সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল:  ব্ল্যাকমেইল করার অভিযোগ সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট নিরসনে করনীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় প্রাথমিক ছাত্রীর মরদেহ উদ্ধার: জনরোষে অভিযুক্ত নারীর মৃত্যুআশাশুনিতে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতারদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাতক্ষীরার সন্তান সাইদুর রহমানসাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনাসাতক্ষীরায় মৎস্যঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যাসাতক্ষীরায় ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যুসাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: তিন প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানাশহীদ জায়েদার ২৮ তম সাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলা ভূমিহীন সমিতির প্রস্তুতি সভা

তিন সিটিতে ভোট কাল; আশাবাদী আ. লীগ, শঙ্কায় বিএনপি

দেশের খবর: বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ। নির্বাচন কমিশনের (ইসি) বেঁধে দেয়া সময়সীমা অনুযায়ী শনিবার মধ্যরাতে প্রচারণা শেষ হয়েছে। রাত পোহালেই আগামীকাল সোমবার এই তিন সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মেয়র, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেও সারাদেশের চোখ মূলত মেয়র পদে লড়াইয়ের দিকে।

প্রথমবারের মতো মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন হতে যাচ্ছে এই তিন সিটিতে। প্রচারণার শেষ মুহূর্তে মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বীদের বক্তব্য-মন্তব্য, ইত্তেফাকের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনসমূহ এবং উল্লেখযোগ্য অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত খবরাখবর পর্যালোচনা করলে যে স্বারার্থ দাঁড়ায় তা হলো- তিন সিটিতেই জয়ের ব্যাপারে প্রবল আশাবাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর নানামুখী শঙ্কায় বিএনপি, ভোটে কারচুপির আশঙ্কা করছে দলটি।

তিন সিটিতে মেয়র পদে বিভিন্ন দলের প্রার্থী থাকলেও মূল ভোটযুদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের সঙ্গে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীদের। বরিশাল, রাজশাহী ও সিলেট ছাড়াও খুলনা ও গাজীপুর- এই পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আগেরবার বিপুল ভোটে জয় পেয়েছিল বিএনপি। ইতোমধ্যে খুলনা ও গাজীপুরে জয় পেয়েছে আওয়ামী লীগ।

ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় নেতাদের শক্ত-বিশ্বাস, খুলনা ও গাজীপুরের মতো সোমবারের ভোটেও তিন সিটিতে মেয়র পদে ‘নৌকা’র প্রার্থীরা জয়ী হবেন। আর শঙ্কা প্রকাশ ও অভিযোগ করে বিএনপি বলেছেন, ‘খুলনা মডেল’- প্রয়োগ করে গাজীপুরের মতো হানাহানি-সংঘাতের ঘটনা না ঘটিয়েই আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংস্থা ও ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ন্ত্রণে রেখে এবং প্রতিপক্ষদের চাপে রাখার মাধ্যমে এই তিন সিটিতেও জয় নিজেদের পক্ষে নেয়ার আয়োজন করছে সরকার।

বিএনপির কেন্দ্রীয় নেতাদের ও তিন সিটিতে দলটির মেয়র প্রার্থীদের উপর্যপুরি অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার সাংবাদিকদের বলেছেন, ‘ভোটের আগে বিএনপি নিজেরাই নিজেদের হারিয়ে দিচ্ছে। ভোটে পরাজিত হলে যেন বলতে পারে-ভোট সুষ্ঠু হয়নি, সেজন্য আগে থেকে গ্রাউন্ড তৈরি করে রাখছে বিএনপি।’ অন্যদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, খুলনা ও গাজীপুরের মতো এই তিন সিটিতেও সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। ইসির নির্লিপ্ততায় পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন একটি দলের পক্ষ হয়ে কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন।

আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আগাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই তিন সিটির ভোট দেখে বিএনপি সিদ্ধান্ত নেবে-আগামী জাতীয় নির্বাচনে বিএনপি যাবে কী যাবে না। তিন সিটিতে ভোটের নামে প্রহসন হলে বিএনপি কঠোর আন্দোলনে যাবে, এমন কথাও বলেছেন মওদুদ।

রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, এ বছরের ডিসেম্বরে (সম্ভাব্য) অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান ইসির অধীনে এই তিনি সিটির ভোট-ই উল্লেখযোগ্য। খুলনা ও গাজীপুর সিটি করপোরেশনের ভোটে উল্লেখ করার মতো গোলযোগ কিংবা দৃশ্যমান বড় ধরনের কারচুপির ঘটনা না থাকলেও ওই দুটি নির্বাচনে ইসি সাধারণ ভোটারদের আস্থা অর্জন করতে পেরেছে কি-না, সেটি বড় প্রশ্ন হয়ে রয়েছে। বরিশাল, রাজশাহী ও সিলেট সিটির নির্বাচনেও খুলনা বা গাজীপুরের দৃশ্যপটের পুনরাবৃত্তি হলে আস্থা-অনাস্থার দোলাচলে পড়তে হতে পারে বর্তমান ইসিকে। সেইদিক থেকে এবং জাতীয় নির্বাচনের আগে হতে যাওয়া এই তিন সিটির ভোট ইসির জন্যও একটা চ্যালেঞ্জ।

অন্যদিকে, এই তিন সিটির ভোটের ফলাফল জাতীয় রাজনীতির সমীকরণেও প্রভাব ফেলবে। খুলনা ও গাজীপুরের পর এবার এই তিন সিটিতেও ক্ষমতাসীনরা জয় পেলে সেটি আগামী জাতীয় নির্বাচনের ফলাফলের বিষয়ে একটি বার্তা হয়ে উঠতে পারে। অন্যদিকে, খুলনা ও গাজীপুরের পর এই তিনি সিটিও, অর্থাৎ পাঁচটি সিটিই হাতছাড়া হয়ে গেলে দেশব্যাপী বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের মনোবলে বড় ধরনের ধাক্কা লাগতে পারে; যেটি প্রভাব ফেলতে পারে দলটির আগামীদিনের সম্ভাব্য আন্দোলন ও জাতীয় নির্বাচনে অংশ নেয়া না নেয়ার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে।

এদিকে, তিন সিটিতেই প্রচার ও প্রচারণার কৌশলে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। রাজশাহীতে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে শুরুতেই সমর্থন জানিয়েছে এরশাদের জাতীয় পার্টি (জাপা)। বরিশালেও শেষদিকে এসে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছে দলটি। তবে জাপার ‘লাঙ্গল’ প্রতীকে মেয়র পদে এখনও মাঠে আছেন তাপস। কেন্দ্রীয় সিদ্ধান্ত না মানায় শুক্রবার তাপসকে দল থেকে বহিস্কার করেনে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ। আর ভোটের মাত্র দু’দিন আগে, গতকাল সিলেটেও আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়েছে জাপা।

অন্যদিকে, তিন সিটিতেই দল ও জোটের অভ্যন্তরীণ নানা কোন্দল-দ্বন্দ্বের মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে বিএনপির মেয়র প্রার্থীদের। নানা চেষ্টা করেও সিলেটে জোটসঙ্গী জামায়াতের মেয়র প্রার্থীকে ভোট থেকে বিরত রাখতে ব্যর্থ হয়েছে বিএনপি। রাজশাহী ও বরিশালেও বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে মাঠে নামতে বেশ কয়েকদিন সময় নিয়েছে স্থানীয় জামায়াত। ভোটের হিসাব-নিকাষে এই বিষয়গুলোও ধর্তব্য বলে মনে করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বের সবচেয়ে বয়স্ক নারীর মৃত্যু

বিদেশের খবর: বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী মিয়াকো চিইয়ো ১১৭ বছর বয়সে মারা গেছেন। গতকাল শুক্রবার টোকিওতে তিনি মারা যান। মিয়াকো চিইয়ো নামের জাপানিজ এই বৃদ্ধা ১৯০১ সালের ২২ মে জন্মগ্রহণ করেন। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশের ও বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি মারা গেছেন। খবর সিএনএনের।

২০১৫ সালের এপ্রিলে জাপানের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে মিসাও ওকাওয়া ১১৭ বছর বয়সে মারা যান। ওকাওয়া ১৮৯৮ সালের ৫ মার্চ জন্ম গ্রহণ করেন। তার মৃত্যুর পর চিইয়ো ছিলেন জাপান ও বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি।

গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস চিইয়োকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ও সবচেয়ে বয়স্ক নারী হিসেবে স্বীকৃতি দেয়ার পরপরই তিনি মৃত্যুবরণ করেন।

এক বিবৃতিতে জানা যায়, ১১৭ বছর বয়সী চিইয়ো ধৈর্যশীল ও দয়ালু ছিলেন। এছাড়া পরিবারের সদস্যরা তাকে গল্পবাজ ‘দেবী’ হিসাবে আখ্যায়িত করেছেন। তিনি জাপানিজ খাবার সুশি ও ইল মাছ খেতে পছন্দ করতেন। চিইয়ো ক্যালিওগ্রাফি করতেও ভালোবাসতেন।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষও জাপানি নাগরিক। মাসাজো নোনাকা নামের ওই ব্যক্তি ২৫ জুলাই ১১৩ বছরে পা দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নায়িকাকে ধর্ষণের দায়ে কারাদণ্ড প্রযোজকের

বিদেশের খবর: এক অভিনেত্রীকে ধর্ষণের দায়ে ৭ বছরের কারাদণ্ড দেয়া হলো টেলিভিশন প্রযোজককে। ভারতের মুম্বাইয়ের একটি টেলিভিশনের কার্যনির্বাহী প্রযোজক মুকেশ মিশ্রকে তার ৬ বছর আগের কৃত কর্মের জন্য এ সাজা দিল দেশটির সেশন কোর্ট।

জানা যায়, প্রযোজক মুকেশ মিশ্র ২০১২ সালের ২ ডিসেম্বর ওই অভিনেত্রীকে ধর্ষণ করেন। ঘটনার পর ২০১৩ সালের জানুয়ারিতে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়।

নির্যাতিতার কথায়, তিনি কেরিয়ার ও সম্মান নষ্ট হয়ে যাওয়ার ভয়ে এই ঘটনার কথা প্রথমে প্রকাশ করেননি। কিন্তু তার স্বামী সেসবের তোয়াক্কা করেননি। অন্যায়ের প্রতিবাদ করতে চেয়েছিলেন। আর আজ তাদের জয় হয়েছে।

অভিনেত্রী পুলিশকে জানায়, ‘সেদিন সকাল সাড়ে সাতটায় কলটাইম দেওয়া হয়েছিল। মুম্বাইয়ের যোগেশ্বরীতে ছিল শুটিং। তাকে বলা হয়েছিল, বাস তাকে নিতে আসবে। কিন্তু মুকেশ মিশ্র তাকে নিতে আসে। দু’জন সেটে আসার পর ওই অভিনেত্রী মেকআপ রুমে ঢুকে পড়েন। অভিযোগ, তখনই মুকেশ তার সঙ্গে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর তাকে ধর্ষণ করে। ঘটনা এখানেই শেষ নয়। ধর্ষণের কথা প্রকাশ্যে এলে নির্যাতিতার মেয়েকে খুন করার হুমকিও দেওয়া হয়।

কিন্তু এদিন ধর্ষণের কথা তিনি তার স্বামীকে বলেন। তারপরই তার স্বামী অভিনেত্রীর পাশে দাঁড়ান। এমনকি অভিনেত্রীর স্বামী মূল প্রযোজকের কাছে অভিযোগ জানান। তাদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কার্যনির্বাহী প্রযোজককে মুকেশ মিশ্রকে বরখাস্ত করেন মুখ্য প্রযোজক। অভিযোগ, এরপর মুকেশ মিশ্র নির্যাতিতাকে হুমকি দিতে থাকে সে তার নাম ও প্রতিপত্তি নষ্ট করে দেবে। এরপরই পুলিশের দ্বারস্থ হন দম্পতি। তবে এদিন আদালতে অভিযুক্তকে শনাক্ত করেন নির্যাতিতা। প্রযোজকের সাত বছরের জেলে খুশি
ওই অভিনেত্রী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বাংলায় গণ-ধর্মান্তরের কোনো ঐতিহাসিক প্রমাণ নেই’

দেশের খবর: ইতিহাসবিদ ও অর্থনীতিবিদ ড. আকবর আলি খান বলেছেন, বাংলায় গণ-ধর্মান্তরের কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। গণ-ধর্মান্তরের অনুকল্প যদি ঠিক হতো, তবে স্বল্প সময়েই বাংলায় ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ত। কিন্তু প্রায় ৭০০ বছর লেগেছে এখানে মুসলমান প্রাধান্য স্থাপন করতে। এখানে ইসলাম প্রচারিত হয়েছে ব্যক্তিগত পর্যায়ে। তবে দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলে গণ-ধর্মান্তরের উদাহরণ মেলে। পাঞ্জাবে পুরো উপজাতি নব-ধর্মে দীক্ষা নিয়েছে।

শনিবার রাজধানীর জাতীয় যাদুঘর মিলনায়তনে ‘বাংলায় ইসলাম ধর্মের প্রসার: ঐতিহাসিক প্রশ্নসমূহের পুনর্বিবেচনা’ শীর্ষক একক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জ্ঞানতাপস আবদুর রাজ্জাক ফাউন্ডেশন এই গুণিজন বর্ক্তৃতার আয়োজন করে।

ড. আকবর আলি খান ৬১ পৃষ্ঠার লিখিত গবেষণা পত্রের বিশেষ বিশেষ অংশ পাঠ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল উইমেন্স ইউনির্ভাসিটির ভাইস চ্যান্সেলর পারভীন হাসান। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আহরার আহমদ। এছাড়া ড. আকবর আলি খানের পরিচিত পাঠ করেন সাবেক সচিব আমিনুল ইসলাম ভুইয়া।

বক্তব্যের শুরুতে ড. আকবর আলি খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুদের গুরু অধ্যাপক আবদুর রাজ্জাক আজকে স্বাধীন বাংলাদেশে ‘জাতির গুরু’ হিসেবে নন্দিত। ত্রিশের দশকে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে যে ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলন শুরু হয়েছিল, অধ্যাপক রাজ্জাক ছিলেন তার শেষ আলোকবর্তিকা। দুভার্গ্যবশত বাংলাদেশ এখন উৎকর্ষেও সাধনার পরিবেশ অনুকূল নয়। আমাদের সমাজ গ্রেশামবিধির ব্যমোতে আক্রান্ত। অর্থনীতিতে গ্রেশামের সূত্র অনুসারে, বাজারে খারাপ ও ভালো মুদ্রা একসঙ্গে চালু থাকলে ভালো মুদ্রা খারাপ মুদ্রাকে তাড়িয়ে বাজার দখল করে। বাংলাদেশেও অনেকক্ষেত্রে অযোগ্য ব্যক্তিরা যোগ্য ব্যক্তিদেরকে তাড়িয়ে আসন দখল করে আছে।

বাংলায় ইসলাম ধর্মের প্রসার প্রসঙ্গে আকবর আলি খান বলেন, ১৮৭১ সালে ব্রিটিশ ভারতের প্রথম আদম শুমারি সম্পন্ন হওয়ার আগে মনে করা হতো বাংলা ভারতের অন্যান্য অঞ্চলের মতো একটি হিন্দু প্রধান প্রদেশ। কিন্তু প্রথম শুমারিতে প্রমাণ হলো, বাংলার প্রায় ৫০ শতাংশ মুসলমান। বিশ্বেও ২০ কোটি মুসলামানের মধ্যে বাংলায় এককোটি ৭৬ লাখ। তিনি একটি সারণিতে ১৯০০ সালে বাংলা প্রদেশে ও মুসলিম দেশসমুহের জনসংখ্যার একটি তুলনামূলক চিত্র তুলে ধরে বলেন, ১৯০১ সালে বাংলার মুসলমান জনগোষ্ঠীর সংখ্যা ২ কোটি ১৫ লাখ। অর্থাৎ পৃথিবীর মোট মুসলমানদের ১০.৭৫ শতাংশ মুসলমান বাংলাদেশে বাস করেছে। সংখ্যার বিচারে এটি ছিল এককভাবে বিশ্বের প্রথম মুসলিম জনসংখ্যা অধ্যুষিত দেশ। শুধু অটোম্যান সাম্রাজ্যের লোক সংকসংখ্যা ছিল এর চেয়ে বেশি। মিসরের মুসলামের সংখ্যা ছিল এর অধের্ক।

এ বিষয়ে উনবিংশ শতাব্দির সেরা বুদ্ধিজীবী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উদ্বেগের কথা তুলে ধরে তিনি বলেন, বঙ্কিম বঙ্গদর্শন পত্রিকায় প্রবন্ধের প্রশ্ন তুলে ছিলেন, ‘দেশীয় লোকের অর্ধেক কবে মুসলমান হইল? কেন স্বধর্ম ত্যাগ করিল? কেন মুসলমান হইল? বাঙ্গালার ইতিহাসে ইহার অপেক্ষা গুরুতর তত্ত্ব আর নাই। এরপর যেসব তত্ত্ব আবিস্কার হয়েছে, রিচার্ড এম ইটন, অসীম রায়দের তত্ত্ব খন্ডন করে আকবর আলি খান বলেন, বাংলায় পীরদের আগমনের ফলে ইসলাম প্রসারিত হয়েছে। আরব বণিকদের মাধ্যমে নয়। তিনি ৫১ জন পীরের একটি সারণি তুলে ধরে বলেন, এসব পীরদের ৮২ ভাগ মোগল শাসন প্রতিষ্ঠার আগে বাংলায় এসেছে। মাত্র ১৭ শতাংশ এসসেছে মোগল আমলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধর্ষণের অভিযোগে বিশেষ ট্রাইব্যুনালের বিচারক প্রত্যাহার

দেশের খবর: নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. জুয়েল রানাকে সুপ্রিম কোর্টের পরামর্শে আইন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। একজন নারীর ধর্ষণের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ জুলাই) তাকে ট্রাইব্যুনাল থেকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। শনিবার (২৮ জুলাই) আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বলেন, ‘তার বিরুদ্ধে একজন নারী ধর্ষণের মামলা করেছেন। সে কারণে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে তাকে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। যদি তার বিরুদ্ধে অভিযোগ সত্য হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘তার বিরুদ্ধে মামলা শেষ না পর্যন্ত তিনি আইন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন।’
আইন সচিব আরও বলেন, ‘ এই বিচারকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা হয়েছে। কোর্ট মামলা আমলে নেওয়ায় সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী তাকে প্রত্যাহার করা হয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আলীপুর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আংশিক কমিটি অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তি: আলীপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এড.ফারুক হোসেন স্বাক্ষরিত এক পত্রে ৯ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন। কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি সাইদুর রহমান বিপুল, সাধারণ সম্পাদক একরামুল হোসেন, যুগ্ম সম্পাদক হাবিবুল্লাহ বাহার, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান লিটন, সোহানুর রহমান সোহান, প্রচার সম্পাদক সহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মাসুদুজ্জামান শাওন, সদস্য আল মামুন। এ কমিটি গঠনের পরে স্বেচ্ছাসেবকলীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ল স্টুডেন্টস ফোরামের স্মরণিকার মোড়ক উন্মোচন, সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ল কলেজে ল স্টুডেন্টস ফোরামের স্মরণিকার মোড়ক উন্মোচন, সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় ল স্টুডেন্টস ফোরামের আয়োজনে ল কলেজের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ল স্টুডেন্টস ফোরামের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শাহাব উদ্দীন সাজুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। স্মরণিকার মোড়ক উন্মোচন করেন ল কলেজের অধ্যক্ষ এড. এস এম হায়দার। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।

এসময় উপস্থিত ছিলেন প্রভাষক এড. সিরাজুল ইসলাম, প্রভাষক এড. অরুন ব্যানার্জী, প্রভাষক এড. নাজমুন নাহার ঝুমুর, এড. মুনির উদ্দীন, ল স্টুডেন্টস ফোরামের আ: রব পলাশ, নূর আলী, পিন্টু, জান্নাতুন নাহার সহ ল স্টুডেন্টস ফোরামের সদস্যবৃন্দ। পরে ল স্টুডেন্টস ফোরামের নব গঠিত কমিটির নেতৃবৃন্দের কাছে পূর্বের কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব হস্তান্তর করে। নব গঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক সুধান্য সরকার, দপ্তর সম্পাদক কার্তিক চন্দ্র সরকার, অর্থ সম্পাদক রওনক বাশার, আইন বিষয়ক সম্পাদক মীর মাহমুদুর রহমান সহ নবগঠিত কমিটির সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দলুয়া বাজারে পাটকেলঘাটার নবাগত ওসির মতবিনিময়

সমীর দাশ: সদ্য যোগদানকারী পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিষখালী ইউনিয়নের দলুয়া বাজারে সমাজের বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজার কমিটির নেতৃবৃন্দকে নিয়ে এলাকার আইন শৃঙ্খলা বিষয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।
শনিবার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ( রেজা) থানার খলিষখালি ইউনিয়নের দলুয়া বাজারে সন্ধা ৭:০০ টায় এলাকার সুশিল সমাজ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বাজার কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে এক মতবিনিময়ে মিলিত হয়। সভায় খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাণ মোঃ মোজাফফার রহমান, খলিষখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পদক সমীর কুমার দাশ, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম (রেজা) বক্তব্য রাখেন।
সভায় খলিষখালী ক্যাম্পের ইনচার্জ হাফিজুর রহমান, এ এস আই নাসির উদ্দিন, এ এস আই সুজিত বাবু, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নূরুল মোল্ল্যা, সম্পদক আসাদুল ইসলাম, বাংলাদেশ কৃষক পার্টির ইউনিয়ন সম্পদক অজিত বৈদ্য, বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সম্পদক, বাজার কমিটির নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ, সুশিল সমাজের নেতৃবৃন্দ, স্হানীয় কমিউনিটির লোকজন উপস্হিত ছিলেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন একটি সময় সন্ত্রাসিরা ও নাশকতা কারীরা দেশে যে অরাজকতা সৃষ্টি করেছিলো বর্তমান সরকারের দিকনির্দেশনায় বাংলাদেশ পুলিশ সেটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে, আগামীতে আবারও নির্বাচণ আসছে নির্বাচণের আগে কোন পক্ষকে অরাজকতা সৃষ্টকরার সুযোগ দেয়া হবেনা এবং আইন শৃঙ্খলা বিনষ্টকারীদের কঠোরভাবে দমন করা হবে। আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সকলকে পুলিশকে সহযোগিতার আহব্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest