনদের ধর্ষণ করেছে। আমাদের বাড়িঘর ও ভিটে ছাড়া করেছে। তাই আমরা প্রতি বছর ২৫ আগস্ট গণহত্যা দিবস হিসেবে পালন করবো।’
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আয়ুব আলী মাঝি বলেন, ‘শুধু বাংলাদেশের ক্যাম্পে নয়, আমরা কোনও সময় রাখাইনে ফেরত গেলে সেখানেও ২৫ আগস্টকে গণহত্যা দিবস হিসেবে পালন করবো। আমরা নিজের জন্মস্থলে নিরাপদ ও সম্মানের সঙ্গে বসবাস করতে চাই।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অপেক্ষার অবসান! মাঠে গড়াচ্ছে ১০০ বলের ক্রিকেট

খেলার খবর: ১০০ বলের ক্রিকেট! ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট নিয়ে কথাবার্তা চলছে। কিন্তু ঠিক কবে দেখা যাবে এমন ক্রিকেট! তা জানা যাচ্ছিল না। এবার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। সামনের মাসেই হবে ১০০ বলের ক্রিকেট।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) প্রস্তাবিত ১০০ বলের ক্রিকেটের একটি প্রতিযোগিতা ইংল্যান্ডের মাঠে হবে। ট্রেন্টব্রিজে ১০০ বলের ক্রিকেটের পরীক্ষামূলক ম্যাচগুলো হবে ১৬, ১৭ ও ১৮ সেপ্টেম্বর। শুরুতে পুরুষ ক্রিকেট দলগুলোর পরীক্ষামূলক ম্যাচ হবে। তার পর লাফবরোতে হবে মেয়েদের ম্যাচ।
২০২০ সালে আট দল নিয়ে শুরু হবে ১০০ বলের ক্রিকেট। শহরভিত্তিক এই ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে আগ্রহী ইসিবি।
বাছাই করা খেলোয়াড়দের নেওয়া হবে এই টুর্নামেন্টে। সংশ্লিষ্ট ক্রিকেটারের কাউন্টি দলগুলোর অনুমতি নেওয়া হবে সবার আগে। ম্যাচ ফি নিয়েও ইতিমধ্যে ভাবতে বসেছে ইসিবি।
পিসিএর চেয়ারম্যান ড্যারিল মিচেল জানিয়েছেন, আমরা আশা করছি বেশির ভাগ কাউন্টি দলেরই থেকেই ক্রিকেটাররা এই টুর্নামেন্টে খেলবে। যদিও অনেক দলেরই প্রথম একাদশ বা দ্বিতীয় একাদশের খেলার পূর্বনির্ধারিত সূচি রয়েছে। তাই আমাদের সবার আগে কাউন্টি দলগুলোর সঙ্গে কথা বলে নিতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটা নিয়ে আরও পর্যালোচনার পর সিদ্ধান্ত

দেশের খবর: সরকারি চাকরিতে নিয়োগে কোটা পদ্ধতির সংস্কার নিয়ে আরও পর্যালোচনার পর এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কমিটি।
রোববার (২৬ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের কক্ষে দুপুরে বৈঠকে বসেন কোটা পর্যালোচনা কমিটি।
বৈঠক শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিধি) ও কমিটির মুখপাত্র আবুল কাশেম মো. মহিউদ্দিন গণমাধ্যমকে বলেন, কোটা সংস্কার একটি জটিল ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এ বিষয়ে ব্যাপক পর্যালোচনা প্রয়োজন আছে। আমরা এখনও পর্যালোচনার মধ্যে আছি। কোটা-সংক্রান্ত আরও রিপোর্ট পর্যালোচনা করার পর আমরা এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেব।
কোটার ব্যাপারে কবে নাগাদ সিদ্ধান্ত আসবে জানতে চাইলে তিনি বলেন, এটা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। আমরা বিষয়টি কাজ করছি। বিশ্বের অন্যান্য দেশের প্রচলতি কোটা প্রথা নিয়ে বিশ্লেষণ করছি। বিভিন্ন পক্ষের মতামত নিচ্ছি। সবকিছু পর্যালোচনার জন্য আমাদের আরো সময় লাগবে।
এর আগে গত ১৩ আগস্ট মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘কোটা নিয়ে সুপারিশ প্রায় চূড়ান্ত। আমরা মেধাকে প্রাধান্য দিয়ে অলমোস্ট (প্রায়) কোটা উঠিয়ে দেয়ার সুপারিশ করব। তবে আদালতের একটা রায় রয়েছে, মুক্তিযোদ্ধাদের কোটা সংরক্ষণ করতে হবে। এ ব্যাপারে আদালতের মতামত চাইব, আদালত যদি মুক্তিযোদ্ধা কোটা উঠিয়ে দেয় তবে এ কোটাও থাকবে না।
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ২ জুলাই কোটা ব্যবস্থা পর্যালোচনা করে তা সংস্কার বা বাতিলের বিষয়ে সুপারিশ দিতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করে সরকার। কমিটিকে ১৫ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। ৮ জুলাই প্রথম সভা করে কমিটি। পরে কমিটির মেয়াদ আরও ৯০ কার্যদিবস (৩ মাস) বাড়ানো হয়।
কোটা পর্যালোচনা কমিটির সদস্য হিসেবে আছেন- সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ, অর্থ বিভাগের সচিব মুসলিম চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী, সরকারি কর্ম কমিশনের সচিব আকতারী মমতাজ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসান প্রমুখ।
উল্লেখ্য, বর্তমানে সরকারি চাকরিতে সংরক্ষিত কোটা ৫৬ শতাংশ। বাকি ৪৪ শতাংশ নেয়া হয় মেধার ভিত্তিতে। বিসিএসে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় ৩০, জেলা কোটায় ১০, নারী কোটায় ১০ ও উপজাতি কোটায় ৫ শতাংশ চাকরি সংরক্ষণ আছে। এ ৫৫ শতাংশ কোটায় পূরণযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সে ক্ষেত্রে ১ শতাংশ পদে প্রতিবন্ধীদের নিয়োগের বিধান রয়েছে। কোটা সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইরফান খানের বিশ্বরেকর্ড : ৪ ওভার ৩ মেডেন ১ রান ২ উইকেট

খেলার খবর: ক্রিকেটের ক্ষুদ্র ফরম্যাটকে বলা হয় বোলারদের জন্য নরক। কারণ এই ফরম্যাটে ব্যাটসম্যানরা ক্রিকেট শিল্প ভুলে ধুম ধারাক্কা ব্যাট চালাতে থাকে। সেই টি-টোয়েন্টিতে যদি কোনো বোলার ৪ ওভার বল করে ৩টি মেডেনসহ মাত্র ১ রানে ২ উইকেট তুলে নেয়, তাকে অতিমানবীয় বলতেই হবে। এমন কাজটাই করে দেখালেন পাকিস্তানি পেসার ইরফান খান। যা টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আজ রবিবার সেন্ট কিটস অ্যান্ড প্যাট্রিয়টসের বিপক্ষে এই রেকর্ড গড়েন ট্রাইডেন্টসের ইরফান। ইনিংসের প্রথম বলেই ক্রিস গেইলকে ফিরিয়ে শুরু করেন। সেই ওভার মেডেন। পরের ওভারেও এভিন লুইসকে ফিরিয়ে মেডেন উইকেট। ইনিংসের পঞ্চম ওভারেও মেডেন। চতুর্থ ওভারের প্রথম ৫ বলে কোনো রান দেননি। শেষ বলে দেন ‌১ রান।
ইরফানের এমন বোলিংয়ে ৪ ওভারের স্পেলে সবচেয়ে কম ইকোনমির নতুন বিশ্ব রেকর্ড হয়ে গেল। এর আগে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ র‌্যাম স্লামে ক্রিস মরিস ৪ ওভারে ৩ মেডেন এবং ২ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, এমন বোলিং করেও দলকে জেতাতে পারেননি ইরফান। ট্রাইডেন্টসের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য প্যাট্রিয়টস ৭ বল আর ৬ উইকেট হাতে রেখে জিতে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়া পুরোপুরি সিন্ডিকেট মুক্ত করতে হবে

অনলাইন ডেস্ক: মালয়েশিয়া সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে সেদেশে বাংলাদেশের অভিবাসী কর্মী নিয়োগ বন্ধ হয়ে যাবে। এই ঘোষণায় বাংলাদেশের শ্রমবাজারে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
তবে এটিকে সুযোগ হিসেবে গ্রহণ করে এ খাতকে সংশ্লিষ্ট সিন্ডিকেটের প্রভাবমুক্ত করে প্রয়োজনীয় সংস্কারের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
‘একটি সংঘবদ্ধ চক্রের অনৈতিক ব্যবসা পরিচালনার কারণে মালয়েশিয়া সরকার বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে’- গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের সূত্র ধরে রবিবার (২৬ আগস্ট ২০১৮) এক বিবৃতিতে এ আহ্বান জানায় সংস্থাটি।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী কর্মী নিয়োগ বন্ধের সিদ্ধান্তের খবরে আমরা একদিকে গভীরভাবে উদ্বিগ্ন, অন্যদিকে জনশক্তি রফতানিতে একচেটিয়া ও সিন্ডিকেটভিত্তিক অনৈতিক ব্যবসা বন্ধে মালয়েশিয়া সরকারের এ সিদ্ধান্ত ইতিবাচক হিসেবে দেখার জন্য সরকারের কাছে আহ্বান জানাই। কারণ মালয়েশিয়া সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতিবাচক ও অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে পুনরায় অভিবাসী কর্মী পাঠানোর পথ সুগম হয়েছে। তবে এটাও পরিস্কার যে এ সুযোগ গ্রহণের পূর্বশর্ত হচ্ছে পুরো খাতকে সিন্ডিকেটের প্রভাবমুক্ত করা এবং যারা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের জবাবদিহি নিশ্চিত করা।’
‘আমরা ব্যবসাটিকে বাংলাদেশের সব এজেন্টদের জন্য খুলে দিতে চাই’- গণমাধ্যমে প্রকাশিত মালয়েশীয় প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, যে প্রেক্ষাপটে মালয়েশিয়া সরকার বাংলাদেশের অভিবাসী কর্মী নিয়োগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তা শ্রম অভিবাসন প্রক্রিয়ায় সুশাসন নিশ্চিত করার টিআইবির দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ সিদ্ধান্তের মাধ্যমে টিআইবির আশঙ্কাই সত্য প্রতীয়মান হলো।
২০১৭ সালের মার্চ মাসে প্রকাশিত টিআইবির একটি গবেষণাতে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে মালয়েশিয়াসহ অন্যান্য দেশে অভিবাসী কর্মী পাঠনোর একচেটিয়া ব্যবসার মাধ্যমে অতিরিক্ত মুনাফা অর্জন ও গ্রাহকদের শোষণ প্রক্রিয়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে সরকারকে একটি পলিসি ব্রিফ করে টিআইবি। যার আলোকে যথাসময়ে সুনির্দিষ্ট পদক্ষেপ গৃহিত হলে অভিবাসী কর্মী নিয়োগ বন্ধের মত এ ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হতো না।
ড. ইফতেখারুজ্জামান বলেন, অভিবাসী কর্মীনিয়োগ বন্ধের এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অবিলম্বে মালয়েশিয়া সরকারের সঙ্গে কার্যকর আলোচনার মাধ্যমে সুনির্দিষ্ট স্বল্পতম সময়সীমার মধ্যেঅভিবাসী কর্মী নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ সিন্ডিকেট মুক্ত করতে হবে। উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক পদ্ধতিতে এবং স্বচ্ছতার ভিত্তিতে গ্রহণযোগ্য ব্যয় নির্ধারণ করে পুনরায় শ্রমিক পাঠানোর উদ্যোগ গ্রহণ করতে বাংলাদেশকেই এগিয়ে আসতে হবে। না হলে বিশাল এ শ্রমবাজার স্থায়ীভাবে বন্ধের ঝুঁকি সৃষ্টি হবে, যা ক্রমবর্ধিষ্ণু বেকারত্ব বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতির জন্য সীমাহীন গুরুত্বপূর্ণ রেমিটেন্স অর্জন বাধাগ্রস্ত করবে।
তিনি আরও বলেন, টিআইবি উদ্বিগ্ন বিশেষ করে এ কারণে যে যে সিন্ডিকেটের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে তার কর্ণধাররা এবং তাদের কার্যক্রম ও প্রভাব সম্পর্কে সরকারের অবগত না থাকার কথা নয়। অথচ দীর্ঘদিন তারা ধরা-ছোঁয়ার বাইরে থাকতে পেরেছে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে এখন সুযোগ এসেছে অভিবাসন খাতকে সিন্ডিকেট ও যোগসাজশের দুর্নীতির গ্রাস থেকে মুক্ত করার। তাই রাজনৈতিক ও প্রশাসনিক স্বদিচ্ছা প্রমাণের এখনই সুযোগ বলে মনে করে টিআইবি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া ৩৬ তম বিসিএস-এ ক্যাডারভূক্তদের ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান
মেহেদী সোহাগ,
৩৬তম বিসিএস-এ ক্যাডারভূক্ত হওয়ায় কলারোয়া উপজেলার কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান  করা হয়। কলারোয়া উপজেলা পরিষদের উদ্যোগে ৩৬ তম বিসিএস ক্যাডারভূক্ত কলারোয়া উপজেলার ৯ জন কৃতিসন্তানদের মাঝে এ সংবর্ধনা দেওয়া হয়। শনিবার বিকালে উপজেলা হলরুমে এ সংবর্ধনা অনিষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিতরা হলেন- প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান আরিফ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাইফুল্লাহ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রে সাজ্জাদ হোসেন, সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক রাজু হোসেন, প্রভাষক মনিরুজ্জামান, প্রভাষক নিত্যানন্দ, প্রভাষক আশরাফুজ্জামান, প্রভাষক মাসুদুর রহমান ও প্রভাষক শাহিন আলম। শিক্ষক শেখ শাহাজান আলী শাহিন এর সঞ্চালনায়  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মেদ, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, দুদকের উপ-পরিচালক খাঁন মিজানুল ইসলাম সেলিম ও ব্র্যাক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানে কলারোয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আয়ুব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য কামরুজ্জামান সোহাগ, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্লাহ আজাদ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, জুলফিকার আলী, আসাদুজ্জামান আসাদ, জাকির হোসেন, মাস্টার আব্দুল ওহাব মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবর্ধিত কৃতি ব্যক্তিদের ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রি প্রদান করা হয়। উত্তরীয় পরিয়ে দেয়া হয় অতিথিদের।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
থাইল্যান্ডকে ৩-১ গোলে হারাল বাংলাদেশ

খেলার খবর: এশিয়ান গেমস হকিতে থাইল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ হকি দল। তবে চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে এশিয়ান গেমসে অন্তত ষষ্ঠ স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ।
আগে থেকেই নিশ্চিত ছিল আজ রবিবার থাইল্যান্ডকে হারালে আসরে পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলতে পারবে বাংলাদেশ। সুবাদে পরের এশিয়ান গেমসের জন্য আর বাছাই পর্ব খেলতে হবে না বাংলাদেশ দলকে। গ্রুপে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ খেলবে মঙ্গলবার। প্রতিপক্ষ পাকিস্তান।
প্রসঙ্গত, পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest