সর্বশেষ সংবাদ-
জামায়াতকে ভয় দেখিয়ে লাভ নেই: এমপি মুহাঃ আব্দুল খালেকসাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ   সাতক্ষীরায় মাদকের বিরুদ্ধে সাতদিনের বিশেষ অভিযান চলবে- খুলনা রেঞ্জ ডিআইজি বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক কর্মশালাআকস্মিক পরিদর্শনে সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রী : দুই চিকিৎসকসহ বরখাস্ত তিনবুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করলেন জামায়াত কর্মীরা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের মুখে হাস ‘তেলাপোকারা জিতেছে, গণতন্ত্র জিতেছে’ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: চুপ্পুর বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ আদালতেরটিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া ৪৮ কোটি টাকা পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মাল্টিকমপ্লেক্স মার্কেটের উদ্বোধন

 

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মাল্টিকমপ্লেক্স মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরার জেলা প্রশাসক ও আহ্ছানিয়া মিশনের সভাপতি মোহাম্মদ ইফতেখার হোসেন ফিতা কেটে ফলক উন্মোচন করে মার্কেটের উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্ব কাজী মনিরুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, যুগ্ম সম্পাদক এড. মোনায়েম খান চৌধুরী, কোষাধ্যক্ষ আবুল কাসেম, নির্বাহী সদস্য আলহাজ্ব আব্দুল হামিদ, মীর আমজাদ হোসেন, হাফিজুল আল মাহমুদ রিটু, আহছান কবীর মুকুল, আব্দুল আলিম, জুলফিকার হায়দার সাগর, আজহারুল ইসলাম পুটু, জি এম মাহবুর রহমান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া। এসময় জাহান প্রেসের স্বত্বাধিকারী আবু শোয়েব এবেল, ডা: মিজানুর রহমান, আলহাজ্ব আক্তারুজ্জামান, মহিদুল হক, শরিফুল ইসলাম, মজনুর রহমান প্রমুখ উপস্থিত ছিল। জেলা প্রশাসক এসময় নির্মান কাজের অগ্রগতি দেখে কর্মকর্তাদের ভূয়সি প্রসংসা করেন। পরে মিশনের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে কর্মকর্তাদের সাথে মিশন অফিসে এক আলোচনায় মিলিত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ল স্টুডেন্টস ফোরামের ঈদ খাদ্য সামগ্রি বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক :
ল স্টুডেন্টস ফোরামের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। রোববার বিকাল ৫টায় সাতক্ষীরা ল কলেজের হলরুমে খাদ্য বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল স্টুডেন্টস ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ এড. এস এম হায়দার। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হোসেন, ল কলেজে প্রভাষক এড. শেখ সিরাজুল ইসলাম, এড. মুনিরউদ্দীন, এড. হোসনেয়ারা হক, এড. লাকি ইয়াসমিন, ল স্টুডেন্টস ফোরামের সাবেক সাধারণ সম্পাদক কাজী শাহাবউদ্দীন সাজু। ল স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক সাজ্জাদ হোসেন, সদস্য রওনক বাসার, ল স্টুডেন্ট ফোরামের তাহছিন কবির খান শান্ত, সোহেলী আক্তার, এস এম ওয়াসীম হায়দার, দেবাশিষ চক্রবর্তী, মেহের আলী, এখতিয়ার উদ্দিন, এস এম মামুন, সুজিত, তনুজা, সুমা, মাহমুদুল ইসলাম, শুভ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে সেমাই চিনি বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়েছে। রোববার বিকালে কদমতলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠানে সেমাই চিনি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম। ক্লাবের সভাপতি সেলিম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এস এম শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিল্লু, সহ-সভাপতি হেলাল উদ্দিন, জেলা সৈনিকলীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীন, আগরদাড়ী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আনছার আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, কদমতলা বাজার কমিটির সেক্রেটারী মেহেদী হাসান, জেলা তাঁতীলীগের তথ্য সম্পাদক আবুল হোসেন, ডাঃ শফিকুল ইসলাম, আবুল কালাম,রবিউল ইসলাম, জাহাঙ্গীর আলম, দবির উদ্দীন দফাদার, আলমগীর হোসেন, আবুল কাশেম নয়ন, কবির হোসেন, এস এম সৌরভ, মারুফ হোসেন প্রান্ত, রফিকুল ইসলাম, মুয়িন হোসেন, মামুন হোসেন, জাহাঙ্গীর আলম, মোমিন হোসেন, আল আমিন, নাজমুল, নাঈম হোসেন,জাহিদ হোসেন সাংবাদিক মেহেদী হাসান, প্রভাষক ডা: একরামুল কবির। অনুষ্ঠানে ১০০ প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর উপজেলা সড়ক পরিবহন শ্রমিকলীগের কমিটি অনুমোদন

 

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগের সাতক্ষীরা সদর উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১১ আগস্ট’১৮ তারিখে সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ মকছুর রহমান ও সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান মহ্ববত স্বাক্ষরিত একপত্রে আয়ুব হোসেন কে সভাপতি ও জাকির হোসেন টিটুকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা সদর উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গর্ভ ভাড়া নিয়ে সন্তান জন্ম দিলেন তরুণী!

ভিন্ন স্বাদের খবর: ‘মাতৃত্ব’ প্রতিটি নারীর জীবনে সবচেয়ে প্রত্যাশিত ঘটনা। স্বামী না থাকলে সেটা কঠিন। তবে অসম্ভব নয়। কারণ বর্তমান চিকিৎসা বিজ্ঞান সেই কাজটি সম্ভব করতে পেরেছে। ভারতে সেরকম উপায় অবলম্বন করেই মাতৃত্বের স্বাদ লাভ করলেন এক তরুণী।

স্বামীর মৃত্যু হয়েছে তিন বছর আগে। তাঁরই সন্তানের জন্ম দিলেন স্ত্রী। লড়াইটা খুব সহজ ছিল না সুপ্রিয়া জৈনের। বিয়ের পাঁচ বছর পরেও সন্তান না হওয়ায়, সংরক্ষিত শুক্রাণু থেকেই আইভিএফ পদ্ধতিতে চিকিৎসা শুরু করেছিলেন বেঙ্গালুরুর দম্পতি গৌরব আর সুপ্রিয়া। আচমকাই ২০১৫ সালের আগস্টে, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান গৌরব।

স্বামীর মৃত্যুর পরে অনিদ্রা গ্রাস করেছিল তাঁকে। তখন ব্লগ লেখা শুরু করেন তিনি। দিশাহারা হলেও তাঁর সন্তানকে পৃথিবীতে আনতে চেয়েছিলেন মার্কেটিং প্রফেশনাল সুপ্রিয়া। নিজের ব্লগে তিনি লেখেন, রাজস্থানে শিকড় রয়েছে তাঁর স্বামীর পরিবারের। গৌরবের সন্তানকে পৃথিবীর আলো দেখাতে মরিয়া তিনি। সুপ্রিয়ার ব্লগ পড়ে একজন লেখেন মুম্বাইয়ের যশলোক হাসপাতালের কথা। গৌরবের মৃত্যুর পর বাড়ির কারও সঙ্গে কথা না বলেই চিকিৎসা চালিয়ে যান সুপ্রিয়া। সাহায্য নেন সারোগেসির (বিকল্প মাতৃত্বের)।

বেঙ্গালুরু থেকে মুম্বাইয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এর আগে এই হাসপাতালেই জিন এডিটিং করে সুস্থ যমজের জন্ম দিয়েছিলেন এক তরুণী। ক্যান্সার মুক্ত হয়েছিল শিশুর জিন। এবার বিশেষজ্ঞ চিকিৎসক ফিরুজা পারিখের কথা জানতে পারেন সুপ্রিয়া। শুরু হয় চিকিৎসা। বেঙ্গালুরু থেকে সংরক্ষিত শুক্রাণু মুম্বইয়ে এসে পৌঁছয়। তবে আইভিএফ পদ্ধতি বারবার ব্যর্থ হওয়ায় সারোগেসি পদ্ধতি ব্যবহার করেন পারিখ।

এই প্রসঙ্গে আমেরিকার হেনরিফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক পারিজাত সেন বলেন, প্রচলিত আইভিএফ-এ অনেক ওষুধ ও প্রচুর ইস্ট্রোজেন হরমোন ইঞ্জেকশন প্রয়োগ করে ডিম্বাশয়ে ১০-১২ বা তারও বেশি ফলিকল বা ডিম তৈরি করা হয়। তার মধ্যে অন্তত ৫-৬টি গবেষণাগারে বিশেষ পদ্ধতিতে নিষিক্ত করে ভ্রূণ প্রস্তুত করা হয়। ২-৩টি ভ্রূণকে গর্ভে স্থাপন করা হয়। তার পরেও সাফল্যের হার হয় মাত্র ৪০-৪৫ শতাংশ।

ড. পারিখ বলেন, ‘‘এই পদ্ধতিতে প্রচুর হরমোন প্রয়োগের ফলে গর্ভপাতের আশঙ্কাও ছ্লি। বিকলাঙ্গ সন্তান জন্ম ছাড়াও ভ্রূণের মানের উপরেও প্রভাব পড়ার আশঙ্কা ছিল। কিন্তু শেষবারের মতো চেষ্টা করি। তখনই আসে সাফল্য।’’

সুপ্রিয়া ইন্দোনেশিয়ার বালিতে ছিলেন, তখনই পুত্র সন্তান জন্মানোর খবর পান তিনি। সারোগেসি পদ্ধতিতে গৌরবের সন্তানের মা হতে পেরে সবচেয়ে বেশি খুশি তিনি, জানান সুপ্রিয়া। জৈন পরিবারে এখন আনন্দের ঢল। ছেলেকে দেখতেও নাকি তাঁর স্বামীর মতোই, এমনটাই বলেন সুপ্রিয়া। সূত্র: আনন্দবাজার

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ফিলিস্তিনকে ইসরায়েলের জন্য জ্বলন্ত ভূখণ্ডে পরিণত করুন’

বিদেশের খবর: ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলের অব্যাহত দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

রামাল্লাহভিত্তিক ফিলিস্তিনি মুক্তি আন্দোলন বা পিএলও’র কেন্দ্রীয় পরিষদকে তিনি এ আহ্বান জানান।

মাহমুদ আব্বাস বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডকে জ্বলন্ত অবস্থায় রাখতে হবে। অনেকটা আপোষকামী নেতা হিসেবে পরিচিত মাহমুদ আব্বাসের কড়া ভাষার এই বক্তব্যকে নজিরবিহীন মনে করা হচ্ছে।

ফিলিস্তিনের হামাস ও জিহাদ আন্দোলন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই সংগ্রামের পথ বেছে নিলেও মাহমুদ আব্বাস বহু বছর ধরে কথিত শান্তি আলোচনার পথে হেঁটেছেন। কিন্তু তিনি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘শতাব্দির সেরা চুক্তি’কেও প্রত্যাখ্যান করছেন।

গতকাল শনিবার কনভেনশনে তিনি বলেছেন, ডোনাল্ড প্রশাসন হচ্ছে ইসরাইলি দখলদারিত্বের অংশীদার; তারা সমস্যার অংশ, সমাধানের অংশ নয়।

তিনদিনের এ সম্মেলন থেকে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক নীতি প্রত্যাখ্যান করা হয়েছে। জাতীয় পরিষদ বলেছে, ফিলিস্তিন বিষয়ে ট্রাম্প যে নীতি নিয়েছেন তা প্রতিরোধ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রক্তদাতার উপকারিতা

স্বাস্থ্য কণিকা: রক্ত ছাড়া বেঁচে থাকার কথা ভাবা যায় না। দুর্ঘটনায় রক্তক্ষরণ হলে, অস্ত্রোপচারের সময়, রক্তস্বল্পতা হলে-ইত্যাদি ক্ষেত্রে অনেক সময় রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে।
নির্দিষ্ট সময়ের ব্যবধানে রক্ত দিলে শরীরের ক্ষতি হয় না, বরং শরীরের জন্য উপকারী। কারণ, এমনিতেই রক্তের লোহিত কণিকাগুলো চার মাস পরপর স্বাভাবিকভাবেই ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় বা ক্ষয় প্রাপ্ত হয়।
১৮ বছর বয়স থেকে ৬০ বছর পর্যন্ত একজন মানুষ রক্ত দিতে পারবে। রক্তদাতার ওজন হতে হবে ৫০ কেজি বা ১১০ পাউন্ড। একবার রক্তদানের দুই মাস পরই একজন ব্যক্তি আবার রক্তদান করতে পারবেন।
রক্তদান করলে রক্তদাতার কী উপকার হয়?
১. রক্তদান করলে উচ্চ রক্ত চাপের ঝুঁকি কমে।
২. স্ট্রোকের ঝুঁকি কমে।
৩. শরীরে অতিরিক্ত কোলেস্টেরল থাকলে তাও কমে যায়।
৪. অনেক সময় রক্তদাতার বড় পাওনা- অসহায় বিপন্ন মানুষের জীবন বাঁচানো। সামাজিকভাবেও বিশেষ মর্যাদা পান। গ্রহীতা চিরদিন ঋণী থাকেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হু আর ইউ? : আমেরিকাকে দুতের্তে

বিদেশের খবর: সামরিক বাহিনীকে আধুনিকায়নের প্রচেষ্টায় বাধা দেয়া এবং রাশিয়া থেকে সাবমেরিন কেনার বিরোধিতা করার জন্য আমেরিকাকে তীব্র ভর্ৎসনা করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

মার্কিন সরকারকে উদ্দেশ করে তিনি বলেছেন, আমাদের হুঁশিয়ারি দেয়ার আপনি কে? এভাবেই কী আপনি মিত্রদের সঙ্গে ব্যবহার করেন এবং আপনি কী চিরদিনের জন্য আমাদের সঙ্গে থাকতে চান?

ফিলিপাইনের নিজের শহর দাভাওয়ে শুক্রবার এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট দুতের্তে।

তিনি আরও বলেন, ফিলিপাইন যদি আমেরিকা থেকে সাবমেরিক কিনতো তাহলে হেলিকপ্টারের কেনার মতোই তা বিলম্বিত হতো।

তিনি আরও অভিযোগ করেন, আমেরিকা ম্যানিলার কাছে ব্যবহার করা পুরনো অস্ত্র বিক্রি করে।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী রানডাল শ্রীভার রাশিয়া থেকে সাবমেরিন কেনার বিষয়ে ম্যানিলাকে সতর্ক করেছেন। এর একদিন পর দুতের্তে আমেরিকার বিরুদ্ধে কড়া ভাষায় এসব কথা বললেন।

তিনি বলেন, কেন আপনারা এশিয়ার অন দেশগুলোকে থামান না? আপনারা কেন আমাদের ঠেকাচ্ছেন? আপনারা আমাদের পেছনে থাকতে চান অথচ ভিয়েতনামের হাতে রয়েছে সাতটি সাবমেরিন, মালয়েশিয়ার আছে দুটি এবং ইন্দোনেশিয়ার হাতে আছে ৮টি। শুধুমাত্র আমাদের হাতে কোনো সাবমেরিন নেই। আপনারা আমাদের সাবমেরিন দেননি।

রাশিয়া কয়েকদিন আগে ফিলিপাইনকে ডিজেল-ইলেক্ট্রিক কিলো-ক্লাস সাবমেরিন বিক্রির প্রস্তাব দিয়েছে। এজন্য প্রয়োজনীয় ঋণ দেয়ার কথাও জানিয়েছে মস্কো যা কয়েক বছর ধরে শোধ করা যাবে। প্রস্তাবটি বিবেচনা করছে ফিলিপাইন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest