সর্বশেষ সংবাদ-
জামায়াতকে ভয় দেখিয়ে লাভ নেই: এমপি মুহাঃ আব্দুল খালেকসাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ   সাতক্ষীরায় মাদকের বিরুদ্ধে সাতদিনের বিশেষ অভিযান চলবে- খুলনা রেঞ্জ ডিআইজি বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক কর্মশালাআকস্মিক পরিদর্শনে সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রী : দুই চিকিৎসকসহ বরখাস্ত তিনবুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করলেন জামায়াত কর্মীরা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের মুখে হাস ‘তেলাপোকারা জিতেছে, গণতন্ত্র জিতেছে’ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: চুপ্পুর বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ আদালতেরটিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া ৪৮ কোটি টাকা পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

অবশেষে বিদ্যুৎ পেল তালার দোহার গ্রামের মানুষ

তালা প্রতিনিধি: স্বাধীনতার ৪৭ বছর পর বিদ্যুতের আলো পেল সাতক্ষীরা তালা উপজেলার দোহার গ্রামের মানুষ। প্রথম ধাপে ৯০টি পরিবারের মধ্যে এই বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় উপজেলা জালালপুর ইউনিয়নের দোহার পশ্চিম পাড়ায় বিদ্যুৎ সংযোগ উদ্ধোধন করেন স্থানীয় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ি ১৫ লক্ষ ৯২ হাজার ৪ শ’ টাকা ব্যয়ে ১.৩২৭ কিমি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ সংযোগ অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাশ, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেস ক্লাবে সভাপতি প্রণব ঘোষ বাবলু, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, মাগুরা আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাশ, ওয়ার্কার্স পার্টি নেতা আয়ুব আলী সানা, সমাজসেবক জলিল মোড়ল,শামীম মোড়ল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদে চঞ্চল চৌধুরীর ‘ভাগের মা’

বিনোদনের খবর: চঞ্চল চৌধুরী অভিনীত এবারের ঈদে বিশেষ নাটক ‘ভাগের মা’। নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস ও পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে চঞ্চল চৌধুরী সাথে আরো অভিনয় করেছেন, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, শাহনাজ খুশী, শিরিন আলম, মাসুদ রানা মিঠু, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, মাসুদ হারুন প্রমুখ ।
নাটকটির গল্পে দেখা যায়, লেকু ও ছেকু দুই ভাই। পাশাপাশি ঘরে বসবাস হলেও বাড়ি ও জমিজমা নিয়ে দু’পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ছোটভাই লেকু চায় বাড়ির উঠানে কাঁটাতারের বেড়া দিয়ে আলাদা হয়ে যেতে। প্রস্তুতিও চলে সেভাবে। কিন্তু বাধ সাধে ছেকু। তিনি কোনভাবেই এটি চান না। অবশেষে গ্রামের লোকজনের মধ্যস্থতায় সম্পদের ভাগাভাগির বিষয়টি সমাধান হয়। কিন্তু তাদের মায়ের দায়িত্ব কে নেবেন ? এ নিয়ে তৈরি হয় নতুন সমস্যা। তাহলে কি মাকেও জমিজমার মতো ভাগ করা হবে? কে ই বা নেবে তার দায়িত্ব? এ নিয়ে চলতে থাকে সিদ্ধান্তহীনতা। এ ভাবেই এগিয়ে চলে ‘ভাগের মা’ নাটকের গল্প। নাটকটি ঈদের দ্বিতীয় দিন রাত ১১টায় গাজী টিভিতে প্রচারিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সীমান্তকে শতভাগ চোরা-চালান মুক্ত শীর্ষক আলোচন সভা
 হোসেন আলী,কাকডাঙ্গা
 সাতক্ষীরা জেলার (বর্ডার) সীমান্তকে শতভাগ চোরা-চালান মুক্ত করার লক্ষে স্থানীয় কলারোয়ার কাকডাঙ্গা বি জি বি ক্যাম্প গোল চত্বর প্রাঙ্গণে অনুষ্ঠিত  শনিবার বিকাল ৫ ঘটিকায় আলোচনা সভায় রাজনৈতিক প্রতিনিধি সহ এলাকা বাসীর সহযোগীতা চাইলেন ৩৩ বি জি বি অধিনায়ক লেফ্টানেন্ট কর্ণেল মোস্তাফিজুর রহমান সরকার। এসময় উপস্থিত ছিলেন কেড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, কেড়াগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান, ইউ পি সদস্য ইয়ার আলী, মহিদুল ইসলাম, সামসুর রহমান, আলহাজ নজরুল ইসলাম, আবুল কাশেম, রফিকুল ইসলাম, মফিজুল ইসলাম, মজিবর রহমান, অত্র ইউনিয়নের গ্রাম পুলিশ বৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশাজীবি ব্যক্তি সহ এলাকার সুধীজনেরা।
প্রধান আলোচকের বক্তব্যে ৩৩ বিজিবি অধিনায়ক লেফ্টানেন্ট কর্ণেল মোস্তাফিজুর রহমান সকলের উদ্দেশ্যে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার সার্থে সীমান্ত দিয়ে চোরা-চালান প্রতিহত করা আমাদের নৈতিক দায়িত্ব, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক মুক্ত সমাজ গঠনে যে মহৎ পদক্ষেপ নিয়েছেন তা বাস্তবায়নের লক্ষে চোরা-চালান বন্ধ করা অপরিহার্য। আপনাদের এলাকায় চোরাকারবারির সাথে যারা  জড়িত তাদেরকে সতর্ক করবেন এবং চোরা-চালান দমন করতে বিজিবিকে সর্বদা সহযোগীতা করবেন।
ইউ পি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল বিজিবির উদ্দেশ্যে বলেন, চোরা-চালান প্রতিরোধ অভিযানে সাধারন নিরাপরাধ মানুষ যেন কোনভাবে হয়রানি না হয় সে দিকে আপনারা  গুরুত্ব দিবেন। ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান বলেন, বন্ধুর মত পাশে থেকে বিজিবিকে আমরা চোরাকারবার প্রতিরোধে সহযোগীতা করব
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফারুকীর নাটকে আরজে মম

বিনোদনের খবর:  গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নাটকে অভিনয় করেছেন আরজে মম। নাটকটিতে শিউলি চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের সম্ভাবনাময় এই অভিনেত্রী। ভাই-ব্রাদার সিরিয়ালের ‘আয়েশা’ নামের এই দুই পর্বের নাটকটি প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এবং ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে।
এ প্রসঙ্গে মম বলেন, ‘আরো আগে থেকেই ফারুকী ভাইয়ের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। প্রথম ফারুকী ভাইয়ের পরিচালনায় একটা বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পেয়েছিলাম যেটি অনেক জনপ্রিয় হয়। ফারুকী ভাইয়ের টিমে কাজ করার ফলে আমি নিত্য-নতুন অনেক কিছু শিখতে পারছি যা আমার ক্যারিয়ারকে সমৃদ্ধ করছে।’
মিডিয়াতে অনেকদিন ধরেই কাজ করছেন আরজে মম। এফএম রেডিওতে তার শো’গুলো ব্যাপক শ্রোতাপ্রিয়।
নাটক, শর্টফিল্ম, বিজ্ঞাপনচিত্র, রেডিও শো ও মডেলিং সব মিলিয়ে দারুণ ব্যস্ত এই গুণী মানুষটি আরও বলেন, ‘সব সময় ভালো ভালো কাজ দর্শক ও শ্রোতাদের উপহার দিতে চাই। এর জন্য আমি সর্বোচ্চ পরিশ্রম করতে রাজি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওবায়দুল কাদেরের ফেসবুক আইডি ‘হ্যাকড’

রাজনীতির খবর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। দুপুরে এ রিপোর্ট লেখার ১৪ ঘণ্টা আগে তার আইডিটি হ্যাক করা হয় বলে জানা গেছে।

এর আগে তিনি পাসওয়ার্ড ব্যবহার করেও তার ফেসবুক আইডিতে প্রবেশ করতে পারেননি। আইডিটি উদ্ধারে চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই ঘণ্টা ‘কারাগারে’ ভাবনা!

বিনোদনের খবর: শুটিংয়ের প্রয়োজনে শিল্পীদের অনেক জায়গায় অভিনয় করতে হয়। শনিবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা রাজধানীর মতিঝিল থানায় শুটিং করেছেন।
অপরাধী মেয়েরা যে কক্ষে থাকে, সেখানে শুটিং করতে হয়েছে তাঁকে। এবারই প্রথমবারের মতো থানায় অভিনয় করেছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। এ বিষয়ে ভাবনা বলেন, ‘আমি কখনো চাই না আমার কোনো শত্রুও কখনো জেলে যাক। মেয়েরা যে কারাগারে থাকে, সেখানে আমি শুটিং করেছিলাম। টানা দুই ঘণ্টা আমাকে শুটিং করতে হয়েছিল। অন্য রকম অভিজ্ঞতা হয়েছে। অনেক কষ্টকর ছিল শুটিং।’
আনিসুল হকের ‘একাকী একটি মেয়ে’ উপন্যাস অবলম্বনে নাটক নির্মাণ করছেন যৌথভাবে সৈয়দা নিলিমা দোলা ও রজত তন্ময়। নাটকটিতে শিমু চরিত্রে অভিনয় করছেন ভাবনা। গল্পের প্রয়োজনে কারাগারে শুটিং করতে হয়েছিল ভাবনাকে। উপন্যাসের চরিত্রে শিমুর প্রতি এক ধরনের ভালোলাগা ভাবনার তৈরি হয়েছে বলেও জানিয়েছেন। তিনি বলেন, ‘অসাধারণ গল্প। শিমুর মধ্যেই ডুবে আছি আমি। আজও ঢাকা শহরের অনেক রাস্তায় শুটিং করছি। কম দামি হোটেলে খাচ্ছি। রাস্তা পার হচ্ছি। ভিন্ন রকম অভিজ্ঞতা হচ্ছে।’
নাটকটির গল্পে দেখা যাবে, রংপুর থেকে একটি মেয়ে ঢাকায় আসে চাকরির ইন্টারভিউ দিতে। চাচার বাসায় তাঁর ওঠার কথা। কিন্তু সে বাসায় গিয়ে দেখে চাচার বাসায় কেউ নেই। বাধ্য হয়ে হোটেলে থাকার সিদ্ধান্ত নেয় সে। একা মেয়ে, তাই ভালো হোটেলে থাকার অনুমতি পায় না সে। পরে কমমূল্যের হোটেলে রাতে থাকার জন্য উঠে সে। এরপর শুরু মেয়েটার জীবনের অন্য রকম সংগ্রাম।
আসন্ন ঈদে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা সৈয়দা নিলিমা দোলা ও রজত তন্ময়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসির জোড়া গোলে বার্সার জয়

খেলার খবর: বার্সেলোনার কোচ হিসেবে দ্বিতীয় মৌসুমেও লিওনেল মেসিকে নিয়ে বিস্ময় কাটছে না কোচ এরনেস্তো ভালভেরদের। সময়ের অন্যতম সেরা এই খেলোয়াড়ের অসাধারণ পারফরম্যান্সের প্রত্যক্ষদর্শী হতে পারাটাকে ফুটবল সমর্থকদের জন্য সৌভাগ্য হিসেবে দেখছেন তিনি।

কাম্প নউয়ে শনিবার রাতে দেপোর্তিভো আলাভেসকে ৩-০ গোলে হারিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে বার্সেলোনা। দলের জয়ে জোড়া গোল করেন ৩১ বছর বয়সী মেসি। অপর গোলটি ফিলিপে কৌতিনিয়োর।

ম্যাচের ৬৪তম মিনিটে গোলের দেখা পায় বার্সেলোনা। নিচু ফ্রি-কিকে সামনে লাফিয়ে ওঠা খেলোয়াড়দের নিচ দিয়ে বল জালে পাঠান মেসি। আর যোগ করা সমযে লুইস সুয়ারেসের উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে বুক দিয়ে নামিয়ে এক জনকে কাটিয়ে বাঁ পায়ের নিচু শটে পোস্ট ঘেঁষে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই মেসির প্রশংসায় পঞ্চমুখ ভালভেরদে।

“মেসি একটা জিনিয়াস। আমরা সৌভাগ্যবান যে প্রতিদিন তাকে দেখতে পারি।”

“সে খেলছে এমন সময়ে ফুটবলে জড়িত থাকতে পারায় আমরা সৌভাগ্যবান। আমরা চাই প্রতিদিনই সে বিস্ময়কর কিছু করুক।”

মেসি বিস্ময়ের এখনই শেষ দেখছেন না স্প্যানিশ কোচ ভালভেরদে।

“আমাদের বিস্মিত করার সুযোগ মেসির এখনও আছে। সে সব সময় আপনাকে বিস্মিত করে- সত্যি বলতে কি, আমাকে বিস্মিত করায় সে কখন ক্ষান্তি দেয় না।”

“আপনাকে মেসির কাছ থেকে যে কোনো কিছু প্রত্যাশা করার জন্য প্রস্তুত হতে হবে। কারণ সে যা দেখে সেটা অন্য কেউ দেখে না।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিনোদনের খবর: এনটিভির জনপ্রিয় বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান ‘রঙিন পাতা’। অনুষ্ঠানটির ৫৩তম পর্ব আজ রোববার রাত ৯টায় প্রচারিত হবে।
এবারের পর্বে অতিথি হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান ও সাংবাদিক শেখ সামিরাহ। অনুষ্ঠানে মনির খান তাঁর বর্তমান ব্যস্ততা ও সংবাদমাধ্যমের অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। ভিন্ন রকম একটা অনুষ্ঠানে এসে ভালো লেগেছে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে সাংবাদিক শেখ সামিরাহ বলেন, “মনির খান ভাইয়ার অনেক সাক্ষাৎকার নেওয়ার সুযোগ আমার হয়েছিল। ভাইয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার সব সময় ভালো ছিল। একসঙ্গে ‘রঙিন পাতা’য় অতিথি হয়ে ভীষণ ভালো লেগেছে। আশা করছি, দর্শক আমাদের আলাপ পছন্দ করবেন।”
কাজী মোহাম্মদ মোস্তফার পরিকল্পনা ও প্রযোজনায় ‘রঙিন পাতা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তৌহিদা শ্রাবণ্য। অনুষ্ঠানটির গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর।
কাজী মোহাম্মদ মোস্তফা জানান, দেশের খবরের কাগজগুলোতে একটি পাতা বরাদ্দ থাকে বিনোদন জগতের খবরাখবরের জন্য। এই পাতাটিকে বিনোদন পাতাও বলা হয়ে থাকে। দেশ-বিদেশের বিনোদন দুনিয়ার সব খবর প্রকাশিত হয় এসব পাতায়। তাই এই পাতাটিকে ঘিরে বিনোদন জগতের বাইরেও সাধারণ পাঠকের রয়েছে ব্যাপক আগ্রহ। পত্রিকার সেই বিনোদন পাতাকে নিয়েই এই অনুষ্ঠান সাজানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest