সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

চটজলদি ওজন কমাতে জিরা

স্বাস্থ্য কণিকা: চটজলদি ওজন কমাতে চান? তাহলে প্রতিদিন এক চামচ করে জিরা খাওয়া শুরু করুন। দেখবেন কয়েক মাসের মধ্যে উপকার মিলবে। আসলে এই মশলাটির অন্দরে উপস্থিত থাইমল নামক একটি যৌগ শরীরে প্রবেশ করার পর হজম ক্ষমতার এত মাত্রায় উন্নতি ঘটায় যে শরীরের ইতি-উতি মেদ জমার সম্ভাবনা যায় কমে। তবে এমন উপকার পেতে দিনে কম করে ৩ বার জিরা দিয়ে বানানো চা অথবা ৩ চামচ জিরা পাউডার খেতে হবে, তাহলেই দেখবেন উপকার মিলতে শুরু করছে।

একাধিক গবেষণায় দেখা গেছে জিরায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, কপার, জিঙ্ক,পটাশিয়াম এবং আরও নানা ধরনের ভিটামিন এবং মিনারেল, যা শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে শুধু ওজন নিয়ন্ত্রণে আসে না, সেই সঙ্গে আরও বহু রোগ দূরে পালাতে বাধ্য হয়। জিরার আরো কিছু উপকার রয়েছে, চলুন জেনে নেয়া যাক সেগুলো।

১. হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে: জিরায় উপস্থিত ক্যালসিয়াম, বোন ডেনসিটির উন্নতি ঘটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো নিয়মিত এই মশলাটি খাওয়া শুরু করলে হাড়ের স্বাস্থ্যের এত মাত্রায় উন্নতি ঘটে যে কোন ধরনের হাড়ের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যায় কমে।

২. ডায়াবেটিসের মতো রোগ ধারে কাছে ঘেঁষতে পারে না: একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত জিরা খাওয়া শুরু করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা একেবারে কমে যায়। সেই সঙ্গে ইনসুলিনের কর্মক্ষমতাও বাড়ে। ফলে ডায়াবেটিসের মতো মারণ রোগ শরীরে বাসা বাঁধার আশঙ্কা যায় কমে।

৩. আয়রনের ঘাটতি দূর হয়: বেশ কিছু স্টাডিতে দেখা গেছে জিরাতে উপস্থিত আয়রন, শরীরে প্রবেশ করে একদিকে যেমন হিমোগ্লোবিন লেভেলের মাত্রা বৃদ্ধি করে, তেমনি সারা শরীরে রক্তের প্রবাহ বাড়িয়ে দেয়। ফলে অ্যানিমিয়ার মতো রোগের প্রকোপ কমতে সময় লাগে না। সেই সঙ্গে মেনস্ট্রয়াল সার্কেল যেমন ঠিক মতো হতে শুরু করে, তেমনি সামগ্রিক ভাবে শরীরের সচলতা বৃদ্ধি পেতেও সময় লাগে না।

৪. ইনসমনিয়ার মতো সমস্যা দূর হয়: যাদের রাতের বেলা ভাল করে ঘুম আসে না, তারা প্রতিদিন ঘুমনোর আগে ১ চামচ চটকানো কলার সঙ্গে হাফ চামচ জিরা পাউডার মিশিয়ে খাওয়া শুরু করুন। এই ঘরোয়া ওষুধটি খেলে ঘুমের আর কোনও সমস্যা হবে না দেখবেন।

৫. ত্বক সুন্দর হয়ে ওঠে: পরিমাণ মতো মধুর সঙ্গে জিরা মিশিয়ে একটা ফেস প্যাক বানিয়ে নিন। তারপর সেটি নিয়মিত মুখে লাগাতে থাকুন। এমনটা করলে দেখবেন অল্প দিনেই ত্বকের হারিয়ে যাওয়া ঔজ্জ্বল্য ফিরে আসবে। সেই সঙ্গে ত্বক আরও বেশি করে সুন্দর হয়ে উঠবে। এখন প্রশ্ন হল, ফেস প্যাকটি বানাবেন কীভাবে? এক্ষেত্রে হাফ চামচ হলুদ গুঁড়োর সঙ্গে হাফ চামচ জিরা পাউডার এবং ১ চামচ মধু মিশিয়ে নিন। তারপর ভাল করে সবকটি উপাদান মেখে নিয়ে মুখে লাগান। ফেস প্যাকটি ১০ মিনিট রেখে দেওয়ার পর গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এ বছরেই ৪ হাজার ইউনিয়নে দ্রুত গতির ইন্টারনেট

দেশের খবর: গ্রাম ও শহরের ব্যবধান কমিয়ে ডিজিটাল প্লাটফর্মকে আরও প্রসারিত করতে চলতি বছরে চার হাজার ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে সরকারি উদ্যোগের কথা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
তিনি বলেন, এ বছরের মধ্যেই চার হাজার ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট সেবা সরবরাহ নিশ্চিত করা হবে। সরকার গ্রাম ও শহরের ব্যবধান কমিয়ে ডিজিটাল প্লাটফর্মকে আরও প্রসারিত করতেই এই উদ্যোগ নিয়েছে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দারাজ সেলার সামিটে’ প্রতিমন্ত্রী বলেন, ‘গত নয় বছরে বাণিজ্যিক ও সরকারি কার্যক্রমের জন্য আমরা জেলা-উপজেলা থেকে শুরু করে দুই হাজার ইউনিয়নে ফাইবার অপটিক কেবল ইউনিয়ন ডিজিটাল সেন্টার পর্যন্ত নিয়ে গিয়েছি।’
‘২০১৮ এর মধ্যে আমরা প্রায় চার হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টার পর্যন্ত দ্রুত গতির ইন্টারনেট নিয়ে যাব।’
বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা নয় কোটি জানিয়ে পলক বলেন, ‘১৬ কোটি মানুষের মধ্যে নয় কোটিই ইন্টারনেট ব্যবহারকারী। আজ থেকে নয় বছর আগে ২০০৮ এ দেশে যেটা ছিল মাত্র নয় লাখ, নয় বছরের ব্যবধানে তা নয় লাখ থেকে নয় কোটিতে উন্নীত হয়েছ।’
ইন্টারনেটের খরচ কমানোর ফলেই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে বলে মনে করেন তিনি। বর্তমানে থ্রি-জি ও ফোর জি ইন্টারনেট সংযোগ ঢাকা ও এর বাইরে রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে বজ্রপাতে নিহত-১

আশাশুনি ব্যুরো:
আশাশুনি উপজেলার কাদাকাটিতে বজ্রপাতে মনোরঞ্জন দাশ(৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মনোরঞ্জন দাশ সাতক্ষীরা জেলা সদরের ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রামের  কার্তিক দাশের দ্বিতীয় পুত্র এবং খেঁজুরডাঙ্গা গ্রামের সূ্র্য সানার একমাত্র মেয়ের স্বামী। সোমবার বিকাল ৪ টায় দিকে ঘটনার সময় মনোরজ্ঞন সহ আরো ৫/৭ জন একসাথে বিলে ধানের চারা রোপন করছিলেন। আকাশে হঠাৎ কালো মেঘের ঘনঘটা দেখে দ্রুত নিজ কাজ শেষ করে বাড়িতে যাওয়ার জন্য নিজ জমি ছেড়ে কয়েক গজ যেতে না যেতে আকর্ষিক বজ্রপাতে তার মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট হলেন আরিফ আলভী

বিদেশের খবর: পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রার্থী ড. আরিফ আলভী। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, প্রেসিডেন্ট নির্বাচনে ড. আরিফ আলভী ৩২০ ইলেকটোরাল ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এর আগে মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
দেশটির ১৩তম প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়েছেন- ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ড. আরিফ আলভী, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সমর্থিত মুত্তাহিদা মজলিস-ই-আমলের প্রধান ফজলুর রেহমান ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রবীণ নেতা আইতজাজ আহসান।
এর মধ্যে ফজলুর রেহমান ও আইতজাজ আহসান পেয়েছেন যথাক্রমে ১৫৯ ও ১২০ ইলেকটোরাল ভোট। তবে এখনও পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের ফলাফল পাওয়া যায়নি। যদিও এ প্রদেশের ভোট না পেলেও তিনিই প্রেসিডেন্ট। কেননা, প্রদেশটির যে পরিমাণ ভোট রয়েছে তার চেয়ে বেশি ভোটে এখনই তিনি এগিয়ে রয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাফের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের জয়

খেলার খবর: সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার উদ্বোধনী ম্যাচে নেপালের বিরুদ্ধে ২-১ গোলের দুর্দান্ত জয় পেয়েছে পাকিস্তান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হয়।
ম্যাচের ৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন ডিফেন্ডার মোহাম্মদ রিয়াজ। ৩৪ মিনিটে নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করে নিজে হলুদ কার্ড দেখার পাশাপাশি পাকিস্তানকে পেনাল্টি উপহার দেন নেপালের অধিনায়ক বিরাজ মহারর্জন। ফলে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পাকিস্তান। পরে দ্বিতীয়ার্ধে ৮২ মিনিটে কর্ণার কিক থেকে বল পেয়ে আচমকা গোলে নেপালকে সমতায় ফেরান বিমল ঘার্তি মাগার।
নির্দিষ্ট সময় শেষ হওয়া হওয়া অবস্থা ঠিক সেসময় (৯৬ মিনিটে) মোহাম্মদ আলীর হেড থেকে করা গোলে জয় নিশ্চিত করে ফেলে পাকিস্তান। এই জয়ে গ্রুপ ‘এ’র শীর্ষে ওঠে এল পাকিস্তান।
সন্ধ্যা ৭টায় দিনের দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের ৩ মিনিটের মাথায় গোল করে বাংলাদেশ এগিয়ে ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে শ্রীকলা হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

কালিগঞ্জ ডেস্ক: কালিগঞ্জের শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যান্ত ভোট গ্রহন চলে। পৃথক দুটি প্যানেলে দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।মোট ৫ শ ২৭ জন ভোটারের মধ্যে ৪’শ ৭৭ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করেন। ভোটে মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আ, ফ, ম লুতফর রহমান (মিন্টু স্যার) প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করে। প্রাপ্ত ভোটে শেখ আব্দুল আলিম ২শ ৪০ ভোট, মোঃ মোক্তার হোসেন ২শ ৪৯ ভোট, মনিরুল ইসলাম ২শ ৪৮ ভোট, জাহিদুল ইসলাম ২শ ৪৫ ভোট, নুর নাহার বেগম ২শ ৫০ ভোট,জি এম আকবর আলী ১ শ ৮৫ ভোট, প্রশান্ত রায় ১শ ৬৪ ভোট, শফিকুল ইসলাম ১শ ৭৫ ভোট, ছন্দা রায় চৌধুরী ১শ ৭৬ ভোট। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সাইফুল ইসলাম। আইন শৃংখলা নিরাপত্তায় থানার উপ পরিদর্শক প্রসেন সেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দায়িত্ব পালন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাস্তার ওপর ফ্লাইওভার ধস, নিহত ৬

বিদেশের খবর: ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার মাঝেরহাট ফ্লাইওভারের একটি অংশ হঠাৎ ভেঙে পড়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা। এখন পর্যন্ত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরো অনেকে ধ্বংসস্তুপের ভেতর আটকা পড়েছেন বলে আশংকা করা হচ্ছে। খবর বিবিসি/আন্নদ বাজার।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল পাঁচটার দিকে দক্ষিণ কলকাতার আলিপুরের মাঝেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে এখন ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে এবং সেনাবাহিনীও যোগ দিয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা অন্তত পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছেন।ভেঙে পড়ার সময় ফ্লাইওভারটির ওপর দিয়ে অনেক যানবাহন চলছিল।কলকাতার দক্ষিণাঞ্চলের সাথে সংযোগ রক্ষাকারী একটি ব্যস্ত রাস্তার ওপর ফ্লাইওভারটি তৈরি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে সেতুর মাঝের অংশ ভেঙে পড়লে ফ্লাইওভারের ওপরে থাকা গাড়ির আরোহীরা ছিটকে পড়েন। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও উদ্ধারকারী দল। উদ্ধারকাজে সহায়তায় ছুটে আসেন স্থানীয়রা। ফ্লাইওভারের নিচ দিয়ে একটি রেললাইন রয়েছে। দুর্ঘটনার আগে কিছুটা দূরে একটি লোকাল ট্রেন থাকলেও তার ওপরে ভাঙা অংশ ছিটকে পড়েনি।

এনডিটিভির খবরে বলা হয়েছে , ফ্লাইওভারটি মাঝ বরাবর ভেঙে রেললাইনের ওপর ধসে পড়ে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছে। কলকাতার ব্যস্ততম এলাকায় ফ্লাইওভার ধসের ঘটনায় বহু মানুষ তার নীচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার সেখানে উপস্থিত আছেন।
প্রায় আড়াই বছর আগে পশ্চিমবঙ্গের পোস্তায় আরেকটি ফ্লাইওভার ভেঙে পড়লে ২৭ জনের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট-১৮ (অনুর্দ্ধ ১৭) এর উদ্ধোধনী অনুষ্ঠান মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় দেবহাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী। উপজেলা স্কাউটসের সাধারন সম্পাদক শিক্ষক সঞ্জয় সরকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বিঞ্চুপদ বিশ^াস, উপজেলা ক্রীড়া সমিতির সাধারন সম্পাদক সাবেক শিক্ষক আফছার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, প্রধান শিক্ষক মদন মোহন পাল, সিনিয়র রেফারী শিক্ষক রফিকুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ প্রমুখ। উদ্বোধনী খেলায় একদিকে অংশগ্রহন করে কুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ও অন্যদিকে অংশগ্রহন করে সখিপুর ইউনিয়ন ফুটবল একাদশ। খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করে দিলীপ কুমার। তাকে সহযোগীতা করেন হাসান রেজা মুকুল ও আব্দুস সাত্তার। এছাড়া চতুর্থ রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন মিজানুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest