সর্বশেষ সংবাদ-
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা—-জেলা প্রশাসকসাতক্ষীরায় অন্ত:স্বত্তা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ: স্বামী পলাতকহিসাব বিজ্ঞান বিভাগের ৩০ মে রিইউনিয়নের লোগো উন্মোচনলীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন মানববন্ধনের অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা অনুষ্ঠিতঅপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক –সাতক্ষীরার নবাগত এসপিআশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

ভোটাধিকার হারাতে পারেন  মিম, শুভ  ও বুবলী!

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’। চলচ্চিত্র শিল্পীদের অধিকার নিয়ে কাজ করছে এই সমিতি।
২০১৭ সালের ৫ মে অনুষ্ঠিত হয় সমিতির নির্বাচন। আগামী বছর মে মাসে আবারও এই সমিতির নিবার্চন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে ভোটাধিকার হারাতে পারেন বুবলী, মিম, আরিফিন শুভসহ একাধিক শিল্পী।
এফডিসিতে অবস্থিত চলচ্চিত্র শিল্পী সমিতিতে খবর নিয়ে জানা গেছে, অনেক শিল্পী গত ১৯ মাস ধরে সমিতির নির্ধারিত চাঁদা প্রদান করছেন না। সমিতির গঠন তন্ত্র অনুযায়ী কোনো সদস্য যদি তিন মাস চাঁদা প্রদান না করেন তা হলে তাঁর সদস্য পদ স্থগিত করা হবে। আর ছয় মাস চাঁদা প্রদান না করা হলে তাঁর ভোটাধিকার স্থগিত করা হবে। যেহেতু ১৯ মাস ধরে অনেক শিল্পীই চাঁদা প্রদান করছেন না, তাই তাঁরা সদস্য পদ হারাতে পারেন।
সমিতির অফিস সহকারী জাকির হোসেন বলেন, ‘আমরা সমিতির পক্ষ থেকে শিল্পীদের কাছে বারবার লোক পাঠিয়েছি। চিঠি দিয়েও জানিয়েছি। কিছু শিল্পী চাঁদা প্রদান করলেও অনেক বড় বড় শিল্পী আছেন যাঁরা প্রায় দেড় বছর ধরেই তা করছেন না। তবে এই বিষয়ে সমিতি কী সিদ্ধান্ত নেবে তা আমি বলতে পারব না।’
এ বিষয়ে জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘এই বিষয়টা আসলে সমিতির একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি না কীভাবে গণমাধ্যমের কাছে এই খবরটি গেছে। আর যাঁরা চাঁদা দিচ্ছেন না তাঁরা সবাই তারকা শিল্পী যে কারণে আমরা এখনই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা বারবার তাঁদের বিষয়টা জানিয়েছি। আশা করি, তাঁরা চাঁদা পরিশোধ করবেন।’
গঠনতন্ত্র অনুযায়ী সেসব শিল্পীর সদস্য পদ বাতিল হবে কি না জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘আসলে এখানে সবাই শিল্পী। আমরা সবাইকে সম্মান করি। কিন্তু গঠনতন্ত্রের বিপক্ষে কিছু হলে সেখানে আমাদের কিছু করার থাকবে না। বিষয় নিয়ে আগামী সমিতির সভায় আমরা কথা বলব।’
শবনম বুবলী, বিদ্যা সিনহা মিম, আরেফিন শুভ ছাড়াও এই তালিকায় আছেন কাজী মারুফ, হেলাল খান, ডি এ তায়েব, ড্যানি সিডাক, ডলি জহুর, জাহিদ হাসান, মাহফুজ আহম্মেদ, আহমেদ শরিফ, ইলিয়াস কোবরা, শাকিল খান ও মিষ্টি জান্নাত প্রমুখ।
শিল্পীদের দেওয়া মাসিক চাঁদায় সমিতির কার্যক্রম পরিচালনা করা হয়। অফিসে মোট চারজন কর্মচারী রয়েছেন যাঁরা বিভিন্ন দ্বায়িত্ব পালন করে থাকেন। সমিতিতে এখন মোট ৪০১ জন সাধারণ সদস্য রয়েছেন। আজীবন সদস্য রয়েছেন ৪৭ জন শিল্পী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ’ লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা  আজ

দেশের খবর:  সোমবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এছাড়াও আগামী ২৪ জুলাই মঙ্গলবার বিকাল ৪টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের এক যৌথসভা অনুষ্ঠিত হবে বলে আজ আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হার্ট ব্লকের কারণ

স্বাস্থ্য কণিকা: রক্তনালির ভিতরে চর্বিজাতীয় পদার্থ জমা হতে হতে রক্তনালির মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার পথকে সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ (ব্লক) করে দেওয়াকেই হার্টে ব্লক বলা হয়ে থাকে। রক্তনালিতে চর্বিজাতীয় বস্তু খুব ধীরে ধীরে জমা হতে থাকে। তাই হার্ট ব্লক খুবই ধীরগতিতে বৃদ্ধি পেয়ে থাকে। যেমন ধরুন একটি ব্লক ১০% থেকে বৃদ্ধি পেতে পেতে ৮০%-এ পৌঁছাতে ব্যক্তিভেদে ১০ থেকে ৩০/৪০ বছর সময় লাগতে পারে। তাই বলা হয়ে থাকে, ব্যক্তি হার্ট ব্লক নিয়ে দীর্ঘসময় সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। হার্ট ব্লকের সংখ্যা এবং পারসেন্টেজ একটি নির্দিষ্ট মাত্রায় না পৌঁছানো পর্যন্ত রোগী কোনোরূপ শারীরিক অসুস্থতা বোধ করেন না। হার্ট ব্লকের কারণে রোগীর হার্টের রক্ত সরবরাহের স্বল্পতা দেখা দেয়। হার্ট ব্লকের (%) পার্সেন্টেজ বৃদ্ধি পেলে ব্লকের ভাটির দিকের অংশে রক্ত সরবরাহ কমে যায়। ফলশ্রুতিতে প্রাথমিক পর্যায়ে পরিশ্রম বা টেনশনকালীন সময়ে রক্ত সরবরাহের ঘাটতি দেখা দেওয়ায় এ সময়ে রোগী বুকে চাপ, ব্যথা, বুক ধড়ফড় বা সহজে হয়রান বা পেরেশান হয়ে পড়েন। তবে দিনে দিনে রোগী ঘনঘন এসব অসুবিধায় পতিত হয়ে থাকেন। এভাবে বেশ কিছু বছর চলে যেতে পারে। দিনে দিনে ব্লকের তীব্রতা (পার্সেন্টেজ) বৃদ্ধি পেয়ে অসুস্থতাকে আরও জটিল করে তোলে। হার্ট অ্যাটাক বা হার্ট স্ট্রোক এক ধরনের মারাত্মক অসুস্থতা। যার ফলশ্রুতিতে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এবং চিকিৎসা খুবই দ্রুততার সঙ্গে নিতে হয়। প্রায় সময়ই রোগীকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হয়। বহুবিধ কারণে হার্ট ব্লকের চর্বিজাতীয় বস্তুতে রক্তক্ষরণ ঘটতে পারে। তাতে প্রদাহ দেখা দিতে পারে অথবা চর্বি জাতীয় বস্তুর ওপর রক্ত জমাটবেঁধে রক্তনালিতে রক্তপ্রবাহ সম্পূর্ণরূপে বা মারাত্মক পর্যায়ে বন্ধ করে দিতে পারে। যার ফলে ওই ব্লকের ভাটির দিকের অংশে রক্ত সরবরাহ মারাত্মক পর্যায়ে কমে যাওয়ায় হার্টের ওই অংশের মাংশপেশি অক্সিজেন ও খাদ্য সরবরাহ থেকে বঞ্চিত হয়ে অকেজো হয়ে যায়। ফলশ্রুতিতে হার্টের পাম্পিং পাওয়ার কমে যায়। হার্ট শারীরিক চাহিদা মাফিক পাম্প করে রক্ত সরবরাহ করতে ব্যর্থ হয়। রক্ত সরবরাহ মারাত্মক পর্যায়ে কমে গিয়ে রোগীর মৃত্যুও ঘটে। হাসপাতালে হার্ট অ্যাটাক নিয়ে যত রোগী ভর্তি হন তার মধ্যে অর্ধেক সংখ্যক রোগীর আগে কোনো ধরনের হার্টের অসুস্থতা আছে তা তিনি কখনো জানতেন না বা বুঝতে পারেননি। বাকি অর্ধেক সংখ্যক রোগী আগে থেকেই হার্টের অসুস্থতায় ভুগতে ছিল বলে রোগীর জানা ছিল। এসব কিছু বিবেচনায় এনে এটা বলা যায় যে, হার্ট অ্যাটাক এক ধরনের দুর্ঘটনা। অনেককে দেখা যায়, দীর্ঘ সময় মানে বহু বছর থেকে হার্টের অসুস্থতায় ভুগছেন কিন্তু কখনই হার্ট অ্যাটাক হয়নি। তবে এ কথা সত্য যে, হার্ট ব্লক ছাড়া খুব কমই হার্ট অ্যাটাক ঘটে থাকে অর্থাৎ যাদের হার্ট অ্যাটাক ঘটে থাকে তাদের প্রায় সবারই কোনো না কোনো পর্যায়ের হার্ট ব্লক থাকে, হতে পারে ব্লক প্রাথমিক পর্যায়ের বা জটিল পর্যায়ের। বর্তমানে হার্ট ব্লকে উপযুক্ত মেডিসিন গ্রহণের মাধ্যমে সুচিকিৎসা গ্রহণ করা যায়। সেই সঙ্গে রোগীকে অবশ্যই নিরাপদ মাত্রায় কায়িক শ্রমে অভ্যস্ত হতে হবে এবং হৃদবান্ধব খাদ্যাভ্যাস অনুশীলন করতে হবে। জটিল রোগীদের ক্ষেত্রে বিশেষ করে হার্ট ব্লকের কারণে যাদের হার্ট ফেইলুর দেখা দিয়েছে অথবা হার্ট ব্লক অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে তাদের রিং, বাইপাস অথবা ইসিপি থেরাপির মাধ্যমে চিকিৎসা গ্রহণের প্রয়োজন হয়। তবে মনে রাখতে হবে, এসব পদ্ধতি গ্রহণ করেও রোগী সুস্থ থাকতে পারবে না, যদি না জীবনধারা পরিবর্তন না করে উপযুক্ত মেডিসিন গ্রহণ না করে এবং হৃদবান্ধব খাদ্যাভ্যাস অনুশীলন না করে।

ডা. এম শমশের আলী (কার্ডিওলজিস্ট), সিনিয়র কনসালটেন্ট (প্রা.), ঢাকা মেডিকেল কলেজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টানা ব্যর্থতার পর বাংলাদেশের স্বস্তির জয়

খেলার খবর: ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত বাংলাদেশ। শুরুতেই উইকেট হারানোর পর তামিম ইকবাল ও সাকিব আল হাসানের অসাধারণ জুটিতে ৪ উইকেটে ২৭৯ রান করেছিল তারা। তারপর বোলারদের নৈপুণ্যে, বিশেষ করে মাশরাফি মুর্তজার দুরন্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২৩১ রানে বেধে দেয় বাংলাদেশ। ৪৮ রানে প্রথম ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজে দারুণ শুরু হলো তাদের।

ব্যাটিংয়ে তামিম-সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সের পর বল হাতে দারুণ ভূমিকা রাখেন মাশরাফি। মোস্তাফিজুর রহমানের চতুর্থ ওভারে জোড়া আঘাতের পর টানা ৩ ওভারে তিনটি উইকেট নেন বাংলাদেশের অধিনায়ক। ১০ ওভারে ১ মেডেনসহ ৩৭ রান দিয়ে ৪ উইকেট নেন বাংলাদেশের অধিনায়ক। দলের সেরা খেলোয়াড়রা একসাথে জ্বলে ওঠায় দীর্ঘদিনের ব্যর্থতার গ্লানি ঘুচিয়ে দিয়েছে এই জয়।

ওয়েস্ট ইন্ডিজকে ২৮০ রানের লক্ষ্য দিয়ে বল শুরু করেন মাশরাফি ও মেহেদী হাসান মিরাজ। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সাবধানী ব্যাটিং করেন দুই ওপেনার ক্রিস গেইল ও এভিন লুইস। তবে নবম ওভারের চতুর্থ বলে মিড অফে লুইসকে (১৭) মাহমুদউল্লাহর ক্যাচ বানান মাশরাফি। মাত্র ৬ রানে রুবেল হোসেনের কাছে এলবিডাব্লিউ হন শাই হোপ। ৪১ রানের মধ্যে ২ উইকেট হারানো ক্যারিবিয়ানদের এগিয়ে নিতে থাকেন ক্রিস গেইল। অবশেষে মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক হোসেনের যোগসাজশে নন-স্ট্রাইকে থাকা এই ওপেনার রান আউট হন। মোসাদ্দেকের করা বলটি শিমরন হেটমায়ার ঠেকালে শর্ট থার্ড ম্যানে দাঁড়ানো মাহমুদউল্লাহর হাতে বল যায়। ততক্ষণে ক্রিজের অর্ধেক পার হয়ে যান গেইল। হেটমায়ার তার জায়গা থেকে বের না হওয়ায় উল্টো ফিরে আসেন তিনি। তার আগেই মাহমুদউল্লাহর থ্রো থেকে বল হাতে নিয়ে স্টাম্প ভেঙে দেন মোসাদ্দেক।

হাফসেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থাকতে আউট হন গেইল। কিন্তু এদিন তিনি চিরচেনা রূপে ছিলেন না। ৬০ বলে ১ চার ও ২ ছয়ে ৪০ রান করেন ৩৮ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান।

জেসন মোহাম্মদকে স্টাম্পিংয়ে ফেরালে ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ উইকেট পান মিরাজ। কিন্তু তারপর হেটমায়ার ও জেসন হোল্ডার ক্রিজ আঁকড়ে দাঁড়িয়ে যান। মোস্তাফিজ ৩৬তম ওভারে জোড়া আঘাত হেনে এই জুটি ভেঙে দলকে জয়ের পথে ফেরান। ৫২ রান করে হেটমায়ার ক্যাচ দেন সাকিব আল হাসানকে। পরের বলে রভম্যান পাওয়েলকে মুশফিকুর রহিমের ক্যাচ বানান বাঁহাতি পেসার। তারপর নিজের শেষ তিন ওভারে মাশরাফি ফেরান হোল্ডার (১৭), আন্দ্রে রাসেল (১৩) ও অ্যাশলে নার্সকে (৭)। ১৭২ রানে ৯ উইকেট হারানো ক্যারিবিয়ানরা তারপরও প্রতিরোধ গড়েছিল দেবেন্দ্র বিশু ও আলজারি জোসেফের জুটিতে।

তার আগে বাংলাদেশ টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই এনামুল হককে হারিয়ে হোঁচট খায়। তবে সাকিব ও তামিমের ২০৭ রানের অসাধারণ জুটিতে লড়াই করার মতো স্কোর করে তারা। তামিম ১৩০ বলে অপরাজিত ছিলেন। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি সাকিব। ৯৭ রানে আউট হন তিনি। শেষ দিকে মুশফিকের ১১ বলে ৩০ রানের ঝড় দারুণ অবদান রাখে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উইলিয়ানকে কিনতে তুমুল লড়াইয়ে বার্সা-ম্যান ইউ

খেলার খবর: আসন্ন গ্রীস্মকালীন দল বদলের সময় চেলসি থেকে ব্রাজিলীয় তারকা উইলিয়ানকে দলভুক্ত করার সিদ্ধান্ত অনেকটাই চূড়ান্ত করে এনেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কিন্তু আকস্মিকভাবে উইলিয়ানকে ম্যানচেস্টার ইউনাইটেডের ‘ছিনতাইয়ের’ প্রচেষ্টায় উদ্বিগ্ন হয়ে পড়েছে কাতালান জায়ান্টরা।

স্প্যানিশ চ্যাম্পিয়নরা জানে, ব্রাজিল উইঙ্গারের জন্য একাধিক প্রস্তাব রয়েছে। সর্বশেষ দর কষাকষিতে তার দাম উঠেছে ৬৫ মিলিয়ন পাউন্ড। চেলসিতে নতুন কোচ হিসেবে মাউরিজিও সারি যোগ দেয়ার পর উইলিয়ানের চেলসি ছাড়ার পথ উন্মুক্ত হয়। ২৯ বছর বয়সী এই ফুটবলারকে উপযুক্ত মূল্যে ছাড়ার বিষয়ে সম্মত হন চেলসির নতুন কোচ। এই সুযোগে উইলিয়ানকে পেতে বার্সেলোনার পাশাপাশি জোর প্রচেষ্টা শুরু করে দেয় ম্যানচেস্টার ইউনাইটেডও।

ডেইলি মেইলের রিপোর্টে বলা হয়েছে, হোসে মরিনহোর দলের কাছে ওই তারকাকে হাতছাড়া করার আশংকায় উদ্বিগ্ন বার্সা। দুটি দলই আসন্ন মৌসুমে অংশ নিবে চ্যাম্পিয়ন্স লিগে। তবে পঞ্চম অবস্থান নিয়ে প্রিমিয়ার লিগ শেষ করায় চেলসি চ্যাম্পিয়ন্স লিগের পরিবর্তে অংশ নিবে ইউরোপা লিগে।

গত মৌসুমে চেলসির হয়ে প্রিমিয়ার লিগ শুরু করা উইলিয়ান মাত্র ২০ ম্যাচে সেরা একাদশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। অনিয়মিত সুযোগেও তিনি গোল করেছেন ১৩টি। আর ক্রসের মাধ্যমে বলের যোগান দিয়ে সহায়তা করেছেন ৯টি গোলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বন্ধ হয়ে গেলো বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র

দেশের খবর: কয়লা সংকটে বন্ধ হয়ে গেলো বড়পুকুরিয়া কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র। আজ রবিবার (২২ জুলাই) রাত ১০টা ২০ মিনিটে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এই কেন্দ্রের দুই ইউনিটের একটিতে ৮৫ মেগাওয়াট অন্যটিতে ২৭৫ মেগাওয়াট মিলিয়ে মোট ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় এখন এই বিদ্যুৎ ঘাটতে পড়তে হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, প্রতি বছর একবার শিফট পরিবর্তন করে কয়লাখনি কর্তৃপক্ষ। কিন্তু শিফট পরিবর্তনের আগে বিদ্যুৎকেন্দ্রের জন্য পর্যাপ্ত কয়লা মজুদ রাখা হয়। এবারও পিডিবিকে এক লাখ টনের বেশি মজুদ রয়েছে বলে খনি কর্তৃপক্ষ জানায়।
গত সপ্তাহে পিডিবির সদস্য (উৎপাদন) সাঈদ আহমেদ বড়পুকুরিয়া খনি পরিদর্শন করে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ১০ হাজার টন মজুদ পান। সব মিলিয়ে যে কয়লার মজুদ রয়েছে, তাতে বিদ্যুৎকেন্দ্রটি আংশিক চালিয়ে রাখলেও এক সপ্তাহের বেশি চলার কথা নয় বলে তিনি তখনই জানিয়েছিলেন।
পিডিবি জানায়, কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রর তিনটি ইউনিট একসঙ্গে চালানো হলে প্রতিদিন পাঁচ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়। এখন একটি ইউনিট সংস্কারের জন্য বন্ধ থাকায় প্রতিদিন চার হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হচ্ছিল।
পিডিবির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, ‘উত্তরাঞ্চলের জেলাগুলোতে বগুড়া থেকে কিছু বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। তবে তা দিয়ে পুরো উত্তরাঞ্চলের চাহিদা মেটানো সম্ভব নয়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুষ্টিয়ায় আদালত চত্বরে মাহমুদুর রহমানের ওপর হামলা

রাজনীতির খবর: কুষ্টিয়ায় আদালত থেকে মানহানির মামলায় জামিন নিয়ে বের হওয়ার সময় ‘আমার দেশ পত্রিকা’র সম্পাদক মাহমুদুর রহমান ওপর হামলা হয়েছে। আদালত প্রাঙ্গণ ছাড়ার সময় লাঠি ও ইট দিয়ে আঘাত করায় তিনি আহত হয়েছেন। তাকে বহনকারী গাড়ির গ্লাসও ভেঙে ফেলা হয়। রবিবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিকেল ৫টার দিকে আদালত প্রাঙ্গণ থেকে অ্যাম্বুলেন্সে করে মাহমুদুর রহমান ও তার সহযোগীরা ঢাকার উদ্দেশে রওনা হন।

মাহমুদুর রহমানের সঙ্গে থাকা বিএফইউজের একাংশের মহাসচিব এম আব্দুল্লাহ অভিযোগ করেন, ছাত্রলীগ এ হামলা চালিয়েছে।
কুষ্টিয়ায় দায়ের হওয়া মানহানির মামলায় মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেন আদালত। রবিবার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এম এম মোর্শেদ ১০ হাজার টাকা জামানতে স্থায়ীভাবে তার জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর বেলা ১টা থেকে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা আদালত চত্বরে মাহমুদুর রহমানকে অবরুদ্ধ করে রাখেন এবং বিক্ষোভ মিছিল করেন।

সম্মিলিত পেশাজীবী পরিষদ, কুষ্টিয়ার সদস্য সচিব অ্যাডভোকেট শামীম উল হাসান অপু  মাহমুদুর রহমানের ওপর হামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, গত বছরের ১০ ডিসেম্বর মাহমুদুর রহমানের বিরুদ্ধে কুষ্টিয়া অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা করেন জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার। সেই মামলায় রবিবার মাহমুদুর রহমান আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করে স্থায়ী জামিন দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তামিমের সেঞ্চুরিতে বাংলাদেশ ২৭৯/৪

খেলার খবর: প্রথম ওয়ানডে ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ২৮০ রানের টার্গেট দিয়েছে সফরকারী বাংলাদেশ। এদিন ওপেনার তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটে ভর করে ৪ উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করে মাশরাফি বাহিনী।

এর আগে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাশরাফি। ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। দলীয় ১ রানের মাথায় শূন্য রানে সাজঘরে ফিরেন এনামুল হক বিজয়। এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল হাসান। তামিম ১৬০ বলে ১০টি চার ও ৩টি ছক্কার মারে ১৩০ রান করে অপরাজিত থাকেন। আর সাকিব করেন ৯৭ রান। তবে ইনিংসের শেষ দিকে মুশফিকুর রহিমের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। মুশফিক মাত্র ১১ বলে ৩০ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিষু ২টি, আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার ১টি করে উইকেট সংগ্রহ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest