সর্বশেষ সংবাদ-
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনগাজীপুরে ৫ খুন: পদ্মা সেতু থেকে লাফ দি‌য়ে অভিযুক্তের আত্মহত্যাষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে চায় আশাশুনির মাছ ব্যবসায়ী জুলফিকরদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু খালে অবমুক্তপ্রেস ব্রিফিংয়ের আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসকের অসৌজন্যমুলক আচরণ:প্রতিবাদে প্রেস ব্রিফিং বর্জনআট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি রায়হান: সম্পাদক অর্ঘ্যWarum das Cleobetra Casino bei erfahrenen Spielern so beliebt istআশাশুনি উপজেলায় জলাবদ্ধতা সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ  সাতক্ষীরায় আইসক্রিম কারখানায় র‍্যাবের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানাসাংবাদিক জিন্নাহ’র মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

শুধু গোল করেন না রোনাল্ডো একজন দানবীরও

খেলার খবর: রূপকথার মতো ক্যারিয়ার সাজানো ফুটবল তারকা পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জাতীয় দলের হয়ে ১৫২ ম্যাচে ৮৫ গোল করে জাতীয় বীরের খাতায় নাম লিখিয়েছেন তিনি।

এবারের বিশ্বকাপে ২ ম্যাচে ৪ গোল করে শীর্ষ গোলদাতার তালিকায় সবার ওপরে থাকা এই তারকার জীবনকথা লিখেছেন সেলিম কামাল

পুরো নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দস সান্তুস আভেইরো। জন্মগ্রহণ করেছেন ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি পর্তুগালের মাদেইরাতে। বাবা জোসে দিনিস আভেইরো ও মা মারিয়া ডোলোরেস দস সান্তোস আভেইরো।

মাত্র তিন বছর বয়স থেকে রোনাল্ডো ফুটবলের সংস্পর্শে আসেন। ছয় বছর বয়স থেকে প্রাথমিক বিদ্যালয়ে খেলতে শুরু করেন। মাত্র আট বছর বয়সে প্রথমে ‘আন্দোরিনহা’ নামে একটি অপেশাদার দলে তার ফুটবল জীবন শুরু করেন, যেখানে তার বাবা কাজ করতেন। ১৯৯৫ সালে, দশ বছর বয়সেই পর্তুগালে তার সুনাম ছড়াতে থাকে।

ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার ৭ নম্বর জার্সি পরা ৩৩ বছর বয়সী রোনাল্ডো এবারের বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় খেলোয়াড়। তিনি পর্তুগিজ ফুটবলার স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এবং পর্তুগাল জাতীয় দলে ফরোয়ার্ড হিসেবে খেলে থাকেন।

বিশেষজ্ঞের মতে, রোনাল্ডো বর্তমান সময়ের সেরা খেলোয়াড় এবং সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে একজন। এমনকি সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে তার নামই উঠে আসে সবার আগে।

রোনাল্ডো ইংল্যান্ডে খেলা প্রথম খেলোয়াড়- যিনি ২০০৭ সালে প্রধান ৪টি পিএফএ এবং এফডব্লিউএ পুরস্কার জিতেছেন। তিনি ২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডিঅর জেতেন।

তিনিই একমাত্র পর্তুগিজ যিনি এ পুরস্কার ৫ বার জেতেন। তিনি ২০০৮ ও ২০১১ সালে ইউরোপিয়ান গোল্ডেন বুট পান। ২০০৯ সালে সেরা গোলের জন্য প্রথম পুস্কাস অ্যাওয়ার্ড জেতেন।

রোনাল্ডো শীর্ষ ইউরোপিয়ান লীগগুলোর মধ্যে প্রথম খেলোয়াড়ু যিনি পরপর দুই মৌসুমে ৪০ গোল করেছেন, রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে কম সময়ে ১০০ গোল করেছেন।

এ ছাড়া তিনি রিয়াল মাদ্রিদের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোল ও লা লিগায় মিনিটপ্রতি সর্বোচ্চ গোল করার রেকর্ডের অধিকারী। ২০১৩ সালের জানুয়ারিতে তিনি তার ৩০০তম ক্লাব গোল পূর্ণ করেন। ২০১৪ সালের জানুয়ারিতে তিনি তার ক্যারিয়ারের ৪০০তম গোল করেন। এ ছাড়া তিনি ২০১৭ সালে ক্যারিয়ারের ৬০০তম গোল করেন।

রোনাল্ডো বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লীগে ১০০ গোল করার রেকর্ড গড়েন। তিনিই একমাত্র খেলোয়াড়- যিনি চ্যাম্পিয়ন্স লীগে টানা ১১ ম্যাচে গোল করেন।

এ ছাড়া তিনি এই আসরে এক মৌসুমে সর্বোচ্চ ১৫ গোলের রেকর্ড গড়েন এবং ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লীগের সর্বোচ্চ গোলদাতা হন যা আরেকটি রেকর্ড। রোনাল্ডোই একমাত্র খেলোয়াড় হিসেবে ১ থেকে ৯০ প্রত্যেক মিনিটেই গোল করার কৃতিত্ব অর্জন করেন।

২০০৩ সালের আগস্টে কাজাকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে তার অভিষেক ঘটে। জাতীয় দলের হয়ে শতাধিক ম্যাচ খেলা এই ফরোয়ার্ড পর্তুগালের হয়ে খেলা সর্বোচ্চ গোলদাতার আসনটি আয়ত্ত করে নিয়েছেন।

২০০৪ সালের উয়েফা ইউরোর প্রথম খেলায় গ্রিসের বিরুদ্ধে তিনি তার প্রথম আন্তর্জাতিক গোল করেন। ২০০৮ সালের জুলাই মাসে পর্তুগালের অধিনায়ক হন এবং ২০১২ সালের উয়েফা ইউরোতে অধিনায়ক হিসেবে দলকে সেমিফাইনালে নিয়ে যান এবং প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হন।

রোনাল্ডো বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড়। তার দানশীলতা এবং বিশ্বব্যাপী অসহায় মুসলমানদের সাহায্য করার জন্য বহুল প্রশংসিত। সম্প্রতি এক জরিপে তাকে বিশ্বের সবচেয়ে দানশীল খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয় এবং ফিলিস্তিনের একটি সংস্থা তাকে পার্সন অব দ্য ইয়ার ২০১৬ প্রদান করে।

তিনি ২০১১ জয় করা সোনার বুট ফিলিস্তিনের দরিদ্র শিশুদের জন্য নিলামে বিক্রি করে দিয়েছিলেন। সিরিয়াতে শরণার্থীদের ৫ হাজার ঘর বানিয়ে দিয়েছিলেন।

ইসরাইলি ফুটবলারদের সঙ্গে জার্সি বদল এবং করমর্দন করেননি। কারণ তিনি অত্যাচারীদের অপছন্দ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উন্নয়নের কথা জনগণকে জানাতে হবে : প্রধানমন্ত্রী

দেশের খবর: জনগণকে উন্নয়ন, চলমান উন্নয়ন প্রকল্পের কথা দেশের মানুষকে জানাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

এ সময় তিনি বলেন, সরকারের নেওয়া উন্নয়ন ও বিভিন্ন উদ্যোগের কথা জানাতে হবে দেশের মানুষকে। দুর্নীতি হতে পারে বলে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করা হলো। পরে কানাডার আদালতে প্রমাণ হলো কোনো দুর্নীতির বিষয় ছিল না। আমরা নিজেদের অর্থায়নেই করছি পদ্মা সেতু।

প্রধানমন্ত্রী বলেন, প্রথম শাসনতন্ত্র, বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা, বাংলাদেশের স্বাধীনতাসহ দেশের প্রতিটি অর্জনের সঙ্গে মিশে আছে বাংলাদেশ আওয়ামী লীগ। বিএনপিকে দুর্নীতির দল বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নিজেদের গঠনতন্ত্র পরিবর্তন করেছে। পরিবর্তিত অংশে বলা হয়েছিল দুর্নীতিবাজ কেউ দলের থাকতে পারবে না। গঠনতন্ত্র পরিবর্তন করে নিজেরাই স্বীকার করল যে তাদের দল দুর্নীতির দল।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, অভ্যুদয় ও স্বাধীন বাংলাদেশের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর প্রতিটি পদচারণা মানুষকে উদ্বুদ্ধ করেছে।

তিনি ঝুঁকি নিয়ে আমাদের স্বাধীনতার পথ দেখিয়েছেন। ৭ই মার্চের ভাষণে তিনি যুদ্ধের প্রস্তুতির নির্দেশনা দিয়েছিলেন। আজকে সেই ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ আমার পরিবার। আমার পুরো জীবনটাই আওয়ামী লীগ। বাংলাদেশ যা কিছু পেয়েছে আওয়ামী লীগ আমলে হয়েছে। প্রথম শাসনতন্ত্র, বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা, বাংলাদেশের স্বাধীনতাসহ দেশের প্রতিটি অর্জনের সঙ্গে মিশে আছে বাংলাদেশ আওয়ামী লীগ।

ভাষণের শুরুতে আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশের ইতিহাস জাতির পিতার ইতিহাস। যুদ্ধ শেষে জাতির পিতার অনুরোধে মিত্রবাহিনী ফেরত নিয়েছিল ভারত। যা পৃথিবীর আর কোন দেশে এমন মিত্রবাহিনী ফেরত নেওয়ার ঘটনা ঘটেনি। জানা গেছে, বিশেষ বর্ধিত সভায় আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে সারাদেশ থেকে আগত নেতাদের নির্দেশনা দেবেন তিনি। এতে সারাদেশ থেকে দলের বিভিন্ন পর্যায়ের সাড়ে চার হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টিভির পর্দায় আজকের খেলা

বিশ্বকাপ ফুটবল:

বেলজিয়াম-তিউনিশিয়া সরাসরি সন্ধ্যা ৬টা

 

দক্ষিণ কোরিয়া-মেক্সিকো সরাসরি রাত ৯টা

 

জার্মানি-সুইডেন সরাসরি রাত ১২টা

 

খেলাগুলো দেখতে চোখ রাখুন- বিটিভি, মাছরাঙা, ও নাগরিক টিভিতে।

বাংলাদেশ ছাড়াও খেলাগুলো দেখা যাবে-
ভারত: সনি টেন ১ ও ২
রাশিয়া: আইটিভি
যুক্তরাষ্ট্র: ফক্স ও ফক্স স্পোর্টস ১
স্পেন: টেলিমন্ডো ও এনবিসি ইউনিভারসো
অস্ট্রেলিয়া: এসবিএস, অপটাস স্পোর্টস
ব্রাজিল: গ্লোবো, স্পোর্টস টিভি, ফক্স স্পোর্টস টিভিতে।
ক্রিকেট:
ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা তৃতীয় টেস্ট, প্রথম দিন সরাসরি রাত ১২টা।
খেলাটি দেখা যাবে সনি ইএসপিএন ও সনি ইএসপিএন এইচডি চ্যানেলে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আহমেদ মুসা থেকে ‘লিওনেল মুসা’

খেলার খবর: আইসল্যান্ড-বধের নায়ক তিনি। জোড়া গোল করে নাইজেরিয়ার শেষ ষোলোর আশা উজ্জ্বল করেছেন আহমেদ মুসা। আফ্রিকান দেশটির জয়ে নকআউট পর্বের স্বপ্ন জেগে উঠেছে আর্জেন্টিনারও। মুসার দুর্দান্ত পারফরম্যান্সে লাতিন দেশটির শেষ ষোলোতে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় আর্জেন্টাইন ভক্তরা মুসাকে ডাকছেন ‘লিওনেল মুসা’ নামে।

এখনও জটিল সমীকরণে গ্রুপ ‘ডি’। ক্রোয়েশিয়ার পরের রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়ার পর আর্জেন্টিনা, নাইজেরিয়া ও আইসল্যান্ড- তিন দলেরই সম্ভাবনা আছে শেষ ষোলোতে যাওয়ার। ‍মুসা অবশ্য নিজেদের ব্যাপারে ভীষণ আত্মবিশ্বাসী। আর্জেন্টাইনরা তাকে ‘লিওনেল মুসা’ নামে ডাকলেও লাতিন দেশটির ভক্তদের হৃদয়ে ছুরি বসিয়ে শেষ ষোলোতে যাওয়ার উৎসব করতে চাইছেন তিনি।

বিশ্বকাপে এখন মুসার ৪ গোল, যাতে তিনি পরিণত হয়েছেন ফুটবলের সবচেয়ে বড় আসরে নাইজেরিয়ার সর্বোচ্চ গোলদাতা। সংখ্যাটা আরও বাড়িয়ে নিতে চান আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে। যার সঙ্গে তুলনায় দাঁড় করানো হচ্ছে তাকে, সেই আসল মেসিকে সতর্কবার্তাও পাঠিয়েছেন সিএসকেএ মস্কো ফরোয়ার্ড। ২০১৪ সালের বিশ্বকাপ ও ২০১৬ সালে বার্সেলোনার বিপক্ষে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে মেসির বিপক্ষে লড়াইয়ে ৪ গোল করার অভিজ্ঞতা আছে তার।

বার্সেলোনা তারকার সঙ্গে তুলনার বিষয়টি সংবাদমাধ্যম তার সামনে তুলতেই বললেন, ‘এর জন্য অসংখ্য ধন্যবাদ! যখনই আমি আর্জেন্টিনার বিপক্ষে খেলি এবং মেসি থাকে, তখন আমার চার বছর আগের কথা মনে পড়ে যায়। ব্রাজিলে মেসির বিপক্ষে আমি দুই গোল করেছিলাম। এরপর লিস্টার সিটিতে যাওয়ার পর বার্সেলোনার বিপক্ষে খেলেছিলাম, সেখানেও করেছিলাম আরও দুই গোল।’ পরের ম্যাচেও দুই গোল করার প্রত্যাশা তার, ‘পরের ম্যাচে যে কোনও কিছু হতে পারে। হয়তো আরও দুই গোল করতে যাচ্ছি।’

আলবিসেলেস্তেদের বিপক্ষে গোল করাটাও কঠিন মনে করছেন না তিনি, ‘আর্জেন্টিনার বিপক্ষে গোল করাটা আমার জন্য কঠিন কোনও বিষয় নয়। প্রত্যেক ম্যাচ আমি ধাপে ধাপে এগোতে চাই। হয়তো আর্জেন্টিনার বিপক্ষে দুই গোল করতে যাচ্ছি আমি।’ গোল ডটকম

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোরে বোমা হামলা ও ছুরিকাঘাতে যুবলীগ নেতা নিহত

যশোর ডেস্ক: যশোরে দুর্বৃত্তদের বোমা হামলা ও ছুরিকাঘাতে যুবলীগ নেতা আরাফাত রহমান লিটন (৩২) নিহত হয়েছেন।

শুক্রবার রাতে বোমা হামলার পর শনিবার ভোরে তিনি মারা যান।

বোমা হামলায় আরও এক যুবলীগ কর্মী আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ মহিলা অধিদফতরের সামনে (ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় চত্বর) এ বোমা হামলার ঘটনা ঘটে।

তবে কে বা কারা এই বোমা হামলার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।

নিহত আরাফাত রহমান লিটন শহর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আব্দুল মুন্না মনুর ছেলে।

আহত যুবলীগ কর্মী ফজলুল করিম মিলন একই এলাকার জামাল হোসেনের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্র মতে, লিটন ও মিলন রাত ১০টার দিকে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বসে ছিলেন। এসময় দুর্বৃত্তরা এসে কয়েকটি বোমা হামলা করে ও লিটনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

বোমায় আহত হন পাশে থাকা মিলনও। স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনেন। সারা শরীরে বোমার স্প্লিন্টার বিদ্ধ হওয়ায় লিটনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেয়ার পথে শনিবার ভোরে তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবুল বাশার মিয়া জানান, বোমা হামলার ঘটনায় কারা জড়িত তা পুলিশ উদ্ঘাটনের চেষ্টা করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রাম্প আমলে দরিদ্র হচ্ছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্র দরিদ্র হচ্ছে বলে এক রিপোর্টে জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক সংস্থাটি জানায়, দেশটিতে বৈষম্যও আগের চেয়ে বেড়েছে। জাতিসংঘের রিপোর্ট প্রত্যাখ্যান করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। খবর রয়টার্সের
‘যুক্তরাষ্ট্রে দারিদ্রতা এবং বৈষম্য’ শীর্ষক এক রিপোর্টের শেষাংশে জাতিসংঘ জানায়, বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র। কিন্তু সেখানে বৈষম্য দ্রুত বাড়ছে এবং চ্যাম্পিয়নের দিকে যাচ্ছে। বৃহস্পতিবার রিপোর্টটি জেনেভায় প্রকাশ করা হয়। এর দুইদিন আগে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে নিজেদের প্রত্যাহার করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
জাতিসংঘের প্রতিবেদন তৈরিতে নেতৃত্ব দিয়েছেন নিউইয়র্ক ইউনিভার্সিটির আইন ও মানবাধিকার বিষয়ের অধ্যাপক ফিলিপ অ্যালস্টন। তার নেতৃত্বে একটি গ্রুপ যুক্তরাষ্ট্রের পুয়েত্রো রিকো, ওয়াশিংটন ডিসি, আলাবামা, ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, ওয়েস্ট ভার্জিনিয়াসহ বিভিন্ন রাজ্য পরিদর্শন করেছেন।
তারা মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার কর কর্তন করেছেন। এর ফলে ধনীরা আরো ধনী হয়েছে। ফলে বৈষম্যও বেড়েছে। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি রিপোর্ট প্রত্যাখ্যান করে বলেন, জাতিসংঘের আমেরিকার দারিদ্র্য নিরূপণ করার বিষয়টি একেবারেই হাস্যকর। স্থাটির উচিত তৃতীয় বিশ্বের দরিদ্রতার দিকে নজর দেওয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন আ’লীগের নিজস্ব ভবন

দেশের খবর: বাংলাদেশ আওয়ামী লীগের নিজস্ব ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল ১০টায় গুলিস্তান ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ৮ কাঠা জায়গার ওপর ১০ কোটি টাকা ব্যয়ে নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয়েছে এ ভবন। পুরো কার্যালয়টি থাকবে ওয়াইফাই জোনের আওতায়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গণপূর্তমন্ত্রী ইঞ্জি. মোশাররফ হোসেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নতুন কার্যালয়ের চাবি তুলে দেন।

নতুন ভবনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য রাখা হয়েছে সুপরিসর কক্ষ। দলের সভাপতির কক্ষের সঙ্গে রয়েছে বিশ্রামাগার ও নামাজের জায়গা। এ ছাড়া ডিজিটাল লাইব্রেরি, ভিআইপি লাউঞ্জ, সাংবাদিক লাউঞ্জ, ডরমিটরি ও ক্যান্টিন থাকছে। দুপাশ কাচ দিয়ে ঘেরা।

এ ছাড়া দুটি স্বতন্ত্র কারপার্কিং, একাধিক লিফট, সিঁড়ি, অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা রয়েছে।

ভবনটির ছয় বা সাততলা পর্যন্ত ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস থাকবে।

আওয়ামী লীগের পুরনো অফিস ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের চারতলা ভবনটি লিজ গ্রহণ প্রক্রিয়া শেষ হয় ২০১১ সালে। এর পর দলটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়।

পরে ২০১৬ সালের ৬ এপ্রিল নতুন কার্যালয়ের নতুন ভবনের নকশা অনুমোদন দেন দলীয় সভাপতি শেখ হাসিনা। ১৭ জুলাই পুরনো স্থাপনা ভাঙা শুরু হয়। রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ১০তলা আধুনিক কার্যালয়টির নির্মাণকাজের উদ্বোধন করা হয় গত বছরের ২৩ জুন।

ভবনটির প্রথম থেকে তৃতীয়তলা পর্যন্ত প্রতিটি ফ্লোর ৪ হাজার ১০০ বর্গফুট। চতুর্থতলা থেকে ওপরের সব কটি ৩ হাজার ১০০ বর্গফুটের।

কার্যালয়ের সামনে স্টিলের বড় অক্ষরে লেখা রয়েছে, ‘বাংলাদেশ আওয়ামী লীগ’। পাশেই দলীয় প্রতীক নৌকা। সবার ওপরে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। এর পর রয়েছে মুক্তিযুদ্ধ ও সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল। দুই পাশ কাচ দিয়ে ঘেরা।

ভবনটির সামনের দেয়ালজুড়ে দলের সাইনবোর্ডসহ দলীয় স্লোগান ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, চার মূলনীতি খোদাই করে লেখা। ভবনের সামনে-পেছনে ছেড়ে দেয়া জায়গায় আছে বাগান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমপিপুত্রের গাড়িচাপায় পথচারীর মৃত্যু, ৩০ লাখ টাকায় আপসের প্রস্তাব

দেশের খবর: রাজধানীর মহাখালী ফ্লাইওভারে নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করীম চৌধুরীর ছেলে শাবাব চৌধুরীর গাড়িচাপায় পথচারী মৃত্যুর ঘটনায় টাকার বিনিময়ে আপসের প্রস্তাব করা হয়েছে।
নিহত সেলিম বেপারীর (৪৮) স্বজনদের সঙ্গে বৃহস্পতিবার রাতে বৈঠক করে এমপি পক্ষের লোকজন ৩০ লাখ টাকায় বিষয়টি আপসের প্রস্তাব দিয়েছেন। দুই-এক দিনের মধ্যে আপস হতে পারে বলেও জানা গেছে।
এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের পরই সুনির্দিষ্টভাবে জানা যাবে কে গাড়ি চালাচ্ছিলেন। তবে এটুকু বলতে পারি কেউ আইনের ঊর্ধ্বে নন, তিনি যদি এমপিপুত্রও হন।
গত মঙ্গলবার রাতে গাড়িচাপায় মৃত্যুর পর কাফরুল থানায় মামৃলা হয়। কিন্তু চার দিনেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। জব্দ করতে পারেনি গাড়িটিও। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হবে। এছাড়া গাড়ির নম্বর প্লেট দিয়ে বিআরটিএ থেকে কাগজ সংগ্রহ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই সুজন কর্মকার বলেন, আমরা তদন্ত করছি। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা গাড়িটি জব্দ করা সম্ভব হয়নি।
টাকার বিনিময়ে বিষয়টি আপসের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে এ বিষয়ে নিহতের স্বজনদের সঙ্গে এমপি একরামুল করীম চৌধুরীর পক্ষের লোকজনের বৈঠক হয়েছে।
নিহত সেলিম বেপারী নাওয়ার প্রপার্টিজ লিমিটেড নামে একটি কোম্পানির গাড়ি চালাতেন। ওই কোম্পানির ডিওএইচএসের (বাড়ি-৪৬৫, ফ্লোর-১, রোড-৮, বারিধারা) অফিসে এ বৈঠক হয়। এমপির পক্ষ থেকে সেখানে চারজন উপস্থিত ছিলেন।
এছাড়া ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইমরান হোসেন এবং নিহতের জামাতা আরিফুল ইসলাম ভুইয়াসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রায় দুই ঘণ্টার বৈঠকে এমপির পক্ষ থেকে বলা হয়, নিহতের পরিবারকে সমঝোতার মাধ্যমে টাকা দেয়া হবে। তবে দায়ের করা মামলাটি তুলে নিতে হবে। আর এ ঘটনায় এমপির পরিবারের কারও জড়িত থাকার কথা বলা যাবে না।
কাফরুল থানার ওসি শিকদার মোহাম্মদ শামীম হোসেন এ বিষয়ে বলেন, আমি জরুরি মিটিংয়ে আছি। পরে কথা বলি। পরে একাধিকবার চেষ্টা করেও তাকে আর ফোনে পাওয়া যায়নি।
গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মহাখালী ফ্লাইওভারের ওপর বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ঘ-১৩-৭৬৫৫) সেলিম ব্যাপারীকে চাপা দিয়ে দ্রুত বিজয় সরণির দিকে পালিয়ে যায়। বিআরটিএ’র তথ্যমতে, গাড়িটির মালিক কামরুন্নাহার শিউলি। তিনি নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করীম চৌধুরীর স্ত্রী ও নোয়াখালীর কবিরহাট উপজেলার চেয়ারম্যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest