সর্বশেষ সংবাদ-
শ্যামনগরের গোপালপুরে ঐতিহ্যবাহী রথযাত্রার শুভ উদ্বোধন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীজাতীয় প্রাথমিক শিক্ষা পদকে সাতক্ষীরা সিলভার জুবলির অভূতপূর্ব সাফল্য: দেশসেরা চিত্রশিল্পী জারিন সুবাহ্সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধনশ্যামনগরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল দলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনায় সমর্থনশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর আটকসাতক্ষীরায় পরিত্যাক্ত ভাবন থেকে দুই দিন ধরে নিখোজ এক নারীর মরদেহ উদ্ধারউপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির ঘোষণাশ্যামনগরে তিন বেকারীতে অভিযান: ২৫ হাজার টাকা জরিমানাপ্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালিগঞ্জে সরকারি পুকুর সংলগ্ন ড্রেন সংস্কার কাজের উদ্বোধন

হেরেও নক-আউটে জাপান; কার্ডে কপাল পুড়ল সেনেগালের!

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপে আজই গ্রুপ পর্ব শেষ হতে যাচ্ছে। ইতিমধ্যেই প্রায় সবগুলো গ্রুপ থেকে নক-আউট দলগুলো নিশ্চিত হয়ে গেছে।

আজ রাত ৮টায় ‘এইচ’ গ্রুপের নক-আউটে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল কলম্বিয়া-সেনেগাল এবং পোল্যান্ড-জাপান। দুই লড়াইয়ে কলম্বিয়া, জাপান আর সেনেগাল- তিন দলের সামনেই ছিল শীর্ষস্থানের হাতছানি। আবার ছিল বাদ পড়ার শঙ্কাও। শেষ পর্যন্ত হিসাব যা দাঁড়াল, তাতে সেনেগালের আফসোস করা ছাড়া কিছু করার নেই!সামারায় খেলায় সেনেগালকে ১-০ গোলে হারায় কলম্বিয়া। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে পোল্যান্ডের কাছে ১-০ গোলে হারে জাপান। কিন্তু হেরেও দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে জাপান। তাদের সঙ্গে পয়েন্ট এবং স্কোরলাইন এক হলেও বাদ পড়ে গেছে সেনেগাল! কারণ হলুদ কার্ড! সেনেগাল ও জাপানের পয়েন্ট সমান ৪। আফ্রিকান দেশটির চেয়ে ডিসিপ্লিনারি রেকর্ডে এগিয়ে ছিল এশিয়ার দেশটি। কোনো দলই লাল কার্ড দেখেনি। তবে জাপানের হলুদ কার্ড ৪টি, সেনেগালের ৬টি।এই হলুদ কার্ডই কপাল পুড়ল সেনেগালের। তাদের বিদায়ের সঙ্গে সঙ্গে রাশিয়া বিশ্বকাপে আফ্রিকানদের খেলা শেষ হয়ে গেল। অন্যদিকে সেনেগালকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোতে গেল দক্ষিণ আমেরিকার দল কলম্বিয়া। ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ের পর নক-আউটে যাওয়া দক্ষিণ আমেরিকার চতুর্থ দল তারা। অন্যদিকে এশিয়ার একমাত্র দেশ হিসেবে নক-আউটে উঠে গেল জাপান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ৪ব্যক্তি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় পৃথক অভিযানে ৪ ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে ৪০পিচ ইয়াবা ট্যাবলেট।
থানা সূত্র জানায়- ওসি বিপ্লব কুমার নাথের নির্দেশনায় পুলিশের পৃথক অভিযানে বুধবার রাত পৌনে ১০টার দিকে ডাকবাংলা মোড় থেকে ওই এলাকার আকবর আলীর পুত্র আব্দুল্লাহ আল মামুন (২৮)কে ২০পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে।তার বিরুদ্ধে মামলা (নং-২৯ তাং-২৭/০৬/২০১৮) হয়েছে। এদিকে, যুগিবাড়ি মোড় থেকে গনেশ চন্দ্র হোড়ের পুত্র শ্রী অমিত কুমার হোড় (২৭)কে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধেও মামলা (নং-৩০ তাং-২৮/০৬/১৮ ইং) হয়েছে।
অপরদিকে, অন্যান্য মামলার ওয়ারেন্টভূক্ত আরো ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারদের বৃহষ্পতিবার সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার কয়েকটি দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার কাজিরহাট বাজারে কয়েকটি কীটনাশক ও মুদি দোকানে বিভিন্ন অভিযোগে ৭হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহষ্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন।
জানা গেছে- কাজিরহাট বাজারের সার ব্যবসায়ী সাজ্জাদ ট্রের্ডাসকে লাইসেন্স নবায়ন না থাকায় দুই হাজার টাকা, সোনালী স্টোরের মালিক রশিদকে প্লাস্টিকের বস্তায় চাল রাখার দায়ে এক হাজার পাঁচশত টাকা ও ফারুক স্টোরকে একই কারণে দুই হাজার টাকা, এবং ইব্রাহিম স্টোরকে এক হাজার পাঁচশত টাকাসহ সর্বমোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও অফিসের বেঞ্চসহকারী আব্দুল মান্নানসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।
এদিকে, উপজেলা মহিলা বিষয়ক দপ্তর কর্তৃক আয়োজিত ওএঅ প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান, দারিদ্র মায়ের জন্য মাতৃত্ব কালীন ভাতা প্রদান কর্মসূচী বাস্তবায়নের লক্ষে প্রশিক্ষণ কর্মশালা ও চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় হস্তান্তরকৃত বাংলাদেশি তরুণী শেল্টার হোমে

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া সীমান্তের বিপরীতে ভারতে আটক এক বাংলাদেশি তরুনীকে বিজিবির
বুধবার সন্ধ্যায় উপজেলার ভাদিয়ালীর ১৩/৩ এসএর ৭আরবি সীমান্তের বিজিবি-বিএসএফ’র মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ওই তরুনীকে হস্তান্তর করা হয়।
হস্তান্তরকৃত তরুনী যশোরের অভয়নগরের নওয়াপাড়ার তরফদরপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের কন্যা মুরশিদা খাতুন (১৭)।
কাকডাঙ্গা বিজিবির হাবিলদার সোহরাব হোসেন জানান- বুধবার সকালে অবৈধপথে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলে টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পরে পতাকা বৈঠকের তাকে হস্তান্তর করে।
পরে মুরশিদার কাছ থেকে তার অসহায়ত্বের করুন কাহিনী জেনে বিষয়টি বিজিবি সাতক্ষীরার জাস্টিস কেয়ার এনজিও সংস্থাকে অবহিত করে।
এ ঘটনায় কাকডাঙ্গা বিওপির বিজিবির মাধ্যমে ও কলারোয়া থানার সহায়তায় ওই মেয়েকে আইনী সহায়তা দিতে জাস্টিস কেয়ারের সেন্টার ইনচার্জ মারুফা সুলতানা তাদের শেল্টার হোমে নেন বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রথম বাংলাদেশি হিসেবে জাহানারার ইতিহাস

খেলার খবর: আন্তর্জাতিক ক্রিকেটে মেয়েদের অগ্রযাত্রা চলছেই। কদিন আগেই শক্তিশালী ভারতকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা উঁচিয়ে ধরেছিল সালমা খাতুনের দল। আজ সেই সালমার রেকর্ড ভেঙেই প্রথম বাংলাদেশি হিসেবে ৫ উইকেট শিকারের ইতিহাস গড়লেন গতি তারকা জাহানারা আলম। আয়ারল্যান্ড সফরের প্রথম টি-টোয়েন্টিতেই মাত্র ২৮ রান খরচায় এই রেকর্ড গড়ে নিজের জাত চেনালেন তিনি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান তুলে আয়ারল্যান্ডের মেয়েরা। এর পেছনে ছিল জাহানারার বড় অবদান। ম্যাচের প্রথম ওভারেই ক্লেয়ার শিলিংটনকে এলবিডব্লিউ করে প্রথম শিকার ধরেন তিনি। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে ফেরান সিসিলিয়া জয়েসকে। ওই দুই ওভারে দিয়েছেন মাত্র ১৩ রান। এরপর ইনিংসের ১৭তম ওভারে অধিনায়ক সালমা আবারও জাহানারার হাতে বল তুলে দেন।

ওই ওভারেই তুলে নেন কিম গার্থ ও আইমিয়ার রিচার্ডসনের উইকেট। নিজের শেষ ওভারের প্রথম বলে ইসোবেল জয়েসের ব্যাটের কানায় লেগে হয় বাউন্ডারি। পরের বলেই দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকা ইসোবেলকে (৪১০ বোল্ড করে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ উইকেটের মালিক হয়ে যান জাহানারা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এর আগে ৪ উইকেট ছিল কেবল সালমা খাতুনের। ২০১২ এশিয়া কাপে গুয়াংজুতে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন অভিজ্ঞ এই তারকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিয়োগ দিচ্ছে সাতক্ষীরা এসপি গোল্ডেন লাইন

আকর্ষণীয় বেতনে নিয়োগ দিচ্ছে সাতক্ষীরা এসপি গোল্ডেন লাইন। ঢাকা-সাতক্ষীরা রুটে চলাচলকারী এসপি গোল্ডেন লাইনে এসি ও চেয়ার কোর্স গাড়ীতে ৩০জন সুপারভাইজার পদে নিয়োগ দিচ্ছে। বাংলাদেশী নাগরিকদের মধ্যে থেকে শর্ত স্বাপেক্ষে এ নিয়োগ প্রদান করা হবে। নিয়োগ পেতে বয়স আগামী ২০ জুলাই২০১৮ তারিখের মধ্যে ২কপি পাসপোই সাইজের ছবি, মোবাইল নম্বরসহ বায়োডাটা, নাগরিক ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে ব্যবস্থাপনা পরিচালক, কর্পোরেট অফিস, লস্কর গ্র“প, কাটিয়া(শাহী মসজিদের দক্ষিণ পার্শ্বে) সাতক্ষীরায় আবেদন করতে হবে। এছাড়া বয়স সীমা ৩৫ বছর, উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি । শুদ্ধ ভাষায় কথা বলায় পারদর্শী ও মিষ্টভাসীএবং সুদর্শন চেহারার অধিকারীকে অগ্রাধিকার দেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষ ও সনাক এর মতবিনিময়

২৮ জুন ২০১৮ বৃহষ্পতিবার দুপুরে সাতক্ষীরা পৌরসভা কার্যালয়ে পৌর কর্তৃপক্ষ ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ আয়োজনে পৌর মেয়র মো. তাজকিন আহম্মেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই ২০১৮ মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ২০১৮-২০১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা আয়োজনের আলোচনা হয়। আগস্ট ২০১৮ মাসে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা পৌর পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি ও সার্বিক উন্নয়নে জন অংশগ্রহণ বাড়াতে মেয়র ও কাউন্সিলরদের নিয়ে ‘জনগণের মুখোমূখি অনুষ্ঠান-২০১৮’ আয়োজনের সিদ্ধান্ত হয়। পৌর মেয়র পৌরসভার সকল সেবা এবং সবুজ জলবায়ু তহবিলের প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতি ব্যক্ত করে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিবাইবি’র সহযোগিতা কামনা করেন এবং আগামী সেপ্টেম্বর ২০১৮ মাসে সবুজ জলবায়ু তহবিলের কেএফডব্লিউ প্রকল্প নিয়ে ১টি জন অবহিতকরণ সভা আয়োজন করতে সনাক সাতক্ষীরাকে অনুরোধ জানান।
পৌর মেয়র বক্তব্যে বলেন, ‘আজকের সভা থেকে কেএফডব্লিউ প্রকল্পের অর্থ ছাড়করণে সবুজ জলবায়ু তহবিল (জিসিএফ) হেডকোর্য়াটারের সাথে টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান কর্তৃক এডভোকেসি কার্যক্রম পরিচালনার জন্য সাতক্ষীরা পৌরসভার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’ মেয়র জানান, পৌর কর্তৃপক্ষের ব্যস্ততার জন্য সনাক ও টিআইবি’র সহযোগিতায় ওয়ার্ড সভা করা সম্ভব হয়নি। ডব্লিউসি ও টিএলসিসি কমিটির সাথে প্রাক বাজেট আলোচনা করা হয়েছে। তবে টিআইবি ও সনাক এর পরামর্শক্রমে সাতক্ষীরা পৌরসভাকে একটি জবাবদিহিমূলক ও সেবা বান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা সচেষ্ট আছি। এ ছাড়া সাতক্ষীরার প্রাণ ‘প্রাণ সায়র খাল’ রক্ষার জন্য করণীয় ঠিক করতে বাংলদেশ পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভাসহ বিভিন্ন অংশীজনকে নিয়ে অপর ১টি পরামর্শ সভা আয়োজনেরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সময় সনাক সভাপতি কিশোরী মোহন সরকার, সনাক সহ-সভাপতি মো. তৈয়েব হাসান, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, ড. দিলারা বেগম, পৌরসভার ৪,৫ ও ৬ নং সংরক্ষিত আসনের কান্সিলর অনিমা রানী মন্ডল সহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যগণ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ফেনসিডিলসহ স্কুল দপ্তরি আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি : কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে এক যুবককে আটক করা হয়েছে । সে উপজেলার তারালী ইউনিয়নের গোয়া খালি এলাকার আশরাফ হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২৮)। থানা সুত্রে জানা যায়,বুধবার সকাল ১০ টার দিকে থানার উপ-পরিদর্শক নিয়াজ মোহাম্মদ খাঁন এর নেতৃত্বে পুলিশ সদস্যরা নলতা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় দশ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। ফয়সাল হোসেন গোয়াল খালি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরি কাম দপ্তরি হিসেবে কর্মরত। আজ সকালে তাকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest