বিশ্বকাপ এখন শুধুই ‘ইউরো কাপ’

খেলার খবর: এতদিন ধরে ফুটবলের কোনো খোঁজ রাখেনি বা মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফেরা কোনো নভোচারী বা লম্বা সময় ধরে কোনো মিশনে থাকা কোনো সেনা হঠাৎ বিশ্বকাপের বর্তমান অবস্থায় চোখ বুলালে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারেন যে, তিনি আসলে বিশ্বকাপ দেখছেন নাকি ‘ইউরো চ্যাম্পিয়নশিপ’ দেখছেন।

অবশ্য এমনটা না ভাবার কোনো কারণ নেই। কেননা বিশ্বকাপের শেষ আটের প্রথম দুই ম্যাচ শেষে যে এখন শুধু টিকে আছে ইউরোপেরই ৬টি দল। শনিবার ছিটকে যাবে আরো দুটি দল। পরে সেমিফাইনালের চেহারা হবে পুরোপুরি ইউরো কাপের মতো।

বিশ্বকাপের ৮৮ বছরের ইতিহাসে হয় ইউরোপ না হয় লাতিন, এই দুই অঞ্চলেই সীমাবদ্ধ ছিল বিশ্বকাপের শিরোপা। ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ে মিলে লাতিন আমেরিকার পক্ষে বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছে ৯ বার। অন্যদিকে ইউরোপের জার্মানি, ইতালি, ইংল্যান্ড ফ্রান্স ও স্পেন মিলে শিরোপা জিতেছে মোট ১১ বার।

তবে ২০০২ সালে ব্রাজিল নিজেদের পঞ্চম বিশ্বকাপ শিরোপা জেতার পর আর একবারও শিরোপা জেতেনি ইউরোপের বাইরের কোন দেশ। যা ব্যত্যয় ঘটবে না এবারের বিশ্বকাপেও। কেননা শুক্রবার রাতে ব্রাজিলের বিদায়ের মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে অল ইউরোপিয়ান সেমিফাইনাল। ইতিহাসে এই প্রথমবারের মতো সেমিফাইনালের চার দলই খেলবে ইউরোপ থেকে।

অল ইউরোপিয়ান সেমিফাইনালের আশঙ্কা করা হচ্ছিলো দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো শেষ হওয়ার পরপরই। সবাইকে অবাক করে দিয়ে দ্বিতীয় রাউন্ড থেকে আর্জেন্টিনা বিদায় নিলে কমে যায় লাতিনদের শক্তি। শেষ আটে টিকে ছিল কেবল ব্রাজিল ও উরুগুয়ে। কিন্তু তাদের প্রতিপক্ষ বেলজিয়াম ও ফ্রান্স দুর্দান্ত ফর্মে থাকায় ব্রাজিল-উরুগুয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ছিল অনেক।

শেষ আটের প্রথম দুই ম্যাচেই বাস্তবে পরিণত হয়েছে এই শঙ্কা। প্রথম ম্যাচে এবারের বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয় উরুগুয়ে। বিশ্বকাপে কেবল থেকে যায় ব্রাজিল। ঘণ্টাখানেক পর আরেক ইউরোপিয়ান দল বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে শেষ লাতিন দল হিসেবে বিশ্বকাপ থেকে বাদ পড়ে পাঁচবারের চ্যাম্পিয়নরাও।

শনিবার মাঠে গড়াবে কোয়ার্টার ফাইনালের বাকি দুই ম্যাচ। ইংল্যান্ড খেলবে সুইডেনের বিপক্ষে, স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে এখনো পর্যন্ত দুর্দান্ত খেলা ক্রোয়েশিয়া। যে দুই দলই জিতুক না কেন, টানা চতুর্থবারের মতো ইউরোপেই থেকে যাচ্ছে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
থাইল্যান্ডে নৌকা ডুবে নিহত ৩৩

বিদেশের খবর: থাইল্যান্ডে দক্ষিণাঞ্চলীয় ফুকেট দ্বীপে নৌকাডুবির ঘটনায় ৩৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন থাই কর্তৃপক্ষ ।

জানা গেছে, নিখোঁজদের সন্ধানে শনিবার (৭ জুলাই) ভোর পাঁচটায় পুনরায় অভিযান শুরু হয়েছ। আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছ, উপকূলের সাত কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে ৯৩ জন পর্যটক, ১১ জন ক্রু এবং একজন ট্যুর গাইড ছিলেন। নিহতদের বেশিরভাগই চীনা পর্যটক।

নৌ-পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। নৌকাটি সঠিকভাবে নিবন্ধিত ছিল। যাত্রার সময় ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়া হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দাবি পূরুণ না হলে যেকোন সময় কর্মসূচি- নাগরিক আন্দোলন মঞ্চ

প্রেস বিজ্ঞপ্তি: জলাবদ্ধতা নিরসন ও বেতনা নদীর দুইপাশে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় সাতক্ষীরার সকল নদী খালসহ পানি নিষ্কাশনের সংযোগগুলি বেদখল হয়ে রয়েছে। সাতক্ষীরা পৌরসভার সকল রাস্তাঘাট চলাচলের অনুপোযোগী, সুপেয় পানির প্রচ- অভাবে মানুষ পানি বাহিত রোগে ভুগছে। এছাড়া বাইপাস সড়কটি আলীপুর চেকপোস্ট পর্যন্ত বর্ধিত করা, রেল লাইন স্থাপন, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ভোমরাস্থল বন্দরের আধুনিক অবকাঠামো নির্মাণ, সুন্দর বনকে পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবিতে আজ সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে নাগরিক আন্দোলন মঞ্চ ও বেতনা বাঁচাও আন্দোলন কমিটির যৌথ মানববন্ধন বেতনা বাচাঁও আন্দোলনের আহবায়ক মোঃ আবিদার রহমানের সভাপতিত্বে নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য সচিব আলীনূর খান বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, যমুনা বাচাঁও আন্দোলনের আহবায়ক ও দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, জেলা জজ কোর্টের পিপি এড. ওসমান গনি, অধ্যক্ষ সুভাষ সরকার, নাগরিক আন্দোলনের যুগ্ম আহবায়ক শুধাংশু শেখর সরকার, ওবায়েদুস সুলতান বাবলু ও স্বপন কুমার শীল, জজ কোর্টের এপিপি তামিম আহমেদ সোহাগ, ভুমিহীন নেতা ওহাব আলী সরদার, নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য নির্মল সরকার, বেতনা বাচাঁও আন্দোলন কমিটির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান, সদস্য এনামুজ্জামান নিপ্পন, শ্যামল বৈদ্য, সাবান আলী বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, কতিপয় প্রশাসনের দূর্নীতিবাজ কর্মকর্তাদের সহযোগিতায় বেতনা নদীর দুই পাশেই অবৈধ দখলদাররা দখল করে নিচ্ছে বেতনা ভরাটি খাস জমি। এব্যাপারে বার বার প্রশাসনকে বলা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোন কার্যকারী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলেই ভুমিদস্যুরা জেলা প্রশাসকের নামে একটি সাইন বোর্ড তুলে দিয়ে আবারও নতুন করে বেতনা দখল করা শুরু করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বরেণ্য অভিনেত্রী সাতক্ষীরার রানী সরকার আর নেই

ডেস্ক রিপোর্ট: চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী সাতক্ষীরার রানী সরকার আর নেই। আজ শনিবার ভোররাত চারটার দিকে রাজধানীর ইডেন মাল্টি কেয়ার হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, রানী সরকারকে শেষ শ্রদ্ধা জানাতে দুপুর দুইটার দিকে তাঁর মরদেহ রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে নেওয়া হবে। এরপর রানী সরকারের মরদেহ নিয়ে যাওয়া হবে এফডিসিতে। এফিডিসিতে নামাজে জানাজা শেষে রানী সরকারকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

রানী সরকার সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম মোসাম্মৎ আমিরুন নেসা খানম। সোনাতলা গ্রামের ইউপি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। এরপর তিনি খুলনা করোনেশন গার্লস স্কুল থেকে মেট্রিক পাস করেন।

রানী সরকারের অভিনয়জীবন শুরু করেন ১৯৫৮ সালে। শুরুতেই মঞ্চনাটকে অভিনয় করেন। নাটকের নাম ‘বঙ্গের বর্গী’। ওই বছর তাঁর চলচ্চিত্রে অভিষেক হয় এ জে কারদার পরিচালিত ‘দূর হ্যায় সুখ কা গাঁও’ চলচ্চিত্রের মাধ্যমে। এরপর ১৯৬২ সালে বিখ্যাত চলচ্চিত্রকার এহতেশামুর রহমান পরিচালিত উর্দু চলচ্চিত্র ‘চান্দা’তে অভিনয় করেন। সেই ছায়াছবির পর থেকে তাঁর নতুন নাম হয় রানী সরকার। ‘চান্দা’ চলচ্চিত্রের সাফল্যের পর উর্দু ছবি ‘তালাশ’ ও বাংলা ছায়াছবি ‘নতুন সুর’-এ কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন। এই ছবি দুটি বেশ জনপ্রিয় হয়। গত শতকের ষাট, সত্তর ও আশির দশকে চলচ্চিত্রে তিনি বেশি অভিনয় করেন।

২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে ২০ লাখ টাকা অর্থ সহায়তা দেন। একই বছর বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয় তাঁকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের একটা মানুষও গৃহহীন থাকবে না : প্রধানমন্ত্রী

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা ছিল সকল মানুষের জন্য গৃহনির্মাণ নিশ্চিত করা। তিনি বাস্তবায়ন করতে পারেনি। আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করছি। নিঃস্ব, ভূমিহীন এবং যাদের ভূমি আছে তাদের বাড়ি করে দেওয়া হবে।

আজ শনিবার সকালে আজিমপুর সরকারি কলোনীতে নবনির্মিত বহুবল ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা এসব ভবনে ৫৩২টি ফ্লাট রয়েছে হয়েছে। এসব ভবনে ৫৩২ জন কর্মচারী তাদের পরিবার নিয়ে বসবাসের সুযোগ পাবেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের কাজ হচ্ছে জনসেবা করা। আমরা আপনাদের সেবা করে যাচ্ছি। জাতির পিতার বলেছিলেন, এদেশে একটা মানুষও গৃহহীন থাকবে না। আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করছি।

তিনি বলেন, দেশে বর্তমানে শতকরা ৯৩ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। দেশের প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছাবে। দেশের প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি জামায়াত ক্ষমতায় এসে সেটি বন্ধ করে দেয়। ২০০৮ সালে ফের ক্ষমতায় এসে আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কাজ শুরু করি। বর্তমানে দেশে ১৮৭০০ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

এ সময় গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি, গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ দবিরুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রাজিল টুর্নামেন্টের সেরা দল, আমি পৃথিবীর সবচেয়ে গর্বিত ব্যক্তি: বেলজিয়াম কোচ

খেলার খবর: বেলজিয়ামের কোচ রবার্তো মার্তিনেজ বলেছেন, আমি মনে করি, ব্রাজিল টুর্নামেন্টের সেরা দল এবং নিঃসন্দেহে তাদের আক্রমণাত্মক খেলা আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি ছিল।

শুক্রবার রাতে কাজানে শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠার পর সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

৫বারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে শেষ চারে উঠাটা যেন বিশ্বাসই হচ্ছে না বেলজিয়ামের কোচের। এজন্য তিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে গর্বিত মানুষ বলেও দাবি করেন।

রবার্তো মার্তিনেজ বলেন, “আজ আমি পৃথিবীর সবচেয়ে গর্বিত মানুষ। কারণ, আমি আমার ছেলেদের একটি খুব কঠিন কৌশল ঠিক করে দিয়েছিলাম। এবং তারা শেষ সেকেন্ড পর্যন্ত সেই পথেই হেঁটেছে, যা অবিশ্বাস্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

খেলার খবর: ভারতকে পাঁচ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফিরল ইংল্যান্ড। ভারতের ছুঁড়ে দেওয়া ১৪৯ রান তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতে সহজেই ম্যাচ জিতে যায় তারা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ফলাফল এখন ১-১। আগামীকাল সিরিজের ফাইনাল ম্যাচ হবে নটিংহ্যামে।

গতকাল টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ধোনি-কোহলিদের বিরুদ্ধে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত যে ভুল ছিল না প্লাওয়ার প্লে’তে প্রমাণ করে দেন ব্রিটিশ পেসাররা। ভারতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই জ্যাক বলের বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে ৫ রানে ডাগআউটে ফেরেন রোহিত।

অন্য ওপেনার ধাওয়ানের সংগ্রহ ১০। পঞ্চম ওভারের মধ্যেই ফিরে যান লোকেশ রাহুলও। গত ম্যাচের সেঞ্চুরিয়নের এদিন সংগ্রহ মাত্র ৬ রান। ২২/৩ থেকে রায়ানের ২৭ ও কোহলির ৪৭ রানের ইনিংসে ভর করে ১৪৮ রানের সন্মানজনক স্কোর করে ভারত। ২৪ বলে ধোনি করেন ৩২ রান।

ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক করে দুই উইকেট তুলে নেন জ্যাক বল। ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনি এদিন ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন। শচিন-দ্রাবিড়ের পর তৃতীয় ভারতীয় হিসেবে দেশের হয়ে ৫০০টি ম্যাচ খেলার নজির গড়লেন মাহি।

ধোনির কেরিয়ারের স্মরণীয় ম্যাচে অবশ্য জয় উপহার দিতে পারল না ভারত। জেসন রয়কে ১৫ ও জস বাটলারকে ১৪ রান ডাগআউটে ফিরিয়ে শুরুটা ভালই করেছিল ভারত। এরপর ইংল্যান্ডের ইনিংসে হাল ধরেন অ্যালেক্স হেলস। ডান হাতি হেলসের দাপুটে ব্যাটিংয়ের সামনে উমেশ-হার্দিকরা রান খরচ করে বসে। ১৪৯ রান তাড়া করতে নেমে হেলসের ৪১ বলে ৫৮ রানের ইনিংসের সুবাদে পাঁচ উইকেট সহজ জয় পায় ইংল্যান্ড। হেলসের ইনিংস সাজানো ছিল ৪টি চার ও ৩টি ছয় দিয়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেষ আটের লড়াইয়ে আজ মাঠে নামছে ইংল্যান্ড-সুইডেন

খেলার খবর: শেষ ষোলোর অগ্নিগর্ভ ম্যাচে টাইব্রেকারে শেষ পর্যন্ত কলম্বিয়ার বিপক্ষে শেষ হাসি হাসে ইংল্যান্ড। বিশ্বকাপে কখনও টাইব্রেকারে জিততে না পারার দুর্ভাগ্য পেছনে ফেলেছে ইংলিশরা। শেষ চারে ওঠার লড়াইয়ে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় সুইডেনের মুখোমুখি হবে ইংল্যান্ড।

তারকাখ্যাতি ও শক্তির বিচারে সুইডেনের বিপক্ষে এগিয়ে থেকেই মাঠে নামবেন হ্যারি কেনরা। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ইংলিশরা দুর্দান্ত খেলেছে। নিজেদের গ্রুপ থেকে রানার্সআপ হয়ে ওঠা ইংল্যান্ড সুন্দর ফুটবলে সবার মন ভরিয়েছে। অধিনায়ক হ্যারি কেনের ওপরই এ ম্যাচের স্পটলাইট থাকবে। তিন ম্যাচে ছয় গোল করে তিনিই বিশ্বকাপের গোল্ডেন বুট জেতার সবচেয়ে বড় দাবিদার। সুইডিশদের বিপক্ষে ম্যাচেও থ্রি লায়নরা জিতবে বলে বিশ্বাস ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেটের, ‘পেনাল্টি শুটআউটে বিশ্বকাপে প্রথম জয় পেয়েছি। আশা করি, শেষ চারে ওঠার পথেও ইংলিশদের বড় সাফল্য উপহার দিতে পারব।’

ইংলিশ ডিফেন্ডার জন স্টোনস আরও একধাপ এগিয়ে বললেন বিশ্বকাপ জেতার স্বপ্নের কথা, ‘আমরা ট্রফি নিয়ে ফিরতে চাই।’

তবে সুইডেনকে হিসাব থেকে বাদ দিলে ভুল হবে। জার্মানির গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠেছিল সুইডেন। শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয়ে শেষ আটে এসেছে সুইডিশরা। ১৯৫৮ সালে বিশ্বকাপের ফাইনাল খেলা সুইডেন নিজেদের বিশ্বকাপ সম্ভাবনা টিকিয়ে রাখতে মরিয়া হয়েই লড়বে আজ। ইংলিশ ডিফেন্ডার জন স্টোনসও তা জানেন, ‘আপনি যদি বলেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সহজ, তাহলে ভুল করবেন। কখনও কখনও এমন দলই আপনাকে আঁস্তাকুড়ে ছিটকে ফেলবে। তারাও ভালো দল।’

অনেকেই মনে করেছিলেন, জ্লাটান ইব্রাহিমোভিচের অবসরের পর সুইডেন বিশ্বকাপের মূলপর্বে আসতে পারবে না। সেই অনুমান ভুল প্রমাণ করে সুইডিশরা রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে নেদারল্যান্ডস ও ইতালিকে ছিটকে দেয়ার পর মূলপর্বে গতবারের চ্যাম্পিয়ন জার্মানিকে বাড়ির পথ দেখিয়ে দিয়েছে। দক্ষিণ কোরিয়া এবং মেক্সিকোর বিপক্ষে পেয়েছে জয়। সুইডিশ গোলকিপার ইয়োনসন বলেন, ‘এখন আমরা সম্মিলিত শক্তির একটি দলে পরিণত হতে পেরেছি। আমরা সবাই মিলে একসঙ্গে খেলি। সম্মিলিত বোঝাপড়ার মাধ্যমে। জ­াটান ছিল একক নৈপুণ্যের ওপর নির্ভরশীল, এ কারণে খেলাটাও তাকে কেন্দ্র করে হতো। এখন পুরো দল একসঙ্গে খেলতে পারছি।’ এএফপি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest