পুনরায় সচল বৈছাআ, অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের ঘোষণা দিলেন সাতক্ষীরার আহ্বায়ক

প্রেস বিজ্ঞপ্তি : আজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), সাতক্ষীরার সকল সাংগঠনিক কার্যক্রম পুনরায় সচল হয়েছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবিত ও অসম্পূর্ণ কাজগুলোর বাস্তবায়ন এখন থেকে শুরু হবে বলে জানিয়েছেন সংগঠনের সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন।

রবিবার (২ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব ইউনিট কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করে কার্যক্রম পুনরায় সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা আমাদের অসম্পূর্ণ কাজগুলো পুনরায় শুরু করছি। দীর্ঘদিন ধরে যেসব কার্যক্রম স্থবির ছিল, বিশেষ করে জুলাইয়ের শহীদ ও আহত ভাইদের পুনর্বাসন, চিকিৎসা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পিত উদ্যোগগুলো আমরা এখন থেকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। সে লক্ষ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা পূর্ণ উদ্যমে সাংগঠনিক কার্যক্রম চালু করেছে।

তিনি আরও বলেন, আমাদের কাজের বড় অংশ জুড়ে থাকবে ফ্যাসিস্ট ব্যবস্থার বিলুপ্তি নিশ্চিত করা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন, এবং জুলাইয়ের শহীদ ও আহতদের অধিকার নিশ্চিত করা।

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সব ইউনিট কমিটি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (০১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজী কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল দলীয় প্যাডে স্বাক্ষরিত এস আই আশা কে সভাপতি ও আব্দুর রহিম রাজকে সাধারণ সম্পাদক এবং শামীম হোসেন রাজাকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার কমিটির অনুমোদন দিয়েছেন।

কমিটির অন্যান্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি শেখ আজিজ, রবিউল্লাহ বাহার, মেহেরুন্নেছা মিনি, রায়হান রিপন, ফরিদুজ্জামান ফরিদ, তরিকুল ইসলাম তুফান, রায়হানুল ইসলাম, বিপ্লব কবি, ইমরুল কায়েস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশেক ইলাহী মুন্না, এস এম মনিরুজ্জামান সোহাগ, নাঈম হোসেন, শামীম আরা তুলি, আব্দুর রব বাপ্পী, আবু মাসুম সরদার, জাকির হোসেন, রফিকুল ইসলাম, আরিফ বিল্লাহ, গোলাম রসূল, সহ-সাংগঠনিক সম্পাদক জিএম মানিক, আশিকুজ্জামান, মাছুম বিল্লাহ, আশেক ই এলাহী বাদশা, মো. আশরাফুল আলম রিপন, কবির হোসেন, দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, সহ দপ্তর সম্পাদক আরিফ বিল্লাহ,

ইমতিয়াজ আহম্মেদ, এস কে শুভ, প্রচার সম্পাদক আবুবক্কর গাজী, সহ প্রচার সম্পাদক ইউসুফ আলী, মুর্শিদ আলী গাজী, জাহিদ হাসান মান্না, মো. শাহিনুর, খান মোহাম্মদ রিপন, ইস্রাফিল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আজমানুল, ধর্ম বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, সহধর্ম বিষয়ক সম্পাদক উৎপল ঘোষ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোক্তারুল ইসলাম মিঠু, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জীবন বিশ্বাস, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মিলন মেহেদী, যুব বিষয়ক সম্পাদক নাঈম হোসেন, সহ যুব বিষয়ক সম্পাদক মো. কাশেম, ছাত্র বিষয়ক সম্পাদক মোল্লাহ মোহাম্মদ শাহাজুদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মো. শাহজাহান গাজী, মহিলা বিষয়ক সম্পাদিকা মৌমি সাথী, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা কানিজ ফাতেমা, আইন বিষয়ক সম্পাদক এম এ মুজিব, সমাজকল্যাণ সম্পাদক ফারুক হোসেন, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল আল মামুন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহিবুল্লাহ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান রাহুল, কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিসেস হালিমা নূর, যোগাযোগ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল নিরব, বন বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্যরা হলেন-আবু রায়হান, আরিফ হোসেন, জাহিদ সুমন, অহিদুল্লাহ আল মামুন, তানজির হোসেন, মো. আসাদুল ইসলাম, মুস্তাকিম বিল্লাহ মুছা প্রমুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ এবং সেই সাথে সংগঠনের সকল কার্যক্রম সফল ভাবে পরিচালনার লক্ষ্যে সকলের সহযোগিতা, দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা

নিজস্ব প্রতিনিধি : আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সাতক্ষীরা জেলার নেতৃবৃন্দের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (১ নভেম্বর) বিকাল ৪টায় সাতক্ষীরা শহরের লেকভিউ সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয় এই পরিচিতি সভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব কাজী কামরুজ্জামান খোকন।

প্রধান অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামসুদ্দিন ভূঁঞা।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য এস. এম. নাসির উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক কফিল উদ্দিন মাহমুদ, সদস্য কৃষিবিদ শেখ আহসান হাবিব এবং খুলনা মহানগর ক্রীড়া সংসদের সদস্য সচিব মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রাজীবুল হাসান কোরাইশী।

সভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মীর তাজুল ইসলাম রিপন, যুবনেতা চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, তালা উপজেলার যুবদল নেতা ও ক্রীড়া সংগঠক মোস্তফা হাসান মন্টু প্রমুখ।

সভা শেষে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সাতক্ষীরা জেলা শাখায় কাজী কামরুজ্জামান খোকন আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন – সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আশরাফ হোসেন, যুগ্ম আহবায় মীর তাজুল ইসলাম রিপন, চেয়ারম্যান গোলাম ফারুক, ইমাদুল হক খান, কাজী হুমায়ুন কবির ডাবলু, সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম, সদস্য শেখ মোস্তফা হোসেন মন্টু, দারুজ্জামান রুবেল, লুৎফর রহমান সৈকত, শেখ আখেরুজ্জামান তাপস, আবুহেনা মোস্তফা কামাল, মনিরুল ইসলাম মুকুল, আনোয়ার জাহিদ দুলু, শেখ মোমিনুল ইমলাম কচি, শামীম কোরায়শী লাল্টু, তোফায়েল হক, মোস্তাফিজুর রহমান তুহিন, একরামুল ইসলাম লালু, সাইফুল ইসলাম বাবুু, রবিউল হাসলাম, এস এম আলাউদ্দিন, রুবিনা জামান খান শাওলি, মিজানুর রহমান, নেয়ামতুর রহমান স্বপন, শেখ রাজিবুল ইসলাম, শাহজাহান আলী শাহিন, ইকবাল হোসেন, ইলিয়াস হোসেন ইদ্রিস, মো: ওয়াইজ হুসাইন দিপু ও এটিএম সামসুল হুদা।

বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন দেশের ক্রীড়া আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর নামেই ২০১৬ গঠিত এই সংগঠন ক্রীড়া ও তরুণ সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও ক্রীড়া সংগঠক মীর রফিক এবং জাতীয় স্যুটিং ফেডারেশনের সদস্য সিরাজুল ইসলাম বাবু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সীমান্ত প্রেস কাবের সভাপতি ইমন – সম্পাদক লিংকন,

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্ত এলাকায় সীমান্ত প্রেস কাবের কমিটি গঠন করা হয়েছে। ০১ লা নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় সীমান্ত প্রেস কাবের অস্থায়ী কার্যালয় বন্ধন স্টুডিতে কমিটি গঠন উপলে আলোচনা সভা সিনিয়র সাংবাদিক , সীমান্ত প্রেস কাবের উপদেষ্টা মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রস্তাবনায় উপর বিস্তারিত আলোচনান্তে সীমান্ত প্রেস কাবের কমিটি গঠন করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় উপদেষ্টা মোঃ হুমায়ুন কবির , মোঃ রফিকুল ইসলাম , মোঃ আকতার হোসেনসহ সর্ব সন্মতিক্রমে সীমান্ত প্রেস কাবের কমিটিতে মোঃ নূরুন্নবী ইসলাম ইমন সভাপতি, জি,এম, মহাসীন হুদা সিনিয়র সহ-সভাপতি, মোঃ শাহিন আলম সহ-সভাপতি, জি,এম, আব্রাহাম লিংকন ,

সাধারণ সম্পাদক, মোঃ খালিদ সাইফুল্লাহ, যুগ্ম সম্পাদক সম্পাদক, জি,এম, শাহিদুজ্জামান লিয়ন , সাংগঠনিক সম্পাদক, মোঃ আবু সাঈদ খোকন, দপ্তর সম্পাদক, মোঃ ইদ্রিস আলী , কোষাধ্যক্ষ , মোঃ মমিনুর রহমান , প্রচার ও প্রকাশনা সম্পাদক , মোঃ ইউনুস আলী ,মোঃ নাহিদুল ইসলাম , মোঃ মোস্তফা আল মাদানী ও মোঃ আবু সাঈদ জীবনকে কার্য নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জেলা তাঁতীদলের সভাপতি রিপন – সম্পাদক সাহেব আলী

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জেলা তাঁতীদলের দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর শুক্রবার বিকেলে শহরের ইটাগাছাস্থ তিতু কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা জেলা তাঁতীদলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন,

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব হাজী মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে সন্ধ্যা ৬ টায় জাতীয়তাবাদী তাঁতীদলের জেলা কমিটি গঠন উপলক্ষে সভাপতি ,

সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয় করেন, সভাপতি পদে হাসান শাহরিয়ার রিপনের বিপরীতে অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত করা হয়। সাধারণ সম্পাদক পদে এসএম সাহেব আলী, জিয়াউর রহমান জিয়া, জাহাঙ্গীর আলম ও লালটু মনোনয়নপত্র ক্রয় করেন। ব্যালাটের মাধ্যমে এই নির্বাচনে ৫৮ জন ভোটারের মধ্যে ৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। উক্ত নির্বাচনে এস এম সাহেব আলী সর্বোচ্চ ২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাহমুদুল ইসলাম বুলবুল নির্বাচিত হয়েছে। জেলা তাঁতীদলের দ্বিবার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, পৌর বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বাবু ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে এক রাতে ৪ দোকানে দুঃসাহসীক চুরি

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে এক রাতে ৪ দোকানে দুঃসাহসীক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

সরেজমিন থেকে ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারের অশোক কর্মকারের লক্ষী জুয়েলার্স এর দোকানের দুই দরজা ভেঙে দোকানের ভিতর থেকে পাঁচ মন ওজনের লোহার সিন্দুকসহ ৫ লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এছাড়া কাদাকাটি ইউনিয়নের পূর্ব কাদাকাটি বাজারের সুকুমার মন্ডলের কীটনাশক, তুষার কান্তি সরকারের মোবাইল সার্ভিসিং এবং কোহিনুর সরদারের ঔষধ ও মুদির দোকান থেকে কয়েক সহস্রাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। দুঃসাহসীক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন বলেন, সরেজমিনে তদন্ত পূর্বক ভুক্তভোগীদেরকে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি বলে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদরে বাঁশদহা সমাজকল্যাণ পরিষদের অফিস উদ্বোধন

জুলফিকার আলী :

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের হাওয়ালখালীতে সমাজকল্যাণ পরিষদের অফিস শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় মাস্টার শাহিনুর রহমানের সভাপতিত্বে কাওনডাঙ্গা বাজারে অস্থায়ী কার্যালয়ে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহ-অধ্যাপক মিজানুর রহমান, গ্রাম্য ডাক্তার ইবাদ আলী, সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম, মাস্টার আবু সাঈদ, হাওয়ালখালির জামে মসজিদের ইমাম হাফেজ হযরত আলী, বিএনপি নেতা এইচ এম কামরুজ্জামান ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঁশদহা ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহিনুর রহমান, মাওলানা মমতাজ উদ্দিন, আনিসুর রহমান, আরশাদ আলী, সেলিম হাসেন, আব্দুল, মধু ও রাজসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উত্তর-পশ্চিম কাটিয়া জামে মসজিদের জমি সংক্রান্ত বিষয়ে মামলা : প্রতিবাদে মানববন্ধন

উত্তর-পশ্চিম কাটিয়া জামে মসজিদের জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মসজিদের মুসুল্লীদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, মসজিদ কমিটির উপদেষ্টা ডা: আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ নেছার উদ্দীন, সহ-সভাপতি এড. বসির উদ্দীন, সাধারণ সম্পাদক মো: রাশিদ হাসান চৌধুরী বাবুসহ অন্যরা।

বক্তারা বলেন অত্র এলাকার পর সম্পদ লোভী আব্দুল হালিম, সাঈদ চৌধুরী, লিয়াকত, আব্দুল হান্নান, মসজিদ কমিটির সাবেক সেক্রেটারি সিদ্দিক চৌধুরিসহ কয়েকজন ব্যক্তি অসৎ উদ্দেশ্যে বিজ্ঞ আদালতে মসজিদের জমিজমা সংক্রান্ত বিষয়ে মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ৫/২০২৫। মামলা খবর জানাজানি হওয়ার পর সকল মুসুল্লীদের মধ্যে দারুন ক্ষোভ বিরাজ করছে।

বক্তারা আরো বলেন, ১৯৬২ সালে বাদীদের পিতারা ৫ভাই মিলে ২০ শতক জমি মসজিদের নামের ওয়াক্ফ করে দেন। এছাড়া পরবর্তীতে ১৯৯৯ সালে তাদের মধ্যে থেকে (ছোট চাচা) সিরাজুল হক চৌধুরী মাদ্রাসার নামে ১৮.৭৫ শতক দান করেন। তারপর থেকে মসজিদের কমিটি সেটি দেখভাল করে আসছিল। ওই জমি থেকে আসা অর্থ মসজিদের কল্যানে ব্যায় হয়ে আসছিল।

বিগত ১৭ বছর ধরে উল্লেখিত ব্যক্তিরাই মসজিদ কমিটির দায়িত্ব পালন করে আসছিলেন। এবার তাদের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটি পূর্বের হিসাব চাইতে গেলে তাদের সাথে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে ধরেই তারা আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। বক্তারা অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest