সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নাগরিক সংলাপ: ‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে নারী খেলোয়াড়দের মানববন্ধনসাতক্ষীরা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাশ্যামনগরে দুই সাংবাদিকে হত্যার হুমকি ও মিথ্যা মামলা প্রতিবাদে মানবন্ধনশ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের সময় বাল্কহেড জব : দুইজনের কারাদণ্ডসাতক্ষীরার ঝাউডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যুতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুলিহরে এক যুবক পিটিয়ে জখম:থানায় মামলাসাতক্ষীরা প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকলারোয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শেখ সাহিদ উদ্দীনের উদ্যোগে দোয়া ও খাদ্য বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি  : জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শেখ সাহিদ উদ্দীনের নিজস্ব উদ্যোগে দোয়া অনুষ্ঠান ও খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শহরের সুলতানপুরস্থ বড়বাজার সড়ক সংলগ্ন নিজস্ব কার্যালয়ে দোয়া ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি শেখ আলমগীর হাসান, জেলা তাঁতীলীগের সাবেক সভাপতি মীর আজহার আলী শাহীন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক মেহেদীআলী সুজয়, জেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, সদস্য সালাউদ্দীন আল আজাদ, তপু হাসেমি প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে শোক দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও দু:স্থ্যদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সুলপুরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা ও দোয়া শেষে খাদ্য বিতরণ করা হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এড. সাইদুজ্জামান জিকু, গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামান টিটু, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক রিয়াজ মাহমুদ রানা, সদর আহবায়ক এড. ফারুক হোসেন, যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন, শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শেখ শফিউদ্দীন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, উজ্জল, অরুন কুমার ঘোষ। পরে নেতৃবৃন্দ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটি আয়োজিত অনুষ্ঠানে অংশ গ্রহন করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলে শোক দিবস পালন

 

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলের পক্ষ থেকে আলোচনাসভা ও শোক র‌্যালিতে অংশ গ্রহণ করে। বুধবার সকালে জেলা প্রশাসনের শোক র‌্যালিতে অংশগ্রহণ করে। পরবর্তীতে স্কুল ক্যাম্পারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে সভাপতিত্বে স্কুলের অধ্যক্ষ শেখ আমিনুর রহমান কাজল। প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। এছাড়া উপস্থিত ছিলেন,পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, ফারুকুজ্জামান ডেভিডসহ স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌর তরুনলীগের শোক দিবস পালন

 

সাতক্ষীরা পৌর তরুণলীগের উদ্দোগে সুলতানপুরস্থ আজাদী সংঘ ক্লাবে ১৫ ই আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে খাদ্য বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোছাম্মাৎ জ্যোস্না আরা। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা তরুণলীগের যুগ্ম সম্পাদক বিদ্যুৎ বিশ্বাস, আজাদী সংঘের সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপজেলা তরুণলীগের মনিরুল ইসলাম ফুলবাবু, কলেজ ছাত্রলীগের হাসিবুল হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
পৌর তরুনলীগের শোক দিবস পালন

সাতক্ষীরা পৌর তরুণলীগের উদ্দোগে সুলতানপুরস্থ আজাদী সংঘ ক্লাবে ১৫ ই আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে খাদ্য বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোছাম্মাৎ জ্যোস্না আরা। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা তরুণলীগের যুগ্ম সম্পাদক বিদ্যুৎ বিশ্বাস, আজাদী সংঘের সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপজেলা তরুণলীগের মনিরুল ইসলাম ফুলবাবু, কলেজ ছাত্রলীগের হাসিবুল হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি মহিলা কলেজের শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল খালেক। আলোচনা সভয় বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইয়াহিয়া মোল্যা, শিক্ষক পর্ষদের সম্পাদক মোঃ শফিকুর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান শশী ভূষণ পাল সহ বিভাগের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ছিলেন মোঃ রবিউল ইসলাম। ১৯৭৫ সালের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল হাই সিদ্দিকী। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগের প্রভাষক মোঃ শাহীনুল হক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শোক দিবসে জনতা ব্যাংক সাতক্ষীরার আলোচনাসভা ও দোয়া

 

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে গভীর শ্রদ্ধা ও শোক জানিয়েছে জনতা ব্যাংক লিমিটেড সাতক্ষীরা এরিয়ার সকল নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী ও সিবিএ নেতৃবৃন্দ।
এ উপলক্ষে বুধবার সকালে শোক র‌্যালিতে অংশগ্রহণ করা হয় এবং এরিয়া অফিসে আলোচনাসভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও কোরআনখানি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী মহাব্যবস্থাপক (এরিয়ার দায়িত্বপ্রাপ্ত)রঞ্জন কুমার বিশ্বাস। সভাপতির বক্তব্যে রঞ্জন কুমার বিশ্বাস বলেন, ১৫ আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করে যে যেখানে আছে সেখান থেকে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যেতে হবে। অন্যান্যের মধ্যে জনতা ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ সোলায়মান হোসেন, এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক মোঃ মতিয়ার রহমান, এসপিও মোঃ রুকনুজ্জামান, সুলতানপুর বাজার শাখার ব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম, মোঃ মাগফুর রহমান, বাবলু ভঞ্জ চৌধুরী, তহমিনা খাতুন, সিবিএ নেতা শেখ আব্দুল গণি, আব্দুল হান্নান প্রমুখ বক্তব্য দেন। আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন সিবিএ সভাপতি একরামুল কবীর খান চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় শোক দিবসে ‘জাগ্রত সাতক্ষীরা’র উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী’

 

বুধবার জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-১৮ উপলক্ষ্যে ‘জাগ্রত সাতক্ষীরা’এর উদ্যোগে সাতক্ষীরা প্রেসক্লাব’এ ‘ছবি কথা বলে’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী এর আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সায়েম ফেরদৌস মিতুল এর সভাপতিত্বে উক্ত প্রদর্শনী উদ্বোধন করে। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, বাংলাদশ আওয়ামীলীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা আ.হ.ম তারেক উদ্দীন, সদর থানা আওয়ামীলীগ সভাপতি এস.এম শওকত হোসেন, পৌর আওয়ামীলীগ সভাপতি আবু সাঈদ, সাবেক প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, বিশিষ্ট সাংবাদিক আনিসুর রহিম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজান আলী, মোস্তাক আহমেদ সিদ্দিকি, রুহুল আমিন ময়না প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অস্ট্রেলিয়ান সিনেটে প্রথম মুসলিম নারী

বিদেশের খবর: প্রথম মুসলিম নারী সদস্য হিসেবে অস্ট্রেলিয়ান সিনেটে যোগদান করেছেন মেহরিন ফারুকি। দেশটিতে বর্ণবাদের সমস্যা প্রকট থাকার পরও এই ঘটনাকে ইতিবাচক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পাকিস্তানে জন্ম গ্রহন করা মেহরিন ফারুকি বিবিসিকে জানান, ‘আমাদের এই বৈচিত্র্যের জন্য অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ আরো শক্তিশালী হবে’। নিউ সাউথ ওয়েলস থেকে নির্বাচিত গ্রিন পার্টির এই এমপি, বুধবার সিনেটের একটি খালি আসনে নিযুক্ত হন। এক সপ্তাহ পর, শপথ নেবেন তিনি। মেহরিন ফারুকি, ফ্রেজার এনিংস এর ব্যবহৃৎ হলোকাস্ট সংক্রান্ত টার্মের প্রচন্ড সমালোচকদের একজন।

এনিংস যে বর্ণবাদ ও ঘৃণার উদগাতা, সে বিষয়টি তার প্রথম ভাষণে উল্লেখ করেন এই এমপি। আত্নবিশ্বাস সহকারে তিনি বলেন ‘আমি একজন মুসলিম অভিবাসী এবং সেখান থেকে এখন সিনেটর হতে যাচ্ছি, ফ্রেজার এনিংস এর মত মানুষ এ বিষয়ে কিছুই করতে পারবেনা’। সূত্র: বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest