সর্বশেষ সংবাদ-
আশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে চায় আশাশুনির মাছ ব্যবসায়ী জুলফিকরদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু খালে অবমুক্তপ্রেস ব্রিফিংয়ের আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসকের অসৌজন্যমুলক আচরণ:প্রতিবাদে প্রেস ব্রিফিং বর্জনআট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি রায়হান: সম্পাদক অর্ঘ্যWarum das Cleobetra Casino bei erfahrenen Spielern so beliebt istআশাশুনি উপজেলায় জলাবদ্ধতা সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ  

ইরাকে ১৩ আইএস সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর

বিদেশের খবর: ইরাকে তাড়াহুড়ো করে ১৩ জন ইসলামিক স্টেট (আইএস) সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সম্প্রতি বাগদাদের উত্তরে আইএস অপহৃত আটজনের মৃতদেহ পাওয়ার পর বন্দি আইএস সদস্যদের দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল–আবাদির নির্দেশেই এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মূলত আইএসের হাতে বন্দী আট জনের খুনের বদলা নিতে বৃহস্পতিবার রাতে আইএস বন্দীদের মৃত্যুদণ্ডের নির্দেশ দেন।

গত বুধবার বাগদাদের উত্তরে জাতীয় সড়কের ধারে আইএস–এর হাতে অপহৃত আট জনের দেহ পড়ে থাকতে দেখা যায়। ওই ঘটনায় দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েন প্রধানমন্ত্রী আবাদি।

শুক্রবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা জানায় প্রধানমন্ত্রী আবাদির দপ্তর। ওই বন্দীদের সব রকম ক্ষমা প্রার্থনার আবেদনই খারিজ হয়ে গিয়েছিল। তারপরই বৃহস্পতিবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কীভাবে কার্যকর হয়েছে সেসম্পর্কে ইরাক সরকার কিছু না জানালেও সাধারণত, ইরাকে বন্দীদের ফাঁসি দিয়েই মৃত্যুদণ্ড কার্যকর হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে প্রকল্পের অগ্রগতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নলতা প্রতিবেদক: কৃষি প্রাণবৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদ নির্ভর জনগোষ্ঠির আর্থ-সমাজিক সক্ষমতা শক্তিশালীকরণ এবং ক্ষমতায়নে সুশীলন ও প্রাকটিক্যাল এ্যাকশান বাংলাদেশ উপকৃলীয় খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার ৬টি উপজেলার ১৮ ইউনিয়নে এ্যাগ্রিকালচার এন্ড ওয়াটার রেজিনেন্স ইন কোষ্টাল এরিয়া অব বাংলাদেশ প্রকল্প বাস্তবায়ন করে আসছে। প্রকল্পের আওতায় উপকার ভোগীদের মধ্যে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি সহায়তা ও প্রশিক্ষন প্রদান করা হয়েছে। উক্ত প্রকল্পের অগ্রগতি সহভাগিদের জন্য ৩০ জুন শনিবার সকাল ১০ টা উপজেলা অফিসার্স ক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট‘র সভাপতিত্বে ও সুশীলনের সিনিয়র প্রোগ্রাম অফিসার জিএম মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি অফিসার শ্যামল কান্তি মন্ডল, সুফল ভোগীদের মধ্যে বক্তব্য রাখেণ মৌতলা ইউনিয়নের অসিমা রাণী, নলতা ইউনিয়নের ফতেমা খাতুন, তারালী ইউনিনের মনিষা রাণী, ও সুশীলা রাণী, তারা কেঁচো সার ও কম্পোজ সার মাছের ভেড়ীর উপরে সজবী চাষ, মৎস্য ঘেরে বাগদা চিংড়ী ও কাঁকড়া চাষের প্রশিক্ষন নিয়ে এখন স্বাবলম্বী, সভায় সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও প্রকল্পের সুফল ভোগীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতা শরীফে ৩দিন ব্যাপী হজ্জ প্রশিক্ষণ কর্মশালা শুরু

নলতা প্রতিবেদক: অন্যান্য বছরের ন্যায় এবছরও সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা কেন্দ্রীয় আহ্্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় মিশন অফিসের সভা কক্ষে ৩০ জুন, শনিবার সকাল ৮টা থেকে ১টা পর্যন্ত এভাবে ৩দিন ব্যাপী আসন্ন পবিত্র হজ্জ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। উক্ত ফ্রি প্রশিক্ষণ কর্মশালা চলবে আগামী ২ জুলাই পর্যন্ত। “¯্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” পীর কেবলার এ মহান ব্রতকে সামনে রেখে নলতা পাক রওজা শরীফে শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দীন আহমদ’র বিশেষ তত্ত্বাবধানে অনুষ্ঠিত হজ্জ প্রশিক্ষণ ক্যাম্পের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আলহাজ্জ কাজী জিলানী। উদ্বোধনী দিনে নলতা কেন্দ্রীয় আহ্্ছানিয়া মিশনের যুগ্ম সম্পাদক আলহাজ্জ মো. সাইদুর রহমান শিক্ষকের সভাপতিত্বে মিশন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মো. ইউনুস, অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম, মো. আবুল ফজল, মো. এনামুল হক খোকন, মো. মুজিবর রহমান, মো. মহসিন আলী হালদার ও মো. খায়রুল হাসান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. হাবিবুর রহমান। পবিত্র হজ্জ প্রশিক্ষণ কর্মশালার ১ম দিনে স্থানীয় সহ বিভিন্ন এলাকা হতে আগত হজ্জ গমনেচ্ছু ৫৩ জন পুরুষ-মহিলা অংশগ্রহণ করেন। এসংখ্যা আগামী ২ দিনে আরও বৃদ্ধি পেতে পারে বলে মিশন সূত্রে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে কালিগঞ্জের ২৬ প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২৬ সদস্যের প্রধান শিক্ষকদের একটি প্রতিনিধি দল।
প্রধান শিক্ষকদের লিডারশিপ ট্রেনিং এর অংশ হিসেবে সাতক্ষীরা জেলার অগ্রগামী বিদ্যালয় ক্যাটাগরিতে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হয় বলে জানা গেছে।
শনিবার বেলা ১১ টার দিকে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন কালিগঞ্জ উপজেলার ২৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, ১জন ইউআরসি ইন্সট্রাক্টর ও ১জন সহকারী শিক্ষা অফিসার। বিদ্যালয় পরিদর্শনকালে প্রতিনিধি দল বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। পর্যবেক্ষণ করেন পাঠদান কার্যক্রম। তাঁরা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের ইউনিফর্মসহ অন্যান্য শিক্ষা উপকরণ ও ব্যবস্থাপনা দেখে মুগ্ধ হন। প্রতিনিধিদলের আগমন ও পরিদর্শন উপলক্ষে বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেনের সভাপতিত্বে আলোচনা করেন কালিগঞ্জ ইউআরসি ইন্সট্রাক্টর মাহবুবুর রহমান, কালিগঞ্জ সহকারী শিক্ষা অফিসার ফারুক হোসেন, কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানসহ কোমলমতি শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরে। যেমন: সংবাদ পত্র প্রতিদিন, নিজেকে দেখা, স্লিপার, মেরিগো রাউন্ড, শহিদ মিনার, সিসি ক্যামেরা, সততা স্টোর, মহানুভবতার দেয়াল, ক্ষুদে ডাক্তার, স্টুুডেন্টস কাউন্সিল, প্রতীক্ষালয়, তামান্না ফিডার রোড প্রভৃতি।
অনুষ্ঠানে একটি মেয়ের জীবন কাহিনি নিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী রাইসা মাহজাবিনের মনোজ্ঞ কবিতা আবৃতি সকলকে আপ্লুত করে তোলে। একই অনুষ্ঠানে সঙ্গীত ও কাব দলের ডিসপ্লে পরিবেশন করা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুপ কুমার ঘোষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সংস্কারের অভাব আর মৎস্য ঘেরের ভেড়িতে বেহাল ঝাউডাঙ্গা-গোবিন্দকাটি রাস্তা

জি. এম আবুল হোসাইন : সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার থেকে গোবিন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় আড়াই কি.মি.রাস্তা লোক ও যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন অসংখ্য যাত্রী অবর্ণনীয় দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। শুধু সাধারন মানুষই নন, এলাকার স্কুল কলেজ পড়ুয়া কোমলমতি ছাত্র- ছাত্রী, শিশু
ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের রয়েছে এই রাস্তার সাথে প্রত্যক্ষ যোগাযোগ । সিমান্তবর্তী একমাত্র যোগাযোগের রাস্তা হওয়ায় কামারবায়সা, আইচপাড়া, বেলেডাঙ্গা, হঠাৎগঞ্জ, কাকডাঙ্গা, ভাদিয়ালি, রুদ্রপুর, গাড়াখালি, সহ আরো ১০ – ১২টি গ্রামের হাজার হাজার মানুষের প্রতিদিন এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। সংস্কারের অভাবে রাস্তাটিতে যন্ত্রচালিত যানবাহন চলাচল ঝুঁকির মধ্যে পড়েছে। সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের মো. শরিফুল ইসলাম জানান, গত কয়েক দিন আগে গোবিন্দকাটি রোডে পল্লী বিদ্যুত অফিসের সামনে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় বিভিন্ন যানবাহন আটকে পড়ছে এবং চলাচলে বাধাগ্রস্ত হয়ে পড়ছে। এছাড়া বর্ষার সময় বৃষ্টির পানিতে রাস্তার দুপাশে ছোট- বড় গর্ত সহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তার কিছু কিছু জায়গা ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার দু’পাশে ঘের-ভেড়ির কারণে পানি নিষ্কাশনের বিকল্প কোন ব্যবস্থা নেই। যার কারণে রাস্তা যাতায়াতের অনুপযোগী হওয়ায় ভ্যান, নছিমন, সাইকেল, মোটরসাইকেল সহ অন্নান্য যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে। স্থাণীয় কৃষকেরা বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। সেই সাথে দূরবর্তী এলাকার মানুষ উৎপাদিত পন্য পরিবহনের কারনে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া প্রতিদিন ঝাউডাঙ্গা বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বেচার জন্য এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। যার ফলে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে এলাকার পথচারীরা। গোবিন্দকাটি গ্রামের ঝাউডাঙ্গা কলেজের ছাত্রী মোছা. খাদিজা আক্তার বন্যা বলেন, এরাস্তা দিয়ে যাতায়াত খুবই ঝুঁকিপূর্ণ। স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই দেখি দূর্ঘটনা ঘটে। রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য আমরা একাধিকবার চেয়ারম্যান মহোদয়ের সাথে আলোচনা করেছি। তিনি আমাদের বার বার আশ্বস্ত করলেও আজো রাস্তাটি সংস্কার হয়নি। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ বলেন, শিশু সহ জনসাধারণ এরাস্তা দিয়ে চলাচলের সময় যেন দূর্ঘটনায় না পড়ে সেজন্য এলাকাবাসীর চাহিদার প্রেক্ষিতে রাস্তাটি দ্রুত সংস্কার প্রয়োজন। গোবিন্দকাটি গ্রামের ইউপি সদস্য ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মো. আব্দুল মালেক বলেন, রাস্তাটি সংস্কারের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, সরকারি তহবিল থেকে বরাদ্দ হয় তার চেয়ে অনেক কম। এছাড়া রাস্তা নির্মাণের সময় গুণগত মানে ত্রুটি থাকার কারনে তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। তার উপর ঘের ভেড়ির কারণে রাস্তা ভেঙে যাচ্ছে। এর জন্য দায়ী অপরিকল্পিতভাবে তৈরি মৎস্য ঘের। স্থানীয় মৎস্য ঘের ব্যবসায়ীরা তাদের সুবিধার্থে মেইন রোড দখল করে ভেড়ি বাঁধ দিচ্ছে। ফলে পানি নিষ্কাশনের সুযোগ থাকছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক ঝাউডাঙ্গা কলেজর এক প্রভাষক জানান, ইচ্ছামত নিয়ম বর্হিভূত ও অপরিকল্পিতভাবে মৎস্য ঘের তৈরি করা হয়েছে। ঘের মালিকেরা উদ্দেশ্য প্রণোদিত হয়ে রাস্তা দখল করে এমনটি করেছে। বর্ষা মৌসুমে রাস্তাটির উপর প্রায় হাঁটু পানি জমে। এতে করে বর্ষা মৌসুমে আমাদের চলাচলে চরম দূর্ভোগের শিকার হতে হয়। এসব বিষয়ে প্রতিবাদ করতে গেলে ওই স্থানীয় ঘের মালিকরা আমাদেরকে নাশকতাসহ বিভিন্ন হামলা মামলার ভয় দেখিয়ে দমিয়ে রাখে।

ঝাউডাঙ্গা ইউপির প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মাস্টার তারকনাথ পাল বলেন, রাস্তাটি সংস্কারের জন্য ইতিমধ্যে টেন্ডারও সম্পন্ন হয়েছে। কিন্তু দুঃখের বিষয় অপরিকল্পিতভাবে তৈরি স্থানীয় মৎস্য ঘেরের কারণে রাস্তার কাজ বাস্তবায়ন হচ্ছে না। রাস্তার দু’পাশে তৈরি ঘের-ভেড়িতে বাড়তি পাইলিং দেওয়ারও আলাদা বাজেট না থাকায় ঠিকাদার কাজ করতে বিলম্ব করছে। ব্যাপারে এলজিইডি’র বিভিন্ন কর্মকর্তার সাথে আলোচনা হয়েছে। এমনকি সদর এমপি’র সাথেও রাস্তাটি দ্রুত সংস্কার সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি দ্রুতই ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন।

এবিষয়ে ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস বলেন, ঝাউডাঙ্গা- গোবিন্দকাটি রাস্তায় সাধারণ মানুষের যাতায়াতে যে সমস্যা হচ্ছে তার মুলে রয়েছে অযাচিত ঘের-ভেড়ি। সরকারি রাস্তার উপর ব্যক্তিগত ঘের-ভেড়ি তৈরি নিঃসন্দেহে ন্যাক্কারজনক কাজ। প্রশাসনের এবিষয়ে জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
এবিষয়ে এলাকাবাসী অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃকপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় একটি বাল্যবিবাহ রোধ করলো পুলিশ

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় একটি বাল্যবিবাহ রোধ করলো থানা পুলিশ। শনিবার (৩০জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার চন্দনপুরে বিবাহ আয়োজনকালে পুলিশ উপস্থিত হয়ে বাল্যবিবাহটি বন্ধ করে দেয়।
থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান- উপজেলার চন্দনপুরে একটি বাল্যবিবাহ হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে ওসি বিপ্লব দেবনাথের নির্দেশক্রমে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গ্রামের জনৈক ইকবালের বাড়িতে উপস্থিত হন। সেখানে গিয়ে দেখেন তার ১০ম শ্রেণি পড়ুয়া মেয়েকে বিয়ের আয়োজন চলছে।
এসময় স্থানীয় চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, চন্দনপুর ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস সালামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মেয়েটির অভিভাবকদের কাছ থেকে মুসলেকা নিয়ে বাল্যবিবাহটি বন্ধ করে দেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রাম্প-বিরোধী স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র

বিদেশের খবর: কেড়ে নেয়া শিশুদের মা-বাবার কাছে অবিলম্বে ফেরত এবং অভিবাসন-বিরোধী সকল কর্মকাণ্ড স্থগিতের দাবিতে আমেরিকা যুক্তরাষ্ট্রে একযোগে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার আমেরিকার রাজপথ ট্রাম্প-বিরোধী স্লোগানে মুখরিত ছিল। এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীর সিংহভাগই ছিলেন শ্বেতাঙ্গ নারী-পুরুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থী। ডেমক্র্যাটিক পার্টির সিনেটর, কংগ্রেসম্যানসহ স্থানীয় পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিরাও ছিলেন এ বিক্ষোভে।

অভিবাসীদের অধিকার ও মর্যাদার প্রশ্নে সাম্প্রতিক সময়ে অনেক কর্মসূচি অনুষ্ঠিত হলেও শনিবারের কর্মসূচির মেজাজ ছিল একেবারেই ভিন্ন। সকলেই দাবি তুলেছেন ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) বিলুপ্তির জন্যে। আইসের আচরণে যুক্তরাষ্ট্রের সংবিধান বিপন্ন হতে চলেছে বলেও বিক্ষোভ থেকে অভিযোগ করা হয়েছে।
কর্মসূচি চলাকালে হোয়াইট হাউজ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় উল্লেখ করেছেন যে, ডেমক্র্যাটদের কারণে যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপদ করা সম্ভব হচ্ছে না, একই কারণে অপরাধী বিদেশীদের গ্রেফতার ও বহিষ্কারের প্রক্রিয়াও ফলপ্রসূ হচ্ছে না। তবে আইস এখন যা করছে তা অভিনন্দনযোগ্য।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের কর্মসূচিতে ছিলেন কংগ্রেসওম্যান গ্রেস মেং এবং নির্বাচিত কংগ্রেসওম্যান করটেজ। তারা ক্ষোভের সাথে ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন বিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করেন। বিশেষ করে মেক্সিকো সীমান্ত পাড়ি দেয়ার সময় গ্রেফতারকৃতদের কাছে থেকে শিশুদের কেড়ে নেয়ার ঘটনাকে অমানবিক এবং যুক্তরাষ্ট্রের নীতি-নৈতিকতার সাথে মানায় না বলে উল্লেখ করেন।

ওয়াশিংটন ডিসি, বস্টন, ফিলাডেলফিয়া, ডালাস, লস এঞ্জেলেস, মায়ামী, আটলান্টা, ডেট্রয়েট, শিকাগো, ফিনিক্স, আটলান্টিক সিটিসহ বিভিন্ন সিটির কর্মসূচি থেকে কংগ্রেসম্যানদের প্রতি উদাত্ত আহবান জানানো হয় ইমিগ্রেশনের জটিলতা অবসানে যথাযথ বিল পাশের জন্যে। অন্যথায় নভেম্বরের নির্বাচনে ব্যালট বিপ্লব ঘটানো হবে বলেও হুমকি দেয়া হয়।

প্রসঙ্গত, গত ৭ সপ্তাহে ২৬০০ শিশুকে কেড়ে নেয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন। এছাড়াও আরও প্রায় ২০ হাজার শিশু ডিটেনশন সেন্টারে অবর্ণনীয় দুর্দশায় রয়েছে। তাদের অভিভাবকেরা আশ্রয় না পাওয়ায় এমন করুণ পরিস্থিতির অবতারণা হয়েছে। যদিও প্রচলিত আইন অনুযায়ী ৪৫ দিনের মধ্যে আশ্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত না হলে সংশ্লিষ্টদের প্যারলে মুক্তি দেয়ার কথা। ট্রাম্প প্রশাসনের বিশেষ নির্দেশে সে সব রীতি এখন প্রায় অকার্যকর।

এরইমধ্যে গত বুধবার একজন ফেডারেল বিচারক রুল জারি করে পরিবার-বিচ্ছিন্ন করণের আচরণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। এতে বলা হয়, ৩০ দিনের মধ্যে শিশুদেরকে মা-বাবার কাছে ফেরত দিতে হবে।

এর আগে ২০ জুন প্রেসিডেন্ট ট্রাম্প এ ধরনের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করলেও ৩০ জুন পর্যন্ত তার কোন প্রতিফলন ঘটেনি বলে এসব বিক্ষোভ থেকে উল্লেখ করা হয়। ওয়াল স্ট্রিট জার্নালও সরেজমিনে অনুসন্ধান করে একই সত্যতা জানতে পেরেছে। জানা গেছে, ট্রাম্পের ওই আদেশের পর মাত্র ৬ শিশুকে অভিভাবকের কাছে ফেরত দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে একই পরিবারের ১১ জনের লাশ উদ্ধার

বিদেশের খবর: ভারতে একটি বাড়ি থেকে একই পরিবারের ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। রাজধানী দিল্লিতে এ ঘটনা ঘটেছে।

উত্তর দিল্লির বুরারি এলাকার একটি বাড়ি থেকে আজ রবিবার সকালে লাশগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এদের মধ্যে ৭ নারী ও ৪ জন পুরুষ রয়েছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তারা আত্মহত্যা করেছে।

জানা গেছে, পরিবারটির লোকেরা ফার্নিচারের ব্যবসা করে।

এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest