সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা জেলা পরিষদের লাইসেন্স পাইয়ে দিতে ঘুষ দাবির অভিযোগ : উচ্চমান সহকারী রাকেশের বিরুদ্ধে তদন্ত সম্পন্নসাতক্ষীরায় নাগরিক সংলাপ: ‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে নারী খেলোয়াড়দের মানববন্ধনসাতক্ষীরা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাশ্যামনগরে দুই সাংবাদিকে হত্যার হুমকি ও মিথ্যা মামলা প্রতিবাদে মানবন্ধনশ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের সময় বাল্কহেড জব : দুইজনের কারাদণ্ডসাতক্ষীরার ঝাউডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যুতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুলিহরে এক যুবক পিটিয়ে জখম:থানায় মামলাসাতক্ষীরা প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় বাংলাদেশি আজিজ খান

দেশের খবর: এশিয়ার অন্যতম ধনী রাষ্ট্র সিঙ্গাপুর। সেখানকার শীর্ষ পঞ্চাশ ধনীর তালিকায় উঠে এসেছে বাংলাদেশের আজিজ খান ও তার পরিবারের নাম।

ফোর্বস ম্যাগাজিনে প্রকাশ করা তথ্য অনুযায়ী ২০১৮ সালের জুলাই মাসের ২৫ তারিখ পর্যন্ত সিঙ্গাপুরের শীর্ষ পঞ্চাশ ধনীর তালিকায় মুহাম্মদ আজিজ খান ও তার পরিবার ৩৪তম শীর্ষ ধনীর তালিকায় অবস্থান করছেন বলে জানা গেছে।

মুহাম্মদ আজিজ খান সামিট গ্রুপের চেয়ারম্যান তিনি ও তার পরিবারের সিঙ্গাপুরে মোট সম্পদের পরিমাণ ৯১০ মিলিয়ন ইউএস ডলার বলে উল্লেখ করেছে ফোর্বস।

সামিট পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের জাতীয়তা বাংলাদেশি হলেও তিনি বর্তমানে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা এবং সিঙ্গাপুরের বিদ্যুৎ ইউনিট সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল তালিকাভুক্ত করার পরিকল্পনা করছেন।

তার কন্যা আয়েশা সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল পরিচালনা করছেন। ৬৩ বছর বয়সী মুহাম্মদ আজিজ খানের মূল সম্পদের উৎস নিজের তৈরি বিদ্যুৎ ব্যবস্থা।

ব্যক্তিজীবনে মুহাম্মদ আজিজ খান তিন সন্তানের জনক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে মাস্টার্স করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গুজব ছড়ানোর অপরাধে দুই শিক্ষার্থী গ্রেফতার

দেশের খবর: গুজব ছড়ানোর অভিযোগে দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে সিআইডির অর্গানাইজড ক্রাইম (সাইবার ক্রাইম ইউনিট)। গ্রেফতারকৃত দুই শিক্ষার্থী হলেন- আহমাদ হোসাইন (১৯) ও নাজমুস সাকিব (২৪)। মঙ্গলবার ও বুধবার তাদের গ্রেফতার করা হয়।

সিআইডির গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার শারমিন জাহান জানান, সড়কে দুই শিক্ষার্থী নিহতের ঘটনার আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন উস্কানিমূলক লেখা, ফটো ও ভিডিওর মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টাকারী হিসেবে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে পল্টন থানার আইসিটি আইনে করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, সিআইডি সোস্যাল মিডিয়া মনিটরিং করে তাদের চিহ্নিত করা হয়। ফেসবুকের বিভিন্ন পোস্ট ও লেখার স্ক্রিনশট সংগ্রহ করে কামরাঙ্গীর চর থেকে তাদের গ্রেফতার করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘এই খাওনের সময় ভিতরে আইছিস ক্যা? উঠ!’-ভাইরাল ভিডিও

ভিন্ন স্বাদের সংবাদ: জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত গণভোজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ার। সেখানে দেখা যাচ্ছে, একটি স্কুলের বারান্দায় কিছু লোক খাওয়ার জন্য বসে আছেন। তাদেরকে পাশের রুম থেকে খাবার ভর্তি প্লেট পরিবেশন করা হচ্ছে। বারান্দার সিঁড়ির ওপর হাফপ্যান্ট পরা, খালি গায়ে দুজন পথশিশুকে বসে থাকতে দেখা যায়।

এমন সময় সাদা প্যান্ট ও নীল রঙের ফুল শার্ট পরা একজন লোক এসে ছেলে দুজনকে ধমক দেন। বলেন, ‘এই খাওনের সময় ভিতরে আইছিস ক্যা? উঠ!’ ধমক খেয়ে ছেলে দুজন সিঁড়ি থেকে উঠে দাঁড়ায়। একজনকে ফের খাবারের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। তখন সেই লোক ফের ধমক দেন, ‘আবার দাঁড়াইয়া রইছোস কি জন্য?’ কিন্তু ছেলেটি সেখান থেকে সরতে চায় না। খাবারের দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। এবার সেই লোকটি বলেন, ‘এই, বাইরে গিয়ে বসো, আগে দেইখ্যা লই’। শেষ পর্যন্ত এই পথশিশুকে খাবার দেয়া হয়েছিলো কি না সেটা জানা যায়নি।

গণমাধ্যমকর্মী মাসুক হৃদয় আজ সন্ধ্যায় তার ফেসবুকে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘লুটেরাদের দাপটে যুগ যুগ ধরেই দরিদ্র শ্রেণি বঞ্চিত হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের নাম ভাঙ্গিয়ে এমনটি মানা যায় না। অথচ শেখ মুজিবুর রহমান কত মহান, কত বিশাল মনের অধিকারি ছিলেন। তিনি তো চতুর্থ শ্রেণির মানুষের জন্য কথা বলতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত হয়েছিলেন। ভিডিওতে একজন নামধারী মুক্তিযোদ্ধাকে দেখা যাচ্ছে, তিনি দুই অনাথ শিশুকে জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আয়োজিত ভোজ সভা থেকে তাড়িয়ে দিচ্ছেন। তাড়ানো এই ব্যক্তিকে নামধারী বললাম এই কারণে যে, তার মুক্তিযোদ্ধা বনে যাওয়ার গল্পটি বিতর্কিত।’

এরপর মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। অনেকেই নানা রকম মন্তব্য করছেন। কেউ বলছেন, এরা মানুষ নামের অমানুষ। আবার কেউ বলছেন, অথচ খাবারের দাবিদার এই অনাথ শিশুগুলি।

আবুল হাসনাত রাফি লিখেছেন, ‘আমাদের সমাজে অতি দরিদ্রদের কাঙ্গাল বলি, কিন্তু কিছু মানুষ মনে দিক দিয়ে বড় কাঙ্গাল প্রকৃতির। তাদের মন-মানসিকতা খুব ছোট। তারা কাঙালি ভোজের নাম করে অথচ সত্যিকারের কাঙ্গালদের ভোজ থেকে বিতাড়িত করে।’

এ এ মোমিন লিখেছেন, ‘কাদের জন্য কাঙ্গালি ভোজ ….. কিছু বলার নাই…..আর এই সময় কে রাজাকার আর কে মুক্তিযোদ্ধা দেখে চেনা যায় না।’

রাসেল চৌধুরী লিখেছেন, ‘অথচ খাবারের দাবিদার এই অনাথ শিশুগুলি।’

সাইফুল ইসলাম লিখেছেন, ‘সে তো মুক্তিযোদ্ধা নন, তাকে অতি উৎসাহী নামধারী লুটেরা, আদর্শ ত্যাগী জনগনবিচ্ছিন্ন নেতারা মাথায় তুলে রেখেছে, এর পরিনাম এরচেয়ে বেশী জাতি আশা করেনা, ছি ছি ছি ধিক্কার জানাই তাদের …’

সাদেকুর রহমান লিখেছেন, ‘এই মানুষগুলো হলো মানুষ নামের অমানুষ।’

ইসরাত জাহান জানু লিখেছেন, ‘ভিডিওটা দুইবার দেখলাম, উনি কেমন মানুষ!’

মাসুম মোহাম্মদ লিখেছেন, ‘লজ্জাহীন লোক এটা গরীবের অধিকার ওরা খেয়ে বেশি হলে আপনারা খাবেন।’

মনির হোসেন লিখেছেন, ‘এই বাচ্চাটাকে আমি পেট পুরে খাওয়া চাই।’

নূর আহমেদ লিখেছেন, ‘উনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। উনার নাম বীর মুক্তিযোদ্ধা হুরাইরা। উনার ভাব দেখে মনে হইছে উনি অনেক দিন যাবত ক্ষুধার্ত। বাচ্চাগুলোকে কি করে কুকুরের মত তাড়িয়ে দিচ্ছে। এখন আপনারাই বলুন প্রকৃত কাঙালি ভোজ কাদের। বাচ্চাগুলোর নাকি উনার।’

দেখুন ভিডিওটি :

লুটেরাদের দাপটে যুগ যুগ ধরেই দরিদ্র শ্রেণী বঞ্চিত হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর অাদর্শের নাম ভাঙ্গিয়ে এমনটি মানা যায় না। অথচ শেখ মুজিবুর রহমান কত মহান, কত বিশাল মনের অধিকারি ছিলেন। তিনি তো চতুর্থ শ্রেণির মানুষের জন্য কথা বলতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত হয়েছিলেন। ভিডিওতে একজন নামধারী মুক্তিযোদ্ধাকে দেখা যাচ্ছে, তিনি দুই অনাথ শিশুকে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে অায়োজিত ভোজ সভা থেকে তাড়িয়ে দিচ্ছেন। তাড়ানো এই ব্যক্তিকে নামধারী বললাম এই কারণে যে, তার মুক্তিযোদ্ধা বনে যাওয়ার গল্পটি বিতর্কিত।

Posted by Masuk Hridoy on Wednesday, 15 August 2018

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদি আরবে আরও ৫ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

দেশের খবর: সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মক্কা নগরীতে আরও ৫ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মঙ্গলবার (১৪ আগস্ট) এই পাঁচ হজযাত্রী মারা গেছেন বলে নিশ্চিত করেছেন মক্কায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সেলর মাকসুদুর রহমান।

মারা গেছেন যারা, কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ছোবহান সরকার বাড়ির মো. হারুন অর-রশিদ (৬১), চাঁপাইনবাবগঞ্জের রাধানগরের মো. আবুল কালাম (৬৯), শেরপুর জেলা সদরের এস এম আবদুল হক (৬৩), চট্টগ্রাম মহানগরীর ডেপুটি বাড়ির সুলতান আহমদ (৬৩) ও নাটোরের মো. লাল চাঁদ মণ্ডল (৬০)।

চলতি বছর সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৪০ বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে ছয়জন নারী ও ৩৪ জন পুরুষ।

এরআগে গত ১৪ জুলাই থেকে এ পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৮৬৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন বলে জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

গত ১১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আশকোনা হজ অফিসে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়।

আগামী ২৭ আগস্ট থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হবে। হজের ফিরতি ফ্লাইট শেষ হবে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

তরিকুল ইসলাম লাভলু ঃ শোকাবহ ১৫ আগষ্ট। জাতীয় শোক দিবস। বাঙালি জাতির শোকের দিন। স্বাধীনতার স্থপতি,হাজার বছরের শ্রেষ্ট বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বুধবার (১৫ আগস্ট) সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি তারিকুল ইসলামের তত্ত্বাবধানে নলতা ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে নলতা হাটখোলায়, ১মিনিট নিরবতা পালন, শোক র‌্যালী, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ আনিছুজ্জামানের সভাপতিত্বে জাতীয় ও কালোপতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার পর শোক র‌্যালী নলতা হাটখোলা থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নলতা হাটখোলায় এসে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আনিছুজ্জামান খোকন,সহ-সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন পাড়, হাবিবুর রহমান হাবু,নলতা ইউনিয়ন আ’লীগের ১নং ওয়ার্ড সভাপতি আজিজ হাসান,সাধারণ সম্পাদক শমসের আলী,৬নং ওয়ার্ড সভাপতি আঃ জব্বার,৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমূখ। কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ারসহ আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। আরও উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাস্টার শামসুর রহমান।
এছাড়াও নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে ভারপ্রাপ্তঅধ্যক্ষ তোফায়েল আহমেদ’র তত্ত্বাবধানে জাতীয় ও কালো পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, শোক র‌্যালী,আলোচনা সভা,স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত র‌্যালীতে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আফম রুহুল হক উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়াওনলতা ইউনিয়নের স্কুল,কলেজ, মাদ্রাসাসহবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শোক দিবসে ল স্টুডেন্টস ফোরামের ফ্রি ব্লাড গ্রুপিং

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা ল স্টুডেন্টস ফোরামের আয়োজনে বিনামুল্যে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কলেজের হল রুমে অনুষ্ঠিত ব্লাড গ্রুপিংয়ের উদ্বোধন করেন ল কলেজের অধ্যক্ষ এড. এস এম হায়দার। ল স্টুডেন্টস ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এড. মনিরউদ্দীন, এড. রেজওয়ান উল্লাহ সবুজ, এড. নাজমুন নাহার ঝুমুর, এড. লাকী ইয়াছমিন, সাবেক সিভি সার্জন বিপীন বিহারী, ল স্টুডেন্টস ফোরামের সাবেক সভাপতি নাজমুল হক, সাবেক সাধারণ সম্পাদক কাজী শাহাব উদ্দীন সাজু, ল স্টুডেন্টস ফোরামের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সহ-সভাপতি তাহসিন কবির খান শান্ত সহ সংগঠনের সদস্যবৃন্দ। ব্লাড গ্রুপিং করেন ডাঃ খলিলুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপিত

মহান স্বাধীণতার স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উদ্যোগে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ জাতীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন, শোক ব্যাজ ধারণ দোয়া অনুষ্ঠান, আলোচনাসভা ও গণভোজের আয়োজন করে।
এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এড. আল মাহমুদ পলাশ, জেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক এম এ মুহিত, কুটির শিল্প সম্পাদক মোছাক সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন ও মাসুদ আলী, সদর উপজেলা আহবায়ক এস এম জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মোঃ হাফিজ, পৌর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর সহ-সভাপতি আক্তারুজ্জামান ও পৌর সাংগঠনিক সম্পাদক রনি খান, সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান টুকু প্রমুখ।
সাতক্ষীরা পৌরসভার ৭,৮,৯, ৪, ৫ ২নং ওয়ার্ডে এসকল অনুষ্ঠানে পৌর ৭নং ওয়ার্ড কার্যালয়ে দোয়া অনুষ্ঠান, কাঙ্গালী ভোজ বিতর অনুষ্ঠানে নেতৃত্বদেন ওয়ার্ড সভাপতি আনার আলী, সাধারণসম্পাদক আক্তারুজ্জামান মুকুল, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ, কামরুল ইসলাম, আব্দুল মুহিদ, ময়না বেগম। ৫নং ওয়ার্ডে রুহুল আমিনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাও: আব্দুল আজিজ। উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক এছাক সরদার, আবুল খায়ের কচি, আফছার আলী, পৌর ৮নং ওয়ার্ড কার্যালয়ে গণভোজ বিতরণ করেন ওয়ার্ড সভাপতি আজিজুল ইসলাম,সহ-সভাপতি আব্দুর রব হাওলাদার ও ফরমান সরদার, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, পৌল ৪নং ওয়ার্ডে নেতৃত্ব দেন ইউসুফ গাইন, সাধারণ সম্পাদক আবুল হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান, পৌর ২নং ওয়ার্ডের আহ্বায়ক সিরাজুল ইসলাম ও সদস্য সচিব কার্ত্তিক দাশ, রাজারবাগান এলাকা এবং পৌর ৯নং ওয়ার্ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি নওশের আলী, হীরা খান, সাংগঠনিক কিরিয়া হোসেন প্রমুখ।
এদিকে সদর উপজেলায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উদ্যোগে ১৪নং ফিংড়ি ইউনিয়নের সকল ওয়ার্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এসকল অনুষ্ঠানে ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদকসহ দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আগরদাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে কদমতলা বাজারে বিকাল ৫টায় আলোচনাসভা ইউনিয়ন সভাপতি জিয়াউর রহমান জিল্লুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এম এ খালেক। প্রধান আলোচক ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এড. আল মাহমুদ পলাশ। বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি, জেলা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সদর উপজেলা আহবায়ক এস এম জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মোঃ সেলিম হোসেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন হেলাল উদ্দীন অন্যান্য নেতৃবৃন্দ। অনুরূপভাবে শীবপুর, বল্লী, ঝাউডাঙ্গা ও ঘোনা ইউনিয়নের বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৫ আগষ্টের শোককে শক্তিতে পরিনত করে জাতির জনকের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে ….. ডা. রুহুল হক এমপি

 

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: প্রতি বছর ১৫ আগষ্টের শোককে শক্তিতে পরিনত করে জাতির জনকের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা বিরুধী অপশক্তি যারা ১৯৭৫ সালের ১৫ আগষ্টের মত ভয়ানক রাতের জন্ম দিয়ে ছিলেন তারা বুঝুক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে মেরে ফেলেও তার স্বপ্নকে মুছে ফেলা যায়নি। মানুষ কত নিচে নামলে যে মহান ব্যক্তি জীবনের মায়া ত্যাগ করে আমাদেরকে স্বাধীন দেশ ও পতাকা দিয়েছিল তাকেসহ তার পরিবারকে স্ব- পরিবারে হত্যা করতে পারে। তিনি যদি না থাকতেন হয়তো বাংলাদেশ তথা আওয়ামীলীগের জন্ম হতো না। বঙ্গবন্ধু ৬০এর দশক থেকে আওয়ামীলীগের জন্য কাজ করে গেছেন। নেতা হিসেবে তিনি প্রথম থেকে সৎ, গরীবের প্রতি সদয় ও দানবীর ছিলেন। বাংলা স্বাধীন হওয়ার আগে পশ্চিম পাকিস্থানের শ্বাশন আমলে পূর্ব পাকিস্থান (বাংলা) এর মানুষ ছিলো নির্যাতিত। তৎকালিন সময়ে মানুষের উপরে নির্যাতন শয্য করতে না পেরে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্থান তথা বাংলার মানুষকে সাথে নিয়ে ভাষা আন্দোলনের দূর্গো গড়ে তোলেন। ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলার মানুষকে তিনি প্রতিবাদী করে তুলে ছিলেন এবং ১৯৭১সালে পূর্ব বাংলার সাধারণ মানুষকে সাথে নিয়ে পাক-হানাদার বাহিনীর বিষক্ত ছোবল থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। কিন্তু বাংলা কিছু স্বার্থনেশী অসাধু মানুষ তাকে বাঁচতে দেয়নি। আজ তারই কন্যা জন নেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছেন। জন নেত্রী শেখ হাসিনা যাহা বলেন তাই করে দেখান। তারই প্রমান পদ্মা সেতু যেটা ইতমধ্যে দৃশ্যমান হয়েছে। দেশের সবকটি সেক্টরে অভ’তপূর্ব উন্নয়ন হয়েছে। এখন আমাদের সবার কর্তব্য এ উন্নয়নকে অব্যহত রাখা। নমিনেশন যাকেই দিক আমাদেরকে মনে রাখতে হবে উন্নয়নের প্রতীক নৌকা। একটা কথা মনে রাখতে হবে দেশ নেত্রী শেখ হাসিনা ছাড়া কারো থেকে উন্নয়নের রাজনীতি আশা করা বোকামি ছাড়া আর কিছুই হবে না। বুধহাটায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক দিবসের আলোচনা সভায় ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখিত কথা গুলি বলেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা ০৩ আসনের জাতীয় সাংসদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয়ের স্থায়ী কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হক। বুধবার বিকাল ৫টায় বুধহ্টাা বাজার সংলগ্ন খেয়া ঘাট চত্বরে উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবুল হক ডাবলুর পরিচালনায় বুধহাটা ইউনিয়ন আ’লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এবং বুধহাটা যুব কিশোর সংসদের সহযোগীতায় আয়োজিত শোক র‌্যালী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আশাশুনি থানা অফিসার ইনচার্য (ওসি) বিপ্লব কুমার নাথ, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টু, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যাণার্জী, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মোতাহার হোসেন অনু, উপজেলা যুব মহিলালীগ সভানেত্রী সীমা সিদ্দিকী, বুধহাটা যুব কিশোর সংসদের সভাপতি নুরুজ্জামান জুলু, সাধারণ সম্পাদক আবু সাঈদ, মেম্বর রেজওয়ান আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, আলহাজ্ব শেখ আছাফুর রহমান, যুবলীগ নেতা প্রভাষ কুমার চুটু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest