সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শারীরিক প্রতিবন্ধী যুবকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্রসদরঘাটের মৃত্যু: দুর্ঘটনা নয়-এক নির্মম ব্যর্থতার প্রতিচ্ছবিসাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: সামাদ সভাপতি, রাজীব সম্পাদককালিগঞ্জে চোরাই ভ্যানসহ আটক-০৩মোটরসাইকেলের জ্বালানি সংকটে ঈদযাত্রা ব্যাহত : বিপাকে বাইকাররাকলারোয়ায় ২৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণসাতক্ষীরায় নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর ঈদ সামগ্রী বিতরণসাতক্ষীরা সদরে ৫ হাজার ৭শ পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণসাতক্ষীরা শহর থেকে তরুণ চিকিৎসক ও নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

আকিজ সিমেন্ট লিঃ এর আয়োজনে সাতক্ষীরায় ইফতার

আকিজ সিমেন্ট লিঃএর আয়োজনে বৃহস্পতিবার সাতক্ষীরা লেকভিউতে রিটেইলার, ইউজার, ইঞ্জিনিয়ার ও রাজমিস্ত্রীদের সমন্নয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের পূর্বে স্বাগত বক্তব্য রাখেন আকিজ সিমেন্ট কোঃ লিঃ এর সিনিয়র এরিয়া ম্যানেজার মোঃ ইয়াসিন আলী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আকিজ সিমেন্ট কোং লিঃ এর সিনিয়র টেরিটরি সেলস অফিসার মোঃ শাহরিয়ার আলম, কোম্পানীর ইঞ্জিনিয়ার মোঃ তরিকুল ইসলাম, নিরালা ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ শাহিনুজ্জামান, ইউজার আশরাফুল করিম ধনী, সওকাত, হায়ধার, মিঠু, রাজমিস্ত্রিদের মধ্যে আব্দুস সামাদ, আব্দুল আলিম, কওছার আলী, জাহিদুল ইসলামসহ সাতক্ষীরার বিভিন্ন এলাকার রাজমিস্ত্রিরা উপস্থিত ছিলেন। ইফতারের পুর্বে আকিজ সিমেন্ট এর মালিক এর রুহের মাগফিরাত কামনা ও কোম্পানীর সুমান যাতে উত্তোরত্তর বৃদ্ধি পায় সে ব্যাপারে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ২৫ পিচ ইয়াবাসহ এক ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক : ২৫ পিচ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। আটককৃত ওই ব্যক্তি সদর উপজেলার বাউলডাঙ্গা গ্রামের মৃত সালাম ঢালীর ছেলে রুহুল আমিন ওরফে ফটিক।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার বাউলডাঙ্গা থেকে সাতক্ষীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাকে আটক করে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক, সিপাহী সেলিম রেজা ও দিপঙ্কর বৃহস্পতিবার ফটিকের বাড়িতে অভিযান চালায়। এসময় তার একটি কৌটার মধ্যে মোড়ানো অবস্থায় ২৫পিচ ইয়াবা উদ্ধার করেন তারা। এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইভিএম সুষ্ঠু নির্বাচনের যন্ত্র: সিইসি

ডেস্ক রিপোর্ট:
ইলেকট্রনিকস ভোটিং মেশিনকে (ইভিএম) একটি সুষ্ঠু নির্বাচনের যন্ত্র উল্লেখ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর ব্যবহার সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, ইভিএম ব্যবহারের ব্যাপারে সব রাজনৈতিক দল ও ভোটাররা যদি তাদের অবস্থান পরিবর্তন করে তাহলে ইভিএম ব্যবহার করা হবে।
সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে বিএনপি কিংবা অন্য কোনো দলের বিরোধিতা নেই। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এটা (ইভিএম) চায় না। আমরা যদি দেখাতে পারি এটা অত্যন্ত সুষ্ঠু নির্বাচনের একটি যন্ত্র, তাহলে আমরা আশা করি তারা সম্মত হবে।
বৃহস্পতিবার দুপুরে বাউফল উপজেলা পরিষদ মিলনায়নে আয়োজিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
এর আগে স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানেও ইভিএম মেশিনের সুফল সম্পর্কে দীর্ঘ বক্তব্য রাখেন তিনি। এ সময় উপস্থিত সংবাদকর্মীরা সেনাবাহিনী মোতায়েন সম্পর্কে জানতে চাইলে সিইসি নুরুল হুদা জানান, গত নির্বাচনে সেনা মোতায়েন হয়েছে। এবার নির্বাচন কমিশন মনে করলে সেনা মোতায়েন হতে পারে। এটা আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের ৮ ধাপ অবনমন ঘটেছে।
গণতন্ত্রের পূর্বশর্ত যেহেতু নির্বাচন- সে ক্ষেত্রে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই প্রতিবেদন কোনো প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে সিইসি বলেন, আমি প্রতিবেদনটি পড়িনি, না পড়ে বলা যাবে না। আর কেন প্রভাব পড়বে, কোথায় বিদেশে কী বলল? তাদের দেশের প্রতিবেদনে আমাদের নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কারণ নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাজেট বাস্তবায়নযোগ্য নয়: আ স ম রব

ডেস্ক রিপোর্ট:
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন অর্থমন্ত্রীর উত্থাপিত ২০১৮-১৯ বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেন, এ বাজেট বাস্তবায়নযোগ্য নয়। ভোটারদের আকৃষ্ট করার জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার চটকদারী বাজেট ঘোষণা করা হলেও রাজনীতি, রাষ্ট্র, প্রশাসন ও সরকারের দুর্বলতা ও দুর্নীতির কারণে তা বাস্তবায়ন সম্ভব হবে না।
দলের সাংগঠনিক সম্পাদক (দফতর ব্যবস্থাপনা) এস এম আনছার উদ্দিন স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলেন তারা। আ স ম রব ও আবদুল মালেক রতন বলেন, ‘চলতি অর্থবছরসহ বিগত কয়েক বছর যেমন বাজেটের শতকরা ৩০ ভাগের বেশি অবাস্তবায়িত থেকেছে। আগামী অর্থবছরেও এর ব্যতিক্রম হবে না। এ বাজেটের ফলে বিনিয়োগ প্রবৃদ্ধি কমে আসবে বিধায় বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে না।’
তারা আরও বলেন, ‘মূল্যস্ফীতির হার সরকারের নির্ধারিত সীমা ছাড়িয়ে যাবে। পরোক্ষ করের ওপর বেশি গুরুত্ব দেয়ার ফলে জনজীবনের দুর্ভোগ বাড়বে। এছাড়া আগামী ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের আয়ুষ্কাল নিয়ে অর্থমন্ত্রী পূর্ণ অর্থবছরের যে বাজেট ঘোষণা করেছেন, তা সম্পূর্ণ অনৈতিক। দেশের সব রাজনৈতিক ও শ্রেণিপেশার নেতাদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সংশোধিত আকারে বাজেট পুনরায় উত্থাপনের দাবি জানিয়েছেন জেএসডির এই দুই শীর্ষ নেতা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির ইফতার মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ রমজান বৃহস্পতিবার শহরের মুনজিতপুর বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি বিসিডিএস ভবনে ইফতার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ডাঃ আফতাবুজ্জামান, সাবেক সংসদ সদস্য ডাঃ মোখলেছুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজসেবক শেখ নিজামউদ্দীন, শেখ তৌহিদুর রহমান ডাবলু, সৈয়দ নাজমুল হক বকুল, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির অবৈতনিক সম্পাদক কওছার আলী সহ সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে পবিত্র রমজান শির্ষক আলোচনা করেন সাতক্ষীরা থানা মসজিদের প্রাপ্তন পেশ ইমাম মাওঃ আফসার উদ্দীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

খেলার খবর: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।

ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলাটি হচ্ছে। সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে ইতিমধ্যেই সিরিজের ট্রফি নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। যে কারণে বৃহস্পতিবারের ম্যাচটি সাকিবদের জন্য সম্মান রক্ষার ম্যাচ। এদিন হেরে গেলে রীতিমতো মগজ ধোলাই হবে সাকিব বাহিনী।

যুদ্ধবিধ্বস্ত আফগানদের বিপক্ষে এই প্রথম দ্বিপক্ষীয় কোনো সিরিজে মুখোমুখি হয়ে ট্রফি হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

দ্বিপাক্ষিক সিরিজে এর আগে আফগানিস্তানের বিপক্ষে একটি মাত্র ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত সেই সিরিজে ২-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা।

দুদলের টি-টোয়েন্টি খেলার রেকর্ডও মাত্র একটি। ২০১৪ সালে ঢাকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে অনেকটা হেসেখেলে জয় পেয়েছিল টাইগাররা। ওই ম্যাচে আফগানদের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছিল বাংলাদেশ।

তবে ক্রিকেটপ্রেমী ও বিশেষজ্ঞদের মতে, আগের সেই আফগানিস্তান এখন আর নেই। এই চার বছরে অনেক উন্নতি করেছে আফগানরা। রশিদ খানের মতো বিশ্বমানের লেগস্পিনার আর মোহাম্মদ নবীর মতো অভিজ্ঞ অলরাউন্ডারদের মোকাবেলা করবে টাইগাররা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পারিশ্রমিক ছাড়াই মিশা, জয় ও বিপাশার মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক: আর মাত্র ৭ দিন পরেই পর্দা উঠবে রাশিয়া ফুটবল বিশ্বকাপের। সারাবিশ্বে এ নিয়ে উন্মাদনার শেষ নেই। ফুটবলের বর্ণিল রঙে সজ্জিত বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশও। ভক্তরা তাদের প্রিয় দল নিয়ে মেতে আছেন বাড়তি আনন্দে। নাটক, টেলিফিল্ম এবং নতুন নতুন গানও তৈরি হচ্ছে বিশ্বকাপ ফুটবলকেন্দ্রীক।

এই ধারাবাহিকতায় আকাশ নিবির ব্রাজিল ফুটবল দলকে নিয়ে তৈরি করলেন একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ানখ্যাত সাজু আহমেদ। সঙ্গীত করেছেন শাহিন ওয়াহিদ। গানটির কথা সুর করার পাশাপাশি এর ভিডিও নির্মাণ করেছেন আকাশ নিবির নিজেই।

আর এই মিউজিক ভিডিওতে বিনা পারিশ্রমিকে কাজ করলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়ক জয় চৌধুরী, চিত্রনায়িকা বিপাশা কবির, মডেল জারা ও দিয়া। এফডিসির মান্না ডিজিটালের সামনে মনজুর আহমেদের কোরিগ্রাফিতে সম্প্রতি গানটির শুটিং শেষ হয়েছে। বিশ্বকাপ ও ঈদ উপলক্ষে এই গানটি লাইভ টেকনোলজির ইউটিউব থেকে প্রকাশিত হবে।

এ প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘এবারের বিশ্বকাপ ফুটবল আর ঈদ একই সঙ্গে। ভক্তদের মধ্যে উত্তেজনা অন্যরকম। আমিও এক সময় ফুটবল খেলতাম। আমি ব্রাজিলের ফ্যান। নিজের ভালোলাগা থেকেই এই কাজটি করেছি। আশা করি সবার ভালো লাগবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুবকের পায়ুপথে অস্ত্রোপচারে বের হলো আস্ত বেগুন!

ভিন্ন স্বাদের খবর: কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণায় অনেকে সারা বছর ভুগে থাকেন। শৌচাগারে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েও তাদের মল পরিষ্কার হয় না। বেশ কিছুদিন ধরে এমন সমস্যায় ভুগছিলেন চীনের এক যুবক। বিষয়টি নিয়ে খুব অস্বস্তিতেও ছিলেন তিনি। তাই ভেবেছিলেন- লম্বাটে, মসৃণ কিছু পায়ুপথে প্রবেশ করলে মিলবে স্বস্তি। কিন্তু হলো হিতে বিপরীত।

জানা গেছে, চীনের ওই ব্যক্তি কোষ্ঠকাঠিন্যের হাত থেকে মুক্তি পেতে পায়ুপথে একটি বেগুন প্রবেশ করান। এতে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি মেলা তো দূরের কথা, সেটা ঠেকে যায় অন্ত্রের ভেতরে। ফলে বিপাকে পড়ে হাসপাতালে যেতে বাধ্য হন তিনি। সেখানে স্ক্যান করে দেখা যায়, পেটের ভেতরে এক বিশেষ কোণে আটকে রয়েছে বেগুনটি। দু’দিন ধরে তিনি পেটের ব্যথায় কাতরাতে থাকেন, বমি হয় বেশ কয়েক বার। শেষে অস্ত্রোপচার করেই বের করতে হয় বেগুনটি।

চিকিৎসকরা জানান, আরেকটু হলে বেগুনটি ওই ব্যক্তির ফুসফুসে গিয়ে আঘাত হানতো। তখন অন্য বিপদ ঘটতে পারত।

ওই ব্যক্তি এখন বিপদ মুক্ত বলে জানা গেছে। তবে, তার কোষ্ঠকাঠিন্য দূর হয়েছে কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি। চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম ‘ওয়েইবো’তে ঘটনাটি এখন ভাইরাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest