সর্বশেষ সংবাদ-
জামায়াতকে ভয় দেখিয়ে লাভ নেই: এমপি মুহাঃ আব্দুল খালেকসাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ   সাতক্ষীরায় মাদকের বিরুদ্ধে সাতদিনের বিশেষ অভিযান চলবে- খুলনা রেঞ্জ ডিআইজি বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক কর্মশালাআকস্মিক পরিদর্শনে সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রী : দুই চিকিৎসকসহ বরখাস্ত তিনবুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করলেন জামায়াত কর্মীরা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের মুখে হাস ‘তেলাপোকারা জিতেছে, গণতন্ত্র জিতেছে’ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: চুপ্পুর বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ আদালতেরটিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া ৪৮ কোটি টাকা পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

২ ছাত্রের সঙ্গে শিক্ষিকার ঘনিষ্ঠতার ভিডিও ফাঁস!

ভিন্ন স্বাদের খবর: দুই ছাত্রের সঙ্গে ঘনিষ্ঠতা৷ একদিন নয়, দিনের পর দিন একই ঘটনা। অবশেষে প্রকাশ্যে আসল চাঞ্চল্যকর সেই তথ্য। অভিযুক্ত শিক্ষিকার নাম সামান্তা সিওট্টা৷ ইতিমধ্যে অভিযুক্ত সেই শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ।
সামান্তা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিউমন্টের বাসিন্দা৷ তিনি বিউমন্টের হাইস্কুলের শিক্ষিকা ছিলেন৷ চলতি বছরের জুন মাস থেকে ছাত্রের সঙ্গে ক্রমাগত ঘনিষ্ঠতায় জড়াতেন তিনি৷ তবে সেই ছাত্রটি যাতে সবকিছু ফাঁস না করে দেয় সেই কারণে ক্রমাগত চাপ দিতেন সামান্তা৷
কিছুদিন আগেই একটি ভিডিও ফাঁস করে দেয় এক ছাত্র৷ মদ্যপান করে একেবারে নেশায় বুঁদ ছিল ছাত্রটি৷ আর সেই কারণে ভুল করে ঘনিষ্ঠতার সেই ভিডিওটি তার এক বন্ধুকে পাঠিয়ে ফেলে৷ আর তারপরই গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে৷
ভিডিওটিতে সেই শিক্ষিকাকে আপত্তিকর অবস্থায় দেখা গেছে৷ এরপরই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করলে ছাত্রটি সমস্ত কিছু স্বীকার করে নেয়৷ প্রসঙ্গত, সেই শিক্ষিকা বিবাহিত এবং দুই সন্তানের মা৷ অতিরিক্ত ক্লাসের নাম করে আলাদা করে নিয়ে যেতেন সেই ছাত্রকে৷ এরপরই দু’জনে মদ্যপান করে শারীরিক সম্পর্কে জড়াতেন তারা৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদে ঝলমলে চুল পেতে করণীয়

অনলাইন ডেস্ক: সুন্দর ত্বক পেতে যেমন ত্বকের যত্ন নিতে হয় তেমনি সুস্থ, সুন্দর ও ঝলমলে চুল পেতে হলে পরিচর্যা দরকার হয়। সুন্দর ড্রেস আর জুতার সঙ্গে নিজেকে সাজাতে ঝলমলে ও সুন্দর চুলের জুড়ি নেই। এছাড়া ঈদে চাই বাড়তি সাজ, বাড়তি সৌন্দর্য্য। পোশাকে চমকের সঙ্গে সঙ্গে ত্বক, চুল, নখ সবকিছুতেই থাকতে হবে চমক। বিশেষ করে সুন্দর চুলের প্রতি দুর্বলতা নারী-পুরুষ সবার। কিন্তু বাইরের ধুলো-ময়লা, সূর্যের অতিবেগুনি রশ্মি দিন দিন আপনার চুলকে রুক্ষ করে দিচ্ছে। ঈদে ঝলমলে চুল দিয়ে সবাইকে চমকে দিতে তাই একটু আগেভাগেই যত্ন শুরু করা জরুরি। চুলের যত্নে রইলো কিছু ঘরোয়া টিপস, যা আপনার চুলকে করে তুলবে সুস্থ, সুন্দর আর স্বাস্থ্যবান।
তেল: নারকেল তেলকে বলা হয় সবচেয়ে ভালো ভেষজ কণ্ডিশনার। রাতে ঘুমানোর আগে এই তেলের মিশ্রণ হালকা গরম করে নিয়ে মাথার তালুতে ভালোভাবে ম্যাসাজ করে নিতে হবে। চুলের প্রতিটি গোড়ায় যেন তেল পৌঁছায় সেজন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে পুরো চুল আর তালুতে তেল ম্যাসাজ করতে হবে। সারা রাত রাখা সম্ভব না হলে গোসলের ১ ঘণ্টা আগে চুলে তেল দিয়ে তারপর শ্যাম্পু করে নিতে হবে। সপ্তাহে ২ বার যদি এটা করা যায়। ১ মাসের মধ্যেই চুল পাতলা ভাব কমে আসবে, চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে। চুল হবে রেশমি, ঝলমলে ও স্বাস্থ্যবান।
ডিম: একটি ডিমের সাদা অংশ নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর পরিষ্কার চুলে সরাসরি হাত অথবা ব্রাশের সাহায্যে ওপর থেকে নিচ পর্যন্ত লাগাতে হবে। তারপর হালকা ঝুটি করে নিন বা শাওয়ার ক্যাপ পরে নিন। ২০-৩০ মিনিট রেখে নরমাল পানিতে চুল ধুয়ে নিন এবং শ্যাম্পু করুন। যেদিন ডিম দেবেন সেদিন আর আলাদা করে কন্ডিশনার দেবার প্রয়োজন নেই। প্রতি ৭ দিনে ১ বার করুন দেখবেন চুল ঘন হওয়ার সাথে সাথে আসবে বাউন্স।
অ্যালোভেরা: অ্যালোভেরার জেল বের করে ৪ চামচ মধুর সাথে মিশিয়ে সরাসরি চুলে এবং মাথার তালুতে লাগিয়ে ফেলুন। চুল ঘন করার সাথে সাথে এটি আপনার চুলের আগা ফেটে যাওয়া রোধ করবে।
মধু: ব্যবহারের ক্ষেত্রে মধু খুবই আঠালো, সে জন্য খুব অল্প পরিমাণে (৪-৫ চামচ এর বেশি না) মধু নিয়ে তা মাথার তালুতে ব্যবহার করুন। তারপর চুল আটকে ১৫ মিনিট রেখে দিন। খেয়াল রাখুন যেন প্রতিটি চুলের গোড়ায় একটু হলেও মধু পৌঁছায়। সবশেষে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
পেঁয়াজ: আপনার হেয়ার ফলিকল এর কোনও অংশ ক্ষতিগ্রস্ত থাকলে নিয়মিত পেঁয়াজ ব্যবহারে তা সারিয়ে তোলে। যাদের চুল পাতলা তারা সপ্তাহে ২-৩ দিন ১০-১২ মিনিটের জন্য মাথার তালুতে পেঁয়াজ ঘষে ব্যবহার করলে কিছুদিনের মধ্যেই উপকার পাবেন।
মেহেদি: মেহেদি লাগিয়ে সাথে সাথে চুল ধুয়ে ফেলবেন না। কমপক্ষে ২ ঘন্টা অপেক্ষা করুন। এতে মেহেদির রং চুলে ভালভাবে বসবে। তাই হাতে সময় নিয়ে চুলে মেহেদি লাগান। অনেকেই বলে মেহেদি চুল রুক্ষ করে থাকে। হ্যাঁ, আপনার মাথার তালু রুক্ষ হলে মেহেদি চুল রুক্ষ করে। তাই মেহেদির প্যাকের সাথে তেল, টকদই ব্যবহার করুন। কিংবা মেহেদি লাগিয়ে শ্যাম্পু করে মাথায় তেল লাগান। পানি ও পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ১ বার এটি ব্যবহার করার চেষ্টা করুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাতারকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

খেলার খবর: অভূতপূর্ব ঘটনা ঘটলো বাংলাদেশের ফুটবলে। তারা যে এশিয়ান গেমসের নকআউটে! উজবেকিস্তানের কাছে হারের পর থাইল্যান্ডের সঙ্গে এগিয়ে গিয়েও ড্র করে গ্রুপের বাধা পার করার সম্ভাবনা জাগায় বাংলাদেশ। আর সেটা বাস্তব হয়েছে কাতারের বিপক্ষে ইনজুরি সময়ের গোলে। রবিবার গ্রুপের শেষ ম্যাচে ১-০ গোলে কাতারকে হারিয়েছে বাংলাদেশ।

তিন ম্যাচ খেলে ৪ পয়েন্ট আদায় করে নিয়েছে লাল-সবুজ দল। তাতে উজবেকিস্তানের সঙ্গে ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোতে উঠেছে। দিনের আরেক ম্যাচে উজবেকিস্তান ১-০ গোলে থাইল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তিন ম্যাচে ৯ পয়েন্ট তাদের। থাইল্যান্ড তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয়, আর কাতার পেয়েছে কেবল ১ পয়েন্ট।

আগামী ২৪ আগস্ট ‘এফ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে শেষ ষোলোতে খেলবে বাংলাদেশ, যে গ্রুপের চার দল সৌদি আরব, ইরান, মিয়ানমার ও উত্তর কোরিয়া।

শুরু থেকে বেশ কয়েকটি সুযোগ নষ্টের পর দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে গড়ানো শটে গোল করেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। প্যাট্রিয়ট চন্দ্রভাগা স্টেডিয়ামে কাতার-বাংলাদেশের লড়াই ড্রর দিকে যাচ্ছিল। জেমি ডের দলের কানে বাজছিল বিদায় ঘণ্টা। ডাগ আউটে যখন কোচ উৎকন্ঠায়, তখনই অধিনায়ক উদ্ধার করেন দলকে। মাশুক মিয়া জনির পাস ধরে, ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে কাতারের জালে বল জড়িয়ে দেন তিনি।

ম্যাচের প্রথমার্ধেই বাংলাদেশ গোল পেতে পারতো। আগের ম্যাচের গোলদাতা মাহবুবুর রহমান সুফিল একাই দুটো সুযোগ নষ্ট করেন। ৮ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে ডি-বক্সে ঢুকে লক্ষ্যভেদ করতে পারেননি এই তরুণ ফরোয়ার্ড, বল গোলবারের পাশ দিয়ে যায়। ১৭ মিনিটে আবারও সুবর্ণ সুযোগ হারাতে হয়েছে। গোলরক্ষককে একা পেয়েও পরাস্ত করতে পারেননি সুফিল। বল পোস্টে যাওয়ার আগে তাকে রুখে দেন কাতারের গোলরক্ষক।

কাতার বলের নিয়ন্ত্রণে এগিয়ে থেকে ২১ মিনিটে গোলের সুযোগ নষ্ট করে। আল সাদির ফ্রি কিক গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা বাঁদিকে ঝাঁপিয়ে ঠেকান। বিরতির পর কাতার গোলের খোঁজে হয়ে ওঠে মরিয়া। মুস্তফার বাঁ পায়ের শট গোলরক্ষক রানা ডাইভ দিয়ে রুখে দেন। কাতারের আরও কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়। অন্যদিকে বাংলাদেশ প্রতি আক্রমণ নির্ভর খেলে এই অর্ধেও গোলের সুযোগ তৈরির চেষ্টা করেছে। শেষ পর্যন্ত অধিনায়ক জামাল সফল।

এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশের এটি চতুর্থ জয়, ২৬ ম্যাচ খেলে। আর এমন জয়ের পর শেষ বাঁশি বাজতেই লাল-সবুজ দলের উল্লাস ছিল দেখার মতো। তারা যে শুধু মাঠে উল্লাস করেছে তা নয়। এই উচ্ছ্বাসের রেশ ছিল ড্রেসিংরুমেও। কোচ খেলোয়াড় ও কর্মকর্তারা মিলে ‘বাংলাদেশ..বাংলাদেশ’ বলে গলা ফাটিয়েছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন ফুটবলের বাইরে থাকা সিনিয়র খেলোয়াড়রাও। ডিফেন্ডার ওয়ালি ফয়সাল তো গানই গাইলেন। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সুফিল-আব্দুল্লাহরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যৌতুকের মিথ্যা মামলা করলে পাঁচ বছরের দণ্ড

দেশের খবর: কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য যৌতুক নিয়ে মিথ্যা মামলা করলে পাঁচ বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে জাতীয় ‘যৌতুক নিরোধ বিল-২০১৮’ এর রিপোর্ট চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি।
সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিলটি চূড়ান্ত করে সংসদের আগামী অধিবেশনে পাসের সুপারিশ করা হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন, কমিটির সভাপতি বেগম রেবেকা মমিন। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি, বেগম ফজিলাতুন নেসা এবং মনোয়ারা বেগম অংশ নেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
গত ২৫ জুন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ‘যৌতুক নিরোধ বিল-২০১৮’ সংসদে উত্থাপন করেন। বিলে বলা হয়, যদি বিয়ের কোনো এক পক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য পক্ষের কাছে যৌতুক দাবি করে, তবে সর্বোচ্চ পাঁচ বছর এবং সর্বনিম্ন এক বছরের জেল বা ৫০ হাজার টাকার জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। এই আইনের অধীনে সংঘটিত অপরাধ আমলযোগ্য ও জামিন অযোগ্য হবে। তবে আপসযোগ্য হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগরে বিষ প্রয়োগ করে ১০টি মুরগী হত্যা

 

পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগরের হরিপুর গ্রামের অসহায় মহিলার ১০টি মুরগী বিষ প্রয়োগ করে মারার অভিযোগ পাওয়া গেছে। নুরনগরের হরিপুর গ্রামের সাত্তার গাজীর ছেলে রুহুল আমিন ও তার ছেলে মফিজুর কোন রকম সতর্ক বার্তা ছাড়াই প্রতিবেশি আলতাব গাজীর স্ত্রী সেলিনা খাতুনের ১০টি মুরগী বিষ দিয়ে মেরে ফেলেছে। অসহায় সেলিনা খাতুন মরা মুরগী গুলো নিয়ে স্থানীয় প্রশাসন সহ এলাকার আ”লীগের সভাপতির কাছে বিচার চেয়ে ঘুরছে বলে জানা গেছে। এছাড়া অত্র ওর্য়াডের মহিলা সদস্যার কাছে বিচার চেয়ে বিচার পাইনি বলে জানায় সে। এ বিষয় সেলিনা খাতুনের কাছে জানতে চাইলে সে বলে পূর্ব শত্রুতার জেরের কারনে আমার ১০টি মুরগী বিষ দিয়ে মেরেছে তারা। সে আরও বলে আমি এলাকার কারও কাছে বিচার পেলাম না, এখন কার কাছে গেলে বিচার পাবো? অন্য দিকে অসহায় মহিলার পরিবারের খরচ চালনা করার শেষ উৎস ১০টি মুরগী হারিয়ে পথে পথে ঘুরছে সে। এমতাবস্থায় অসহায় সেলিনা খাতুনের মুরগী মারার সুষ্ট বিচার করার আশু প্রয়োজন বলে মনে করছেন এলাকার সচেতন মহল। এবিষয় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে সাধারণ জনগন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গোয়ালডাঙ্গায় আল্-আমীন যুব সংঘের আলোচনা সভা
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে আল্-আমীন যুব সংঘ চত্তরে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।  শনিবার রাত ৮ টায়।
আলোচনা সভায় আল্-আমীন যুব সংঘের সভাপতি এস.এম.শরিফ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন ২০০৪ সনের ১ লা সেপ্টেম্বর আল্-আমীন যুব সংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে সুনাম অর্জন করে আসছে। আমাদের সব থেকে গর্বের বিষয় আমরা আমাদের যুব সংঘের পাশে সংঘের ধর্মপ্রান মুসলিম সদস্য, বাজারের ব্যবসায়ী ও ভাসমান মুসল্লিদের নামাজ কায়েমের জন্য” গোয়ালডাঙ্গা পূর্ব বাজার পাঞ্জেগানা মসজিদ ” সকলের সহযোগীতায় নির্মাণ করেছি। তিনি আরও বলেন কোন ক্লাব বা সংঘ এভাবে তাদের সংঘের পার্শ্বে আল্লাহুর ঘর মসজিদ নির্মাণ করেছে কিনা তার জানা নাই। সংঘের সাংগঠনিক সম্পাদক জি.এম রবিউল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাবেক সেক্রেটারি কামাল হোসেন, বি এম আলাউদ্দীন, জি.এম মনিরুল, মহিন গাজী,জি.এম কামাল, জি.এম খালেক, মোঃ হামিদ গাজী, রেজাউল গাজী, আঃ আলিম,শাহিন সরদার, আকবার গাজী, কামরুল সানা, বাবুল সানা, খালেক গাজি, মোঃ আক্কাজ, পলাশ কুণ্ড, বাবু কৃষ্ণ বাছাড়, মাধব রাহা, বাবুসীল, তৈয়েব আলী।উক্ত
সভার সিদ্ধান্ত মোতাবেক যুব সংঘের পাকা স্থায়ী ঘর নির্মাণের জন্য সদস্য প্রতি এক হাজার টাকা  আগামী ৩১শে আগস্ট এর মধ্যে মোঃ মনিরুজ্জামান ডালিমের নিকট জমা দিয়ে রশিদ গ্রহন করার জন্য  বলা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ইদের পরদিন মাদক বিরোধী র‍্যালি ও ফুটবল টুর্নামেন্ট

প্রেস বিজ্ঞপ্তি: ‘মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ-সুদ নয়,.. খেলাধুলায় মিলবে জয়’ শ্লোগানকে সামনে রেখে কলারোয়া উপজেলার (এস এস সি ব্যাচ ২০০৮ – ২০১৮) সকল শিক্ষা প্রতিষ্ঠানের সচেতন শিক্ষার্থীবৃন্দ মাদক -সন্ত্রাস-জঙ্গীবাদ ও দুর্নীতির অভিশাপ থেকে তরুণ প্রজন্মের সচেতনতা বৃদ্ধির জন্য আগামী ঈদ উল আযাহার পর দিন বৃহস্পতিবার কলারোয়া সরকারি কলেজ প্রাঙ্গণে মাদক রিরোধী র‍্যালি এবং ৮ দলীয় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আর এ আয়োজনের সার্বিক দায়িক্তে রয়েছে এস এস সি ব্যাচ ২০০৯।

এই আয়োজন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা নাহিদ হাসান শাহিন বলেন, এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মনে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত, দেশপ্রেম সহ সব ধরনের ভালো গুণ অর্জন এবং খারাপ বিষয়গুলো পরিত্যাগের বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই একজন সচেতন শিক্ষার্থীর কাজ।
কিনি আরও বলেন, এই আয়োজনের মাধ্যমে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, ইভটিজিং, কুসংস্কার সহ নানা অসঙ্গতির বিষয়ে মানুষের মাঝে চেতনা জাগ্রত হবে বলে আমি বিশ্বাস করি। আমি আশা করি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির বিরুদ্ধে ফুটবলের জয় হবে।’
টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবাহক রাহাউদ্দিন বিপ্লব বলেন, বর্তমান তরুণ ও যুব সমাজের জন্য মাদক একটি অভিশাপ। আর সে অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে দূরে সরাতে সচেতনতা বৃদ্ধি করা দরকার। জাতিকে মাদক মুক্ত করতে ও তরুণ প্রজন্মকে মাদক সম্পর্কে সচেতন করতে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট সকলের জন্যে প্রেরণা হিসেবে কাজ করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ

 

প্রেস বিজ্ঞপ্তি:
পবিত্র ঈদুল আয্হা উপলক্ষে আছিয়া বেগম স্মৃতি পাঠাগার এর উদ্যোগে ১৯ আগষ্ট-২০১৮ বিকাল ৫টায় আলিপুরে এতিম, প্রতিবন্ধি, দুঃস্থ্য,গরীব শিশুদের মাঝে ঈদের পোশাক প্রদান এবং গরীব পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আছিয়া বেগম স্মৃতি পাঠাগার নামক প্রতিষ্ঠানের সভাপতি ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা আহবায়ক এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ন-সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, জেলা অটো ট্যাম্পু সমবায় সমিতির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, স্থানীয় প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, আলিপুর জামে মসজিদের ইমাম মোঃ আব্দুর ছাত্তার ও মোঃ সুলতান সরদার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন টিটু। অনুষ্ঠানে ৫০ জন এতিম,প্রতিবন্ধি, দুঃস্থ্য ও গরীব শিশু দের মাঝে ঈদের পোশাক প্রদান এবং ১০০ জন গরীব পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট আল মাহমুদ পলাশ ফিতা কেটে পাঠাগারের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest