সর্বশেষ সংবাদ-
আশাশুনির কুল্যায় মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে চায় আশাশুনির মাছ ব্যবসায়ী জুলফিকরদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু খালে অবমুক্তপ্রেস ব্রিফিংয়ের আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসকের অসৌজন্যমুলক আচরণ:প্রতিবাদে প্রেস ব্রিফিং বর্জনআট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি রায়হান: সম্পাদক অর্ঘ্যWarum das Cleobetra Casino bei erfahrenen Spielern so beliebt istআশাশুনি উপজেলায় জলাবদ্ধতা সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ  

বিশ্বকাপের ট্র্যাজিক হিরো

খেলার খবর: উত্তাপ আর উন্মাদনা ছড়িয়ে রাশিয়ার কাজান অ্যারেনা স্টেডিয়ামে গতকাল রাতে বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও আর্জেন্টিনা। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপের এবারের আসর থেকে বিদায় নেয় লিওনেল মেসির দল। তাতেই স্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম। গ্যালারির সমর্থকরা ভেঙে পড়েন কান্নায়। হতাশ নীল-সাদা জার্সিধারীরা মাঠে মতো ঘুরে বেড়াচ্ছে অশ্রুসিক্ত চোখ নিয়ে।

এরই মাঝে একা ঘাসে হাঁটু গেড়ে বসে পড়েন ফুটবলে জাদুকর মেসি। গ্রেটেস্ট অফ অল টাইমের মাথা তখন ঘাসে ঠেকেছে। এবারও হল না! ৪টি বিশ্বকাপ চলে গেল। অধরাই রয়ে গেল বিশ্বকাপের ট্রফিটি। বিশ্বকাপে দলকে একার কাঁধে তুলে নিতে ব্যর্থ হলেন আর্জেন্টাইন অধিনায়ক। ফ্রান্সের কাছে হার যেন তাঁর অবসর ঘোষণার অলিখিত বার্তা দিয়ে গেল। বিশ্বকাপ আর হাতে উঠবে না মেসির!

কিন্তু ম্যাচ জিততে এদিন মরিয়া ছিল আর্জেন্টিনা। মরিয়া ছিলেন মেসিও। তারপরেও বিদায়। রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানির বিদায়ের পর আরও একটা নক্ষত্রপতন। তবে এ ব্যাপারে মেসির আবেগটা একটু বেশিই।

নাইজেরিয়া ম্যাচের আগে একজন আর্জেন্টাইন সাংবাদিক তাঁর মা’র পাঠানো রিবন তুলে দিয়েছিলেন মেসির হাতে। সঙ্গে সঙ্গে তা নিয়ে ডান পায়ে বেঁধে ফেলেছিলেন মেসি। পরের দিন নাইজেরিয়া বধের পর যখন মিক্সড জোনে সাংবাদিকটির সঙ্গে দেখা, ডান পায়ের মোজা নামিয়ে রিবনটা দেখিয়েছিলেন। এদিন তো ফ্রান্সের বিরুদ্ধে খেলার আগে নাকি সেলুনে ছুটেছিলেন। সবার আগে বদলে ফেলেন হেয়ারস্টাইল। যদি ভাল কিছু হয়। কিন্তু তা আর হল না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক চলছে

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস ও বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের বৈঠক চলছে।

রবিবার (১ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে এ বৈঠক শুরু হয় বলে জানা যায়।

এর আগে ৪৮ ঘণ্টার সফরে শনিবার (৩০ জুন) দিবাগত রাতে ঢাকায় এসে পৌঁছান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এসময় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

এর আগে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম জং কিম। শনিবার সন্ধ্যার কিছু আগে গুতেরেসের সফরসঙ্গী হিসেবে ঢাকায় পৌঁছান তিনি।

রোহিঙ্গাদের দুর্দশা দেখতে বাংলাদেশ সফরে এসেছেন এই দুই অতিথি। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি তাদের দেওয়া মধ্যবর্তী মেয়াদের সহায়তা নিয়েও সরকারের সঙ্গে সংলাপ করতে আগ্রহী তারা। অন্যদিকে, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে কার্যকরী উপায় খুঁজে বের করার জন্য তাদেরকে তাগিদ দেবে বাংলাদেশ সরকার।

এছাড়া সোমবার (২ জুলাই) সকালে তারা কক্সবাজারে কুতুপালং ক্যাম্প পরিদর্শন করে বিকালে ঢাকায় ফিরবেন।

এর আগে ২০০৮ সালে জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান হিসেবে কক্সবাজার সফর করেছিলেন গুতেরেস। রোহিঙ্গা সমস্যার বিষয়ে আগে থেকেই অবহিত তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘টিনএজ তারকা’ তালিকায় এমবাপ্পে, পেলের অভিনন্দন

খেলার খবর: বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে রাশিয়ার কাজান অ্যারেনা স্টেডিয়ামে গতকাল রাতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। উত্তাপ আর উন্মাদনার এই ম্যাচে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপের চলতি আসর থেকে ছিটকে পড়েছে অন্যতম ভোরিট আর্জেন্টিনা। এর ফ্রান্সের দুর্দান্ত এই জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে, দু’টি গোল করেন তিনি। তারই জের ধরে ব্রাজিল কিংবদন্তি পেলে ফরাসি এই ফরোয়ার্ডকে অভিনন্দন জানিয়েছেন।

সুইডেনের বিপক্ষে ১৯৫৮ সালে বিশ্বকাপের ফাইনালে চমকপ্রদ দুই গোল করে ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়নের অর্জন এনে দিয়ে ‘টিনএজ তারকা’য় নাম লেখিয়েছিলেন পেলে। যে সিরিয়ালে ৬০ বছর পর শনিবার নকআউট পর্বে একাধিক গোল করে ৬ষ্ট ‘টিনএজ তারকা’ হিসেবে নাম লেখান এমবাপ্পে। আর ফরাসি এই ফরোয়ার্ডের এমন অর্জনে তাকে অভিনন্দন জানাতে ভুলেননি পেলে।

টুইট করে তিনি বলেন, ‘অভিনন্দন কিলিয়ান এমবাপ্পে! বিশ্বকাপের এক ম্যাচে এ বয়সে দুইটি গোল, সত্যিই তোমার প্রতিভার জবাব। পরবর্তী ম্যাচগুলোর জন্য তোমার সৌভাগ্য কামনা করছি। তবে ব্রাজিল ছাড়া।’

এদিকে, ফরোয়ার্ড এমবাপ্পে বলছেন, ব্রাজিল কিংবদন্তি পেলের সঙ্গে আমাকে তুলনা করা ‘চাটুকার’র মতো হয়ে যাবে।

উল্লেখ্য, পেলে ছাড়াও ওই রেকর্ডে নাম লিখিয়েছিলেন জার্মানির এদমুন্দ কোনেন, মেক্সিকোর ম্যানুয়েল রোসাস, ব্রাজিলের হোসে আলতাফিনি ও ইংল্যান্ডের মাইকেল ওয়েন। তবে ১৯৯৮ সালের বিশ্বকাপে মাইকেল ওয়েনের পর একমাত্র এমবাপ্পেই ১৯ বছর বয়সে এই রেকর্ড গড়তে পেরেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসির পর রোনালদোর বিদায়, কোয়ার্টারে উরুগুয়ে

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিানার পর এবার ছিটকে গেল পর্তুগাল। উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হলো পর্তুগালকে। ম্যাচের শুরুতে মাত্র ৭ মিনিটের মাথায় সতীর্থ লুইস সুয়ারেসের অসাধারণ ক্রস থেকে বল পেয়ে বুলেট গতির হেডে পর্তুগালের জালে বল জড়িয়ে দিলেন এদিনসন কাভানি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে পেপের গোলে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না পর্তুগালের। ৬২ মিনিটে এদিনসন কাভানির দ্বিতীয় গোলে ২-১ ব্যবধানে এগিয়ে গেল উরুগুয়ে। এবারের গোল অবশ্য হেড থেকে নয়, করলেন ডান পায়ের অসাধারণ শট থেকে।

শনিবার (৩০ জুন) সোচির ফিশৎ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ১২টায়।

আগামী ৬ জুলাই রাত ৮টায় কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে উরুগুয়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাঠে নামছে সুয়ারেজের উরুগুয়ে ও রোনলেদোর পর্তুগাল

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় শনিবার উত্তেজনাপূর্ণ ম্যাচে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়েছে ফ্রান্স। রাশিয়ার কাজান অ্যারেনা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হয় ম্যাচটি। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় শনিবার সোচির ফিশৎ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে পর্তুগাল-উরুগুয়ে। এই ম্যাচে বড় আকর্ষণ রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো ও বার্সেলোনা ফরোয়ার্ড লুইস সুয়ারেস। আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো মুখোমুখি হবেন সময়ের অন্যতম সেরা এই দুই ফুটবলার।

পরিসংখ্যানে দেখে নেওয়া যাক কোন দল খেলার আগেই এগিয়ে থাকবে :

১. উরুগুয়ে-পর্তুগাল এর আগে দুইবার মুখোমুখি হয়েছে। এক জয় ও এক ড্র নিয়ে এগিয়ে পর্তুগাল। অবশ্য দুই দলের শেষ দেখা হয়েছিল ১৯৭২ সালে।

২. উরুগুয়ে ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বচ্যাম্পিয়ন। এরপর ২০১০ সালে চতুর্থ স্থান অর্জন করে দলটি। অন্যদিকে, পর্তুগাল কখনোই বিশ্বকাপ জিতেনি। ফুটবলের সবচেয়ে বড় আসরে সেরা অর্জন- ১৯৬৬ সালে তৃতীয় ও ২০০৬ সালে চতুর্থ হওয়া।

৩. চলতি বিশ্বকাপের একমাত্র দল হিসেবে এখনও কোনো গোল হজম করেনি উরুগুয়ে।

৪. ২০১৪ সালের সেপ্টেম্বরে ফের্নান্দো সান্তোস কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২৭টি প্রতিযোগিতামূলক ম্যাচের মাত্র একটিতে হেরেছে পর্তুগাল। শেষ ১২ বছর ধরে উরুগুয়ের কোচের দায়িত্ব পালন করছেন অস্কার তাবারেজ। এই সময়কালে এটি তার তৃতীয় বিশ্বকাপ। আগে আরও এক মেয়াদে উরুগুয়ে জাতীয় দলের কোচ ছিলেন তাবারেজ। সে সময় তার অধীনে ১৯৯০ সালের বিশ্বকাপে অংশ নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএসএমএমইউ’র সিন্ডিকেট সদস্য হলেন ডা. রহুল হক এমপি

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ডা: আ ফ ম রুহুল হক এমপিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, ডা. আ ফ ম রুহুল হক বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ও বিভিন্ন গুরুত্পূর্ণ সংস্কারের জন্য বিশ্বব্যাপী প্রশংসিত। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শৈল্য চিকিৎসক। তাকে বাংলাদেশের আধুনিক অর্থোপেডিক সার্জারি চিকিৎসার অগ্রপথিক হিসেবে গণ্য করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীকে এসএমএস করে ৪দিনেই স্কুল পেলেন গ্রামবাসী

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি এসএমএস করে মাত্র ৪ কর্মদিবসে স্কুল ভবন পেলেন ফেনী সদর থানার রতনপুর গ্রামের বাসিন্দারা। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের এক ফেসবুক স্ট্যাটাস থেকে বিষয়টি জানা গেছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, এক সৌদি প্রবাসীর সরাসরি এসএমএসে (মোবাইল ফোনের মেসেজ) ফেনী সদর থানার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ইতোমধ্যে পাঁচ শ্রেণিকক্ষের একটি বহুতল ভবন নির্মাণের প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, গত ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইলে একটি এসএমএস পাঠান সৌদি আরব প্রবাসী জনৈক আনোয়ার হোসেন খোকন।

‘তিনি (আনোয়ার হোসেন) প্রধানমন্ত্রীকে স্কুলটির কোড নম্বর পাঠিয়ে লেখেন, এই স্কুলটি স্থানীয় মুক্তিযোদ্ধা আফজালুর রহমানের জায়গার উপর প্রতিষ্ঠিত। কিন্তু প্রয়োজনীয় শ্রেণিকক্ষের অভাবে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করতে পারছে না। একটি স্কুল ভবন করে দেওয়ার দাবি জানান ওই প্রবাসী।’

মেসেজ পাওয়ার পর ওইদিন ভোর সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একান্ত সচিব (১) তোফাজ্জল হোসেন মিয়াকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।

স্কুলটির কোড নম্বর মিলিয়ে একান্ত সচিব জানতে পারেন স্কুলটি ফেনী সদর উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পরে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর নির্দেশনা পৌঁছে দেন তোফাজ্জল হোসেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শনিবার (৩০ জুন) বিকেলে ওই স্কুলের একটি ভবন নির্মাণে চূড়ান্ত অনুমোদন পায় রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, পর্যায়ক্রমে ওই ভবনটি বহুতল করা যাবে। আর শিগগিরই ভবনটি নির্মাণ কাজ শুরু হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আর্জেন্টিনাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

খেলার খবর: এবারও হলো না আর্জেন্টিনার। রাশিয়া বিশ্বকাপেরর শেষ ষোলোর প্রথম ম্যাচে হোর্হে সাম্পাওলির দলের বিদায়ঘণ্টা বাজিয়ে দিল দিদিয়ের দেশ্যমের ফ্রান্স। কাজানে টান টান উত্তেজনাকর ম্যচে মেসিদের ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল এমবাপে-গ্রিজমানদের দল।

ম্যাচের ১১তম মিনিটে ডি বক্সের ভেতরে কিলিয়ান এমবাপেকে মারাত্মক ফাউল করেন আর্জেন্টিনার শেষ ষোলোতে ওঠার নায়ক মার্কোস রোহো। ভিএআরে দেখা হয় ওটা ফাউল ছিল। সুতরাং পেনাল্টি পেয়ে যায় ফরাসিরা। আর হলুদ কার্ড দেখেন রোহো। এক মিনিট বাদেই নিখুঁত শটে আর্জেন্টিনার জালে বল পাঠিয়ে দেন আঁতোয়া গ্রিজমান।

এরপর ১৯তম মিনিটে আবারও ডি বক্সে ফাউলের শিকার হন এমবাপে। তবে এ যাত্রায় ফ্রি কিকের সাজাতেই পার পায় আর্জেন্টিনা। ফ্রি কিকে বল জালে জড়াতে ব্যর্থ হন পল পগবা। ম্যাচের ৪১তম মিনিটে আর্জেন্টাইনদের বুকের ধুঁকপুকানি কমিয়ে দেন অ্যাঞ্জেল ডি মারিয়া। মেসির কর্নার থেকে দারুণ দক্ষতায় ফ্রান্সের জালে বল পাঠিয়ে দেন তিনি।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ডি-বক্স থেকে শট নিয়েছিলেন লিওনেল মেসি। গাব্রিয়েল মের্কাদোর পায়ে লেগে বল চলে যায় ফ্রান্সের জালে। এরপর ৫৭তম মিনিটে ডিফেন্ডার লুকা এরনদেজের কাছ থেকে বল পেয়ে বেঞ্জামিন পাভার্ড স্কোরলাইন আবারও ২-২ করেন। ৬৪তম মিনিটে কিলিয়ান এমবাপের গোলে স্কোরলাইন হয়ে যায় ৩-২।

৪ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনার জালে একহালি গোল পূর্ণ করেন এমবাপে। অলিভিয়ে জিরুদের পাস থেকে দারুণ দক্ষতায় ডি-বক্স থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে বল জালে পাঠান পিএসজির এই স্ট্রাইকার। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন সার্জিও আগুয়েরো। শেষ মুহূর্তে আর্জেন্টিনা আরেকটি শট নিলেও ম্যাচ শেষ হয় ৪-৩ ব্যবধানে।

আর্জেন্টিনা একাদশ: ফ্রাঙ্কো আরমানি, মার্কোস রোহো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, গাব্রিয়েল মের্কাদো, হাভিয়ের মাসচেরানো, এভার বানেগা, এনসো পেরেস, লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, ক্রিস্তিয়ান পাভোন।

ফ্রান্স একাদশ: উগো লরিস, লুকা এরনঁদেজ, রাফায়েল ভারানে, সামুয়েল উমতিতি, বাঁজামাঁ পাভার্দ, পল পগবা, এনগোলা কঁতে, ব্লেইস মাতুইদি, অলিভিয়ে জিরুদ, অঁতোয়ান গ্রিজমান, কিলিয়ান এমবাপে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest