সর্বশেষ সংবাদ-
জামায়াত হারেনি- হারানো হয়েছে: মুহাদ্দিস আব্দুল খালেক এমপিসংকটে শ্যামনগরের আইবুড়ি’ নদী, পুনঃখননের দাবিতে মানববন্ধনজেলা রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ওনার এসোসিয়েশনের সিনিয়র ডাইরেক্টর ডলপিন আর নেইআশাশুনিতে এক ইউপি সদস্যর বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে হয়রানির অভিযোগTips and Tricks for Easy NV Casino Login and Account Management Onlineশ্যামনগরে মৎস্যঘের পানি উত্তোলনের সময় বিদ্যুস্পৃস্টে এক ব্যক্তির মৃত্যুA Cozy Night In: A Guided Tour of Online Casino Entertainment and Helpful Supportপাটকেলঘাটায় মব সন্ত্রাস করে পুলিশে সোপর্দ করা দু’সাংবাদিকের বিরদ্ধে পাঁচদিনের রিমান্ডের আবেদনঝাউডাঙ্গায় পেরীফেরীভুক্ত জমিতে অবৈধভাবে ভবন নির্মানের অভিযোগশহরের গড়েরকান্দায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সাতক্ষীরায় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোশিয়নের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোশিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ রমজান পুরাতন জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, বীরমুক্তিযোদ্ধা রফিকুজ্জামান(খোকন)। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, পরমানু বিজ্ঞানী মতিয়ার রহমান, সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ এড. এস এম হায়দার আলী, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোশিয়ন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা: সুশান্ত ঘোষ, অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবু হোসেন-২, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরীমোহন সরকার, উপাধ্যক্ষ ময়নুল হাসান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোশিয়ন জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জি: আবেদুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শার্শায়  ট্রাক চাপায় পথচারী  নিহত
মোঃ শামীম হোসেন নয়ন, শার্শা উপজেলা প্রতিনিধি: শার্শা উপজেলাধীন নাভারন-সাতক্ষীরা সড়কে ট্রাক চাপায় সুজন হোসেন (২৬) নামে এক পথচারী  নিহত হয়েছে।
শনিবার(০৯জুন) বিকাল ৫ টার দিকে  নাভারন- সাতক্ষীরা সড়কে তুলি সিনেমার সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত পথচারী  উপজেলার যাদবপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, সুজন রাস্তার ফুটপথ দিয়ে হেটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় নাভারণ আনছার ক্যাম্প সংলগ্ন তুলি সিনেমার সামনে পৌছালে পিছন দিক দিয়ে দ্রুত গতিতে আসা একটি মাটি বহনকারী  ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে  উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নাভারণ হাইওয়ে পুলিশের উপপরিদর্শশক পলিটন মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক  ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দরিদ্রদের মাঝে রোটারেক্ট ক্লাবের ঈদ সামগ্রী বিতরণ

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরায় রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে দুস্থ্ ও হত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোটারি ক্লাব অব সাতক্ষীরা’র সহযোগীতায় শনিবার সকালে সদর উপজেলার পুরাতন আইনজীবী ভবনে ৬০ জন দুস্থ্ ও হত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। রোটারি রোটারি ক্লাব অব সাতক্ষীরা’র প্রেসিডেন্ট রোটা. এনছান বাহার বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান রোটা. আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, রোটা. পিপি প্রফেসর ভূধর সরকার, পিপি মাগফুর রহমান, জেলা পরিষদ সদস্য রোটা. মাহফুজা রুবি, রোটা. কামরুজ্জামান রাসেল, রোটা. মো. মনিরুজ্জামান টিটু, রোটা. মিজানুর রহমান, রোটা. ওয়ালী উল্লাহ অলি, রোটারেক্ট ক্লাব অব সাতক্ষীরার সেক্রেটারি শেখ কাইয়ুম, সহ-সভাপতি রোটা. ইজাজ, রোটা. আরিফুল ইসলাম প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোটারাক্ট ক্লাব অব সাতক্ষীরা’র প্রেসিডেন্ট রোটা. জি.এম আবুল হোসাইন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা প্রশাসনের ইফতার মাহফিলে সুধীজনের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ইফতার মাহফিল সুধীজনের মিলনমেলায় পরিণত হয়। সাতক্ষীরার সর্বস্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, বিচারকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শনিবার বিকালে সাতক্ষীরা সার্কিট হাউজে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র তাজকিন আহমদে চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজজ্ব) আব্দুল হান্নান, সাবেক সংসদ মোখলেছুর রহমান, জেল সুপার আবু সাহেদ, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি আবু আহমেদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘গুজব’ বলে লন্ডনেই গেলেন মির্জা ফখরুল

সংবাদপত্রে প্রকাশিত লন্ডনযাত্রার খবরকে গত ২ জুন ‘গুজব’ বলেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই দিন এমন মন্তব্যের পর ঠিক এক সপ্তাহের মাথায় লন্ডন গেলেন তিনি। এই প্রসঙ্গে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ শনিবার রাতে বলেন, ‘গত শুক্রবারই লন্ডনে পৌঁছান মির্জা ফখরুল।’
বিএনপির মহাসচিব গত ৩ জুন ব্যাংকের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। একইদিন থাইল্যান্ডে উড়াল দেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ২ জুন কয়েকটি সংবাদপত্রে প্রচার হয়, মির্জা ফখরুল যাচ্ছেন লন্ডনে।
যদিও ওইদিন সংক্ষিপ্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেছিলেন, ‘এ রকম কোনও ব্যাপার নেই। সব গুজব চলতেছে।’
ঈদের আগে লন্ডন যাবেন কিনা—এমন প্রশ্নের উত্তরে বিএনপির মহাসচিবের উত্তর ছিল, ‘এ রকম কোনও ব্যাপার নাই তো এখন। কেননা, লন্ডন যাওয়ার তো কোনও কারণ নাই। বড়জোর আমি ব্যাংককে যেতে পারি আমার চিকিৎসার জন্য। লন্ডন যাওয়ার প্রশ্নই ওঠে না। চিকিৎসার জন্য আমি সিঙ্গাপুর বা ব্যাংককে যাই।’
এই প্রসঙ্গে যুক্তরাজ্য বিএনপির নেতা কয়সর এম আহমেদ বলেন, ‘রবিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় লন্ডনের রয়েল রিজেন্সিতে এক ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিচ্ছেন মির্জা ফখরুল।’ তিনি এও জানান, ‘অনুষ্ঠানে তারেক রহমান প্রধান অতিথি ও মির্জা ফখরুল বিশেষ অতিথি।’
মির্জা ফখরুল কবে দেশে ফিরবেন, এ নিয়ে কোনও তথ্য জানাতে পারেননি কয়সর আহমেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় গাজা রাখার দায়ে এক যুবকসহ দুই মহিলার কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় গাজা রাখার দায়ে এক যুবককে তিনমাস ও দুই মহিলাকে একমাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্র্রেট আরিফ আদনান এ সাঁজা দেন।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মইনুল ইসলাম ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তারের নেতৃত্বে শহরের পশ্চিমে মন্টু মিয়ার বাগান বাড়ির পাশের এক বস্তির মাদকের আখড়ায় অভিযান চালানো হয়। সন্ধ্যার আগে পুলিশ ওই বস্তিতে অভিযান চালিয়ে ৪শ’ গ্রাম গাজাসহ নাজমা, জাহানরা ও মেহেদি হাসান নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের নির্বাহী ম্যাজিস্্েরট আরিফ আদনানের ভ্রাম্যমান আদালতে পাঠালে মেহেদি হাসানকে তিন মাস ও নাজমা ও জাহানারাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুর রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আবু জাহিদ ডাবলু সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। একান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ৮ জুন’১৮ তারিখে কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু’র কাছে এ পদত্যাগ পত্র প্রেরণ করেন। সাথে সাথে উক্ত পদে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করার জন্য জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদুর রহমান (সাবেক চেয়ারম্যান)কে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ জনান সদ্যপদত্যাগ কৃত সভাপতি আবু জাহিদ ডাবলু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বকাপ থিম সংয়ের ভিডিও

খেলার খবর: বিশ্বকাপ শুরুর ঠিক ছয়দিন আগে বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়ের ভিডিও রিলিজ করল ফিফা।

উইল স্মিথের সঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন পপস্টার নিকি জ্যাম আর এরা এস্ত্রাফি। ‘লিভ ইট আপ’ নামে কিছুদিন

আগেই গানটির অডিও রিলিজ দেয়া হয় ফিফা থেকে। এখন পর্যন্ত শুধু ইউটিউবে গানটি ১৭ মিলিয়নের বেশিবার শোনা হয়েছে।

তবে অডিও রিলিজের পর থেকেই গান নিয়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া।

অনেকের কাছেই মনে হয়েছে, আগের দু’আসরের কে’নানের ‘ওয়েবিন ফ্ল্যাগ’ অথবা শাকিরার ‘ওয়াকা ওয়াকা’র ধারে-কাছেও নেই এই গান।

তবে গানের ভিডিও আসার পর তাদের হয়তো মন ভালো হয়ে যেতে পারে!

বিশ্বকাপের গান বিধায় বিশ্বকাপকে কেন্দ্র করেই পুরো ভিডিও সাজানো হয়েছে।

আর চমক হিসেবে গানে কেমিও দিয়েছেন ২০০২ বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিলের সুপারস্টার রোনালদিনহো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest