সর্বশেষ সংবাদ-
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তআশাশুনিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণপারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টাদেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়ায় র‌্যালিসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতসাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালাকয়রায় ক্রয়কৃত জমির ধান নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগসাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ

আশাশুনিতে সম্পত্তির জবর দখল ঠেকাতে সংবাদ সম্মেলন

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে জোর পূর্বক সম্পত্তি জবর দখল করে খেলার মাঠের নামে সাইনবোর্ড বসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আয়োজিত সংবাদ সম্মেলনে আশাাশুনি  উপজেলার জামাল নগর গ্রামের মোতালেব সরদারের পুত্র আজাহারুল সরদার তাার লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন,  উপজেলার বড়দল ইউনিয়নের কেয়ারগাতী মৌজার জেএল ৯৬, খতিয়ান ১/১১৯ ও দাগ নং ৩৬৭ এবং ৩৮৩ এর ১ একর ৩২ শতক সম্পত্তি তিনি সকল নিয়ম নীতি মেনে সরকার বাহাদুরের নিকট থেকে একসনা ডিসিয়ার নিয়ে বহু বছর থেকে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছিলেন। সম্প্রতি গ্রামের গুটি কয়েকজন মিলে আমার ঐ সম্পত্তি নাম মাত্র মাঠের নামে জবর দখল করার পায়তারা করে আসছে। তিনি আরও বলেন, খেড়ুয়ার ডাংগা গ্রামের ছামছুর ফকিরের পুত্র কবিরুল ফকির, জাফর আলী ফকিরের পুত্র ফরিদ ফকির, মৃত : লেয়াকত ফবিরের পুত্র বিল্লাল ফকির ও বি এন পি নেতা শুশিল কুমার শীলের পুত্র পয়তাল শীল বেশ কিছু দিন থেকে তাকে বিভিন্ন ভাবে জমি দখল ছেড়ে দেয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। বিবাদী গং এর সাথে উক্ত সম্পতি নিয়ে কোটে মামলা চলছে। ১৯৯৩ সাল থেকে একসনা ডিসিয়ারের মালিব হওয়ায় আমি সরকারের পক্ষ নিয়ে মামলা চালিয়ে আসছি। ইতমধ্যে সরকারের পক্ষে আমি তিনটি ডিগ্রিও পেয়েছি। বিবাদীরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে লোকজন নিয়ে জমি জবর দখলে ব্যর্থ হয়ে সর্বশেষ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বুধহাটা, আশাশুনি, তোয়াড়ডাংগা ও বেয়ারগাতী থেকে শতাধিক ভাড়াটিয়া মাস্তান নিয়ে এসে আমার জমিতে মাঠের নামে সাইনবোর্ড বসানোর চেষ্টা করে। এসময় আমি তাদেরকে বাধাদিলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এব্যাপারে কোন অনাকাংখিত ঘটনা এড়াতে সংবাদ সম্মেলের মাধ্যমে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃ পক্ষের আশু হস্ত ক্ষেপ কামনা করেছেন আজহারুল সরদার।

বড়দল ভুমি অফিসের ইউনিয়ন সহকারি ভুমি কর্মকর্তা  রনজিৎ মন্ডল জানান, ইচ্ছে করলেই তো আর সরকারি সম্পত্তি কেহ দখল করতে পারে না। সরকার যাকে ডিসিয়ার দিবেন সেই সম্পত্তির ভোগ দখল করবেন। খেলার মাঠেরর প্রয়োজন হলে সেটা নিয়ম নীতির মধ্য দিয়ে হতে হবে। একসনা ডিসিয়ারের সম্পত্তি সরকার বাহাদুর ইচ্ছে করলেই এক বছর পর মালিকানা পরিবর্তন করতে পারেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের অভিযানে আটক-১১০

আসাদুজ্জামান : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৪২ নেতাকর্মী ও ৬ মাদক মামলার আসামীসহ ১১০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে, ৪টি ককটেলসহ বেশকিছু মাদক দ্রব্য। এ সময় তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে ১০টি মামলা।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৫ জন, কলারোয়া থানা থেকে ২০ জন, তালা থানা ১৪ জন, কালিগঞ্জ থানা ১০ জন, শ্যামনগর থানা ১৭ জন, আশাশুনি থানা ১২ জন, দেবহাটা থানা ১১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ১১ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চাকরিতে বয়সসীমা ৩২ করতে আপত্তি নেই

দেশের খবর: সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩২ বছর করার বিষয়ে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।বয়স বাড়ানো সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘আমার কোনো আপত্তি নেই। আমার মতে চাকরি হওয়া উচিত কনটাক্ট বেসিসে।’

বুধবার (২৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী একথা জানান।
মুহিতের ভাষায়, ‘এভরি মানুষ শু্যড বি গিভ ইন উইথ জব টেন ইয়ারস, ফিফটিন ইয়ারস, অ্যান্ড সামথিং, অ্যানি বয়সে।’
‘বয়স বাড়ানোর পরিকল্পনা আমার ছিলো। আমি প্রস্তাবও দিয়েছিলাম, এটা হয়নি। আমার মনে হয়, নির্বাচনের আগে কোনো পরিবর্তন হবে না।’
আগামী ডিসেম্বরের শেষ দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন।
বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছর। আর অবসরের বয়স ৫৯ বছর নির্ধারিত আছে।
আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ২৭ বছর থাকলেও ১৯৯১ সালে তা বাড়িয়ে ৩০ বছর করা হয়। তবে ওই সময় অবসরের কোনো বয়স বাড়েনি।
পরে ২০১১ সালের ডিসেম্বরে সরকারি চাকরিতে অবসরের বয়স দুই বছর বাড়িয়ে ৫৯ বছর করা হয়। এরপর মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়স এক বছর বাড়িয়ে ৬০ বছর করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৫৯ বছর থেকে বাড়িয়ে ৬৫ বছর করার সুপারিশ করে।
চাকরিতে ঢোকার সময়সীমা ৩৫ বছর করার দাবিতে গত মার্চে শিক্ষার্থীরা সমাবেশ করে। এরপর চাকরিতে প্রবেশের বয়স বাড়াতে আলোচনা শুরু করে সরকার।
এদিকে বৈঠকে শেষে এএমএ মুহিতকে নির্বাচনকালীন সরকার নিয়ে প্রশ্ন করা হয়। এ সময় ওই সরকারে নিজের থাকার সম্ভাবনার কথা রয়েছে বলেও মনে করেন অর্থমন্ত্রী মুহিত।
আর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে তিনি বলেন, নিউইয়র্কে মামলা করতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

অনলাইন ডেস্ক: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পাজেরো গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী পাভেল হোসেন সবুজ (১৮) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। আজ দুপুর ২টার দিকে চকরিয়ার ডুলাজারা দরগা গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অপর ছাত্রলীগ নেতা গুরুত্বর আহত হয়েছে।
নিহত পাভেল চকরিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের দিগরপানখালী এলাকার জানে আলমের ছেলে ও ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আহত নাবিউল আরাফাত (১৭) একই এলাকার মৃত শাহ আলমের ছেলে এবং ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দরগা গেইট এলাকায় কক্সবাজারগামী একটি পাজেরো গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী একজন নিহত ও অপরজন আহত হয়। গুরুতর অবস্থায় আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তরকারির অতিরিক্ত ঝাল ও হলুদ কমাবেন যেভাবে

অনলাইন ডেস্ক: হুট করে তরকারিতে বেশি ঝাল অথবা হলুদ পড়ে গেছে? দুশ্চিন্তার কারণ নেই। কয়েকটি বাড়তি উপকরণ যোগ করে ঝটপট কমিয়ে ফেলতে পারবেন তরকারির অতিরিক্ত ঝাল কিংবা হলুদ। তবে সব তরকারিতে সব উপকরণ দিতে যাবেন না। তরকারি ও স্বাদ অনুযায়ী এসব উপকরণ দিতে হবে। মাছ অথবা মাংসের তরকারিতে মরিচ অথবা হলুদ বেশি পড়ে গেলে সঙ্গে সঙ্গে খানিকটা পানি ঢেলে দিন। পাতলা ঝোলে মাছ ও মাংসের টুকরা ধুয়ে উঠিয়ে নিন। আস্ত কাঁচামরিচ থাকলে সেটাও উঠিয়ে ফেলবেন যেন অতিরিক্ত ঝাল হতে না পারে তরকারি। কয়েক টুকরা আলু দিয়ে দিন ঝোলে। ঢাকনা দিয়ে ঢেকে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আলু সেদ্ধ হয়ে গেলে তারপর দিন মাছ কিংবা মাংস।
* সবজির তরকারি হলে পেঁয়াজ কুচি দিতে পারেন। পাশাপাশি অন্যান্য সবজিও দেওয়া যায় একটু বেশি পরিমাণে।
* কয়েক ফোঁটা লেবুর রস দিতে পারেন ঝাল ও হলুদের পরিমাণ সহনীয় পর্যায়ে আনার জন্য।
* টক দই ছেঁকে দিয়ে দিন। তরকারির পরিমাণ ও স্বাদের উপর নির্ভর করছে কতোটুকু দই দেবেন।
* সয়াসস দিন। কমবে বাড়তি ঝাল ও হলুদ।
* কয়েক টুকরা কাঁচা পেঁপে দিয়ে দিন তরকারিতে।
* তরল দুধ দিলেও কমে হলুদ ও ঝাল।
* পাস্তা কিংবা নুডলস থেকে অতিরিক্ত ঝাল ও হলুদ কমাতে চাইলে অতিরিক্ত কয়েকটি সবজি যোগ করুন।
* ঝোলের তরকারি হলে কর্ন ফ্লাওয়ার পানিতে গুলে দিয়ে দিতে পারেন।
* তরকারির স্বাদ ভেদে সামান্য চিনি যোগ করতে পারেন।
* কয়েকটি বাদাম একসঙ্গে বেটে দিয়ে দিন তরকারিতে।
* টমেটো সস দিতে পারেন কয়েক চামচ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলে জয়ী শ্রীলঙ্কা

খেলার খবর: নীলফামারীতে শহীদ শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে সফরকারী শ্রীলঙ্কা ফুটবল দল।
প্রথমার্ধে ম্যাচ শুরুর ১০মিনিটের মাথায় একমাত্র জয়সূচক গোলটি করে শ্রীলঙ্কা। এরপর পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশ আধিপত্য বিস্তার করলেও কোনও গোলের দেখা পায়নি। ফলে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
এদিকে পেশাদার লিগের ক্লাব বসুন্ধরা কিংসের এই হোম ভেন্যুতে ব্যাপক দর্শক সমাগম হয়েছে। ম্যাচটি ঘিরে এখন উত্তরবঙ্গের এই জেলায় ছিল উৎসবের আমেজ। নীলফামারীতে উন্মাদনা এতোই বেশি যে, ম্যাচের জন্য নির্ধারিত ২০ হাজার আসনবিশিষ্ট গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাশরাফির সামনে শোয়েব আখতারকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ

খেলার খবর: মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। মাশরাফির হাত ধরে বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় বড় জয় এসেছে। এবার সেই মাশরাফির সামনে অসাধারণ এক মাইলফলক অর্জনের হাতছানি। আর মাত্র তিনটি উইকেট শিকার করতে পারলেই ওয়ানডে সংস্করণে উইকেটসংখ্যায় পাকিস্তানি কিংবদন্তি শোয়েব আখতারকে ছাড়িয়ে যাবেন তিনি।
আসছে ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে গড়াবে এশিয়া কাপ। সব কিছু ঠিক থাকলে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেই মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। একই সঙ্গে টুর্নামেন্টে আরও একটি অর্জনে নাম লেখানোর সুযোগ পাবেন তিনি। ওয়ানডে ক্রিকেটে ২৫তম বোলার এবং প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট শিকারের কৃতিত্ব গড়বেন ম্যাশ। এ জন্য দরকার মাত্র ৫ উইকেট।
শোয়েব আখতারকে টপকে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারলে মাশরাফির সামনে সুযোগ থাকবে কপিল দেব, মাখায়া এনটিনিদের মতো কিংবদন্তি বোলারদের টপকে যাওয়ার।
২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় মাশরাফির। এখন পর্যন্ত ১৯০টি ওয়ানডে খেলেছেন তিনি। প্রতি ইনিংসেই বল করার সুযোগ পেয়েছেন। নিজের নামের পাশে যুক্ত করেছেন ২৪৫ উইকেট। সেরা বোলিং ফিগার ২৬/৬, কেনিয়ার বিপক্ষে ২০০৬ সালে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি নড়াইল এক্সপ্রেসই, যা তাকে দাঁড় করিয়েছে অনন্য অর্জনের দোরগোড়ায়।
১৯৯৮ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শোয়েবের, প্রতিপক্ষ ছিল সেই জিম্বাবুয়ে। সেই থেকে ২০১১ পর্যন্ত ১৩ বছরের ক্যারিয়ারে তার শিকার ২৪৭ উইকেট। এ পথে ১৬৩ ম্যাচ খেলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। সেরা বোলিং ফিগার ১৬/৬, নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০২ সালে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চিত্রনায়ক শাকিল খানের গণসংযোগ

অনলাইন ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাগেরহাট- ৩ (রামপাল – মোংলা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নায়ক শাকিল খান দু’দিন ধরে এলাকায় ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। মঙ্গলবার দিনভর তিনি মোংলা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে আজ বুধবার সকাল থেকে রামপাল উপজেলায় গণসংযোগ শুরু করেন।
রামপাল উপজেলায় নিজের এলাকা গৌরম্ভায় গণসংযোগকালে শাকিল খান সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে এখানে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরাই বিতাড়িত। অনেক নেতা-কর্মীরা দুঃখ-কষ্ট ও ক্ষোভের মধ্যে আছেন। এলাকায়ও ঠিকমত থাকতে পারছেন না। এটি শুনলে নিজের কাছেও অনেক খারাপ লাগে। আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে এলাকার সবাইকে নিয়ে কাজ করার পাশাপাশি মোংলা-রামপালের প্রতিটি পরিবার থেকে অন্তত একজনকে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। গণসংযোগকালে মোংলা ও রামপালে ব্যাপক জনসমর্থন পাচ্ছেন বলেও দাবি করেন শাকিল খান।
নায়ক শাকিল খানের দু’দিনের গণসংযোগে মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস আলী ইজারাদার, মোংলা পোর্ট পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest