সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক কার্যক্রম শুরু

দেশের খবর: দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ সম্প্রচারের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম মহাকাশ যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকালে ঢাকায় মাঠে গড়িয়েছে এই ফুটবল টুর্নামেন্ট।
বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ সাংবাদিকদের বলেন, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ সম্প্রচারের মাধ্যমে এই স্যাটেলাইটের কার্যক্রম শুরু হচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সাফ ফুটবলের খেলাগুলো বিকালে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। খেলার সম্প্রচার সত্ত্ব পাওয়া একটি বেসরকারি স্যাটেলাইট স্টেশনে সম্প্রচারের লিংক থেকে বিটিভিতে প্রচার করা হবে।
অক্টোবরের মাঝামাঝি পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরুর আশা প্রকাশ করেন বিসিএসসিএল চেয়ারম্যান।

উল্লেখ্য, গত ১২ মে ভোররাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপিত হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট। স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হয়েছে গাজীপুর জেলার জয়দেবপুর ও রাঙামাটির বেতবুনিয়ায়। বঙ্গবন্ধু স্যাটেলাইটে ৪০টি ট্রান্সপন্ডার রয়েছে, যার ২০টি বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে এবং বাকিগুলো ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আয়ের পরিকল্পনা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এডিবির সঙ্গে চীনের ৬০০ কোটি ডলারের চুক্তি

বিদেশের খবর: পল্লী উন্নয়নের জন্য চীনের অর্থমন্ত্রী এশিয়ান ডেভেলভমেন্ট ব্যাংকের (এডিবি) সঙ্গে ৬০০ কোটি মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে।
চীনের অর্থমন্ত্রী আজ বলেন, আমাদের কৃষি ব্যবস্থাকে আধুনিক করতে ও গ্রামীণ পরিবেশের উন্নয়নের জন্য আমরা এ চুক্তি করলাম।
তিনি আরো বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে আমাদের কৃষি ব্যবস্থাকে আরো আধুনিকায়ন প্রয়োজন। আমাদের কৃষক ভাইদের সকল ধরনের সহযোগীতার জন্য আমরা সদা প্রস্তুত।
২০১৮ সাল থেকে ২০২২ সালের মধ্যে এডিবি ব্যাংক ও তার সহযোগীরা এই সাহায্য প্রদান করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বস নিজের মেয়ে, স্যালুট গর্বিত বাবার

অনলাইন ডেস্ক: তিরিশ বছরেরও বেশি সময় ধরে পুলিশে কাজ করছেন বাবা। আর মেয়ে পুলিশে এসেছেন সবে চার বছর। কিন্তু রবিবার মুখোমুখি হতেই বাবা স্যালুট করলেন মেয়েকে। কারণ, পদমর্যাদায় মেয়ে তাঁর থেকে অনেকটাই এগিয়ে। ঘটনাটি ভারতের তেলঙ্গানার।
সাব-ইন্সপেক্টর হিসেবে কাজ শুরু করা বাবা এ আর উমামহেশ্বরা শর্মা তেলঙ্গানা পুলিশের ডেপুটি কমিশনার। আর ২০১৪ ব্যাচের আইপিএস কর্মকর্তা মেয়ে সিন্ধু শর্মা এখন তেলঙ্গানার জাগতিয়াল জেলার এসপি। পদমর্যাদায় বাবার চেয়ে অনেকটাই এগিয়ে। দু’জনেই পুলিশ বাহিনীতে থাকলেও কখনও মুখোমুখি হননি। রবিবার হায়দরাবাদের কাছে তেলঙ্গানা রাষ্ট্র সমিতির সভায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন দু’জনেই। সেখানেই প্রথমবারের জন্য মুখোমুখি হন তাঁরা। আর দেখা হতেই ব্যক্তিগত সম্পর্ক ভুলে সিনিয়র পদমর্যাদার মেয়েকে স্যালুট করেন বাবা।
ঘটনার পর জানিয়েছেন বাবা উমামহেশ্বরা শর্মা বলেন, ‘এই প্রথমবারের জন্য কর্তব্যরত অবস্থায় মুখোমুখি হলাম আমরা। এক সঙ্গে কাজ করতে পারায় আমি গর্বিত। ও আমার থেকে সিনিয়র, তাই স্যালুট করেছি।’
টিআরএসের সভায় মহিলাদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন মেয়ে সিন্ধু শর্মা। সভা শেষে জানিয়েছেন, ‘বাবার সঙ্গে একই জায়গায় কাজ করতে পেরে আমি খুব খুশি।’
কাজের জায়গায় মেয়ে ‘বস’, বাবা অধস্তন। তবে দু’জনেই জানান, বাড়িতে ‘বস’ কিন্তু একজনই। সিন্ধুর মা তথা উমামহেশ্বরার স্ত্রী। দু’জনকেই থাকতে হয় তাঁর অধস্তন কর্মী হিসেবেই!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদা জিয়ার মামলার আদালত বসবে কারাগারে

দেশের খবর: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিশেষ আদালত কাল বকশীবাজারের আলিয়া মাদ্রাসার পরিবর্তে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যেখানে বন্দি, সেই পুরোনো কেন্দ্রীয় কারাগারে বসতে যাচ্ছে।
আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তবে একে ‘আইন পরিপন্থী’ বলেছেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া।
চ্যারিটেবল ট্রাস্ট মামলায় মোট আসামি চারজন। খালেদা জিয়া ছাড়া অভিযুক্ত অপর তিন আসামি হলেন—খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন মোট ৩২ জন।

২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন-অর-রশীদ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আখতারুজ্জামান। এ মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ অন্য আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া অর্থদণ্ডও করা হয়। রায়ের পর খালেদা জিয়া রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দল থেকে নাম প্রত্যাহার স্টার্লিংয়ের

খেলার খবর: পিঠের ইনজুরির কারণে স্পেন ও সুইজারল্যান্ডের বিপক্ষে আসন্ন নেশন্স লিগ ও প্রীতি ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংলিশ ফরোয়ার্ড রাহিম স্টার্লিং। মঙ্গলবার ফুটবল অ্যাসোসিয়েশন এই তথ্য নিশ্চিত করেছে।
রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনালে খেলা ইংল্যান্ডের সাতটি ম্যাচের মধ্যে ছয়টিতেই খেলেছেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড। এ পর্যন্ত এবারের প্রিমিয়ার লিগে স্টার্লিং দুটি গোল করেছেন।
ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট অবশ্য স্টার্লিংয়ের পরিবর্তে নতুন কাউকে দলভুক্ত করছেন না বলে ইঙ্গিত দিয়েছেন। ২৩ বছর বয়সী স্টার্লিং না থাকায় ইংল্যান্ড তিনজন ফরোয়ার্ড নিয়ে মাঠে নামবে। অধিনায়ক হ্যারি কেনের নেতৃত্বে আক্রমণভাগে আরও থাকবেন আর্সেনালের ড্যানি ওয়েলবেক ও ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ মার্কোস রাশফোর্ড।
আগামী শনিবার ওয়েম্বলিতে নেশন্স লিগের ম্যাচে স্পেনের মোকাবেলা করবে ইংল্যান্ড। এর তিনদিন পর কিং পাওয়ার স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ড্রিমগার্ল’ অধরার সঙ্গে থাকছেন বাপ্পী-সাইমন

বিনোদনের খবর: সম্প্রতি ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবির শুটিং শেষ করেছেন নায়ক বাপ্পী চৌধুরী ও নবাগত নায়িকা অধরা খান। আগামী সপ্তাহে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক। একই পরিচালকের পরবর্তী চলচ্চিত্র ‘ড্রিমগার্ল’ ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন অধরা খান। নায়ক হিসেবে দেখা যেতে পারে দুজনকে। আর এই দুই চরিত্রে অভিনয় করতে পারেন বাপ্পী ও সাইমন, এমনটাই জানান পরিচালক।
ইস্পাহানি আরিফ জাহান বলেন, “আমরা ‘নায়ক’ ছবির কাজ শেষ করেছি বেশ কিছুদিন আগে। এরই মধ্যে এডিটিং ও ডাবিংও শেষ করেছি। গল্পের প্রয়োজনে কিছু প্যাচ শুটিং ছিল, তা সম্প্রতি শেষ করেছি। এখন ছবির ব্যাকগ্রাউন্ডের কাজ চলছে। আমরা আগামী সপ্তাহে ছবিটি সেন্সরে দেওয়ার জন্য প্রস্তুত করছি। আশা করি, এরই মধ্যে ছবিটির সব কাজ শেষ করতে পারব।”
‘ড্রিমগার্ল’ প্রসঙ্গে ইস্পাহানি আরিফ জাহান বলেন, “আসলে এখন আমরা ব্যস্ত আছি ‘নায়ক’ ছবিটি নিয়ে। আগামী সপ্তাহে ছবিটি সেন্সর বোর্ডে জমা দিয়ে পরে বিষয়টি নিয়ে বাপ্পী ও সাইমনের সঙ্গে আমরা গল্প নিয়ে বসব। এরই মধ্যে তাঁদের সঙ্গে আমাদের মৌখিকভাবে কাজের বিষয়ে কথা হয়েছে। আশা করি, চলতি মাসেই ‘ড্রিমগার্ল’ ছবিতে অধরার বিপরীতে কে কে থাকছেন, তা ঘোষণা দিতে পারব।”
অধরা খান এর আগে শাহীন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘মাতাল’ ছবিতে অভিনয় করেছেন। ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিটির শুটিং শেষ হয়ে এখন সম্পাদনার কাজ চলছে। আর ‘মাতাল’ ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে এখন মুক্তির অপেক্ষায় আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানে পুলিশ-জঙ্গি সংঘর্ষ; নিহত ১৩

বিদেশের খবর: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাদগিস প্রদেশের একটি নিরাপত্তা ফাঁড়িতে মঙ্গলবার এক সংঘর্ষে দুই পুলিশ ও কমপক্ষে ১১ তালেবান জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
প্রাদেশিক পুলিশ মুখপাত্র নাকিবুল্লাহ আমিনি বলেন, ‘প্রাদেশিক রাজধানী কালা-ই-নাও নগরীর উপকণ্ঠে লামান এলাকায় অবস্থিত একটি নিরাপত্তা ফাঁড়িতে তালেবান হামলার পর মঙ্গলবার উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।’
তিনি আরও জানান, এই ঘটনায় আরও চার পুলিশ সদস্য ও ১৬ তালেবান জঙ্গি আহত হয়েছে। প্রায় এক ঘণ্টা ধরে সেখানে এ সংঘর্ষ চলে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘কলঙ্ক’ নিয়ে দুই যুগ পর সঞ্জয় দত্ত-মাধুরী

বিনোদনের খবর: ‘মহানটা’ সিনেমায় জুটি বেঁধে ১৯৯৭ সালে সর্বশেষ অভিনয় করেন বলিউডের এক সময়ের জনপ্রিয় তারকা জুটি সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত। এরপর কেটে গেছে দীর্ঘ ২১ বছর। দীর্ঘ এ বিরতি ভেঙে পরিচালক অভিষেক বর্মনের পরবর্তী সিনেমা ‘কলঙ্ক’-এর মাধ্যমে রুপালি পর্দায় একসঙ্গে ফিরছেন তারা।
গত সপ্তাহে মুম্বাইতে সিনেমাটির শুটিং হয়েছে। ‘কলঙ্ক’র একটি ঘনিষ্ঠ সূত্র বলেন, সঞ্জয় ও মাধুরী একসঙ্গে তিন দিন শুটিং করেছেন। তাদের সঙ্গে ছিলেন বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট।
সূত্রটি আরও জানায়, কোনো রকম দ্বিধা ছাড়াই সঞ্জয়-মাধুরী একসঙ্গে ক্যামেরার সামনে সুন্দরভাবে অভিনয় করে গেছেন।
আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর মাধুরী একই সিনেমার একটি গানের শুটিংয়ে অংশ নেবেন। এতে নাচের কোরিওগ্রাফি করবেন সজুর খান ও রেমো ডি’সুজা।
চলতি মাসেই সিনেমাটির গুরুত্বপূর্ণ সব দৃশ্যের শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। পরিচালক চাইছেন নভেম্বরের মধ্যে সিনেমাটির কাজ শেষ করতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest