সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শনব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ডদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্তসাধারণ সম্পাদকদের বড় ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসাতক্ষীরায় আম সংগ্রহ শুরু : সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা চাষিদেরসাতক্ষীরার বদরতলা-টু-ব্যাংদহা রোডে প্রকৃতির অপার সৌন্দর্য শ্যামনগরে ২০ লাখ টাকার দাবিতে অপহৃত পশু চিকিৎসক  দু’দিন পর মুক্ত : আটক-৩

সরকা‌রের সাফল্য ও উন্নয়নমূলক প্রচারে রুহুল হক এম‌পির উঠান বৈঠক

তোষিকে কাইফু: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার করতে আজ ২৫ এপ্রিল, ২০১৮ ইং কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের একাধিক স্থানে শত শত নারী, পুরুষ তথা এলাকাবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত একাধিক উঠান বৈঠক অংশগ্রহণ করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদষ্টিা ডাঃ রুহুল হক এমপি
শত শত নারী – পুরুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে উঠান বৈঠকগুলো সফল করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন এবং এই ধারা বজায় রাখতে অাগামী নির্বাচনে অাবারও নৌকা মার্কায় ভোট দিতে অনুরোধ করেন রুহুল হক এমপি। সকলের সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের ব্যবস্থা করেন এমপি রুহুল হক।
সকলের কাছে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু পরিবারের সকল শহিদ সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান এমপি রুহুল হক।
উল্লেখ্য, আজ সকাল ৯:৩০ থেকে দুপুর ২ টা পর্যন্ত পূর্ব নলতার ৫ নং ওয়ার্ডে,পূর্ব নলতার সরদার পাড়ায়,ইন্দ্রনগর ত্রিমোহনীতে,ইন্দ্রনগর প্রয়াত শেখ ধনীরউদ্দীন মেম্বারের বাড়িতে ও কাজলার হাট খোলায় একাধিক উঠান বৈঠকে মা-বোন ও জনসাধারণের মাঝে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন ডা: রুহুল হক এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ আনিচ্ছুজ্জামান খোকন,সহ-সভাপতি তারিকুল ইসলাম,সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়,সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুর রহমান সেলিম, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার,নলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটু, নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক মহিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজ সুজন, সাধারণ সম্পাদক মোঃ আল মামুন সহ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদের পর অতিরিক্ত ওজন ঝরাতে কী করবেন?

স্বাস্থ্য কণিকা: কোরবানির ঈদে কমবেশি আমাদের সবাই মাংস খেয়ে থাকে। কোরবানির ঈদে আপনি চাইলেও মাংস খাওয়া থেকে বিরত থাকতে পারবেন না। কারণ এ সময় সবার ঘরেই খাবারের তালিকায় থাকে গরু বা খাসির মাংস।
ঈদে অতিরিক্ত মাংস খাওয়ার কারণে দেখা গেল সারা বছরের ডায়েট ভেস্তে গিয়েছে। বেড়েছে ওজন । ওজন কমাতে হলে অবশ্যই নিয়মের মধ্যে থাকতে হবে।নিজের যেমন সচেতন থাকা গুরুত্বপূর্ণ, তেমনি পরিবার ও সন্তানদের শরীর-স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা জরুরি।
আসুন জেনে নেই ঈদের পর অতিরিক্ত ওজন ঝরাতে কী করবেন?
বোরহানি-কোমলপানীয়
মাংস, খিচুড়ি আর বোরহানি-কোমলপানীয় যা–ই খান না কেন, অবশ্যই বেশি বেশি পানি পান করতে হবে।এছাড়া চেষ্টা করুন দিনে ভারী খাবারের পাশাপাশি ফলজাতীয় খাবারের পরিমাণ যেন বাড়ানো যায়।
প্রচুর পরিমাণে পানি পান করুন
প্রচুর পরিমাণে পানি পান করুন। বাড়ির ছোট শিশুরা যেন পরিমাণমতো পানি পান করে, সেদিকে খেয়াল রাখুন।
মাশরুম
মাশরুম দিয়ে মাংস রান্না করলে মাংসের চর্বি কেটে যায়। সে ক্ষেত্রে মাংস রান্নার সময় মাশরুম ব্যবহার করুন।
হাঁটাচলা
ছুটির সময়ে খাওয়ার পরেই সোফায় গা এলিয়ে টেলিভিশনের পর্দায় হারিয়ে যায় অনেকে। স্বাভাবিক নিয়মে হাঁটাচলা করে নিয়মমাফিক চেয়ার বা সোফায় বসে টেলিভিশন দেখুন। খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাচলা করার অভ্যাস করুন। এ সময়টাই লিফটের বদলে সিঁড়ি দিয়ে চলার অভ্যাস গড়ে তুলুন।
সকালে ঘুম থেকে উঠুন
ঈদের পর কাজের ব্যস্ততা কম থাকে বলে অনেকেই দেরি করে ঘুম থেকে ওঠেন। চেষ্টা করুন বছরের বাকি সময়টার মতোই সকাল সকাল ঘুম থেকে উঠতে।
শাকসবজি
এ সময় যেহেতু মাংস বেশি খাওয়া হয়, সে জন্য খাবার সঙ্গে প্রচুর সালাদ খান এবং পানি পান করুন। ঈদের সময় বাচ্চারা শাকসবজি খেতে চায় না, সে ক্ষেত্রে ফলের রস আর দই খেতে উৎসাহ দিন তাদের।
ধূমপান
খাওয়ার পরে অনেকেই ধূমপান করেন। পেট পুরে খাওয়ার পরেই ধূমপান করবেন না।এছাড়া পান-জর্দা খাওয়ার অভ্যাস যাদের আছে, তারা দাতের যত্নে বিশেষভাবে খেয়াল রাখুন।
দাঁত ব্রাশ
সকাল ও রাতে অবশ্যই দাঁত ব্রাশ করুন। মুখে দুর্গন্ধ যেন না হয়, সেদিকে খেয়াল রাখুন।
ব্যায়াম
বাড়িতে থেকে টুকটাক ব্যায়াম করুন এ সময়। শরীরে যেন জড়তা ভর না করে, সেদিকে খেয়াল রাখুন।
হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস
ওজনাধিক্য, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির রোগীদের গরু ও খাসির মাংস খেতে বারণ করেন চিকিৎসকেরা। হৃদরোগে আক্রান্তের সম্ভাবনা এড়াতে তৈলাক্ত মাংস কম খাবেন।
আট ঘণ্টার বেশি ঘুমাবেন না
রাতে ঘুমানোর আগে নিয়ম করে ১৫ মিনিট স্বাভাবিক গতির চেয়ে দ্রুত হাঁটাহাঁটি করুন।কোনোভাবেই আট ঘণ্টার বেশি ঘুমাবেন না। বিছানা ছাড়া সোফা কিংবা অন্য কোথাও ঘুমাবেন না।
মাঠা, জিরা পানি বা টক দই
কোল্ড ড্রিংকস, ডেজার্টের পরিবর্তে মাঠা, জিরা পানি বা টক দই রাখুন। সর্বশেষ উৎসব-আনন্দে নিয়মিত ওষুধ সেবন যেন বাদ না পড়ে। নিয়মিত হাঁটা বা ব্যায়াম করা বাদ দেবেন না।বুকজ্বালা আর বদহজম সমস্যা দেখা যেন না দেয়, সেদিকে খেয়াল রাখুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘গ্রেনেড হামলার রায়ে অনেক বিএনপি নেতার জড়িত হওয়ার আশঙ্কা আছে’

দেশের খবর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একুশে আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি জড়িত। হত্যাকারী যেই হোক, যত প্রভাবশালী হোক, ক্ষমা পাবে না। নিরপেক্ষভাবে বিচার হবে। বিচারে যারাই দোষী সাব্যস্ত হবে, শাস্তি তাদের পেতেই হবে।
শনিবার (২৫ আগস্ট) পতেঙ্গা এলাকায় টানেল নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সেতুমন্ত্রী বলেন, ২১ আগস্ট যে বর্বরোচিত হত্যাকাণ্ডের রায় হতে যাচ্ছে। এতে বিএনপির অনেক নেতার জড়িতও হওয়ার আশঙ্কা আছে। তারা যদি দণ্ডিত হয় তবে বিএনপি কিছুটা সঙ্কটে পড়বে।
কাদের বলেন, ২১ আগস্টের কিলিংয়ে প্রধানমন্ত্রী টার্গেট ছিলেন। বিএনপি তখন ক্ষমতায়। সারাদেশ জানে, হাওয়া ভবনের পরিকল্পনার কথা। এগুলো এখন আর গোপন কোনো বিষয় নয়। বিএনপি তো দায় এড়াতে পারে না।
তিনি আরও বলেন, ঘটনা যা ঘটেছে সেই আলোকেই রায় হবে। এ ঘটনায় কারা জড়িত সেটা বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে। বিচার বিভাগ স্বাধীন। এখানে কোনো হস্তক্ষেপ নেই।
কোটা ও নিরাপদ সড়কের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, কোটা আন্দোলনের শুরুটা বাইরের ইন্ধনে হয়েছে বলে মনে করি না। তবে পরে বাইরের ইন্ধন এবং উসকানি যুক্ত হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন, দুই শিক্ষার্থীর মৃত্যুর পর যেটা হয়েছে তা একেবারে যুক্তিসঙ্গত। কিন্তু শেষ সময়ে ইন্ধন যুক্ত হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, কোটা আন্দোলনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ইন্ধন ছিল। এটাকে রাজনৈতিক রূপ দেয়ার চক্রান্ত হয়েছে। আন্দোলনটা ক্ষমতা দখলের জন্য ছিল না। কিন্তু বিএনপি ক্ষমতা দখলের জন্য নিরাপদ সড়কের আন্দোলনে নিরাপদ রাস্তা খুঁজছিলে। তারা নিজেদের আন্দোলনে ব্যর্থতার পর শিক্ষার্থীদের উপর ভর করেছিল।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার বাবুল উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক লরিস লন্ডনে গ্রেফতার!

খেলার খবর: ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক হুগো লরিসকে গ্রেফতার করেছে লন্ডনের পুলিশ। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে শুক্রবার পশ্চিম লন্ডন থেকে তাকে গ্রেফতার করা হয়। যদিও গ্রেফতারের ৭ ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন টটেনহামের ৩১ বছর বয়সী এই অধিনায়ক।
শুক্রবার সতীর্থ ফুটবলার ও বন্ধুদের নিয়ে ডিনার করতে বের হয়েছিলেন লরিস। তার সঙ্গে ছিলেন অলিভার জিরু ও লরেন্ত কোসেলনিও। রাত আড়াইটার দিকে পুলিশ তার গাড়ি সেন্ট্রাল লন্ডনে আটকে দেয়। ওই সময় লরিস পেট্রোল নিচ্ছিলেন। তিনি গাড়িতে একাই ছিলেন। ফরাসি এই গোলরক্ষকের মুখে ব্রেথঅ্যানালাইজারা লাগিয়ে নিশ্চিত হয় পুলিশ, তিনি মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন। সেখান থেকেই সোজা তাকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে ডিএনএ এবং আঙুলের ছাপ নেয়া হয়। সকালে ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে অপরাধ স্বীকার করে ছাড়া পেয়েছেন তিনি। এই মামলার শাস্তি পরে ঘোষণা করা হবে। এর জন্য পরবর্তীতে শুনানিতে উপস্থিত থাকতে হবে তাকে।
এদিকে, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিজের দোষ স্বীকার করে সবার কাছে ক্ষমা চেয়েছেন লরিস। তিনি বলেছেন, ‘আমি মনে প্রাণে আমার পরিবার, ক্লাব, সতীর্থ, টিম ম্যানেজমেন্ট ও সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো কারও কাছেই গ্রহণযোগ্য হওয়ার নয়। আমি এর কোন অজুহাত দেবো না এবং এ ঘটনার পুরো দায়িত্ব নিচ্ছি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঠোঁটের ব্রণ দূর করার দুই উপায়

স্বাস্থ্য কণিকা: ঠোঁটের ব্রণ একটি বিব্রতকর সমস্যা। ঠোঁটে ব্রণ হলে দেখতে কেবল খারাপই লাগে না, খাওয়ার সময়ও এটি সমস্যা তৈরি করে। ঠোঁটের ব্রণ কমানোর কিছু উপায় জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।
১. হালকা গরম পানির স্যাঁক
ব্রণের ওপর হালকা গরম পানির স্যাঁক ফোলা কমায় এবং আক্রান্ত স্থানের রক্ত সঞ্চালন বাড়ায়।
* একটি পরিষ্কার তোয়ালে গরম পানির মধ্যে ভেজান এবং একে ভালোমতো চিপড়ে পানি ঝড়িয়ে নিন।
* আক্রান্ত স্থানে কয়েক মিনিট এটি রাখুন।
* দিনে তিন থেকে চার বার এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।
* তবে গরম স্যাঁক দেওয়ার আগে তাপমাত্রা কত সেটি পরীক্ষা করে নিন।

২. লেবুর রস
ঠোঁটের ব্রণ কমানোর আরেকটি ঘরোয়া উপায় হলো লেবুর রস। এর মধ্যে থাকা ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি ব্রণ দ্রুত শুকাতে সহায়তা করে।
* একটি তুলার বলের মধ্যে লেবুর রস নিন। একে ব্রণের মধ্যে লাগান। ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিনে দুই থেকে তিন বার এই পদ্ধতি অনুসরণ করুন।
* সম পরিমাণ লেবুর রস ও মধু মেশান। একে ঠোঁটের মধ্যে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। দিনে দুই বার এই পদ্ধতি অনুসরণ করুন।
* আধা চা চামচ লেবুর রসের মধ্যে গোলাপ জল দিন। একটি তুলার বলের মধ্যে মিশ্রণটি লাগিয়ে আক্রান্ত স্থানে মাখুন। দিনে দুই বার এই পদ্ধতি অনুসরণ করুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদের ছুটি শেষে ঢাকামুখী কর্মজীবী মানুষ

দেশের খবর: সরকারি ছুটি অনুযায়ী ঈদুল আজহার পর প্রথম কর্মদিবস শুরু হবে আগামীকাল রবিবার। তবে, আজ শনিবার থেকে অনেক বেসরকারি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম শুরু করেছে। ফলে চিরচেনা সেই নগরীর পুরনো রূপ ফিরিয়ে দিতে শুক্রবার থেকে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ঈদের ছুটি শেষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাবতলী, কল্যাণপুর, সদরঘাট, সায়েদাবাদ ও কমলাপুরে রেলস্টেশনে নামছে রাজধানীবাসী। তবে গতকালের মতো আজ শনিবারও যানজটের ধকল ছাড়ায় রাজধানীতে ফিরতে পারছেন কর্মজীবী মানুষ। রাজধানীর মহাখালী ও গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে ঢাকায় ফেরা যাত্রীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। তবে বাস কাউন্টারগুলোর দায়িত্বরতদের আশঙ্কা, রাতেই এই স্বস্তি আর নাও থাকতে পারে। তাদের দাবি, রবিবার অফিস ধরার জন্য বহু মানুষ রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। এতে ফেরিঘাটসহ রাস্তায় তাদের যানজটে পড়তে হতে পারে।
এর আগে, শুক্রবার ভোরে গাইবান্ধা থেকে অরিন পরিবহনে করে রাজধানীর কল্যাণপুরে নামেন সফিউল্লাহ। তিনি জানান, বৃহস্পতিবার রাত থেকে অনেকেই রওনা দিয়েছেন। বগুড়ার শেরপুরের দিকে হাইওয়ে হোটেলের মুখে কিছু কিছু স্থানে যানজট লক্ষ্য করা গেছে। তবে ঢাকামুখী বাকি রাস্তায় যানবাহন নির্বিঘ্নে চলাচল করেছে। প্রায় একই চিত্রের কথা জানিয়েছেন শনিবার ঢাকায় ফেরা কর্মজীবী মানুষ।
গতকাল বিকালে সাতক্ষীরা থেকে ঢাকায় ফেরা এক কর্মজীবী জানান, সাতক্ষীরা থেকে শুক্রবার সড়ক পথে ঢাকায় আসতে সময় লেগেছে মাত্র ৬ থেকে সাড়ে ৬ ঘণ্টা। পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে পারাপারের জন্য কোনো অপেক্ষা করতে হয়নি। ঘাটে আগে থেকে দুটি ফেরি আগে থেকে নোঙর করানো ছিল। ফলে আসা মাত্র ফেরি উঠা সম্ভব হওয়ায় এবং রাস্তা ফাঁকা থাকায় দ্রুত ঢাকা পৌঁছানো সম্ভব হয়েছে।
শনিবার জাহিদ হাসান নামের এক বেসরকারি ব্যাংক কর্মকর্তাও জানালেন একই কথা। তিনি বলেন, সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে কোথাও যানজটে পড়তে হয়নি। বরং দেরি হবে ভেবে যাত্রীরাই সময়মতো কাউন্টারে আসতে পারেনি। তারপরও রাস্তা ফাঁকা থাকায় দ্রুত ঢাকা পৌঁছানো সম্ভব হয়েছে।
সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালে কুমিল্লার দাউদকান্দি থেকে ফিরে আসা যাত্রী সোহেল রানা বলেন, আজ থেকে অফিস খোলা, তাই তিনি রাস্তা ফাঁকা পেয়ে গতকাল সকালেই রওনা দেন। দিনাজপুর থেকে আসা অন্তু গাবতলী বাস টার্মিনালে এসে জানালেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় রওনা হয়ে গতকাল ভোর ৫টায় গাবতলীতে পৌঁছে যান।
গতকাল দুপুর থেকে বগুড়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে যাত্রীরা আসতে শুরু করেন বলে জানান মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি শওকত আলী বাবুল। জানান, চন্দ্রা, ভোগড়ার যানজটের কথা চিন্তা করে অনেকে একটু আগেই ঢাকায় ফিরতে শুরু করেছেন।
তবে রাজধানীর আপন রূপে ফিরতে এখনও সময় লাগবে। কারণ অনেকেই ঈদের সাধারণ ছুটির সঙ্গে বাড়তি ছুটি যোগ করেছেন। তাই রাজধানীতার আপন রূপে ফিরতে আরও সপ্তাহ খানেক সময় লাগবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমেরিকা একঘরে হয়ে পড়েছে : মাহাথির

বিদেশের খবর: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা একঘরে হয়ে পড়েছে। থাইল্যান্ডের বিপিএস বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে মাহাথির বলেন, পরমাণু সমঝোতা ত্যাগ করার কারণে আমেরিকা আগের চেয়ে বেশি একঘরে হয়ে পড়েছে। এর কারণ হিসেবে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সমাজ এই আন্তর্জাতিক সমঝোতা বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার করেছে। খবর পার্স ট্যুডে।

মাহাথির মোহাম্মাদ বলেন, আন্তর্জাতিক চুক্তিগুলো থেকে আমেরিকার একের পর এক একতরফা বেরিয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনে ওয়াশিংটনের ভূমিকা রাখার সুযোগ সংকুচিত হয়ে এসেছে।

এছাড়া এ ধরনের একতরফা পদক্ষেপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত বেশি সমালোচিত হচ্ছেন যে, তার পক্ষে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়া সম্ভব নাও হতে পারে।

২০১৫ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষর করে ইরান। ২০১৬ সালের জানুয়ারি মাসে এ সমঝোতার বাস্তবায়ন শুরু হলেও চলতি বছরের মে মাসে ওই সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন প্রেসিডেন্ট ট্রাম্প।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুবলীগ নেতার শহিদ মিনার ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

আসাদুজ্জামান: যুবলীগের নেতা কর্তৃক শহিদ মিনার ভাংচুর ও এক মানবাধিকার কর্মীর উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার হাসানুল ইসলাম, বাঁশদহা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মেমিন, মুক্তিযোদ্ধা সহিল উদ্দীন, জিয়াদ আলী, সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম রিপন হাওয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শহিদ মিনারটি ভেঙে ফেলেছে, এক মানবাধিকার কর্মীকে মারপিট করে লাঞ্চিত করেছে এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমানকে লাঞ্চিত করেছে। এসব ঘটনার দীর্ঘদিন অতিবাহিত হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। বক্তারা এ সময় রিপনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, চলতি বছরের ফ্রেব্রুয়ারী মাসে সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালি গ্রামের আলাউদ্দীন ২০ হাজার টাকা খরচ করে প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শহিদ মিনার নির্মাণ করেন। নির্মাণের চারদিন পরেই স্থানীয় বিরোধের জের ধরে যুবলীগ নেতা রিপন শহিদ মিনারটি ভেঙ্গে দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমান প্রতিরোধে এগিয়ে এলে তাকেও লাঞ্চিত করেন তিনি। এছাড়া ঈদের দিন এক মানবাধিকার কমীকে মারপিট করে লাঞ্চিত করে এই যুবলীগ নেতা রিপন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest