সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় স্বপ্ন সিঁড়ির উদ্যোগে রোভার স্কাউটদের মিলনমেলাউপকূলবাসীর পানি দিবসে কলসবন্ধনশ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ  সাতক্ষীরায় সৌদি আরবের সাথে মিল রেখে ২০ গ্রামের মানুষের ঈদ উল ফিতর উদযাপনসাতক্ষীরায় শারীরিক প্রতিবন্ধী যুবকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্রসদরঘাটের মৃত্যু: দুর্ঘটনা নয়-এক নির্মম ব্যর্থতার প্রতিচ্ছবিসাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: সামাদ সভাপতি, রাজীব সম্পাদককালিগঞ্জে চোরাই ভ্যানসহ আটক-০৩মোটরসাইকেলের জ্বালানি সংকটে ঈদযাত্রা ব্যাহত : বিপাকে বাইকাররাকলারোয়ায় ২৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জিতবে ক্রোয়েশিয়া, জানাল ‘শাহীন’ (ভিডিও)

খেলার খবর: চলছে বিশ্বকাপের ২১ তম আসর। ইতোমধ্যে শেষ হয়েছে সেমিফাইনাল। এখন বাকি শুধু স্বপ্নের ফাইনাল। যেখানে প্রথমবারের মতো মুখোমুখি হবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়া।

এবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার (১১ জুলাই) রাতে ইংল্যান্ডের মুখোমুখি হয় দলটি। ওই ম্যাচের আগেই ফুটবলপ্রেমীদের ‘টেনশন’ কমাতে এগিয়ে আসে শাহীন নামের একটি জ্যোতিষী উট। ম্যাচের আগেই শাহীন জানায় ম্যাচে জিতবে ক্রোয়েশিয়া। পরে অক্ষরে অক্ষরে মিলে যায় তার ভবিষদ্বাণী।

বিশ্বকাপ আসলেই ভবিষ্যদ্বাণী দিতে মুখোড় হয়ে ওঠে অনেক প্রাণী। ২০১০ সালে অক্টোপাস পলকে এখনো সবাই মনে রেখেছে তার ক্ষুরধার ভবিষ্যদ্বাণীর জন্য। স্পেনকে বিশ্বকাপ জয়ী বলেছিল সে এবং হয়েও ছিল তাই। ২০১৪ বিশ্বকাপে শাহীন নামের এই উট ভবিষ্যদ্বাণী দিলেও তা কার্যকরী ছিল না। তবে এবার খেলায় বেশ ভালোই ভবিষ্যদ্বাণী করছে উট শাহীন।

গ্রুপ পর্বে তেমন সুবিধা করতে না পারলেও দ্বিতীয় রাউন্ডে আট ম্যাচের মধ্যে ছয়টিতেই সঠিক ভবিষ্যদ্বাণী দিয়েছে এই উট। কোয়ার্টার ফাইনালেও প্রায় সবগুলো ম্যাচে সঠিক জয়ী খুঁজে নিয়েছে উট। সেমিফাইনালের দুটি ম্যাচেরই সঠিক জয়ী চিহ্নিত করেছে শাহীণ।

উটের সামনে দুটি কাঠিতে করে দুই দেশের পতাকা রাখা হয়। তারপর উটটি একটি পতাকাকে বেছে নেয়। এর মাধ্যমেই নির্ধারিত হয়ে থাকে ম্যাচটি আসলে কোন দেশ জিতবে। এবার উট ‘শাহীন’ ফাইনালের বিজয়ী হিসেবে বেছে নিয়েছে ক্রোয়েশিয়াকে। তাহলে কি ২০০৬ সালের মত এবারও ফাইনাল থেকে খালি হাতে বিদায় নিবে ফ্রান্স? প্রশ্নটা তোলা থাক ফাইনালের জন্যই।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারত হবে ‘হিন্দু পাকিস্তান’

বিদেশের খবর: ভারতের আগামী বছর অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচনে যদি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জিততে পারে তাহলে ভারত ‘হিন্দু পাকিস্তানে’ পরিণত হবে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা শশী থাপুর।

মঙ্গলবার তিরুঅনন্তপুরমে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিজেপি নির্বাচনে জিতলে পাকিস্তানের মতো নতুন সংবিধান তৈরি করবে। ওই সংবিধানের সংখ্যালঘুদের পদদলিত করা হয় এবং তাদের কোনো সম্মান নেই।

তিনি বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে দেশে আমাদের গণতান্ত্রিক সংবিধান বলে আর কিছু থাকবে না। সব কিছুকে ফেলে দিয়ে নতুন করে সংবিধান লিখবে তারা।

শশী থাপুর বলেন, বিজেপির নতুন সংবিধান এলে সংখ্যালঘুদের সমান অধিকার আর থাকবে না। ফলে দেশ হিন্দু পাকিস্তানে পরিণত হবে।

তিনি বলেন, মহত্মা গান্ধী, নেহরু, সর্দার প্যাটেল, মাওলানা আজাদসহ মহৎ বীরেরা যে জন্য সংগ্রাম করেছেন তার সঙ্গে এর কোনো মিল নেই। তারা তো এমন দেশ চাননি।

শশী থারুরের এমন মন্তব্যের জন্য কংগ্রেসের প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বিজেপি।

এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন, শশী থারুর যা বলেছে তার জন্য রাহুল গান্ধীকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।

কংগ্রেসের জন্যই পাকিস্তান দেশটি তৈরি হয়েছিল। কারণ ওরা ক্ষমতালোভী ছিল। নিজেদের উচ্চাকাঙ্ক্ষা পূরণে দেশভাগ করেছিল তারা। এখন আবার তারাই ভারতের হিন্দুদের অপমান করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফাইনালে বাংলাদেশের মেয়েরা; বিশ্বকাপে খেলা নিশ্চিত

খেলার খবর: মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনাল ম্যাচে বৃহস্পতিবার স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে বাছাইপর্বের ফাইনালে ওঠার পাশাপাশি আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। ফেভারিটের মতোই উঠল ফাইনালে। সেমিফাইনালে স্কটল্যান্ডকে হারিয়ে আবারও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল বাংলাদেশ। বাংলাদেশের মেয়েরা এই নিয়ে টানা তিনবার খেলবে টি-টোয়েন্টির বিশ্ব আসরে।

বৃহস্পতিবার নেদারল্যান্ডসের আমস্টেলভিনে বাংলাদেশের ১২৫ রান তাড়ায় স্কটল্যান্ড করে ৭৬ রান। টুর্নামেন্টে প্রথমবার এদিন আগে ব্যাটিং পেয়েছিল বাংলাদেশ। তবে খুব একটা জ্বলে উঠতে পারেননি ব্যাটাররা। তার পরও জিততে খুব বেগ পেতে হয়নি। দলের মূল শক্তি বোলিং। বোলাররাই আরো একবার দলকে জয়ের পথে নিয়ে গেছে।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে রান আসে ৪৬। শামিমা সুলতানা ও আয়েশা রহমানের উদ্বোধনী জুটিতেই দল পেরিয়ে যায় ৫০।

১৬ বলে ২২ রান করা শামিমার রান আউটে ভাঙে ৫১ রানের জুটি। পরের ওভারে বিদায় নেন আয়েশাও। অভিজ্ঞ ব্যাটার আবারও ব্যর্থ থিতু হয়েও ইনিংস বড় করতে। ফিরেছেন ২০ রানে।

ব্যাটিংয়ের বড় দুই ভরসা ফারজানা হক ও রুমানা আহমেদ ফেরেন অল্পতেই। বিনা উইকেটে ৫১ থেকে বাংলাদেশের রান হয়ে যায় ৪ উইকেটে ৬২।

গতি হারানো ইনিংসটাকে সেখান থেকে টেনে নিয়েছেন নিগার সুলতানা। ফাহিমা খাতুন ও সানজিদা ইসলাম সঙ্গ দিয়েছেন কিছুক্ষণ। নিগার টিকে ছিলেন শেষ পর্যন্ত। তার অপরাজিত ৩১ রানের ইনিংসেই বাংলাদেশ পার হতে পারে ১২০।

বাংলাদেশের বোলিং আর স্কটল্যান্ডের ব্যাটিং শক্তি বিচেনায় এই লক্ষ্যটাও ছিল কঠিন। রান তাড়ার প্রথম ভাগে উইকেট ধরে রেখেছে তারা, ১০ ওভারে রান ছিল ১ উইকেটে ৪০।

দ্বিতীয় উইকেটে ৪৩ রানের জুটি গড়েন দুই বোন সারা ও ক্যাথরিন ব্রাইস। দ্রুত রান তোলার তাড়ায় এরপর উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। দু অঙ্ক ছুঁতে পারেনি আর কেউ। ১৪ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে স্কটল্যান্ড।

লেগ স্পিনার রুমানা আহমেদ আবারও বল হাতে ছিলেন উজ্জ্বল। ১০ রানে নিয়েছেন ২ উইকেট। বাঁহাতি স্পিনে ১৬ রানে দুটি নাহিদা আক্তার।

প্রথম সেমিফাইনালে জিতে এদিন আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আয়ারল্যান্ড। শনিবার উট্রেক্টে ফাইনালে আইরিশদের মুখোমুখি হবে বাংলাদেশের বাঘিনীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

দেবহাটা ব্যুরো : দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ কুলিয়া বাজারে অভিযান পরিচালনা করেন। পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর আওতায় পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন দোকান থেকে নগদ ৩ হাজার ৭ শত টাকা জরিমানা আদায় করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ সামাজিক বনায়ন কর্মসূচীর আওতায় দেবহাটা উপজেলা বনবিভাগের উদ্যোগে বিভিন্ন প্রজাতির বৃক্ষের রোপন কর্মসূচীর উদ্বোধন করেন। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে খেজুরবাড়িয়া ব্রীজের পাশ থেকে গড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ওয়াপদা ভেড়ী বরাবর ৩ কিলোমিটার নারিকেল গাছ লাগিয়ে এই সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করেন। এসময় পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা বনবিভাগের ফরেস্টার আবুল হাশেম, খেজুরবাড়িয়ার সমাজসেবক আলহাজ¦ হাবিবুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক কে.এম রেজাউল করিম, উপজেলা বনবিভাগের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দেবহাটা থানার পাশ থেকে সুশীলগাতী খানপাড়া মসজিদ পর্যন্ত ৩ কিলোমিটার খেজুর গাছ লাগানো হয়। উল্লেখ্য, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃক্ষ রোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার ২০১৭ লাভ করেছেন। সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় বন শাখা-২ এর ২২.০০.০০০০.০৬৭.৪৩.০০০৯.১৬-১৬৩ নং স্মারকে “গ” শ্রেণিতে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এই পুরষ্কারের জন্য মনোনিত হন। আগামী ১৮ জুলাই ২০১৮ তারিখে প্রধানমন্ত্রী এই পুরষ্কার প্রদান করবেন বলে সূত্রে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার কোমরপুর থেকে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটা উপজেলার দক্ষিন কোমরপুর গ্রাম থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার দক্ষিন কোমরপুর গ্রামের ডাঃ আফছার আলীর বাড়ির সামনে থেকে ঐ বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, গত ৩ দিন আগে অজ্ঞাত পরিচয়ের ঐ বৃদ্ধা কোমরপুর গ্রামে ঘুরে বেড়াতে দেখা গেছে। সে মানষিক প্রতিবন্ধী ছিল বলে স্থানীয়দের ধারনা। দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী জানান, সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে ময়না তদন্তের জন্য প্রেরন করেছে। ঐ বৃদ্ধার হাতে ক্ষত ছিল এবং কোমরপুর গ্রামটি সীমান্ত হওয়ায় ঐ মহিলার পোশাক দেখে তিনি পাশর্^বর্তী দেশের হতে পারেন বলে এসআই ইয়ামিন জানান। এ ঘটনায় পারুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের গ্রাম পুলিম বাদী হয়ে দেবহাটা থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে। যার নং- ১৮(১৯)। পুলিশ লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তিযোদ্ধা কোটা বাতিল সম্ভব নয়: সংসদে প্রধানমন্ত্রী

দেশের খবর: কোটা আন্দোলনকারীদের মধ্যে যারা ভিসির বাড়িতে ভাঙচুর ও আক্রমণ করেছে তাদেরই গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘উচ্ছৃঙ্খলা কখনও বরদাশত করা যায় না। ভাঙচুরকারীরা ভিসির বাড়ির ক্যামেরার চিপস নিয়ে গেলেও আশপাশে থাকা ক্যামেরা দেখে তাদের একটা একটা করে খুঁজে বের করা হচ্ছে। যারা ভাঙচুর, অগ্নিসংযোগ ও আক্রমণ করেছে, তাদের তো ছাড়া হবে না। তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। তদন্ত করা হচ্ছে। অনেকে স্বীকারও করছে। যত আন্দোলনই হোক না কেন, এদের ছাড়া হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। হাইকোর্টের রায় থাকায় মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১২ জুলাই) জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের প্রসঙ্গ টেনে সরকার প্রধান বলেন, ‘মুক্তিযোদ্ধাদের যে কোটা তাতে হাইকোর্টের রায় রয়ে গেছে। সেখানে হাইকোর্টের রায়ে আছে মুক্তিযোদ্ধাদের কোটা সংরক্ষিত থাকবে। তাহলে ওই কোটার বিষয়ে আমরা কীভাবে কোর্টের ওই রায় ভায়োলেট করবো। সেটা তো আমরা করতে পারছি না। এই রায় অবমাননা করে তখন তো আমি কনডেম্প অব কোর্টে পড়ে যাবো। এটা তো কেউ করতেই পারবে না।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যেখানে কোটা পূরণ হবে না, কোটার যেটা খালি থাকবে, তা মেধার তালিকা থেকে নিয়োগ হবে। এটা আমরা করে দিয়েছি। গত কয়েক বছর থেকেই এই প্রক্রিয়া চালু রয়েছে।’

কোটা আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘কোটা নিয়ে আন্দোলন। এটা কী আন্দোলন নাকি। ঠিক তারা যে কী চায়, বারবার জিজ্ঞাসা করা হয়েছে, সেটা কিন্তু সঠিকভাবে বলতে পারে না। আজকে আন্দোলন তারা করছে খুব ভালো কথা। বিরোধীদলীয় নেতা বলেছেন, ছেলেপুলে আন্দোলন করতেই পারে। কিন্তু ভিসির বাড়িতে আক্রমণ করে সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া, গাড়ি আগুন দিয়ে পোড়ানো, বাড়ি ভাঙচুর করা, বেডরুম পর্যন্ত পৌঁছে ভাঙচুর এবং লুটপাট করা, স্টিলের আলমারি ভেঙে গহনা, টাকাপয়সা সবকিছু লুটপাট করেছে। ভিসির পরিবার আতঙ্কগ্রস্ত হয়ে লুকিয়ে থেকে প্রাণ বাঁচিয়েছেন। এটা কি কোনও শিক্ষার্থীর কাজ? এটা কি কোনও শিক্ষার্থী করতে পারে? কথায় কথায় বলে ক্লাস করবে না। ক্লাসে তালা দেয়। ক্ষতিগ্রস্ত কারা হবে? আমরা সেশনজট দূর করেছি। এদের কারণে এখন আবারও সেই সেশনজট। ১৫ টাকা সিট ভাড়া আর ৩৮ টাকায় খাবার, কোথায় আছে পৃথিবীর। আজ নতুন নতুন হল বানিয়েছি। ১৫ টাকা সিট ভাড়া আর ৩৮ টাকায় খাবার খেয়ে তারা লাফালাফি করে। তাহলে সিট ভাড়া আর খাবারের বাজার দর যা রয়েছে, তাদের তা দিতে হবে। সেটা তারা দিক।’

তারা হলের গেট ভেঙে ফেলে দেবে। মধ্যরাতে হল থেকে ছাত্রীরা বেরিয়ে যাবে। আমার টেনশনে আমি বাঁচি না। আমি পুলিশকে, ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বলেছি এই মেয়েদের যেন কোনও ক্ষতি না হয়। ভোর ছয়টা পর্যন্ত জেগে থেকে যার যার হলে পৌঁছে যাওয়ার পর আমি ঘুমাতে গিয়েছি।’

তিনি বলেন, ‘বলেছি, কোটা সংস্কার আমরা করবো। আমি তো বলেছি টোটাল কোটা বাদ দিতে। আমরা তো কেবিনেট সেক্রেটারিকে দিয়ে একটি কমিটিও করে দিয়েছি। তারা সেটা দেখছে। তাহলে এদের অসুবিধাটা কোথায়?’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরমাণু সমঝোতা থেকে সরে আসতে জার্মানিকে চাপ দিচ্ছেন ট্রাম্প!

বিদেশের খবর: ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানির ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছেন।

বুধবার ব্রাসেলসে ন্যাটো জোটের শীর্ষ বৈঠকের সময় জার্মানির বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের নজিরবিহীন তিরস্কারপূর্ণ বক্তব্যের প্রতি মন্তব্য করতে গিয়ে এক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন মার্কিন লেখক এবং শিক্ষাবিদ জেমস পেট্রাস।

তিনি বলেন, রাশিয়ার পরিবর্তে আমেরিকা থেকে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, তেল এবং গ্যাস আমদানি করতে ট্রাম্প জার্মানিকে রাজি করানোর চেষ্টা করছেন।

ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর প্রতি তাদের সামরিক খাতে ব্যয়ের পরিমাণ জিডিপি’র চার শতাংশে আনার আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিমাণ সংগঠনটির পরিকল্পিত দুই শতাংশের চেয়ে বেশি। বুধবার হোয়াইট হাউজের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

ন্যাটোর মহাসচিব জেন্স স্টল্টেনবার্গের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, জার্মানি পুরোপুরিভাবে রাশিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। দেশটি রাশিয়া থেকে তাদের জ্বালানি চাহিদার ৬০ থেকে ৭০ শতাংশ আমদানি করছে। এখন আপনি আমাকে বলেন, যে জার্মানি সঠিক কাজ করছে কিনা? কারণ আমার মতে তারা মোটেও ঠিক কাজ করছে না। এছাড়া বৈঠকে জার্মানি এবং রাশিয়ার মধ্যে চলমান সম্পর্ককে অযৌক্তিক হিসেবেও আখ্যায়িত করেছেন ট্রাম্প।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest