সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শনব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ডদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্তসাধারণ সম্পাদকদের বড় ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসাতক্ষীরায় আম সংগ্রহ শুরু : সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা চাষিদেরসাতক্ষীরার বদরতলা-টু-ব্যাংদহা রোডে প্রকৃতির অপার সৌন্দর্য শ্যামনগরে ২০ লাখ টাকার দাবিতে অপহৃত পশু চিকিৎসক  দু’দিন পর মুক্ত : আটক-৩

দেবহাটায় লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের ফ্রি মেডিকেল ক্যাম্প

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা সদরের দেবহাটা সরকারী বিবিএমপি ইনষ্টিটিউশন হাইস্কুলে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের আয়োজনে এবং কেবিএ কলেজের রোভার স্কাউটস, ফিরোজা মজিদ ট্রাস্ট ও আইডিয়ালের সহযোগীতায় বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯ টা থেকে একটানা বিকাল ৪ টা পর্যন্ত অসহায় ও দুঃস্থদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ শেখ, আকছেদুর রহমান, ডাঃ মাহফুজ আহম্মেদ, ডাঃ আশরাফুল কবির, ডাঃ জান্নাতুল ফেরদৌস, ডাঃ মিনারা খাতুর ও ডাঃ মিজানুর রহমান। চিকিৎসকবৃন্দ প্রায় ৪শত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। মেডিকেল ক্যাম্পে সমস্ত রোগীদের জন্য ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি ফ্রি ঔষধ বিতরন করা হয়। এসময় ফিরোজা মজিদ ট্রাস্টের সভাপতি ঢাকা আহছানিয়া মিশনের উপ-পরিচালক ও হেড অফ হেলফ সেক্টর ইকবাল মাসুদ, লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের সাবেক সভাপতি এসএম মেহেদী হাসান, কেবিএ কলেজের সহকারী অধ্যাপক ও স্কাউট লিডার আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, সাংবাদিক কে.এম রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২ টার দিকে এই মেডিকেল ক্যাম্প পরিদর্শনে আসেন দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী। তিনি মেডিকেল ক্যাম্পের আয়োজন দেখে আয়োজনকারীদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, মানব সেবাই হলো সবচেয়ে বড় কাজ। আর এই ধরনের আয়োজন করে মানুষকে সেবা দেয়াটা মহৎ মানষিকতারই প্রকাশ। তিনি মাঝে মাঝে এধরনের আয়োজন করার অনুরোধ জানান। পরে মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক কাজী আব্দুল মজিদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা সরকারি বিবিএমপি হাইস্কুলের শতবর্ষ উদযাপন কমিটির সভা

 

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সদ্য সরকারিকৃত বিবিএমপি হাইস্কুলের শতবর্ষ উদযাপন কমিটির দ্বিতীয় সভা ঈদুল আযহার পরের দিন বৃহষ্পতিবারর সকাল ১০ টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক কাজী আব্দুল মজিদ। সভায় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য রিয়াসাত আলী, সাবেক সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ঘোষ, সাবেক শিক্ষক মোজাম্মেল হক, সাবেক শিক্ষক আব্দুল হামিদ, কমিটির সিনিয়র সহ-সভাপতি ডাঃ আব্দুল লতিফ, সহ-সভাপতি প্রধান শিক্ষক মদন মোহন পাল, যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদুল হক লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, ঢাকা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আকবর আলী, ঢাকা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সাব্বির আহমেদ, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ব্যবসায়ী জাকির হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল হামিদ, প্রচার উপ-কমিটির আহবায়ক সাংবাদিক আর.কে.বাপ্পা, শিক্ষক সিদ্দিক আহমেদ মিঠু, সাংবাদিক কে.এম রেজাউল করিম প্রমুখ। সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহনের পাশাপাশি বিভিন্ন কমিটির ও উপ-কমিটির যাচাই বাছাই করা হয় এবং কমিটির উপদেষ্টা হিসেবে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি হাফিজ-আল আসাদ ও দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলীকে অর্ন্তভূক্ত করা হয়। সভার শুরুতে সভাপতি সৈয়দ কাজী আব্দুল মজিদ সকলকে ঈদ মোবারক জানিয়ে ধন্যবাদ জানান এবং শতবর্ষ উদযাপন অনুষ্ঠান সফল ও সুন্দরভাবে করতে বিস্তারিত দিক নির্দেশনা দেন। এছাড়া সভায় সকলের সম্মতিক্রমে রেজিষ্ট্রেশন ফরম অবিলম্বে পূরন করে কমিটির নিকট জমা দেয়ার আহবান জানানো হয়। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য উদযাপন কমিটির ওয়েবসাইট- www.debhatabbmpcent.org   এবং ফেসবুক পেইজ- Debhata Bbmp Century Celebration তে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেনাপোলে চলছে ইমিগ্রেশন পুলিশের অবাধ চাঁদাবাজি

যশোর প্রতিনিধি: ঈদের টানা ৫ দিনের ছুটিতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বেড়েছে কয়েক গুণ। ভ্রমণপিপাসু ভারতগামী পাসপোর্ট যাত্রীদের উপচে পড়া ভিড়। কিন্তু এতে যাত্রীদের সুবিধা দেখার যেন কেউ নেই! বেড়েছে তাদের ভোগান্তি।

বেনাপোল আর্ন্তজাতিক চেকপোস্টে কাস্টম এবং স্থলবন্দর কর্তৃপক্ষের দীর্ঘ প্রচেষ্টা সত্বেও বন্ধ হয়নি ইমিগ্রেশান পুলিশের পাসপোর্ট দালালী। ইমিগ্রেশন কর্মকর্তারা এখানে কর্মরত সিপাহীদের নিয়ন্ত্রণে আনতে পারছেন না। বেপরোয়া সিপাহীরা ভারত যাতয়াতকারী পাসপোর্ট যাত্রীদের নানাভাবে হয়রানীসহ তাদের কাছ থেকে ইমিগ্রেশনের কাজ করে দিবে এমন আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে।

প্যাসেঞ্জার টার্মিনালের সামনেই এসব পুলিশের বিচরণ। কোন পাসপোর্ট যাত্রীকে দেখলেই তারা ছুটে যায় তার কাছে। বলে, ২শ টাকা দিন পাসপোর্টের সকল কাজ করে দিচ্ছি। ভারতগামী সাধারণ যাত্রীসহ ডাক্তার, উকিল, ব্যারিস্টার, সাংবাদিকসহ রোগী, শিশু কেউ রেহায় পাচ্ছে না এই ইমিগ্রেশন পুলিশের হাত থেকে।

ঈদের ছুটিতে স্বজনদের সঙ্গে দেখা-সাক্ষাত, চিকিৎসা, ব্যবসা, কেনাকাটা ও বেড়ানোর উদ্দেশে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত অন্য সময়ের চেয়ে দ্বিগুণ হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ঈদ প্যাকেজে অসংখ্য বাংলাদেশীকে ভিসা দিয়েছে ভারতীয় হাইকমিশন। ফলে ঈদের ছুটির সোম, মঙ্গল, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার (২০, ২১, ২২, ২৩ ও ২৪ আগস্ট) ৫ দিনে প্রায় ২৭ হাজার পাসপোর্টধারী যাত্রী বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে গেছে। আর এ সুযোগকে কাজে লাগিয়ে ইমিগ্রেশন পুলিশ পাসপোর্ট দালালীর মত ঘৃণ্য কাজে লিপ্ত রয়েছে।

ঈদের ৫ম দিন শুক্রবার সকালে চেকপোস্টে গিয়ে দেখা যায়, প্রচন্ড রোদে ও খোলা আকাশের নিচে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দুর্ভোগে আছে কয়েক হাজার নারী, শিশু ও পুরুষ যাত্রী। ধীর গতির কারনে দুইদেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন যাত্রীরা। দুই দেশের কর্তৃৃপক্ষ ইমিগ্রেশনে ও বেনাপোল চেকপোস্ট সোনালী ব্যাংক বুথে জনবল বৃদ্ধি না করায় দীর্ঘ সময় লাগছে পারাপারে।

কক্সবাজার থেকে আসা আয়ুব হোসেন ও তার স্ত্রী স্নেহময়ী বলেন, ‘আমাদের পাসপোর্টে আমরা নিজেরা কাজ করবো। কিন্তু টার্মিনালের বারান্দায় পুলিশ আমাদের পাসপোর্ট জোর করে কেড়ে নেওয়ার চেষ্টা করে। আমরা দিইনি।

এ দিকে বেনাপোল বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালের বারান্দায় এসে সরেজমিনে দেখা যায় ইমিগ্রেশন পুলিশের সিপাহি সজিব, শহিদুল, সেকেন্দার, ইমরুল এবং বাবুল পাসপোর্টধারী যাত্রীদের কাছ থেকে পাসপোর্ট আর টাকা নিচ্ছে ইমিগ্রেশানের কাজ করে দেওয়ার কথা বলে।

এ সময় বেনাপোল স্থল বন্দরের ট্রাফিক পরিদর্শক ও সিবিএ নেতা মনির হোসেন মজুমদার জানান, বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে ইমিগ্রেশিন পুলিশের সিপাহিরা পাসপোর্টধারী যাত্রীদের নানাভাবে নাজেহাল করে থাকে। আমরা ওসি সাহেবের কাছে এদের বিরুদ্ধে অভিযোগ করেছি কিন্তু কোন কাজ হয় না।

একই কথা জানালেন টার্মিনালে কর্মরত একজন বিজিবি সদস্যও। তাছাড়া ভারতগামী কয়েকজন সিনিয়র পাসপোর্টধারী যাত্রী জানান, এখানে পাসপোর্টধারী যাত্রীদের পুলিশি হয়রানী থেকে রেহায় পাওয়ার উপায় খুঁজে বের করা খুব দরকার।

বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোঃ মাসুম কাজী জানান, আমাদের ইমিগ্রেশনে কোন সমস্যা নেই। পাসপোর্টধারী যাত্রীদের চাপ বাড়লেও তাদের দুর্ভোগের কথা মাথায় নিয়ে ১৬টি ডেস্কে দ্রুত কাজ করে যাচ্ছে অফিসাররা। এবার ঈদে ভ্রমণপিপাসু মানুষের ভারত ভ্রমণের চাপ অন্য সময়ের চেয়ে একটু বেশি। যাত্রীদের যাতে কোনো দুর্ভোগ পোহাতে না হয় এ কারণে ইমিগ্রেশন আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাত্রী সেবা বাড়াতে ইমিগ্রেশন চত্বরে পুলিশের জনবল বৃদ্ধি করা হয়েছে।

প্যাসেঞ্জার টার্মিনালে ইমিগ্রেশন পুলিশের পাসপোর্ট দালালীর ব্যপারে যাত্রীদের অভিযোগের কথা বললে তিনি জানান, ইমিগ্রেশানের এরিয়ার বাইরে গিয়ে যদি কোন পুলিশ সদস্য পাসপোর্ট দালালী বা যাত্রীদের হয়রানী করে তাহলে তার দায়ভার তার নয়।

বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন তার জন্য ঈদের ছুটির মধ্যেও জনবল বাড়িয়ে কাজ চলছে চেকপোস্ট শুল্ক তল্লাশি কেন্দ্রে। আমাদের সদস্যদের বিরুদ্ধে যাত্রীদের কোন অভিযোগ থাকলে প্রমাণসাপেক্ষে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক পায়ে বিশ্বজয়!

ভিন্ন স্বাদের সংবাদ: একটি মাত্র পা-ই সম্পূর্ণ। অন্য পা-টি ইস্পাতের। সেই পা নিয়েই গোটা বিশ্বের কাছে অনুপ্রেরণা ব্রেন্না হাকাবি। গড়েছেন দুর্দমনীয় সমস্ত কীর্তি।
১৯৯৬ সালের ২২ জানুয়ারি জন্মগ্রহণ করেন তারকা জিমন্যাস্ট ব্রেন্না।

২০১৮ সালের শীতকালীন প্যারালিম্পিকে অংশগ্রহণ করে স্নো বোর্ড ও ব্যাঙ্কড স্যালোম বিভাগে সোনা জেতেন।
প্রথম প্যারালিম্পিয়ান হিসেবে বিখ্যাত ‘স্পোর্টস ইলাস্ট্রেটেড’ ম্যাগাজিনের সুইম স্যুট কভারে ঠাঁই পান হাকাবি।
মাত্র ১৫ বছর বয়সে ন্যাশনাল এবিলিটি সেন্টারে স্নো বোর্ড শেখেন হাকাবি।
পরে উটাহ-এ চলে যান স্নো বোর্ডে পেশাদারি ট্রেনিং নেওয়ার জন্য।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০১৫ সালে স্নো বোর্ডিংয়ে চ্যাম্পিয়ন হন হাকাবি।
২০১৭-এর বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্নো বোর্ড ও ব্যাঙ্কড স্যালোম— দু’বিভাগেই চ্যাম্পিয়ন হন হাকাবি।
২০১৬ সালে কন্যা সন্তানের জন্ম দেন হাকাবি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসি-রোনালদোকে ছাড়িয়ে গেলেন চীনা স্ট্রাইকার ওয়াং

খেলার খবর: এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার কে? প্রশ্ন করতেই প্রথমে চলে আসবে মেসি কিংবা রোনালদোর নাম। তবে, এই দুইজনকে ছাড়িয়ে বিশ্ব ফুটবলের সেরা স্ট্রাইকার বনে গেছেন চীনের ‘নাইন- গোল দিবা’ খ্যাত ওয়াং শ্যানশান। এক ম্যাচে ৯ গোল করে এমন এক অনন্য রেকর্ড গড়েছেন চীনের এই নারী ফুটবলার।

বদলী হিসেবে মাঠে নেমে এই অনন্য কীর্তি গড়েছেন ওয়াং। এর ফলে তিনি চীনা ফুটবল অনুরাগী তো বটেই, বিশ্ব গণমাধ্যমেরও দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছেন। মাত্র ২৯ মিনিটের মধ্যেই এই ৯ গোল করতে সক্ষম হয়েছেন তিনি। ওয়াং এর এমন চমকে সোমবার ইন্দোনেশিয়ায় চলমান এশিয়ান গেমসে তাজিকিস্তানকে ১৬-০ গোলে বিধ্বস্ত করেছেন চীন। এই নিয়ে আসরে মোট ১১ গোল আদায় করতে সক্ষম হয়েছেন এই চীনা স্ট্রাইকার। গ্রুপ পর্বের ম্যাচে হংকং এবং উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচে একটি করে গোল পেয়েছেন তিনি। এর ফলে গ্রুপ সেরা হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে চীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের হার

খেলার খবর: ইন্দোনেশিয়া এশিয়ান গেমস ফুটবলে দ্বিতীয় রাউন্ডে উত্তর কোরিয়ার বিপক্ষে হার নিয়ে ফিরতে হয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দলের যুবাদের।

এদিন ইন্দোনেশিয়ার উইবাওয়া ‍মুক্তি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ গেমসের নকআউট পর্বে আসরের অন্যতম শক্তিশালী দল উত্তর কোরিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। র‌্যাংকিংয়ে ১০৮ নম্বরে থাকা দলটির বিপক্ষে শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে হেরে মিশন শেষ করে ১৯৪ নম্বরে থাকা বাংলাদেশ।

খেলার অতিরিক্ত সময়ে বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন ৯ নম্বর জার্সি পরিহিত সাদ উদ্দিন।

এর আগে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। এরপর দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটা সুযোগ পেলেও শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেনি গ্রুপ পর্বে দারুণ খেলে ভালো কিছু করার আশা জাগানো যুবারা।

উত্তর কোরিয়া দলের প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৩-০ তে হারার পর থাইল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখে অনূর্ধ্ব-১৯ দলের যুবারা। শেষ ম্যাচে কাতারকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে আসে বাংলাদেশ।

গত আসরের রানারআপ উত্তর কোরিয়ার বিপক্ষে ৩-১ গোলে হারলেও এ আসরে বড় অর্জন নিয়েই দেশে ফিরছে বাংলাদেশিরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যৌতুকের দাবীতে গৃহবধু নির্যাতনের শিকার

পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগরের ছোট শ্যামনগর গ্রামে যৌতুকের দাবীতে এক গৃহবধুকে অমানবীক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। সূত্রে জানা যায় ৭বছর পুর্বে বিবাহ হয় ছোট শ্যামনগর গ্রামের আব্দুর রহিমের কন্যা রওশানারা খাতুনের সাথে দুরমুজখালী গ্রামের মোক্তার হোসেনের ছেলে ফয়সাল হেসেনের। রওশানার খাতুনের দুইটি পুত্র সন্তান আছে। বিবাহের পর থেকে সাংসারিক জীবন ভাল চলছিল না তাদের। অত্র এলাকার জনপ্রতিনিদিদের ভাষ্যমতে তাদের সাংসারিক গোলযোগ নিয়ে কয়েক বার গ্রাম্য শালিস বসিয়ে এত দিন যাবত চলছে তাদের সংসার। হঠাৎ গত বুধবার ঈদুল আযহার দিন রওশানার পিতা জামাই মেয়ে দাওয়াত করলে দাওয়াতে আসে তারা এবং দুপুরে খাওয়া দাওয়ার পর রওশানারা মাধ্যমে তার পিতার কাছে যৌতুকের দাবী করে। কিন্তু রওশানার পিতা দরিদ্র হওয়ায় পিতার কাছে যৌতুকের কথা বলতে পারিনি সে। এই জন্য শোশুরের বাড়িতেই জামাই ফয়সাল তার বউকে বেধড়ক মারধর করতে থাকে। এমতাবস্থায় রওশানারার পিতা দিশা কুল না পেয়ে স্থানীয় ইউপি সদস্যা আছিয়া বেগমকে জানান। সাথে সাথে ইউপি সদস্যা আছিয়া বেগম ঘটনা স্থলে আসেন। এবং ফয়সালকে শ্যামনগর থানা পুলিশে সপর্দ করেন। তার পরিবারের সদস্যরা তাৎক্ষনিক নির্যাতনের শিকার রওশানারা খাতুনকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেন। দুই সন্তানের জননী রওশানারা এখন উক্ত হাসপাতালে চিকিৎসাধীন আছে। পরিবারের সদস্যরা জানায় এবিষয় মামলার প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান বাবু’র দোয়া কামনা

 

প্রেস বিজ্ঞপ্তি: সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার জামে মসজিদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে মুসুল্লীদের কাছে দোয়া কামনা করেছেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। শুক্রবার জুম্মার নামাজের পূর্বে মসজিদের মুসুল্লীদের দোয়া কামনা করেন তিনি। এসময় আসাদুজ্জামান বাবু বলেন, স্বাধীনতা পরে বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে। সবই সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার সরকারের সময়ে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ডিজিটালের ছোয়া পেয়েছে। মানুষ ঘরে বসে সকল প্রকার সেবা পাচ্ছে। গ্রামের কুড়ি থেকে সুদুর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারছে। স্মার্ট কার্ড পাচ্ছে। পদ্মা সেতু প্রায় শেষ পর্যায়ে। দেশের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে তিনি দলীয় জননেত্রীর নৌকা প্রতীককে আবারো বিজয়ী করার আহ্বান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest