সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

কাশিমাড়ীতে নবযাত্রা প্রকল্পের পারিবারিক কল্যাণ ও সমৃদ্ধিতে পুরুষের সম্পৃক্ততা বিষয়ক সমাপনীর সনদ বিতরণ

 

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের আওতায় নবযাত্রা প্রকল্পের পারিবারিক কল্যাণ ও সমৃদ্ধিতে পুরুষের সম্পৃক্ততা বিষয়ক ছয় মাসব্যাপী অধিবেশনের সমাপনীর সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় কাশিমাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ সনদপত্র বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাস্টার সওকাত হোসেন, নবযাত্রা প্রকল্পের কাশিমাড়ী ইউনিয়ন জেন্ডার অর্গানাইজার আফরোজা নার্গিস, গোবিন্দপুর গ্রামের ভিডিসির সভাপতি মর্জিনা খাতুন ও আছিয়া খাতুন, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জিয়াউর রহমান, স্বাস্থ্য সহকারী ওবায়দুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর হাবিবুর রহমান, মিনা খাতুন ও হালিমা খাতুন প্রমুখ। এতে ৪০ জন উপকারভোগীর মাঝে পারিবারিক কল্যাণ ও সমৃদ্ধিতে পুরুষের সম্পৃক্ততা বিষয়ক সমাপনীর সনদ বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে আহত-1

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হলো বীর মুক্তিযোদ্ধার জামাই। ঘটনাটি ঘটেছে-উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুরে গ্রামে। মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধার জামাই জাকির হোসেন জানান-গত ২তারিখ রাত ১০টার দিকে একই গ্রামের মাদকসেবী মিন্টু তার স্ত্রী আছিয়া খাতুনকে বেধড়ক মারপিট করে। নিজের জীবন বাঁচারে বাঁচাও বাঁচাও চিৎকার করে ছুটে আসে বীরমুক্তিযোদ্ধার জামাইয়ের বাড়ীতে। পরে জামাই জাকির হোসেন বিষয়টি শুনতে এগিয়ে আসলে মাদক সেবী মিন্টু ও রুবেল তাকে ধরে মারপিট করে আহত করে। এসময় রুবেল টর্চ লাইট দিয়ে জাকির হোসেনের কপালে আঘাত করে। সাথে সাথে রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করে। এঘটনায় কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বীরশ্রেষ্ঠর নূর মোহাম্মদ শেখের ৪৭তম মৃত্যু বার্ষিকী বুধবার

 

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল(যশোর)প্রতিনিধি: ৫ সেপ্টেম্বর বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৪৭তম মৃত্যু বার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে পাকবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন তিনি। মৃত্যুর পর যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাঁকে সমাহিত করা হয়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে (বর্তমানে নূর মোহাম্মদনগর) জন্মগ্রহণ করেন।
১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্থান রাইফেলসে (ইপিআর, বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) যোগদান করেন। দিনাজপুর সীমান্তে দীর্ঘদিন দায়িত্ব পালন করে ১৯৭০ সালের ১০ জুলাই তিনি বদলি হন যশোর সেক্টরে। পরে তিনি ল্যান্স নায়েকে পদোন্নতি পান। মুক্তিযুদ্ধের সময় যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরে অংশগ্রহণ করে যুদ্ধ করেন তিনি। মুক্তিযুদ্ধ চলাকালে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের বয়রা অঞ্চলে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেন নড়াইলের এ সাহসী সন্তান।
এ সময় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ৮ নম্বর সেক্টর কমান্ডার ছিলেন কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরী। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত কমান্ডার ছিলেন মেজর এস এ মঞ্জুর। তাঁদের নেতৃত্বেও প্রাণ-পণ লড়েছেন নূর মোহাম্মদ। ৫ই সেপ্টেম্বর পাকবাহিনীর গুলিতে সহযোদ্ধা নান্নু মিয়া গুরুতর আহত হলেও সহযোদ্ধাকে কাঁধে নিয়ে এলএমজি হাতে শত্রু পক্ষের সঙ্গে যুদ্ধ করেন। এ সময় পাকবাহিনীর মর্টারের আঘাতে নূর মোহাম্মদের হাঁটু ভেঙে যায়। তবু গুলি চালাতে থাকেন। এক পর্যায়ে গোয়ালহাটিতে পাকবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন তিনি।
নুর মোহাম্মদের ৪৭তম মৃত্যু বার্ষিকী যশোরের শার্শার কাশিপুর বীরশ্রেষ্ঠের মাজারে গার্ড অপ অনার, পুষ্পমাল্য অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নৌকা প্রতীকে ভোট চেয়ে আসাদুজ্জামান বাবু’র পথসভা

নিজস্ব প্রতিবেক :
নৌকা প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী পথসভা করেছেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা পৌরসভাধীন কুখরালী (মাঠপাড়া) এলাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আনছার আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মাস্টার আব্দুল খালেক, যুগ্ম আহবায়ক কুরবান আলী, মুজিবর রহমান, রোকেয়া বেগম, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পৌর সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ। সভায় আসাদুজ্জামান বাবু বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। দেশের রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। ঘরে ঘরে চাকরি দিয়েছেন। আগামী নির্বাচনে বাংলাদেশকে সমৃদ্ধশালী সোনার বাংলায় পরিণত করতে আবারো নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রথমবার একসাথে শাকিব খান-নুসরাত ফারিয়া

বিনোদনের খবর: কাল এক হচ্ছেন শাকিব খান-নুসরাত ফারিয়া। শুনে খটকা লাগলেও বিষয়টি কিন্তু এমনই। শাকিব খানের সাথে প্রথমবারের মতো জুটিবেঁধে অভিনয় করতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শাকিব-ফারিয়ার ছবি শাহেন শাহ’র মহরত অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গ্ল্যামার, নাচ গান, অভিনয় কণ্ঠ সবকিছুতে শীরড়ষে থেকেও কোনোভাবেই যেন সাফল্য পাচ্ছেন না দেশীয় এই অভিনেত্রী। কিন্তু এবার ‘শিওর শট।’ অর্থাৎ শাকিবের বিপরীতে নুসরাত ফারিয়া।
বাংলা সিনেমা মানেই শাকিব, হিট মানেই শাকিব। শাকিব আছেন তো হল মালিকরা দুই তিন লাখ অগ্রিম দিয়ে সিনেমা নিতে প্রস্তুত। শাকিব মানেই প্রযোজকের বিনিয়োগ উঠে আসবে। অর্থাৎ শাকিবের নায়িকা মানেই হিট তকমা জুটে যাবে বলা যেতেই পারে।
‘শাহেন শাহ’ ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বুধবার সন্ধ্যা ৭ টায় মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে শাকিব খান ও নুসরাত ফারিয়া উপস্থিত থাকবেন। অর্থাৎ শুটিংয়ের আগেই শাকিবের মুখোমুখী হচ্ছেন নুসরাত ফারিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাসদ ছাত্রলীগ ও জাতীয় যুব জোটের মাদক,সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সভা

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) ও জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগ এ মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদ এর বিরুদ্ধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা কারিগর প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ মুছাব্বেরুজ্জামান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগামী নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া-পাটকেলঘাটা) জাসদ মনোনীত ও ১৪ দল মনোনয়ন প্রত্যাশী, জাসদ কেন্দ্রীয় কার্যকারী কমিটি সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ(অপারেশন) শেখ সেকেন্দার আলী।
মোঃ সাইদুজ্জামান শুভ ও মিলন ঘোষাল এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাটিয়া পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ মোঃ তসলিম, জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনি সম্পাদক আশরাফ কামাল, জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলা শাখা সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জব প্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম। আলোচনাসভায় প্রধান অতিথি বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। যুব সমাজ কে মাদক এর হাত থেকে রক্ষা করতে হবে। সন্ত্রাস দমন করতে হবে নতুন করে কেউ যাতে জঙ্গীবাদে জড়িয়ে না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘আমাদের মধ্যে মিষ্টি একটা সম্পর্ক আছে, প্রেম নয়’

বিনোদনের খবর: নায়ক-নায়িকার প্রেমের সম্পর্ক নিয়ে দর্শকদের আগ্রহ সব সময়ই বেশি থাকে। বিশেষ করে যখন কোন জুটি একের অধিক নাটক-সিনেমায় অভিনয় করে। সম্প্রতি বেশ কিছু নাটকে এক সাথে অভিনয় করেছেন সিয়াম ও ঊর্মিলা। সোশ্যাল মিডিয়াসহ বাতাসে ভেসে বেড়াচ্ছিল তাদের প্রেমের খবর। এবার এ বিষেয়ে মুখ খুললেন ঊর্মিলা।
দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের মধ্যে মিষ্টি একটা সম্পর্ক আছে। তবে সেটি প্রেম নয় কিন্তু কেউ কেউ আমাদের সেই সম্পর্ককে প্রেম হিসেবে আখ্যায়িত করছে। এভাবে আমাদের দু’জনের সম্পর্ককে নেতিবাচক ভাবে দেখে নোংরা করছে বলে আমি মনে করি। আমি তো বিবাহিত। স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে প্রেম করতে যাব কোন দুঃখে।’
ঊর্মিলা আরও বলেন, ‘সিয়ামের পরিবারের সঙ্গে আমার সুন্দর একটি সম্পর্ক রয়েছে। এমনকি তার গার্লফ্রেন্ডের সঙ্গেও আমার সম্পর্ক রয়েছে। এরপরেও কিভাবে আমাদের দু’জনের মধ্যে প্রেম হয়? অনেকেই ভালোভাবে না জেনেই আমাদের নিয়ে এভাবে মন্তব্য করেন। সিয়াম আমার অনেক ভালো একজন বন্ধু। সিয়াম ছাড়াও জোবান, শবনম ফারিয়ার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব আছে।’
উল্লেখ্য, ঈদুল-আযহায় ঊর্মিলা অভিনীত প্রায় পনেরটি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে। এর মধ্যে আশুতোষ সুজনের ‘মালার পৃথিবী’, তপু খানের ‘আজ শুক্রবার’, আরবি প্রিতমের ‘সেকেন্ড লাইফ’ ও জাহিদ হাসানের ‘নার্ভাস ব্রেকডাউন’সহ বেশ কিছু নাটকের জন্য সাড়া পেয়েছেন এই অভিনেত্রী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিজারিয়ান প্রসবে অতিরিক্ত রক্তক্ষরণ ও অ্যানেস্থেশিয়া জটিলতার ঝুঁকিতে পড়তে পারে প্রসূতি

স্বাস্থ্য কণিকা: ২০১৬ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশ মাতৃমৃত্যু হার বেড়েছে। আর সাত বছরে দেশে সিজারিয়ান প্রসবের হার বেড়েছে ১৯ শতাংশ। যে কোন দেশে সিজারিয়ান প্রসব মোট প্রসবের ১০-১৫ শতাংশের মধ্যে সীমিত থাকা উচিত।

বর্তমানে বাংলাদেশে সিজারিয়ান প্রসবের হার ৩১ শতাংশ। এটি স্বাভাবিক মাত্রার চেয়ে দ্বিগুণ। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।

সিজারিয়ান প্রসব বাংলাদেশে মা-শিশুর জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ ?

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের গাইনি বিভাগের সাবেক বিভগীয় প্রধান, অধ্যাপক ডা. সায়েবা আকতার বলছেন,
প্রথমত, বাংলাদেশে সিজারিয়ান প্রসবের হার বাড়ার কারণ, সবার টরারেন্স কমে গেছে, আমার যেটা মনে হয়, রোগীদের, রোগীদের আত্বীয়দের এবং ডাক্তারদেরও ধৈর্য্য কমে গেছে।
দ্বিতীয়ত, সিজারিয়ান বাচ্চার জন্মের সময় মাথায় চাপ পড়ে না তাই বাচ্চারা মেধাবী হবে, শিক্ষিত মায়েদের মধ্যে এমন ধারণা খুবই কাজ করে।
তৃতীয়ত, বেসরকারি হাসপাতালগুলোতেও জুনিয়র ডাক্তাদের উপর চাপ থাকে সিজার করানোর জন্য।
আর বর্তমানে বাংলাদেশে বছরে ১০ লাখের বেশি সিজারিয়ান প্রসব হচ্ছে, যার ৭৯ শতাংশ হয় বেসরকারি হাসপাতালগুলোতে। নরমাল ডেলিভারির বাচ্চার ফুসফুস স্বাভাবিক থাকে এবং জন্মের পরপর বাচ্চা স্বাভাবিকভাবে শ্বাস নেয়।

ঢাকা মেডিকেল কলেজের শিশু সার্জারী বিভাগের ডাক্তার অধ্যাপক সাহনূর ইসলাম বলেছেন, সিজারিয়ান বাচ্চা যেহেতু অাগেই ডেলিভারি হচ্ছে, তাই ফুসফুস পুরোপুরি গঠন হয় না। সে ক্ষেত্রে বাচ্চাটি শ্বাসকষ্টে ভুগবে, বড় হলে সে অ্যাজমাজনিত সমস্যায় পড়তে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যে কোন দেশে সিজারিয়ান প্রসব মোট প্রসবের ১০-১৫ শতাংশের মধ্যে সীমিত থাকা উচিত। বাংলাদেশে সিজারিয়ান প্রসবের হার ৩১ শতাংশ। যা স্বাভাবিক মাত্রার চেয়ে দ্বিগুণ।

এ বিষয়ে ভুক্তভোগী এক স্কুল শিক্ষিকা সায়েকা সরওয়ার শচি বলেছেন, সিজারের আগে অ্যানেস্থেশিয়ার জন্য একটা ইনজেকশন দেওয়া হয় কোমরে, ঐটা খুবই পেইনফুল।

তিনি বলেন, আমার বাচ্চার বয়স দুই বছর হয়ে যাচ্ছে অথচ এখনো ব্যথাটা সহ্য করে যাচ্ছি অার আমার শারীরিক সক্ষমতাও কমে গেছে। সিজারিয়ান প্রসবে অতিরিক্ত রক্তক্ষরণ ও অ্যানেস্থেশিয়া জটিলতার ঝুঁকিতে পড়তে পারে অনেক প্রসূতি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest