সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি : বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশিং কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে আলোচনানভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা সমাজসেবা কর্মকর্তা সাঈদুর রহমান মৃধা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন্নাহার। বিশেষ অতিথি হিসেব বক্তব্য দেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যণার্জী, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর চৌধুরী, এ্যাকশান এইড বাংলাদেশের জ্যেষ্ঠ কোঅর্ডিনেটর এসএস নূরুন্নাহার বেগম প্রমুখ।

বক্তারা বলেন, ২০০১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত জেলায় ১৬৪ জন এসিডে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে নারী ১১৭ জন ও পুরুষ ৪৭জন। সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক এসিড সন্ত্রাস প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসিড সন্ত্রাস তাদের জীবনের গতি থামাতে পারেনি। নির্যাতনকে রুখে দিয়ে তারা আজ একত্রিত। তবে উপজেলা ও জেলা পর্যায়ে এসিডদগ্ধ রোগীদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেই। ক্ষেত্র বিশেশে অবহেলা ও ডাক্তারি সনদ পেতে হয়রানি হতে হয়। এসিড আক্রান্তরা অসুস্থ থাকায় নিজে বাদি হতে না পারায় অন্য কেউ বাদি হয়। পরবর্তীতে বাদি ও সাক্ষীরা আসামীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলায় অনেকেই ন্যয় বিচার থেকে বঞ্চিত হন। মামলার দীর্ঘসূত্রিতা ও আইনগত সহায়তার অপ্রতুলতার কারণে এসিড সারভাইভাররা বিচার বিড়ম্বনার শিকার হন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বেসরকারি সংস্থা স্বদেশ এর পরিচালক মাধব চন্দ্র দত্ত।# সাতক্ষীরা প্রতিনিধি। তাংÑ ২৯.১০.২৫ ছবি আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হিন্দু মহাজোট সাতক্ষীরা জেলার  আংশিক কমিটির অনুমোদন

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সাতক্ষীরা জেলা শাখার ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

গত ২৭ অক্টোবর ২৫ তারিখে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি এ্যাড দ্বীন বন্ধু রায় ও মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক স্বাক্ষরিত একপত্রে অমৃত কুমার সানা কে সভাপতি ও মিহির কান্তি সরকারকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিস্ট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির নেতৃবৃন্দ হলেন, প্রধান উপদেস্টা অ্যাড; অসিম কুমার মন্ডল, উপদেষ্টা যথাক্রমে অ্যাড: স্বপন কুমার মন্ডল, প্রাণনাথ মন্ডল, পবিত্র দেবনাথ,নির্বাহী সভাপতি সন্দীপ বর্মন, সহ-সভাপতি তাপস কুমার তরফদার, বিজয় কুমার গাইন, নীলাঞ্জন সানা, প্রধান সমন্বয়কারী দেবাশীষ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক দিপংকার বিশ^াস, সমীর পাল, সাংগঠনিক সম্পাদক সাধন কুমার মন্ডল,

যুব বিষয়ক সম্পাদক কৃষ্ণপদ মাঝি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুশান্ত মন্ডল, কোষাধ্যক্ষ শুভাশীষ মন্ডল, দপ্তর সম্পাদক প্রসেনজিত মন্ডল, প্রচার সম্পাদক গৌর চক্রবর্তী, কার্যনির্বাহী সদস্যযথাক্রমে ধীমান সরকার, স্বপন সানা, ভবরঞ্জন সরকার, সুমন্ত মন্ডল, ভৈরব চন্দ্র মন্ডল, মৃণাল রায়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের গ্রাহক সভা

নিজস্ব প্রতিনিধি  : তারুণ্যের উৎসব উপলক্ষে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ এই প্রতিপাদ্য দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদ্যোগে গ্রাহক সেবা পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় গ্রাহক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে সাতক্ষীরার তালা শাখা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ মজিবুর রহমান।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক তালা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ চুন্নু মিয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হালিমা খাতুন, খুলনা আঞ্চলিক কার্যালয়ের অফিসার আলমগীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন তালা শাখার অফিসার জাহেদুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, শাহিনুর রহমান সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন তালার শাখার অফিসার নাজমুল হক।

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে ব্যাংকের সেবার মানোন্নয়ন, গ্রাহক সন্তুষ্টি ও ব্যাংকের নতুন পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সভা শেষে গ্রাহকদের মতামত গ্রহণ ও বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করা হয়, যা ব্যাংকের ভবিষ্যৎ সেবার মান উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনায় ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা 
প্রেস বিজ্ঞপ্তি “ খুলনার এনএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থা রূপান্তর-এর বাস্তবায়নে  ২৭ ও ২৮ অক্টোবর আয়োজিত এ প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের নারী ও পুরুষ নির্বাচিত মোট ৩২ জন জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল,ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের পরিকল্পনা প্রণয়ন, বাজেট প্রস্তুতি এবং রূপকল্প নির্ধারণে সক্ষমতা বৃদ্ধি করা, যাতে স্থানীয় পর্যায়ের উন্নয়ন কার্যক্রম আরও ফলপ্রসূ ও জনবান্ধব হয়। কর্মশালায় কার্যকর উন্নয়ন পরিকল্পনা, সম্পদ ব্যবস্থাপনা, অংশগ্রহণমূলক বাজেট প্রক্রিয়াসহ স্থানীয় সরকারের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যাডভাইজর জনাব সফিকুল ইসলাম, পলিসি অ্যান্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ এবং স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট জনাব সাঈদ মাহাদি। তারা স্থানীয় সরকার কাঠামোর গুরুত্ব, আইন-বিধি, পরিস্থিতি বিশ্লেষণভিত্তিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কৌশল বিষয়ে বিশদভাবে আলোচনা করেন।
কর্মশালাটি পরিচালনা ও সমন্বয় করেন রূপান্তরের ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর মোছাঃ জোহুরা খাতুন মীরা। প্রশিক্ষণ চলাকালীন দলীয় আলোচনা, উপস্থাপনা, প্রশ্নোত্তর ও হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীদের শেখার একটি ইন্টার‌্যাকটিভ পরিবেশ তৈরি হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি  
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের গৌরব, ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা যুব দলের আহবায়ক এইচ আর মুকুল এর সভাপতিত্বে এবং সাবেক জেলা যুব দলের সাংহঠনিক সম্পাদক মো. শফিকুল আলম বাবুর সঞ্চালনায় বর্ণাঢ্য র্যালি, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ মাছুম বিল্লাহ শাহীন, শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামু, জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, দেবহাটা উপজেলা যুব দলের আহবায়ক কামরুজ্জামান, পৌর যুব দলের আহবায়ক আলী শাহীন, সদর থানা যুব দলের আহবায়ক নজরুল ইসলাম, পৌর যুব দলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, সদর থানা যুব দলের যুগ্ম আহবায়ক সুমন রহমান, সাবেক জেলা যুব দলের আইন বিষয়ক সম্পাদক এড. শেখ শাহরিয়ার হাসিব, দেবহাটা উপজেলা যুব দলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, কালিগঞ্জ উপজেলা যুব দলের সদস্য সচিব আব্দুল আজিজ,
১নং যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, রবিউল্লাহ বাহার, শ্যামনগর উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, যুব নেতা সোহাগ, দেবাশীষ চৌধুরী, তরিকুল ইলমাম কল্লোল, কাজী রাছিউল করিম রোমান, সানু, আশরাফ প্রমুখ। র্যালি ও আলোচনা সবার শেষে শহরের নিউমার্কেটের সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাদক বিক্রিকালে গ্রেফতার ওয়ারেন্টভুক্ত আসামি আল আমিন

আমিনুর রহমান : সাতক্ষীরায় চিহ্নিত এক চাঁদাবাজ ও মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে দেবহাটা উপজেলার পুষ্পকাটি ইটভাটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটক আল আমিন সরদার (৩২) জেলার পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের তুব্বাত সরদারের ছেলে।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ছাগল চুরি, মাদক ব্যবসা ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িত থাকার অভিযোগে আল আমিন দীর্ঘদিন আগে নিজ গ্রাম থেকে বিতাড়িত হন। এরপর শ্বশুরবাড়ি দেবহাটার পুষ্পকাটি এলাকায় আত্নগোপনে ছিলেন।

দেবহাটার পুষ্পকাটি এলাকার স্থানীয়দের অভিযোগ, আলামিন সরদার এখানে ইয়াবা সেবন ও বিক্রির পাশাপাশি ভারতীয় নেশাজাতীয় ওষুধ ট্যাপেনটাডল ট্যাবলেট বিক্রির ব্যবসা চালিয়ে আসছিলেন।

স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, এলাকায় বারবার নিষেধ করা হলেও আল আমিন মাদক ব্যবসা বন্ধ করেনি। পুলিশের সোর্স হিসেবে সোমবার বিকেলে মাদক বিক্রির সময় তাকে হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসী। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে র‌্যাবের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার বলেন, আল আমিন সরদারের বিরুদ্ধে দুটি ওয়ারেন্ট ছিল বলে তথ্য ছিল। তবে কাগজপত্র যাচাই করে দেখা যায় তিনি জামিনে ছিলেন। তাকে স্থানীয়রা ইয়াবাসহ পুলিশের হাতে তুলে দেন। বিষয়টি থানা পুলিশ আইনী ব্যবস্থা নিবেন।

তবে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, আল আমিন শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিল। স্থানীয়রা তাকে মারধর করে। পুলিশ গিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। মাদকসহ আটক করার তথ্য সঠিক নয়। ঘটনাস্থলে কোনো র‌্যাব সদস্যও ছিল না।

এদিকে আল আমিন নিজেকে বিভিন্ন নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে জেলাজুড়ে চাঁদাবাজি করে আসছিল বলে অভিযোগ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের। চাঁদাবাজি, মাদকসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

পাটকেলঘাটা থানার ওসি শাহিনুর রহমান বলেন, পাটকেলঘাটা থানার জিআর ১২৪/২৪ মামলায় আল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মুকিত খান জানান, সে গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী। তাকে আদালতে পাঠাবো হবে। বর্তমানে পুলিশ হেফাজতে সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আশাশুনি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশাশুনিতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকালে উপজেলা যুব দল এ কর্মসূচি পালন করে।

শুরুতে জনতা ব্যাংক চত্বর খেকে র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জনতা ব্যাংক মোড়ে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব দলের সিনিঃ সহ সভাপতি হাফিজুল ইসলাম হাফিজের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সরদার রুহুল আমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ।

বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম আহবায়ক সাদিক আনোয়ার ছট্টু, আঃ রহিম ছোট, শফিউল আলম সুজন, ইয়াছিনুর রহমান, সেকেন্দার আলী বাদশা, স ম আক্তারুজ্জামান, শ্রমিক দলের সভাপতি নূর ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক রুহুল আমিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক হোসেনুজ্জামান হোসেন, কৃষকদলের আহবায়ক লিয়াকত আলী, সদস্য সচিব আঃ কাদের, ছাত্র দলের সিনিঃ যুগ্ম আহবায়ক স ম আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন, বিভিন্ন ইউনিয়ন যুব দলের আহবায়ক ও সদস্য সচিব মনিরুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান, শরিফুজ্জামান শরিফ, এ এম হাসান মোল্যা, সুজন, মাছুম, সাইদুর রহমান সাইদ, হাবিবুর রহমান বাবু, রাব্বি, হাফিজুল ইসলাম, মন্টু, কেরামত আলী, শফিকুর রহমান, শহিদুল ইসলাম, হাবিব, রাজু, মোক্তাজুল, শিমুল, করিম সানা, সবুজ আহমেদ, ফারুক হোসেন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট নির্বাহী কমিটির নির্বাচন: ৭টি পদের বিপরীতে ২৬ টি মনোনয়নপত্র বিক্রি

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫-২০২৭ এর তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৫-২০২৭ এর নির্বাচন কমিশনার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

আগামী ১০ নভেম্বর ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে। ২৭ অক্টোবর মনোনয়নপত্র বিক্রয়, ৩০ অক্টোবর মনোনয়নপত্র দাখিল, আগামী ৩অক্টোবর মনোনয়নপত্র বাছাই, ৪ নভেম্বর মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি গ্রহণ, আগামী ৫ নভেম্বর মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তির নিষ্পত্তি এবং একই দিনে প্রার্থীগণের প্রাথমিক তালিকা প্রকাশ, ৬ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং একই দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। আগামী ১০নভেম্বর সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১১ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪:০০ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৬ নির্বাচনী ৭টি পদে নির্বাচন করবেন প্রার্থীরা। ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি পদে ও কার্যনির্বাহী সদস্য পদে পাঁচজন। মোট ভোটার ১৭৫১ জন, নারী ভোটার ১৩২ জন ও পুরুষ ১৬১৯ জন। মনোনয়নপত্র গ্রহণের দিনে ভাইস চেয়ারম্যান পদে ৬জন, সেক্রেটারি পদে ৪ জন ও সাধারণ সদস্য পদে ১৬ জনসহ মোট ২৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় বিকালে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম মনিটরিং করেন প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন ও নির্বাচন কমিশনার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলাসহ সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest