সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

বিভিন্ন রোগ নিরাময়ে নিমপাতা

স্বাস্থ্য কণিকা: আমাদের চারপাশেই রয়েছে এমন অনেক কিছু, যার নিত্য ব্যবহারের ফলে নানাবিধ রোগ থাকবে দূরে। আর এর মধ্যে নিমপাতার প্রচুর উপকার রয়েছে। মাত্র কয়েকটা নিমপাতা নিয়মিক খেলে বিভিন্ন রোগের থেকে নিরাময় পাওয়া সম্ভব।

নিমপাতা ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে পারে। চামড়ার ইনফেকশন রোধে এছাড়া ব্রণ, চুলকানি ও অ্যালার্জি রোধে নিমপাতা অনেক উপকারি। এছাড়া শরীরের ব্যথা, কেটে গেলে, পুড়ে গেলে, কানব্যথা, মচকানো, মাথাব্যথা, জ্বর কমাতে নিমপাতা ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়। আসুন জেনে নেই, নিম পাতা আর যেসব অসুখে কাজে লাগে-

১। শরীরের ব্যথা, কেটে গেলে, পুড়ে গেলে, কানব্যথা, মচকানো, মাথাব্যথা, জ্বর কমাতে নিমপাতা ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়।

২। শিশুদের পেটে কৃমি নির্মূল করতে নিমের জুড়ি নেই। শিশুরাই বেশি কৃমির শিকার হয়। এ জন্য ৫০ মিলিগ্রাম পরিমাণ নিম গাছের মূলের ছালের গুড়ো দিন ৩ বার সামান্য গরম পানিসহ খেতে হবে।

৩। অনেক সময় বুকে কফ জমে বুক ব্যথা করে। এ জন্য ৩০ ফোটা নিম পাতার রস সামান্য গরম পানিতে মিশিয়ে ৩/৪ বার খেলে বুকের ব্যথা কমবে। গর্ভবতীদের জন্য ঔষধটি নিষেধ।

৪। সকালে খালি পেটে ৫টি গোলমরিচ ও ১০টি নিম পাতা বেটে খেলে তা ডায়াবেটিস কমাতে সাহায্য করে।

৫। নিম পাতা সিদ্ধ করে সেই পানি দিয়ে গোসল করলে খোসপাচড়া চলে যায়। পাতা বা ফুল বেটে গায়ে কয়েকদিন লাগালে চুলকানি ভালো হয়।

৬। পোকা মাকড় কামড় দিলে বা হুল ফোঁটালে নিমের মূলের ছাল বা পাতা বেটে ক্ষত স্থানে লাগালে ব্যথা উপশম হবে।

৭। নিমের পাতা ও ছালের গুড়ো কিংবা নিমের ডাল দিয়ে নিয়মিত দাত মাজলে দাঁত হবে মজবুত, রক্ষা পাবেন দাঁতের রোগ থেকেও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টুথপেস্টের আরও ১০ ব্যবহার

অনলাইন ডেস্ক: প্রতিদিন সকালে উঠে আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দাঁত মাজা উচিত৷ এমনটাই শিখে এসেছে সবাই ছোটবেলা থেকে৷ তবে এখন যদি বলা হয়, টুথপেস্ট দাঁত মাজা ছাড়াও আরও অনেক কারণেই ব্যবহার করা যায়।

যেমন-বাড়ির কাজ, ধরুন, পুরানো গয়নাকে নতুন করে দেওয়া৷ এই ধরণের বিভিন্ন কাজে লাগে টুথপেস্ট৷ আমাদের আজকের এই প্রতিবেদনে আমাদের পাঠকদের জন্য রইলো, কখনও কোনও সমস্যায় পড়লে কিভাবে টুথপেস্ট সমস্যার সমাধান করবে-

১। গাড়ির কাঁচ পরিষ্কার করার জন্য ব্যবহার করুন টুথপেস্ট৷ নতুন গাড়ি কেনার সময় যেমন কাঁচ চকচক করত, টুথপেস্ট দিয়ে পরিষ্কার করলেও তেমনই করবে৷

২। জামায় বিভিন্ন কারণে লিপস্টিকের দাগ লেগে পারে৷ কিংবা খেতে গিয়ে সসও পড়ে যায়৷ সঙ্গে সঙ্গে সাবান পানি দিয়ে পরিষ্কার করতে যান আপনি৷ তা না করে টুথপেস্ট দিয়ে ঘষে নিন জায়গাটা৷ দেখবেন দাগ চলে গেছে৷

৩। রুপার গয়না একটু পুরানো হয়ে গেলই কালচে হয়ে যায়৷ ব্রাশে একটু টুথপেস্ট লাগিয়ে গয়নাটি ভালো করে পরিষ্কার করুন৷ ভালো করে ঘষে নিয়ে কিছুক্ষণ রেখে দিন৷ তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন৷ দেখবেন গয়না আগের মতো হয়ে গেছে৷

৪। কাঠের ফার্নিচার হোক বা অ্যালুমিনিয়ামের৷ দাগ পড়ে গেলে আপনি নানা রকমের চেষ্টা করে সেই দাগ তোলার চেষ্টা করেন৷ কিন্তু সেই চেষ্টা বিফলে যায়৷ তাই টুথপেস্ট দিয়ে পরিষ্কার করুন৷ দাগও উঠবে এবং চকচকেও হবে৷

৫। নেলপলিশ বা নখে লেগে থাকা গাঢ় দাগ তুলতে টুথপেস্ট ব্যবহার করুন৷ আঙুলে একটু পেস্ট নিয়ে ঘষে নিন৷ দেখবেন দাগ উঠে গেছে৷

৬। হারমোনিয়াম বা সিন্থেসাইজারের রিডে জমে থাকা ময়লা পরিষ্কার করতেও টুথপেস্ট কার্যকরী৷ একটা ভেজা টুকরো কাপড়ে একটুখানিক টুথপেস্ট নিয়ে হালকা করে ঘষতে থাকুন। দাগ উঠে যাবে নিমেষে৷

৭। মাছ ধরলে, ধুলে হাতে আষ্টে গন্ধ হয়ে যায়৷ পেঁয়াজ, রসুন কাটলেও এমনটাই হয়৷ সেই গন্ধ দূর করুন টুথপেস্ট দিয়ে৷ কারণ সাবানও যে কাজে ফেল টুথপেস্ট সেই কাজ করে দেয়৷

৮। ফোনে স্ক্রিনগার্ড লাগালেও স্ক্র্যাচ পড়ে যায়৷ নতুন স্ক্রিনগার্ড না কিনে তুলোয়ে টুথপেস্ট নিয়ে ঘষে নিন৷ আসতে করে ঘষবেন৷ ভালো করে মুছে নিন৷ দেখবেন আগের মতো হয়ে গেছে ফোনের স্ক্রিন৷

৯। আয়রনের দাগ তুলতেও টুথপেস্ট উপকারী৷ এবং বেসিন বা বাথরুমের স্টিলের কলে ময়লা জমলেও টুথপেস্ট লাগিয়ে রেখে দিন৷ তারপর ধুয়ে নিন৷ দেখবেন ময়লা উঠে গেছে৷

১০। ব্রুণ হলে আগের টুথপেস্ট নিয়ে ব্রুণের ওপর লাগিয়ে রাখুন৷ দেখবেন পরের দিন সকালে কমে গেছে৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করণের সব ‘গোপনীয়তা’ রণবীরের কাছে

বিনোদনের খবর: রণবীর কাপুরের ভক্তের সংখ্যা গুনে শেষ করা যাবে না। কিন্তু অন্যদের মতোই সহজে ভক্তদের কাছে ধরা দেন না তিনি। কারণ ফেসবুক, টুইটার হোক বা ইনস্টাগ্রাম, কোনও সোশ্যাল মিডিয়াতেই নিজেকে রাখেননি রণবীর।
তবে নিজে সোশ্যাল মিডিয়ায় না থাকলেও অন্য একজনের সোশ্যাল মিডিয়ার খুঁটিনাটি সম্পর্কে ওয়াকিবহাল রণবীর। তিনি হলেন বলিউডের প্রথম সারির পরিচালক করণ জোহর। সম্প্রতি আনাইতা শ্রফের চ্যাট শো ‘ফিট আপ উইথ দ্য স্টারস’-এর মঞ্চে এক প্রশ্নের জবাবে করণ এই ‘সিক্রেট’ ফাঁস করেন।
করণ বলেন, ‘‘আমার জীবন সম্পর্কে আমার থেকে বেশি রণবীর খবর রাখে। রণবীর আমার ফোনের পাসকোড জানে। এমনকি, নিয়মিত আমার হোয়াটসঅ্যাপ ও ইমেল চেক করে।’’
রণবীর প্রসঙ্গের সঙ্গে ক্যাটরিনার ব্যাপারে আনাইতা প্রশ্ন করেন, ক্যাটরিনার মানানসই বলিউডে কে রয়েছেন। উত্তরে করণ বলেন, ‘‘আমি ক্যাটরিনাকে সত্যি ভালবাসি। ক্যাটরিনার জন্য যথেষ্ট কেউ আমার ধারে কাছে নেই।’’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ড. ইউনূসের বিরুদ্ধে আরো ১১ মামলা

দেশের খবর: বাংলাদেশের একমাত্র নোবেল ও বিজয়ী ক্ষুদ্র ঋণের প্রবক্তা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ফের মামলা করা হয়েছে। বকেয়া পরিশোধ না করায় তার বিরুদ্ধে ১১ টি মামলা করা হয়েছে। এই ১১ টি মামলাসহ ড. ইউনূসের বিরুদ্ধে এ পর্যন্ত মোট ৯০টি মামলা করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ঢাকার শ্রম আদালতে তার বিরুদ্ধে ১১টি মামলা করেন ইউনূসের প্রতিষ্ঠিত কোম্পানি গ্রামীণ টেলিকমে বর্তমানে কর্মরত ১১ কর্মকর্তা-কর্মচারী। মামলায় গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসানকেও আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনে এক-তৃতীয়াংশ শেয়ার রয়েছে গ্রামীণ টেলিকমের। প্রতিষ্ঠানটি নিজস্ব পল্লীফোন ছাড়াও নকিয়া ও হুয়াওয়ের সার্ভিস দিয়ে থাকে।

প্রতিষ্ঠানটির মুনাফা কর্মীদের মাঝে বণ্টন করে দেয়ার আইনি বাধ্যবাধকতা থাকলেও তা দেয়া হয়নি। ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত গ্রামীণ টেলিকমের মুনাফা হয়েছে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার। কিন্তু এ মুনাফা কর্মীদের পরিশোধ করা হয়নি। গত দশকে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ২১ হাজার কোটি টাকার ৫ শতাংশ অর্থাৎ ১০৮ কোটি টাকা কর্মী ও সরকারকে দেয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। ওই অর্থের ৮০ শতাংশ প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান কর্মীদের পরিশোধ, ১০ শতাংশ সরকার এবং ১০ শতাংশ প্রতিষ্ঠানের কল্যাণ ফান্ডে জমা দেয়ার কথা।

বাদীপক্ষের আইনজীবী জাফরুল হাসান শরীফ জানান, মামলায় গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান এবং এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসকে বিবাদী করা হয়েছে। এর আগে একই ঘটনায় আরো ৭৯টি মামলা করা হয়েছে। এ নিয়ে ড. ইউনূসের বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৯০টি।

দারিদ্র্য বিমোচনে বিশেষ অবদানের জন্য ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ড. মুহাম্মদ ইউনূস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাপানে টাইফুন ‘জেবি’র আঘাত, নিহত ৬

বিদেশের খবর: জাপানে টাইফুন ‘জেবি’র আঘাতে অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ টাইফুন আঘাত হানে।
ঝড়ের কারণে এরইমধ্যে জাপানের পশ্চিম উপকূলে বিভিন্ন ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দেশটির দ্বিতীয় জনবহুল শহর শিকুকুতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

১৯৯৩ সালের পর দেশটির ভূ-খণ্ডে আঘাত হানা এটিই সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।

ঝড়ের কারণে উদ্ধারকারী দল লাখ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। এছাড়াও বাতিল করা হয়েছে কয়েক’শ ফ্লাইট।

মৌসুমের ২১তম সামুদ্রিক এ ঝড়ের বিষয়ে জাপানের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, টাইফুনের আঘাতস্থলে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। এরইমধ্যে ওসাকা ও হিরোশিমার মধ্যে লোকাল এবং উচ্চগতির ট্রেন সার্ভিস বাতিল করা হয়েছে। সীমিত করা হয়েছে টোকিও থেকে ওসাকার মধ্যকার ট্রেন সার্ভিস। আর বাতিল করা হয়েছে প্রায় ৫০০ ফ্লাইট।

এছাড়া প্রায় তিন লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে।

পশ্চিমাঞ্চলে আঘাতের পর জাপান সাগর দিয়ে হনশুর মূল ভূ-খণ্ড হয়ে টাইফুন ‘জেবি’ জাপান অতিক্রম করে দুর্বল হয়ে পড়বে। চলতি বছরে জাপানে আঘাত হানা চতুর্থ সামুদ্রিক ঝড় এটি। ১৯৯৩ সালের ওই ঝড়ের সময় ২৫ জনের প্রাণহানির খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এর আগে গত জুলাইয়ে সূর্যোদয়ের দেশটিতে হঠাৎ প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। এতে অন্তত দুইশ’ মানুষের প্রাণহানি হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার আসিফ এখন বিশ্বখ্যাত মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার

নিজস্ব প্রতিবেদক: শৈশবে পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। তবে স্বপ্নটা তার পাল্টে গেছে। হয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সুযোগ হয়েছে বিশ্বখ্যাত মাইক্রোসফটে কাজ করার। স্বপ্নবাজ এই তরুণ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ খান চৌধুরী। তবে তার পরিচয়টা এখন মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার।

সাতক্ষীরার এই ছেলের শৈশব কেটেছে সাতক্ষীরার পলাশপোল গ্রামে নিজ বাড়িতে। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সাতক্ষীরা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক জীবন শেষ করে আসিফ ভর্তি হন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। স্কুলজীবন থেকেই ম্যাথ অলিম্পিয়াডের সঙ্গে জড়িত ছিলেন আসিফ। প্রবলেম সলভিং শুরু করেন ২০১১ সালে। পড়াশোনার পাশাপাশি প্রবলেম সলভিংকে যেমন গুরুত্ব দিয়েছিলেন তিনি, তেমনি সমানতালে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতায়। এসব প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আসিফের ঝুলিতে যুক্ত হয়েছিল নানা ধরনের অভিজ্ঞতা। আর এসব অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে তিনি হয়ে উঠছেন মস্ত ইঞ্জিনিয়ার।

আসিফের স্বপ্নের পূর্ণতা পেতে শুরু করে বিশ্ববিদ্যালয় লাইফে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি চাকরি মেলায় আসিফকে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে চাকরির জন্য প্রস্তাব দেয় সেলিস রকিং সফটওয়্যার। তিনি তখনো ফাইনাল পরীক্ষা দেননি। পরবর্তীতে ফাইনাল পরীক্ষার পাঠ চুকিয়ে আসিফ যোগ দেন সেলিসে। এক বছর সাত মাস সেলিসে কাজ করার পর ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে আসিফ পাড়ি জমান সুইডেনে। যোগদান করেন এডফেনিক্স এবিতে। সেখান থেকে পরবর্তীতে যোগদান করেন ন্যাসডাকে। ন্যাসডাকে যোগদানের পরপরই মাইক্রোসফট থেকে কল পান আসিফ। চলতি বছরের ১ মার্চ মাইক্রোসফটের একজন ডেভেলপার আসিফকে কল দিয়ে জানান তারা আসিফের একটি সাক্ষাৎকার নিতে চান। অতঃপর ২১ মার্চ কোপেনহেগেনে আসিফের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। সেখানে আসিফের সঙ্গে উপস্থিত ছিলেন আরও তিনজন প্রার্থী।

ওই সাক্ষাৎকারে আসিফকে বেশ কয়েকটি প্রবলেম সলভিং করতে দেওয়া হয়। একটা বাদে সব কয়টি প্রবলেমই সলভ করে বিচারকদের নজর কাড়েন আসিফ। এরপর ২৩ মার্চ মাইক্রোসফট থেকে তাকে চাকরির ব্যাপারে নিশ্চিত করা হয়।
আসিফ জানান, সফলতার জন্য সিজিপিএ কোন গুরুত্ব বহন করে না। দক্ষতাটাই আসল। এটাই সফলতার মূলমন্ত্র। মাইক্রোসফটে চাকরির সময় পুরো সাক্ষাৎকারে কেউই তাকে তার সিজিপিএ কত, তা জিজ্ঞাসা করেনি। তারা তার দক্ষতা ও সক্ষমতা যাচাই করেছে। আসিফ মনে করেন এটাই হওয়া উচিৎ। তাই শুধু পড়াশোনার মাঝেই নিজেকে সীমাবদ্ধ করে রাখা যাবে না। পড়াশোনার পাশাপাশি পছন্দের ক্ষেত্রগুলোতে দক্ষতা অর্জনের দিকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে।

আসিফ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সমানুপাতিক ও অ্যাস্ট্রোনমি অ্যান্ড সায়েন্স সোসাইটি অব রুয়েট। এছাড়া রুয়েট অ্যানালিটিক্যাল প্রোগ্রামিং ল্যাব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

মাইক্রোসফটের মতো বড় একটি প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার পরেও স্বপ্ন দেখা থামাতে চান না আসিফ। তিনি মনে করেন স্বপ্নের কোনো শেষ থাকতে নেই। উদ্যোগী হওয়ার ইচ্ছা আছে আসিফের। পাশাপাশি তিনি স্বপ্ন দেখেন একজন ভালো নেতা হওয়ার। বাংলাদেশ ও বিশ্বের উন্নয়নে কাজ করবার জন্য বদ্ধপরিকর তিনি। তরুণ প্রজন্মকে নিয়েই স্বপ্ন দেখেন আসিফ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রতিশোধের জয়ে সাফ শুরু বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট : প্রায় দুই বছর আগে ভুটানের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ লড়াইটির কথা নিশ্চয়ই ভুলে যায়নি বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। এশিয়ান কাপের বাছাইয়ের প্লে-অফের ম্যাচে ৩-১ গোলে হেরেছিল লাল-সবুজের দল। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে সেই ভুটানের বিপক্ষে ম্যাচে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সর্বশেষ ম্যাচে হারের প্রতিশোধ নিয়েছে লাল-সবুজের দল।

ম্যাচের তৃতীয় ম্যাচে বাংলাদেশ এগিয়ে যায় পেনাল্টি থেকে করা গোলে। ডিফেন্ডার তপু বর্মণ লক্ষ্যভেদ করেন।

ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যাওয়ার চেষ্টায় ব্যর্থ হয় বাংলাদেশ। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেনি ফরোয়ার্ড মাহবুবুর রহমান। মাঝমাঠ থেকে পাওয়া বল নিয়ে বক্সে ঢুকে পড়লেও তাঁর প্রচেষ্টা ব্যর্থ করে দেন ভুটান গোলরক্ষক।

ম্যাচের ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। তরুণ ফরোয়ার্ড বিপলু আহমেদের শট ভুটান গোলরক্ষক কোনোমতে বিপদমুক্ত না করলে গোল হতেও পারত।

প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকলেও প্রধান্য বিস্তার করেই খেলেছে বাংলাদেশ। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়াও করে তারা।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ ফরোয়ার্ড মাহবুবুর রহমান। মাঝমাঠ থেকে পাওয়া একটি বল নিয়ে বক্সে ডুকেই আড়াআড়ি শটে জালে জড়ান বল।

ম্যাচের ৭৫ মিনিটে ভুটান ব্যবধান কমানোর দারুণ একটি সুযোগ পেয়েছিল। দলটির রোনালদো খ্যাত চেনচো বল নিয়ে বিপৎসীমানায় ঢুকে পড়েও গোল করতে পারেননি।

সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অসাধারণ সাফল্যে দেশের ফুটবলে নতুন আশার সঞ্চার হয়েছে। কদিন আগে ইন্দোনেশিয়ায় তারা হারিয়েছিল আগামী ২০২২ বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতারকে। প্রথমবারের মতো ইতিহাস গড়ে বাংলাদেশ গেমসের দ্বিতীয় পর্বে ওঠে। তাই চলমান সাফের শুরু থেকেই বেশ উজ্জীবিত বাংলাদেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া ইউএনও কে বিদায়ী সংবর্ধনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের

কলারোয়া প্রতিনিধি : মঙ্গলবার বেলা ১২টায় ইউএনও মনিরা পারভীনকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কতৃপক্ষ। এ উপক্ষে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- বিদায় অতিথি ইউএনও মনিরা পারভীন। বিশেষ অতিথির বক্তব্য দেন- কলারোয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আবু নসর, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, কলেজ পরিচালনা পরিষদের সদস্য আনিছুর রহমান, আশিকুর রহমান, ডাঃ ফাতেমা খাতুন, আশিফা খাতুন, আঃ আল ফারুক, নার্গিস পারভীন, আবু জাফর সাদিক, শরিফুল ইসলাম, রনজিৎ কুমার, রাজিয়া সুলতানা, ফিরোজা খাতুন, সানজিদা আক্তার, মমতাজ আক্তার , মিজানুর রহমান, আক্কাস আলী, রফিকুল ইসলাম, সেলিনা খাতুন, প্রশাসনিক কর্মকর্তা সদরুল আলম, মাওলানা ইসমাইল হোসেন, ডাঃ রনজিৎ কুমার, হিসাব রক্ষক সাবুর আলী, আশরাফুল আলম, শিক্ষার্থী এসএম পারভেজ, মাসুমা পারভীন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-ডাঃ প্রভাষক হাবিবুর রহমান। আলোচনা সভা শেষে বিদায়ী অতিথিকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest