সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলনদেবহাটায় কৃষকদের মাঝে অপসিজন তরমুজ বীজ বিতরণঅস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের তিন ডাকাত আটকনবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছাদেবহাটায় পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক ১, থানায় মামলাআশাশুনিতে বিএনপির সাবেক আহবায়কের নেতৃত্বে সরকারি ইজারাকৃত জলমহল অবৈধভাবে দখলের অভিযোগ: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনউন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে কলারোয়ায় খামারিদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণতালার নুরু বিশ^াস ও যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের ভোগদখলে থাকা সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগজেলা পরিষদের প্রশাসক কে সারসা বাহারুল উলুম দাখিল মাদ্রাসার শুভেচ্ছাসাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

৪ জুলাই ছাত্রলীগ নেতাদের ডেকেছেন প্রধানমন্ত্রী

রাজনীতির খবর: আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের তাঁর সরকারি বাসভবন গণভবনে ডেকেছেন।

৪ জুলাই বুধবার সন্ধ্যা ছয়টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের দুটি মূল পদপ্রত্যাশী নেতাদের সঙ্গে কথা বলবেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মে মাসের ১১ ও ১২ তারিখে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনের পর কমিটি ঘোষণার নিয়ম থাকলেও শীর্ষ পদের নেতৃত্ব বাছাইয়ে সময় নেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ৩২৩ জনের জীবনবৃত্তান্ত বিভিন্ন মাধ্যমে যাচাই–বাছাইয়ের পর এসব নেতাকে ডাকা হচ্ছে। প্রধানমন্ত্রী কথা বলার পর নতুন কমিটি ঘোষণা হতে পারে। তবে কতজনকে ডাকা হয়েছে, সেটি জানা যায়নি।

২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই সাইফুর রহমান সোহাগকে সভাপতি এবং এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ছাত্রলীগের বর্তমান কমিটি গঠিত হয়েছিল। গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কমিটির মেয়াদ দুই বছর।

মেয়াদপূর্তির ছয় মাসেও সম্মেলন না করায় গত ৬ জানুয়ারি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগকে সম্মেলন করে নতুন নেতৃত্ব আনতে বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর গত ৩১ মার্চ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনার পর ১১ ও ১২ মে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে চলছে বেআইনি গণলুণ্ঠন ‘লটারি’

নিজস্ব প্রতিবেদক: অনুমোন দেয়া হয়েছে মেলার। শর্ত দেয়া আছে চালানো যাবে না কোন প্রকার নগ্ন নৃত্য, জুয়া বা লটারি। কিন্তু কে শোনে কার কথা? আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে চলছে বেআইনি লটারি নাম জুয়া। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর জমিদার বাড়ির মাঠে মাসব্যাপী ঈদ আনন্দ মেলার নামে বহুল বিতর্কিত সেই ‘ওঠাও বাচ্চা’ উল্লাস লটারির নামে চলছে রমরমা জুয়া আসর। এর আগেও বহুবার সাতক্ষীরা জেলা বিভিন্ন স্থানে কিছু নীতিহীন ব্যক্তি সাধারণ মানুষকে নিঃস্ব করতে এ ধরনের লটারি চালিয়েছিল। এর মধ্যে অনেকগুলোগেণমাধ্যমে খবর প্রকাশের পর বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন সাতক্ষীরা জেলার মানুষ এসব উৎপাত থেকে মুক্ত থাকলেও হঠাৎ করে শ্যামনগরে আবার সেই রক্তচোষা লটারির মাধ্যমে গণলুণ্ঠন শুরু হয়েছে।

‘দৈনিক উল্লাস’ লাকী কুপন নামে প্রকাশ্যেই চলছে লটারি। প্রতিদিন সকাল হতে গভীর রাত পর্যন্ত শত ইজিবাইক নিয়ে লটারি মালিকের কর্মচারীরা চলে যাচ্ছেন জেলার বিভিন্ন প্রান্তে। ইজি বাইকের পিছনে প্রাইভেটকার, ইজিবাইক, টিভি, গরু, মটরসাইকেল ছবি দিয়ে টানানো হয়েছে রকমারি পুরস্কারের লোভনীয় ব্যানার। বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে প্রতিটি টিকিটের মুল্য ২০ টাকা প্রচার দিয়ে বিক্রি করা হচ্ছে লটারির টিকিট।
শ্যামনগরসহ জেলার বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে লটারি।
এবিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান আলী বলেন, অনুমতি নিয়ে মেলার আয়োজন করেছে মেলা কর্তৃপক্ষ তবে মেলায় কোন লটারি হচ্ছে কি না তা আমার জানা নেই।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলছেন, ডিসি অফিস থেকে অনুমতি নিয়ে মেলা করা হচ্ছে। তবে লটারি বা জুয়ার কোন অনুমোদন নেই।
এব্যাপারে জেলা প্রশাসক মোঃ ইফতেখার হোসেন বলছেন, মেলার অনুমতি দেওয়া হয়েছিল তবে আজ মেলা শেষ হয়ে যাওয়া কথা। নির্দিষ্ট সময়ের পরে মেলা করা যাবে না। এছাড়া মেলার অনুমতি দেওয়ার সময় কোন লটারি বা জুয়ার অনুমতি দেওয়া হয়নি। সাতক্ষীরায় এসকল কাজ করার কোন সুযোগ নেই। এধরনের কিছু ঘটে থাকলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টাইব্রেকারে স্পেনকে হারিয়ে শেষ আটে স্বাগতিক রাশিয়া

খেলার খবর: টাইব্রেকারে স্পেনকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল স্বাগতিক রাশিয়া।

উত্তেজনাকর ম্যাচের ১১ মিনিটেই আত্মঘাতী গোলে স্পেনকে এগিয়ে দেন ইগনাশেভিচ। এতে অবদান আছে সার্জিও রামোসেরও। মার্কো আসেননিওর ফ্রি কিকের পর রামোসকে ট্যাকেল করা চেষ্টা করেছিলেন ইগনাশেভিচ। হুড়োহুড়ির মাটিতে পড়ার সময় অভিজ্ঞ এই ডিফেন্ডার পায়ে লেগে বল জালে জড়ায়। চলতি বিশ্বকাপে এটি ১০ম আত্মঘাতী গোল।

বিরতির আগে আগে পেনাল্টি থেকে গোল করে ম্যাচ সমতায় আসে রাশিয়া। পেনাল্টি নিয়ে বিতর্কের অবকাশ আছে। ডি বক্সের ভেতর হেড করতে লাফিয়ে উঠা জেরার্ড পিকের উঁচিয়ে থাকা হাতে পেছন থেকে জুবার হেড লাগলে পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন রেফারি। এটা বোঝার কোনো উপায় ছিল না পিকের। রেফারির সঙ্গে বাকবিতণ্ডা করে কার্ডও দেখতে হয়েছে তাকে। ৪১তম মিনিটে পেনাল্টি শ্যুটআউটে বল জালে জড়া জুবা।

বাকী সময় আর কোনো গোল হয়নি। ১-১ সমতা নিয়েই পূর্ণ সময় শেষ করে দুই দল। যেহেতু এটা নক-আউট পর্ব, তাই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ের এই ম্যাচে সর্বশেষ একাদশ থেকে ৩টি পরিবর্তন এনেছে স্পেন। বাদ পড়েছেন অভিজ্ঞ আন্দ্রেস ইনিয়েস্তা, দানি কারভাহাল ও তিয়াগো আলকান্তারা। অন্যদিকে চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে রাশিয়া। ‘ড্রাগ গুঞ্জন’ এর কারণে বাদ পড়েছেন ৩ গোল করা ডেনিস চেরিশেভ। লাল কার্ড দেখে বাদ ইগর স্মলনিকভ। এছাড়া ইউরি গাজিনস্কি ও আলেক্সি মিরানচুকও জায়গা পাননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রাবন্তীর সংসারে ভাঙনের সুর, মামলা

বিনোদন সংবাদ: একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তীর সংসারে ভাঙানের সুর বাজছে। গত ৭ মে স্বামী মোহাম্মদ খোরশেদ আলম তালাকের নোটিশ পাঠিয়েছেন। এর প্রেক্ষিতে স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন আর যৌতুকের মামলা করেছেন শ্রাবন্তী।

২০১০ সালের ২৯ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ খোরশেদ আলমের সঙ্গে বিয়ে হয় শ্রাবন্তীর। এই দম্পতির ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ের বয়স ৭ আর ছোট মেয়ের সাড়ে ৩ বছর।

জানা গেছে, শ্রাবন্তী দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রপ্রবাসী। গত ২৫ জুন তিনি দেশে ফিরেছেন। যুক্তরাষ্ট্রে থাকতেই স্বামীর পাঠানো তালাকের এই নোটিশের খবর পেয়েছেন তিনি। এরপর দ্রুত দুই মেয়েকে সঙ্গে নিয়ে দেশে এসেছেন।

তালাকনামা ও মামলা সম্পর্কে শ্রাবন্তীর স্বামী মোহাম্মদ খোরশেদ আলম গণমাধ্যমে বলেন, ‘ডিভোর্স পেপার পাঠানো তথ্য সত্যি। তবে আমার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি-না এখনও জানি না।’

গণমাধ্যমে তিনি আরও বলেন, ‘আমাদের ভেতরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, আস্থার জায়গাটা নষ্ট হয়ে গেছে। যেটা একসঙ্গে থাকলে আরও ধ্বংস হবে। আরও খারাপ দিকে যাবে বলে আমি মনে করছি। সরে আসাই দুজনের জন্য ভালো হবে।’

এর আগে, গত শনিবার শ্রাবন্তী নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘কেন এমন করছ? দাও না আমাদের মাফ করে। এক ঘর দরকার নাই, কিন্তু এক ছাদের নিচে থাকি আমরা। বাচ্চাদের প্রতি একটু দয়া করো।’ ওই স্ট্যাটাসে শ্রাবন্তী আরও লিখেছনে, ‘তুমি তো প্রতিজ্ঞা করেছিলে, কখনও ছেড়ে যাবে না। এখন কেন ছেড়ে গেছ? আমাদের বাচ্চাদের ভাঙা পরিবারে বড় হতে দিয়ো না। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, আমাদের বাচ্চাদের মানসিকভাবে ভেঙে দিয়ো না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সড়ক পরিবহন শ্রমিক লীগের কমিটি অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শেখ মকছুর রহমানকে সভাপতি, কাজী আক্তারুজ্জামান মহব্বত কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের (রেজিঃ নং- বি-২০৯১) সাধারণ সম্পাদক মোঃ ইনছুর আলী স্বাক্ষরিত একপত্রে এ কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কার্যকরি সভাপতি মোঃ আরশাদ আলী, সহ-সভাপতি মোঃ লিয়াকত হোসেন, মোঃ ইদ্রিস আলী, মোঃ আব্দুল ওহাব, শেখ মিরাজুল ইসলাম, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ তবিবুর রহমান, মোঃ নূরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আব্দুর রাজ্জাক, মোঃশিমুল হোসেন, মোঃ শাহাজান আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ কবিরুল ইসলাম, কাজী,মোঃ রওনাক, মোঃ শওকত আলী, মোঃ শাকিল হোসেন, প্রচার সম্পাদক মোঃ ইবাদুল্লাহ হাজরা, মোঃ আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ শেখ সেলিম উল্লাহ, দপ্তর সম্পাদক শেখ কবিরুল ইসলাম কবির, সহ-দপ্তর সম্পাদক মোঃ ইয়াকুব আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজল মাহমুদ বাকী, শ্রমিক কল্যাণ সম্পাদক মোঃ রেজওয়ান আলী, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ রেজাউল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম মুকুল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক আব্দুর রাজ্জাক, তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ আতিয়ার রহমান, সড়ক বিষয়ক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক খোকা, সহ-সড়ক বিষয়ক সম্পাদক মোঃ ফজলুর রহমান, কার্যকরি সদস্য শেখ হারুন উর রশিদ, মোঃ মোশাররফ হোসেন ও জি এম রুহুল আমিন।
এদিকে আগামী ২বছরের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা কমিটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইনছুর আলীকে অভিনন্দন জানিয়েছেন জেলা কমিটির নেতৃবৃন্দ। এছাড়া আগামী ৫ জুলাই সকাল ১১টায় সাতক্ষীরা জেলা কার্যালয়ে নতুন কমিটির পরিচিত সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় সকল নেতৃবৃন্দকে উপস্থিত হওয়ার জন্য সম্মেলন প্রস্তুতি কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় বসত বাড়ীতে দুর্ধর্ষ চুরি

তরিকুল ইসলাম লাভলু: রাতের আধারে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় মো. হাবিবুর রহমান সরদার (বাবলু) এর বাড়ীতে এক দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ভুক্তভোগী বাবলু নলতা ইউপির প্রাক্তন চেয়ারম্যান মরহুম আলহাজ্জ এছাহক আলী সরদারের ৪র্থ পুত্র ও জেলা পরিষদের সদস্য এস এম আসাদুর রহমান সেলিম এর আপন ভ্রাতা। ঘটনাটি ঘটেছে, ১জুলাই’১৮ রবিবার দিবাগত রাতের কোনো এক সময় বাবলু সরদারের নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন একতলা বিশিষ্ট নিজস্ব বাসভবনে। দুর্ধর্ষ চুরির মাধ্যমে বাবলু সরদারের নগদ টাকা, স্বর্ণ, রৌপ্য সহ লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
রবিবার সকালে ঘটনাস্থলে গেলে হাবিবুর রহমান সরদার (বাবলু) ও তার স্ত্রী কান্নাজনিত কন্ঠে জানান, আমাদের ২টি কন্যা মৌমিতা ও সিলভিয়া। বড় মেয়ে মৌমিতা বাসা ভাড়া নিয়ে ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়াশুনা করে। আর ছোট মেয়ে সিলভিয়া নলতা শরীফের কে বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলে ৮ম শ্রেণিতে পড়াশুনা করে। বিভিন্ন সময়ে বাসাভাড়া, খাওয়া, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ব্যয় তাৎক্ষনিকভাবে প্রয়োজন পড়ে। সে কারণে অতি আত্মবিশ্বাসে অন্যান্য সময়ের ন্যায় সাম্প্রতিক সময়েও বড় মেয়ের লেখাপড়ার খরচ বাবদ টাকা চাওয়া মাত্রই যেন দিতে পারি সেজন্য আমরা অতি গোপনে নিজের একতলা বিশিষ্ট পাকা বিল্ডিংয়ের দক্ষিণ-পূর্ব কোনের তালাবদ্ধ ও দরজা-জানালা আটকানো একটি রুমের স্টিলের আলমারির মধ্যে কিছু নগদ টাকা, স্বর্ণ ও রৌপ্যের গহণা সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দেই। এত গোপনীয়তার পরও রবিবার ভোরে ফজরের নামাজের জন্য উঠে দেখতে পাই উক্ত ঘরের ভিতরের দিকে ভেজানো দরজায় ভিতর থেকে ছিটকিন দেয়া। তখন সন্দেহ হলে ভাল করে চারদিকে ঘুরে দেখি ঘরের পূর্ব দিকের কাঠের মজবুত বাইলয়ের জানালার ছিটকিন বিশেষ ব্যবস্থায় চাড় দিয়ে খুলে জানালার গ্রিল কেটে রুমের ভিতর ঢুকে কে বা কারা স্টিলের আলমারির মধ্য থাকা নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণের গহণা (যার বর্তমান মূল্য ৬ লক্ষ ৯৭ হাজার ৫শত টাকা) ও রৌপ্যের ৭ ভরি গহণা (যার বর্তমান মূল্য ৫হাজার ৬শত টাকা) চুরি করে নিয়ে গেছে। সর্বমোট আনুমানিক ৮ লক্ষ ৮৩ হাজার ১০০ টাকার ক্ষতি সাধিত হয়েছে। সংবাদ পেয়ে কালিগঞ্জ থানা পুলিশঘটনাস্থলে হাজির হন। পরবর্তীতে এ ব্যাপারে মো.হাবিবুর রহমান( বাবলু) বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজে নবীন বরন

তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার জাফরপুর অবস্থিত কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১ জুলাই সকাল ১০ টায় কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের মিলনায়তনে কলেজের নবীন ছাত্র-ছাত্রীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
কলেজের অধ্যক্ষ মো. আরিফ বিল্লাহর সভাপতিত্বে এবং অধ্যাপক প্রশান্ত কুমার রায়ের পরিচালনায় নবীন বরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী অধ্যক্ষ বাবু জয়দেব ঘোষ, অধ্যাপক বাবু রাম প্রসাদ ঘোষ, অধ্যাপক মো. এবাদুল হকসহ কলেজের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোটাঃবর্ষ ২০১৮-১৯ কে স্বাগত জানিয়ে রোটারী ক্লাবের র‌্যালি

প্রেস বিজ্ঞপ্তি :
রোটাঃবর্ষ ২০১৮-১৯ কে স্বাগত জানিয়ে রোটারী ক্লাব অব সাতক্ষীরা এবং রোটারেক্টর ক্লাব অব সাতক্ষীরার যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১ জুলাই রোটাঃবর্ষের প্রথম দিনে সকাল ৭টায় শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্স চত্বর থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এবি ব্যাংক চত্বরে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন রোটারী ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট রোটাঃ হাসিবুর রহমান রনি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সেক্রেটারী রোটাঃ আখতারুজ্জামান কাজল, আই.পিপি রোটাঃ এনছান বাহার বুলবুল, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ মীর মোশাররফ হোসেন মন্টু, রোটাঃ পিপি প্রফেসর ভূধর সরকার, রোটাঃ পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটাঃ পিপি আশরাফুল করিম ধনি, রোটাঃ পিপি বিশ্বনাথ ঘোষ, রোটাঃ পিপি মাগফুর রহমান, রোটাঃ মিজানুর রহমান(জেবিসি), রোটাঃ মিজানুর রহমান, রোটাঃ মনিরুজ্জামান টিটু, রোটাঃ ডা: গোপাল সরদার, রোটাঃ প্রভাষক সালেহা আকতার, রোটারেক্টর ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট রোঃ এজাজ আহমেদ, আই.পিপি রোঃ আবুল হোসেন, সেক্রেটারী আরিফুল ইসলাম, রোঃ কাইয়ুম হোসেন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest