আশাশুনিতে কিশোরীকে অপহরনের অভিযোগ: ৮ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে কিশোরীকে অপহরনের অভিযোগ উঠেছে। এঘটনায় থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারটি। উল্টো অপহরনকারীরা মেয়েটির পরিবারের সদস্যদের খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে।

অভিযোগ জানা গেছে আশাশুনির খড়িয়াটী গ্রামের আব্দুর রউফ সরদারের ১৫ বছর বয়সী কন্যাকে বিভিন্ন সময়ে কু প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার পীর আলী সরদারের লম্পট পুত্র গোলাম কিবরিয়া। কিন্তু মেয়েটি রাজি না হওয়ায় গত ২২অক্টোবর মাদ্রাসায় যাওয়ার পথে কিশোরী ছুরাইয়া সুলতানা লাকীকে লম্পট গোলাম কিবরিয়া তার সহযোগীদের সহায়তায় জোরপূর্বক অপহরন করে নিয়ে যায়। এর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।

লম্পট কিবরিয়া ও তার সহযোগিরা কিশোরী লাকীকে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। এঘটনায় আশাশুনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে কিশোরী লাকীর পিতা। যার নং ১৩১২, তাং- ২৭/১০/২৫। পরবর্তীতে স্থানীদের মাধ্যমে খবর পেয়ে কিবরিয়ার পরিবারে কাছে অপহরনের বিষয়ে কথা বলতে ভুক্তভোগীর পিতা আব্দুর রউফসহ পরিবারে সদস্যদের মারপিট করে গুরুতর আহত করে।

এছাড়া স্বজনদের কাছে -০১৮৫৫ ৪৪৩৭২০ নাম্বার থেকে কিবরিয়া “২লক্ষ টাকা চাঁদা দাবি করে বলছেন টাকা না দিলে মেয়ে মাংস মেপে নিও” মর্মে হুমকি দিচ্ছেন বলেন অভিযোগ করেছেন মেয়েটির পরিবার।

এদিকে ৮ দিন অতিবাহিত হলেও কিশোরী লাকীর কোন সন্ধান না পেয়ে তার মাতাসহ পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। অবিলম্বে মেয়েটিকে উদ্ধার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারটি।

এবিষয়ে অভিযুক্ত গোলাম কিবরিয়ার সাথে যোগাযোগ করলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন বলেন, পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করেছে। আমরা উদ্ধারে চেস্টা চলছে। আশা করছি খুব দ্রুতই উদ্ধার করতে পারবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে কিশোর কিশোরী-যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা  
জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে টিডিএইচ ফাউন্ডেশন এর সহযোগিতায় স্পোর্টস ফর প্রোটেকশন রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন নামক প্রকল্পের আওতায় খেলাধুলার মাধ্যমে কিশোর কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালি কাছারি মাঠে উক্ত খেলাধুলা অনুষ্ঠিত হয়। প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত শিশু ও যুবকদের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের মাধ্যমে শারীরিক, মানসিক এবং মনোসামাজিক সুস্থতা বৃদ্ধি, নেতৃত্ব ও জলবায়ু সহনশীলতার উপর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি, শিশু ও যুবক যুবতীদের অংশগ্রহণমূলক ও একটি সহায়ক পরিবেশ তৈরিতে প্রকল্পটি কাজ করছে। প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন সভা,  নিয়মিত খেলাধূলার সেশন আয়োজন ও পরিচালনার মাধ্যমে তাদের জীবনমান, নেতৃত্ব বিকাশ, মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ঝুঁকিপূর্ণ অভিগমন হ্রাস, সুরক্ষা ইত্যাদি বিষয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা সহকারি শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র মন্ডল, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এম.এম. রবিউল ইসলাম, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য গাজী আব্দুর রউফ প্রমুখ।
উক্ত খেলায় ছেলেদের প্রীতি ফুটবল ম্যাচ, নারীদের জনপ্রিয় হাঁড়িভাঙা খেলা, চামচ দৌঁড়, বালিস ছোঁড়া, লুডু, পুরুষ অভিভাবকদের হাঁড়ি ভাঙা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম বলেন “বর্তমান সময়ের কিশোর-কিশোরী ও যুবরা বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জ, মাদকাসক্তি, মোবাইল আসক্তি, সহিংসতা ও মানসিক চাপের মতো ঝুঁকিতে রয়েছে। এধরনের খেলাধুলা, দলীয় কার্যক্রম ও সাংস্কৃতিক আয়োজন শিশু কিশোর ও যুবদের ইতিবাচক পথে ফিরিয়ে আনবে, আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা সহকারি শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র মন্ডল বলেন, এই প্রকল্পের মাধ্যমে খেলাধুলার পাশাপাশি অংশগ্রহণকারীরা জীবনদক্ষতা অর্জন করছে। যা ভবিষ্যতে তাদের ব্যক্তিগত বিকাশ, পারিবারিক স্থিতিশীলতা ও কমিউনিটির সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী  
নিজস্ব প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর-এর গোফরইম্প্যাক্ট কর্মসূচির উদ্যোগে সাতক্ষীরা পৌরসভার ৩৯ জন পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে দুই দিনব্যাপী (২৯-৩০ অক্টোবর ২০২৫) দুই দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণের কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
রূপান্তরের আয়োজনে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামে’র সহযোগিতায় বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা লেকভিউ রিসোর্টে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণে  অংশগ্রহণকারী বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের মাঝে সুরক্ষা সরঞ্জাম বিতরণ স্থানীয় সরকার বিভাগের  উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী।
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, ইতিবাচক মনোভাব গঠন, আত্মবিশ্বাস বৃদ্ধি, এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত আইন ও বিধিমালা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান। এছাড়া জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তির মাধ্যমে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়েও আলোচনা হয়।
প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন,সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সরকার একটি মাস্টার প্ল্যান প্রণয়নের পরিকল্পনা করছে। এই পরিকল্পনার সঙ্গে রূপান্তরকে এক হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি, যা ভবিষ্যতের পরিকল্পিত বর্জ্যমুক্ত নগরী গঠনে সহায়তা করবে।
উল্লেখ্য, ‘গোফরইম্প্যাক্ট’ প্রকল্পটি বাংলাদেশ সরকার ও সুইজারল্যান্ড সরকারের যৌথ উদ্যোগে, ওয়াটারএইড বাংলাদেশ এবং সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বর্তমানে সাতক্ষীরা পৌরসভা, শ্যামনগর ও আশাশুনি উপজেলায় পরিচালিত হচ্ছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় হাজরাকাটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি বাজারে বুধবার (৩০ অক্টোবর) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা জানান, রাত তিনটার দিকে বাজারের মিষ্টির দোকান, চায়ের দোকান ও বিচুলি দোকানসহ আটটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে তালা ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। টিনের ছাউনি ও কাঠের বেড়ায় তৈরি দোকানগুলো মুহূর্তেই আগুনে পুড়ে যায়।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইনউদ্দিন এবং জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ডাঃ মাহমুদুল হক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।

ক্ষতিগ্রস্ত মিষ্টির দোকানের মালিক সুরমান গাজী বলেন, আমার দোকানের সব পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি পথে বসে গেলাম।

নাইটগার্ড কেরামত শেখ বলেন,আমরা রাতে ডিউটি করছিলাম। উত্তর পাশে কুকুর ডাকাডাকি করছিল, আমি দেখতে যাই। ফিরে এসে দেখি সুরমানের দোকানের পেছন থেকে আগুন জ্বলছে। চিৎকার দিলে লোকজন ছুটে আসে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইনউদ্দিন বলেন সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উপকূলীয় জীবিকায়নে নতুন দিগন্ত: নবপল্লব প্রকল্পের আওতায় ভেড়া বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলের একটি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা। এই এলাকার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী প্রতিনিয়ত জীবিকার অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে। এই বাস্তবতাকে সামনে রেখে British High Commission–এর আর্থিক সহযোগিতায় CARE Bangladesh-এর Consortium Partner হিসেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা Cordaid -এর “নবপল্লব প্রকল্প” উদ্যোগ নিয়েছে টেকসই জীবিকা সৃষ্টির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার।

এরই অংশ হিসেবে বৃহস্পিতবার উপকূলীয় অঞ্চলের দরিদ্র পরিবারের টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে “নবপল্লব প্রকল্প” এর আওতায় শ্যামনগর উপজেলায় ৪০ জন উপকারভোগীর মাঝে ভেড়া বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রত্যেককে ২টি করে মোট ৮০ টি ভেড়া প্রদান করা হয়। এই প্রকল্পের মাধ্যমে শ্যামনগর ও আশাশুনি উপজেলার ১৪টি ইউনিয়নের ৫৬০ জন দরিদ্র পরিবারগুলোকে এই সহায়তা প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, যিনি বলেন—“নবপল্লব প্রকল্পের এই উদ্যোগ উপকূলীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবিকায়ন ব্যবস্থাকে আরও টেকসই ও লাভজনক করে তুলবে। গবাদিপশু পালন শুধু আয়ের উৎস নয়, এটি নারী ও পরিবারের ক্ষমতায়নেরও একটি কার্যকর মাধ্যম।”

নবপল্লব প্রকল্পের কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন, “আমাদের লক্ষ্য শুধু সম্পদ বিতরণ নয়, বরং মানুষের সক্ষমতা বৃদ্ধি করা। ভেড়া পালন উপকূলীয় অঞ্চলের পরিবারের জন্য একটি কার্যকর ও টেকসই জীবিকার মাধ্যম হতে পারে। আমরা আশা করি, এই উদ্যোগের মাধ্যমে উপকারভোগীরা ধীরে ধীরে স্বনির্ভরতার পথে এগিয়ে যাবে।”

প্রধান অতিথি ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, নবপল্লব প্রকল্পের কর্মকর্তা, মাঠকর্মী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্ত সাংবাদিকতা সমাজ পরিবর্তনের হাতিয়ার : হৃদয়বার্তা’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

নিজস্ব প্রতিনিধি “মুক্ত মনের মুখপত্র” স্লোগান নিয়ে প্রকাশিত সাতক্ষীরার স্থানীয় দৈনিক হৃদয় বার্তা পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভা ঘরে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। সঞ্চালনা করেন সাংবাদিক এসএম বিপ্লব হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলী মুক্তাদা হৃদয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী’র আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশোক ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পী, বৈশাখী টিভির শামীম পারভেজ, এখন টিভির আহসানুর রহমান রাজীব, সাবেক শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক হৃদয় বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক জি.এম মোশাররফ হোসেন। তিনি বলেন, “হৃদয় বার্তা পাঠকের আস্থা অর্জনে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। সৎ, নির্ভীক ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।”

এছাড়া উপস্থিত ছিলেন, এসএ টিভির শাহীন গোলদার, খবর সংযোগের শেখ ফরিদ আহমদে ময়না, যমুনা টিভির আকরামুল ইসলাম, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, মানবকন্ঠের মেহেদী আলী সুজয়, কালবেলার গাজী ফরহাদ, গ্লোবাল টিভির রাহাত রাজা, সুপ্রভাত সাতক্ষীরার মাজহারুল ইসলাম, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান, এনপিবির হোসেন আলী, ঢাকাপোস্টের ইব্রাহিম খলিল, রানারের শহীদুজ্জামান শিমুল, দ্যা এডিটরস-এর রেজাউল করিম, মুক্ত খবর-এর মনিরুজ্জামান, ভোরের কাগজ-এর মহিদার রহমান, সম তুহিন, আবু রায়হান, মাসুদ রানা মনা, মনিরুল ইসলাম, রবিউল ইসলাম, মোঃ রাজু সিদ্দিকী, আসাদুজ্জামান খোকন, মাওঃ রুস্তম আলী তাওহিদী, মোঃ হারুনর রশিদ, আলমগীর হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ আরিফুল ইসলাম আজাদী। পরে হৃদয় বার্তা-এর তৃতীয় বর্ষপূর্তিতে প্রকাশিত বিশেষ সংখ্যায় লেখা দিয়ে অবদান রাখায় আহসানুর রহমান রাজীব, এস.এম বিপ্লব হোসেন, হোসেন আলী, নাজমুল হক, মোঃ রাজু সিদ্দিকী, ছড়াকার নাজমুল হাসান, রাহাত রাজা, মনিরুল ইসলাম-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বর্তমান সময়ে গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে সমাজের দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। হৃদয় বার্তা শুরু থেকেই সত্য প্রকাশের সাহস দেখিয়েছে এই ধারা অব্যাহত থাকুক, সাংবাদিকরা হোক জনগণের কণ্ঠস্বর।”

শেষে সকল অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আলোচনা, পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণায় পরিপূর্ণ এ অনুষ্ঠানটি পরিণত হয় সাতক্ষীরার সাংবাদিক সমাজের মিলনমেলায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

The Expert’s Guide to Choosing a Safe UK Online Casino

Finding a reliable UK online casino can feel like searching for a needle in a haystack. This guide breaks down the exact steps you need to make a confident choice, save time, and enjoy your favourite games safely.

Why Expert Curation Matters When Picking a UK Online Casino

When you browse countless casino sites, the sheer volume can be overwhelming. Expert curation cuts through the noise by applying proven criteria that separate reputable platforms from the rest.

First, seasoned reviewers test each casino’s software, payment speed, and customer support. They also verify that the operator holds a valid MGA license, which is a gold‑standard for player protection in the UK.

Second, curated lists highlight the most generous welcome bonus offers, ensuring you start with extra value. Imagine logging in and immediately receiving a bonus that boosts your bankroll without hidden strings.

Finally, a curated ranking saves you hours of research. Instead of jumping from site to site, you get a single, trusted resource that points you to the best options.

What truly sets the top casinos apart? It’s the combination of safety, game variety, and rewarding promotions, all confirmed by independent experts.

Key Safety Checks: Licensing, KYC, and Secure Payments

Safety should never be an afterthought. The first red flag to watch for is the lack of a proper gambling license. In the UK, the MGA (Malta Gaming Authority) license is a reliable indicator that the casino follows strict regulatory standards.

Next comes KYC – Know Your Customer. This verification process confirms your identity and protects against fraud. A streamlined KYC means you can start playing quickly, but it also guarantees that the casino complies with anti‑money‑laundering rules.

When evaluating payment methods, look for e‑wallet options that promise fast withdrawals. Instant e‑wallet payouts are a hallmark of a user‑friendly platform.

Below is a quick checklist to run through when you vet a casino:

  • Verify the MGA or UKGC license.
  • Confirm that KYC can be completed in under 10 minutes.
  • Ensure at least one e‑wallet (e.g., Skrill, Neteller) is supported.
  • Look for clear withdrawal timeframes (often under 24 hours).

Smart players check Maneki to compare casinos across key metrics, especially when it comes to safety and speed.

Game Library Essentials: Megaways, Online Slots, and Live Tables

A rich game selection keeps the experience fresh. Modern players expect thousands of titles, ranging from classic table games to the latest Megaways slots.

Maneki stands out with a library of over 3,100 games, featuring top providers that regularly release new online slots. If you love high‑volatility Megaways titles, you’ll find titles like “Gates of Olympus” or “Bonanza” ready to spin.

Beyond slots, a solid live dealer offering adds realism. Look for live blackjack, roulette, and baccarat streamed in high definition.

A diverse catalogue also means there are games for every skill level. Beginners can start with low‑RTP slots, while seasoned players chase progressive jackpots that can reach millions.

When a casino’s catalogue feels limited, you may miss out on the latest releases. The best platforms refresh their libraries weekly, ensuring you never run out of fresh content to explore.

Bonus Structures Explained: Welcome Bonus and Ongoing Rewards

Bonuses are the spice that makes online gambling more exciting. The most common is the welcome bonus, which usually matches your first deposit up to a set amount.

Maneki’s welcome package is competitive, often offering a 100% match plus free spins on popular Megaways slots. Such offers give you extra chances to win without risking more of your own money.

Beyond the welcome, look for loyalty programs that reward regular play. Points can be exchanged for cash, prizes, or exclusive tournament entries.

A transparent bonus policy is crucial. Always read the wagering requirements – they tell you how many times you must bet the bonus before cashing out. Lower wagering ratios mean you can enjoy winnings sooner.

Here are the key points to evaluate in any bonus:

  • Size of the welcome match and any free spins.
  • Wagering requirement (e.g., 30x bonus).
  • Maximum cashout limit.
  • Ongoing promotions such as reload bonuses or cash‑back offers.

Remember to set limits and gamble responsibly. Bonuses are fun, but they should never replace sound bankroll management.

Comparing and Ranking Casinos: How Our List Saves You Time

Our ranking page brings all the critical information into one easy‑to‑read table. Each casino is scored on licensing, game variety, bonus quality, payment speed, and customer support.

By using a side‑by‑side comparison, you can instantly spot which platform meets your personal priorities. Want the fastest e‑wallet withdrawals? The table highlights those options in green. Need a massive Megaways collection? Look for the “slots‑rich” badge.

The list also includes player reviews, giving you insight into real‑world experiences. Positive feedback about fast payouts and helpful support staff often correlates with higher trust scores.

Finally, the page is updated regularly, so you always have the latest data. New casinos appear, and existing ones are re‑evaluated if their terms change.

Choosing a casino doesn’t have to be a gamble itself. Let the expert‑curated rankings guide you to a trusted, secure, and entertaining platform – and start your gaming adventure with confidence.

Responsible gambling reminder: Always set a budget before you play, take regular breaks, and seek help if you feel your gaming is getting out of control. Enjoy the fun, stay safe, and may the reels be ever in your favour!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের প্রভাষক মাসুম বিল্লাহর মৃত্যুতে শোক

প্রেস বিজ্ঞপ্তি ঃ
সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক, ঝিনাইদাহ ক্যাডেট কোচিং সাতক্ষীরা শাখার পরিচালক এবং সাতক্ষীরা জেলা অনার্স- মাস্টার্স শিক্ষক ফেডারেশন এর সাধারণ সম্পাদক জনাব মাসুম বিল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

স্টোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ব্লিস হাসপাতালের আই সি ইউ ইউনিটে বুধবার বিকালে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ কলেজের সকল শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থী বৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest